| প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন?
|
হ্যাঁ।২০২২ সালের শেষ দিকে হিদায়াত পাওয়ার পর থেকে পাঁচ ওয়াক্ত সলাত সময়মত আদায় করার সর্বোচ্চ চেষ্টা করি। |
| সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়?
|
আলহামদুলিল্লাহ সপ্তাহের মধ্যে নামায কাযা হয় না।তবে ২-৩ মাসের মধ্যে সফরে থাকলে বা ঘুমের কারণে ১ বা ২ ওয়াক্ত নামায কাযা হয়। |
| শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন?
|
জ্বী,আলহামদুলিল্লাহ পারি।তবে আরও ভালোভাবে ও গভীর জ্ঞান সহ কুরআন শেখার চেষ্টায় আছি।
|
| আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে?
|
না,আলহামদুলিল্লাহ কোনো রোগ বা জটিলতা নেই।
|
| মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি?
|
মাজার পূজা করা বা মাজারে মানত করা এগুলো প্রকাশ্যই শির্ক এর অন্তর্ভুক্ত, যা আল্লাহ কখনোই ক্ষমা করবেন না।
|
| আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন
|
আর রাহীকুল মাখতুম,,জীবন যদি হতো নারী সাহাবির মতো,,নবিজির শেষ দিনগুলো,,ফেরা ১
|
| আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন
|
শায়খ আহমাদুল্লাহ,, লেখক ও দাঈ- আসিফ আদনান,,নোমান আলী খান,,আবু ত্বহা মুহাম্মদ আদনান।
|
| নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন |
হিদায়াত পাওয়ার পর থেকে আমার জীবনের উদ্দেশ্য হলো দ্বীনদার ও জ্ঞানী মানুষের ছায়াতলে থেকে ইসলামের গভীরে থাকা জ্ঞান অর্জন করা এবং খুবই সিম্পল কিন্তু আখিরাত ও দুনিয়া উভয়ের জন্য প্রোডাক্টিভ লাইফ লিড করা। আমি সবসময় সিম্পল, পরিপাটি ও পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতেই পছন্দ করি।অযথা কোনো কাজে সময় নষ্ট করা বা অবসর বসে থাকা পছন্দ নয়।আমার নিজের কাজ সবসময় নিজে করতেই স্বাচ্ছন্দ্যবোধ করি।একাডেমিক পড়াশোনার পাশাপাশি অবসর সময়ে সেলাই কাজ করা হয়।মা কে ঘরের কাজে সাহায্য করা হয়। বিভিন্ন নাস্তা আইটেম বানাতে পছন্দ করি,,তবে রান্না করতে মোটামুটিভাবে পারি,, সব সময় করা হয় না,, মা বেড়াতে গেলে করা হয়। ঝগড়া-বিবাদ আমার একদম পছন্দ না।মানুষের সাথে মিলেমিশে থাকার সর্বোচ্চ চেষ্টা করি এবং আমার জ্ঞান খুবই সীমিত হলেও নিজে যতটুকু জানি তা অপরজনকে বুঝানো বা জানানো আমার দায়িত্ব বলে মনে হয়।ব্যক্তি হিসেবে খারাপ হলেও, মানুষ হিসেবে সবাইকে সম্মান দিয়ে কথা বলা ও যথাসম্ভব বুঝানোর চেষ্টা করি। আমি শহরে বড় হলেও গ্রাম বা প্রকৃতির সান্নিধ্যে থাকতে আমার অনেক ভালো লাগে।দ্বীনি ও দুনিয়াবি উভয় ইলম অর্জনে লেগে থাকতে চাই।কারণ আমি মনে করি যথাযথ ইলম অর্জন ও তা নিজ জীবনে কার্যকর করার মাধ্যমেই একজন দুনিয়া ও আখিরাতে সফলতা লাভ করতে পারে এবং নিজের প্রতি সর্বদা কনফিডেন্ট থাকতে পারে। যদিও এত বেশি ভ্রমণ করা হয় না, তবে আল্লাহর সৃষ্টি করা এই সুন্দর পৃথিবীর প্রতিটি জায়গা ঘুরে দেখার ইচ্ছা আছে।জানি না আল্লাহ তার গোলামের এই শখ পূরণ করবেন কিনা,আল্লাহ চাইলে এবং তকদিরে থাকলে ইলমি সফরে যাওয়ার ইচ্ছা আছে।
|