জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
মহান রবের হুকুমে এমন কেউ আসুক আমার জীবনে যার মাধ্যমে আমি আমার ইমান মজবুত করতে পারবো, উত্তম আখলাকের অধীকারি হতে পারবো, যে পর্দার ব্যপারে কঠোর,দ্বীনের ব্যপারে কঠোর।আমাদের বিয়েতে সামাজিকতা দুনিয়াবি কোনো কিছু পালন করতে দিবেন না আল্লাহ তায়ালা আদেশ এবং রাসুল সাঃ এর সুন্নাহ অনুযায়ী বিবাহ হবে আমাদের। সব সময় দান করার মন মানসিকতা থাকতে হবে। যে দ্বীনের সকল হালাল হারাম সম্পর্কে অবগত এবং পরিপূর্ণ আদায় করতে দৃঢ় প্রতিজ্ঞ। যিনি দ্বীনের ব্যপারে ভালো ওয়াকিবহাল, দ্বীনের ব্যপারে কঠোর। প্রত্যেক হারামের ব্যপারে সচেতন। হালাল পস্থায় উপার্জন করেন। মজার ছলেও মিথ্যা না বলা এবং কারো সম্পর্কে হাসি ঠাট্টা না করা তাকে ছোট না করা, নিজে যতো বড় কেউ হোক না কেনো কখনো মানুষকে ছোট না ভাবা ছোট না করা।এবং সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে স্বচ্ছন্দ বোধ করেন। ম্যাচুরিটি, ব্যক্তিত্ব সম্পূর্ণ , বদমেজাজি নয়,কৃপন নয়,রাগ পুষে রাখা নয়, অল্পতে তুষ্ট থাকবে।আমাকে বুঝবে, ভুল করলে ধরিয়ে দিবে, বুঝাবে, যে আমাকে কখনো অবহেলা করবে না। আমার জীবন'টা বিষণ অগুছালো আমার এই অগুছালো জীনটা গুছাতে সাহায্য করবে।অসম্মান করবে না গুরত্বহীন ভাববেনা।যিনি হবেন যত্নশীল, গায়রতওয়ালা তিনি আমার নামটাও তার বন্ধুদের সামনে উচ্চারণ কবেননা, আমার শাসন কর্তা, যিনি হবেন আমার স্বামী, আমার সন্তানদের পিতা,আমার অবিভাবক, আমার বন্ধু,, তিনি একান্তই আমার হবেন শুধুই আমার, তিনি সব সময়ই ছা্যার মতো আমার পাশে থাকবেন, আমার দুনিয়ায় ও আখিরাতের সঙ্গী হবেন! যতটুকু পারতেছি নিজেকে পরিবর্তন করার চেষ্টা করতেছি। এমন কেউ আসুক, যে আমার সমস্ত ভুলগুলো তাচ্ছিল্য করে নয় বরং ভালোভেসে আন্তরিকতা সহীত সংসধন করে দিবে। আমার পথচলাটাকেও আরো সহজ করে দিবে। কারণ আমি একজন জেনারেল পড়ুয়া তাই আমার অনেক কিছু শেখার এবং জানার-শোনার আছে। এমন কেউ আসুক যিনি ফরজের প্রতি কোনো অবহেলা করবে না, সুন্নাতের প্রতি যত্নবান, নফলের প্রতি আগ্রহী, হালাল হারাম মেনে চলবে, হৃদয় ভেতরে কুরআনের প্রতি অসীম ভালোবাসা থাকবে, যার সকাল শুরু হয় আল্লাহ তায়ালার কুরআন পাঠ করে এবং রাত শেষ হয় রবের প্রশংসা করে কুরআন পাঠ করে, সবসময় তাওয়াককুল রাখবে মহান রবের প্রতি, সর্বদা চেষ্টা করবে কুরআন সুন্নাহ আলোকে জীবন গরার, যার প্রথম ভালোবাসা হবে রাসুল (সাঃ), এবং যার চলা ফেরায় ফুটে উঠবে নবী রাসুলের সুন্নাহ, যে হবে আমার উস্তাদ, যার কাছ থেকে আমি ইসলামের জ্ঞান অর্জন করতে পাড়বো, যে হবে আমার দ্বীন পালনের সঙ্গী,যার সাথে হবে আমার দ্বীন পালনের এক অসীম প্রতিযোগি, যে হবে আমার মাথার উপরে বৃক্ষের মোত ছায়া, এবং আমাদের ভালোবাসা হবে সব মহান রবের জন্য 🤍 কুসংস্কার মানে, মাজার পূজারি,ফকিরি, বেদায়াতি,এলকোহলে নেশা, কোনো পীরের মুরিদ ইত্যাদি এগোলোতে জরিত যারা দয়া করে যোগাযোগ করবেন না।(ইত্তাকুল্লাহ) আমার বায়োডাটা পছন্দ হলে ইস্তেখার নামাজ পড়ে তারপর যোগাযোগ করবেন ,আর যোগা্যোগের পর দয়া করে ছবি চাইবেন না মাহরাম নিয়ে দেখতে আসবেন বাসায়। (বায়োডাটা ভালো ভাবে বুঝে তারপর যোগাযোগ করবেন ইন শা আল্লাহ)
|