| প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন?
|
হ্যা। আলহামদুলিল্লাহ। ছোটবেলা থেকেই নামাজ পড়ি। কিন্তু পরিপূর্ণ সচেতনতার অভাবে মাঝেমধ্যেই কাযা হতো। তবে ২০১৮ থেকে একেবারে নিয়মিত আদায় করা হয়। |
| সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়?
|
1/2। তবে প্রতি সপ্তাহে নয়। আর কাযা হলেও যথাসম্ভব পরের ওয়াক্তের মধ্যেই আদায় করে নিই। |
| শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন?
|
হ্যা।
|
| আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে?
|
নেই। আলহামদুলিল্লাহ। তবে চশমা ব্যবহার করি। (-.৭৫)
|
| মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি?
|
মাজার হলো কবর। কিন্তু এগুলো ফিতনা, বিদআত আর শিরকের অন্যতম উৎস।
|
| আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন
|
আল কুরআন বঙ্গানুবাদ, আল্লাহর পরিচয়, ঈমানদীপ্ত দাস্তান (৮ খণ্ড), কিতাবুল ঈমান, কিতাবুস সুন্নাহ, আমালুস সুন্নাহ, প্রোডাক্টিভ মুসলিম, প্রাচীর, কখনও ঝরে যেও না, নবীয়ে রহমত, বেলা ফুরাবার আগে, জীবন যেখানে যেমন, গল্পগুলো অন্যরকম, এবার ভিন্ন কিছু হোক, আসমান, নামাজে মন ফেরানো, কিয়ামত, ইসলাম ও মুসলমানের পরিচয়, আল্লাহওয়ালা সহ আরো অনেক। আলহামদুলিল্লাহ, আমার ব্যক্তিগত সংগ্রহে প্রায় ১০০+ হার্ড কপি এবং ৩০০+ সফট কপি বই আছে। যা প্রতিনিয়ত বর্ধমান।
|
| আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন
|
শায়খ আহমাদুল্লাহ, মুফতি মনসুরুল হক, মুফতি মুস্তাকিম বিল্লাহ, মুফতি তাকি উসমানী, নোমান আলী খান, খোন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর সহ আরো বেশ কয়েকজন।
|
| নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন |
শখ: বাগান করা, বনসাই করা, পশুপাখিদের (যেমন: বিড়াল, পাখি) পোষ মানানো, একুরিয়ামে বিভিন্ন মাছ, কচ্ছপ এগুলো পালন করা, মাইক্রোস্কোপ দিয়ে যেকোনো জিনিস পর্যবেক্ষন করা। পরিবেশ পরিস্থিতি অনুকূলে থাকলে করার ইচ্ছা আছে। পছন্দ: সাজানো-গোছানো, পরিচ্ছন্ন-পরিপাটি থাকতে পছন্দ করি, আতর (সুগন্ধি) পছন্দ করি। আমার বই এবং আতর সংগ্রহের একটা ঝোঁক রয়েছে। ছোট্ট বাচ্চাদের খুব ভালোলাগে। অপছন্দ: লোভ, অহংকার, হিংসা, গীবত, পরণীন্দা, অনর্থক কথা এবং কাজ, লৌকিকতা, অপচয় অপছন্দ করি। রুচিবোধ: বই পড়তে ভালোলাগে । সাদামাটা- ছিমছাম জীবন যাপন করতে ভালোলাগে। প্রকৃতির সৌন্দর্য্য অবলোকন করতে ভালোলাগে (যেমন: নির্জন পূর্ণিমা রাত, খোলা মাঠে ঘাসের ওপর শুয়ে তারাময় আকাশের গভীরতায় হারিয়ে যাওয়া, ভোরের স্নিগ্ধতা, শীতের সকালের শিশির ভেজা ঘাস অথবা ঝুম বৃষ্টি বা নদী তীরের সূর্যোদয় কিংবা সূর্যাস্ত, নির্জন সময়ের নদীপারের ঢেউয়ের শব্দ, গ্রীষ্মের দুপুরে গাছের ছায়ায় বসে নদী, প্রকৃতি অবলোকন, শরতের আকাশে মেঘের খেলা, পাহাড়, বন, সমুদ্র.......)। স্বপ্ন: জীবনে একটিবার হলেও হজ্ব করা। দ্বীনের জন্য জিহাদ করা এবং শাহাদাতের অমৃত সুধা পান করা।
|