Profile

বায়োডাটা নং : 8817

বায়োডাটার ধরণ পাত্রের বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 1998
উচ্চতা ৫′ ৭″
গাত্রবর্ন শ্যামলা
ওজন ৬০ কেজি কেজি
রক্তের গ্রুপ বি পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম
এলাকা/গ্রামের নাম: নুরপুর
বর্তমান ঠিকানা , ঢাকা, ঢাকা
এলাকা/গ্রামের নাম: ধানমন্ডি সংকর ২৭ নাম্বার পশ্চিম ধানমন্ডি জামে মসজিদ এর পাশে, একটি চার তলা বিল্ডিং এর নিচতলায় চার রুম এর ফ্ল্যাট নিয়ে ভাড়ায় থাকি আলহামদুলিল্লাহ।।।।
কোথায় বড় হয়েছেন? জন্ম হয়েছে গ্রামে আব্বু মারা যাওয়ার পর ঢাকা চলে আসি তারপর ২০০৯ সাল থেকে ঢাকা ধানমন্ডি সংকর এ বড় হয়েছি আলহামদুলিল্লাহ
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা এইচএসসি
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০১৮
বিভাগ ব্যবসা
ফলাফল বি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০২০
বিভাগ ব্যবসা
ফলাফল বি
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? না, মৃত
পিতার পেশার বিবরণ প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক ছিলেন
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ গ্রিহিনি
আপনার কতজন ভাই আছে? নেই
আপনার কতজন বোন আছে? ৫ জন
বোনদের তথ্য আমারা ৬ ভাই বন সবার বিয়ে হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমি ৫ নাম্বার আমার ছোট এক বন ১///বোন সিলেট এ থাকেন উনার ৩মেয়ে ১ছেলে আমার দুলাভাই দুনিয়াতে নেই ২বছর হয়েছে।।। ২// বোন ঢাকায় থাকেন উনার ২মেয়ে ১ছেলে দুলাভাই ব্যবসা করেন।।। ৩// বোন ব্রাহ্মণবাড়িয়ায় থাকেন উনার ৩মেয়ে দুলাভাই প্রবাসী সৌদি আরব থাকেন।।। ৪// বোন চাঁদপুর থাকেন উনার কোন সন্তান নেই দুলাভাই ব্যবসা করেন।।। ৫// আমি নিজে ৬//বোন ঢাকা গাজীপুর স্থায়ী ভাবে থাকেন ওর এক ছেলে ওর স্বামী প্রবাসী কুয়তে ছিল এখন দেশে বিজনেস করার প্ল্যান করতেছে।।।।
চাচা মামাদের পেশা আমার বাবারা ৬ জন ছিলেন ৫জন দুনিয়াতে নেই ১জন আছেন।।। ৩চাচা উনার পরিবারের সবাই ঢাকা স্থায়ী ভাবে বসবাস করেন।। ৩চাচা উনার পরিবারের সবাই গ্রামে স্থায়ী ভাবে বসবাস করেন।। আমার কোন মামা নেই।।।।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা উচ্চ মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ আলহামদুলিল্লাহ আমার প্রায়ই ৪ কোটি টাকার সম্পত্তি আছে আমার ২টা বাড়ি **প্রথম বাড়ি হচ্ছে আমার দাদা বাড়ি সম্পত্তি আমার আব্বু আমার ৩ চাচার জমি কিনে রেখেছিল সব মিলিয়ে আমার এই বাড়ির পরিমাণ |=৩০শতাংশ **দ্বিতীয় বাড়ি হচ্ছে আমার নানা বাড়ি সম্পত্তি এই খানে ও আমার আব্বু আমার এক খালার জায়গা কিনে রাখেন সব মিলিয়ে এই বাড়ির পরিমান|=৪৫ শতাংশ চাষাবাদ জমি ২টা এই গুলা আমার আব্বু নিজে কিনে রেখেছিল এক নাম্বার জমির পরিমাণ ৪৫ শতাংশ নাম্বার জমির পরিমাণ ৬০ শতাংশ এইসব সম্পত্তি আমার গ্রামের বাড়িতে।। এইখানে যে সম্পত্তির পরিমাণ দেয়া হয়েছে সব আমার একা আর বোনদের সম্পত্তি বন্টন করে দেয়া হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ।।।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? আলহামদুলিল্লাহ দ্বীনি পরিবেশ মেনে চলি, আমার পরিবার ছোট আমি আর আমার আম্মু, আমার পরিবার মাহারাম,ননমাহারাম মেনে চলেন আলহামদুলিল্লাহ।।।।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? ছোটবেলা থেকে নামাজ পড়া হয় আলহামদুলিল্লাহ ২০১৬ থেকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়া হয়। মাঝেমধ্যে শয়তানের ওয়াসওয়াসাহ পড়ে অনেক বারের নাম মিস হয়েছে । ২বছর যাবত নামাজ মিস হয় না আলহামদুলিল্লাহ।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? না
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? জি আলহামদুলিল্লাহ
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? আল'হামদুলিল্লাহ, আল্লাহর অশেষ কৃপায় নেই।।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? কবর যিয়ারত করা হারাম নয়,কিন্তু যে বিষয়গুলো শিরক। তা হলো: ১) কবরবাসীর কাছে দু‘আ চাওয়া [আল্লাহ বলেন: “তোমরা আল্লাহ ছাড়া কাউকে ডেকো না।” সূরা আল-জিন: ১৮] ২) মানত করা, ৩) কবরবাসীকে বিপদে উদ্ধারকারী হিসেবে বিশ্বাস করা, ৪) কবরকে ঘিরে সিজদাহ, আগরবাতি, চাদর চড়ানো ইত্যাদি।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন কুরআন শরীফ এর বাংলা অর্থ সম্পুর্ন পরা হয়েছে আলহামদুলিল্লাহ,,ফাজায়েলে আমল আর বুখারী শরীফ এর কিছু অংশ পরা হয়েছে আলহামদুলিল্লাহ
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন ডক্টর জাকির নায়েক, ডাক্তার তারেকজামিল,নুমান আলি খান,আলহামদুলিল্লাহ,আর অনেক আছেন।।।
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন আমার প্রথম শখ হচ্ছে আহালিয়াকে নিয়ে আল্লাহ'র ঘর তাওয়াফ করা আল্লাহ যদি আমাকে কবুল করেন তাহলে আমি উমরাহ/হজ্জ ২টাই করবো ইনশাআল্লাহ,, আর রাতে তাহাজ্জুদ নামায পরা আল্লাহর সাথে কথা বলা এক কথায় আল্লাহর সাথে প্রেম করা এই আমল আমাকে অনেক শান্তি তৃপ্তি দেয় আলহামদুলিল্লাহ, কুরআন তিলাওয়াত, ভ্রমণ, বাচ্চাদের সাথে খেলাধুলা করা, সত্য বলা, সবার সাথে মিশতে এবং হাসিখুশি থাকা। মিথ্যা বলা খুব অপছন্দ করি, আমার শখ সফর করা আলহামদুলিল্লাহ আমার প্রায়ই বাংলাদেশর কিছু অংশ বেতিত সব জায়গায় ঘুরে দেখার তাওফিক আল্লাহ দিয়েছেন আলহামদুলিল্লাহ এখন বিয়ের পর আমি আমার আহালিয়াকে নিয়ে আল্লাহর নিদর্শন দেখতে চাই ইনশাআল্লাহ। আল্লাহ বলেছেন তুমরা আমাকে খুজ না আমার সৃষ্টির দিকে তাকিয়ে দেখ তাহলে আমি আল্লাহ কে খুজে পাবা, আমার পছন্দ দিনের পথে চলা দ্বীনদারী, আমার অপছন্দ বেপর্দায় চলাফেরা দিনের খেলাফ যে কোন কাজ, আমার রুচি পরিষ্কার পরিচ্ছন্নভাবে চলা সুন্নত তরিকায় চলাফেরা করতে ভালো লাগে, আমার স্বপ্ন দ্বীনদার স্ত্রীর মাধ্যমে জান্নাত পর্যন্ত পৌঁছানো।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? পাঞ্জাবি পায়জামা টুপি মাঝেমধ্যে শার্ট প্যান্ট টি শার্ট ও পড়া হয়
সুন্নতি দাড়ি আছে কি না? কবে থেকে রেখেছেন? জি আলহামদুলিল্লাহ আছে ২০১৬ থেকে
টাখনুর উপরে কাপড় পরেন? জি আলহামদুলিল্লাহ
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? জি আলহামদুলিল্লাহ
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? আগে দেখাও হতো এখন হয় না আলহামদুলিল্লাহ।।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? তাবলীগ,,,আমার দ্বীনি ভাইদের সঙ্গে ইসলামিক বিষয়ে আলোচনা করি এবং দ্বীনের দাওয়াত দেওয়ার চেষ্টা করি আল'হামদুলিল্লাহ,,আমি ১চিল্লা দিয়েছি ৩দিনের জামাতে যাওয়া হয়েছে অনেক বার,,,, আমি ২০১৬ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত প্রতিবছর রমাদান মাসের লাস্টের দশ দিন এত্তেখাফ করা হয়েছে আলহামদুলিল্লাহ
পেশাগত তথ্য
পেশা ব্যবসায়ী
পেশার বিস্তারিত বিবরণ ইমপোর্ট / প্রিন্টিং / সাফ্লাইং চাইনা থেকে গিফট আইটেম এর অনেক ধরনের পণ্য কোম্পানি আমদানি করে আমাদের কাছে দেন প্রিন্টিং ব্র্যান্ডিং প্যাকেটিং করে কোম্পানিতে ডেলিভারি দেওয়া হয় এর বিনিময়ে আমি একটা পারসেন্টেজ নেই আলহামদুলিল্লাহ।।। এই বিসয়ে সরাসরি বিস্তারিত বুজিয়ে বলব ইনশাআল্লাহ।।।
মাসিক আয় সর্বনিম্ন [৩০,০০০ থেকে ২০০০০০লাখ] টাকা পর্যন্ত আলহামদুলিল্লাহ ।। আসলে ইনকামের নির্দিষ্ট পরিমাণ বলা যায় না রিজিকের উপর ডিপেন্ড করে।।।
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জি আলহামদুলিল্লাহ
বিয়ের পর স্ত্রীকে পর্দায় রাখতে পারবেন? জি আলহামদুলিল্লাহ
বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? কথা সাপেক্ষে
বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? জি না
বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? ঢাকা ইনশাআল্লাহ
আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে কোনো উপহার আশা করবেন কি না? জি না,,, আমাদের ইসলামে এই সব সম্পুর্ন রুপে হারাম করা হয়েছে,,আর আমি আমার বিয়ের সম্পুর্ন খরচ নিজে বহন করব ইনশাআল্লাহ মেয়ের ফ্যামিলি থেকে ১টাকা অ করছ করতে দিবনা ইনশাআল্লাহ উনারা করতে ছাইলে অ আমি দিব না ইনশাআল্লাহ,, আর আমার আগের থেকেই ইচ্ছে আমি মাসজিদে বিয়ে করব ইনশাআল্লাহ আমাদের ইসলাম যে ভাবে বিয়ে করতে বলেছেন ঠিক সেই ভাবেই করব ইনশাআল্লাহ।।।।
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? আমি বিবাহকে ইসলামের এক গুরুত্বপূর্ণ Sunnah এবং জীবনের সুন্দর ও স্থায়ী সম্পর্কের মাধ্যম হিসেবে দেখি। বিয়ে শুধুমাত্র সামাজিক বা পারিবারিক দায়িত্ব নয়, বরং একজন সৎ জীবনসঙ্গী খুঁজে নিয়ে দ্বীন ও দুনিয়ায় সমন্বয়পূর্ণ জীবন গড়ার একটি মহৎ সুযোগ। বর্তমান সময়ে বিয়ের প্রতি আমার আগ্রহের প্রধান কারণ হলো—নিজেকে অশ্লীল গুনাহ থেকে মুক্ত রাখা এবং ঈমান ও আমলকে মজবুত করা। আমি বিশ্বাস করি, বিয়ের মাধ্যমে আল্লাহ প্রদত্ত বরকত অর্জিত হবে এবং তা আমার ব্যক্তিগত জীবন, ব্যবসা ও ক্যারিয়ার—সবকিছুর জন্য কল্যাণকর হবে ইনশাআল্লাহ।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 18-25
উচ্চতা ৫.২/৫.৫
গাত্রবর্ন উজ্জল শ্যামলা, ফর্সা, উজ্জল ফর্সা
পেশা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড আফেসা/আলেমা বা জেনারেল ব্যাকগ্রাউন্ড ssc/hssc যেকোনো হতে পারে কিন্তু দ্বীনদারী তাকে প্রাধান্য দেওয়া হবে ইনশাআল্লাহ
জেলা যে কোনো
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা যে কোন,,,ssc/hsc/হাফেজা হলে ভালো হয়, দ্বীনদারিতা প্রাধান্য পাবে ইনশাআল্লাহ।।।
অর্থনৈতিক অবস্থা নিম্নবিত্ত, মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত।
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
আমি এমন জীবন সঙ্গিনী প্রত্যাশা করি যিনি দ্বীনদার হবেন ,পর্দার ব্যাপারে খুব সিরিয়াস হবেন, নরম স্বভাবের হবেন, আমার পরিবারকে আপন করে নেবেন, আমার অনুপস্থিতিতে বা সফরে থাকা অবস্থায় আমার মান সম্মান সন্তান-সন্ততি ও সম্পদের আমানতদার হবেন, দ্বীনের কাজে আমার সহযোগী হবেন। সর্বোপরি আমার চোখের শীতলতা হবেন, আমার সুখে সুখী হবেন আমার দুঃখে দুঃখী হবেন এবং আমাকে সান্ত্বনা দিবেন। অর্থাৎ যাকে সঙ্গে নিয়ে আমি একটি সুখী সমৃদ্ধ জান্নাতি পরিবার গড়তে পারবো। ইনশাআল্লাহ আমি আমার জীবন সঙ্গিনীকে সুখে রাখার জন্য একজন বান্দার সামর্থ্যে যা আছে তার সবটুকু দেয়ার চেষ্টা করব বাকিটা ইনশাআল্লাহ আল্লাহ পূরণ করে দিবেন এই আশা রাখি। **আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমার প্রিয় আহালিয়া আমি আপনাকে উদ্দেশ্য করে কিছু কথা বলতেছি এই কথাগুলি হচ্ছে আমার ব্যক্তিত্বের পরিচয়,আশা করি আপনি আমার এই কথাগুলোর উপর ভিত্তি করে,আমাকে আপনি গ্রহণ করবেন ইনশাআল্লাহ ** **আল্লাহ যদি আমাকে আপনার জন্য কবুল করেন এবং আপনি যদি আমার তাকদীরে লিখিত থাকেন, তাহলে আমাদের বিয়ে অবশ্যই হবে, ইনশাআল্লাহ। আমি সেই কারণেই হালাল পথে চেষ্টা করছি। কারণ বান্দার দায়িত্ব চেষ্টা করা, আর ফলাফলের ফয়সালা আল্লাহর হাতে। চেষ্টা করার পর যা ঘটে, সেটাই আমাদের জন্য নির্ধারিত তাকদীর।** আমি বিয়ের পর এমন একটি সম্পর্ক চাই, যা আল্লাহর সন্তুষ্টির উপর প্রতিষ্ঠিত হবে। তাই এই কথাগুলো আপনার হৃদয়ের সঙ্গে মিলিয়ে দেখবেন, আপনি এগুলো গ্রহণ করতে পারবেন কি না। আলহামদুলিল্লাহ, বর্তমানে আমার সংসার চালানোর সামর্থ্য আছে। তবে হালাল-হারাম বেছে চলতে গিয়ে অনেক সময় কষ্ট হয়। এই ফিতনার যুগে যদি কোনোদিন আমার আয় কমে যায় বা জীবনে কঠিন সময় আসে, তখন কি আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য আমার পাশে ধৈর্য ও সবর নিয়ে থাকতে পারবেন? রিযিকের মালিক একমাত্র আল্লাহ। তিনি যাকে ইচ্ছা প্রশস্ত করে দেন, যাকে ইচ্ছা সংকুচিত করে দেন। তবে আমি বিশ্বাস করি, আমরা যদি আল্লাহর অবাধ্যতা থেকে বেঁচে থেকে হালাল পথে চলি, তাহলে তিনি আমাদের জন্য যথেষ্ট হবেন, ইনশাআল্লাহ। আমারও ইচ্ছে ঢাকাতেই থাকার। কিন্তু যদি কোনোদিন ব্যবসা বা জীবিকার প্রয়োজনে অন্য কোথাও যেতে হয়—সেটা গ্রাম হোক বা অন্য কোনো শহর—তখন কি আপনি আমার হাত ধরে বলতে পারবেন, “আপনি আল্লাহর উপর ভরসা রাখুন, আমি আপনার পাশে আছি”? আমরা কষ্টে থাকলেও হালাল রিযিকেই সন্তুষ্ট থাকব এবং আল্লাহর ফয়সালার উপর রাজি থাকব, ইনশাআল্লাহ। আপনি কি আমার জীবনের সঙ্গী হয়ে দুনিয়ার পথচলা এবং আখিরাতের প্রস্তুতিতে আমার সহযাত্রী হতে পারবেন? আমি চেষ্টা করব একজন দায়িত্বশীল, স্নেহশীল ও দ্বীনদার স্বামী হওয়ার, ইনশাআল্লাহ। আমি কখনো ইচ্ছাকৃতভাবে আপনাকে কষ্ট দিতে চাই না। আপনার অধিকারগুলো আদায় করার এবং আপনার বৈধ চাওয়া-পাওয়ার মূল্য দেওয়ার চেষ্টা করব। আপনার সুখ-দুঃখ, অসুস্থতা ও সুস্থতা—সব অবস্থায় আপনার পাশে থাকার চেষ্টা করব, ইনশাআল্লাহ। আমার জীবনে সর্বপ্রথম স্থান আল্লাহর, তারপর তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদর্শ, তারপর আমার মা- আর আমার তো বাবা নেই । আর আপনি হবেন আমার জীবনের সবচেয়ে আপন মানুষদের একজন, যাকে আল্লাহ আমার জন্য আমানত হিসেবে দেবেন, ইনশাআল্লাহ। আমি চাই, আমরা একসঙ্গে আল্লাহর দিকে ফিরে আসি। গভীর রাতে তাহাজ্জুদে দাঁড়াই, একসঙ্গে দোয়া করি, একে অপরকে জান্নাতের পথে এগিয়ে যেতে সাহায্য করি। আমি জানি না আল্লাহ আমাদের জন্য কী ফয়সালা করে রেখেছেন। তবে এটুকু বিশ্বাস করি, যদি আপনি আমার তাকদিরে থাকেন, তাহলে আমাদের মিলন কেউ ঠেকাতে পারবে না, ইনশাআল্লাহ। আমি এমন একজন জীবনসঙ্গী চাই, যিনি শুধু সুখের সময় নয়, কঠিন সময়েও আমার হাত শক্ত করে ধরে রাখবেন। জীবনে হয়তো সব সময় প্রাচুর্য থাকবে না, কিন্তু আমি চাই আমাদের ঘরে থাকুক আল্লাহর প্রতি ভরসা, সন্তুষ্টি আর শান্তি। রিজিকের মালিক আল্লাহ, আর আমি চাই আমরা দু'জন সেই বিশ্বাসকে আঁকড়ে ধরে পথ চলি। আমি আপনাকে দুনিয়াবি চাকচিক্যের প্রতিশ্রুতি দিতে পারব কি না জানিনা , কিন্তু সম্মান, যত্ন, দায়িত্ব এবং আন্তরিক ভালোবাসার প্রতিশ্রুতি দিতে পারব ইনশাআল্লাহ। আমি চাই আপনার হাসি আমার শান্তির কারণ হোক, আর আমার উপস্থিতি আপনার প্রশান্তির কারণ হোক। আমি এমন একটি জীবন চাই, যেখানে হয়তো সবসময় দুনিয়াবি সুখ থাকবে না, কিন্তু থাকবে আল্লাহর সন্তুষ্টি, সবর, শুকর এবং অন্তরের প্রশান্তি। কারণ প্রকৃত প্রশান্তি একমাত্র আল্লাহর স্মরণেই। যদি আল্লাহ আমাদের জন্য একে অপরকে নির্ধারণ করে থাকেন, তাহলে কোনো শক্তিই তা পরিবর্তন করতে পারবে না। আর যদি অন্য কিছু নির্ধারণ করে থাকেন, তাহলে তাতেও অবশ্যই কল্যাণ রয়েছে। আমি চাই, আপনি আমার জীবনে রহমত হয়ে আসুন, আর আমি আপনার জন্য রহমতের কারণ হওয়ার চেষ্টা করি। আমাদের ছোট্ট সংসারটি যেন কুরআন ও সুন্নাহর আলোয় পরিচালিত হয়। সুখে-দুঃখে আমরা একে অপরকে সান্ত্বনা দেব, ভুল হলে সুন্দরভাবে সংশোধন করব এবং আল্লাহর সন্তুষ্টিকে সবার আগে রাখব। আমি হয়তো সব অনুভূতি কথায় প্রকাশ করতে পারি না, কিন্তু আমার ভালোবাসা ও দায়িত্ববোধ কাজে প্রকাশ করার চেষ্টা করব, ইনশাআল্লাহ। কখনো যদি ভুল করে আপনাকে কষ্ট দিয়ে ফেলি, তাহলে ক্ষমা চাইব এবং নিজেকে সংশোধনের চেষ্টা করব। আপনি আপনার পরিবার, প্রিয়জন ও শৈশবের স্মৃতি ছেড়ে আমার জীবনে আসবেন—এটা অনেক বড় ত্যাগ। তাই আপনাকে সম্মান করা, মূল্য দেওয়া এবং ভালোবাসা আমার দায়িত্ব হবে। আপনার পছন্দ-অপছন্দকে সম্মান করব, আপনার মতামতের মূল্য দেব এবং সংসারের বিষয়ে আপনার সঙ্গে পরামর্শ করে চলার চেষ্টা করব। আমার দুনিয়াবি চাওয়া খুব বেশি নয়। আল্লাহ যা দান করবেন, তাতেই সন্তুষ্ট থাকার চেষ্টা করব। তবে কিছু স্বপ্ন আছে, সেগুলোর জন্য চেষ্টা করব। আপনি কি সেই স্বপ্নপথের সঙ্গী হতে পারবেন? আমার একটি বড় স্বপ্ন হলো—একদিন আপনাকে নিয়ে কাবা শরীফ তাওয়াফ করা, মসজিদে নববীতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর প্রতি সালাম পেশ করা। আপনি কি সেই সফরের সঙ্গী হতে চান? আমি চাই, আমরা আমাদের ভবিষ্যৎ সন্তানদের দ্বীনের উপর গড়ে তুলি। তারা আগে কুরআন ও ইসলামের মৌলিক শিক্ষা অর্জন করুক, তারপর ডাক্তার, ইঞ্জিনিয়ার বা অন্য কোনো হালাল পেশায় যুক্ত হয়ে উম্মাহর উপকারে আসুক। আমরা নিজেরাও দ্বীন শেখার চেষ্টা করব, সন্তানদের দ্বীন শেখাব এবং আমাদের ঘরকে কুরআনের তিলাওয়াত ও হাদীসের আলোচনায় জীবন্ত রাখব, ইনশাআল্লাহ। আমি চাই, আমরা প্রতিদিন অন্তত একটি হাদীস নিয়ে আলোচনা করি, একে অপরকে ভালো কাজে উৎসাহ দিই এবং মাঝে মাঝে আল্লাহর সৃষ্টির নিদর্শনগুলো বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দেখে তাঁর মহিমা নিয়ে চিন্তা করি। আমি ঘুরাঘুরি করতে অনেক বেশি পছন্দ করি আলহামদুলিল্লাহ।। আলহামদুলিল্লাহ আমার পুরো বাংলাদেশ ঘুরে দেখা শেষ কিছু অংশ বাকি আছে সেগুলো ঘুরে দেখব ইনশাআল্লাহ। আমি চাই বিয়ের পর আমার আহালিয়া ও আমার সাথে ভ্রমণ করবে ইনশাল্লাহ।। আপনি যদি কখনো আমার জীবনে আসেন, তাহলে আমি আপনাকে শুধু স্ত্রী হিসেবে নয়, আমার দুনিয়া ও আখিরাতের সফরসঙ্গী হিসেবে পেতে চাই। আমি চাই আপনি আমার জীবনে পরীক্ষা হয়ে নয়, রহমত হয়ে আসুন। আর যদি আল্লাহ আমাদের জন্য একসাথে পথচলা লিখে রাখেন, তাহলে আমি সর্বদা চেষ্টা করব আপনাকে ভালোবাসা, সম্মান ও নিরাপত্তায় আগলে রাখতে। আল্লাহ যদি আমাদের জন্য কল্যাণ নির্ধারণ করে থাকেন, তাহলে তিনি আমাদের একত্র করবেন এবং আমাদের সংসারকে দুনিয়া ও আখিরাতের সফলতার মাধ্যম বানাবেন, ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের জন্য যা উত্তম, সেটাই নসিব করুন।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

নাসিরনগর এলাকার আরও পাত্রের বায়োডাটা

Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #3431

বয়স
26 বছর
উচ্চতা
৫′ ৪″
পেশা
ব্যবসায়ী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #5686

বয়স
22 বছর
উচ্চতা
৫′ ৩″
পেশা
ব্যবসায়ী
বৈবাহিক অবস্থা
বিবাহিত
স্থায়ী ঠিকানা
নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #8972

বয়স
27 বছর
উচ্চতা
৫′ ৫″
পেশা
মাদ্রাসা শিক্ষক
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #8812

বয়স
24 বছর
উচ্চতা
৫′ ৭″
পেশা
ব্যবসায়ী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #1339

বয়স
28 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
শিক্ষক
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #2875

বয়স
30 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
বেসরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
ডিভোর্সড
স্থায়ী ঠিকানা
নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম
ব্রাহ্মণবাড়িয়া জেলার সব পাত্রের বায়োডাটা দেখুন