Profile

বায়োডাটা নং : 9766

বায়োডাটার ধরণ পাত্রের বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 2000
উচ্চতা ৫′ ১০″
গাত্রবর্ন উজ্জ্বল শ্যামলা
ওজন ১১৫ কেজি কেজি
রক্তের গ্রুপ বি পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা , রাজশাহী, রাজশাহী
এলাকা/গ্রামের নাম: ইসলামপুর (দেবিসিং পাড়া)
বর্তমান ঠিকানা , রাজশাহী, রাজশাহী
এলাকা/গ্রামের নাম: ইসলামপুর (দেবিসিং পাড়া)
কোথায় বড় হয়েছেন? ( জন্মস্থান : রাজশাহী টেক্সটাইল মিল ) ছোট থেকে রাজশাহীতে বড় হয়ে ওঠা |
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন 2018
বিভাগ ভোকেশনাল
ফলাফল এ+
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? বিএসসি ইন ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (EEE)
শিক্ষা প্রতিষ্ঠানের নাম রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট, রাজশাহী
পাসের সন 2023
স্নাতকোত্তর /কামিল পড়াশোনার বিষয়
শিক্ষা প্রতিষ্ঠানের নাম উত্তরা বিশ্ববিদ্যালয়, ঢাকা
পাসের সন
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ ইমাম & মাদ্রাসার শিক্ষক [ মুফতি, মাওলানা, অনার্স & মাস্টার্স (ফার্স্ট ক্লাস) রা.বি ]
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ সহকারী অধ্যাপক, Islamic Studies (অগ্রণী স্কুল & কলেজ,রাজশাহী) , [ PhD, 4th first class, Double Gold medalist, রা.বি ]
আপনার কতজন ভাই আছে? ১ জন
ভাইদের তথ্য ছোটো ভাই :- ছাত্র, Ssc ২০২৬ অধ্যয়নরত পরীক্ষার্থী (অবিবাহিত)
আপনার কতজন বোন আছে? ১ জন
বোনদের তথ্য ছাত্রী [ বি. এ (অনার্স) ইন ইংলিশ ডিপার্টমেন্ট ,রাজশাহী সরকারি মহিলা কলেজ ] (অবিবাহিত)
চাচা মামাদের পেশা ● চাচাদের পেশা : 1. রিটায়ার্ড আর্মি অফিসার+ ব্যবসায়ী 2. ইমাম + মাদ্রাসা শিক্ষক (পাত্রের বাবা) 3. স্কুল শিক্ষক 4. ব্যবসায়ী ● মামাদের পেশা : 1. আর্মি অফিসার ছিলেন (মৃত ) 2. সহকারী অধ্যাপক (শিক্ষক) 3. (মৃত) হাফেজ 4. মাদ্রাসা প্রিন্সিপাল 5. ডাক্তার (ফার্মাসিস্ট) 6. Civil ইঞ্জিনিয়ার + নিজের কোম্পানি আছে 7. ইঞ্জিনিয়ার (নিজস্ব ব্যবসা পরিচালনা করেন)
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ রাজশাহী সিটি কর্পোরেশনের মধ্যে নিজস্ব পাকা 2 তলা বাসা & 12 কাটা বসবাসযোগ্য জমি আছে (বাবা-মার যৌথ মালিকানায় ) ''গ্রামে 20 কাটা জমি রয়েছে ( সেখানে কিছু জমিতে চাষ ও হয়। তাছারাও বিভিন্ন গাছ-গাছালিও লাগানো রয়েছে''। পারিবারিক অবস্থা অত্যন্ত স্বচ্ছল, আলহামদুলিল্লাহ।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? আমার পরিবার এর দ্বীনের পরিবেশ আলহামদুলিল্লাহ বেশ ভালো । পুরো পরিবার ইসলামিক মাইন্ডেড। আমার ফুল ফ্যামিলি ইসলামের দিন কায়েমের সাথে যুক্ত আছে । আব্বা হুজুর & আম্মা বেশ প্রাক্টিসিং ( ইসলামিক স্টাডিজের শিক্ষক হিসেবে তিনি যথেষ্ট দ্বীন মেনে চলেন) । আমার ছোটো বোন খাস পর্দা করে এবং পরিবারের বাকি সবাই দ্বীন মেনে চলেন এবং বুঝেন ।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ। নামাজ খুব ছোটবেলা থেকেই পড়া হয়। তবে নিয়মিত পাঁচ ওয়াক্ত পড়া হয় ২০১৯ সাল থেকে । আল্লাহুম্মাগফিরলী
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? সাধারণত হয় না তবে হলেও পরবর্তীতে আদায় করে নেই। আলহামদুলিল্লাহ ।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? জী আলহামদুলিল্লাহ (পরিপূর্ণ পরিশুদ্ধ করার চেষ্টায় রয়েছি)
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? নাই আল্লাহ তায়ালার অশেষ রহমতে
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? শিরক, মাজারের মৃত ব্যাক্তির কাছে কিছু চাওয়া বা মানত করা এগুলো শিরকের অন্তর্ভুক্ত হওয়ায়, এসব থেকে আমি ও আমার পরিবার বিরত থাকি আলহামদুলিল্লাহ
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন 1. আর-রাহিকুল মাখতুম, 2. আত্মশুদ্ধি ও তাসাওউফ 3. মসনবীয়ে রুমি (আল্লামা জালালুদ্দিন রুমি) 4. তাফহীমুল কুরআন
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন 1.আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী (রহিমাহুল্লাহ), 2. ডাঃ আব্দুল্লাহ জাহাঙ্গীর (রহিমাহুল্লাহ), 3. শায়েখ আহমাদুল্লাহ হুজুর , 4. মিজানুর রহমান আজহারী , 5. মাওলারেক জামিনা তাল (পাকিস্তান), 6. ডঃ জাকির নায়েক আরও অনেকেই আছে তবে আমি বাংলা থেকে ইংলিশ বা উর্দু লেকচার বেশি শুনি।
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন শখ : ★প্রচুর পরিমানে ভ্রমণ করি । নতুন জায়গা দেখা, নতুন পরিবেশে সময় কাটানো আমাকে মানসিকভাবে প্রশান্তি দেয়। ★ বিভিন্ন ধরনের আতর/পারফিউম সংগ্রহে রাখা আমার অন্যতম শখ ★ মেহমানদারি করতে আমার খুব ভালো লাগে। আপনজনদের আপ্যায়ন করা এবং তাদের সাথে সুন্দর সময় কাটানো আমার কাছে আনন্দের একটি বড় অংশ। যা হৃদয়ে প্রশান্তি আনে এবং সম্পর্কগুলোকে আরও দৃঢ় করে। পছন্দ : ★ কোরআন তেলাওয়াত শুনতে খুবই পছন্দ করি ★ সবকিছু সুন্দরভাবে সাজানো পরিবেশ আমার পছন্দের মধ্যে অন্যতম ★ ইসলামিক বই সংগ্রহ করতে পছন্দ করি ★ নিজের ওয়াদা রক্ষা এবং আমানতদারিতা রক্ষা করতেcপছন্দ করি অপছন্দ : ★ বাসার যেকোনো কিছু অপরিষ্কার বা অগোছালো থাকবে এটা আমি খুবই অপছন্দ করি ★ ইসলাম বিরোধী কার্যকলাপ / আল্লাহর সাথে শিরক,কুফর, বিদআত ঘৃণা করি। ★ "আমার আহলিয়া বেপর্দায় চলাফেরা করবে, তাকে আমি ছাড়া অন্য কোনো পরপুরুষ দেখবে-পরপুরুষের সামনে যাওয়া বা তাদের সাথে কথা বলা" – সব আমার অপছন্দের তালিকাভুক্ত হবে । রুচিবোধ : আমার রুচিবোধ পরিমিত ও সাদামাটা। অপ্রয়োজনীয় বিলাসিতা বা অপচয় পছন্দ করি না বরং পরিষ্কার-পরিচ্ছন্ন, গোছানো ও সুন্নাহ অনুসরণ করে চলার চেষ্টা করি। স্বপ্ন: ★ আমার সন্তানদের আলেমে দ্বীন হিসেবে তৈরি করা একমাত্র বড় লক্ষ ★ আমি দ্বীনের পথে চলার চেষ্টা করি & এমন একজন দ্বীনদার, চরিত্রবান ও পর্দাশীল জীবনসঙ্গী প্রত্যাশা করি, যার সাথে দুনিয়া ও আখিরাতের সফলতার জন্য একসাথে পথচলা সম্ভব হবে। ★ আমার স্ত্রী এর কোলে মাথা রেখে কুরআন তিলাওয়াত শোনা আমার সপ্নগুলোর মধ্যে অন্যতম। ★ আমাদের দেশের স্বাভাবিক পরিস্থিতি ভালোনা আমার বিশ্বাস। আমাদের জীবনের নিরাপত্তা কম। যদি ভবিষ্যতে সুযোগ হয় সেক্ষেত্রে দেশের বাহিরে পরিবার সহ সেটেল হওয়ার ইচ্ছা আছে ★ (ভবিষ্যতে আল্লাহর ঘর তাওয়াফ করার প্রবল ইচ্ছা আছে ইন শা আল্লাহ )
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? সাধারণত পাঞ্জাবি, পাজামা, তবে কিছু ক্ষেত্রে ভার্সিটিতে ( ফুল হাতা শার্ট & প্যান্ট ) পড়া হয়
সুন্নতি দাড়ি আছে কি না? কবে থেকে রেখেছেন? জ্বী আলহামদুলিল্লাহ আছে । 2021 সাল থেকে দাড়ি হওয়া শুরু করেছে তখন থেকেই রেখেছি (তবে প্রাকৃতিক ভাবে কম)
টাখনুর উপরে কাপড় পরেন? জ্বী পড়ি আলহামদুলিল্লাহ (ছোট থেকে এই বিষয়ে সচেতন ছিলাম)
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? জ্বী আলহামদুলিল্লাহ তবে কিছু কিছু পরিস্থিতি তে একটু মানিয়ে নিতে হয় যেহেতু ফ্রি মিক্সিং ভার্সিটি তে পড়ালেখা করছি আশা করি বুঝতে পারবেন।
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? দেখি না বল্ললেই চলে তবে ইংরেজি প্র্যাকটিস এর জন্য বিভিন্ন পডকাস্ট & মুভি (শিক্ষণীয়) দেখা হয়
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? কিছুদিন তাবলীগে সময় দেয়া হয়েছে তবে নিয়মিত হয় না । ( আগে ইসলামী ছাত্রশিবিরের সাথে যুক্ত ছিলাম )
পেশাগত তথ্য
পেশা শিক্ষার্থী
পেশার বিস্তারিত বিবরণ যেহেতু এখনো পড়াশোনা চলমান এবং নিজের খরচ নিজে চালানোর সামর্থ্য আছে, তবে বাসা থেকেও খরচ নেওয়া হয় । পাশাপাশি আমি গত 2 বছর ধরে পড়াশোনার সাথে অনলাইন ফ্রিল্যান্সিং শিখছি & এটা নিয়ে কাজ করতেছি। তাই মাসিক আয় বর্তমানে অল্প নিজের চলার মত + পারিবারিক যথেষ্ট সাপোর্ট আছে আলহামদুলিল্লাহ । > আমি বিএসসি EEE ইঞ্জিনিয়ারিংয়ে অধ্যয়নরত আছি। পাশাপাশি IELTS এর প্রিপারেশন নিচ্ছি। > ভবিষ্যতে ডিপার্টমেন্ট রিলেটেড বিজনেস করার ইচ্ছা আছে যেটার প্রক্রিয়া চলমান ইনশাআল্লাহ।
মাসিক আয় নিজের চলার মত 5000 tk
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জী রাজি
বিয়ের পর স্ত্রীকে পর্দায় রাখতে পারবেন? জ্বী ইনশাআল্লাহ
বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? জ্বী চাইলে করতে পারবে ইনশাআল্লাহ। তবে পরিপূর্ণ পর্দা করে (ঘরে-বাইরে) পড়াশোনা করতে হবে।
বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? গতানুগতিক বাড়ির বাইরে ৯টা-৫টা চাকরি করানোর ইচ্ছে নেই। তবে তাঁর ইচ্ছে, মেধা ও যোগ্যতা অনুযায়ী ঘরে থেকে বা পর্দা অক্ষুণ্ণ রেখে যেকোনো কাজ বা শখ আহ্লাদ পূরণে পাশে পাবে ইন শা আল্লহ
বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? আমার মার সাথে আমার বাসায় থাকবে ইনশাআল্লাহ । তারপর যদি আমার কাজের বা পড়াশোনার জন্য আমি বাবা-মা থেকে লম্বা সময়ের জন্য দূরে (দেশে বা বিদেশে) থাকি তাহলে তিনিও আমার সাথে থাকবেন। বাকিটা আল্লাহর ইচ্ছা
আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে কোনো উপহার আশা করবেন কি না? বিন্দুমাত্র না। এমনকি আমার বিয়ের অনুষ্ঠান হবে মসজিদে। বরযাত্রী যাবার কোনো ব্যবস্থা থাকবে না। মেয়ের বাবার যাতে কোনোই খরচ না হয় সে ব্যপারে দৃঢ়পণ থাকবো। ইন শা আল্লহ।
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? নবী হযরত মুহাম্মদ (সা.) বলেছেন: "হে তরুণ সমাজ! তোমাদের মধ্যে যারা বিয়ে করার সামর্থ্য রাখে, তারা যেন বিয়ে করে। কেননা, এটা চোখকে নিচু রাখে ও লজ্জাস্থানকে সংরক্ষণ করে।"[সহীহ বুখারী ও মুসলিম] কুরআনে বলা হয়েছে: "তোমাদের জন্য তিনি তোমাদের মধ্য থেকে সঙ্গিনী সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে শান্তি পাও। "[সূরা রূম 30:21] এই ফেতনাময় পরিবেশে নিজের চরিত্রের হেফাজতের জন্য বিয়ের পরিকল্পনা করছি।বিয়ে এমন একটা বন্ধন যা একজন পুরুষকে দ্রুত দায়িত্বশীল করে তোলে। আর বিশ্বাস করি , যে আল্লাহ শুন্য থেকে সৃষ্টি করেছেন, তার পথে চললে তিনিই বেহিসাব রিজিক দিবেন। আর সর্বোত্তম রিজিক হচ্ছে দ্বীনদান স্ত্রী ও নেককার সন্তান। আমার বিশ্বাস আমার আহলিয়া আমাকে দ্বীনের পথে চলতে সাহায্য করবেন ইনশাআল্লাহ । বিয়ের মাধ্যমে রাসুলুল্লাহ (সাঃ) এর অসংখ্য সুন্নাহ পালনের দুয়ারে খুলে যাবে ইন শা আল্লাহ, যা অবিবাহিত অবস্থায় কখনো পালন করা সম্ভব নয়। তাই ছাত্র অবস্থাতেই বিয়ে করার নিয়াত করেছি, বিইজনিল্লাহ।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 18-22
উচ্চতা ন্যূনতম ৫’- 2’’ বা বেশি হলে ভালো হয় বাকি টা আল্লাহর ইচ্ছা।
গাত্রবর্ন উজ্জল শ্যামলা, ফর্সা, উজ্জল ফর্সা, ( দ্বীনদারিতার ক্ষেত্রে বিবেচনাযোগ্য )
পেশা (আলেমা) কওমি ব্যাকগ্রাউন্ড হইলে উত্তম অথবা জেনারেল পড়ুয়া হলে দ্বীনদারিতা & আল্লাহভীরুতা (তবে সবক্ষেত্রেই দ্বীনদারিতা প্রাধান্য পাবে) মুখ্য
জেলা ( রাজশাহী বিভাগের সকল জেলা ), খুলনা, কুমিল্লা, ঢাকা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা ছাত্রী অথবা পেশাহীনতা অগ্রগণ্য
অর্থনৈতিক অবস্থা নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত (জীবন ভালভাবে চলে এমন & ওনার বাবার ইনকাম সোর্স অবশ্যই হালাল হতে হবে) এবং সামাজিক ভাবে সম্মানিত এবং ধর্মীয় অনুশাশন রয়েছে এমন ।
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
‘’Should be Maintain pardah and aware about mahram non mahram, Follow strictly Islamic rules and regulations, must be cooperative, adaptable, Respect all of my family members and their views ’’ ‘’Last but not the least must be a loyal person whom I can trust blindly’’ 1. দ্বীনদারিতা পর্দ প্রাধান্য – সহজ-সরল, খাস পর্দানশীল, দ্বীনের ব্যাপারে দৃঢ়। মাহরাম/নন মাহরাম মেনে চলবে সর্বাবস্থায়, ঘরে ও গাইরে মাহরামদের সামনে পরিপূর্ণ পর্দা করতে হবে। যেকোনো বিষয়ে দ্বীনকে সর্বোচ্চ স্থানে রাখবে । 2. শরিয়তের হুকুম মানা – ফরজ ইবাদত (নামাজ, রোজা) ও নফল আমল পালনে যত্নশীল। কুরআনের প্রতি ভালোবাসা নিয়মিত তেলাওয়াত করবে । 3. স্বামী ভক্ত ও অল্পে তুষ্ট – স্বামীর আনুগত্য করবে, চক্ষু শীতলকারিণী হবে। স্বামীর অবর্তমানে নিজের ইজ্জত, সম্মান ও আভ্রুর হেফাজত করবেন। (ইংশাল্লাহ স্ত্রীর হক আদায়ে যথাসাধ্য সচেষ্ট থাকবো) 4. হাসিখুশি স্বভাব – গম্ভীর নয়, বরং মিশুক ও মার্জিত যিনি কথা ও আচরণে সৌজন্য বজায় রাখেন ও আনন্দদায়ক স্বভাবের অধিকারী। 5. ধার্মিক পরিবার – বাবা-মা নামাজ, রোজা, পর্দা ইত্যাদি আমল পালনকারী হবেন। 6. আল্লাহর সন্তুষ্টি অর্জনে সহযোগিতা – জান্নাতুল ফিরদাউসের পথে সঙ্গী ও দোয়াকারী হবে। 7. ধৈর্যশীল ও বিনয়ী – অহংকারী নয়, বরং সহনশীল, অভিমানী হলেও দ্রুত ভুলে যায়। 8. হক আদায়ে যত্নশীল – স্বামীর হক আদায় করবে & বান্দার হক আদায়ে বাধা নয়, বরং উৎসাহ দিবে। 9. হালাল রিজিককে অগ্রাধিকার – অল্প হালালে সন্তুষ্ট, হারাম উপার্জন থেকে দূরে রাখবে। 10. আদর্শ স্ত্রী ও মা হওয়ার মানসিকতা – নিজের ঈমান রক্ষা করবে & ভবিষ্যৎ প্রজন্মকে দ্বীনদার করবে । 11. আমার উচ্চতর পড়াশোনা করার জন্য কয়েক বছরের জন্য দেশের বাহিরে যাওয়া লাগতে পারে (এই ব্যাপারটা এখনো কনফার্ম না), আমার সাথে দেশের বাইরে যাওয়ার মন মানসিকতা থাকলে ভালো। আল্লাহ ভরসা। 12. বিয়ের দেনমোহর – যেখানে সামর্থের বেশি দেনমোহর ধরা হবে না, & পাত্রপক্ষ থেকে বিয়ের দিনেই তৎক্ষণাৎ দেনমোহর পূর্ণভাবে আদায় করার অঙ্গীকার থাকবে আমি জানি, প্রত্যাশা অনেক কিছুই হতে পারে। কিন্তু আমার বিশ্বাস, আল্লাহ তাআলা সবকিছুই নির্ধারণ করে রেখেছেন, এবং তিনি যা দেন, তা আমাদের জন্য শ্রেষ্ঠ হয়। তাই আমি তাকদিরের উপর পূর্ণ বিশ্বাস রাখি। অতএব, যদি সে উপরোক্ত বিষয়ের প্রতি আন্তরিকভাবে লক্ষ্য রাখে, তাহলে আমার কাছে সেটিই হবে সবচেয়ে বড় প্রাপ্তি। "নিশ্চয়ই আল্লাহ তাআলা উত্তম পরিকল্পনাকারী" — এ কথার উপর আমার পূর্ণ আস্থা আছে।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

রাজশাহী এলাকার আরও পাত্রের বায়োডাটা

Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #6503

বয়স
29 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
বেসরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
মোহনপুর, রাজশাহী, রাজশাহী
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #3332

বয়স
28 বছর
উচ্চতা
৫′ ৮″
পেশা
ব্যবসায়ী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
তানোর, রাজশাহী, রাজশাহী
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #4848

বয়স
26 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
ইঞ্জিনিয়ার
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
গোদাগাড়ী, রাজশাহী, রাজশাহী
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #3234

বয়স
26 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
শিক্ষার্থী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
তানোর, রাজশাহী, রাজশাহী
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #1351

বয়স
25 বছর
উচ্চতা
৫′ ৩″
পেশা
মাদ্রাসা শিক্ষক
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
মোহনপুর, রাজশাহী, রাজশাহী
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #4719

বয়স
25 বছর
উচ্চতা
৫′ ৫″
পেশা
অন্যান্য
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
গোদাগাড়ী, রাজশাহী, রাজশাহী
রাজশাহী জেলার সব পাত্রের বায়োডাটা দেখুন