Profile

বায়োডাটা নং : 4584

বায়োডাটার ধরণ পাত্রের বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 1997
উচ্চতা ৫′ ৬″
গাত্রবর্ন উজ্জ্বল শ্যামলা
ওজন ৫৩ কেজি কেজি
রক্তের গ্রুপ ও পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা শ্রীপুর, গাজীপুর, ঢাকা
এলাকা/গ্রামের নাম: কাওরাইদ,ষ্টেশন মহল্লা
বর্তমান ঠিকানা শ্রীপুর, গাজীপুর, ঢাকা
এলাকা/গ্রামের নাম: কাওরাইদ,ষ্টেশন মহল্লা
কোথায় বড় হয়েছেন? মাওনা,শ্রীপুর,গাজীপুর
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতক/স্নাতক (সম্মান)/ফাজিল
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০১৪
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ+
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০১৬
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? বিএসসি ইন মাইক্রোবায়োলজি
শিক্ষা প্রতিষ্ঠানের নাম যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
পাসের সন ২০২১
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ পূর্বে আনসার বাহিনীতে ছিলেন, পরবর্তীতে বিভিন্ন প্রতিষ্ঠানের নিরাপত্তার দায়িত্বে ছিলেন।এখন বয়স হইছে অসুস্থ।তাই আর চাকরি করেন না।
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ গৃহিনী
আপনার কতজন ভাই আছে? নেই
আপনার কতজন বোন আছে? ৩ জন
বোনদের তথ্য ১/বড় বোন এসএসসি পর্যন্ত পড়েছেন,বিবাহিত, গৃহিণী, ২ টা বাচ্চা আছে আর উনার স্বামী সৌদি প্রবাসী ২/মেজো বোন অনার্স শেষ করেন নি, বিবাহিত,গৃহিণী,একটা মেয়ে আছে আর উনার স্বামী গার্মেন্টস এ চাকরি করে ৩/ছোট বোন আলেমা হয়েছে এখন একটা মাদরাসায় শিক্ষকতা করছে,বিয়ের কথা চলছে খুব দ্রুতই বিয়ে দিবো ইনশাআল্লাহ
চাচা মামাদের পেশা মেজো চাচা ব্যবসায়ী(ফলের দোকান) ছোট চাচা ব্যবসায়ী(ইলেকট্রনিক দোকান) বড় মামা গার্মেন্টস এর একটা বড় পোস্ট জব করে মেজো মামা গার্মেন্টস এ জব করে ছোট মামা গার্মেন্টস এ জব করে
পারিবারিক অর্থনৈতিক অবস্থা নিম্ন মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ আলহামদুলিল্লাহ।আল্লাহ তায়ালার রহমতে সম্মানের সাথেই চলতে পারছি পরিবার কে নিয়ে।বাবার শুধু মাত্র দেড় শতাংশ জায়গা আছে রাস্তার সাথেই যেখানে মাটির ঘর ছিলো যা ভেংগে গেছে,এখন ফাকা আছে।ঐ খানে খুব দ্রুতই বহুতল বাড়ি করার ইচ্ছে আছে ইনশাআল্লাহ । যে কোনো পরিবার ই আসুক না কেন ইনশাআল্লাহ সম্মানের সহিত মেহমানদারি করার ইচ্ছে আর সক্ষমতা আছে আলহামদুলিল্লাহ যদিও তা বিভিন্ন জনের কাছে বিভিন্ন রকম। আমাদের বাকি সবার অবস্থাই আলহামদুলিল্লাহ চলনসই ভালো।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? আলহামদুলিল্লাহ। খুবই ভালো। মাহরাম ও নন মাহরাম মেনে চলার পরিবেশ আছে। যেহেতু আমার ছোট বোন আলেমা তাই পর্দার বিষয় টা কে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই সব কিছু করা হয় আলহামদুলিল্লাহ । বাকি বোনরাও পর্দা করেন আলহামদুলিল্লাহ।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? হ্যা। ছোট থেকেই আলহামদুলিল্লাহ।বালেগ হওয়ার আগে থেকেই।১২ বছর বয়স থেকেই গুরুত্ব সহকরে পড়ার চেষ্টা করি।সেই হিসেবে প্রায় ১৬/১৭ বছর যাবত নামাজ পড়ছি।তবে মাঝে ইমানি দুর্বলতার কারনে কম বেশি হতে পারে। মোট কথা ছোট থেকেই নামাজ পড়ি আলহামদুলিল্লাহ।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? আলহামদুলিল্লাহ কাযা হয় না সাধারণত।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? জি আলহামদুলিল্লাহ
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? জি না তেমন বড় কোনো রোগ নেই আলহামদুলিল্লাহ। চশমা পড়ি (-১.২৫)
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? সাধারণ কবরের মতই তবে অতিরঞ্জিত করা শিরক।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন কালিমার মর্মকথা,মুসলিম উম্মাহর ইতিহাস বিশ্বকোষ,ইসলামি আকিদা,প্যারাডক্সিকাল সাজিদ,সাওম বিশ্বকোষ
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন মাওলানা তারিক জামিল,আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার,শায়েখ আহমুদুল্লাহ
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন নিজের বিবি কে কলিজা দিয়ে মন উজাড় করে ভালোবাসতে চাই।হযরত মুহাম্মদ সা: কে আদর্শ মেনে একজন শ্রেষ্ঠ স্বামী হতে চাই।পাগলের মত ভালোবাসা দিয়ে মাতিয়ে রাখতে চাই আমার উনাকে (বিবি)। উত্তম আখলাখ,সততা,সত্যবাদিতা নিয়ে বাচতে চাই। ইসলাম,দেশ,জাতির কল্যাণে কাজ করতে চাই। নিজের পুরো জীবন টা মানুষের সেবাই কাটিয়ে দিতে চাই ইনশাআল্লাহ। আমি ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি,সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় গিয়েছি।আলহামদুলিল্লাহ যদি সুযোগ হয় তাহলে আমার উনাকে (কলিজার টুকরো বিবি) নিয়ে ঘুরতে যেতে চাই।। আমার ব্যক্তিগত একটা ইসলামিক লাইব্রেরি আছে আলহামদুলিল্লাহ যেখানে পছন্দ করার মত অনেক বই আছে যা যে কারোই পছন্দ হবে ইনশাআল্লাহ। আমি আর উনি একসাথে বই পড়তে চাই যেন জ্ঞান অর্জনের পথ সুগম হয়,আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেন আমাদের থেকে এই শিক্ষায় পায়। আমার কৃষি,পশু পালন থেকে শুরু করে ফার্মিং বিষয় গুলো এবং ব্যবসায়িক বিভিন্ন চমৎকার আইডিয়া আছে যা কাজে লাগাতে চাই আর এগুলো আমাকে খুবই আকৃষ্ট করে, যেখানে নিজস্ব চাহিদা মেটানোর পাশাপাশি অন্যান্য মানুষের চাহিদাও মেটানোও সম্ভব হবে ইনশাআল্লাহ যদি সুযোগ হয় তাহলে এগুলো করবো ইনশাআল্লাহ। আমি রাগ জিনিসটাকে খুবই ভয় পাই।কোনো কথা বলার আগে ভাবি কেউ কষ্ট পাবে কি না,যদি বুঝতে পারি উনি কষ্ট পেয়েছে তাহলে বিনা দ্বিধায় উনার কাছে ক্ষমা চেয়ে নিই। আমার স্বপ্নের মাঝে একটা হচ্ছে অসহায়,এতিম ছোট বাচ্চাদেরকে নিয়ে একটা সংস্থা তৈরি করা যারা সকলেই আমার সন্তান তুল্য হয়ে বড় হবে ইনশাআল্লাহ। একটা বৃদ্ধাশ্রম খোলার ইচ্ছে আছে যেখানে অসহায় বৃদ্ধ বাবা মা থাকবে আর পাশাপাশি এই এতিম বাচ্চাগুলো থাকবে। কতই না সুন্দর হবে তাই না, বৃদ্ধ বাবা মা রা নাতি নাত্নির স্বাদ পাবে আর এতিম বাচ্চারা দাদা দাদির কাছে আদর সোহাগ পাবে। আর এগুলোর কেন্দ্রবিন্দুতে থাকবো আমি আর আমার কলিজা টুকরো বিবি ইনশাআল্লাহ দেশ ও জাতির জন্য অনেক কিছু করার ইচ্ছে। জানি না পারবো কি না।আমাদের কলিজার টুকরো যেই মা,বোনরা আছেন যারা গার্মেন্টস এ জব করেন তাদের পূর্ণ নিরাপত্তা আর সুন্দর পরিবেশ এর জন্য আমার খুবই ইচ্ছে মহিলা গার্মেন্টস দেওয়ার যেখান থেকে তারা দ্বীন শিখতে পারবে ইনশাআল্লাহ যদিও আমাদের পুরুষদের উচিত ছিলো উনাদের দায়িত্ব নেওয়ার কিন্তু আর্থিক দিক আমরা অধিকাংশই অসচ্ছল হওয়ায় অপারগ হয়ে থাকি। গার্লস স্কুল,কলেজ,ইউনিভার্সিটি দেওয়ার ইচ্ছে আছে যেখানে শুধুই মেয়ে শিক্ষক থাকবে আর মেয়ে শিক্ষার্থী থাকবে, কোনো রকম ফিতনা হওয়ার সুযোগ থাকবে না ইনশাআল্লাহ। একটা সুন্দর শিক্ষা ব্যবস্থা তৈরির মাধ্যমে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে চাই ইনশাআল্লাহ। সুদ এর বিপরীতে কর্যে হাসানা ফান্ড খোলার ইচ্ছে আছে যা ইতিমধ্যে স্বল্প পরিসরে শুরু করেছি আলহামদুলিল্লাহ। এর মাধ্যমে সাধারণ মানুষ সুদ থেকে বাচতে পারবে ইনশাআল্লাহ। আল্লাহ তায়ালা যেন অনেক সন্তান দান করেন যার মাধ্যমে ইসলাম, দেশ ও জাতির কল্যান করা সহজ হবে ইনশাআল্লাহ এরকম আরো অনেক স্বপ্ন আছে আল্লাহ যেন কবুল করে আমিন। আমার কিছু রুচিবোধ,স্বপ্ন নিয়ে আলোচনা করা হলো যা জীবনসংগী নির্বাচনে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে ১.আল্লাহ তায়ালার উপর পরিপূর্ণ আস্থা ও ভরশা রেখে বলছি পরিপূর্ণ ভালোবাসা,সম্মান,অনেক বেশি কেয়ারিং, রোমান্টিকতা সব কিছুই আমার কাছে জমা আছে আলহামদুলিল্লাহ যা পুরোটাই আপনাকে দেওয়ার অপেক্ষায় আছি ইনশাআল্লাহ। ২.পর্দার ব্যাপারে আমি খুবই স্ট্রিক্ট।আমার উনাকে(কলিজার টুকরো বিবিকে) জীবন দিয়ে হলেও রক্ষা করবো ইনশাআল্লাহ। আমার গাইরত টা খুবই সেন্সেটিভ আমার উনি(কলিজা টুকরো বিবি) কোনো বেগানা পুরুষের সাথে(শরীয়ত সম্মত ব্যতীত) কথা বলবে সেটাও আমার কাছে মৃত্যুর সমতুল্য মনে হবে। ৩.আমার উনার (কলিজার টুকরো বিবির) মা বাবা কে নিজের মা বাবার মতই ভালোবাসবো আর দায়িত্ব পালন করবো ইনশাআল্লাহ কেননা এতে করে আমার কলিজার টুকরো বিবি অনেক বেশি খুশি হবে যদিও এই দায়িত্ব আমার জন্য ফরজ না।আমি আমার কলিজার টুকরো বিবির খুশির জন্য সারা পৃথিবী জয় করতে পারি ইনশাআল্লাহ ৪.শরীয়ত সম্মত ও আমার সামর্থ্যের মাঝে আমার কলিজার টুকরো বিবির সকল শখ,আহ্লাদ গুলো পরিপূর্ণ ভাবে পূরন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ ৫.শরীয়ত সম্মত ও কল্যান সাধিত হয় আমার কলিজার টুকরো বিবির এমন সকল মতামত ও পরামর্শ কে প্রাধান্য দিয়ে বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ ৬.আমার কলিজার টুকরো বিবি সব সময় থাকবে আমার কাছে রাণী হয়ে,আমার সামর্থ্যের মাঝে আপনাকে রাণী করেই রাখবো ইনশাআল্লাহ ৭.কোনো কারনে আমার কলিজার টুকরো বিবি রাগ করলে রাগ ভাংগানোর দায়িত্ব আমার ইনশাআল্লাহ কেননা আমার সাথে কেউ রাগ করে থাকতে পারে না।তবে মাঝে মাঝে উনি ভাংগাবে তাতে ভালোবাসা বাড়বে ইনশাআল্লাহ। ৮.আমার বৃষ্টি, মেঘাচ্ছন্ন আকাশ খুবই ভালো লাগে। আমি আর আমার কলিজা টুকরো বিবি একসাথে উনার কোলে মাথা রেখে উপভোগ করতে চাই।জোতস্না রাতে খোলা আকাশে একসাথে আমাদের স্বপ্ন গুলো আকতে চাই। ৯. প্রতিদিন বাসা থেকে বের হওয়ার আগে ও বাহির থেকে এসে কপালে চুমো একে দিয়ে আপনার হাসি মুখটা দেখতে চাই।সাথে একটা গোলাপ দেওয়ার মাধ্যমে আপনার হাসি টাকে আরো উজ্জ্বল করতে চাই ইনশাআল্লাহ ১০.যেকোনো অপ্রিতিকর ও অপ্রত্যাশিত পরিস্থিতিতে ধৈর্যের সাথে একে অপরের পাশে থাকতে চাই ইনশাআল্লাহ ১১.একই প্লেটে খাওয়া(আপনি কিন্তু খাইয়ে দিবেন আমায়,আমিও মাঝে মাঝে দিবো ইনশাআল্লাহ), একই গ্লাসে পানি খাওয়া। আয়েশা রা: একদিন গ্লাসে পানি খাচ্ছিলেন আর উনার মুখে লেগে থাকা মাংসের ঝুল গ্লাসে লাগলো আর রাসুল সা: ঠিক ঐ জায়গায়ই মুখ লাগিয়ে পানি পান করলেন।আমিও আমার রাসুলের মত আপনাকে ভালোবাসতে চাই। ১২.কোনো রকম ধূমপান বা চা,পান সহ এমন কোনো কিছুতেই আসক্ত নই।এমনকি কখনো মজা করেও ধূমপান করেনি আলহামদুলিল্লাহ। কোনো রকম নেশা দ্রব্য বা বাজে কাজে আসক্ত নই আলহামদুলিল্লাহ। ১৩.আলহামদুলিল্লাহ একটি পবিত্র দেহ,বিশ্বস্ত হাত আপনাকে উপহার দিতে পারবো যেই হাতে হাত রেখে সারাজীবন কাটানো যাবে ইনশাআল্লাহ যা জান্নাত পর্যন্ত বিস্তৃত হওয়ার আশা ব্যক্ত করছি যা সব সময় বেগানা নারী থেকে দূরে ছিলো,থাকবেও ইনশাআল্লাহ। ১৪.চোখের হেফাজত করার সর্বোচ্চ চেষ্টা করি আলহামদুলিল্লাহ এমনকি ক্লাস নেওয়ার সময়ই মেয়েদের চোখের দিকে না তাকিয়ে ক্লাস নিই যদিও তা কষ্টসাধ্য। ১৫.আলহামদুলিল্লাহ প্রতি সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখছি,আর আরবী মাসে ১৩,১৪,১৫ (আইয়ামে বীদ্ব এর) রোজা রাখছি নিয়মিত। তাহাজ্জুদ পড়ার ব্যাপারে চেষ্টা করি এবং নামাজের বিষয় যত্নশীল হওয়ার চেষ্টা করি যদিও ইমানি দুর্বলতার কারনে কমজুড়ি চলে আসে। আল্লাহ মাফ করুক।আমিন প্রত্যেক মানুষের মাঝেই কম বেশি ত্রুটি বিচ্যুতি থাকে,কমতি থাকে।আমিও এর বাইরে নই।তাই এই বিষয় গুলো মাথায় রেখেই সামনে এগিয়ে যাওয়া বুদ্ধিমানের কাজ হবে। ১.আর্থিক দিক দিয়ে এখন পর্যন্ত তুলনামুলকভাবে অতটা স্বচ্ছল না যেমনটা অধিকাংশ মেয়ের অভিভাবক চেয়ে থাকেন।নবম গ্রেডের মত স্যালারি দিয়ে নিজের পরিবার ও আমি আর আমার স্ত্রী চলা একটু কষ্ট হতে পারে।যদিও অবস্থা সব সময় এক রকম থাকে না ইনশাআল্লাহ। ২.সম্পদ বলতে আমার বাবার দেড় শতাংশ জায়গা ছাড়া আর তেমন কিছুই নাই।মাটির ঘর ছিলো যা ভেংগে গেছে। এখন ফাকা জায়গা আছে যদিও বাড়ি করার বিষয়টি প্রক্রিয়াধীন আছে।বর্তমানে চাচার ছোট্ট একটা তিনতলা বাসার নিচ তলায় আছি।এক্ষেত্রে মেয়ের অভিভাবকের মেনে নেওয়াটা কষ্ট হতে পারে।যদিও খুব দ্রুতই বাসা করার প্লান আছে।বহুতল ভবন করার ইচ্ছে আছে তাই টাকা পয়সার কিছু বিষয় থেকে যায়।ইনশাআল্লাহ খুব দ্রুতই হবে আল্লাহ ভরশা। ৩.এখন পর্যন্ত আমার স্বাস্থ্য তুলনামুলক ভাবে ওজন কম(৫৩ কেজি) যদিও গায়ে শক্তি আছে আলহামদুলিল্লাহ। খাওয়া দাওয়া নিয়ে সমস্যা, ডাক্তার বলছে পরিবারের সাথে থাকলে বা বিয়ে করে ভালো মন্দ খেলে শরীর স্বাস্থ্য ভালো হবে ইনশাআল্লাহ। আমি প্রায় ৯ বছর যাবত মেসে আছি পড়াশোনার সুবাদে। সেই দিক দিয়ে আমি খুবই হ্যাংলা পাতলা এখন পর্যন্ত। চেহারা দিক দিয়ে পছন্দ হতে পারে তবে স্বাস্থ্যের দিক দিয়ে পছন্দ নাও হতে পারে তবে বলা যায় না কার চোখে কাকে লেগে যায় ভালো সে হতে পারে সুন্দর কিংবা কালো। ৪.আর আমি দ্বীনদারিতার বিষয়(শরীয়তসম্মত বিষয়, গোড়ামি নয়) এ বিন্দু মাত্র ছাড় দিতে অপারগতা প্রকাশ করবো ইনশাআল্লাহ যা অনেকের কাছেই মানা অসম্ভব হতে পারে।কেননা আমি চাই আমার কলিজার টুকরো বিবি নবী সা: এর বিবির মত হোক। ৫.আমার বাবরী চুল ছিল, কেটে ফেলেছি,আবার রাখবো ইনশাআল্লাহ। কিন্তু বর্তমানে চুল পড়া শুরু করেছে ভবিষ্যতে চুল কমে যেতে পারে অনেক বেশি।(বংশগতভাবে যা অধিকাংশ পুরুষের হয়ে থাকে)
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? জুব্বা,পাঞ্জাবি, পায়জামা, টুপি,পাগড়ি
সুন্নতি দাড়ি আছে কি না? কবে থেকে রেখেছেন? আলহামদুলিল্লাহ আছে।প্রায় ১৪ বছর বয়স থেকে দাড়ি উঠা শুরু করেছে তখন থেকেই দাড়ি রেখেছি আলহামদুলিল্লাহ ।২২ বছর এ প্রায় এক মুষ্ঠির মত দাড়ি হয় যা এখনো আছে।কখনো দাড়ি কাটিনি আলহামদুলিল্লাহ।
টাখনুর উপরে কাপড় পরেন? জি আলহামদুলিল্লাহ
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? জি আলহামদুলিল্লাহ।
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? জি না আলহামদুলিল্লাহ।আসক্তি নেই।তবে ইমানি দুর্বলতার কারনে মাঝে মাঝে স্ক্রল করতে গিয়ে কিছু দেখা হয়ে যায়।আল্লাহ মাফ করুক।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? তাবলীগি মেহনত।
পেশাগত তথ্য
পেশা শিক্ষক
পেশার বিস্তারিত বিবরণ প্রভাষক,জীববিজ্ঞান, শ্রীপুর,গাজীপুরের একটি প্রতিষ্ঠান
মাসিক আয় ৩০০০০+++
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? হ্যা
বিয়ের পর স্ত্রীকে পর্দায় রাখতে পারবেন? হ্যা অবশ্যই ইনশাআল্লাহ
বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? জি ইনশাআল্লাহ তবে আলোচনা সাপেক্ষে
বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? স্বামী, সন্তানের হক পুরোপুরি আদায় হয় না তাই ইচ্ছুক নই।
বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? অবশ্যই নিজের সাথে ইনশাআল্লাহ
আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে কোনো উপহার আশা করবেন কি না? কখনোই না।এসব আমি মন থেকে ঘৃণা করি আলহামদুলিল্লাহ। আমার শ্বশুর আব্বু এত কষ্ট করে উনার কলিজার টুকরো মেয়েকে আমার হাতে তুলে দিচ্ছেন এটাই অনেক বড় কিছু। কৃতজ্ঞ উনার প্রতি।
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? নিজের চরিত্র হেফাজত, রাসুলের সুন্নাহ এবং নিজেকে পবিত্র রাখার জন্য বিয়ে আবশ্যক একটা বিষয়। তাছাড়া আমি চাই আমাদের কাছ থেকে এমন সন্তান জন্ম গ্রহন করুক যিনি পুরো পৃথিবীকে ইসলামের আলোতে আলোকিত করুক।আমিন। আমার জীবনের প্রতিটা কাজে আমার কলিজার টুকরো বিবির ভুমিকা থাকুক।যিনি আমার দ্বীনকে পূর্নতা দান করবে ইনশাআল্লাহ। যার হাত ধরে পরিবার, সমাজ কে সুন্দর করে সাজাতে চাই।যিনি আমার দুনিয়া ও আখেরাতের সংগী হবে ইনশাআল্লাহ।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 18-31
উচ্চতা ৪.১০ থেকে ৫.৬ এর মধ্যে।
গাত্রবর্ন কালো, শ্যামলা, উজ্জল শ্যামলা, ফর্সা, উজ্জল ফর্সা
পেশা ন্যূনতম এইচএসসি। স্নাতক,হাফেজা,আলেমা,ডাক্তার,ইঞ্জিনিয়ার ।
জেলা ঢাকা বিভাগ হলে ভালো হয় তবে দ্বীনদারি বিবেচনায় যে কোনো জেলা হতে পারে।
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা লাগবে না।
অর্থনৈতিক অবস্থা নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত,উচ্চ মধ্যবিত্ত। কুফু মিলবে এমন।
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
উত্তম দ্বীনদারিতা,উত্তম আখলাক,যিনি স্বামী কি জিনিস তা নবীর স্ত্রীদের মত বুঝবে ইনশাআল্লাহ,যার দিকে তাকালে আমি সব ক্লান্তি ভুলে যাবো,যার সাথে কথা বললে আমি কথা বলতেই চাইবো,যার প্রতিটা কাজেই আমি বিমুগ্ধ হয়ে থাকবো ইনশাআল্লাহ। সর্বোপরি একসাথে জান্নাতে থাকার জন্য ব্যাকুল থাকবো ইনশাআল্লাহ। ১.যিনি শান্ত স্বভাবের হবে ইনশাআল্লাহ, নম্রতা, ভদ্রতা ও অত্যন্ত বিনয়ী হবে। ২.যিনি অনেক বেশি রাগী, বদমেজাজী,চোগলখোরি, ঝগড়াঝাটির মত দোষ থেকে পবিত্র থাকবেন ইনশাআল্লাহ ৩.যিনি অনেক বেশি বিদুষী হবে এবং সর্বদাই জ্ঞান অর্জনের জন্য ব্যাকুল থাকবে ইনশাআল্লাহ ৪.আমি যেমন উনার বাবা মা কে আমার নিজের বাবা মায়ের মত দেখবো তেমনি উনিও আমার বাবা মা আত্মীয় স্বজন কে নিজের আপন জনের মতই দেখবে ইনশাআল্লাহ। যে কোনো পরিস্থিতিতে চুপ থেকে ভালোবাসা দিয়ে সবাইকে জয় করে নিবে ইনশাআল্লাহ। ৫.অত্যন্ত ধৈর্য্যশীল,সহনশীলতা প্রদর্শন করবে ইনশাআল্লাহ। ৬.ব্যবহারের ক্ষেত্রে খুবই মিষ্টিভাষী,মিশুক,আকর্ষনীয় হবে যেন সহজেই সবার মন জয় করতে পারে। ৭.হাফেজা হলে আলহামদুলিল্লাহ। আর না হলেও এমন মানষিক প্রস্তুতি রাখা ও চেষ্টা করা যে আমি হাফেজা হবই ইনশাআল্লাহ। কেননা আমি চাই আমার সন্তান তার মায়ের কোলে থেকেই হেফজ সম্পন্ন করুক।আমিন। ৮.পর্দার বিষয় এ বিন্দুমাত্র ছাড় না দেওয়ার মানষিকতা রাখা। ৯.মাহরাম ছাড়া সকল ধরনের পর পুরুষ থেকে নিজেকে সকল দিক দিয়ে আলাদা করে রাখা ১০.আল্লাহ তায়ালার ইচ্ছায় অধিক সন্তান গ্রহনের মানুষিকতা রাখা। ১১.নিজেকে সব সময় স্বামীর জন্য একজন আনুগত্যশীলা,ধৈর্য্যশীলা ও বিশ্বস্ত, নবীর স্ত্রীদের মত আদর্শ স্ত্রী হিসেবে উপস্থাপন করা। ১২.পৃথিবীর সব কিছুকে তুচ্ছ করে স্বামীর খেদমত ও পরিবার কে প্রাধান্য দিয়ে একটি আদর্শ পরিবার গঠনের মানুষিকতা রাখা। ১৩।নিজের চাহিদাকে স্বামীর আয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ রাখা।অতি বিলাসী বা অতি কৃপন না হওয়া। ১৪.আদর্শ পরিবার ও সন্তান গঠনের জন্য নিজেকে অধিক পরিশ্রমি ও সকল ক্ষেত্রে চিন্তাশীল হিসেবে উপস্থাপন করা। ১৫.অবশ্যই অনেক বেশি পরোপকারী, আন্তরিকতা ও আতিথিয়েতা র মত গুনাবলী ধারন করা। ১৬.জীবনের শুরু থেকে এখন পর্যন্ত নিজেকে একজন সতী ও পবিত্র নারী হিসেবে হেফাজত করা। ১৭.শরীয়ত সম্মত সকল কাজে স্বামীর সহযোগী হওয়া। ১৮.অনেক বেশি রোমান্টিক ও কেয়ারিং, হাস্যোজ্জ্বল হওয়া যা একটা সুস্থ ও সুন্দর পরিবার গঠনে ও সম্পর্ক সুদৃড় করতে ভুমিকা রাখে। ১৯.ইসলাম,দেশ ও জাতির কল্যানের জন্য নিজের জীবন কে উতস্বর্গ করার মানষিকতা রাখা। ২০.আর সৌন্দর্য বিষয় টা আমার কাছে আপেক্ষিক বিষয় আমার চোখে কাকে ভালো লাগবে এটা আমি নিজেও জানি না।আল্লাহ তায়ালাই কারো প্রতি আমাকে ঝুকে দিবেন।তবে আমার কাছে গুনাবলী গুলোই বেশি প্রাধান্য পাবে ইনশাআল্লাহ। ২১.প্রশ্ন হতে পারে কেন আপনি ডাক্তার আবার হাফেজা মেয়ে কে বেশি পছন্দ করছেন কারন আমার অনেক বেশি ইচ্ছে ছিলো ডাক্তার হওয়ার আর একজন ডাক্তার মানুষের বিশেষ আমার দ্বীনি মা বোনদের সেবা করার অনেক সুযোগ পেয়ে থাকে। আমি চাই আমার এলাকায় আমার মাধ্যমে আমার স্ত্রীর হাত ধরে গরীব অসহায় নারীরা এই সেবা গুলো পাক। তাছাড়া আমার কলিজা টুকরো স্ত্রী কে নিয়ে অনেক প্ল্যান আছে যা উপরে বলেছি। সেই ক্ষেত্রেও এটা কাজে লাগবে ইনশাআল্লাহ। তবে এটা কেবলই আমার ইচ্ছে। আমার রব যা চাবেন তাই হবে।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

শ্রীপুর এলাকার আরও পাত্রের বায়োডাটা

Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #3525

বয়স
27 বছর
উচ্চতা
৫′ ২″
পেশা
ইমাম
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
শ্রীপুর, গাজীপুর, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #5691

বয়স
23 বছর
উচ্চতা
৫′ ৫″
পেশা
অন্যান্য
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
শ্রীপুর, গাজীপুর, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #6661

বয়স
30 বছর
উচ্চতা
৫′ ৪″
পেশা
পেশা নেই
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
শ্রীপুর, গাজীপুর, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #6594

বয়স
24 বছর
উচ্চতা
৫′ ৯″
পেশা
ব্যবসায়ী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
শ্রীপুর, গাজীপুর, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #2767

বয়স
36 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
সরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
শ্রীপুর, গাজীপুর, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #7225

বয়স
27 বছর
উচ্চতা
৫′ ৯″
পেশা
ইঞ্জিনিয়ার
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
শ্রীপুর, গাজীপুর, ঢাকা
গাজীপুর জেলার সব পাত্রের বায়োডাটা দেখুন