Profile

বায়োডাটা নং : 2875

বায়োডাটার ধরণ পাত্রের বায়োডাটা
বৈবাহিক অবস্থা ডিভোর্সড
জন্ম সন 1996
উচ্চতা ৫′ ৬″
গাত্রবর্ন উজ্জ্বল শ্যামলা
ওজন ৫৮ কেজি কেজি
রক্তের গ্রুপ বি পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম
এলাকা/গ্রামের নাম: খান্দুরা, নাসিরনগর।
বর্তমান ঠিকানা , ঢাকা, ঢাকা
এলাকা/গ্রামের নাম: বনশ্রী, রামপুরা।
কোথায় বড় হয়েছেন? বেড়ে উঠা গ্রামেই। এইচএসসি থেকে ঢাকায় আছি।
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতক/স্নাতক (সম্মান)/ফাজিল
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০১৪
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০১৬
বিভাগ ব্যবসা
ফলাফল এ
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? বিবিএ (ব্যবস্থাপনা)
শিক্ষা প্রতিষ্ঠানের নাম দনিয়া ইউনিভার্সিটি কলেজ
পাসের সন ২০২০
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ আব্বা দুইবার স্ট্রোক করেছেন। বাড়িতেই থাকেন। একটা মসজিদে মুয়াজ্জিন হিসেবে দায়িত্বরত আছেন। অসুস্থতার জন্য আমরা নিষেধ করি। কারণ উচ্চস্বরে আজান দিলে হার্টের সমস্যা হতে পারে। তবুও আব্বার ভালো লাগার জায়গা থেকে উনি আমাদের নিষেধ শুনেন না।
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ আম্মা হলেন ঘরের রাণী।
আপনার কতজন ভাই আছে? ১ জন
ভাইদের তথ্য আমরা দুই ভাই। ভাই আমাদের সবার বড়। বিবাহিত এবং ২ ছেলে সন্তানের বাবা। ঢাকা কলেজ থেকে অনার্স মাস্টার্স করেছেন এবং বর্তমানে একটা স্বনামধন্য প্রকাশনীর একজন অংশীদার আলহামদুলিল্লাহ।
আপনার কতজন বোন আছে? ৩ জন
বোনদের তথ্য ১. বড় বোন বিবাহিত। এসএসসি পর্যন্ত পড়াশোনা করেছেন। চাচাতো ভাইয়ের সাথে বিয়ে হয়েছে। সে সুবাধে বাড়িতেই থাকেন উনারা। বড় বোনের দুইজন মেয়ে। দুইজনই ঢাকায় মাদ্রাসায় পড়ে আলহামদুলিল্লাহ। ২. ও আমার ছোট। জেনারেল থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়ার পরে ঢাকায় মাদ্রাসা থেকে দাওরায়ে হাদীস পর্যন্ত পড়েছে। এখন বিবাহিত এবং এখন এক মেয়ে আর এক ছেলের জননী আলহামদুলিল্লাহ। ৩. ও সবার ছোট। অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ার পরে দুই বছরের মতো মাদ্রসায় পড়েছে। এখন বিবাহিত এবং এক মেয়ে বাবুর মা।
চাচা মামাদের পেশা ★ চাচা ৩ জন। ২ জন মৃত। * বড় চাচা রাবার বাগানের ম্যানেজার ছিলেন। * ২য় চাচা প্রবাসী ছিলেন। শেষ সময় দেশেই অবসর সময় কাটিয়েছেন। * ৩য় জন গ্রীস প্রবাসী। ★ ৩ মামা। সবারই বয়স হয়েছে। তাদের ছেলেরা কেউ বিদেশে, কেউ দেশে আছেন। মামাতো ভাইয়েরাই এখন সংসার দেখাশোনা করেন।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ আলহামদুলিল্লাহ আল্লাহ তা'আলা ভালো রেখেছেন। আর্থিকভাবে যতটুকু প্রয়োজন আল্লাহ তা'আলা ততটুকু ব্যবস্থা করে দেন। আমার আব্বার তেমন জমিজমা নেই। বাড়ির সাথে লাগোয়া প্রায় ২০ শতাংশ জায়গা আছে। নিজস্ব ঘরবাড়ি আছে আলহামদুলিল্লাহ। বাড়িতে শুধু আব্বা আম্মা থাকেন। ভাই এবং আমি দুইজনই ঢাকায় থাকি। আল্লাহ তা'আলা চাইলে জমিজমাও হবে ইনশা আল্লাহ। সব মিলিয়ে আল্লাহ তা'আলা অনেক ভালো রেখেছেন। অর্থনৈতিক অভাব বুঝ হওয়ার পর থেকে কখনো বুঝতে পারিনি আলহামদুলিল্লাহ।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? দ্বীনি পরিবেশের অবস্থা আলহামদুলিল্লাহ ভালো। আম্মা আব্বা ৫ ওয়াক্ত নামাজ পড়েন। আমরা দুই ভাই দ্বীন মেনে চলার সর্বাত্মক চেষ্টা করি আলহামদুলিল্লাহ। বড় বোন দ্বীন সম্পর্কে জ্ঞান কম রাখেন। তবে শালীনভাবে চলাফেরা করেন এবং নামাজ পড়ার চেষ্টা করেন। বাকি দুই বোন দ্বীন সম্পর্কে জানেন এবং মানেন আলহামদুলিল্লাহ। আমরা ভাইয়েরা আমাদের মাহরামদের পর্দার ব্যাপারে অত্যদিক কঠোর। পর্দার ব্যাপারে কঠোরতা পছন্দ না এরকম কেউ নক করবেন না। আমরা নিজেরা কখনো আমাদের মা বোনদেরকে লোকাল বাসে চড়াই না। রিকশা, সিএনজি অথবা পাঠাও/উবারে যাতায়াতের ব্যবস্থা করি। আপনাকে শতভাগ নিশ্চয়তা দিতে পারি যে, আপনার দ্বীন পালনের পরিবেশ নিয়ে কোনো সমস্যা ফেইস করতে হবে না ইনশা আল্লাহ।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? পাঁচ ওয়াক্ত নামাজ পড়া হয়। চেষ্টা করি জামাতের সাথেই ৫ ওয়াক্ত সালাত আদায় করার। ২০১৬ সাল থেকে নিয়মিত নামাজ পড়া হয় আলহামদুলিল্লাহ।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? সপ্তাহে ৪-৫ ওয়াক্ত কাযা হয়।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? আলহামদুলিল্লাহ, শুদ্ধভাবে কুরআন তিলাওয়াত করার তাউফিক দিয়েছেন আল্লাহ তা'আলা। আমি সিবাওয়াহতে আরবি ভাষার কোর্স করেছিলাম। প্রায় ৪০ টার বেশি ক্লাস শেষ করলেও কোর্স শেষ করতে পারিনি।
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? আলহামদুলিল্লাহ উল্লেখযোগ্য তেমন কোনো অসুস্থতা নেই। একবার খেলতে যেয়ে হাতে ব্যথা পেয়েছিলাম। ভারী কাজ অনেকক্ষণ ধরে করলে ব্যথা অনুভব হয়। একবার কনিষ্ঠ আঙুলেও ব্যথা পেয়েছিলাম যেটার জন্য ডাক্তার দেখানো হয়নি (বিষয়টা খুব গুরুতর কিছু মনে হয়নি। তাই ডাক্তার দেখানো বা ওষুধ খাওয়া হয়নি)। এটাতেও অল্প অল্প ব্যথা হয় মাঝেমধ্যে।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? মাজারে যাওয়া পছন্দ করি না। অধিকাংশ কার্যক্রমই শিরকের অন্তর্ভুক্ত। বর্তমান সময়ে এটা একটা আধুনিক ব্যবসা হয়ে উঠেছে কতিপয় ভন্ডদের কাছে।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন আর রাহিকুল মাখতুম, রাসূলের চোখে দুনিয়া, অশ্রুজলে লেখা। আরও অনেক বই পড়া হয়েছে আলহামদুলিল্লাহ। এর মধ্যে ফেরা সিরিজ, তিনিই আমার রব, পড়ো, আরিফ আজাদের কিছু বই, শেষের অশ্রু, আত্মশুদ্ধি, ইয়াসমিন, রিক্লেইম ইয়োর হার্ট পছন্দের বই।
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন শায়েখ আব্দুল মালেক হাফিজাহুল্লাহ, শায়েখ আহমাদ উল্লাহ, খোন্দকার ড. আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ।
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন অতি সাধারণ একজন মানুষ আমি। সাধারণভাবে যাপিত জীবনই আমার পছন্দের। অযথা লৌকিকতা প্রদর্শন আমার অপছন্দ। বিলাসিতা করে জীবনকে কঠিন করার কোনো প্রয়োজনীয়তা দেখি না। তবে, যতটুকু প্রয়োজনীয় ততটুকু অবশ্যই করতে পছন্দ করি। কৃপণতা কখনো গ্রহণযোগ্য নয়। বেশি কৃপণতা ক্ষতি বয়ে আনে। আমি পছন্দ করি নিজেকে গুছিয়ে রাখতে, পরিপাটি থাকতে। মানুষ হিসেবে স্পষ্টভাষী। ইনিয়ে বিনিয়ে মিথ্যা বলা খুবই অপছন্দের কাজ। নিজে ভুল করলে সেটা বুঝার চেষ্টা করি। সরি বলতেও আমার সমস্যা হয় না। অপ্রোয়জনীয় বেশি কথা বলা অপছন্দ করি। তবে কাছের মানুষদের সাথে হলে ভিন্ন কথা। মন খুলে কথা বলি। নিজের সামর্থ্য অনুযায়ী অন্যের জন্য কোনো কিছু সহজ করতে পারলে ভালো লাগে; করার চেষ্টা করি আলহামদুলিল্লাহ। পিচ্ছি পাচ্ছা খুউব পছন্দের আমার আলহামদুলিল্লাহ। নতুন করে ঘোরাঘুরি করাটাও পছন্দের তালিকায় যুক্ত হয়েছে আলহামদুলিল্লাহ। শখের মধ্যে আছে, মাছ ধরা একটা সময় খুব পছন্দের ছিলো। এখন সেভাবে মাছ ধরার সুযোগ হয় না। রান্নাবান্না মোটামুটি চালিয়ে নেয়ার মতো করতে পারি। আরবিটা শিখতে চাই। নামাজে দাঁড়ালে কষ্ট লাগে এই ভেবে যে, আল্লাহ তা'আলা আমাদের জন্য কুরআন পাঠালেন, সেই কুরআন পঠিত হচ্ছে অথচ আমি অধম বুঝতে পারছি না। আব্বা আম্মা যদিও উমরাহ করে এসেছেন। তবুও, উনারা বেঁচে থাকতে আল্লাহ আমাকে সামর্থ্য দিলে আহলিয়া এবং আব্বা আম্মা সহ উমরাহ করতে চাই একসাথে। বেশি সামর্থ দিলে বোনদেরকেও উমরাহ করাতে চাই ইনশা আল্লাহ। এবং আমি নিজে আহলিয়া সহ একটা লম্বা সময় মক্কা মদিনায় থাকতে চাই এবং অলিগলি ঘুরে বেড়াতে চাই। আল্লাহ তা'আলা পূরণ করবেন ইনশা আল্লাহ। রুচিবোধ ভালো আছে আলহামদুলিল্লাহ। রুচিবোধ কীভাবে লিখে প্রকাশ করবো বুঝতে পারছি না। স্বপ্ন হলো, সুন্দর একটা প্রজন্ম গড়া। যাদেরকে দেখলেই আমাদের অন্তরাত্মা শান্ত হয়ে যাবে, চোখজোড়া জুড়িয়ে যাবে ইনশা আল্লাহ। আল্লাহ তা'আলা যেন দুনিয়াতে উনার দ্বীনের গোলাম হিসেবে নিযুক্ত রাখেন, দ্বীনের উপর যেন অটল রাখেন। দুনিয়া নিয়ে আসলে কোনোকালেই আমার তেমন কোনো চাওয়া ছিলো না, এখনো নেই। দু'বেলা দুমুঠো খেয়ে যেন বাঁচতে পারি আর সম্মানের সাথে যেন দুনিয়া ত্যাগ করতে পারি এইটুকুই চাওয়া। কিছু ভালো কাজ যেন রেখে যেতে পারি, যেগুলো দেখে আমি মারা গেলেও মানুষ আমার জন্য দু'আ করবে। সন্তানদেরকে এমনভাবে গড়তে চাই, যেন আমি/আমরা কবরে শুয়েও সে ফল ভোগ করতে পারি। ওরা যেন আমাদের নাজাতের উসিলা হতে পারে ইনশা আল্লাহ। এইতো!
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? সাধারণত পাঞ্জাবির সাথে পায়জামা অথবা ঢিলেঢালা প্যান্ট পরা হয়। রেয়ারলি টি-শার্ট পরে বের হওয়া হয়। শুক্রবারে মাঝেমধ্যে জুব্বা পরি।
সুন্নতি দাড়ি আছে কি না? কবে থেকে রেখেছেন? আলহামদুলিল্লাহ, সুন্নতি দাড়ি রেখেছি। আমি শেইভ করেছি কী না এক্সাক্টলি মনে পড়ে না। বলা যায় শুরু থেকেই রেখে দিয়েছি আলহামদুলিল্লাহ। দাঁড়ি রেখেছি ২০১৭-২০১৮ সাল থেকে।
টাখনুর উপরে কাপড় পরেন? হ্যাঁ, সবসময় টাখনুর উপরেই কাপড় পরি। পায়জামা, প্যান্ট সেভাবেই করে নেয়া হয়।
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? জি। সর্বাত্মক চেষ্টা করি মেনে চলার। ঢাকায় থাকলে সমস্যা হয় না। বাড়িতে গেলেও মেনেই চলি। সেরকম নন মাহরাম কেউ নেই যাদের মুখোমুখি হওয়ার প্রয়োজন দেখা দেয়।
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? ইন্টারের পরে কিছুদিন হিন্দি ভাষা শেখার জন্য শয়তানের ওয়াসওয়াসায় কিছু হিন্দি মুভি দেখা হয়েছিলো। এর বাইরেও হয়তো ২ ৪ টা মুভি দেখেছি। আল্লাহ তা'আলা মাফ করুন। ইন্টারের পরে সেভাবে গান শোনা হয়নি আলহামদুলিল্লাহ। এই অভ্যাস তেমনভাবে কখনোই ছিলো না, এখনো নেই। নাটক সিরিয়াল দেখারও অভ্যাস নাই। মাঝেমধ্যে রিলসে আসলে দেখা হয়ে যেতো। এখন পুরোপুরি এসব থেকে দূরে আছি আলহামদুলিল্লাহ।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? আগে যুক্ত ছিলাম। নাম বলতে চাচ্ছি না। এখন আর যুক্ত নেই। দ্বীনের খেদমত করার ইচ্ছে আমার অনেক বেশি। আল্লাহ তা'আলা তাউফিক দান করুন।
পেশাগত তথ্য
পেশা বেসরকারী চাকুরী
পেশার বিস্তারিত বিবরণ কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ ম্যানেজার। সমকালীন প্রকাশন উপার্জন শতভাগ হালাল আলহামদুলিল্লাহ। চাকরির পাশাপাশি ছোট আকারে ব্যবসাও করার চেষ্টা করছি। ব্যবসা থেকে আশানুরূপ উপার্জন শুরু হলে চাকরি ছেড়ে দিবো ইনশা আল্লাহ।
মাসিক আয় ২০০০০-২২০০০
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জি, রাজি আছেন।
বিয়ের পর স্ত্রীকে পর্দায় রাখতে পারবেন? ইনশা আল্লাহ, অবশ্যই।
বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? জেনারেল হলে এইচএসসি পর্যন্ত কমপ্লিট করতে পারে। এরপরে আর পড়ালেখা করার জন্য ফ্রি মিক্সিং পরিবেশে যাক আমি সেটা পছন্দ করবো না। বাসায় বসে দ্বীনি বিষয়ে পড়ালেখার ব্যাপারে আমার সর্বোচ্চ সাপোর্ট পাবে ইনশা আল্লাহ।
বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? নো ওয়ে। চাকরি করার কোনো সুযোগ নেই।
বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? ঢাকায় থাকা হবে ইনশা আল্লাহ। গ্রামে শুধু আব্বা আম্মা আছেন। মাঝেমধ্যে আব্বা আম্মার সাথে যেয়ে থাকলে তাদের ভালো লাগবে, তাদের ভালো লাগাতে আমারও ভালো লাগবে ইনশা আল্লাহ। তাই মাঝেমধ্যে বাড়িতে যেয়ে উনাদের সাথে থাকার মানসিকতা রাখতে হবে। আমিও সপ্তাহান্তে যাবো ইনশা আল্লাহ। আমাদের বাড়িতে সবধরনের ফ্যাসিলিটিস আছে আলহামদুলিল্লাহ। দ্বীন পালনে বা পর্দা রক্ষায় কোনো ব্যাঘাত ঘটবে না ইনশা আল্লাহ।
আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে কোনো উপহার আশা করবেন কি না? নো, নট আ সিংগেল পিস অব কটন ইভেন। ইনশা আল্লাহ।
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? বিয়ের মাধ্যমে দ্বীনের অর্ধেক পূর্ণ হয়। একটা গুরুত্বপূর্ণ ইবাদাত। রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাহ। এই ফিতনার জামানায় একা চলা বেশ কঠিন। সব ধরনের ফিতনা থেকে বেঁচে থাকার জন্য বিয়ে করার প্রয়োজনীয়তা ব্যাপক। দুনিয়াতে একটা জান্নাতের বাগান রেখে যেতে চাই, নেক সন্তান রেখে যেতে চাই যারা আমাদের জন্য সাদকায়ে জারিয়াহ পাঠাবে ইনশা আল্লাহ। সুন্নাহ অনুযায়ী বিয়ে হবে ইনশা আল্লাহ। সুন্নাহ বহির্ভূত কোনো কার্যকলাপ থাকা যাবে না।।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 18-22
উচ্চতা ৫'২"-৫'৬"
গাত্রবর্ন শ্যামলা, উজ্জল শ্যামলা, ফর্সা, উজ্জল ফর্সা
পেশা মিনিমাম এইচএসসি
জেলা রাজশাহীর যেকোনো জেলা, যশোর, ঢাকা বা তার আশেপাশের জেলাসমূহ। সিলেট, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী - এগুলো হলে ভালো হয়। বাকি চিটাগং, বরিশাল, চাঁদপুর, কুমিল্লা এবং নোয়াখালী বাদে বাকি যে-কোনো জেলা হলেও সমস্যা নেই ইনশা আল্লাহ।
বৈবাহিক অবস্থা অবিবাহিত, ডিভোর্সড
পেশা ছাত্রী
অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত/উচ্চমধ্যবিত্ত
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
উৎকৃষ্ট ব্যক্তিত্বের অধিকারী হবেন। সবার সাথে মিশতে পারেন, উত্তম আখলাকের অধিকারী, জ্ঞানী এবং মেধাবী হবেন। ভবিষ্যৎ প্রজন্মের জন্য মেধাবী হওয়া প্রয়োজন। সংসারের সংকটময় সময়গুলো সুন্দরভাবে সামাল দেয়ার জন্যও মেধাবী হওয়া প্রয়োজন। বই পড়ার অভ্যাস থাকতে হবে। প্রতিনিয়ত জানার এবং শেখার মানসিকতা রাখতে হবে এবং অর্জিত জ্ঞান আশেপাশের মানুষের মধ্যে দাওয়াহ হিসেবে বিলিয়ে দিতে হবে। স্বল্পভাষী হওয়াও প্রয়োজন। অযথা এবং অপ্রয়োজনীয় অপ্রাসঙ্গিকতা টেনে সংসারের সুখ শান্তি নষ্ট করা যাবে না। ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, যার মধ্যে কোমলতা নেই, সে নারী হওয়ার যোগ্যতা হারায়। অতি অবশ্যই একজন কোমল হৃদয়ের মালকিন হতে হবে। অল্পতেই তুষ্ট থাকবেন, স্বামীর যা আছে তা নিয়েই সন্তুষ্ট থাকার চেষ্টা করতে হবে। অনেক বেশি সামর্থ্য থাকলেও বিলাসিতা করা যাবে না, লৌকিকতা প্রদর্শন করা যাবে না। দুনিয়ার প্রতি প্রত্যাশা কম থাকবে। মানুষকে সহযোগিতা করার মনোভাব রাখবেন। অল্প করে হলেও নিয়মিত সামর্থ্যের মধ্যে সাদাকা করবেন। মানুষকে মানুষ হিসেবে সম্মান করা, অর্থের মাপকাঠিতে যেন কারও সম্মান নির্ধারণ না হয়। আমার পরিবারের সবাইকে নিজের পরিবার মনে করতে হবে। সম্মান এবং স্নেহের চোখেই দেখতে হবে। নিজের কোনো আচরণে যেন কোনো মানুষ কষ্ট না পায় সেদিকে খেয়াল রাখবে। কারও কাছ থেকে কষ্ট পেয়ে থাকলে তাকে ক্ষমা করে দিবেন, কাউকেই ক্ষমার অধীন করে রাখা যাবে না, আমিও কাউকে ক্ষমার অধীন রাখি না। গীবত, পরনিন্দা, চোগলখোরি করা যাবে না। আমার পরিবারের কারও কাছ থেকে কষ্ট পেলে তাৎক্ষণিক প্রতিক্রিয়া না দেখিয়ে আমার সাথে শেয়ার করবেন। স্বামীকে সবসময় অবিভাবক হিসেবে মানবেন। কখনোই পরিবারের পুরুষ মানুষের ওপরে যেয়ে বাইরের মানুষের সাথে কোনো বিষয়ে কথা বলবেন না। আমার বাবা মা এবং বোনদেরকে নিজের বাবা মা এবং বোনের মত করেই আপন মনে করে নিবেন। দুনিয়ায় আল্লাহ তা'আলার প্রদর্শিত পথে অটল থাকতে আমার সহযোগী হবেন ইনশা আল্লাহ। সবসময় একজন আদর্শ মুমিনা এবং আল্লাহর প্রিয় বান্দি হওয়ার চেষ্টা করবেন। সর্বোপরি, যেকোনো সমস্যা সমাধানে কুরআন সুন্নাহ এবং বড়দের ফয়সালাকে মেনে নিবেন ইনশা আল্লাহ।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

নাসিরনগর এলাকার আরও পাত্রের বায়োডাটা

Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #3431

বয়স
26 বছর
উচ্চতা
৫′ ৪″
পেশা
ব্যবসায়ী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #5686

বয়স
22 বছর
উচ্চতা
৫′ ৩″
পেশা
ব্যবসায়ী
বৈবাহিক অবস্থা
বিবাহিত
স্থায়ী ঠিকানা
নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #8972

বয়স
27 বছর
উচ্চতা
৫′ ৫″
পেশা
মাদ্রাসা শিক্ষক
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #8817

বয়স
28 বছর
উচ্চতা
৫′ ৭″
পেশা
ব্যবসায়ী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #8812

বয়স
24 বছর
উচ্চতা
৫′ ৭″
পেশা
ব্যবসায়ী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #1339

বয়স
28 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
শিক্ষক
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম
ব্রাহ্মণবাড়িয়া জেলার সব পাত্রের বায়োডাটা দেখুন