Profile

বায়োডাটা নং : 3332

বায়োডাটার ধরণ পাত্রের বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 1998
উচ্চতা ৫′ ৮″
গাত্রবর্ন শ্যামলা
ওজন ৬৪ কেজি কেজি
রক্তের গ্রুপ বি পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা তানোর, রাজশাহী, রাজশাহী
এলাকা/গ্রামের নাম: তানোর, রাজশাহী।
বর্তমান ঠিকানা , রাজশাহী, রাজশাহী
এলাকা/গ্রামের নাম: উপশহর , রাজপাড়া, রাজশাহী।
কোথায় বড় হয়েছেন? গ্রামে ছিলাম, ১০ বছর পর্যন্ত, তারপর থেকে শহরেই আছি, মাদ্রাসায় ছিলাম হাফেজি মাদ্রাসা থেকে শুরু করে এখন পর্যন্ত শহরেই আছি।
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম কওমী
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা তাকমীল
তাকমীল কোন মাদ্রাসা থেকে পড়েছেন? মাদ্রাসা ইশা আতুল ইসলাম আস সালাফিয়্যাহ, রাজশাহী।
পাসের সন
ফলাফল lang.
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ কৃষকঃ নিজের জমি জামা আবাদ করেন,
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ গৃহিণী
আপনার কতজন ভাই আছে? ২ জন
ভাইদের তথ্য বড় ভাই বিবাহিত , জমি জামা আবাদ করেন নিজের, আর টুকটাক ব্যবসা। ছোট ভাই অবিবাহিত , পড়াশোনা করে অনার্স 2য় বর্ষে , আর টেইলার্স এর দোকান আছে নিজস্ব।
আপনার কতজন বোন আছে? ২ জন
বোনদের তথ্য বড় বোন বিবাহিত , 3 টা সন্তান আছে , 1 টি মেয়ে 2 টি ছেলে ছোট বোন , বিবাহিত, 1 টি ছেলে সন্তান আছে।
চাচা মামাদের পেশা চাচা 3 জন ছিলেন, সবাই মৃত , নিজেদের জমি জামা আবাদ করেই সবাই চলতেন। মামা আছেন 6 টি বড় মামা অবসরপ্রাপ্ত নির্বাচন কর্মকর্তা, মেজো মামা, মাদ্রাসার শিক্ষক । সেজো মামা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের শিক্ষক। ৩য় মামা, মাদ্রাসার শিক্ষক 4র্থ মামা, ব্যাংক এর চাকরি করতেন , পরে চাকরি ছেড়ে এখন মাদ্রাসায় শিক্ষকতা করেন এবং কোচিং পরিচালনা করেন। ছোট মামা , ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করেন বিদ্যুৎ বিভাগে।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ নিজেদের বস্ত ভিটা তে বাড়ি আছে , গ্রামে, জায়গা আলহামদুলিল্লাহ আছে , বাড়ির আশেপাশে সহ। আবাদি জমি আছে 5/6 বিঘা মতো ,
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? আলহামদুলিল্লাহ বংশগত ভাবেই আমাদের পরিবার এর সবাই ধার্মিক, সবাই নামাজ পড়ে, এবং ইসলামের সকল বিধান মেনে চলার চেষ্টা করে। নামাজ , পর্দা , হালাল হারাম , এসবে কোনো ছাড় নেই পারিবারিক ভাবে, বাসায় কেও নাটক বা টেলিভিশন দেখে এরকম কেও নাই, বাসা তে এই পর্যন্ত টেলিভিশন কেনা হয়নি , কেনার সম্ভাবনা ও নাই ।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? হ্যাঁ পাঁচ ওয়াক্ত নামাজ পড়া হয়, কোনো কারণ বসত জামাত ছুটে যায় , বাহিরে কোথাও গেলে , বা কোনো কাজে আটকে গেলে , হুট হাট কাজা ও হয়ে যায়, কোথাও আটকে গেলে। ছোট থেকেই পড়া হয় ,
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? ২/৩ ওয়াক্ত হবে, কোনো সপ্তাহে কম বা বেশি হয়ে যায়।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? জি, আলহামদুলিল্লাহ,
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই । কোনো প্রকার ঔষুধ পাতিও খাওয়ার প্রয়োজন পড়ে না , ছোট থেকেই ।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? শিরক এর আস্তানা।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন বুলুগুল মারাম, সহীহ বুখারী , মুসলিম, পাশাপাশি , প্যারাডক্সিক্যাল সাজিদ। যে গল্পে হৃদয় গলে সিরিজের অনেক বই।
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর , শায়খ আহমাদুল্লাহ, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক,
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন সাধারণ জীবন জাপন করতে ভালো লাগে , সিম্পল পোশাক পরতে ভালো লাগে , অতিরিক্ত ডিজাইন বা কালার ছাড়া পাঞ্জাবি পরে নিজেকে কমফোর্ট লাগে , কারো সাথে তর্ক ঝগড়া , ছোট খাটো কোনো বিষয় নিয়ে তর্ক , ঝামেলা লাগানো এসব একদম পছন্দ করি না, নিজের তেমন ক্ষতি হবে না এরকম কোনো বিষয় না থাকলে কারো সাথে ঝামেলায় না জড়ানোর চেষ্টা করি। আবার কাউকে দূর্বলতার সুযোগ ও দিতে চায়না। বাগান করা বা গাছ লাগানো এগুলো শখের কাজ , আবাদ করার প্রতি একটু আগ্রহ আছে , সুযোগ পেলে এগ্র প্রজেক্ট করার ইচ্ছে আছে । সবার সাথে মিলে মিশে থাকতে পছন্দ করি , সন্দেহ প্রবণতা , গীবত করা ,কাউকে নিয়ে হাসি ঠাট্টা তামাশা করা, এসব একদম পছন্দ না , গালি গালাজ , অশ্লীল কথাবার্তা, এসব যারা করে তাদের থেকে দূরে থাকার চেষ্টা করি , এবং আমার কাছে খুবই অপছন্দের কাজ। কারো সাথে কোনো কিছু নিয়ে তুলনা করা , কোনো বিষয় নিয়ে হতাশ হওয়া , কারো কিছু আছে বা অন্যের কিছু দেখে নিজেকে হতাশ হওয়া, এসব পছন্দ করি না, নিজের যা আছে তা নিয়েই সন্তুষ্ট থাকা পছন্দ করি । আত্মীয়-স্বজনের সাথে সু সম্পর্ক বজায় রাখা , অহেতুক রাগ করে বা ছোট খাটো বিষয় নিয়ে সম্পর্ক ছিন্ন করা একদম পছন্দ না । বিড়াল আমার পছন্দের প্রাণী , যদিও নিজে পুষি না , বাসায় থাকে সেগুলোই সুযোগ পেলে খেতে দেয় আদর করি। এবং প্রাণীর প্রতি সদয় এবং দয়ালু আচরণ করার চেষ্টা করি। কঠোরতা পছন্দ না , যে কারো সাথে যে কোনো বিষয়ে বা বিষয় নিয়ে সহনীয় আচরণ এবং ধৈর্যশীলতা পছন্দ করি। সব সময় আল্লাহর উপর তাওয়াক্কুল রাখার চেষ্টা করি , যে জেটা আমার জন্য আছে আর যা মঙ্গল জনক সেটাই হবে। এই জন্য হ্যা হুতাশ বা , অস্থিরতা থেকে বেঁচে থাকার চেষ্টা করি । ব্যবসা করা আমার সবার আগে পছন্দের , কারণ আমার কাছে চাকরি করা টা হালাল ইনকাম এর জন্য অনেক কঠিন মনে হয় , কারণ বেশির ভাগ ক্ষেত্রেই দেখেছি চাকরি করলেও হারামের সাথে মিশে যাওয়ার সুযোগ সৃষ্টি হয় এবং প্রবণতা বৃদ্ধি পায়। এবং রাসূল সাঃ ব্যবসা করেছেন সাহাবাগণ ব্যবসায়ী ছিলেন, এবং রাসূল সাঃ ব্যবসায়ী দের পাশে থাকবেন এই সুসংবাদ দিয়েছেন এই জন্য ব্যবসা আমার প্রথম পছন্দ , তাছাড়া চাকরি করব যদি সেটা আমার কাছে মনে হয় যে কল্যাণকর হবে, বা হারামে জড়ানোর মতো সম্ভাবনা নেই। ঘুরতে পছন্দ করি , জীবন সঙ্গী কে নিয়ে ঘুরব ইনশা আল্লাহ । খাবার এর খুব বাছাবাছি পছন্দ না , হালাল খাবার হলে সব কিছুই খেতে পারি , ভালো লাগলে বেশি খাই খারাপ লাগলে কম খাওয়া হয় এটাই । আসলে আমি খাবারের দোষ ই খুঁজে পাইনা , ভালো লাগলে একটু বেশি খেয়ে ফেলি এটাই আরকি। ওষুধ খাওয়া একদম পছন্দ না , এবং ছোট খাটো কোনো সমস্যা হলেই ওষুধ খাওয়া এই প্রবণতা ভালো লাগে না । রোগ প্রতিরোধ ক্ষমতা বজায় রাখা টাই আসল বিষয় , আলহামদুলিল্লাহ সারা বছরে 100 টাকার ও ওষুধ খেতে হয় না আমার। (দুর্ঘটনা ব্যতীত)
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? ঘরে বা বাড়ি তে গেঞ্জি , লুঙ্গি এসব পরে থাকা হয় , বাহিরে পাঞ্জাবি ছাড়া চলাচল করি না ।
সুন্নতি দাড়ি আছে কি না? কবে থেকে রেখেছেন? আছে আলহামদুলিল্লাহ , দাড়ি বের হওয়ার পর থেকেই আছে , এই পর্যন্ত কখনও কাটা হয়নি।
টাখনুর উপরে কাপড় পরেন? টাখনুর উপরে কাপড় পরি।
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? মেনে চলার চেষ্টা করি ।
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? নাটক , সিনেমা , গান এসব অভ্যাস নেই , তবে টুকটাক রিল দেখা হয়ে যায় ।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? আহলে হাদীস / সালাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? আলাদা ভাবে তেমন যুক্ত নেই , জুমার নামাজ পড়াই সেখানেই দাওয়াতের কাজ করি , আর যাদের সাথে চলাফেরা হয় তাদের কে দ্বীনের প্রতি আহ্বানের চেষ্টা করি।
পেশাগত তথ্য
পেশা ব্যবসায়ী
পেশার বিস্তারিত বিবরণ একটা মসজিদে খতিব হিসেবে আছি, জুমার নামাজ পড়াই। আর একটা ছোটখাটো রেস্টুরেন্ট ব্যবসা আছে ফুট কোর্ট এর ভিতরে , চাইনিজ এবং ফাস্টফুড এর শপ, এবং একটা মাদ্রাসায় পার্ট টাইম ক্লাস নেওয়া হয়। পাশাপাশি পড়াশোনা চলছে ।
মাসিক আয় 15000-20000 যেহেতু ব্যবসা থেকে মূল ইনকাম, কম বা বেশি হতে পারে।
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? হ্যা রাজি
বিয়ের পর স্ত্রীকে পর্দায় রাখতে পারবেন? অবশ্যই ইনশা আল্লাহ।
বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? পর্দার সাথে আর ফ্রি মিক্সিং না থাকলে করবে।
বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? তেমন আগ্রহ নেই , 2 জন ই যদি ইনকামের প্রতি লেগে থাকি সংসার কে দেখবে, সন্তান লালন পালন কে করবে। আমার ইনকাম ই তার ইনকাম হবে ইনশা আল্লাহ। তবে পরিস্থিতি আর পরিবেশ হলে করবে সমস্যা নাই।
বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? আমার সাথেই থাকবে , শহরে থাকি সেখানেই থাকবে ইনশা আল্লাহ, গ্রামে বাসায় গেলে সেখানে মা বাবার সাথে এক সাথে থাকা লাগবে।
আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে কোনো উপহার আশা করবেন কি না? না, আদর্শ পাত্রী পাইলেই আলহামদুলিল্লাহ ।
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? বিয়ে প্রত্যেক এর জন্য অত্যন্ত জরুরি ,বিয়ে অর্ধেক দ্বীন , কারণ বিয়ে ছাড়া একজন পুরুষ বা মেয়ের , দ্বীন রক্ষা করা , চোখের , অন্তরের হেফাজত করা অত্যন্ত কঠিন। এই জন্য যত দ্রুত সম্ভব বিয়ে করা সবার জন্য আবশ্যক।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 18-24
উচ্চতা ৫'২" ৫'৭"
গাত্রবর্ন শ্যামলা, উজ্জল শ্যামলা, ফর্সা, উজ্জল ফর্সা
পেশা এসএসসি, এইচ এসসি, অনার্স চলমান বা মাদ্রাসায় পড়াশোনা করে। এরকম ।
জেলা রাজশাহী এবং এর আসে পাশের জেলা, দূরের হলেও সমস্যা নাই।
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা ছাত্রী, পড়াশোনা বাদ দিয়েছে। বাসায় থাকে , টুকটাক টিউশনি করায়, বা বেকার।
অর্থনৈতিক অবস্থা সচ্ছল, মধ্যবিত্ত , বা আমার অর্থনৈতিক অবস্থা সাথে সামঞ্জস্যপূর্ণ।
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
সহজ সরল , লজ্জাবতী । সত্যিকার অর্থে নিজে বুঝে দ্বীন মেনে চলে। ফেসবুক বা সোশ্যাল মিডিয়া আসক্তি নেই। ম্যাচুরড মেন্টালিটির হলে ভালো হয়। পরিস্থিতি অনুযায়ী নিজেকে নিয়ন্ত্রণ করা ও মানিয়ে নেওয়ার মানসিকতা থাকা। ফ্রি মিক্সিং এ অভ্যস্ত না , দুনিয়ার প্রতি বা সম্পদের প্রতি মোহ নেই। অন্যের কি আছে , আমার কি নেই এসব নিয়ে হিনমান্যতা না থাকা , বা হতাশা না থাকা। আল্লাহ নিজেকে যা দিয়েছে তা নিয়ে সন্তুষ্ট থাকা। পরিবার আত্মীয়-স্বজন সবার সাথে সুসম্পর্ক বজায় রাখার মানসিকতা। ঝগড়া ফ্যাসাদ , তর্ক এসব থেকে নিজেকে দূরে রাখা। নারীবাদী মনোভাব না থাকা। যা আবশ্যক , নামাজ পর্দা, পরিবারের সাথে সদাচরণ বাবা মার সাথে সদাচরণ। গীবত পরনিন্দা পরচর্চা এসবের অভ্যাস না থাকা। মোবাইল বা নাটক মুভি , গেম৷ সিরিয়াল এসব এর প্রতি আসক্ত না থাকা। নিজেকে সব সময় ঝামেলা মুক্ত রাখার চেষ্টা করা।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

তানোর এলাকার আরও পাত্রের বায়োডাটা

Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #3234

বয়স
26 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
শিক্ষার্থী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
তানোর, রাজশাহী, রাজশাহী
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #9015

বয়স
24 বছর
উচ্চতা
৫′ ১১″
পেশা
শিক্ষার্থী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
তানোর, রাজশাহী, রাজশাহী
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #10004

বয়স
32 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
ব্যবসায়ী
বৈবাহিক অবস্থা
ডিভোর্সড
স্থায়ী ঠিকানা
তানোর, রাজশাহী, রাজশাহী
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #9051

বয়স
26 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
শিক্ষার্থী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
তানোর, রাজশাহী, রাজশাহী
রাজশাহী জেলার সব পাত্রের বায়োডাটা দেখুন