Profile

বায়োডাটা নং : 6661

বায়োডাটার ধরণ পাত্রের বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 1996
উচ্চতা ৫′ ৪″
গাত্রবর্ন শ্যামলা
ওজন ৪৩ কেজি কেজি
রক্তের গ্রুপ ও পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা শ্রীপুর, গাজীপুর, ঢাকা
এলাকা/গ্রামের নাম: বরমী। গ্রামের বাড়ি ত্রিশাল, ময়মনসিংহ।
বর্তমান ঠিকানা শ্রীপুর, গাজীপুর, ঢাকা
এলাকা/গ্রামের নাম: বরমী। গ্রামের বাড়ি ত্রিশাল, ময়মনসিংহ।
কোথায় বড় হয়েছেন? বরমীতে। তবে সম্ভবত ০৩/০৭/২০০২ থেকে তিন - সাড়ে তিন বছর ঢাকায় থাকা হয় বরমী থেকে যাওয়া আসা করে।
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা এসএসসি
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০১৫
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ সহকারী অধ্যাপক, ডিগ্রি কলেজ।
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ প্রধান শিক্ষিকা
আপনার কতজন ভাই আছে? নেই
আপনার কতজন বোন আছে? ২ জন
বোনদের তথ্য আমার ছোট ১ম বোন অনার্স ৪র্থ বর্ষের ফাইনাল পরীক্ষা দিয়েছে (বিবাহিত) হাজব্যান্ড MBS ৫ম বর্ষ, ২য় ছোট বোন HSC দিয়েছে।
চাচা মামাদের পেশা আমার জেঠা চার জন, একজন মৃত। সবাই ব্যবসায়ী ছিলেন। এখন একজন দ্বীনের কাজে আছেন। আমার মামা পাঁচ জন, দুই জন মৃত। দুজন দাঁতের ডাক্তার ছিলেন, এখন একজন ব্যবসায়ে আছেন।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ আলহামদুলিল্লাহ, বরমীতে আমাদের দুই ইউনিটের হাফ বিল্ডিং এবং তার সাথে তিন তলা বাসা আছে। নিচ তলা বাদে বাকি সব ভাড়া দেয়া হয়। এছাড়া গ্রামে বাড়িসহ বেশ কিছু ফসলি ও মাছ চাষের জমি আছে। জমিগুলো ভাড়া দেয়া।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? আলহামদুলিল্লাহ, আমার মা বাবা ও বোনেরা আল্লাহর মনোনীত একমাত্র দ্বীন-ইসলামের বিধি-বিধান মেনে চলতে সচেষ্ট। সবাই পাঁচ ওয়াক্ত সলাতের আদায় করেন। দৈনন্দিন প্রয়োজনে ইসলামের বিধি-বিধান জানতে হলে কিংবা ইসলামের কোনো তথ্য সহি সূত্রে বর্ণিত হয়েছে কি-না তা দ্রুততার সাথে জানার চেষ্টা করা হয়। আলহামদুলিল্লাহ, এক্ষেত্রে আমি সহযোগিতা করতে পারছি। আমার আম্মু ও বোন আল্লাহর পর্দার বিধান অবলম্বন করেন, নন-মাহরামকে যথাসম্ভব এড়িয়ে চলে।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? আলহামদুলিল্লাহ, হ্যাঁ। গত চার বছর ধরে নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করছি।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? হঠাৎ এক দুই ওয়াক্ত নামাজ কাযা হতে পারে।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? আমার কথা অস্পষ্ট।
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? আল্লাহ সুবহানাহু তাআলার ইচ্ছায় আমি একজন শারীরিক প্রতিবন্ধী। আল্লাহ তাআলার অশেষ অনুগ্রহে আমার মস্তিষ্ক ভালো, বোধশক্তি সম্পন্ন। আমার হাত-পা, অঙ্গ-পতঙ্গ স্বাভাবিক মানুষের মতোই আছে, দেখতে হয়তো আমার প্রতিবন্ধকতা ফোঁটে উঠতে পারে। সবাই আমার কথা বুঝতে পারে না।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? মাজারে কিছু চাওয়া বা ইবাদাত করা শিরকের কার্যকলাপ! দান করা জায়েজ নয়।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন আমার কুরআন, তাফসির আর হাদিসে সময় দেয়া হয়। এছাড়া অন্যান্য ইসলামিক বই পড়া হলেও কয়েক পৃষ্ঠা।
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন শায়খ আহমাদুল্লাহ, ড. মোহাম্মদ মানজুরে ইলাহী, মাহমুদ বিন কাসিম (আমি সহি দলিল ভিত্তিক আলোচনা পছন্দ করি)।
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন আলহামদুলিল্লাহ, লেখালেখিতে প্রচুর শখ আমার। তবে আমি বিশ্বাস করি এতে আমার কৃতিত্ব নেই, আল্লাহ তাআলা যখন যাকে ইচ্ছা তাকে এ জ্ঞান দান করেন। আমি আল্লাহ সুবহানাহু তাআলার পক্ষ হতে আগত ইসলামের সত্যের জ্ঞান কুরআন ও সহি হাদিস থেকে লব্ধ করতে পছন্দ করি। আল্লাহ তাআলার করুণা; আমাকে কখনো অভাব-অনটনের মধ্যে দিনাতিপাত করতে হয়েছে বলে মনে পড়ে না। তবুও আমার খুব ইচ্ছে উপার্জনশীল হতে। আমি মিতব্যয়ী পছন্দ করি। সবুজ রং আমার খুব প্রিয়। আমি যেহেতু শারীরিক প্রতিবন্ধকতার মধ্যে আছি তাই হয়তো আমার অনেক ক্ষেত্রে সমস্যা বা দোষ থাকতে পারে। তবে দোটো দোষ বলে রাখি, আমার প্রায়শই হাসি পায়, দুঃখের মধ্যেও হাসতে থাকি অনিচ্ছা সত্বেও, আর নতুন কারোর সাক্ষাতে খুবই নার্ভাস ফিল হয়, যার জন্যে আমার প্রতিবন্ধকতা দৃষ্টিকটু লাগতে পারে। ইসলামের বিপরীতে কথাবার্তা, লাইফস্টাইল বিরক্তিকর লাগে।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? সাধারণত টিশার্ট, প্যান্ট।
সুন্নতি দাড়ি আছে কি না? কবে থেকে রেখেছেন? হ্যাঁ, দাড়ি আছে ২০১৭ সালের পূর্ব থেকে
টাখনুর উপরে কাপড় পরেন? পরা হয়।
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? চেষ্টা করি।
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? আলহামদুলিল্লাহ, এসবে সময় দেয়া হয় না। তবে শয়তানের কবলে হঠাৎ দেখা হয়ে যেত পারে কিন্তু চেষ্টা করি এসবে পাপ না হতে।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ তাআলার দ্বীনের জ্ঞান কুরআন ও হাদিসের দলিল ভিত্তিক অর্জন করার চেষ্টা করি।
পেশাগত তথ্য
পেশা পেশা নেই
পেশার বিস্তারিত বিবরণ (আমার খুব ইচ্ছে উপার্জনশীল হতে। তবে আমার উপার্জন হতে হবে আল্লাহর বিধানের হালাল উপার্জন। সেই লক্ষ্যে চেষ্টায় আছি। কিন্তু হালাল উপার্জন আর আমার জন্য উপযোগী এ দুটি সমন্বয় করতে সময় লেগে যাচ্ছে। আমার সুদৃঢ় বিশ্বাস; আল্লাহ-ই উত্তম রিজিকদাতা, একমাত্র সত্য ইলাহা।)
মাসিক আয়
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? আলহামদুলিল্লাহ, জি।
বিয়ের পর স্ত্রীকে পর্দায় রাখতে পারবেন? ইনশাআল্লাহ, জি। (অবশ্যই আল্লাহ তাআলার ফরজ পর্দার বিধান মেনে চলতে হবে।)
বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? পড়াশোনা করতে চাইলে আমাদের বাসায় থেকে শরীআ বিধানে পড়াশোনা করতে হবে।
বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? ইচ্ছে নেই। তবে রিজিক সন্ধানে উপার্জন করতেই হলে অবশ্যই আল্লাহর ফরজ বিধান মেনে করতে হবে হালাল উপার্জন।
বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? ইনশাআল্লাহ, নিজের সাথে।
আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে কোনো উপহার আশা করবেন কি না? একদমই না। ইনশাআল্লাহ, মাহর নগদ পূর্ণরূপে পরিশোধ করা হবে।
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? মুসলিম বিবাহ কোনো সামাজিক রীতি বা মনগড়া প্রথা নয়। মুসলিম বিবাহ এক মহান প্রতিপালক আল্লাহর প্রদত্ত প্রশান্তি লাভের নিদর্শন, আল্লাহর প্রেরিত রসূলের সুন্নাহ এবং আল্লাহর-ই নৈকট্যশীল মুত্তাকীদের আদর্শ হতে দ্বীনি সঙ্গিনীর সাথে যাত্রার সূচনা। আমার বিবাহ করা যেমনি সুন্নাহর রক্ষায় প্রয়োজন তেমনি তার থেকেও অধিক প্রয়োজন আল্লাহ তাআলার ফরজ বিধানের পর্দা রক্ষার্থে। আমাকে সব কিছু করে দিতে হয়। বাবা মা দূরে থাকলে প্রাকৃতিক প্রয়োজনের সাড়া দিতে বেশ কষ্ট পোহাতে হয় আমাকে। তবে পাশে কেউ থাকলে অনেকটাই সহজতর হয় আল্লাহ তাআলার রহমতে। আল্লাহ সুবহানাহু তাআলা জানিয়ে রেখেছেন, “তারা তোমাদের পরিচ্ছদ এবং তোমরা তাদের পরিচ্ছদ।” (সূরা : আল বাকারা, আয়াত : ১৮৭) মুসলিম বিবাহ আল্লাহ তাআলার নিদর্শন এবং রসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাহ হওয়া সত্ত্বেও মুসলিম সমাজে বিবাহ আজ ছেয়ে গেছে আল্লাহর অবাধ্যতায়, রসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাহ ভুলে, বিসর্জিত করে দখল করেছে বিধর্মীদের সংস্কৃতি আর মনগড়া বর্বর রীতিতে! যেমন একটি:- মুসলিম বিবাহে প্রাণপ্রিয় রসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নির্দেশিত একমাত্র অনুষ্ঠান ছিল ওয়ালীমা এবং বিবাহে রসূলের খুশি ও বরকতের দোআ লাভের উপকরণ এই ওয়ালীমা-ই। এমনকি তিনি একটি বকরী দিয়ে হলেও ওয়ালীমা করার জোর তাগিদ দিয়েছেন। (বুখারী) অথচ আজ মুসলিম সমাজের বিয়ের প্রধান অনুষ্ঠান ধরা হয় কনে বাড়ির অনুষ্ঠানকে! বরপক্ষ পূর্বের থেকেই এতো এতো অগাধ লোকের আয়োজনের দাবি দিয়ে রাখে! কনে বাড়িতে গণহারে হারাম ভক্ষণে উদ্ধারের পর রসূলের নির্দেশিত ওয়ালীমার নাম গন্ধও পাওয়া যায় না অধিকাংশ ক্ষেত্রেই! তবে রসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বলা ঐ বকরী ঠিকই রাখা হয় কনে পিতার উপর চাপিয়ে বর আর বরের সাথীদের আস্ত ভুনা বকরী ছুরিকাঘাতে খাওয়ার জন্য, যার অংশবিশেষ খেয়ে বাদবাকি অংশ উচ্ছিষ্ট করে রাখে পরবর্তীতে যা ফেলার জন্য জায়গা খোঁজা হয়!! হয়তো বলা হতে পারে, আমার সাধ্য নেই তাই এসব বলছি! বলা হোক। তা বললেই তো আর সুন্নাহর বিপরীতে এইসমস্ত ঘটা বর্বর চিত্র মিথ্যা করে দিতে পারবে না! ইসলাম তো আমাদের এই অপচয়ের শিক্ষা দেয় নি। আল্লাহর রসূল এই বিলাসী আয়োজনের জন্য বকরী দিয়ে জোর তাগিদ দেন নি। তিনি বকরী দিয়ে হলেও ওয়ালীমা জোড় তাগিদে নির্দেশনা দিয়েছিলেন। ওয়ালীমা যেমন ইসলামের ঈদ ব্যতীত জোর তাগিদ দেয়া অন্যতম একটি উৎসব অনুষ্ঠান তেমনি নারীজাতির মর্যাদা ও অধিকার সমুন্নত রাখার রসূলের আদর্শ এবং মুসলিম বিবাহের প্রধান সংস্কৃতি। আজ মুসলিমরা নিজেদের সংস্কৃতি ও আদর্শ ভুলে, বিসর্জন দিয়ে নারীজাতির মর্যাদা, অধিকার খুঁজে আল্লাহ তাআলার অবাধ্যতার বুলিতে! মুসলিম নারীদের আদর্শের উদাহরণ দেয়া হয় জাগতিক অর্থে প্রতিষ্ঠিত নারীদের দিয়ে!! আর আমাদেরকে আল্লাহ সুবহানাহু তাআলা মুসলিম নারীজাতি তথা ধার্মিক স্ত্রীকে নিয়ে আল্লাহর নৈকট্যশীল বান্দা মুত্তাকীদেরও আদর্শ হতে প্রার্থনার শ্রেষ্ঠ শিক্ষা-টি দিয়ে বলেছেন, “এবং যারা বলে, رَبَّنا هَب لَنا مِن أَزواجِنا وَذُرِّيّاتِنا قُرَّةَ أَعيُنٍ وَاجعَلنا لِلمُتَّقينَ إِمامًا হে আমাদের পালনকর্তা, আমাদের স্ত্রীদের পক্ষ থেকে এবং আমাদের সন্তানের পক্ষ থেকে আমাদের জন্যে চোখের শীতলতা দান কর এবং আমাদেরকে মুত্তাকীদের জন্যে আদর্শস্বরূপ কর। তাদেরকে তাদের সবরের প্রতিদানে জান্নাতে কক্ষ দেয়া হবে এবং তাদেরকে তথায় দোয়া ও সালাম সহকারে অভ্যর্থনা করা হবে। তথায় তারা চিরকাল বসবাস করবে। অবস্থানস্থল ও বাসস্থান হিসেবে তা কত উত্তম।” (সূরা : আল ফুরকান, আয়াত : ৭৪-৭৬) আল্লাহ তাআলার মুত্তাকী বান্দাগণ সাধারণ মুসলিম থেকে অধিক আল্লাহ ভীরুর গুণাবলীর অধিকারী হয়ে থাকেন। আল্লাহ তাআলা তাঁর সেই মুত্তাকী বান্দাগণের আদর্শ হতে শিক্ষা দিয়েছেন বিবাহিত স্ত্রীকে নিয়েই। তাই আমি বিশ্বাস করি আল্লাহর নৈকট্যেশীল হতে এবং নৈকট্যশীদের আদর্শের ধারা অব্যাহত রাখতে অবশ্যই একজন ধার্মিকা বিয়ে করা একটি গুরুত্বপূর্ণ সুন্নাহ ও কর্তব্য। আর মনগড়া রীতিতে কবলিত মুসলিম বিবাহকে সুন্নাহয় জাগ্রত করার বিয়ে একটি সুবর্ণ সুযোগ এবং আল্লাহর নির্দেশিত সেই মুত্তাকীদের জন্য আদর্শ গড়ার সূচনা।। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে সেই لِلمُتَّقينَ إِمامًا (মুত্তাকীনদের আদর্শ) হওয়ার তৌফিক দিন এবং বিবাহের কান্ডারি, দাপটদারী পাত্রপক্ষকে মুসলিম বিবাহের মিথ্যা ধর্মের যত আগাছা, মনগড়া যত ঘৃণ্য প্রথা চপেটাঘাতে সমূলে নির্মূলন করে আল্লাহর সন্তুষ্টিতে রসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদর্শে সত্যিকারের বীরের দাপটে নিজেদের বিবাহ সম্পাদন করে সমাজের ঘৃণ্য বর্বর প্রথাকে ঘৃণায় বিসর্জিত করে মুসলিম সমাজে রসূলের আদর্শ পুনঃপ্রতিষ্ঠিত হতে দিয়ে নিজেদেরকে আল্লাহর মুত্তাকী বান্দাদের আদর্শরূপে গড়ে তোলার প্রকৃত মুসলিমের বীরপুরুষত্ব দান করুন।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 25-40
উচ্চতা আমার শর্তের মধ্যে পড়ে না।
গাত্রবর্ন আমার শর্তের মধ্যে পড়ে না।
পেশা আল্লাহ তাআলার পক্ষ থেকে আগত সত্যের শিক্ষায় আল্লাহ ও তাঁর রসূলের আনুগত্যের বিধান মেনে নেয়ার প্রধান শিক্ষা-টি থাকতে হবে এর পাশাপাশি জাগতিক শিক্ষা যেকোনো পর্যায়ের।
জেলা গাজীপুর, ময়মনসিংহ বা অন্য কোনো জেলায়।
বৈবাহিক অবস্থা অবিবাহিত, ডিভোর্সড, বিধবা
পেশা প্রযোজ্য নয়।
অর্থনৈতিক অবস্থা নিম্নবিত্ত, মধ্যবিত্ত
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
সর্ববিধ উত্তম আদর্শের অধিকারী প্রাণপ্রিয় রসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দ্বীনি জীবনসঙ্গিনী হতে স্বামী মৃত, স্বামী থেকে বিচ্ছেদ প্রাপ্তা কিংবা নিজের থেকে সহধর্মিণীর বয়স বেশি এর মধ্যে কোনটিই বাঁধা হতে পারে নি। তাই আমার শরীআ মোতাবেক ডিভোর্সড, স্বামী মৃত, অবিবাহিতা, বয়সে ছোট বা বড়, কালো বা ফর্সা, উচ্চতায় অধিক কোনোটিই দ্বীনি জীবনসঙ্গিনী করতে শর্তের মধ্যে পড়ে না। ইনশাআল্লাহ, আমার প্রধান শর্ত ও প্রত্যাশা থাকবে যে শর্ত ও গুণাবলী স্বয়ং রসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতলে দিয়েছেন। নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “চারটি বিষয়ের প্রতি লক্ষ্য রেখে (সাধারণত) মেয়েদের বিয়ে করা হয়:- কন্যার ধন-সম্পদের কারণে, তার বংশীয় আভিজাত্যের কারণে, তার রূপ-গুণের কারণে এবং তার দ্বীনদারীর কারণে। তুমি ধার্মিকাকে পেয়ে ভাগ্যবান হও, (যদি এটা না কর তবে) তোমার দু'হাত ধূলিমাখা হোক!” (মুসলিম : ৩৫২৭) অন্য হাদিসে তিনি বলেছেন, “উৎকৃষ্ট সম্পদ হল (আল্লাহ তাআলার) যিকরকারী জিহ্বা, কৃতজ্ঞ অন্তর ও ঈমানদার স্ত্রী; যে স্বামীকে দ্বীনদারীর ব্যাপারে সহযোগিতা করে।” (তিরমিজি : ৩০৯৪; সহি) আবু দাউদ ও মিশকাত গ্রন্থে এক হাসান হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রেমময়, স্বামীভক্তি নারীকে বিয়ে করার নির্দেশনা এসেছে। তবে একজন পরনির্ভরশীল প্রতিবন্ধী ব্যক্তিকে স্বামী হিসেবে বেছে নিতে কেউ বাধ্য নন, অসম্মতি জানান-ই স্বাভাবিক। আর আমাকে যেহেতু আল্লাহ সুবহানাহু তাআলা পরনির্ভরশীল করে সৃৃষ্টি করেছেন তাই আমি এই পরনির্ভরশীলতার জীবন যুদ্ধে ও আল্লাহর ফরজ পর্দার রক্ষার্থে দ্বীনি সহযোগিতা পেতেই রসূলুল্লাহর বলা এক ধার্মিকাকে খুঁজতে বাধ্য হয়েছি। নিশ্চয়ই একটা পরনির্ভরশীল প্রতিবন্ধীকে স্বামী হিসেবে বেছে নিয়ে দ্বীনি যুদ্ধা হতে সম্মতি দেয়া এক মুসলিম নারীর বড়ই আত্মত্যাগী সিদ্ধান্ত। স্মরণে নিয়ে নিবেন, সেই আত্মত্যাগী মহীয়সী নারীর জীবন যুদ্ধের প্রত্যেকটি দিন ব্যয় করবেন শুধুমাত্র তার মহান প্রতিপালক আল্লাহর-ই সন্তুষ্টি অর্জনের জন্য। যাঁর সন্তুষ্টি অর্জনের নিশ্চিত প্রতিদানের প্রতিশ্রুতি স্বয়ং আল্লাহর রসূল। রসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “তুমি আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় যা-ই খরচ কর না কেন, তোমাকে তার সওয়াব অবশ্যই দেওয়া হবে।” (বুখারী : ৫৪) আল্লাহ সুবহানাহু তাআলার সন্তুষ্টির আশায় সেই আত্মত্যাগী সিদ্ধান্ত নিতে সম্মতি জ্ঞাপন করলে ইসতিখর’র সলাত আদায় করে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারলে এক আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল করে মূল্যবান চূড়ান্ত সিদ্ধান্তটি জানানোর জন্য দ্বীনি অনুরোধ থাকবে।। জাযাকাল্লাহু খয়রন। আল্লাহ তাআলা প্রতিটি মুসলিম নারীর দ্বারা মুসলিম উম্মাহকে ভাগ্যবান করে তুলে আল্লাহর সন্তুষ্টি অর্জনে চিরস্থায়ী সফলকামদের অন্তর্ভূক্ত হওয়ার তৌফিক দান করুন।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

শ্রীপুর এলাকার আরও পাত্রের বায়োডাটা

Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #3525

বয়স
27 বছর
উচ্চতা
৫′ ২″
পেশা
ইমাম
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
শ্রীপুর, গাজীপুর, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #5691

বয়স
23 বছর
উচ্চতা
৫′ ৫″
পেশা
অন্যান্য
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
শ্রীপুর, গাজীপুর, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #6594

বয়স
24 বছর
উচ্চতা
৫′ ৯″
পেশা
ব্যবসায়ী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
শ্রীপুর, গাজীপুর, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #2767

বয়স
36 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
সরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
শ্রীপুর, গাজীপুর, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #4584

বয়স
29 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
শিক্ষক
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
শ্রীপুর, গাজীপুর, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #7225

বয়স
27 বছর
উচ্চতা
৫′ ৯″
পেশা
ইঞ্জিনিয়ার
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
শ্রীপুর, গাজীপুর, ঢাকা
গাজীপুর জেলার সব পাত্রের বায়োডাটা দেখুন