| প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন?
|
জি,আলহামদুলিল্লাহ। ৭ম/৮ম শ্রেণী থেকে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা হয়। |
| সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়?
|
সাধরণত কাযা হয় না,আলহামদুলিল্লাহ। |
| শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন?
|
জি,আলহামদুলিল্লাহ পারি।আরো ভালো করার চেষ্টা চলমান আছে আলহামদুলিল্লাহ।
|
| আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে?
|
আলহামদুলিল্লাহ, নেই।
|
| মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি?
|
শিরক
|
| আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন
|
রেইনড্রপসের সীরাহ, মুহস্বানাত, প্রিয়তমা (উম্মুল মু'মিনিনদের জীবনী), কুররাতু আইয়ুন১&২), ডাবল স্ট্যান্ডার্ড(১&২),প্যারাডক্সিক্যাল সাজিদ, পত্যাবর্তন, বেলা ফুরাবার আগে,নবি জীবনের গল্প, হায়াতের দিন ফুরালে,কোরআন থেকে নেওয়া জীবনের পাঠ, ধূলিমলিন উপহার, অনেক আঁধার পেরিয়ে, হারিয়ে যাওয়া মুক্তো,তিনিই আমার রব, মিশন ইসলাম, আই লাভ কুরআন,নফসের বিরুদ্ধে লড়াই, জীবন যদি হতো নারী সাহাবীদের মতো ইতাদি সহ আরও অনেক বই।
|
| আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন
|
শায়েখ আহমাদউল্লাহ,মুফতী জুবায়ের আহমেদ, মুফতি আব্দুল মালেক, মুফতী মুস্তাকুন্নবী কাশেমী, মুফতি হারুন ইজহার, মুফতি জসিমুদ্দীন রহমানী(হাফি.)
|
| নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন |
নারী সাহাবীদের মতো পারিবারিক নিরাপত্তার চাদরে জীবন কাটাতে খুব মন চায়।যেখানে থাকবে না বাস্তুবাদী কোনো কম্পিটিশন। লক্ষ্য থাকবে শুধু রবের সন্তুষ্টি অর্জনের, নেক কাজের প্রতিযোগিতার। ইসলামিক বই পড়তে ভালো লাগে।কুরআন তিলওয়াত ও কুরআন এর অনুবাদ পড়তে ভালো লাগে। দীনী মজলিস ভালো লাগে,যেখানে দ্বীনদার মানুষদের সোহবতে নিজেকে সংশোধন করা যায়।পারিবারিক গল্প, দ্বীনি বোনদের সোহবত দিলকে প্রশান্ত করে।মানুষের সাথে মিশতে আমার বেশ সময় লাগে কিন্তু দ্বীনের ফিকিরকারী মানুষের সাথে আর সাধারণ জীবন যাপন এ অভ্যস্ত মানুষদের সাথে অল্প সময়েই মিশে যেতে পারি আলহামদুলিল্লাহ ।গাছ লাগাতে,পরিচর্যা করতে ভালো লাগে।বাচ্চাদের সাথে মিশতে ভালো লাগে। গীবত,পরচর্চা,পরনিন্দা অপছন্দনীয়।সাধারণ জীবনযাপনে অভ্যস্ত।উচ্চাভিলাষী চিন্তাধারা অপছন্দনীয়।নিজেকে জাহির করা অপছন্দনীয়। দুনিয়ায় ইলম অন্বেষণকারী হয়ে জীবন অতিবাহিত করার ইচ্ছে ।নেক সন্তান ও উপকারী ইলম অর্জনের দ্বারা সাদাকায়ে জারিয়ার প্রজেক্ট চালু করে দুনিয়া থেকে প্রস্থান।আল্লাহ'র ঘর তাওয়াফ করার তীব্র ইচ্ছে আছে, ইনশাআল্লাহ।
|