| প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন?
|
ছোট থেকেই নামাজ পড়তাম, তবে স্কুলে পড়ার সময় নিয়মিত হতো না, কলেজে ওঠার পর নিয়মিত নামাজ আদায় করি। |
| সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়?
|
আলহামদুলিল্লাহ হয় না। |
| শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন?
|
আলহামদুলিল্লাহ,পারি
|
| আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে?
|
জানা মতে তেমন কোনো রোগ নেই আলহামদুলিল্লাহ
|
| মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি?
|
কবর জিয়ারত করা যাবে কিন্তু আমাদের দেশের মানুষের মাজার নিয়ে প্রচলিত কাজকর্ম স্পষ্ট বিদয়াত ও শির্ক।
|
| আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন
|
ফয়জুল কালাম,আহকামুন নিসা ,কুড়ানো মুক্তো, ওগো শুনছো, প্রিয়তমা ,আই লাভ ইউ,দুজন দুজনার, নারী সাহাবিদের ঈমানি দিপ্ত জীবন , কারবালা ও ইয়াযিদের ইতিহাস ,আই লাভ কুরআন ,নারীরা কোথায় ভুল করে, মুহস্বনাত,আর রাহিখুল মাখতুম , মুসলমানের হাসি ,দুরূদের ফজিলত, মুসলিম বর কনে ,লাভ ক্যান্ডি , কুররাতু আইয়ুন , মহিলাদের বয়ান, হে বোন তুমিও শোন, পাশ্চাত্য নারীদের আর্তনাদ ইত্যাদি।
|
| আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন
|
মাওলানা আশরাফ আলী থানভী (রহ), শায়খুনা হারুন ইজহার,আবু তাহের মেসবাহ,আল্লামা মামুনুল হক,,দোলোয়ার হোসেন সাইদি,শায়েখ আহমাদুল্লাহ,, মাওলানা তারিক জামিল, শায়েখ আতিক উল্লাহ ইত্যাদি।
|
| নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন |
নিজের সম্পর্কে বলতে আমি খুবই সাধারন একজন মানুষ।।আল্লাহ তাআলার অসংখ্য বান্দার মধ্যে আমি এক তুচ্ছ বান্দী। আল্লাহ তাআলার কাছে আমার অবস্থান কেমন তা নিয়ে চিন্তিত থাকি। আমি জেনারেল পড়াশোনা করলেও বেশির ভাগ মানুষ মনে করে আমি মাদ্রাসা পড়ুয়া। ছোট বাচ্চা ও বৃদ্ধদের অনেক ভালোবাসি। তাদের অগোছালো কথাগুলো খুবই ভালো লাগে। এছাড়া ফুল গাছ লাগানো আমার অন্যতম শখ। জ্ঞানী লোকদের খুবই সম্মান করি ও তাদের সাহচর্যে থাকতে পছন্দ করি। লজ্জাশীলতা ও নমনীয়তা পছন্দ করি কিন্তু অন্যায়ের বিরুদ্ধে কঠোরতা পছন্দ করি। ইসলামিক বই পড়তে প্রচুর ভালোবাসি ।ভবিষ্যতে অনেক বই সংগ্রহ করার ইচ্ছা আছে ইং শা আল্লাহ। বড় হওয়ার পর কোথাও কোনোদিন বেড়াতে যাওয়া হয়নি।তাই আমি ঘরে থাকতেই অধিক পছন্দ করি। তবুও মাঝে মাঝে খুব ইচ্ছে হয় প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে কিন্তু সুযোগ নেই। নিজের কাজ নিজে করতে ভালোবাসি। আমার কাছের লোকেরা বলে আমি খুব সহজ সরল শান্ত প্রকৃতির ও কম কথা বলি।তবে যারা আমার সমমনা তাঁদের সাথে সহজেই মিশতে পারি (মহিলাদের সাথে)। অতিরিক্ত কোলাহল পরিবেশ পছন্দ করিনা। বদমেজাজি,রাগি মানুষদের ভয় পাই।অতিরিক্ত কথা বলা পরনিন্দা করা লোকদের পছন্দ করিনা এড়িয়ে চলি । নিশ্চয় রুক্ষ স্বভাবের সুদর্শন মানুষের চেয়ে সুন্দর স্বভাবের মানুষ উত্তম। অনেক ইচ্ছা আছে বাইতুল্লাহর মুসাফির হওয়ার ইংশা আল্লাহ। স্বপ্ন দেখি দুনিয়াতে নেক উত্তরসূরী রেখে যাওয়ার। সেলাইয়ের কাজ পারি এটা আমার শখের কাজ ও একান্ত প্রয়োজনের জন্যই শেখা ।নিজেদের পরিবারের (মেয়ে সদস্য) পোশাক তৈরি করতে বাইরে যেতে হয় না আলহামদুলিল্লাহ। মায়ের কাজে সহযোগিতা করি রান্না করা ঘর গোছানো ও আনুষঙ্গিক কাজ গুলো নিয়মিত করি আলহামদুলিল্লাহ। সর্বক্ষেত্রে দুনিয়া থেকে আখিরাতকে প্রাধান্য দিতে পছন্দ করি। সর্বদা অপরের কল্যাণ কামনা করি। কুরআন ও হাদীসের আলোচনা শুনতে ও জানতে পছন্দ করি। আমার উচ্চতা পাঁচ ফুট থেকে একটু কম হতে পারে। অপচয় করা, মিথ্যা বলা, অহংকার করা,বাজে কথা বলা, উপহাস করা, কারো কাছে হাত পাতা, অন্যদের সাথে তুলনা করাকে ভীষণ অপছন্দ করি। আমার রুচি, শখ, পছন্দ অপছন্দ বলতে সবকিছুই ইসলামকে কেন্দ্র করে। স্বপ্ন হচ্ছে দুনিয়ার জীবনটা কুরআন ও সুন্নাহর আলোকে কাটিয়ে সবাইকে নিয়ে জান্নাতে যাওয়া।
|