Profile

বায়োডাটা নং : 6503

বায়োডাটার ধরণ পাত্রের বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 1997
উচ্চতা ৫′ ৬″
গাত্রবর্ন উজ্জ্বল শ্যামলা
ওজন ৫৬ কেজি কেজি
রক্তের গ্রুপ ও পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা মোহনপুর, রাজশাহী, রাজশাহী
এলাকা/গ্রামের নাম: গ্রামঃ ধোরসা, ইউনিয়নঃ জাহানাবাদ
বর্তমান ঠিকানা গাজীপুর সদর, গাজীপুর, ঢাকা
এলাকা/গ্রামের নাম: আমবাগ, কোনাবাড়ি ৷
কোথায় বড় হয়েছেন? নিজ গ্রামে ৷
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা এইচএসসি
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন 2012
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ+
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন 2014
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ কৃষি কাজ করেন
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ গৃহিণী
আপনার কতজন ভাই আছে? ১ জন
ভাইদের তথ্য সে আমার ছোট ৷অনার্স ফার্স্ট ইয়ারে পড়ছে ৷ অবিবাহিত ৷
আপনার কতজন বোন আছে? ১ জন
বোনদের তথ্য বোন বড় ৷ এস এস সি পর্যন্ত পড়াশোনার পর বিয়ে হয়েছে ৷ পেশাঃ গৃহিণী ৷
চাচা মামাদের পেশা চাচারা ৪ জন ৷ সবাই কৃষি কাজ করেন ৷ মামারা ২ জন ৷ বড় মামা কৃষি কাজ করেন আর ছোট মামা সেনাবাহিনীতে কর্মরত ছিলেন ৷
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ বসতবাড়ি নিজস্ব ৷বাবা নিজস্ব জমিতে কৃষি কাজ করেন ৷পানের বরজ এবং কিছু ধানি জমি আছে ৷ আল্লাহ এসবের মাধ্যমেই রিজিকের ব্যবস্থা করেন ৷
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? পারিবারিক দ্বীনি পরিবেশ সাধারণ মুসলিমদের মত ৷ ইসলামকে অন্তরে স্থান দিয়ে, ভালোবেসে এবাদত বন্দেগীতে জীবন পার করে দেওয়ার মন মানষিকতায় ঘাটতি আছে বলে মনে হয় ৷ বাবা মা নিয়মিত নামাজ রোজা করেন ৷ছোট ভাই নামাজে কিছুটা গাফেল ৷ সৎ ভাবে, সবার সাথে ভালো ব্যবহার, হালাল উপার্জন, সুদ ও ঋণ মুক্ত সাধারণ জীবন যাপন করতে অভ্যস্ত আমার বাবা মা ৷ টাকা পয়সার লোভ দেখি না, জীবন ধারণের জন্য প্রয়োজনীয় রিজিক হলেই তাঁরা সন্তুষ্ট আলহামদুলিল্লাহ ৷ মাহরাম নন মাহরাম কঠোরভাবে মেনে চলা হয় না ৷মা, বোন বাসার বাইরে গেলে মুখ ঢাকা বোরখা পরেন ৷ মাহরাম নন মাহরাম মেইনটেইন করে চলার ব্যাপারে দাওয়াত অব্যাহত আছে ৷ শিরক, বিদআত, এবাদত, আল্লাহর সন্তুষ্টি অর্জন, আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকা, গতানুগতিক চিন্তাভাবনা পরিহার করা, আশেপাশের লোকজন কে কি করলো না করলো তাতে কিচ্ছু যায় আসে না, নিজে কুরআন হাদিস মত চলতে হবে, প্রভৃতি বিষয়ে দাওয়াত দিই পরিবারে ৷ আল্লাহ আমাকে ,বাবা মাকে এবং যারা হেদায়াত চায় তাদের পূর্ণ হেদায়ত দান করুক (আমিন)৷
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? জ্বী হ্যাঁ ৷ ছোট থেকে পড়ি, তবে তখন মিস হত ৷ ক্লাস 9/10 এ দ্বীনের জ্ঞান হওয়ার পর থেকে নিয়মিত পড়ি আলহামদুলিল্লাহ ৷
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? সাধারণত হয় না ৷
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? আলহামদুলিল্লাহ তবে আরও সহীহ শুদ্ধভাবে শেখার চেষ্টা করছি ৷
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? আমার জানামতে নেই ৷
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? এটা কবর ও শিরকের আড্ডাখানা
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন প্রশান্তির খোঁজে, প্যারাডক্সিকাল সাজিদ ১, প্যারাডক্সিকাল সাজিদ ২, আর রাহিকুল মাখতুম, রাসুল সাঃ এর সালাত সম্পাদনের পদ্ধতি, আদাবুল মুফরাদ, আদাবুল যিফাক, প্রভৃতি বই পড়া হয়েছে যেগুলোর অনেকের নাম ভুলে গেছি ৷সাধারণত পিডিএফ পড়া হয় এবং অনেক পিডিএফ সংগ্রহে রাখতে পছন্দ করি ৷
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন ১৷ মুফতি জসিমউদ্দিন রহমানী ২৷ ড. ইসরার আহমেদ (পাকিস্থান) ৩৷ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ৪৷ ইঞ্জিনিয়ার মোহাম্মাদ আলী মির্জা (পাকিস্থান) ৫৷ নোমান আলী খান ৬৷ ড. জাকির নায়েক ৷ এই ৬ জন আমার খুব প্রিয় (যদিও ২/১ টি বিষয়ে কারও কারও সাথে আমার দ্বিমত আছে) ৷ তাঁদের থেকে ইলম নিই ৷
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন মানুষ নিজের সম্পর্কে সুধারণা পোষণকারী ৷ তবে যে ব্যক্তিকে পরিপূর্ণ হেদায়েত দেওয়া হয়েছে তার মধ্যে সকল উত্তম গুণাবলী চলে আসে ৷ যখন সে কুরআন হাদিসকে জীবন বিধান হিসেবে মেনে নিয়েছে তখন কুরআন হাদিসে যা করতে বলা হয়েছে তা করবে, যা নিষেধ করা হয়েছে তা ত্যাগ করবে ৷এবং রাসূল সাঃ কে আদর্শ হিসেবে মেনে তাঁর সমস্ত গুণাবলীকে নিজের মধ্যে ধারণ করতে সাধ্যমতো চেষ্টা করবে ৷সে যদি আল্লাহকে ভয় করে এবং পরকালকে প্রাধান্য দেয় তবে তাঁর আচার আচরণ, চলা ফেরা, কাজ কর্ম এমনকি আবেগ অনুভূতি, চিন্তা ভাবনা সবকিছুতে রাসূল সাঃ এর আদর্শ ফুটে উঠবে ৷এরপর ব্যক্তিভেদে পছন্দ, অপছন্দ রুচিবোধ, স্বপ্নে উদ্দেশ্যে পার্থক্য থাকে ৷ শখ নেই ৷পছন্দ/অপছন্দঃ মানুষের কোলাহল, অহেতুক গল্পগুজব, আড্ডা, অনর্থক কথা বলা অপছন্দ ৷ আমি ইন্ট্রোভার্ট ৷কম কথা বলতে পছন্দ করি ৷ তবে কেউ কথা বলতে শুরু করলে আগ্রহের সাথে কথা বলি ৷সে ইসলামিক মাইন্ডের হলে তো খুবই ভালো লাগে ৷ জাকজমকপূর্ণ জীবন-যাপন, বিলাসীতা, অপ্রয়োজনীয় খরচ প্রভৃতি পছন্দ না ৷ রাসূল সাঃ, আবু বকর রাঃ এবং ওমর রাঃ ক্ষুধার্থ থাকার পর যখন আপ্যায়িত হলেন তখন বলা হলো এই রিজিকের ব্যাপারেও বিচারের মাঠে হিসাব দিতে হবে ৷ এই কথা টা কতখানি ভারী, আমরা কি তা যথাযথভাবে অনুধাবন করতে পারি? দুনিয়াতে মুসাফিরের মতো চলার জন্য এই একটা হাদিস যথেষ্ট ৷ বাবা মার সন্তুষ্টির জন্য খরচ করা, অন্যদের প্রয়োজন পুরা করা, ধার দেওয়া, কেউ কিছু চাইলে যতটুকু চায় তার চেয়ে বেশী দেওয়া, উত্তম জিনিস দেওয়া প্রভৃতি ভালো লাগে ৷ যার যতটুকু অধিকার তার চেয়ে সীমা অতিক্রম করা অপছন্দ ৷ ছোট বড় যাবতীয় ইসলামী নিয়ম কানুন, বিধি নিষেধ প্রভৃতির মধ্যে থাকতেই পছন্দ করি ৷এর বাইরে যাওয়া অপছন্দ, কেউ (ব্যক্তি হোক বা রাষ্ট্র) যেতে বাধ্য করলে, দ্বীন পালনে বাধা দিলে মেজাজ খারাপ হয়ে যায়৷ মানুষকে কষ্ট দিয়ে কথা বলা, ছোট করা খুব অপছন্দ ৷যারা এমন করে তাদের প্রতি ঘৃণা জন্মে, তাদের চোখের সামনে দেখতে পাওয়াও অপছন্দ ৷ আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন তাঁর ইবাদতের জন্য এবং পৃথিবীতে পাঠিয়েছেন তাঁর খলিফাহ হিসেবে ৷ যে জন্য সৃষ্টি করলেন এবং যে কারণে পাঠালেন সেই দ্বায়িত্বগুলো পরিপূর্ণভাবে পালন করতে চাই ৷ আল্লাহর দ্বীন আল্লাহর জমীনে প্রতিষ্ঠায় সর্বাত্মক চেষ্টা করে, দুনিয়ার ছোট্ট জীবনটা ইবাদতের মধ্যে কাটিয়ে, সকল হকদারের হক আদায় করে, আল্লাহর সন্তুষ্টি নিয়ে পরকালে পাড়ি দিতে চাই ৷ লক্ষ্য বা স্বপ্ন হলো আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে প্রতিষ্ঠার, এমন শহিদী মৃত্যু যাতে আল্লাহর সন্তুষ্টি থাকবে এবং জান্নাতে রাসূল সাঃ এর খুব কাছের প্রতিবেশী হওয়ার ৷ (গায়ের রং এবং ওজনে কম বেশী হতে পারে )
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? পোষাকের ফরজ এবং কিছু সুন্নাত আদায় হয় এমন পোষাক ৷ শার্ট, পাঞ্জাবি ৷ খুব শীঘ্রই বাইরে সর্বদা পাঞ্জাবি, জুব্বায় সীমাবদ্ধ হওয়ার ইচ্ছা আছে ৷ অফিসে কিছু কারণে পাঞ্জাবি, জুব্বা পরা হয় না ৷
সুন্নতি দাড়ি আছে কি না? কবে থেকে রেখেছেন? জ্বী আছে আলহামদুলিল্লাহ ৷ দাড়ি গজানো থেকেই রাখতে শুরু করেছিলাম ৷ কিন্তু ইসলামি পরিবেশ না থাকায় বাধার সম্মুখীন হই এবং হার মেনে নিতে হয় ৷ তবে দাড়ি ছোট করে রাখতাম ৷ 2020 সাল থেকে বড় রাখছি আলহামদুলিল্লাহ ৷
টাখনুর উপরে কাপড় পরেন? জ্বী হ্যাঁ ৷
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? হ্যাঁ স্যাধ্যমত চেষ্টা করি ৷নন মাহরাম কেউ কথা বলতে আসলে অস্বস্তি লাগে ৷
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? না
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? আহলে হাদীস / সালাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? না
পেশাগত তথ্য
পেশা বেসরকারী চাকুরী
পেশার বিস্তারিত বিবরণ গাজীপুরে একটি টেক্সটাইল কোম্পানীতে সহকারী অপারেটর হিসেবে চাকুরি করছি ৷উপার্জন হালাল ৷ কম সময় দিতে হয় এমন চাকুরি বা উপার্জনের মাধ্যম খুঁজছি, যদি পাই তবে এই জব ছেড়ে দেওয়ার ইচ্ছা আছে ৷
মাসিক আয় প্রায় 24000 টাকা
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জ্বী, রাজি ৷
বিয়ের পর স্ত্রীকে পর্দায় রাখতে পারবেন? জ্বী ইনশাআল্লাহ ৷স্ত্রী পরিপূর্ণ পর্দা করার পরও বোরখার ওপর দিয়ে ননমাহরাম তাকে দেখবে, এটাও মানতে পারি না ৷ এজন্য স্ত্রী পর্দা করে বাইরে ঘুরাঘুরি, বিভিন্ন অনুষ্ঠান, দাওয়াত, আত্মীয়ের বাড়ি বেড়াতে যেতে চাইবে এটা খুব অপছন্দ ৷
বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? সহশিক্ষা ঘৃণা করি ৷ তবে বাসায় অবশ্যই কুরআন, হাদিস, ইসালামী বই প্রভৃতির মাধ্যমে সারাজীবন দ্বীন শিখতে হবে ৷পর্দা মেইন্টেইন করে আশেপাশের মেয়ে/মহিলাদের মধ্যে দ্বীনের জ্ঞান প্রচার করতে পারলে খুশী হতাম ৷ খাদিজা, আয়েশা, ফাতিমা রাঃ সহ নারী সাহাবী রাঃ দের আইডল হিসেবে নিয়ে নিজে সেভাবে জীবন যাপন করলে এবং সাধ্যমত মহিলাদের দ্বীন শিক্ষা দিতে পারলে আমার ভালো লাগবে ৷স্বামী স্ত্রী কিভাবে একে অন্যের চোখের শীতলতা, অন্তরের প্রশান্তি হয়? যখন জীবনসঙ্গীকে দেখবে আল্লাহর ইবাদত করছে, আল্লাহর সন্তুষ্টির তালাশ করছে, এটা দেখেই সে তৃপ্ত হয় ৷ চক্ষু শীতল হয় ৷ অন্তর প্রশান্ত হয়ে যায় ৷ এমন স্ত্রী আশা করি যাকে নেয়ামত হিসেবে পেলে অন্তর প্রশান্তি লাভ করবে৷
বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? না
বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? আমার সাথে, গ্রামে আমাদের বাসায় ইনশাআল্লাহ ৷
আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে কোনো উপহার আশা করবেন কি না? কখনই না ৷ আল্লাহ ছাড়া কারও কাছে থেকে কিছু চাওয়া খুবই লজ্জার এবং আত্মসম্মানের পরিপন্থী ৷ না খেয়ে থাকা, চরম দরিদ্রতায় থাকা শতগুণ ভালো মানুষের কাছে কিছু চাওয়ার থেকে ৷ আল্লাহ আমাকে সারাজীবন শুধু আল্লাহর মুখাপেক্ষী রাখুক এবং সমস্ত মানুষ থেকে অমুখাপেক্ষী রাখুক ৷
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? বিয়ে আল্লাহর দেওয়া বিধান, নেয়ামত, রাসূল সাঃ এর সুন্নাত ৷ বিয়ের মাধ্যমে চরিত্র হেফাজত হয়, দ্বীনের অর্ধেক পূর্ণ হয়, দ্বীনি পরিবার গঠনের সুযোগ তৈরি হয় ৷নেক সন্তানের মাধ্যমে সদকায়ে জারিয়া রেখে যাওয়ার সুযোগ হয় ৷ দুনিয়া ও আখিরাতের সঙ্গী পাওয়ার মাধ্যম হলো বিয়ে ৷
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 18-26
উচ্চতা ৫' বা এর ওপরে হলে ভালো হয় ৷
গাত্রবর্ন শ্যামলা, উজ্জল শ্যামলা, ফর্সা, উজ্জল ফর্সা
পেশা এস, এস, সি বা সমমান ৷ তবে দুনিয়াবী শিক্ষা গুরুত্বপূর্ণ নয়, দ্বীন শিক্ষায় শিক্ষিত হতে হবে ৷ এবং আরও বেশী বেশী জানা, শেখা, মানার চেষ্টা থাকতে হবে ৷
জেলা রাজশাহী বিভাগের হলে ভালো হয় ৷ তবে প্রকৃত দ্বীনদার হলে যেকোনো জেলা ৷
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা পেশাজীবী নয়, ছাত্রী বা ঘরে অবস্থানকারীনী হতে হবে ৷
অর্থনৈতিক অবস্থা নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত ৷
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
ইসলামের বিধি নিষেধগুলো মানতে যার কষ্ট হয় না বরং সেগুলো মানতে পারলে খুশী হয় ৷ আল্লাহ এবং তাঁর দ্বীন ইসলামকে ভালোবেসে বেশী বেশী আমল করে ৷ জানার সাথে সাথে মানে৷আল্লাহকে ভয় করে ৷ আল্লাহর সাথে সর্বদা সম্পর্ক রাখে জিহ্বা ও অন্তরে আল্লাহর স্মরণের মাধ্যমে ৷সংসারের কাজের মধ্যেও আল্লাহকে ভুলবে না৷হালাল হারামের ব্যাপারে সতর্ক ৷কঠোর পর্দা করবে, কন্ঠেরও, দৃষ্টির হেফাজত করবে, নন মাহরামকে চোখ তুলে দেখবে না ৷ বেশ কিছু সুন্নত আমলের প্রতিদান ও তাগিদ বেশী এসেছে, সেগুলো পালনে অগ্রগামী ৷অধিক পরিমানে ইবাদাতকারীনী, বেশী বেশী নফল স্বালাত, সাওম, দান সদকা করবে ৷ স্বামীর অনুগত ৷ স্বামীকে অভিভাবক, আমির হিসেবে খুশি মনে মানবে ৷ হালাল কাজে অবশ্যই অনুগত থাকবে ৷দ্বীন পালনে সহযোগী হবে, বাধা নয় ৷ পরিবারে উত্তম আচরণের মাধ্যেমে সুন্দর ইসলামী পরিবেশ তৈরি করতে সচেষ্ট হতে হবে ৷ উত্তম আচরণ, উত্তম চরিত্র, ক্ষমা, ধৈর্য, তাওয়াক্কুল, সহনশীল, কষ্টসহিষ্ণু, বড়দের সম্মান, ছোটদের স্নেহ করা, অহংকারকে ভয় পাওয়া, বিনয়ী, কোমল, নম্র, ভদ্র প্রভৃতি গুণাবলী থাকতে হবে ৷ মিলে মিশে থাকা, ছোটখাট সমস্যা হলে নিজেই সমাধান করার যোগ্যতা থাকতে হবে ৷ জানতে হবে কোথায় চুপ থাকা কল্যাণকর ৷ আমরা জীবন চলার পথে এমন কিছু পরিস্থিতে পড়ি যেখানে প্রতিউত্তর না করে থাকা যায় না, কিন্তু প্রতিউত্তর করলে পরিস্থিতি আরও নষ্ট হয় ৷ এজন্য চুপ থাকা, জীহ্বার হেফাজত ও সবর করে প্রতিদান আশা করার মানষিকতা থাকা ৷মানুষকে কষ্ট দিয়ে কথা বলবে না, ছোট করে দেখবে না ৷ সবার হক সম্পর্কে সচেতন এবং হকদারকে হক পরিপূর্ণভাবে দিবে ৷ প্রেমময়ী, মমতাময়ী ও অধিক সন্তানের জননী হতে আগ্রহী৷নিজের দ্বায়িত্ব সম্পর্কে সচেতন৷মিথ্যা, ধোকা, হিংসা, গীবত, অহংকার, লোভ, রাগ, খোটা দেওয়া, চোগলখুরী প্রভৃতি থেকে সতর্ক থাকা ৷ অল্পে তুষ্ট, সাদামাটা জীবন যাপন, দুনিয়াবিমুখ, দুনিয়াত্যাগী হবে ৷ আইয়ুব আঃ এর মত পরিস্থিতেও যেন মুখে সন্তুষ্টির হাসি নিয়ে আল্লাহর শুকরিয়া আদায়কারীণী হয় ৷ এই গুণটা বেশী জরুরী ৷ আখিরাতই যার একমাত্র লক্ষ্য ৷এক কথায় আল্লাহর প্রিয় দাসী হবে সে ৷ স্ত্রী হিসেবে তার হক পূর্ণরুপে দেওয়া হবে ইনশাআল্লাহ ৷ কোনো জুলুম করা হবে না ৷ তাকে দ্বীন পালনে সহযোগী ও অনন্তকালের সঙ্গী হিসেবে চাই ৷ (তার অতীতে হারাম সম্পর্ক না থাকা)
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

মোহনপুর এলাকার আরও পাত্রের বায়োডাটা

Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #1351

বয়স
25 বছর
উচ্চতা
৫′ ৩″
পেশা
মাদ্রাসা শিক্ষক
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
মোহনপুর, রাজশাহী, রাজশাহী
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #3192

বয়স
22 বছর
উচ্চতা
৫′ ৫″
পেশা
শিক্ষার্থী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
মোহনপুর, রাজশাহী, রাজশাহী
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #9573

বয়স
25 বছর
উচ্চতা
৫′ ৯″
পেশা
শিক্ষক
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
মোহনপুর, রাজশাহী, রাজশাহী
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #6277

বয়স
28 বছর
উচ্চতা
৬′
পেশা
ব্যবসায়ী
বৈবাহিক অবস্থা
বিবাহিত
স্থায়ী ঠিকানা
মোহনপুর, রাজশাহী, রাজশাহী
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #2461

বয়স
28 বছর
উচ্চতা
৫′ ৯″
পেশা
সরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
মোহনপুর, রাজশাহী, রাজশাহী
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #3900

বয়স
24 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
শিক্ষার্থী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
মোহনপুর, রাজশাহী, রাজশাহী
রাজশাহী জেলার সব পাত্রের বায়োডাটা দেখুন