Profile

বায়োডাটা নং : 4429

বায়োডাটার ধরণ পাত্রের বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 1998
উচ্চতা ৫′ ৫″
গাত্রবর্ন উজ্জ্বল শ্যামলা
ওজন ৬২ কেজি কেজি
রক্তের গ্রুপ ও পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা কিশোরগঞ্জ সদর, কিশোরগঞ্জ, ঢাকা
এলাকা/গ্রামের নাম: সতাল
বর্তমান ঠিকানা , ঢাকা, ঢাকা
এলাকা/গ্রামের নাম: আদাবর
কোথায় বড় হয়েছেন? কিশোরগঞ্জ জেলার ভিতরেই
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতক/স্নাতক (সম্মান)/ফাজিল
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন 2015
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন 2017
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল বি
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? B.Sc in CSE (Computer Science & Engineering)
শিক্ষা প্রতিষ্ঠানের নাম Northern College Bangladesh, Subject under the NU professional
পাসের সন 2021 (Official passing year is 2021, due to the COVID-19 pandemic and the subsequent delay in examinations, my actual graduation was completed in 2023)
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ Previously owned and operated a bag manufacturing factory. Currently running a part-time automated rice chip business.
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ Housewife
আপনার কতজন ভাই আছে? ২ জন
ভাইদের তথ্য ১। বড়—আমি নিজেই (অবিবাহিত)। ২। মেঝো—(বিবাহিত) - সদরে ছোট একটি দোকান ভাড়া নিয়েছে ও পরিচালনা করছে, কওমী মাদ্রাসায় দাওরা সম্পন্ন (মাদ্রাসা থেকে) ও আলিম/HSC এক্সাম দিয়েছে । ৩। ছোট—৮ম শ্রেণীতে অধ্যয়নরত, কিশোরগঞ্জ সরঃ বালক উচ্চ বিদ্যালয়।
আপনার কতজন বোন আছে? নেই
চাচা মামাদের পেশা কোন চাচা নেই। ৫ জন মামা রয়েছেন, প্রত্যেকেই বিভিন্ন ব্যবসা করেন (মিক্সিং), স্বচ্ছলতার সাথে পরিবার নিয়ে বসবাস করেন।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ আমি ঠিক কোন ক্যাটাগরির (মধ্যবিত্ত নাকি নিম্ন-মধ্যবিত্ত) তা স্পষ্টভাবে জানি না, তাই বায়োডাটায় স্বচ্ছতা বজায় রাখতে আমাদের বর্তমান অবস্থাটি তুলে ধরছি। আলহামদুলিল্লাহ, বর্তমানে আল্লাহর অশেষ রহমতে আমার উপার্জনেই আমাদের সংসার বেশ সচ্ছল ও সুন্দরভাবে চলছে। কিশোরগঞ্জে আমাদের নিজেদের একটি স্থায়ী বাড়ি রয়েছে, যা ছাড়া অন্য কোনো স্থাবর সম্পত্তি বা উল্লেখযোগ্য জমিজমা নেই। আব্বাও পরিবারে সাধ্যমতো অবদান রাখার চেষ্টা করেন। ছোট ভাই পড়াশোনার পাশাপাশি জেলা সদরে একটি ব্যবসা (দোকান) শুরু করেছে; আস্তে আস্তে তারও আলাদা সংসার হবে এটাই স্বাভাবিক। আর্থিক লেনদেনের ক্ষেত্রে আমি সর্বদা দ্বীনকে সর্বোচ্চ প্রাধান্য দিই। সুদ, ঘুষ বা যেকোনো ধরনের হারাম উপার্জন থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখি এবং সবসময় সম্পূর্ণ হালাল পন্থায় জীবনযাপনের চেষ্টা করি।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? পরিবার তাবলীগের মেহনতের সাথে যুক্ত। আব্বা এবং আম্মা দুজনেই দ্বীনি আমল ও দাওয়াতি কাজের সাথে সক্রিয়ভাবে সম্পৃক্ত। আম্মা সদরে তাবলীগ-মারকাজ কর্তৃক নির্ধারিত পয়েন্টে সাপ্তাহিক তালিমে নিয়মিত অংশগ্রহণ করেন এবং সম্পূর্ণ শরয়ী পর্দা মেনে চলেন। মেঝো ভাই নামাজের ব্যাপারে কিছুটা গাফিলতি বা অলসতা করলেও অন্যান্য সব ক্ষেত্রে হালাল-হারাম মেনে চলেন এবং তার (স্ত্রী)-র পর্দার বিধান কঠোরভাবে বজায় রাখা হয় পারিবারিকভাবে। ছোট ভাইয়ের ক্ষেত্রে নামাজের গুরুত্ব এবং অভ্যাস গড়ে তোলার চেষ্টা চলছে। ব্যক্তিগতভাবে আমি একজন প্র্যাকটিসিং মুসলিম এবং আমি মাহরাম ও নন-মাহরামের বিধান আগের থেকে অনেক ভালোভাবে মেনে চলি। তবে আত্মীয়-স্বজনদের মাঝে পুরোপুরি মেইনটেইন করা অনেক সময় একটু কমপ্লেক্স হয়ে পড়লেও সাধ্যমতো নিজেকে নন-মাহরাম থেকে দূরে রাখি ও আরও স্ট্রিক্ট হওয়ার ইচ্ছে পোষণ করি। ভবিষ্যতে কাজের পাশাপাশি দ্বীনি কাজের সাথে যুক্ত হওয়ার ইচ্ছা আছে। আমি আমার জীবনসঙ্গিনীর ক্ষেত্রেও পর্দার বিষয়ে সচেতনতা প্রত্যাশা করি। আমি চাই সে পর্দার গুরুত্ব বুঝে স্বেচ্ছায় এটি পালন করবে; জোর করে নয়, বরং ধর্মীয় বোধ আছে এমন একজনকেই জীবনসঙ্গিনী হিসেবে প্রত্যাশা করি।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? হ্যা, ২০১৬ সন থেকে পড়া হয় (প্রায় ৯ বছর যাবৎ, তাবলীগে ৪০ দিন সময় কাটানো থেকে), তবে কায্বা বেশি হতো, এখন ক্বাজা একেবারেই কমে গিয়েছে।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? ১/২ বা মাঝে মাঝে, আগে বেশি হতো।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? না, একদম শুদ্ধ হয় না, তাজবিদ এ ঘাটতি রয়েছে যা শেখার চেষ্টা চলছে কোর্স এর মাধ্যমে।
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? না নেই আলহামদুলিল্লাহ, শারীরিকভাবে আমি সুস্থ ও স্বাভাবিক। ছোট লেখা পড়তে মাঝে মাঝে কিছুটা সমস্যা হয় বলে কাজের সুবিধার জন্য চশমা ব্যবহার করি, তবে চশমা ছাড়াও সব কাজ স্বাভাবিকভাবে করতে পারি। এছাড়া দীর্ঘসময় ডেস্কে বসে কাজ করার কারণে মাঝে একবার সামান্য ব্যাক পেইন হয়েছিল।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? শিরক, সাধারণ কবরের মতো কবর মাত্র, কবরবাসীদের জন্য দোআ করা যায়।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন আদর্শ কিশোর-কিশোরি, মাঃ তারিক জামিলের কিছু বই ও তাবলীগের নির্ধারিত (তালিমের জন্য) বইসমুহ পড়া হয়েছে (সম্পূর্ণ নয়), একাডেমিক ও স্কিলসেটের বাহিরে খুব বেশি বই পড়া হয়নি।
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন শায়েখ আহমাদুল্লাহ, আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ, মাওঃ তারেক জামিল, মিজানুর রহমান আজহারী।
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন শখ ও পছন্দ—রিসার্চ বা লার্নিং-এর মাধ্যমে নিজের স্কিলসেট আপডেট রাখা এবং নতুন প্রজেক্ট নিয়ে কাজ করতে পছন্দ করি। অবসরে সাধ্যের মধ্যে বাইরে ঘুরতে যাওয়া ও খাওয়া-দাওয়া করা আমার শখ। অপছন্দ ও রুচিবোধ—মিথ্যা, বদমেজাজ এবং অযথা ঝগড়া-ঝাঁটি একদমই পছন্দ করি না। সবচেয়ে অপছন্দনীয় বিষয় হলো মিথ্যা, কারণ এটিই সব পাপের মূল। খাবারের ব্যাপারে পরিমাণে কম খাই, তবে মুরগি আমার খুব প্রিয়। জীবনবোধের ক্ষেত্রে আমার প্রধান নীতি হলো—হারাম উপায়ে অর্থ উপার্জন না করা এবং প্রতিটি পদক্ষেপ ইসলামের সাথে সামঞ্জস্যপূর্ণ রাখা। স্বপ্ন—ভবিষ্যতে নিজের একটি মেডি-টেক (Medi-Tech) SaaS ভিত্তিক সফটওয়্যার তৈরির পাশাপাশি আরও কিছু ব্যবসায়িক পরিকল্পনা ও বাবার পুরনো বিজনেসটি অনলাইন ভিত্তিক করার ইচ্ছা আছে (বড় পরিকল্পনাগুলো গোপন রাখতেই পছন্দ করি)। মা-বাবাকে নিয়ে অন্তত একবার হজ পালন করার তীব্র ইচ্ছা লালন করি। এছাড়া সামাজিকভাবে একটি স্বপ্ন রয়েছে যে, ভবিষ্যতে আমার কোনো কোম্পানির লভ্যাংশের একটি অংশ অর্থের অভাবে চিকিৎসা করতে না পারা মানুষদের জন্য বরাদ্দ রাখব। বিয়ে নিয়ে স্বপ্ন হলো—মসজিদে বিয়ে করা এবং কনের বাড়ির ওপর কোনো প্রকার চাপ না দেওয়া। যৌতুক আমার কাছে সম্পূর্ণ নিষিদ্ধ (Strictly Prohibited)। সামর্থ্য অনুযায়ী নগদ মোহরানা পরিশোধ করার এবং ভবিষ্যতে সুযোগ হলে উপহার দেওয়ার মানসিকতা রাখি। ব্যক্তিগত বৈশিষ্ট্য—আমি বেশ সাপোর্টিভ ও ফ্লেক্সিবল। কেউ ভুল করলে বাজে ব্যবহার না করে বুঝিয়ে সমাধান করি, আবার নিজের ভুল হলে নির্দ্বিধায় ক্ষমা চেয়ে নিই। নিজেকে নিরহংকার রাখার চেষ্টা করি এবং ঝগড়া এড়িয়ে সর্বদা সমাধানের দিকে ফোকাস করি। এছাড়া নিজের দায়িত্ব নিজে পালন করতে পছন্দ করি। ছুটির দিনে আমি রান্নায় হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করতে পারি; যেমনঃ মুরগি রান্না, মাছ ভুনা বা মাছ-ডিম ভাজির মতো কাজগুলো করতে পারি। আমি খুবই সাধারণ একজন ছেলে। স্ট্রাগল করা লাইফ থেকে নতুন কর্মজীবনে প্রবেশ করেছি। আমার মাঝেও অনেক দোষ ত্রুটি রয়েছে আল্লাহ'র গুনাহগার বান্দা। জেনারেল লাইনে পড়াশোনা, দ্বীনি ইলমও খুব বেশি নেই তবে যথাসাধ্য চেষ্টায় আছি। তবে আলহামদুলিল্লাহ প্রতিনিয়ত দ্বীন জানার, বুঝার ও মানার চেষ্টা করছি। ব্যক্তিগতভাবে আমি বাহ্যিক চাকচিক্য বা জাগতিক মর্যাদার চেয়ে আত্মিক পবিত্রতা ও মানসিক পরিপক্কতাকে বেশি গুরুত্ব দিই। দাম্পত্য জীবনের দীর্ঘ পথচলায় সুন্দর বোঝাপড়ার জন্য 'কুফু' বা আদর্শিক ও সামাজিক সামঞ্জস্য বজায় রাখাকে জরুরি মনে করি (আপনি আমার থেকে lower হলে আমি মানিয়ে নিতে পারবো কিন্তু আপনি পারবেন কিনা আমার তথ্যের উপর)। তাই আমার জীবনদর্শন ও বায়োডাটার তথ্যগুলো গুরুত্বের সাথে বিবেচনা করে আপনার সাথে সামঞ্জস্যপূর্ণ মনে হলেই কেবল যোগাযোগের অনুরোধ জানাচ্ছি।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? টি-শার্ট (গেঞ্জি), ট্রাউজার, শার্ট, প্যান্ট, পাঞ্জাবি, লুঙ্গি ইত্যদি।
সুন্নতি দাড়ি আছে কি না? কবে থেকে রেখেছেন? হ্যা, আছে, ৪-৫ বার শেইভ করা হয়েছিলো শুরুর দিকে, পড়াশুনা থাকাকালীন ২য় সেমিষ্টার থেকে রাখা হয়েছে।
টাখনুর উপরে কাপড় পরেন? Yes
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? হ্যা, তবে বেড়াতে বা আত্বীয় স্বজনের বাড়ি গেলে ঘাটতি হয় সবাই তো আর পর্দা মেইনটেইন করেন না, যতটুকু সম্ভব মেইন্টেইন করি, ইনশাল্লাহ আস্তে আস্তে আরো স্ট্রিক্ট হবো।
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? আগে অবসরে নাটক বা সিনেমা দেখার অভ্যাস থাকলেও, বর্তমানে তা একেবারেই কমে গিয়েছে। সময়ের স্বল্পতা এবং ব্যক্তিগত অনাগ্রহের কারণে এখন আর এসব দেখা হয় না বললেই চলে। এখন নিজের স্কিলসেট আপডেট রাখা এবং প্রোডাক্টিভ কাজে সময় ব্যয় করতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? না একটিভলি নেই, তাবলীগে ২০১৫ সালে (৪০ দিনের জন্য চিল্লায়) গিয়েছিলাম ও আম্মাকে নিয়ে মাস্তুরাত তাবলীগ কয়েকবার গিয়েছিলাম, পরিবার যুক্ত আছে আমি সম্পুর্ণরূপে মেহনত/যুক্ত নই, ভবিষ্যতে দ্বীনের কাজে সম্পৃক্ত/মেহনত হওয়ার/করার ইচ্ছে রয়েছে।
পেশাগত তথ্য
পেশা ইঞ্জিনিয়ার
পেশার বিস্তারিত বিবরণ Current Role—I am currently working as a Creative Developer (Software Backend) at SEBPO (ServicEngine Ltd), a prominent US-Bangladesh joint venture (Multinational) IT firm located in the Abdul Monem Business District, Karwan Bazar, Dhaka. Work-Life Balance & Facilities—My job offers a 2-days weekly holiday (Saturday & Sunday) along with excellent leave facilities. Additionally, there is the flexibility of working from home when needed, which helps in maintaining a healthy balance between professional and personal life. Career Background—Previously, I served as a Software Engineer at a private software firm. During my student life, I provided part-time IT support and consultancy for a Steel Detailing (Civil Engineering) firm and gained initial technical experience by working part-time at a computer shop. Future Goals & Side Ventures—I am actively involved in freelance and contract-based projects through my professional network. My long-term vision is to balance my corporate career with an entrepreneurial venture or startup after marriage.
মাসিক আয় Monthly base salary is 47,000 BDT, with extra earnings added in months when I take on freelance work or private client projects.
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? Yes
বিয়ের পর স্ত্রীকে পর্দায় রাখতে পারবেন? Yes
বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? আলোচনা সাপেক্ষে, প্রতিষ্টান কি রকম তার উপর নির্ভর করবে
বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? No, but I support a medical career or private practice that maintains Parda and prioritizes our future children's rights, though other professions are strictly not preferred. I will not accept any portion of her earnings, as I take full responsibility for our family's finances. She is completely free to save her income or use it to support her parents as she wishes.
বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? আলোচনা সাপেক্ষে
আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে কোনো উপহার আশা করবেন কি না? না, সে নিজেই আমার জন্য সবচেয়ে বড় উপহার, এর বাইরে আমি অন্য কোনো উপহার বা জাগতিক কিছু আশা করি না। আলহামদুলিল্লাহ, আমাদের পরিবারে সুন্নতি পন্থায় বিয়ের মানসিকতা রয়েছে। তাই বিয়ের ক্ষেত্রে কোনো ধরনের লেনদেন বা পার্থিব চাওয়া-পাওয়া আমার কাম্য নয়। এমনকি কেউ সদিচ্ছা থেকে বা জোর করেও আমাকে বা আমার পরিবারকে কিছু দিতে চাইলেও তা গ্রহণ করা আমাদের পক্ষে সম্ভব নয়।
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? নিজের দ্বীন পূর্ণ করা এবং হারাম থেকে বেঁচে থাকাই আমার বিয়ের মূল লক্ষ্য। আমি এমন একজন জীবনসঙ্গিনী চাই, যে ইহকাল ও পরকালে আমার সঙ্গী হয়ে পাশে থাকবে এবং যার সাথে জীবনের সব কথা নির্দ্বিধায় শেয়ার করা যাবে। আমি বিশ্বাস করি, ভুল হলে স্নেহের সাথে বুঝিয়ে তাঁর সম্মান রক্ষা করা ও আগলে রাখাই প্রকৃত ভালোবাসা; আমি যেমন তাঁর প্রতি এমন যত্নশীল থাকব, তেমনি তাঁর থেকেও একই রকম সহমর্মিতা ও আচরণ প্রত্যাশা করি। বিবাহের মাধ্যমে জীবনে যে মানসিক স্থিরতা আসবে, তা আমাকে ক্যারিয়ারে আরও বেশি ফোকাসড হতে সাহায্য করবে এবং আমার আগামীর সব চিন্তা ও পরিকল্পনা তাকে ঘিরেই আবর্তিত হবে।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 18-27
উচ্চতা 5' 2'' - 5' 4'' (Please review the details carefully. There is a willingness to be flexible regarding both the height and complexion criteria)
গাত্রবর্ন ফর্সা, উজ্জল ফর্সা
পেশা শিক্ষার্থী বা পড়াশুনা শেষ
জেলা Anywhere
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা MBBS/BDS/ General/ Madrasa(Alia/Qoumi)
অর্থনৈতিক অবস্থা কোন প্রত্যাশা নেই
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
আমি এমন একজন জীবনসঙ্গিনী প্রত্যাশা করি, যে সালাত আদায় এবং পর্দা মেনে চলার বিষয়ে সচেতন থাকবে। এই দুটি বিষয়ে আমি ছাড় দিতে পাড়ছি না— (অতীতে সে কতটুকু মেনে চলেছে তা আমার বিবেচ্য নয়, তবে বিয়ের পর থেকে এই আমল ২টি পালনের দৃঢ় মানসিকতা থাকতে হবে)। আমি নিজে যেমন হারাম উপার্জন থেকে দূরে থাকি, সঙ্গীর মাঝেও তেমন আশা করি। তবে তাকে আগলে রাখা এবং যেকোনো পরিস্থিতিতে পাশে থাকাই হবে আমার দায়িত্ব ও ভালোবাসার বহিঃপ্রকাশ। বিনোদনের ক্ষেত্রে নাটক বা সিনেমা দেখার আসক্তি থেকে দূরে থাকা বা কমানোর চেষ্টা করে এমন কাউকে আমি গুরুত্ব দেই, আর না দেখলে তো আরো ভালো। আমি নিজেও একসময় অনেক দেখতাম, কিন্তু আলহামদুলিল্লাহ এখন তা মাসেও একটা দেখা হয় কি না সন্দেহ। আমি বিশ্বাস করি সদিচ্ছা থাকলে এটি পুরোপুরি ছাড়া সম্ভব, চেষ্টা করতে হবে আরকি। এছাড়া সোশ্যাল মিডিয়া কম ব্যবহার করলে বা করার মানসিকতা থাকলে ভালো হয়; চাইলে সে আমার অ্যাকাউন্ট ব্যবহার করতে পারে, কারণ আমার নিজেরও এগুলো খুব একটা প্রয়োজন হয় না। সে তার পিতামাতার প্রতি আমার কাছ থেকে পূর্ণ শ্রদ্ধা ও সম্মান আশা করতে পারে; সেই সাথে আমার পরিবারের প্রতিও তার একই রকম শ্রদ্ধাশীল ও দায়িত্ববোধ থাকার মানসিকতা আমি আশা করি। যেহেতু আমার কোনো বোন নেই, তাই সে আমার বাবা-মায়ের কাছে নিজের মেয়ের মতোই আদর পাবে ইনশাআল্লাহ। Given the demands of my career and my commitment to continuous learning, I prefer a life partner with a medical background. Since it is a learning-intensive field, she will naturally understand my professional pressures and busy schedule as those in other professions may not fully grasp these pressures, which will help us avoid unnecessary misunderstandings. Beyond that, I have future entrepreneurial plans where her medical expertise could be a vital asset, potentially collaborating on healthcare-related software or business ventures. Having a partner who is also a learner would create a great synergy in our growth. Furthermore, if she were from a non-medical background, I would not be inclined toward her pursuing a career, as maintaining proper privacy (Parda) is often challenging in many corporate environments. However, with a medical background, she can pursue a career dedicated to serving other women, provided a modest environment is maintained. I will not accept any portion of her income for myself or my family, as the responsibility of providing for the household is entirely mine. She is free to spend her earnings on herself or her parents as she sees fit. My general preference is a partner with a height of 5'2" to 5'4" and a fair or bright complexion. However, for a candidate with a medical background with proper deen, I am flexible with these physical requirements as I deeply respect intellectual merit. Additionally, I prefer a homemaker, but I would completely support my wife's career if she is a doctor who practices exclusively with female patients আমি বিশ্বাস করি মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। অতীতে কারো প্রতি কেবল ভালো লাগা বা পছন্দ থাকা স্বাভাবিক বিষয়, যা মন থেকে ঝেড়ে ফেলে নতুন করে একটি পবিত্র ও হালাল সম্পর্কের দিকে এগিয়ে যাওয়া সম্ভব; তবে যারা সরাসরি বর্তমান জামানার তথাকথিত হারাম রিলেশন (বর্তমানের বেহায়াপনা সম্পর্কে আমরা সবাই অবগত) বা অনৈতিক সম্পর্কে লিপ্ত ছিল বা আছে, তাদের সাথেও আমার মানসিকতা মেলা সম্ভব নয়।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

কিশোরগঞ্জ সদর এলাকার আরও পাত্রের বায়োডাটা

Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #6313

বয়স
24 বছর
উচ্চতা
৫′ ৮″
পেশা
শিক্ষক
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
কিশোরগঞ্জ সদর, কিশোরগঞ্জ, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #4666

বয়স
28 বছর
উচ্চতা
৫′ ১০″
পেশা
মাদ্রাসা শিক্ষক
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
কিশোরগঞ্জ সদর, কিশোরগঞ্জ, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #2125

বয়স
25 বছর
উচ্চতা
৫′ ৯″
পেশা
ইঞ্জিনিয়ার
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
কিশোরগঞ্জ সদর, কিশোরগঞ্জ, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #4569

বয়স
29 বছর
উচ্চতা
৫′ ৮″
পেশা
মাদ্রাসা শিক্ষক
বৈবাহিক অবস্থা
ডিভোর্সড
স্থায়ী ঠিকানা
কিশোরগঞ্জ সদর, কিশোরগঞ্জ, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #5464

বয়স
33 বছর
উচ্চতা
৫′ ৮″
পেশা
শিক্ষক
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
কিশোরগঞ্জ সদর, কিশোরগঞ্জ, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #5141

বয়স
25 বছর
উচ্চতা
৫′ ৫″
পেশা
বেসরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
ডিভোর্সড
স্থায়ী ঠিকানা
কিশোরগঞ্জ সদর, কিশোরগঞ্জ, ঢাকা
কিশোরগঞ্জ জেলার সব পাত্রের বায়োডাটা দেখুন