Profile

বায়োডাটা নং : 4851

বায়োডাটার ধরণ পাত্রের বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 2000
উচ্চতা ৫′ ৬″
গাত্রবর্ন শ্যামলা
ওজন ৭৭ কেজি কেজি
রক্তের গ্রুপ এ+
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা অভয়নগর, যশোর, খুলনা
এলাকা/গ্রামের নাম: পরে জানানো হবে
বর্তমান ঠিকানা , খুলনা, খুলনা
এলাকা/গ্রামের নাম: কুয়েট, ফুলবাড়ি গেট
কোথায় বড় হয়েছেন? এলাকাতেই বড় হয়েছি। পরে কলেজে উঠার পর খুলনাতে চলে আসি। এখন ভার্সিটিও খুলনার ভিতর। তাই এখানেই থাকা হয়।
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতক চলমান
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন 2018
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ+
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন 2020
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ+
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? BSc in EEE
শিক্ষা প্রতিষ্ঠানের নাম KUET
এখন কোন বর্ষে পড়ছেন? 4th year
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ সার, কীটনাশকের ব্যবসা করেন
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ শিক্ষিকা
আপনার কতজন ভাই আছে? ১ জন
ভাইদের তথ্য উচ্চমাধ্যমিক ২য় বর্ষে
আপনার কতজন বোন আছে? নেই
চাচা মামাদের পেশা ৩ জন চাচা আব্বু বড় মেজ এবং সেজ চাচা কৃষি কাজ করেন। মেজ চাচাতো ভাই সিঙ্গাপুর থাকে। সেজ চাচা চাষাবাদ করেন, ফলের বাগান আছে। কখনো কোনো মৌসুমে মাছ চাষ করেন। ছোট চাচা সৌদি প্রবাসী ছিলেন এখন দেশে ব্যবসার চেষ্টা করছেন।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ আব্বু, আম্মু ২ জন উপার্জনের জন্য বেশ ভালো ভাবেই সংসার চলে যায়। গ্রামে নিজস্ব ১ তলা পাকা ভালো বাড়ি আছে। এছাড়াও দাদা থেকে প্রাপ্ত কয়েক বিঘা ভালো চাষের জমি আছে। কিছুতে ফলের বাগান করা আছে, কিছুতে চাষ করতে দেওয়া আছে। আব্বুর নিজস্ব কিছু ভালো কেনা জমিও আছে। আব্বুর নোয়াপাড়া বাজারে যশোর খুলনা মহাসড়কের সাথেই নিজস্ব দোকান, সাথে গোডাউন আছে। সাথে এলাকার স্থানীয় বাজারে একটা পাকা দোকান করে রাখা আছে। আব্বুর ব্যবসায়িক অবস্থা আলহামদুলিল্লাহ ভালো। এলাকায় যথেষ্ট সম্মানিত পরিবার আমাদের। আল্লাহর রহমতে আমি নিজে সামান্য কিছু ইনকাম করে নিজের খরচ আলহামদুলিল্লাহ ভালো ভাবে চালাতে পারি।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? দ্বীনি পরিবেশ বলতে সবার দ্বীনি বুঝ আছে। আব্বু আম্মু যথেষ্ট ইসলাম মেনে চলার চেষ্টা করেন। ইসলামিক ব্যাপারে সবাই সচেতন। পরিবারে মাহরাম ননমাহরাম পূর্ণভাবে মানা হয়না। তবে আমি মানার চেষ্টা করি।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? হ্যাঁ। অনেক ছোট থেকেই পারিবারিক ভাবে নামাজের তাগিদ দেওয়া হয়েছিল। তখন থেকেই নামাজ পড়া হত। তবে ২০১৮ সাল থেকে জামাতের সাথে ৫ ওয়াক্ত নামাজ নিয়মিত পড়ার চেষ্টা করা হয়।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? খুব একট হয়না। মাঝেমধ্যে হলে কাযা পরে নেওয়ার চেষ্টা করি। তবে কাযা না করার সর্বোচ্চ চেষ্টা করা হয়।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? পড়তে পারি । কিন্তু তাজবিদ সহকারে পড়তে পারিনা।
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? আলহামদুলিল্লাহ নাই।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? কবর মাত্র। জিয়ারত করা যেতে পারে। কিন্তু সিজদা দেওয়া বা মানত করা শিরক।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন খুব বেশি বই পড়া হয়না। তবে কয়েকটা বই মুটামুটি পড়া হয়েছে। প্রোডাকটিভ মুসলিম, আর রাহিকুল মাখতুম, আপডেট ইওর ইমান, পড়ো, প্যারাডক্সিক্যাল সাজিদ। এর ভিতর কিছু বই পড়া চলছে এখনো।
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন শায়খ আহমাদুল্লাহ, মিজানুর রহমান আজহারী, নোমান আলী খান, এছাড়াও আরও কিছু দেশি ও বিদেশি আলেমের বয়ান শোনা হয়।
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন শখ: শখ বলতে ভ্রমণ করতে ভালো লাগে। অনেক দর্শনীয় স্থান ঘুরেছি । প্রতি বছর বড় কোনো ছুটিতে আল্লাহ রহমতে কোথাও না কোথাও দূরে যাওয়া হয়। বেশি যাওয়া হয় বন্ধুদের সাথে । এছাড়াও একা কাজ করতে ভালো লাগে। অবসর সময়ে ইসলামিক ভিডিও দেখি, জ্ঞানমূলক ভিডিও দেখি, স্কিল ডেভেলপমেন্ট করি। এছাড়াও মাঝেমধ্যে মোটরসাইকেলে বন্ধুদের সাথে ঘুরতে বের হই। পছন্দ: এটা আসলে বলা মুশকিল। আমার আসলে ইসলামিক দৃষ্টিতে সব কিছু ভাবতে ভালো লাগে। পরিষ্কার, পরিচ্ছন্ন, পরিপাটি থাকতে পছন্দ করি। প্রতি সপ্তাহে মুটামুটি শারীরিক ব্যায়াম করা হয় । এটা করতেও ভালো লাগে। অপছন্দ: নিজের অপছন্দ বলতে গেলে আমি একটু বেশি ইলেক্ট্রনিক্স জিনিস ব্যবহার করি। আমি এগুলা নেশা হয়ে যায় মাঝেমধ্যে। এগুলা কমানোর চেষ্টা করতেছি। মাঝেমধ্যে ঘুম বেশি হয়ে যায় সেটাও নিজের কাছে ভালো লাগেনা। আর যদি অন্য করো বিষয়ে বলি তাহলে ভুল যুক্তি দিলে ভালো লাগেনা। মিথ্যা বললে ভালো লাগেনা। রুচি বোধ: এটা আসলে বলে বা লিখে কাউকে বুঝানোটা মুশকিল। তবে উত্তম রুচির অনুসারি এটা মনে করি। ভুল হতে পারে তবে উত্তম হওয়ার চেষ্টা করি। স্বপ্ন: স্বপ্ন আসলে লিখে শেষ করা যাবেনা। শুধু আমার না প্রত্যেকটা মানুষের উচিত আল্লাহর সন্তুষ্টি অর্জন করাটা একটা স্বপ্ন থাকা। এছাড়াও রাসূলের আদর্শ মেনে চলার ইচ্ছা। এছাড়াও ইচ্ছা আছে হজ করার। আল্লাহ সামর্থ্য দিলে ইনশাআল্লাহ হজ করব। এছাড়াও মানুষের কল্যাণে কাজ করার ইচ্ছা আছে। এখন যতটা সম্ভব চেষ্টা করি। এলাকার একটা এতিমখানায় ছুটি পেলে মাঝেমধ্যে যাওয়া আসা করি। বাচ্চাদের সাথে কথা বলি। অনেকের পড়াশোনায় সাহায্য করি। তাদের জন্য কিছু করারও ইচ্ছা আছে।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? শার্ট, প্যান্ট, টিশার্ট। মাঝেমধ্যে পাঞ্জাবি পড়া হয় নামাজের সময়।
সুন্নতি দাড়ি আছে কি না? কবে থেকে রেখেছেন? ক্লাস ১১/১২ থেকেই দাড়ি রাখা হয়। তবে খুব বড় রাখা হত না। এখন ইনশাআল্লাহ বড় রাখা হয়েছে। ২০২৫ সাল থেকে চেষ্টা করছি বড় রাখার।
টাখনুর উপরে কাপড় পরেন? হ্যাঁ
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? চেষ্টা করি। কিন্তু মাঝেমধ্যে ভার্সিটির কিছু কাজে ছেলে মেয়ে একসাথে করা লাগে। তখন যতটা সম্ভব মেনে চলার চেষ্টা করি।
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? তেমন দেখিনা। সোশাল মিডিয়াতে সামনে আসলে যতটা সম্ভব দূরে থাকার চেষ্টা করি।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? না। তবে ভার্সিটির তাবলীগের বন্ধুদের সাথে মাঝেমধ্যে সময় দেওয়া হয়।
পেশাগত তথ্য
পেশা শিক্ষার্থী
পেশার বিস্তারিত বিবরণ আপাতত কোনো পেশা নাই। ইঞ্জিনিয়ারিং (KUET-EEE) 4th year এ পড়তেছি। সাথে কয়েকটা টিউশনি করাই। আলহামদুলিল্লাহ আল্লাহ কখনো হাত ফাঁকা রাখেননা।
মাসিক আয় এখন ১৫,০০০+ টাকা। তবে এটা মাঝেমধ্যে কম বেশি হয়। আল্লাহ যখন যেমন দেন।
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? হ্যাঁ
বিয়ের পর স্ত্রীকে পর্দায় রাখতে পারবেন? ইনশাল্লাহ
বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? হ্যাঁ
বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? আমার স্ত্রীকে দিয়ে চাকরি করানোর ইচ্ছা নাই। ইসলামেও এমন কথায় বলে। আমি ইনশাআল্লাহ আল্লাহ চাইলে যথেষ্ট ইনকাম করতে পারব। এবং পরিশ্রম করতে পারি। তাই ইনশাআল্লাহ অর্থ নিয়ে সমস্যা হবেনা। এখন মেয়ের যদি অর্থ উপার্জন করা বাদে চাকরি করার অন্য কারণ থাকে তাহলে পর্দার সাথে করতে পারবে।
বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? আপাতত মেয়ে চাইলে আমি যতদিন পড়াশোনা করতেছি ততদিন নিজের বাসায় থাকতে পারবে। এছাড়াও যেহেতু আমাদের নিজস্ব বাড়ি আছে কিছুদিন সেখানে থাকতে হতে পারে। এরপর আমার চাকরি বা অন্য কারণে যেখানে থাকা লাগবে সেখানে রাখার ইচ্ছা।
আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে কোনো উপহার আশা করবেন কি না? কখনোই না। আমি চাই স্বল্প খরচে বিবাহ সম্পন্ন করতে। বেশি বড় আয়োজন করে বিবাহ করার পক্ষে আমার মত কম।
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? প্রথমত এটা একটা ইসলামিক বিধান। এটাকে বলা হয়েছে অর্ধেক দ্বীন। তাই পরিপূর্ণ দ্বীন মেনে চলতে বিবাহ করতে চাই। নিজের নজরকে হেফাজত করতেই মুলত বিবাহ করতে চাই। বিবাহ করলে ইসলাম মেনে চলা সহজ। বর্তমান সমাজে যুবকদের অধঃপতন রোধ করতে বিবাহ একটা উত্তম কাজ। যদিও বিবাহ করলে অনেক দায়িত্ব বেড়ে যায় তবে সেইগুলোও একধরনের ইবাদত। বিবাহ করলে একজন ছেলে থেকে পুরুষ হয়, দায়িত্ব বোধ জন্মায়, মনোযোগ স্থির হয়, কর্মঠ হয়, জীবন নিয়ে ভাবনা ভাবতে শেখে।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 18-23
উচ্চতা ৫’৩”-৫’৫”
গাত্রবর্ন ফর্সা, উজ্জল ফর্সা
পেশা সর্বনিম্ন HSC পাস্। ইউনিভার্সিটি ১ম/২য় বর্ষ
জেলা যশোর, খুলনা, নড়াইল ও পার্শ্ববর্তী জেলা, খুলনা বিভাগের অন্যান্য জেলাও সমস্যা নাই
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা আপাতত ছাত্রী
অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
একজন ভালো মানুষের গুণাবলি গুলা প্রত্যাশা করি। যদিও একজন মানুষের সব কিছুই ভালো হয়না। তবে নিজেকে ভালো করার চেষ্টা থাকা লাগবে। ইসলাম মেনে চলতে হবে। আল্লাহ ভীতি থাকা লাগবে। ইসলামিক সকল নিয়ম নির্দিধায় মেনে নিতে হবে। জেদী মানসিকতা কম থাকা উচিত। ত্যাগী মনোভাব থাকা উচিত। সহানুভূতিশীল হতে হবে।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

অভয়নগর এলাকার আরও পাত্রের বায়োডাটা

Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #6363

বয়স
29 বছর
উচ্চতা
৫′ ৪″
পেশা
মাদ্রাসা শিক্ষক
বৈবাহিক অবস্থা
ডিভোর্সড
স্থায়ী ঠিকানা
অভয়নগর, যশোর, খুলনা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #5547

বয়স
28 বছর
উচ্চতা
৫′ ৪″
পেশা
অন্যান্য
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
অভয়নগর, যশোর, খুলনা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #11821

বয়স
23 বছর
উচ্চতা
৫′ ৫″
পেশা
অন্যান্য
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
অভয়নগর, যশোর, খুলনা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #10711

বয়স
33 বছর
উচ্চতা
৫′ ৫″
পেশা
ব্যবসায়ী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
অভয়নগর, যশোর, খুলনা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #1713

বয়স
24 বছর
উচ্চতা
৫′ ৭″
পেশা
ইঞ্জিনিয়ার
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
অভয়নগর, যশোর, খুলনা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #11072

বয়স
32 বছর
উচ্চতা
৫′ ৪″
পেশা
বেসরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
অভয়নগর, যশোর, খুলনা
যশোর জেলার সব পাত্রের বায়োডাটা দেখুন