Profile

বায়োডাটা নং : 7151

বায়োডাটার ধরণ পাত্রীর বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 2001
উচ্চতা ৫′ ২″
গাত্রবর্ন উজ্জ্বল শ্যামলা
ওজন ৪৫ কেজি কেজি
রক্তের গ্রুপ ও পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা মুরাদনগর, কুমিল্লা, চট্টগ্রাম
এলাকা/গ্রামের নাম: গ্রাম; নোয়াখলা,কাজী বাড়ি
বর্তমান ঠিকানা সাভার, ঢাকা, ঢাকা
এলাকা/গ্রামের নাম: জামগড়া ফ্যান্টাসি কিংডম,আশুলিয়া
কোথায় বড় হয়েছেন? জামগড়া ফ্যান্টাসি কিংডম,আশুলিয়া, সাভার,ঢাকা
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা এইচএসসি
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০১৮
বিভাগ ব্যবসা
ফলাফল এ
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০২০
বিভাগ ব্যবসা
ফলাফল এ
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ মুদি দোকানদার(মাঝারি দোকান)
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ চাকুরীজীবি।(বি.দ্র:আমার ও আমার ছোট বোনের বিয়ের পর আম্মুু হয়তো জব ছেড়ে দিতে পারেন আব্বু আম্মু এমনটাই বলাবলি করছেন)
আপনার কতজন ভাই আছে? নেই
আপনার কতজন বোন আছে? ১ জন
বোনদের তথ্য পাত্রী নিজে বড়।ছোট বোন অবিবাহিত।এইচএসসি পরীক্ষা দিয়েছে ২০২৩সালে।সহশিক্ষা হারাম জানার পর পড়তে চায়নি আমার মতো কিন্তু পরিবারের চাপে সরকারি কলেজে অনার্সে ভর্তি হয়েছিল। কিন্তু আল্লাহর রহমতে সেও সহশিক্ষা ছেড়ে দ্বীনি শিক্ষায় মনোযোগ দিয়েছেন আল হাম দুলিল্লাহ্ রাব্বাল আলামীন আলা কুল্লি হাল।টিউশনি পড়ায়।
চাচা মামাদের পেশা বড় মামা:বাড়ি তৈরির কন্ট্রাক্টর(মৃত)। মেঝো মামা :সরকারি চাকরিজীবি(মৃত)! ছোট মামা: পাইকারি ও খুচরা মুদি দোকানদার। মাছের ব্যবসা আছে(মাছের প্রজেক্ট করে বিভিন্ন জায়গায় মাছ সরবরাহ করে)। ছোট চাচা: দোকানদার।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা নিম্ন মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ বাড়িতে ঘর আছে টিনের পুরাতন যেহেতু আমাদের ভাই নেই আর আমরাও গ্রামে যাই না তেমন একটা তাই আব্বু বাড়ি করেননি।আর আব্বুর ক্যাশ আছে যার পরিমাণ আমাদের বলেন না কিন্তু আম্মু বলেছেন আব্বু জমি দেখতেছেন কিনার জন্য এমনকি আব্বুর কাছে ভালো এমাউন্ট আছে।এছাড়া আব্বুর মাঝারি মুদির দোকান আছে ।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? দ্বীনের বুঝ তেমন নেই। তবে সাধারণ মুসলিম পরিবারে যতটা থাকা প্রয়োজন তেমন পারিবারিক পরিবেশ।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? ৪-৫বছর। হাম দুলিল্লাহ্ রাব্বাল আলামীন আলা কুল্লি হাল ওয়াক্তের মধ্যেই আদায় করার মেহনত করি। কোনো ওজরে কাজা হলে ভিন্ন বিষয়। হেদায়েত পাওয়ার পর থেকে চেষ্টা করি কখনো মিস যেন না হয়।অনেক সময় না চাইতে ফজরটা বিশেষ করে হয়ে যায় কাযা।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? আল হাম দুলিল্লাহ্ রাব্বাল আলামীন আলা কুল্লি হাল ওয়াক্তের মধ্যেই আদায় করার মেহনত করি। কোনো ওজরে কাজা হলে ভিন্ন বিষয়। হেদায়েত পাওয়ার পর থেকে চেষ্টা করি কখনো মিস যেন না হয়।তবুও অনেক সময় হয়ে যায় কারণ একা একা দ্বীনহীন পরিবেশে দ্বীন ধরে রাখা হাতে আগুন ধরে রাখার সমতুল্য।অনেক সময় না চাইতেও হয়ে যায়।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? সহিহ ভাবে শিখতেছি আলহামদুলিল্লাহ।
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? আল হাম দুলিল্লাহ্ আল্লাহর রহমতে আমি সুস্থ আছি।কিন্তু হঠাৎ হঠাৎ একটু মাথা ব্যথা হয়।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? শিরক তাই দূরে থাকাই শ্রেয়
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন ১) আল-ইরশাদ ছ্বহীহ আক্বীদার দিশারী ২) ভ্রান্ত আক্বীদা বনাম সঠিক আক্বীদা ৩) প্রাথমিক আক্বীদাহ শিক্ষা-১ প্রাথমিক আক্বীদাহ শিক্ষা-২ প্রাথমিক আক্বীদাহ শিক্ষা-৩ ৪) জীবন যদি হতো নারী সাহাবির মতো ৫) বিনা পনের বউ ৬) বন্ধুর পথ ৭) বিষে ভরা ফুল ৮)ফেরা-১ ফেরা-২ ৯)এটা সালাফগণের মানহাজ নয়। ১০)ফিলিস্তীন ও সমসাময়িক মুসলিম বিশ্ব। ১১)মরণকে স্মরণ। ১২) আমি অনেক কিছু জানি কিন্তু আল্লাহকে জানি কি? ১৩) ১০১ প্রশ্ন-উত্তরে রমাদ্বান ও সিয়াম
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন মতিউর রহমান মাদানী (হাফি:) সাইফুদ্দিন বেলাল মাদানী (হাফি:) আব্দুল হামীদ ফাইযী আল মাদানী (হাফি:) আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলিল (হাফি:) ড. ইমাম হোসাইন (হাফি:) ড. খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রাহি:) এছাড়া আরো অনেক সহিহ আক্বীদাহর আলেম আছেন।
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন দ্বীনের জন্য কাজ করতে চাই,দ্বীন সম্পর্কে আরো জানতে ও শিখতে চাই, অনেক বেশি বই পড়তে চাই ও আমার নিজস্ব লাইব্রেরিতে অনেক রকমের বই সংগ্রহ করে রাখতে চাই। নিজস্ব একটা বই লাইব্রেরি আমার স্বপ্ন। দ্বীনি বোনদের সাহায্য করতে চাই যারা আমার মতো হেদায়েত পাওয়ার পর বিভিন্ন সমস্যায় আছে এবং পর্দা করতে পারছে না এমনকি নন মাহরাম মানতেও সমস্যা হচ্ছে,অসহায় ও অভাবীদের জন্য কিছু করতে চাই আর এতিম বাচ্চাদের জন্যও কিছু করতে চাই কারণ তাদের জন্য দুনিয়াটা অনেক কঠিন। মাঝেমধ্যে প্রকৃতির সৌন্দর্যে নিজেকে হারিয়ে ফেলতে চাই।কাউকে মিথ্যা কথা বলা,কাউকে আঘাত দিয়ে কথা বলা,কারোর সাথে খারাপ ব্যবহার করা,মিথ্যা অপবাদ দেওয়া, কাউকে তুচ্ছতাচ্ছিল্য করা, ব্যঙ্গ ও উপহাস করা ইত্যাদি একদম পছন্দ না। পর্দা ও গায়রতের দিক দিয়ে কঠোরতা পছন্দ। যার সাথে কথা বলে ভালো লাগবে তার সাথে সহজে মিশে যাই তাকে অনেক আপন করে নেই। শির্ক-বিদআত একদম পছন্দ না। (বি.দ্র:উচ্চতা ৫ ফুট ১ এর উপরে ও ৫ ফুট ২ এর নিচে হবে। ওইখানে এমন দেওয়ার সিস্টেম নেই তাই বলে দেওয়া।তাছাড়া আমার ওজন উঠা নামা করে।)
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? কালো ঢিলাঢালা বোরকা,কালো হিজাব ও নিকাব, হাত ও পা মোজা পড়ি আল হাম দুলিল্লাহ্ রাব্বাল আলামীন আলা কুল্লি হাল পরিপূর্ণ পর্দা করে বের হওয়া হয়। ইচ্ছে আছে আরো কঠোর ভাবে পর্দা করার। পর্দার ব্যাপারে কঠোরতাই পছন্দ এবং সেরকম কঠোরতাই থাকতে চাচ্ছি কিন্তু পরিবার ও কিছু সমস্যার জন্য হচ্ছে না। বুঝতেই পারছেন পরিবারে পরিপূর্ণ দ্বীনের বুঝ না থাকলে একটা মেয়ে কতটা কি করতে পারে? যদিও অপ্রয়োজনে বাহিরে বের হওয়া পছন্দ নয়, মার্কেটে যাওয়াও পছন্দ নয় আর আমার ছোট বোনও আমায় সাহায্য করে এবং ওকে দিয়েই আমার সব কাজ প্রায় করিয়ে নেই। পর্দা ও গায়রতের বিষয়ে আমার কঠোরতা পছন্দ তাই এই বিষয়ে ছাড় নেই এক বিন্দুও।
কবে থেকে নিকাব সহ পর্দা করছেন? ২০২১সাল থেকে আল হাম দুলিল্লাহ রব্বুল আলামীন আলা কুল্লি হাল
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? কঠোরভাবে নন মাহরাম মানার চেষ্টা করি।কিন্তু আত্নীয়দের মধ্যে মানে ফুফা ও খালুর সাথে দেখা দেওয়া নিয়ে সমস্যার সম্মুখীন হতে হয়।এজন্য কোনো আত্মীয়ের বাসায় যাওয়া হয় না, বিশেষ করে যেখানে পর্দা ও নন মাহরাম মানতে সমস্যা হয়।আলহাম দুলিল্লাহ অনলাইনে ও অফলাইনে সর্বদা কঠোরভাবে নন মাহরাম মেনে চলার চেষ্টা করি আমার দিক থেকে।
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? এগুলো হারাম তাই শুনি না দূরে থাকি আল হাম দুলিল্লাহ রব্বুল আলামীন আলা কুল্লি হাল
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? আহলে হাদীস / সালাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? না কিন্তু ইচ্ছে আছে দ্বীনি জীবন সঙ্গীর সাথে দ্বীনি কাজ করার।
পেশাগত তথ্য
পেশা পেশা নেই
পেশার বিস্তারিত বিবরণ আমি বাসায় থাকি, যেহেতু পড়াশোনা ছেড়ে দিয়েছি।আর বাইরে যেহেতু অপ্রয়োজনে যাওয়া পছন্দ নয় এবং জব করাও পছন্দ নয় তাই জবও করি না। আমি বাসায় থেকে বাসার কাজ করি,ইলম অর্জন করি ও আমল করার চেষ্টা করি যথাসাধ্য।
মাসিক আয় নেই
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? আল হাম দুলিল্লাহ রব্বুল আলামীন আলা কুল্লি হাল রাজি!
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? দ্বীন পূর্ণ করতে,চরিত্র হেফাজত করতে ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাহ্ পালন করতে।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 25-32
উচ্চতা সর্বনিম্ন:৫'৪"
গাত্রবর্ন কালো, শ্যামলা, উজ্জল শ্যামলা, ফর্সা
পেশা সর্বনিম্ন এইচএসসি পাশ।
জেলা আলোচনা সাপেক্ষে কিন্তু বেশি দূরবর্তী এলাকা নয়।
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা হালাল সম্মানিত ইনকাম সোর্স থাকতে হবে। ছেলেকে অবশ্যই কর্মঠ ও পরিশ্রমী হতে হবে। ইন্জিনিয়ার,চাকুরীজীবি,ব্যবসায়ী ইত্যাদি পেশা। আর প্রবাসী হলে স্ত্রীকে সঙ্গে নিয়ে বসবাস করা সম্ভব হলে তবেই গ্রহণযোগ্য—নইলে নয়। এককথায় স্ত্রীকে দূরত্বে রাখা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আর বাকিটা আলোচনা সাপেক্ষে।
অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
এটাই মেইন পয়েন্ট ভালো মতো পড়বেন ইনশা আল্লাহ্। রবই তাকদিরের ভালোমন্দের নির্ধারক।বাহ্যিকভাবে কিছু বিষয় যাচাই করে নেওয়া উচিত। কিছু বিষয় নিচে পয়েন্ট আকারে লিখা হলো: ১/পাঁচ ওয়াক্ত সলাত জামাতের সহিত আদায় করতে হবে। শরীয়ত সম্মত কারণ ব্যাতিত জামাত মিস করা যাবেনা। ২/ছেলেদের পর্দা করাও ফরজ এটা মানতে হবে এবং কঠোরভাবে পালন করতে হবে। দৃষ্টি হিফাজত থেকে শুরু করে ননমাহরাম মেইনটেইন করা। সোসাল মিডিয়ায়( মেয়েদের পোস্টে ) কমেন্ট ও ইনবক্সে চ্যাটিংয়ের অভ্যাস থাকা যাবেনা। এককথায় আইডিতে কোন নন মাহরাম রাখা যাবে না। বাস্তবে খুব দৃষ্টি হিফাজত করে কিন্তু অনলাইনে গেলে পর্দার কথা ভুলে যায় এমন হওয়া চলবে না। আমি বিনা জরুরতে নিজের ফোনে ছবি বা সেলফি কিচ্ছু তুলিনা এক কথায় অপ্রয়োজনে ছবি তোলা আমার পছন্দ নয়।তাই এসব বিষয়ে তাকেও আমাকে সাহায্য করতে হবে দেখতে আসার দিন থেকে শুরু করে আজীবন। তাই অনুরোধ করব পাত্রী দেখার জন্য কেউ ছবি দেখতে চাবেন না। ফ্রি মিক্সিং থেকে দূরে থাকতে হবে। যেকোনো নাটক, সিনেমা, সিরিয়াল, গান এইসব দেখার বা শুনার এক বিন্দুও অভ্যাস থাকলে এবং জুয়াভিত্তিক যেকোনো খেলা বা দলকে সাপোর্ট করলে এই বায়োডাটা থেকে দূরে থাকুন এতটুকু অনুরোধ রইল। (বি:দ্র: শরীরচর্চার জন্য খেলাধুলা করা সেটা ভিন্ন বিষয়) ৩/ধুমপানসহ আদারস কোনো বাজে নেশা থাকাই যাবেনা,পান বা অন্য কোনোকিছুর বাজে স্বভাবও নয়।যারা অনেক রাগী, কর্কশ ও বাজে ভাবে মানুষকে আঘাত দিয়ে কথা বলে তাদের আমি অনেক ভয় পাই! তাই বলবো এই টাইপের কেউ আমাকে প্রস্তাব দিবেন না এইটুকু অনুরোধ। ৪/ফরজ পরিমাণ দ্বীনি ইলম থাকতে হবে। বিশুদ্ধ আকিদার জ্ঞান থাকতে হবে। যেনো আমি তার থেকে শিখতে পারি। যেহেতু আমি কঠোর ভাবে দ্বীন পালন করতে ও মানতে চাচ্ছি তাই কঠোর একজনকে লাগবে আমাকে ছাত্রী বানিয়ে তাকে শিক্ষকের দায়িত্ব পালন করতে হবে। ৫/তার পরিবারে আমার ১০০% পর্দার নিশ্চয়তা দিতেই হবে।কোনো ছারছুট দেওয়া চলবেনা।পর্দার বিষয়ে সর্বোচ্চ কঠোর হতে হবে। এত কঠোর হতে হবে যেন তার মা,বোন, বিবি ও কন্যাদের ছায়াও কোনো পর পুরুষ দেখতে না পারে। ৬/আমি কঠোরভাবে মাহরাম ননমাহরাম মেনে চলতে চাই ২৪টা বছর কি হয়েছে না হয়েছে ভুলে বাকি জীবন তার হাত ধরে কঠোরভাবে চলতে চাই যা এত বছর পাইনি। তাই এসব বিষয়ে সে এভাবে বলতে পারবে না যে পর্দা করে ওমুক গায়রে মাহরামের সামনে যাও,কথা বলো ইত্যাদি। আবার চোখ খুলে রাখতে নিষেধ না করে, চোখ খুলে রাখো এটাতো জায়েজ বলবেনা আর পর্দা করে কোনো ননমাহরাম আত্নীয়ের সামনে আমাকে যেতেও বাধ্য করবে না। আপ্পায়নে যা লাগে সব পর্দার আড়াল থেকে করে দিবো ছেলেরা তাদের আপ্পায়ন করবে। এমনটি মানতে না পারলে আগানোর প্রয়োজন নেই এমনিতেই অনেক লড়েছি সবার বিরুদ্ধে এখন জীবন সাথীর বিরুদ্ধে লড়ার মতো শক্তি নেই, আমি বড্ড ক্লান্ত! ৭/ছেলের অবশ্যই গায়রত থাকতে হবে প্রচুর। আত্মসম্মান ও আত্নমর্যাদা থাকতে হবে। না খেয়ে থাকলেও যেনো অন্যের কাছে হাত না পাততে হয় তার এবং সর্বদা হালালের উপর থাকবে। হালাল ইনকাম সোর্স থাকবে, হারামের সাথে সংমিশ্রণ করা যাবে না। বাবার উপর বা অন্য কারো উপর নির্ভর করা যাবেনা। অনেক ইলমপিপাসু, তাকওয়াবান,দ্বীনদার, গায়রতওয়ালা ও পর্দার প্রতি কঠোর হতে হবে। ৮/মেয়ে দেখতে আসলে ছেলে ব্যাতিত অন্য কোনো পুরুষ মেয়েকে দেখতে পারবেনা। ছেলেও চেহারা ও হাতের কব্জি এতটুকুই দেখতে পারবে এটা যেনো সে নিজেই কারো মাধ্যমে আমার পরিবারকে বলে দেয় নয়তো আমার পরিবার আমাকে চাপ দিবে তারা বললে কোনো সমস্যাই হবেনা। আর বাকি অন্যভাবে দেখতে হলে ছেলের বাড়ির মহিলা সদস্যগন দেখবে। মেয়ে দেখতে এসে ছবি তুলে নেওয়া যাবেনা। ৯/বিয়ের সময় পর্দা ও সালাতের বিষয়ে ছেলেকে কঠোর হতে হবে।বিয়ের দিন মহিলা মহলে ও মাহরাম এর সামনে নরমাল ব্রাইডদের মতো সাজলেও শ্বশুরবাড়ি যাবার সময় পরিপূর্ণ কালো বোরকা হিজাব নিকাব, মোজা সবকিছু পরে চোখটাও যেনো আমার ঢাকা থাকে এভাবে নিয়ে যেতে হবে। কোনো ননমাহরাম যেনো বিয়ের ছুতায়ও আমাকে দেখতে না পারে সেটা ছেলেকে নিশ্চিত করতে হবে কঠোরভাবে। বিয়ে হবে সম্পূর্ণ সুন্নাহ মেনে এবং এতে সামাজিক কোনো কুসংস্কার রীতিনীতি থাকবেনা। যেমন: গায়ে হলুদ, এনগেজমেন্ট, গেইট ধরা, গায়রে মাহরামরা বরের হাত ধোয়া,গানবাজনা ইত্যাদি হবেনা। ছেলের সাধ্যমতো আলোচনা করে দেনমোহর ধরা হবে এবং তা বিয়ের দিনই নগদে ছেলেকে পরিশোধ করতে হবে। ১০/ছেলের পরিবার নম্র ভদ্র ও সম্মানিত হতে হবে।স্টাইলিশ ওয়েস্টার্ন এ অভ্যস্ত পরিবার এলাও নয়। নামাজি হতে হবে হালাল হারাম মানতে হবে কোনো হারাম পন্থায় ইনকাম থাকা যাবেনা কারো এবং পর্দাশীল হলে সবচেয়ে ভালো হয়। যদি পরিপূর্ণ পর্দা নাও করতে পারে কিন্তু ফিকির থাকতে হবে এবং কাউকে বাধা দেওয়া বা রাগ করা যাবেনা পর্দা নিয়ে এবং ছেলেকে হালাল হারামের বিষয়ে কঠোর হতে হবে। কারো থেকে কিছু খাওয়া বা গ্রহন করার আগে বুঝতে হবে তা হালাল রুজির কিনা এরপর গ্রহন করা। অর্থাৎ প্রতিটা কাজে কথায় আল্লাহর হুকুমকে সবকিছুর আগে প্রাধান্য দিতে হবেই। ১১/অনেক পরিবারে ছেলের বউদের নামে অনেক সমালোচনা হয় যেটা ছেলের কানে গেলে কিছু বিবেচনা না করেই স্ত্রীর সাথে খারাপ ব্যাবহার করে। এমন হওয়া চলবেনা সবকিছু যাচাই করে এরপর স্ত্রীর ভুল সত্যি হলে তাকে বিনয় ও মুহব্বত দিয়ে বোঝাতে হবে। মা এবং স্ত্রীর হক পূরণে সতর্ক থাকতে হবে কারোর জন্য কেউ যেনো কষ্ট না পায় সেটা খেয়াল রাখতে হবে। দুজনেই একজন পুরুষের জীবনের শ্রেষ্ঠ নেয়ামত। ১২/পরিবার যদি যৌথ হয় তাহলে স্ত্রীর পর্দার বিষয়ে ভেবে এরপর উপরের বিষয় গুলো পড়ে আগাবেন। ১৩/দ্বীনের কোন বিষয়ে সহীহ প্রমাণিত হলে তা মেনে নেওয়ার মানসিকতা থাকা, এক্ষেত্রে "এই মাযহাবে আছে, ওই মাযহাবে নেই" এই ধরনের গোঁড়ামি না করা। ১৪/বায়ো পছন্দ হলে সর্বপ্রথম ইস্তিখারা সালাত আদায় করে প্রস্তাব দিবেন ইন শা আল্লাহ্।আর এর সাথে কষ্ট করে মেইলে আপনার বায়োডাটা দেওয়ার অনুরোধ রইল যা পরিবারকে দেখানোর জন্য। আমি রবের কাছে এমন কাউকেই চাই যে শুধু আমার জীবনসঙ্গী নয় আমার ভবিষ্যৎ সন্তানের নেককার পিতাও হবে। বাবার আদর্শ যেনো হয় উত্তম কারণ ছেলেরা বাবাকে ফলো করে এবং মাকেও হতে হবে উত্তম নারী কারণ মেয়েরা মাকে ফলো করে। রবের কাছে এমন কাউকে চাই যার সাথে থাকলে রবকে অধিক স্মরণ হবে। যার গায়রত ও তাকওয়া বারবার আমায় মুগ্ধ করবে ইনশা আল্লাহ্।অবশ্যই সর্বপ্রথম উত্তম বন্ধু ও শিক্ষক হতে হবে এবং ইলম পিপাসু হতেই হবে ইনশা আল্লাহ্।আমি এমন একজন জীবনসাথী চাই যার কাছে আমি মানসিক শান্তি পাব,যে আমায় অনেক সম্মান ও মর্যাদা দিবে ইন শা আল্লাহ্ এবং আমায় মুক্তার ন্যায় আগলে রাখবে।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

মুরাদনগর এলাকার আরও পাত্রীর বায়োডাটা

Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #4466

বয়স
25 বছর
উচ্চতা
৪′ ১১″
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
মুরাদনগর, কুমিল্লা, চট্টগ্রাম
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #6827

বয়স
29 বছর
উচ্চতা
৫′ ৪″
গাত্রবর্ন
উজ্জ্বল ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
মুরাদনগর, কুমিল্লা, চট্টগ্রাম
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #7883

বয়স
22 বছর
উচ্চতা
৫′ ৩″
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
মুরাদনগর, কুমিল্লা, চট্টগ্রাম
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #8605

বয়স
20 বছর
উচ্চতা
৫′ ২″
গাত্রবর্ন
শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
মুরাদনগর, কুমিল্লা, চট্টগ্রাম
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #4162

বয়স
24 বছর
উচ্চতা
৫′
গাত্রবর্ন
শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
মুরাদনগর, কুমিল্লা, চট্টগ্রাম
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #7056

বয়স
20 বছর
উচ্চতা
৫′ ৪″
গাত্রবর্ন
শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
মুরাদনগর, কুমিল্লা, চট্টগ্রাম
কুমিল্লা জেলার সব পাত্রীর বায়োডাটা দেখুন