| আপনার পিতা কি জীবিত আছেন? |
না, মৃত
|
| পিতার পেশার বিবরণ |
চাকরি করতেন পাশাপাশি নিজস্ব জমি দেখাশোনা করতেন। |
| আপনার মা কি জীবিত আছেন?
|
জী, জীবিত
|
| মাতার পেশার বিবরণ |
রব্বাতুল বাইত |
| আপনার কতজন ভাই আছে?
|
৩ জন
|
|
ভাইদের তথ্য |
১/ তিনি অবিবাহিত তবে পাত্রী খুঁজা হচ্ছে।মহান আল্লাহর হুকুম যখনি হয় তখনই হয়ে যাবে ইনশাল্লাহ (বড় ভাই আর আমি পাশাপাশি বয়সের, দেড় বছরের ছোট বড় ) আমার বাবা মারা যাওয়ার পূর্বে ভাইয়া কোম্পানিতে চাকরি করতেন , তিনি বর্তমানে আমাদের নিজস্ব প্রায় ২৫০ শতাংশ জমির ফিসারী দেখাশোনা করেন। ২/ পাত্র নিজেই ৩/ ইন্টার ১ম বর্ষের ছাত্র। |
| আপনার কতজন বোন আছে?
|
৫ জন
|
| বোনদের তথ্য
|
১ম S.S.C পাস।( বিবাহিতা,৪ সন্তানের জননী,৩ ছেলে ১ মেয়ে,বড় ছেলে হাফেজ ) পেশায় :গৃহিণী। ২য় S.S.C পাস। ( বিবাহিতা, ২ সন্তানের জননী। পেশায় গৃহিণী) ৩য় এইচএসসি পাস। ( বিবাহিতা, ২ সন্তানের জননী। পেশায় গৃহিণী) ৪র্থ অনার্স কমপ্লিট। ( বিবাহিতা, তিনি ২ সন্তানের জননী, ১ ছেলে ১ মেয়ে।পেশায় গৃহিণী ) ৫ম এসএসসি পাস, ( বিবাহিতা, তিনিও ২ সন্তানের জননী, বড় ছেলে হিফজ বিভাগে অধ্যায়নরত, ছোট ছেলের বয়স ৩ ) বোন পাঁচজন সবাই ৩ ভাইয়ের বড়ো। আলহামদুলিল্লাহ সবাই সুখের সংসার করতেছেন। |
| চাচা মামাদের পেশা
|
এক চাচা - তিনি ঢাকাতে দীর্ঘদিন চাকরি করেছেন, বর্তমানে নিজস্ব জমিতে চাষাবাদ করেন। আমার বাবা বড় ছিলেন। ৪ মামা ১ম কিশোরগঞ্জ, বড় বাজারে কাঁচামালের ব্যবসা করেন। ২য় সরকারি চাকুরীজীবি। মৃত। ৩য় পল্লী চিকিৎসক। সৈয়দ নজরুল মেডিকেলের পাশে উনার নিজস্ব ফার্মেসি আছে। ৪র্থ অবসরপ্রাপ্ত সেনাসদস্য। ( ওনার ২ ছেলে, বড় ছেলে এমবিবিএস ডাক্তার। ছোট ছেলে ঢাকা ভার্সিটিতে পড়াশোনা চলমান।
|
| পারিবারিক অর্থনৈতিক অবস্থা |
মধ্যবিত্ত
|
| অর্থনৈতিক অবস্থার বিবরণ |
আলহামদুলিল্লাহ আল্লাহ তায়া’লা আমাদেরকে অর্থনৈতিক এবং সামাজিকভাবে ভালো অবস্থানে রেখেছেন,বাবার পৈতৃক সম্পত্তির পরিমাণ আনুমানিক ২৮০ শতাংশ। তা ছাড়া আমি এবং বড় ভাই দু‘জনে ,রোডের পাশে মনোরম পরিবেশে ৪০ শতাংশ জমি ক্রয় করেছি,বাড়ি করার উদ্দেশ্যে।ক্রয়কৃত জায়গায় মাটিও ভরাট করা হয়েছে, আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ শীঘ্রই সেখানে নতুন বাড়ি করা হবে।আমাদের বর্তমান পুরাতন বাড়িতে সাতাশ শতাংশ জমি রয়েছে ।পুরাতন বাড়ি ছেড়ে নতুন বাড়ি করবার কারণ হচ্ছে,,পুরাতন বাড়িতে আসা যাওয়া রাস্তার ইকটু সমস্যা,,যার কারণে এই বাড়িতে বিল্ডিং করা হচ্ছে না।বর্তমান বাড়িতে আপাতত ২ টি টিনশেড ঘর রয়েছে।যেগুলোতে আমরা বর্তমানে বসবাস করছি। রাস্তার পাশে ক্রয়কৃত জায়গায় মাটি ভরাট করিয়েছি ২ মাস চলমান,মাটি গুলো আরেকটু বসার পর ঘরের কাজে ধরা হবে ইনশাআল্লাহ। তা ছাড়া মাছ চাষ করার জন্য আমাদের নিজস্ব ২৫০ শতাংশ জমিতে একটা প্রজেক্ট রয়েছে, সেগুলো ভাইয়া দেখাশোনা করে। সব মিলিয়ে আমাদের ফ্যামিলি আলহামদুলিল্লাহ খুব ভালোই চলছে। যেটুকু সম্ভব হয়েছে আমি জানিয়েছি,এখন আমরা মধ্যবিত্ত নাকি উচ্চমধ্যমিত্ত সেটা আমি ঠিক নির্ণয় করতে পারছি না।
|
| পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন?
|
আমাদের বাড়ির আশপাশে কারো বাড়ি নেই, আলাদা, পর্দায় থাকার মতো খুব সুন্দর মনোরম পরিবেশ রয়েছে,আলহামদুলিল্লাহ। পরিবারের সবাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে। তবে বড় ভাই ব্যতিত, ওনি শুধু জুমআর নামাজ পড়ে।আমি সবসময় বুঝাই কিন্তু পড়ে না,আমার সাথে শুধু তারিখ দেয় আজ নয় কাল, কাল নয় পরশু পড়বে,মৃত্যুর ডাক যখন চলে আসবে তখন তো আর এভাবে তারিখ দিয়ে আসবে না। ওয়াক্তের নামাজ না পড়াতে আম্মু অনেক রাগ হয় ভাইয়ার প্রতি। আম্মু পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, এমনকি তাহাজ্জুদ এবং এশরাক নামাজেরও পাবন্দি করেন।আম্মু দৈনিক ফজর নামাজের পর কোরআন তেলাওয়াত করেন,আলহামদুলিল্লাহ। আমরা একজন নেককার মা❤️ পেয়েছি,আলহামদুলিল্লাহ। পরিবারের সবাই মাহরাম নন-মাহরাম মেনে চলার সর্বোচ্চ চেষ্টা করেন, আলহামদুলিল্লাহ। আমার বাবা পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেন,, সময় পেলে তাবলীগে সময় দিতেন।দোয়া করি আল্লাহতালা যেন আমার বাবাকে জান্নাতুল ফেরদৌস নসীব করেন। আমিন।
|