Profile

বায়োডাটা নং : 8813

বায়োডাটার ধরণ পাত্রীর বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 1999
উচ্চতা ৫′ ৩″
গাত্রবর্ন উজ্জ্বল শ্যামলা
ওজন ৫২ কেজি কেজি
রক্তের গ্রুপ বি পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা গৌরীপুর, ময়মনসিংহ, ময়মনসিংহ
এলাকা/গ্রামের নাম: গৌরীপুর, ময়মনসিংহ
বর্তমান ঠিকানা গৌরীপুর, ময়মনসিংহ, ময়মনসিংহ
এলাকা/গ্রামের নাম: গৌরীপুর, ময়মনসিংহ
কোথায় বড় হয়েছেন? ময়মনসিংহ
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতক/স্নাতক (সম্মান)/ফাজিল
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০১৬
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ+
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০১৮
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ+
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং
শিক্ষা প্রতিষ্ঠানের নাম রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
পাসের সন ২০২৫, করোনা এবং অন্যান্য সমস্যার জন্য ব্যাচের আড়াই বছর, এবং অসুস্থতা, আন্দোলন ও উপস্থিতি কম থাকায় নিজের আরো ছয়মাসের মত দেরি হয়েছে
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ হোমিও ডাক্তার, প্রাইভেট স্কুলশিক্ষক
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ মাদ্রাসা শিক্ষিকা(আলিয়া)
আপনার কতজন ভাই আছে? নেই
আপনার কতজন বোন আছে? ১ জন
বোনদের তথ্য শিক্ষার্থী, গাকৃবি, অবিবাহিত
চাচা মামাদের পেশা চাচা নেই। মামা- ২ জন- ১. ইসলামী ব্যাংক কর্মকর্তা ২. ব্যবসায়ী
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ বাড়ি নিজস্ব। বাড়ির সামনে পেছনে কিছুটা জমি আছে। পারিবারিক ব্যবসা নেই
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? আল্লাহর রহমতে আগের তুলনায় অনেক ভালো। দাওয়াতে প্রচুর ঘাটতি থাকলেও আল্লাহর দয়ার সীমা নেই। সবচেয়ে বড় পরিবর্তন এসেছে চিন্তাভাবনায় আর বিশ্বাসে। আল্লাহর প্রতি সুধারণা, তাওয়াককুল বেড়েছে; আকীদার অনেক ভুল, কুসংস্কার দূর হয়েছে আলহামদুলিল্লাহ। মা, বোন, বাবা পাঁচওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করেন। বোন নিকাব-মোজাসহ পর্দা করে, মা বোরকার সাথে মাস্ক পরেন৷ বোন আর আমার মাহরাম-গাইরে মাহরাম মেনে চলা হয়। বাবা-মায়ের মাহরাম গাইরে মাহরাম মানায় ঘাটতি আছে, তবে কেউ মানতে চাইলে ব্যবস্থা করে দেয়ার চেষ্টা করেন। মা আর বোন নিয়মিত দুয়া, যিকির, ইস্তেখারা করেন আলহামদুলিল্লাহ। বড় সিদ্ধান্ত নেয়ার আগে পারিবারিক আলেমদের থেকে মাসআলা জেনে নেয়া হয়।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? সিরিয়াসলি নামাজ শুরু করা হয়েছে ৬ বছর মত হয়েছে। আলহামদুলিল্লাহ পাঁচ ওয়াক্ত পড়া হয়
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? আলহামদুলিল্লাহ সাধারণত কাজা হয়না। তীব্র আশা রাখি যে আর না হোক
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? আগে শুনে শুনে পড়লেও গত দেড়বছর একজন উস্তাজার কাছে হুরুফিয়াহ তাজউইদ কায়দা শেষ করে নাজেরা প্রায় শেষের দিকে, সেরকম ফ্লুয়েন্ট না হলেও তিলাওয়াত শুদ্ধ আলহামদুলিল্লাহ। কিন্তু আরো সুন্দর করার জায়গা আছে
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? সবসময় একশভাগ সুস্থ থাকা অসম্ভব। খাবার, ঘুম ঠিকঠাক রাখলে সুস্থ থাকা যায়। আবার কোনো সমস্যার কারণে দীর্ঘদিন অনিয়ম ঘটলে হরমোনাল সমস্যা দেখা দেয়। বড় কোনো রোগ এপর্যন্ত ধরা পড়েনি, আলহামদুলিল্লাহ। সাধারণ মানুষের রোগগুলোই আছে। আল্লাহই ভালো জানেন৷
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? মৃত মানুষ কিছু করতে পারেনা। বুজুর্গ মানুষের কবর জিয়ারত করা যায়। কিন্তু মৃতের কাছে চাওয়া শুরু করা, ক্ষমতাশীল মনে করা শিরক। বাংলাদেশের বিশালসংখ্যক মাজার শিরক, রিদ্দাহ, গাঁজা আর বিদাতি কাজের আখড়া
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন হোমো সেপিয়েন্স: রিটেলিং আওয়ার স্টোরি, অবিশ্বাসী কাঠগড়ায়, প্রচেষ্টা, সত্যকথন, প্রত্যাবর্তন। ইউটিউব চ্যানেল dawahwise, muslim lantern. এগুলো মূলত ইসলামকে সত্য(এবং বাকিসবকে বাতিল) হিসেবে চেনার জন্য। এছাড়া কুরআনের তর্জমা, নবীজি(সা.) এর সীরাহ, তাসাউফ ও আত্মশুদ্ধি ইত্যাদি
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন মুফতি আবদুল মালেক, শাইখ হারুন ইজহার, মাওলানা শরীফ মুহাম্মদ- হাফিজাহুমুল্লাহ। এনাদের অনুসরণ করা মানে সবকিছুতে তাদের সাথে সবসময় একমত হওয়া হয়না
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন নিজেকে নিয়ে লিখতে রিয়ার ভয় আছে, গাইরতেও বাঁধে। পাবলিকলি ব্যক্তিগত বিষয় লিখতে হয় এভাবে বায়োডাটা দেয়ার পরিকল্পনা কখনো ছিলনা, কিন্তু আল্লাহর ইচ্ছাকে প্রাধান্য দেয়াতেই বান্দার কল্যাণ। ইউনিভার্সিটির উসিলায় সত্যিকার ইসলামের স্পর্শ পাওয়ার পরে প্রচুর ঘাঁটাঘাঁটি করে নিশ্চিত হওয়া, যে শুধু ইসলামই একমাত্র গ্রহণযোগ্য ওয়ার্ল্ডভিউ, স্রষ্টা থেকে আসা একমাত্র সত্য। এটা উপলব্ধির পর থেকে সম্ভবত নিজেকে অ্যান্টি ফেমিনিস্ট, অ্যান্টি লিবারেল, অ্যান্টি সেকুলার বললে ঠিক হবে। আগের সব স্বপ্ন আস্তে আস্তে বিলীন হল। নবীজি(সা.), সাহাবীরা, এখনকার যোদ্ধাদের জেনে মুগ্ধতা বাড়ে। বাতিলের গোলামী করা সমুদ্রের ফেণার মত মুসলমানদের মাঝে স্রোতের বিপরীতে চলা আপোষহীন মানুষের অভাব স্পষ্ট। তার উপরে সেলিব্রিটিসিজম, শো-অফ, ক্যারিয়ার, নারী, টিকটক এতরকমের ফিতনা, একটু এদিক ওদিক হলেই ইমান কেড়ে নিয়ে সব শেষ করে দেবে। গাইরুল্লাহর গোলামিতেই শেষ হয়ে যাবে কতজন। কেউ তো কাঙ্খিত বিজয় আনবেই, কিন্তু সেখানে আমি থাকব কি? নিজের জীবনের সবটা আল্লাহর উদ্দেশ্যে উৎসর্গ করতে পারব কি? ইচ্ছা নিজেকে সহ আরো কিছু মানুষ আল্লাহর রাস্তায় দেয়া। নিজের জীবনের এতটা পরে গিয়ে যেটা শিখলাম, সেটা একটা নতুন প্রাণ শুরুতেই শিখে যাক। ফিতরাত নষ্ট হওয়ার সুযোগই না পাক। একটা বাচ্চা যে ইসলামের অস্ত্র হওয়ার পোটেনশিয়াল রাখে, তার জন্য সেরকম পরিবেশ, খাবার, শিক্ষা, তারবিয়াহ দরকার। আল্লাহ ক্ষমতা দিলে নিজের সন্তানকে এসব দেয়ার ইচ্ছা। আল্লাহর ইচ্ছায় কিছু আনঅ্যাপোলোজেটিক, শক্তিশালী মুসলিম তৈরী করা, যারা জানবে তারা কেন মুসলিম। তারা ইসলাম নিয়ে হীনমন্যতায় ভুগবেনা, মডারেট ইসলাম নাম দিয়ে ইসলামের তথাকথিত 'বিতর্কিত' অংশগুলো কেটেকুটে লিবারেলিজমের সাথে খাপ খাওয়ানোর চেষ্টা করে জাতে ওঠার চেষ্টা করবেনা। তবে এটা ঠিক, ইচ্ছার তুলনায় আমি অনেক দূ্র্বল একজন বান্দা। তবু আমি নিজের সাধ্যের মধ্যে সব চেষ্টা করে আল্লাহর অনেক পছন্দের হতে চাই। এজন্য একজন সঙ্গী, অভিভাবক দরকার যিনি একই লক্ষ্য শেয়ার করবেন। অতিরিক্ত হইচই, আওয়াজ পছন্দ করিনা। চুপ থাকি, খুব ক্লোজ না হলে তেমন কথা বলতে পারিনা। বই পড়তে, লিখতে ভালো লাগে। ঘর গুছানো, রান্নাও খারাপ লাগেনা। সাদামাটা জীবন-যাপন পছন্দ। বেশি শব্দে কষ্ট হয়। নার্সিসিজম, কপটতা, অতিরিক্ত কথা বলা, এর ওর দোষ খোঁজা, প্রশংসা-সিমপ্যাথি পাওয়ার জন্য ব্যক্তিগত সব পাবলিক করে পোস্ট করতে গিয়ে গাইরত-হায়া ন্যায়-নীতি খুইয়ে ফেলা মানুষ অপছন্দের। আরেকটি বিষয় হল আমার উচ্চতা ৫'৩.৫", অপশন না থাকায় ফ্লোরভ্যালু দেয়া হয়েছে
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? কালো ঢোলা বোরকা, হাঁটু পর্যন্ত খিমার, নিকাব, হাত-পা মোজা
কবে থেকে নিকাব সহ পর্দা করছেন? ২০১৯ এর শেষের দিকে দ্বীনে ফেরা। তখন থেকে এরপরে কয়েকমাস হেডস্কার্ফ, এরপরে কিছুদিন শর্ট বোরকা ও স্কার্ফ, পরে বড় বোরকা ও স্কার্ফের সাথে মাস্ক, এরপরে গত আড়াইবছরের মত খিমার ও নিকাব। হাত-পা মোজা ৮মাস মত হয়েছে।
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? জি আলহামদুলিল্লাহ, সর্বোচ্চ চেষ্টা করি। নিজে কখনো বাসায় আসা গায়রে মাহরামদের সামনে যাওয়া হয়না। অনলাইনে ছবি আপলোড করা হয়না, ফ্রেন্ডলিস্টে গায়রে মাহরাম নেই এবং প্রোফাইল প্রাইভেট।
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? আ্লহামদুলিল্লাহ, আল্লাহ পুরোপুরি ছাড়ার তৌফিক দিয়েছেন। এক্সিডেন্টালি বাদে কখনো দেখা বা শোনা হয়না।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? মাহরামদের মাঝে দাওয়াত দেয়ার চেষ্টা করি, যদিও খুব ভালো হয়না। অনলাইনে সেভাবে থাকা না হলেও মাঝেমাঝে যখন যাওয়া হয় তখন ফ্রেন্ডলিস্টের মেয়েদের জন্য লিখি, 'নারীকথন' নামে একটা পেজে কিছু লেখা পোস্ট করেছিলাম
পেশাগত তথ্য
পেশা পেশা নেই
পেশার বিস্তারিত বিবরণ আল্লাহ নারীজন্মকে যে পেশায় সবচেয়ে সম্মানিত করেছেন, সেটা হল গৃহিণীর পেশা। নিজের ইচ্ছা এবং পরিবারের উচ্চাকাঙ্খার উপরে আল্লাহর ইচ্ছাকে প্রাধান্য দেয়ার রাস্তাটা সহজ ছিলনা, এখনো হয়নি। আমি চাই আমার জীবনসঙ্গী আমার উপর সংসারের খরচ চাপিয়ে না দিন। যেটা আমার হক, সেটা হক হিসেবেই দেখুন, করুণা না৷
মাসিক আয়
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জি
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? আমি আগে ইসলামের তেমন কিছুই জানতামনা, অনেক প্রশ্ন আর সংশয় ছিল। কিন্তু আল্লাহ তো বলেছেনই "যারা আমার উদ্দেশ্যে প্রচেষ্টা চালায়, আমি তাদেরকে অবশ্যই আমার পথে উপনিত করব"। এরপরে পরিবেশ অনেকটাই অনুকূলে এসেছে আলহাদুলিল্লাহ। আল্লাহর সাহায্য নানাদিক থেকে এসেছে৷ কিন্তু বাইরে চাকরি না করতে চাওয়া নিয়ে সমস্যা হয়। দুয়েকজন ছাড়া প্রায় সবার কাছে আমার কথাগুলো অবাস্তব মনে হয়। পায়ের মাটি শক্ত না হলে জামাই খোঁটা দেবে, অসুখ হলে টাকা লাগবে, ভাই নেই মা-বাবাকে কে দেখবে এগুলো শোনা নিয়মিত হয়ে গেছে। আশেপাশে বারবার একই কথা শুনতে শুনতে আমার পক্ষের কয়েকজনের মনও মাঝেমাঝে দূর্বল হয়েই যায়, তারাও কষ্ট পায়, দুশ্চিন্তা করে, একই কথা বলে। I don't know how long I can hold out. প্রচন্ড কষ্ট হয়, এবং মাঝেমাঝে হাল ছেড়ে দিয়ে একটা চাকরিতে ঢুকে যেতে ইচ্ছা হয়। তাই আমার দুনিয়া আখিরাত সহজ করতে একজন সঙ্গী দরকার যার উসিলায় আল্লাহর ইচ্ছায় ইসলাম পালনের সংকীর্ণ পরিবেশ থেকে প্রশস্ত পরিবেশে যেতে পারব, কঠিন সময়গুলো ভরসার সাথে পার করতে পারব।এবং পরিবারকে বোঝাতে পারব, চাকরি না করলেই আমি অনিরাপদ না, অসম্মানিত না। আবার ফিতনার সময়ে বিয়ে অনেকের জন্য ফরজ। এবং বিয়ে অবশ্যই ইসলামকে শক্তিশালী করার গুরুত্বপূর্ণ মাধ্যম। বিয়ে অর্ধেক দ্বীন, এটা আমি জানি৷ কিন্তু অনুভব করিনি কখনো। এটা অনুভব করতে চাই আমি
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 24-34
উচ্চতা ৫'৬"+(সামান্য কম হলেও সমস্যা নেই ইনশাআল্লাহ)
গাত্রবর্ন কালো, শ্যামলা, উজ্জল শ্যামলা, ফর্সা
পেশা পাবলিক বা প্রাইভেট ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট বা মেডিকেল প্রিফারেবল
জেলা বৃহত্তর ময়মনসিংহ, গাজীপুর, ঢাকা এর আশেপাশে হলে ভালো, না হলে আলোচনা সাপেক্ষে
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা ডাক্তার, ইঞ্জিনিয়ার, শর্তসাপেক্ষে বেসরকারি চাকরিজীবী(যেমন এনজিও বা কাফিরদের শক্তিশালি করে এমন সব বাদে), সরকারি হলে প্রশাসন এবং আরোকিছু চাকরি বাদে, সম্মানজনক হালাল স্টার্টআপ বা ব্যাবসা, এর বাইরে হলে আলোচনা সাপেক্ষে
অর্থনৈতিক অবস্থা আমার অর্থনৈতিক অবস্থা সম্পর্কে আইডিয়া নিয়ে তার সমান বা সামান্য উচ্চ কেউ, তবে আলোচনাযোগ্য। শুধু অর্থনৈতিক না, বরং চিন্তাভাবনা, পড়াশোনা, বিশ্বাস ও আমলেও কাছাকাছি কেউ হওয়া দরকার। অন্তত আমি যেগুলো লিখেছি সেগুলো বোঝেন, আমল করেন এমন কেউ, অথবা তার থেকে বেশি জানেন ও আমল করেন এমন
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
জন্মগত মুসলিম না হয়ে নিশ্চিতভাবে জানা যে কেন আমরা মুসলিম, কেন নাস্তিক বা অন্যধর্মের না। ইসলামকে খন্ডিত রিচুয়ালে সীমাবদ্ধ না করে জীবনে একমাত্র আদর্শ হিসেবে পূর্ণাঙ্গভাবে প্রতি মুহূর্তে নিজের set of rules হিসেবে ব্যবহার করা। বর্তমান বিশ্বব্যবস্থার সাথে ইসলামের সংঘাত বুঝতে পারার মত আকীদা। বর্তমানের ফিতনাগুলো সম্পর্কে সচেতন থাকা(অন্তত সবচেয়ে বড়গুলো)। আল ওয়ালা ওয়াল বারআর কনসেপ্ট পরিষ্কার থাকা। ইসলাম নিয়ে হীনমন্য না হওয়া, আত্মবিশ্বাসী হওয়া। তার জীবনের লক্ষ্যগুলো যেন নিজে আর পরিবারের গন্ডির মধ্যে সীমাবদ্ধ না থেকে উম্মাহকেন্দ্রিক হয়। সবকিছুতে হালাল হারামকে কঠোরভাবে মেনে চলার মত সাহস, সেটা সমাজের বিরুদ্ধে গিয়ে হলেও। দায়িত্বকে বোঝা মনে না করা, এড়ানোর প্রবণতা না থাকা। ইনসাফ, অন্যায়ভাবে সবসময় একজনের পক্ষ না নেয়া। আমার পরিবারে বাবা ছাড়া কোনো পুরুষ সদস্য নেই এটা মাথায় রাখতে হবে। আমার পরিবারকে নিজের পরিবারের মত ট্রিট করা(আমিও তাঁর পরিবারকে ভাবব ইনশাআল্লাহ)। প্রতিটা কাজের ছোটবড় ইফেক্ট চিন্তা করবেন। ইসলামী ইলমের পিপাসা থাকবে, সিস্টেমেটিকভাবে ইলম শেখার চেষ্টা থাকবে(অফলাইন হলে ভালো), হকপন্থী আলেমের সহবতে থাকবেন। কারণ খাপছাড়াভাবে যখন ইচ্ছা কিছু ভিডিও দেখে বা বই পড়ে ইসলাম শেখা সম্ভব না। একজন ভালো বাবা হওয়ার চেষ্টা করবেন, যাতে আল্লাহ সন্তান দিলে তাদের আইডল হতে পারেন৷নারীবাদ, এলজিবিটিসহ যেসব ভাইরাস ছড়িয়ে পড়ছে সেগুলো থেকে পরিবারকে রক্ষা করা একার পক্ষে কঠিন। আল্লাহর প্রতি তাওয়াক্কুল। স্বাস্থ্যসচেতন ও ফিট হওয়া। আমি নিজেও আর্লি ঘুম, খাওয়া, এক্সারসাইজের ব্যাপারগুলো মেনে চলার চেষ্টা করি৷কোনটা দ্বীন কায়েমের সঠিক পথ সেটা ধরতে পারা এবং যে পরিস্থিতিতে যেটা দরকার, নিজের জানমাল এই পথে খরচ করা। আগে জাহেলিয়াতে ছিলেন পরে বুঝেশুনে দ্বীনে ফিরেছেন এমন হলে ভালো হয়। অতিরিক্ত রাগ না থাকা। কয়েকজন আলেমের নাম লিখব, এনাদের মধ্যে কেউ যদি আপনার সবক্ষেত্রেই অনুসরণীয় আলেম হন তাহলে এই বায়োডাটা এড়িয়ে যাবেন। নোমান আলী খান, মুফতি মেন্ক, ইয়াসির কাদ্বী এবং বাংলাদেশের সমমনা কয়েকজন। সবশেষে বলার যে, কেউ পারফেক্ট না, আমি নিজেও না৷ তাই বেশিরভাগ মিললে উন্নতি করার আন্তরিক ইচ্ছা, চেষ্টা ও যোগ্যতা থাকলে যথেষ্ট হবে ইনশাআল্লাহ।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

গৌরীপুর এলাকার আরও পাত্রীর বায়োডাটা

Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #6128

বয়স
23 বছর
উচ্চতা
৫′ ৩″
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
গৌরীপুর, ময়মনসিংহ, ময়মনসিংহ
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #7318

বয়স
27 বছর
উচ্চতা
৫′ ২″
গাত্রবর্ন
শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
গৌরীপুর, ময়মনসিংহ, ময়মনসিংহ
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #6492

বয়স
20 বছর
উচ্চতা
৫′
গাত্রবর্ন
শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
গৌরীপুর, ময়মনসিংহ, ময়মনসিংহ
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #6447

বয়স
32 বছর
উচ্চতা
৪′ ১১″
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
গৌরীপুর, ময়মনসিংহ, ময়মনসিংহ
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #6070

বয়স
24 বছর
উচ্চতা
৪′ ১১″
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
গৌরীপুর, ময়মনসিংহ, ময়মনসিংহ
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #12022

বয়স
25 বছর
উচ্চতা
৫′ ২″
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
গৌরীপুর, ময়মনসিংহ, ময়মনসিংহ
ময়মনসিংহ জেলার সব পাত্রীর বায়োডাটা দেখুন