Profile

বায়োডাটা নং : 7318

বায়োডাটার ধরণ পাত্রীর বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 1999
উচ্চতা ৫′ ২″
গাত্রবর্ন শ্যামলা
ওজন ৪৩ কেজি কেজি
রক্তের গ্রুপ বি পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা গৌরীপুর, ময়মনসিংহ, ময়মনসিংহ
এলাকা/গ্রামের নাম: গৌরীপুর
বর্তমান ঠিকানা গৌরীপুর, ময়মনসিংহ, ময়মনসিংহ
এলাকা/গ্রামের নাম: গৌরীপুর
কোথায় বড় হয়েছেন? গৌরীপুরে নানুর বাড়িতে।
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতক চলমান
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০১৭
বিভাগ মানবিক বিভাগ
ফলাফল এ-
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০১৮
বিভাগ মানবিক বিভাগ
ফলাফল বি
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? সমাজকর্ম বিভাগ।
শিক্ষা প্রতিষ্ঠানের নাম গৌরীপুর মহিলা কলেজ ডিগ্রি (অনার্স) কলেজ।
এখন কোন বর্ষে পড়ছেন? অনার্স ৪র্থ বর্ষ।
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ নৌবাহিনীর কর্মকর্তা ছিলেন। অসুস্থতার জন্য চাকরি ছেড়ে দিতে হয়। পরর্তীতে প্রিমিয়াম সিমেন্ট কম্পানিতে সিকিউরিটি অফিসার হিসেবে ছিলেন। এখন অবসরপ্রাপ্ত, মাঝেমধ্যে আঁকাআঁকি, সাইনবোর্ড, ব্যানার লেখালেখি করেন।
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ গৃহিণী
আপনার কতজন ভাই আছে? ১ জন
ভাইদের তথ্য শিক্ষাগত যোগ্যতাঃ এসএসসি। অবিবাহিত। পেশা নেই।
আপনার কতজন বোন আছে? ২ জন
বোনদের তথ্য বড় বোনের মাস্টার্স কমপ্লিট, বিয়ে ঠিক হয়ে আছে। ছোট বোন এইচএসসি পরীক্ষার্থী।
চাচা মামাদের পেশা আমার চাচা ৪ জন। একজন অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা, আরেকজন অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর কর্মকর্তা, আরেকজন চাচা কিছুটা মানসিক ভারসাম্যহীন, আরেকজন চাচা মৃত। মামা ২ জন, দুজনই ব্যবসায়ী।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ আমাদের নিজস্ব বসতবাড়ি। নানুর বাড়িতে আম্মার ওয়ারিশসূত্রে প্রাপ্ত জমিতে বাসা বানিয়ে থাকি আমাদের পরিবার।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? আমার পরিবার দ্বীন পালনের ব্যাপারে উদাসীন। আমি ব্যতীত আর কেউ দ্বীন পালন করে না। ছোট থেকেই নানুর বাড়িতে বড় হয়েছি, নানুর বাড়ির লোকজন মোটামুটি দ্বীন মেনে চলে। একটু দাদার বাড়ির অবস্থা বলতে চাই, আমার দাদা একজন আধ্যাত্মিক সাধক ছিলেন, দাদা সুফিবাদি টাইপ কিছু বইও লিখেছেন। আমার দাদার মৃত্যুর পর, দাদার সন্তানেরা দাদার কবরকে মাজারে রুপান্তরিত করে, উনার মৃত্যুবার্ষিকীতে ওরশের আয়োজন করে, মিলাদ করে। তারা মনে করে মনের নামাজই বড় নামাজ। অন্তর পরিশুদ্ধ না করলে নামাজ পড়ে লাভ নেই, আর অন্তর পরিশুদ্ধ থাকলে নামাজ পড়ে লাভ নেই, এই তাদের চিন্তা-দ্বারা। কিন্তু, আমার দাদা ঠিকই নামাজ রোজা করতেন। যেহেতু সবাই মেয়ের পাশাপাশি পরিবারও দ্বীনদার চায়, আমার পরিবারের দ্বীনি হালত উপস্থাপন করলাম। সবকিছু জেনেও যে আগ্রহী তাকে স্বাগতম।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? জ্বি আলহামদুলিল্লাহ, ৩ বছর যাবত রেগুলার পড়া হয়, এর আগে মাঝেমধ্যে পড়া হতো।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? কাযা হয় না আলহামদুলিল্লাহ।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? জ্বি আলহামদুলিল্লাহ মোটামুটি, আরো ভালোভাবে শেখার চেষ্টা করছি।
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? জ্বী না আলহামদুলিল্লাহ।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? মাজারে কিছু চাওয়া শিরক, এটা একটা কবর মাত্র।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন সিরাহ, পরানবন্দি, সূরা আর রহমানের গভীরে।
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন শায়েখ আহমাদুল্লাহ হাফিঃ, মিজানুর রহমান আজহারি হাফিঃ, শায়েখ আতিক উল্লাহ হাফিঃ।
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন আলহামদুলিল্লাহি রব্বিল আ'লামিন, ওয়াস্ব স্বলাতু ওয়াসসালামু আ'লা সায়্যিদিল আম্বিয়ায়ি ওয়াল মুরসালিন, ওয়া আ'লা আলিহি ওয়াস্বহাবিহি আজমাইন আম্মাবাদ। আমি খুবই সাধারণ একজন মানুষ, আমি খুবই সাধারণভাবে জীবন যাপন করা পছন্দ করি। ভোগ বিলাসিতা একেবারেই অপছন্দ, এবং বিলাসী মানুষদেরও। আমি ছোট থেকেই ঘরকুনো, চুপ-চাপ শান্ত স্বভাবের মেয়ে, হুটাহাট কারো সাথে মিশে যেতে পারি না, তবে একবার কারো সাথে ভাব হয়ে গেলে তাকে জ্বালিয়ে মারি একদম। আমার শখের কথা যদি বলি, সেগুলোও আমার মতোই সাধারণ। আমার মনে নিত্য নতুন শখের উঁকি দেয় প্রতিনিয়ত। আমার একটা ব্যক্তিগত লাইব্রেরী করার খুবই শখ, আমি একজন বইপোকা। একটা ফুল বাগান করার খুব ইচ্ছে। পশু পাখি পালাটাও আমার একটা শখ, আমি শাক সবজি চাষ করতেও পছন্দ করি। দ্বীন নিয়ে আমার স্বপ্ন বা ইচ্ছেঃ আমি খুবই নগন্য একজন মানুষ, দ্বীন-দুনিয়া উভয় যোগ্যতাই খুবই কম। এক সমুদ্র জ্ঞানের মাঝে এক ফোঁটাও আমার মাঝে নেই। তবে, আমি একজন ইলম পিপাসু, ইলম অর্জন করে যেতে চাই। আমার আশা, আমার অর্ধেক দ্বীন আমার ব্যক্তিগত উস্তায হবেন। যিনি আমায় ইলম অর্জনে, আমল করতে সাহায্য করবেন। যিনি আমায় গাইড করবেন, আমার ভুল ত্রুটি ধরিয়ে দিয়ে শুধরে নেয়ার সুযোগ করে দেবেন। আমি একজন দা'য়ী হতে চাই। মানুষের মাঝে দ্বীনের আলো ছড়িয়ে দিতে চাই। তার আগে নিজে একজন উত্তম মানুষ হতে চাই। একটা দ্বীনি পরিবার গঠন করতে চাই।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? কালো বোরকা ও হাত-পা মোজাসহ নিকাব পরি।
কবে থেকে নিকাব সহ পর্দা করছেন? দশম শ্রেণী থেকেই বোরকা পরা হতো, নিকাবও করা হতো তবে খাস পর্দা করা হতো না। ৩ বছর যাবত খাস পর্দা করা হয়।
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? জ্বী আলহামদুলিল্লাহ, সর্বোচ্চ চেষ্টা করি।
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? জ্বী না আলহামদুলিল্লাহ।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? তেমনভাবে যুক্ত নেই, তবে নিজের সাধ্যমতো মানুষকে দাওয়াহ দিয়ে থাকি।
পেশাগত তথ্য
পেশা শিক্ষার্থী
পেশার বিস্তারিত বিবরণ প্রযোজ্য নয়।
মাসিক আয় ০০
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জ্বি।
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? বিয়ে একটি ইবাদত। বিয়ের মাধ্যমে অর্ধেক দ্বীন পূরণ হয়, চরিত্র হেফাজতে সহায়ক। নবীজি সাঃ এর সুন্নাহ।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 28-32
উচ্চতা ৫'২''-৫'৮''
গাত্রবর্ন কালো, শ্যামলা, উজ্জল শ্যামলা, ফর্সা
পেশা অনার্স, মাস্টার্স, দ্বীনি ইলম (অন্তত ফরয পরিমাণ)।
জেলা ময়মনসিংহ (ময়মনসিংহ বিভাগের যেকোনো জেলা)
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা ব্যবসায়ী, চাকরিজীবী (ব্যবসায়ীকে অধিক প্রাধান্য দেয়া হবে)
অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
অর্ধেক দ্বীনের প্রতি আমার প্রত্যাশাঃ উত্তম চরিত্রের অধিকারী, বিনয়ী, সত্যবাদী, সৎ, শান্ত স্বভাবের, পরিশ্রমী, ধৈর্য্যশীল, আল্লাহর হক, বান্দার হক আদায়ে সচেতন থাকবে, এমনকি একটি ক্ষুদ্র প্রাণীর ক্ষেত্রেও। বিশুদ্ধ আকিদা লালনকারী। ''আহলুস সুন্নাহ ওয়াল জামাত'' এর অনুসারী। তাওয়াক্কুলকারী, তাকওয়ার সর্বোচ্চ স্তর অবলম্বনকারী। "তাকওয়ার সর্বোচ্চ স্তর অবলম্বনকারী" এটা বলার পর আর আর কিছু হয়তো ভেঙ্গে বলতে হয় না, তারপরও বলছিঃ যে সন্দেহাতীত বিষয় থেকে বেঁচে থাকবে। কোনো কাজ কাজ করার আগে চিন্তা করবে, এই কাজে আমার রব সন্তুষ্ট হবে নাকি অসন্তুষ্ট। ভুলের উর্ধ্বে কেঊ নয়, ভুল হবেই, কিন্তু ভুলটা যখন বুঝতে পারবে বা কেউ ধরিয়ে দেবে, তখন সেই ভুলটা শুধরে নেয়ার মন মানসিকতা রাখবে। অনর্থক কথা বা কাজ থেকে বিরত থাকবে। উত্তম মন-মানসিকতার অধিকারী হবে। সোশ্যাল মিডিয়া ব্যবহারে সচেতন থাকবে, বর্তমানে সোশ্যাল মিডিয়ার থেকে বড় ফিতনা আর কিছু আছে বলে আমার মনে হয় না, হয়তো এটা দ্বারা কিছুটা উপকৃত হওয়া যায়, কিন্তু এটা নেক সুরতে শয়তানের ধোঁকা বলা চলে। উপকারের থেকে অপকার'ই বেশি করে, কিন্তু আমরা সচেতনতার অভাবে সেটা উপলব্ধি করতে পারি না। ইলম অর্জনের প্রয়োজনে টেলিগ্রাম আর প্রয়োজনে এখন ফেসবুক একাউন্ট খুলতে হয়েছে, তবে ফেসবুক থেকে দূরে থাকতে চাই, যা আপাতত চাইলেও হচ্ছে না। আমি মনে করি, যদি আমার ফিতনার সাথে লড়ার ক্ষমতা না থাকে তবে, যে রাস্তা দিয়ে ফিতনা আসে, সে রাস্তাটা বন্ধ করে দেয়াই ঈমানের দাবি। উনাকেও এসব বিষয়ে সচেতন থাকতে হবে। একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী যদি বলে, সে চোখের পর্দা করতে পারে, আমার মনে হয় এটা মিথ্যা বলা হবে, বিশেষ করে ফেইসবুক ব্যবহারকারী। আর অন্যকে নিয়ে খোঁচা দিয়ে পোস্ট, গিবত, নন মাহরামের পোস্টে কমেন্ট, কমেন্টের রিপ্লাই এসব ফিতনা তো আছেই। প্রয়োজন ব্যতীত ছবি তোলা জায়েজ নেই জানা মতে, তারপরও কিছু পুরুষ অনর্থক ছবি তুলে, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে মেয়েদের ফিতনার কারণ হয়, আমার দৃষ্টিতে এটা গায়রতহীনতা, আমার উনি এমন গায়রতহীন হবেন না, আশা করি ফেসবুকের এসব ফিতনা থেকে বেচে থাকবেন। নন মাহরাম মেইনটেইনের ক্ষেত্রে অধিক সচেতন হতে হবে (আমার এবং তাঁর উভয়ের ক্ষেত্রেই)। দৃষ্টি হেফাজতে অধিক সচেতন হতে হবে। আমার পর্দা মেইনটেইনে সাহায্য করতে হবে, দ্বীন জানতে ও মানতে সাহায্য করবে।আমার পর্দার ব্যাপারে আমার থেকেও তিনি বেশি সচেতন থাকবে। কারণ, আমি বেপর্দা হলে তিনি হবেন দাইয়্যুস। দ্বীনহীন পরিবেশে সবচেয়ে কঠিন মনে হয়, পর্দা রক্ষা করা এবং গীবত থেকে বেঁচে থাকা। জামাতের সাথে স্বলাত আদায় করবেন। নবীজি স্বল্লল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাহ অনুযায়ী জীবন যাপনে সর্বোচ্চ চেষ্টা করবেন। সুন্নাতি দাড়ি থাকবে অবশ্যই (হরমোনজনিত কারণে দাড়ি না গজালে ভিন্ন ব্যাপার)। দাওয়াতি কাজে জড়িত থাকবেন। সততার সাথে জীবন যাপন করবেন, অল্পতে সন্তুষ্ট থাকবেন, দুনিয়া বিমুখ হবেন, দুনিয়াবি নাম-যশ, খ্যাতি, তথাকথিত সফলতার থেকে আখিরাতের সফলতাই তার কাছে অধিক প্রাধান্য পাবে। এসবের পেছনে ছুটে আখিরাত ক্ষতিগ্রস্ত করবে না। উঁচু-নিচু, সাদা-কালো ভেদাভেদ করবে না, উনার কাছে মর্যাদার মাপকাঠি হবে তাকওয়া। তাকওয়ার সর্বোচ্চ স্তর অবলম্বনের ক্ষেত্রে অনেক সময় অনেক জায়েজ বিষয় থেকেও বিরত থাকতে হয়, নিজের নফসের খায়েশ পূরণের জন্য হারামকে হালাল, নাজায়েজকে জায়েজ ফতোয়া খুঁজে বেড়াবেন না, বরং অনেক সময় তাকওয়ার সর্বোচ্চ স্তর অবলম্বনের ক্ষেত্রে জায়েজ কাজ থেকেও বিরত থাকার মন-মানসিকতা রাখবেন। তিনি আমার উপর ছায়া হয়ে থাকবেন, আমার ভুলগুলো ঠান্ডা মাথায় ধরিয়ে দিয়ে শুধরে নেয়ার সুযোগ করে দেবেন, হুটাহাট রেগে যাবেন না। তিনিও ইলম পিপাসু হবেন। অধিক পরিমাণ দ্বীনি ইলম না থাকলেও বা অতিরিক্ত আমল না থাকলেও অন্তত গুনাহ থেকে বেঁচে থাকবেন, বেঁচে থাকার সর্বোচ্চ চেষ্টা করবেন। তিনি উনার পিতা-মাতার হক সম্পর্কেও সচেতন থাকবেন এবং স্ত্রীর হক সম্পর্কেও সচেতন থাকবেন, পুরুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা এই সমতা রক্ষা করে চলার যোগ্যতা দিয়েই পাঠিয়েছেন, যে পিতা-মাতার হক আদায় করতে গিয়ে স্ত্রীর হক নষ্ট করে এবং স্ত্রীর হক আদায় করতে গিয়ে পিতা-মাতার হক নষ্ট করে সে আসলে পুরুষ'ই না। পরিশেষে, আমি আমি আমার চাহিদার ক্ষেত্রে অন্যান্য দিক ছাড় দিতে রাজি আছি, কিন্তু দ্বীনের ক্ষেত্রে কোনো ছাড় নেই। দ্বীনের ব্যাপারে থাকে সর্বোচ্চ সচেতন ও কঠোর হতে হবে। তাঁর প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য হবে আল্লাহর সন্তুষ্টি অর্জন, জান্নাতুল ফেরদৌস হবে তাঁর চূড়ান্ত সফলতার মাপকাঠি। আমার জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী আমি আশা করি সেসব নিজের মধ্যেও ধারণ করার সর্বোচ্চ চেষ্টা করি। আমরা একে অপরের সহযোগী হবো আল্লাহর সন্তুষ্টি অর্জনে। ভেঙেচুরে বলতে গিয়ে লেখাটা বেশি বড় হয়ে গেছে, তার জন্য দুঃখিত। বিঃদ্রঃ কারো যদি এই আত্মবিশ্বাস থেকে থাকে যে সে আমার চাহিদা মতো (বিশেষ করে দ্বীনের ক্ষেত্রে) তাহলে ইস্তিখারা করে যোগাযোগ করার অনুরোধ রইলো। অন্যথায়, বায়োডাটা ক্রয় করে অর্থ অপচয় করার প্রয়োজন নেই। লেবাসধারী হতে আল্লাহর কাছে পানাহ চাই।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

গৌরীপুর এলাকার আরও পাত্রীর বায়োডাটা

Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #6128

বয়স
23 বছর
উচ্চতা
৫′ ৩″
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
গৌরীপুর, ময়মনসিংহ, ময়মনসিংহ
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #6492

বয়স
20 বছর
উচ্চতা
৫′
গাত্রবর্ন
শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
গৌরীপুর, ময়মনসিংহ, ময়মনসিংহ
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #6447

বয়স
32 বছর
উচ্চতা
৪′ ১১″
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
গৌরীপুর, ময়মনসিংহ, ময়মনসিংহ
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #6070

বয়স
24 বছর
উচ্চতা
৪′ ১১″
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
গৌরীপুর, ময়মনসিংহ, ময়মনসিংহ
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #12022

বয়স
25 বছর
উচ্চতা
৫′ ২″
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
গৌরীপুর, ময়মনসিংহ, ময়মনসিংহ
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #6995

বয়স
28 বছর
উচ্চতা
৪′ ১১″
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
গৌরীপুর, ময়মনসিংহ, ময়মনসিংহ
ময়মনসিংহ জেলার সব পাত্রীর বায়োডাটা দেখুন