Profile

বায়োডাটা নং : 6659

বায়োডাটার ধরণ পাত্রের বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 2004
উচ্চতা ৫′ ১১″
গাত্রবর্ন শ্যামলা
ওজন ৭৫ কেজি কেজি
রক্তের গ্রুপ এ+
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা শ্রীপুর, গাজীপুর, ঢাকা
এলাকা/গ্রামের নাম: শিমুলতলা, বলদীঘাট
বর্তমান ঠিকানা শ্রীপুর, গাজীপুর, ঢাকা
এলাকা/গ্রামের নাম: শিমুলতলা, বলদীঘাট
কোথায় বড় হয়েছেন? ঢাকা উত্তরাতে
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম কওমী
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা মুতাওয়াসসিতাহ
মুতাওয়াসসিতাহ কোন মাদ্রাসা থেকে পড়েছেন? জামিয়া ইসলামিয়া ওবাইদিয়া, নানুপুর, চট্টগ্রাম (নানুপুর মাদ্রাসা)
পাসের সন
ফলাফল lang.
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ প্রাইভেট কোম্পানিতে মার্কেটিং ডিপার্টমেন্টে জব করেন, এরিয়া ম্যানেজার, এসিআই লিমিটেড
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ রব্বাতুল বাইত
আপনার কতজন ভাই আছে? ১ জন
ভাইদের তথ্য ভাই ছোট, ১০ বছর বয়স, স্কুলে ক্লাস ফোরে পড়ে।
আপনার কতজন বোন আছে? নেই
চাচা মামাদের পেশা আমার বাবা তিন ভাইয়ের মধ্যে মেজ। আমার বড় চাচা বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত ছিলেন এবং চাকরিরত অবস্থাতেই ইন্তেকাল করেন (আল্লাহ উনাকে জান্নাতবাসী করুন)। আমার ছোট চাচা পেশায় একজন সাংবাদিক এবং সরকার অনুমোদিত নিজস্ব অনলাইন পত্রিকার সম্পাদক। মাতৃপক্ষীয় আত্মীয়দের মধ্যে আমার দুই মামা এবং দুই খালা রয়েছেন। বড় মামা রাজনীতির সাথে সম্পৃক্ত এবং ছোট মামা বর্তমানে প্রবাসে (বিদেশে) কর্মরত আছেন। আমার মামারা এবং অন্যান্য আত্মীয়স্বজন সবাই সামাজিকভাবে সুপ্রতিষ্ঠিত।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ গ্রামে অল্প কিছু পৈত্রিক জায়গা জমি রয়েছে, এবং সেখানে হাফ বিল্ডিং বাসা করেছে।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? আমাদের পরিবারে প্রাতিষ্ঠানিকভাবে আমি একাই মাদ্রাসায় পড়াশোনা করেছি, তবে আলহামদুলিল্লাহ্, পরিবারের প্রতিটি সদস্যই দ্বীন পালনে যথেষ্ট সচেষ্ট। আমার আব্বু তাবলীগের একজন জিম্মাদার সাথী। আমাদের পরিবারে মাহরাম ও গাইরে-মাহরামের বিধানগুলো অত্যন্ত কঠোরভাবে মেনে চলা হয়। যেহেতু আমরা যৌথ পরিবারে থাকি না, তাই পর্দার বিধান রক্ষা করা এবং দ্বীনি অনুশাসন মেনে জীবন যাপন করা আমাদের জন্য অনেক সহজ। পরিবারের সবাই জেনারেল শিক্ষিত হওয়া সত্ত্বেও ইসলামের মৌলিক বিষয়গুলো পালনে অত্যন্ত আন্তরিক।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? জি আলহামদুলিল্লাহ, ৮-৯ বছর বয়স থেকেই মোটামুটি নিয়মিত পড়া হয়।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? খুব বড় কোন ওজর ছাড়া নামাজ কাজা হয় না, মাঝেমধ্যে ২-৩ ওয়াক্ত কাযা হলেও কাযা পড়ে নেই।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? জি আলহামদুলিল্লাহ।
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? আলহামদুলিল্লাহ জানা মতে নাই, তবে চশমা পড়ি (-2 Something)
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? মাজার জিয়ারত করা শিরক
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন আলহামদুলিল্লাহ অনেক প্রিয় বই আছে, আর-রাহীকুল মাখতূম, কাসাসুল আম্বিয়া, বেলা ফুরাবার আবার আগে, ফেরা
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন মুফতি আব্দুল মালেক সাহেব, মাওলানা তারিক জামিল, মাওলানা জোবায়ের সাহেব দা. বা.
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন ব্যক্তিগতভাবে আমি ধরতে গেলে সহজ সরল মানুষ, সবার সাথে হাসিমুখে কথা বলি কিন্তু খুব বেশি কথা বলি না, যাদি ভালো মন মানসিকতা, আচার ব্যবহার, ভদ্রতা, উত্তম আখলাকওয়ালা এরকম মানুষ পাই তাদের সাথে অনেক সুসম্পর্ক হয় এবং অনেক আপন করে নেই। শখের মধ্যে, বিভিন্ন জায়গায় সফর করা, বই পড়া, দ্বীনি মেহনতে সম্পৃক্ত থাকা ইত্যাদি। ব্যক্তিগতভাবে আমি অনেক সৌখিন মানুষ, অগোছালো বা অপরিষ্কার জিনিসপত্র আমি দেখতে পারিনা, সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন এবং সাজানো গোছানো পছন্দ করি। জন্মের পর থেকেই ঢাকাতে বড় হয়েছি, সেখানেই পড়ালেখা, চলাফেরা বেড়ে উঠা। গ্রামের পরিবেশে খুব বেশি একটা থাকা হয়নি, ছুটি পেলে গ্রামের বাড়িতে আসতাম বেড়াতে (যদি আমার গ্রামের প্রাকৃতিক পরিবেশ অনেক ভালো লাগে)। পেন্ডামিক এর সময় ঢাকা থেকে একেবারে চলে আসি, তারপর গ্রামের বাড়িতে বাসা করা হয় এবং আপাতত সেখানেই সবাই আছে। সমাজ কিংবা মানুষের চোখে হয়তো বয়স অনেক কম, কিন্তু আমি চাই যে হারাম থেকে নিজেকে বিরত রাখতে, হালাল এর মাধ্যমে আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জন করতে। আমি যেহেতু পড়ালেখা করতেছি, ফুল টাইম কোথাও জব বা ইনকামের খুব বেশি একটা সোর্স নাই (তবে চলার মত অল্প হলেও হালাল রিজিকের ব্যবস্থা আছে)। তাই এই বিষয়টাও অভিভাবকদের বিবেচনা রাখতে হবে। উনারা যদি ডাক্তার ইঞ্জিনিয়ার কিংবা উচ্চপদস্থ কোন সরকারি চাকরিজীবী বা মুফতি মাওলানা মুহাদ্দিস চান তাহলে বলব আমার বায়োডাটা এভয়েড করার জন্য। কারণ এ বয়সে তো আর এত কিছু হওয়া সম্ভব না।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? পাঞ্জাবি/জুব্বা, পায়জামা, টুপি
সুন্নতি দাড়ি আছে কি না? কবে থেকে রেখেছেন? জি আলহামদুলিল্লাহ, দাড়ি ওঠার পর থেকেই দাড়ি রাখছি।
টাখনুর উপরে কাপড় পরেন? জি আলহামদুলিল্লাহ।
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? জি আলহামদুলিল্লাহ, যথা সম্ভব নজরের হেফাজত করার চেষ্টা করি।
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? জি না, যথাসম্ভব দূরে থাকার চেষ্টা করি।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? তাবলীগ
পেশাগত তথ্য
পেশা শিক্ষার্থী
পেশার বিস্তারিত বিবরণ বর্তমানে কলেজে অধ্যয়নরত আছি, পাশাপাশি একটি মার্কেটিং এজেন্সিতে জব করছি সিনিয়র ডিজিটাল মার্কেটার হিসেবে এবং একটি আইটি ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং ডিপার্টমেন্টের মেন্টর, আর অনলাইন মার্কেটপ্লেসে ফ্রিল্যান্সিংও করা হয় সময় পেলে। আমি যেহেতু পড়ালেখা করতেছি, ফুল টাইম জব করছেন আপাতত যেহেতু পড়াশোনা রানিং আছে, তাই এক জায়গায় পার্ট টাইম জব করছি যদিও আমি সেখানে ফুল টাইম জব করতে পারি বাট আমার পড়াশোনা ক্ষতি হবে তাই ফুল টাইম জবে আপাতত যাচ্ছি না। পার্ট টাইম জব করে যা আসে তা দিয়ে আলহামদুলিল্লাহ আমার সব খরচ আমি নিজে বহন করি এবং পরিবারেও যথাসম্ভব কন্ট্রিবিউট করি যদিও আমার কিছু দেওয়া লাগে না অনেক সময় উনারাও আমাকে দেয় আমার প্রয়োজন না থাকলেও। আলহামদুলিল্লাহ আল্লাহ এখন এই বয়সে যা রিজিক দিচ্ছে তা দিয়ে দুইজন মানুষ অনায়াসেই মোটামুটি ভালোভাবে লাইফ লিড করা যাবে ইনশাআল্লাহ।
মাসিক আয় ১৫-২০০০০
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জী
বিয়ের পর স্ত্রীকে পর্দায় রাখতে পারবেন? ইনশাআল্লাহ, অবশ্যই
বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? যদি পড়াশোনা করতে চায় তাহলে এপ্রিসিয়েট করব, বিশেষ করে যদি মাদ্রাসায় বা দ্বীনি জ্ঞান অর্জন করতে চায় আমার পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা থাকবে, এবং আমি চাই যে উনি দ্বীনি জ্ঞান অর্জন করুক।
বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? চাকরিতে আমার সম্মতি থাকবেনা, ঘরে কাজ করতে চাইলে অনুমতি থাকবে বাহিরে যদি দ্বীনের কোন খেদমতে যুক্ত থাকতে চায় তাহলে সেটা অনুমতি থাকবে।
বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? আমি যেখানে থাকবো আমার সাথেই থাকবে ইনশাল্লাহ, পরিবারে থাকলে পরিবারের সাথে আর দূরে কোথাও থাকলে আমার সাথে ভাড়া বাসায়।
আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে কোনো উপহার আশা করবেন কি না? কখনো না এবং আশা করি কোন উপহার এবং উপঢৌকন গ্রহণ করতে জোর করবে না।
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? বর্তমান সময়ে চারদিকে গুনাহের পথ এত সহজ হয়ে গিয়েছে যে, নিজেকে পবিত্র রাখা এক কঠিন চ্যালেঞ্জ। এই ফিতনা থেকে বাঁচার এবং নিজের ঈমান ও আমল হেফাজত করার একমাত্র উপায় হলো বিবাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত পালন এবং নিজের অর্ধেক দ্বীনকে পূর্ণ করার উদ্দেশ্যেই আমি এই সিদ্ধান্ত নিয়েছি। আলহামদুলিল্লাহ, আজ পর্যন্ত কোনো মেয়ের সাথে আমার কোনো ধরনের সম্পর্ক ছিল না এবং ইনশাআল্লাহ ভবিষ্যতেও থাকবে না। আমি চাই আমার স্ত্রীই হোক আমার জীবনের প্রথম এবং একমাত্র নারী। পড়াশোনা চলাকালীন বা এই বয়সে বিয়ের কথা ভাবার প্রধান কারণ হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং নিজেকে যাবতীয় হারাম থেকে দূরে রাখা।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 18-20
উচ্চতা ৫' ৩" - ৫' ৭"
গাত্রবর্ন শ্যামলা, উজ্জল শ্যামলা, ফর্সা, উজ্জল ফর্সা
পেশা যদি জেনারেল লাইনের হয় তবে ন্যূনতম এসএসসি বা এইচএসসি, আর মাদ্রাসার হলে 'কদুরি' বা তার উপরের জামাত হওয়া বাঞ্ছনীয়।
জেলা গাজীপুর বা ময়মনসিংহের আশেপাশে হলে ভালো হয়। দূরে হলেও সমস্যা নেই।
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা শিক্ষার্থী
অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
হারামের অসংখ্য পথ খোলা থাকার পরেও কখনো সে পথে পা বাড়াইনি। সবকিছু জেনেও, সুযোগ থাকা সত্ত্বেও নিজেকে সংযত রেখেছি শুধুমাত্র এক হালাল সম্পর্কের অপেক্ষায়। আমি চাই, আমার জীবনসঙ্গিনীও এমনই হোক। তার জীবনেও যেন আমি-ই একমাত্র পুরুষ হই, যেমনভাবে আমি তাকে একমাত্র হিসেবে গ্রহণ করতে চাই। বর্তমান সমাজে ফ্রি মিক্সিং খুব স্বাভাবিক হয়ে গেছে। কিন্তু আমি এমন একজন মানুষকে চাই, যিনি এই পরিবেশের মধ্যে থেকেও নিজেকে পবিত্র রেখেছেন। পরিবার বা পরিবেশের কারণে নয়, বরং নিজের ঈমান ও আল্লাহভীতির কারণে হারাম থেকে দূরে থেকেছেন। আমার কাছে এটাই প্রকৃত দ্বীনদারিতা, যেখানে সুযোগ থাকা সত্ত্বেও একজন মানুষ আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেকে নিয়ন্ত্রণ করে। শুধু ডিগ্রি বা উপাধি আমার কাছে মুখ্য নয়। আমাদের সমাজে অনেক হাফেজ, আলেম, মুফতি আছেন, কিন্তু সবার মাঝে সেই বাস্তব দ্বীনদারিতা দেখা যায় না। আবার এমন অনেকেই আছেন, যাদের দ্বীনের প্রাতিষ্ঠানিক জ্ঞান কম, কিন্তু তাদের অন্তরে দ্বীনের গভীর উপলব্ধি আছে। আমি এমন একজন সঙ্গী চাই, যিনি দ্বীনকে বুঝবেন এবং সেই অনুযায়ী জীবন পরিচালনা করবেন। আমি চাই, তিনি আমার জান্নাতের সাথী হোন। আমরা যেন একসাথে আল্লাহর সন্তুষ্টির পথে চলতে পারি। তিনি যেন আমাকে দ্বীনের পথে দৃঢ় থাকতে উৎসাহ দেন। আমি যদি কখনো নামাজে অবহেলা করি, তিনি যেন আমাকে মনে করিয়ে দেন, সংশোধন করেন। দ্বীনের প্রতিটি কাজে তিনি যেন আমার সহযোগী ও অনুপ্রেরণা হন। আমার জীবনে আপন বলতে খুব বেশি কেউ নেই। তাই আমি চাই, আমার স্ত্রী-ই হোক আমার সবচেয়ে কাছের মানুষ, আমার সবচেয়ে আপন। আমার ভালোবাসা সীমাবদ্ধ থাকবে আল্লাহ, তাঁর রাসূল ﷺ, দ্বীন এবং আমার স্ত্রীর মধ্যে। আমিও যেমন তাকে আগলে রাখব সেও যাতে আমাকে সারাজীবন আগলে রাখে। আমি চাই, আমাদের সম্পর্ক এমন হোক যেখানে ভুল হলেও আমরা একে অপরকে ছেড়ে না দিই, বরং সংশোধনের চেষ্টা করি। আমি ভুল করলে সে যেন আমাকে ফিরিয়ে আনার চেষ্টা করে, ধৈর্য ধরে পাশে থাকে। সম্পর্কটা যেন দুনিয়ার জন্য নয়, আখিরাতের জন্য গড়ে ওঠে। আমার ইচ্ছা, তিনি যেন হযরত খাদিজা (রাদিয়াল্লাহু আনহা)-এর মতো চরিত্র ও আদর্শ থেকে অনুপ্রাণিত হন, যদিও পরিপূর্ণতা সম্ভব নয়। আর আমিও চেষ্টা করবো সাহাবায়ে কেরাম (রাদিয়াল্লাহু আনহুম) এবং আল্লাহর প্রিয় বান্দাদের মতো জীবন গড়তে। সবশেষে, আমি এমন একটি সম্পর্ক চাই, যা হবে শুধুই আল্লাহর সন্তুষ্টির জন্য, যেখানে ভালোবাসা, দায়িত্ব এবং দ্বীন এই তিনটি একসাথে মিলেমিশে থাকবে।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

শ্রীপুর এলাকার আরও পাত্রের বায়োডাটা

Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #3525

বয়স
27 বছর
উচ্চতা
৫′ ২″
পেশা
ইমাম
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
শ্রীপুর, গাজীপুর, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #5691

বয়স
23 বছর
উচ্চতা
৫′ ৫″
পেশা
অন্যান্য
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
শ্রীপুর, গাজীপুর, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #6661

বয়স
30 বছর
উচ্চতা
৫′ ৪″
পেশা
পেশা নেই
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
শ্রীপুর, গাজীপুর, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #6594

বয়স
24 বছর
উচ্চতা
৫′ ৯″
পেশা
ব্যবসায়ী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
শ্রীপুর, গাজীপুর, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #2767

বয়স
36 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
সরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
শ্রীপুর, গাজীপুর, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #4584

বয়স
29 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
শিক্ষক
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
শ্রীপুর, গাজীপুর, ঢাকা
গাজীপুর জেলার সব পাত্রের বায়োডাটা দেখুন