| প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন?
|
আলহামদুলিল্লাহ, ক্লাস ফোরের আগ থেকেই নিয়মিত নামাজ পড়তাম। চতুর্থ শ্রেণীর পর হিফজখানায় ভর্তি হই তারপর থেকে কখনো ইচ্ছে করে সালাত ছেড়ে দেইনি(সফরকালে ১/২ওয়াক্ত ছুটলে বাসায় গিয়ে পড়তাম) এখন সফরেও সলাত কাজা হয় না। আলহামদুল্লিল্লাহ। |
| সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়?
|
হয় না,আলহামদুলিল্লাহ |
| শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন?
|
জি, আলহামদুলিল্লাহ
|
| আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে?
|
জানানতে নেই,আলহামদুলিল্লাহ
|
| মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি?
|
মাজারে সেজদা করা, কিচু চাওয়া শিরক
|
| আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন
|
পছন্দের কিছু ইসলামি বই: (তাফসির ও হাদীস)-তাফসীরে মা’আরিফুল কুরআন(ইদ্রিস কান্দলভি রহ.) * তাফসীরে ইবনে কাছির, ফি জিলালিল কুরআন,তাফহিমুল কুরআন, তাওজিহুল কুরআন, ফাতহুল মাজিদ।সহীহাইন(বুখারী, মুসলিম), সুনানে আরবা, মিশকাতুল মাসা বিহ, রিয়াদুস সলীহিন।ইত্যাদি। কিছু ইসলামি বই ঃ 1.তাওহীদের মূলনীতি (১,২)। 2.তাওহীদের মূল শিক্ষা 3.আল্লাহর সন্তুষ্টির সন্ধানে 4.সালাত 5.নবী ইউসুফের (আঃ)পাঠশালা 6.ধুলোমলিন রমাদান 7.উম্মাহর কিংবদন্তিরা 8.মাআলমুস্তফা 9.দাওয়াতের সঠিক পদ্ধতি 10.দোয়ার মহিমা 12.কিয়ামুললাইল। 13.ইসলাম ও গণতন্ত্র 14.ইসলাম প্রতিষ্ঠায় সমকালীন ভাবনা। 15.কখনো ঝরে যেয়োনা। 16.পরকালের পথে যাত্রা 17.দ্বীন কায়েমের নববী রূপরেখা 18.সিরাতুন নবী। 19.আয়েশা রাঃ এর বিয়ে ও বাল্যবিবাহ 20.নিফাক থেকে বাঁচুন 21.আররাহিকুল মাখতুম 22.ইতিহাসের কাঠগড়ায় হজরত মুয়াবিয়া রা: 23.ইসলামি জীবন ব্যবস্থা 24.প্রিন্সিপল অব হাদীস 25.সংশয়বাদী 26.নববি কাফেলা 27.আলহামাউয়্যা আল কুবরা 28.মুসলিম উম্মাহর ইতিহাস বিশ্বকোষ (১-১০ খণ্ড) 29.সবার উপরে ইমান 3০.ফিকহুস সিরাহ।(১,২) 31.আদাবুল মুফরাদ(১,২) 33.আয়না ঘর 34.আফগানিস্তানে দেখা আল্লাহর নিদর্শন 35.ইলা মাগফিরাহ 36.আল ওয়ালা ওয়াল বারা(ইকবাল কিলানী) 37.আকসার কান্না 38.মাদারিজুস সালিকিন 39.লাভ এন্ড রেস্পেক্ট 4০.কিতাবুল ফিতান (১-৩) 41.উসওয়াতুললিল আলামিন 42.ইযহারুল হক্ব(১-৩) 43.মহৎপ্রাণের সান্নিধ্যে (১-২) 44.নবীজর সাথে 45.ফাতাওয়া আরকানুল ইসলাম 46.চিন্তার পরিশুদ্ধি 47.ভিন্নমতের নান্দনিকতা 48.ইতিহাসের আয়নায় বর্তমান বিশ্বব্যবস্থা। 50.তাদাব্বুরে কুরআন। 51.নারী সাহাবিদের দীপ্তিময় জীবন। 52.মুসলিম জাতি বিশ্বকে কি দিয়েছে(১-৪) 53.শাসকদের সংস্পর্শ দীন বিকৃতির স্বরূপ। 54. পাবলিক ম্যাটারস। ইত্যাদি। 55. যেমন ছিলেন তিনি(স)-(১-২) 56. ফিতনার যুগে মুক্তির পথ 57. আব্দুল্লাহ জাহাঙ্গির রহ.এর সকল বই আমার খুবই প্রিয়। এবং সংগ্রহে আছে। ছাড়াও ৮০০++ ইসলামি বইয়ের সংগ্রহ আছে আলহামদুলিল্লাহ। ( মনে করতে পারেন এত বইয়ের নাম কেন লিখলাম, শোঅফ করতে চাচ্ছি কি না,, উত্তর হচ্ছে না, না, এসব বিষয় থেকে আল্লাহর কাছে পানাহ চাই। আসলে ইসলামি বই হল আমার সবচেয়ে আবেগের জায়গা, কোন বই নতুন আসলে না কিনা পর্যন্ত আমার ভালো লাগে না,, ফাস্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, যখন মেসে থাকতাম তখন এমনও হয়ছে একবেলা না খেয়ে মিলের টাকা বাচিয়ে বই কিনার জন্য টাকা জমাতাম,, বই কিনার নেশা আলেমে পড়ার সময় থেকে,, তখনই মুলত আমার দীনের বুঝ আসে,, এর আগে হাফেজ ছিলাম কিন্তু দীনের বুঝ ছিলনা। মুলত ইসলামি বই সংগ্রহ শুরু করি ইসলামকে সঠিকভাবে জানার জন্য, ফিতনা থেকে বাঁচার জন্য।) এছাড়াও পিডিএফ বেশ কিছু বই পড়া হয়েছে আলহামদুলিল্লাহ। প্রতি মাসেই কিছু টাকার ইসলামি বই কেনার চেষ্টা করি।
|
| আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন
|
ইমাম ইবনু তাইমিয়া( রহ) 2.ইবনুল কাইয়ুম আল জাওযী (রহ.) 3.ইবনুল জাওযী (রহ.) 4.ইয়াদ আল কুনাইবী 5.ড.ওমর সুলাইমান আল আশকার 6.ড. রাগীব সারজানী 7.ড.আলী মুহাম্মদ সাল্লাবী ৮.তারিক মেহেন্না 9.ড.ইসরার আহমেদ 10.মাওলানা আব্দুর রহিম এছাড়াও আরো অসংখ্য আলেমের বই খুব প্রিয়।
|
| নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন |
★★ইসলামি বই পড়ুয়া মেয়ে আমার খুবই পছন্দের। ★★আমার ইচ্ছা শিক্ষকতা পেশার সাথে থাকা।কারণ এ পেশায় থেকে আমি দাওয়াতি কাজ করতে পারবো। শিক্ষা ক্যাডার হওয়া আমার স্বপ্ন,, স্বপ্ন পূরণের জন্য আমি সর্বচ্চো চেষ্টা করে যাচ্ছি। আল্লাহ তায়ালা উত্তম রিজিকদাতা। ★★★রাজনৈতিক দর্শন :- প্রচলিত রাজনীতি করিনা, আমি ইসলামি খিলাফায় বিশ্বাসী। যারা ইসলামি খিলাফাহ প্রতিষ্ঠায় নিয়োজিত রয়েছে আমার অন্তরটা আমি তাদের দিকে ঝুকে দিয়েছি। (সংক্ষিপ্ত আকারে) ★★বিশ্বনবী (সাঃ) এর ঘরে তেমন কোন দৌলত ছিলনা। আল্লহ তার ঘরটা রহমাত দিয়ে পূর্ণ করে দিয়েছিলেন। দৌলত সম্পদ ছাড়াও যে সূখী হওয়া যায়, যদি কেউ এই বিশ্বাসে বিশ্বাসী হয় আল্লাহ যেন তাকে আমার স্ত্রী হিসেবে কবুল করেন। এই দুনিয়ার ভোগবিলাস ক্ষণস্থায়ী। এর জন্য আমি কখনোই স্ত্রীর মনোরঞ্জনের জন্য অবৈধ পন্থা অবলম্বন করবোনা। ولا تزر وازرة وزر اخري সেদিন কেউ কারো বোঝা বহন করবেনা। আল্লাহর কাছে আমার ফরিয়াদ, রব্বুলআলামিন যেন আমাকে একজন শান্ত শিষ্ট ভদ্র, অমাইক,অল্পে তুষ্ট, আল্লাহকে ভয়কারী,সংগ্রামী জীবনে সাথী হয় এমন জীবন সঙ্গিনী দান করেন। আমিন ইয়া রাব্বালআলামিন আমি আমার আচারণ বৈশিষ্ট্য গুলো একটু বলি; আমি এই আত্মবিশ্বাস রাখি যে, আমার আচরণ কর্কশ নয়,আমি কৃপণ নই,আমি ভালোবাসার সাথে সাথে সন্মান ও করতে জানি, আমি অপরের কথাকে গুরুত্ব দিতে ভালো বাসি।আমার আচরণে একটা স্থিতিশীলতা আছে আলহামদুলিল্লাহ। মন্দ দিক প্রত্যেক মানুষের মধ্যে আছে আমি তার ব্যতিক্রম নয়।
|