Profile

বায়োডাটা নং : 11711

বায়োডাটার ধরণ পাত্রের বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 2002
উচ্চতা ৫′ ৬″
গাত্রবর্ন উজ্জ্বল শ্যামলা
ওজন ৫২ কেজি কেজি
রক্তের গ্রুপ এ+
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা মৌলভীবাজার সদর, মৌলভীবাজার, সিলেট
এলাকা/গ্রামের নাম: মোহাম্মদপুর
বর্তমান ঠিকানা মৌলভীবাজার সদর, মৌলভীবাজার, সিলেট
এলাকা/গ্রামের নাম: মোহাম্মদপুর
কোথায় বড় হয়েছেন? গ্রামে (শৈশবে) ও শহরে (কৈশরে)
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা এসএসসি
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা এস.এস.সি. ২০২৫ সালে পাস করলেও এর নীরব কিছু ইতি. রয়েছে যা আমি অন্যান্য শিক্ষাগত যোগ্যতায় সংক্ষেপে কিছুটা উল্লেখ করেছি।
বিভাগ ব্যবসা
ফলাফল বি
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ ঠিকাদার_ কন্সট্রাকশন-বিল্ডিং এবং কেয়ারটেকার_ রিসোর্সস প্রপার্টি
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ দীর্ঘকাল যাবত মানসিক রোগী।(মায়ের এ সমস্যা সম্ভবত আমার জন্মের ৮-১০ মাস পর থেকে হয়তো হবে, পিতার অভিমত)
আপনার কতজন ভাই আছে? ২ জন
ভাইদের তথ্য ভাই ১. পেশা:ঠিকাদার (কন্সট্রাকশন-বিল্ডিং) বৈবাহিক অবস্থা: বিবাহিত ভাই ২. পেশা:সহকারী-ঠিকাদার (কন্সট্রাকশন-বিল্ডিং) বৈবাহিক অবস্থা: বিবাহিত
আপনার কতজন বোন আছে? ১ জন
বোনদের তথ্য প্রিয়তম বোন পেশা: গৃহিনী বৈবাহিক অবস্থা: বিবাহিত ও তিন সন্তানের জননী। বর্তমানে আমার তিনি একমাত্রই বোন। মায়ের স্নেহ না পেলেও শৈশব থেকে আমার আমার বোনও আমাকে আগলে রেখেছি। তাই আমি আমার বোনকে যটেস্ট সম্মান ও মহব্বত করি।
চাচা মামাদের পেশা আমার আপন একমাত্র বড়চাচা তরুণ বয়সে অনেকে আগেই ইন্তেকাল করেছেন। আল্লাহ ওনাকে বেহেস্ত নসিব করুন,আমিন। দাদা ইন্তেকালের পর (পিতা তখন শিশু) আমার দাদির ২য় বিবাহ হলে সে তরফের দুইজন সৎ চাচাও রয়েছেন।তবে তারা তাঁদের পৈতৃক বাড়িতে থাকায় আমাদের সাথে তেমন যোগাযোগ হয় না। মামা তিনজনের মধ্যে একজন মারা গেছেন। বড়মামা কাঠমিস্ত্রি ও কৃষিজীবী। ছোট মামা ব্যবসায়ী।তারা তাঁদের সংসার জীবন নিয়ে ব্যস্তআর দাদা-দাদি ও নানা-নানি তাঁদের কেউই নেই। আল্লাহ তাঁদের বেহেস্ত নসিব করেন, আমিন।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ পারিবারিক সম্পদের মধ্যে শুধু বাড়িতে জায়গা আছে। অন্যান্য জায়গার রেকর্ড থাকলেও তা আমাদের দখলে নেই,তারপরও যতটুকু আছে আলহামদুলিল্লাহ।আমরা এটার সাথে মানিয়ে চলাফেরা করতে পারতেছি।আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? আলহামদুলিল্লাহ, আমাদের পারিবারিক দ্বীনি পরিবেশ মোটামুটি ভালো। আমাদের পরিবারের প্রায় সবাই তাবলীগের সঙ্গে জড়িত।আমার বাবা-মা গায়রে মাহরাম তেমন মেনে চলেন না।আমি আমার পরিবারের প্রায় সবাইকে দ্বীনের ওপর চলার জন্য দাওয়াত দেই।হেদায়াত দেয়ার মালিক আল্লাহ। আমি আমার সাধ্যমতো সর্বোচ্চ প্রচেষ্টা করছি। মাঝেমধ্যে নিজেকেও তাশকিল করি_পরিপূর্ণ দ্বীন মানার।আল্লাহ আমাদের সবাইকে দ্বীনের সঠিক বোঝ দান করুন, আমিন।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? জ্বি,হ্যাঁ, আলহামদুলিল্লাহ।প্রতিদিন পাচ ওয়াক্ত নামাজ জামাতের সহিত গত সাত বছর ধরে পড়া হয়(এর আগে শৈশবে মাদ্রাসায় থাকতেও নিয়মিত নামাজ পড়তাম)।।মাঝেমধ্যে ওজর থাকলে ঘরে আদায় করি নয়তো প্রায় সবসময়ই মসজিদে নামাজ আদায় করি।।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? আলহামদুলিল্লাহ, সাধারণত নামাজ কাজা হয় না শরয়ী ওজর ব্যতিত।তারপরও প্রতিকূল পরিবেশে নামাজ কাজা হয়ে গেলে পরে সে ওয়াক্তের নামাজ পড়ি।তবে ইচ্চাকৃত ভাবে নয়।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? আলহামদুলিল্লাহ মোটামুটি আরবি পড়তে পারি এবং পুরোপুরি সহীহ ভাবে (তাজবিদসহ) শিখার প্রচুর চেষ্টা করছি। তবে আমার হিফজ করতে ভালো লাগে এবং মাঝেমধ্যে কোরআনের হিফ্জও করি। আর সুরা কেরাতের মশকও করি।আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল।
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? আলহামদুলিল্লাহ। আমি মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ এবং শারীরিকভাবে হাল্কা ঠান্ডা লাগার কিছু প্রবনতা রয়েছে।আর সামান্য মুখের জড়তা রয়েছে।বর্তমানে দোয়া-ইস্তেগফার ও অনুশীলনের মাধ্যমে অনেকটা কমেছে।আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? মাজার হলো বুজুর্গদের কবর। তাই তাঁদের কবর যিয়ারত করা যায়। আজকাল মাজার ফিতনা ও গুনাহে পরিণত হচ্ছে। তাই কোন ফিতনার মাঝে না যাওয়াই সবচেয়ে ভালো। আর মাজারে কোন কিছু মান্নত করা বা চাওয়া এবং সিজদাহ্ করা গুনাহে শিরক।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন আমার পড়া তিনটি ইসলামি বইয়ের নাম: ১. মুন্তাখাব হাদিস,২. ফাজয়েলে আমাল,৪.ফাজায়েলে সাদাকাত, ৪. তাসাউফ ও আত্মশুদ্ধি, ৫. বিয়ে: অর্ধেক দ্বীন। এছাড়া আরো অনেক কিতাব পড়া হয়েছে এবং পড়ার ইচ্ছে আছে।
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন ১. হযরত মাওলানা মুহাম্মদ সা'দ কান্ধলভী (দা:বা:),২. মাওলানা তারিক জামিল (হাফি.) ৩. শায়খ আহমাদুল্লাহ (হাফি.),৪. মাওলানা আনিসুর রহমান আশরাফি (হাফি.),৫. মুফতি আরিফ হাবিব (হাফি.) সহ আরও অনেকে রয়েছেন
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন মহান আল্লাহ তায়ালার হুকুম মেনে ও রাসুল (স.) এর সুন্নত তরিকায় জীবন পরিচালনা করা।আমি আল্লাহ ভীরু ও পিতৃ-মাতৃ ভক্ত। এছাড়া নিজের চরিত্র হেফাজত,ইমান-আমল বৃদ্ধি ও মজবুতি করতে আপ্রাণ চেষ্টা রয়েছে। আমার রুচিবোধ,পছন্দ-অপছন্দ ইত্যাদি বিস্তারিত দেওয়া হলো ; ○আত্মশুদ্ধি ও আত্মিক উন্নয়ন ○কুরআন তেলাওয়াত ও অর্থ বোঝার চেষ্টা ○নফল ইবাদত,যিকির,দোয়া ○পরিবার,সন্তান ও সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা বিস্তারিত ভাবে নিম্নে দেয়া হলো : •সালাত ও শরিয়ত: পাঁচ ওয়াক্ত নামাজ সময়মতো আদায় করা এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে কুরআন ও সুন্নাহর বিধান মেনে চলার চেষ্টা করা। •পর্দা ও শালীনতা: শরিয়তসম্মত পূর্ণ (চোখের) পর্দা বজায় রাখা এবং ঘর ও বাহিরের জীবনে সর্বোচ্চ শালীনতা রক্ষা করা। •ইলম চর্চা: অবসর সময়ে বিশুদ্ধ কিতাব পড়া বা নির্ভরযোগ্য আলেমদের আলোচনার মাধ্যমে দ্বীনি জ্ঞান বৃদ্ধি করা। •পারিবারিক মূল্যবোধ: মা-বাবা ও মুরুব্বিদের সম্মান এবং ছোটদের স্নেহের মাধ্যমে একটি আদর্শ ও শান্তিময় পরিবার গঠন করা। •সরলতা ও অল্পে তুষ্টি: বিলাসিতার চেয়ে সাধারণ ও মিতব্যয়ী জীবনযাপনে আগ্রহী থাকা এবং আল্লাহর নেয়ামতের ওপর সন্তুষ্ট থাকা। •সহযোগিতার মানসিকতা: নেক কাজে স্ত্রীকে উৎসাহ দেওয়া এবং একে অপরের পরিপূরক হয়ে জান্নাতের পথে এগিয়ে যাওয়া। •বেপর্দা পরিবেশ: গায়রে মাহরামদের সাথে অবাধ মেলামেশা এবং যেখানে (চোখের)পর্দার বিধান লঙ্ঘিত হয় এমন পরিবেশ কঠোরভাবে এড়িয়ে চলা। •অহেতুক অপচয়: বিলাসিতা কিংবা অপ্রয়োজনীয় কাজে সময় ও অর্থ নষ্ট করা থেকে দূরে থাকা। •মিথ্যা ও গিবত: পরনিন্দা, অন্যের দোষ চর্চা এবং মিথ্যা কথা বলা বা শোনাকে প্রচণ্ড অপছন্দ করা। •অশালীনতা ও উগ্রতা: কথা বা আচরণের ক্ষেত্রে কর্কশতা এবং উগ্র জীবনযাপন অপছন্দ করা। •গান ও বাদ্যযন্ত্র: বাদ্যযন্ত্রসহ গান বা মিউজিকের পরিবর্তে কুরআন তিলাওয়াত ও ইসলামিক নাসিদ শুনতে পছন্দ করা। •দুনিয়ায় আসার মূল উদ্দেশ্য: এই দুনিয়াকে কেবল পরকালের প্রস্তুতির জায়গা হিসেবে দেখা এবং প্রতিটি কাজের মাধ্যমে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। •যৌথ জান্নাতের সফর: জীবনসঙ্গীর সাথে এমন এক সুন্দর সম্পর্ক গড়া, যেন আমরা কেবল দুনিয়াতেই নয়, বরং জান্নাতেও একে অপরের সঙ্গী হতে পারি। •আদর্শ সন্তান ও প্রজন্ম: সন্তান-সন্ততিকে কেবল দুনিয়াবি শিক্ষায় নয়, বরং আখেরাতের সফলতার কথা মাথায় রেখে খাঁটি মুসলিম হিসেবে গড়ে তোলার মানসিকতা রাখা। •কিয়ামত ও জবাবদিহিতা: কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় অন্তরে লালন করা এবং প্রতিটি কাজে আখেরাতের পাথেয় সংগ্রহ করার চেষ্টা করা। •পরকালীন শান্তি: ক্ষণস্থায়ী বিলাসিতার চেয়ে চিরস্থায়ী জান্নাত লাভ এবং কবরের জীবনের প্রশান্তিকে জীবনের আসল সফলতা •হালাল জীবনযাপন,সত্যবাদিতা, নম্র ও ধৈর্য ইত্যাদি। অপছন্দ: গুনাহের পরিবেশ,অশালীনতা ও ফাহেশা,অহংকার হিংসা অপবাদ, আল্লাহকে ভুলিয়ে দেয় এমন পরিবেশ থেকে সরে আসার চেষ্টা করি। 🛑আমার সম্পর্কে কিছু কথা যা বলে রাখা উক্তম :🛑 " শৈশব হতে নিজেকে এখনো একা মনে হয়।আপনজনের শূন্যতায় ব্যাধিত এই একাকিত্ব হতে আল্লাহর পাঁনাঃ চাই। যে পরিবারে একজন মা পরিবারকে গুছিয়ে-আগলিয়ে রাখেন, সন্তানের প্রতি যত্ন, মায়া-মহব্বত ও লালন পালন সহ পুরো পরিবারকে নেতৃত্ব দিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন, সেখানে আমার মা একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি হওয়ায় পরিবার-সংসারে তেমন অবদান রাখতে পারেন নি। সেই শৈশব হতে মাতৃস্নেহ ছাড়াই ছোট থেকে বড় হয়েছি। মায়ের জায়গায় আমার লালন পালন আল্লাহ আমার দাদিকে দিয়েই করিয়েছেন।আল্লাহ আমার দাদিকে মাফ করে বেহেস্ত নসিব করুন। আর আমার পিতা আমাদেরকে মায়ের শুন্যতা কখনো বুঝতে দেন নি। তিনি সবসময় আমাদের পাশে থেকে সব দুখঃ কষ্ট দূর করেছেন।তিনি ঘরের বাহিরে একজন আদর্শ বাবার হক আদায় করেছেন আর ঘরে এসে একজন মায়ের দায়িত্ব পালন করেছেন। আমি আমার পিতাকে একজন আদর্শ গর্বিত পিতা ভাবি। কারণ তিঁনি আমাদের কথা ভেবে নিজের জীবন-যৌবন ত্যাগ করেছেন। এখনো আমার পিতা আমাদের জন্য জীবন-সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। যেহেতু আমার মা একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি তাই পরিবারের সবকিছুর দায়িত্ব আমার পিতাকেই বহন করতে হয়। পাশাপাশি আমিও যতাসাধ্য চেষ্টা করে যাচ্চি। এখন আমার পিতা ধীরে ধীরে বার্ধক্যের দিকে ধাবিতা হওয়ায় ওনার বেশ কিছু প্রতিক্রিয়া লক্ষ করা যাচ্ছে। তাঁর মধ্যে হলো_ মাঝেমধ্যে মনে রাখতে না পারা ও অস্বাভাবিক আচরণ, বিষণ রাগ করা,এছাড়া কিছু বিষয়ে সাপোর্ট না দেয়া ইত্যাদি,যা সাধারণত মানুষের বয়স বাড়ার সাথে হয়ে থাকে। তাই আমি আমার পিতার কার্যকলাপের সাথে খাপ খাইয়ে তাঁকে মেনে চলি। তবে শরীয়ত বিরোধী কিছু হলে এটার প্রতি আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।সব কিছুর পরও আমি আমার পিতাকে যথেষ্ট সম্মান ও মহব্বত করি। আল্লাহ যেন আমার পিতা-মাতাকে মাফ করে উক্তম নেক হায়াৎ দান করেন, আমিন।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? ঢিলাঢালা শরীয়ত সম্মত পোশাক (যেমন পাঞ্জাবী/কবুলি,টাউজার/পায়জামা,টুপি ইত্যাদি)
সুন্নতি দাড়ি আছে কি না? কবে থেকে রেখেছেন? জ্বি,আছে।আলহামদুলিল্লাহ।এ দুইবছর হলো পরিপূর্ণ ভাবে রাখা এবং জেনেটিক কারণে আমার দাড়ি এখনো এক মুষ্টির কম আছে।
টাখনুর উপরে কাপড় পরেন? জ্বি, হ্যাঁ।
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? জ্বি, আলহামদুলিল্লাহ। ইদানিং অফলাইনে পুরোপুরিভাবে গায়রে মাহরাম এড়িয়ে চলছি।আর অনলাইনে টোটালি (জরুয়ত ব্যতিত) ফোন ব্যবহার বাদ দিয়েছি।আল্লাহ যেন আমাদেরকে নজরের হেফাজত করার তাওফিক দান করেন, আমিন।
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? নাউজুবিল্লাহ, এগুলো আমি অন্তরের অন্তস্থল থেকে তীব্র ঘৃণা করি।আগে হয়তো (জেনে, না জেনে) হতো, আল্লাহ আমায় ক্ষমা করুন।বর্তমানে দ্বীনের বোঝ আসার পর থেকে এসব বর্জন করেছি।বর্তমানে সামাজিক কোন মাধ্যম (যেমন ফেসবুক, ইউটিউব, ক্রোম ইত্যাদি পশ্চিমা মিডিয়া) ব্যবহার করি না এবং আমার ফোন কাহাফ গার্ড দিয়ে আমি নিয়ন্ত্রণ করি। ফলে বড় মানের apps ব্লক কিরে বিকল্প হিসেবে ইসলাম সমর্থীত apps ব্যবহার করি এবং স্ক্রিন টাইম লিমিট করে রাখি। বর্তমান যামানার মোবাইলের ফিতনা থেকে বাঁচতে "কাহাফ গার্ড" apps ব্যবহার করা অনেক উপকারী।আল্লাহ যেন আমাদেরকে সব ধরনের ফিতনা থেকে বেঁচে থাকার তাওফিক দেন, আমিন।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? জ্বি, হ্যাঁ।দাওয়াতে তাবলীগ এর সাথে যুক্ত,আল্লাহ তায়ালা যেনো কবুল করেন।
পেশাগত তথ্য
পেশা শিক্ষার্থী
পেশার বিস্তারিত বিবরণ অর্থের উৎস: নিজস্ব অপ্রতিষ্ঠানিক ব্যবসায় ও আত্মকর্মসংস্থান। • ব্যবসায়; কন্সট্রাকশন - বিল্ডিং (দালান-ঘর নির্মাণ)। বিভিন্ন ধরনের ঘর-বাড়ি, রাস্তা-উদ্যান, প্রাচীর-দেয়াল প্রভৃতি নির্মাণ কাজ আমরা বিভিন্ন চুক্তিমূল্যে ও ভিন্ন ভাবেও নির্মাণ করে থাকি। • প্রত্যক্ষ সেবা: কেয়ার্টেকারস (তত্ত্বাবধান/পরিচালন)।আমাদের ঘনিষ্ট এক ব্যক্তির (লন্ডন প্রবাসীর) দেশে থাকা শহরের সম্পদ-সম্পত্তি (বাসা-বাড়ি) তত্ত্বাবধানে আমরা নিয়োজিত। • আত্মকর্মসংস্থান: প্রফেশনাল ড্রাইভার।ড্রাইভিং আমার কেরিয়ার হিসেবে থাকলেও (কিছু জটিলতায়) আপাতত লাইনে নেই। তবে অতি শীঘ্রই আমি লাইনে যোগদান করবো, ইনশাআল্লাহ। • দেশসেবা: বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সদস্য হিসেবে স্বেচ্চাসেবী (ভাতাভোগী) দায়িত্ব পালন অব্যাহত রয়েছে। রিজিক তো আল্লাহ তায়ালার পক্ষ থেকে পুনঃ নির্ধারিত এবং অভাব-অনটনও মুমিনের জন্য এক ধরনের পরিক্ষা।তাই প্রয়োজনে পারিবারিক সীমাবদ্ধতা ও অভাবকে ধৈর্য ও সন্তুষ্টির সঙ্গে মেনে নেওয়ার মানসিকতা থাকা জরুরি। সর্বদা হালাল উপার্জন,পরিশ্রম ও আল্লাহর উপর তাওয়াক্কুল করে চেষ্টা করলে ভবিষৎ রিজিকে আরো খায়ের বরকত হবে, ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ,আমি ১০০% হালাল ইনকামের সর্বোচ্চ চেষ্টা করি।আর হালাল ইনকাম ছাড়া ইবাদতও কবুল হয় না।
মাসিক আয় আমার ইনকাম দিয়ে পরিবারের ফরজ খরচ ভরনপোষণ করা যাবে, ইনশাআল্লাহ। আর আয় কম বেশি হতে পারে।আল্লাহ আমার ভবিষৎ রিজিকে আরো খায়ের বরকত দেবেন, ইনশাআল্লাহ।
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? হ্যাঁ, রাজি।কিন্তু আমার পিতা একটু সময় চাইছেন,কারণ আমাদের বাড়ির সংস্কার কাজ ও রাস্তার জন্য।তবে আমার আশা সময় বিলম্বিত হবে না,যদি হয় তাহলে আমরা ইনসাফের ভিক্তিতে আকদের (নিকাহ) মোবারক অগ্রাধিকার থাকবে, ইনশাআল্লাহ।
বিয়ের পর স্ত্রীকে পর্দায় রাখতে পারবেন? ইনশাআল্লাহ,সর্বোচ্চ চেষ্টা করবো।
বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? দ্বীনি ইলম অর্জনে (পর্দা মেনে) হলে অবশ্যই
বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? কখনোই না
বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? নিজ বাড়িতে (আপাতত)
আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে কোনো উপহার আশা করবেন কি না? একদম না
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? আমার কাছে বিবাহ শুধু পার্থিব জীবনের একজন সঙ্গী পাওয়ার বিষয় নয়; বরং এটি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন, রাসূলুল্লাহ ﷺ-এর সুন্নাহ অনুসরণ এবং দ্বীনের পথে একে অপরের সহযোগী হওয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। আমি এমন একজন জীবনসঙ্গী প্রত্যাশা করি, যার সঙ্গে পরস্পরের ঈমান, আমল, চরিত্র ও আখিরাতের উন্নতিতে সহযোগিতা করা যাবে। আমি চাই, আমাদের দাম্পত্য জীবন কুরআন-সুন্নাহর আলোকে পরিচালিত হোক। স্বামী-স্ত্রী একে অপরের প্রতি ভালোবাসা, দয়া, সম্মান, বিশ্বস্ততা ও দায়িত্বশীলতার সঙ্গে আচরণ করবে এবং একে অপরকে নামাজ, কুরআন তিলাওয়াত, দ্বীনি ইলম অর্জন ও নেক আমলের ব্যাপারে উৎসাহিত করবে। বিবাহের মাধ্যমে একটি দ্বীনদার ও আদর্শ মুসলিম পরিবার গড়ে তোলা, হালালভাবে জীবনযাপন করা এবং ভবিষ্যৎ সন্তানদের ঈমান-আখলাক ও দ্বীনি শিক্ষার পরিবেশে গড়ে তোলাকে আমি বিশেষ গুরুত্ব দিই। পাশাপাশি সামর্থ্য অনুযায়ী তাবলীগ ও দ্বীনের দাওয়াতের কাজে সম্পৃক্ত থেকে নিজের ও পরিবারের দ্বীনি পরিবেশ উন্নত করার চেষ্টা করতে চাই। আমার কাছে সফল দাম্পত্য জীবন মানে শুধু সুখ-স্বাচ্ছন্দ্য নয়; বরং এমন একটি সম্পর্ক, যেখানে স্বামী-স্ত্রী একে অপরের জন্য দুনিয়ায় প্রশান্তির কারণ এবং আখিরাতের পথে সহায়ক হবে। মতপার্থক্য হলে ধৈর্য, পরামর্শ ও সুন্দর ব্যবহারের মাধ্যমে সমাধানের চেষ্টা করবে এবং উভয়ে আল্লাহর সন্তুষ্টিকে নিজেদের দাম্পত্য জীবনের মূল লক্ষ্য হিসেবে গ্রহণ করবে। বিয়েতে যত খরচ কম তত বরকত বেশি।একজন দ্বীনদারী দায়িত্ববান স্বামী হিসাবে সংসার পরিচালনা করা এবং পরস্পরের দুনিয়া ও আখেরাতের কল্যাণে সহায়ক হওয়াই আমার উদ্দেশ্য। ফেতনার যামানায় নিজেকে হেফাজত রাখতে,অর্ধেক দ্বীন পূর্ণ করতে এবং আদর্শ মুসলিম পরিবার গঠনের উদ্দেশ্যে নিকাহ করতে চাই। সর্বোপরি, আমি এমন একটি সংসার গড়ে তুলতে চাই যেখানে দ্বীন, ভালোবাসা, পর্দা, সুন্নাহ, পারস্পরিক সম্মান, দায়িত্ববোধ ও আখিরাতের চিন্তা থাকবে এবং যে সংসার আমাদের উভয়ের জন্য আল্লাহর নৈকট্য ও জান্নাতের পথে চলার একটি মাধ্যম হয়ে উঠবে—ইনশাআল্লাহ।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 18-22
উচ্চতা ৪'-৮" - ৫'-০৪"
গাত্রবর্ন শ্যামলা, উজ্জল শ্যামলা, ফর্সা
পেশা শিক্ষাগত যোগ্যতা যাই হোক না কেন দ্বীনদারিতা থাকতে হবে। তারপরও দ্বীনি শিক্ষায় হেদায়াতুন নাহু/কাফিয়া জামাত বা জেনারেল শিক্ষায় এসএসসি হলে ভালো হয়
জেলা সিলেট বা মৌলভীবাজার জেলায় হলে ভালো হয় এবং অবশ্যই দ্বীনদারি হতে হবে।
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা প্রযোজ্য নয়
অর্থনৈতিক অবস্থা নিম্ন মধ্যবিত্ত / মধ্যবিত্ত বা আর্থিক ভাবে স্বচ্ছলতা থাকলে হবে।
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
এমনই একজন দ্বীনদার জীবনসঙ্গিনীর প্রত্যাশা করি, যিনি অবশ্যই দ্বীনদারী (শালীন, পর্দাশীল, নামাজী, পরহেজগার, তাকওয়াবান),সাংসারিক ও মিতব্যয়ী হবেন । হযরত রাবেয়া বসরি (রহ.) এর মতো আখলাকী, ধৈর্যধারিণী এবং তাকওয়াবান হলে ভালো।এছাড়া সংসারকে নিজের দায়িত্ব মনে করে যত্নসহকারে গুছিয়ে রাখা,গৃহস্থালির কাজ-কর্মে আগ্রহী হওয়া এবং স্বামীর পরিবারের সঙ্গে সুন্দরভাবে চলার মানসিকতা থাকলে ভালো হয়। ইসলামী আদব-আখলাক কে গুরুত্ব মনে করে বন্ধু-বান্ধবী বা কাজিনদের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে স্বামীকে অবহিত করা।একই সঙ্গে স্বামীর অনুমতি ব্যতীত বাইরে যাতায়াত না করাকে পারিবারিক শৃঙ্খলার অংশ হিসাবে দেখি। 🌿 আমি এমন একজন জীবনসঙ্গী প্রত্যাশা করি, যার সঙ্গে দুনিয়ার জীবন সুন্দরভাবে কাটানোর পাশাপাশি আখিরাতের জন্যও একে অপরের সহযোগী হতে পারব। তাই বিবাহের পূর্বে নিম্নোক্ত বিষয়গুলোতে পারস্পরিক সম্মতি ও বোঝাপড়া থাকা আমার কাছে গুরুত্বপূর্ণ। 🛑উভয়ের পারস্পরিক অঙ্গীকার সমূহ (বিস্তারিত সহ ):🛑 🕌 ১. দ্বীনকে সর্বোচ্চ অগ্রাধিকার আমাদের দাম্পত্য জীবনের মূল লক্ষ্য হবে আল্লাহর সন্তুষ্টি অর্জন। পার্থিব সুখ-সুবিধার পাশাপাশি দ্বীন ও আখিরাতকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। ⚖️ ২. পাঁচ ওয়াক্ত নামাজ উভয়েই পাঁচ ওয়াক্ত নামাজের ব্যাপারে যত্নশীল থাকব। ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেওয়াকে স্বাভাবিক বিষয় হিসেবে নেওয়া হবে না। একে অপরকে নামাজ ও নেক আমলের ব্যাপারে উৎসাহিত করব। 📖 ৩. কুরআন-সুন্নাহ অনুযায়ী জীবনযাপন সম্ভবপরিমাণ কুরআন-হাদিস শেখা, নিয়মিত কুরআন তিলাওয়াত করা এবং রাসুল ﷺ-এর সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনার চেষ্টা করতে হবে। ☪️ ৪. তাবলীগ/দাওয়াতের কাজে সম্পৃক্ততা বিবাহের পরও আমি শরীয়তসম্মত তাবলীগ ও দ্বীনি দাওয়াতের কাজে সম্পৃক্ত থাকতে চাই। স্ত্রী এ বিষয়ে সহযোগী ও উৎসাহদাত্রী হবেন—এটি আমার গুরুত্বপূর্ণ প্রত্যাশা। তবে আমার দাওয়াতি কাজে যেন স্ত্রীর ন্যায্য ভরণপোষণ, নিরাপত্তা ও অন্যান্য শরয়ী অধিকার নষ্ট না হয়, সেদিকেও আমি দায়িত্বশীল থাকব। 🛡️ ৫. শরয়ী পর্দা স্ত্রী শরয়ী পর্দা ও লজ্জাশীলতা বজায় রাখবেন এবং নন-মাহরাম পুরুষদের সঙ্গে অপ্রয়োজনীয় সাক্ষাৎ থেকে বিরত থাকবেন। আমিও নন-মাহরাম নারীদের ব্যাপারে শরয়ী সীমারেখা মেনে চলব। 👀 ৬. দৃষ্টি ও চরিত্রের হেফাজত উভয়েই দৃষ্টি, লজ্জাস্থান, চরিত্র ও কথাবার্তার হেফাজত করব। অশ্লীলতা, বেহায়াপনা ও হারাম সম্পর্ক থেকে দূরে থাকব। 📱 ৭. সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, টিকটক, ইউটিউব, ইনস্টাগ্রাম ইত্যাদি ব্যবহারের ক্ষেত্রে শরীয়তের সীমারেখা বজায় রাখতে হবে। অশ্লীল, বেহায়াপনা বা হারাম সম্পর্কের দিকে নিয়ে যায় এমন কনটেন্ট ও যোগাযোগ থেকে বিরত থাকতে হবে। 🚫 ৮. হারাম বিনোদন থেকে বিরত থাকা নাটক, সিনেমা, অশ্লীল ভিডিও, অশালীন গান/কনটেন্ট ইত্যাদির মাধ্যমে হারাম পরিবেশে জড়ানো যাবে না। বিনোদনের ক্ষেত্রেও হালাল-হারামের সীমা মানার চেষ্টা করতে হবে। 💰 ৯. মোহরানা মোহরানা স্ত্রীর শরয়ী অধিকার। উভয়ের সম্মতিতে এমন পরিমাণ মোহর নির্ধারণ করা হবে যা বাস্তবসম্মত ও সামর্থ্যসাপেক্ষ হয় এবং যা পরিশোধ করার ব্যাপারে আমি দায়িত্বশীল থাকব। লোকদেখানো বা প্রতিযোগিতার জন্য অস্বাভাবিক অঙ্ক নির্ধারণ করা হবে না। 💍 ১০. বিবাহ সুন্নাহসম্মত ও সাদাসিধে হতে হবে বিবাহ অনুষ্ঠান সুন্নাহসম্মত, পর্দাশীল, অপচয়মুক্ত ও সাদাসিধে হওয়া আমার প্রত্যাশা। লোকদেখানো, অযথা খরচ ও সামাজিক প্রতিযোগিতা থেকে বিরত থাকতে হবে। 🚫 ১১. যৌতুক নয় মেয়ের পরিবারের কাছে যৌতুক, আসবাবপত্র, টাকা-পয়সা, গাড়ি, স্বর্ণ বা অন্য কোনো উপহার দাবি করা হবে না। বিবাহকে ব্যবসা বা লেনদেনের মাধ্যম বানানো যাবে না। 🍚 ১২. সামর্থ্যের মধ্যে অনুষ্ঠান বিয়ে ও ওয়ালিমা উভয় পক্ষের সামর্থ্য অনুযায়ী হবে। ঋণ করে বা মানুষের কাছে নিজের সামর্থ্যের অতিরিক্ত দেখানোর জন্য অনুষ্ঠান করা হবে না। 📶 ১৩. উভয় পরিবারের প্রতি সম্মান আমি যেমন তার বাবা-মা ও পরিবারের সদস্যদের সম্মান করব, তিনিও আমার বাবা-মা ও পরিবারের সদস্যদের সম্মান করবেন। তবে কোনো পক্ষই অন্যায়, নির্যাতন বা শরীয়তবিরোধী কোনো কাজে কাউকে বাধ্য করবে না। 🏠 ১৪. সংসারে সহযোগিতা স্বামী-স্ত্রী একে অপরের প্রতিদ্বন্দ্বী নয়; বরং সহযোগী। সংসারের দায়িত্বগুলো পারস্পরিক সহযোগিতা, ভালোবাসা ও বোঝাপড়ার মাধ্যমে পরিচালনা করতে হবে। ❤️ ১৫. স্বামী-স্ত্রীর পারস্পরিক সম্মান গালাগালি, অপমান, কটু কথা, হেয় করা, মারধর কিংবা ইচ্ছাকৃতভাবে মানসিক কষ্ট দেওয়া থেকে উভয়েই বিরত থাকব। 🤐 ১৬. দাম্পত্য গোপনীয়তা স্বামী-স্ত্রীর ব্যক্তিগত ও দাম্পত্য বিষয় অপ্রয়োজনে আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব বা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা যাবে না। 🗣️ ১৭. মতবিরোধ হলে সংসারে মতবিরোধ হলে চিৎকার, অপমান বা সম্পর্ক নষ্ট করার পরিবর্তে প্রথমে নিজেদের মধ্যে সুন্দরভাবে আলোচনা করব। প্রয়োজন হলে উভয় পরিবারের বিচক্ষণ ও বিশ্বস্ত ব্যক্তিদের মাধ্যমে সালিশ/সমাধানের চেষ্টা করব। 💵 ১৮. হালাল উপার্জন আমার উপার্জন হালাল রাখার চেষ্টা করা আমার দায়িত্ব। স্ত্রীও স্বামীর হালাল উপার্জনকে সম্মান করবেন এবং অপ্রয়োজনীয় বিলাসিতা বা সামর্থ্যের বাইরে খরচের চাপ সৃষ্টি করবেন না। 💰 ১৯. অর্থনৈতিক বিষয়ে স্বচ্ছতা সংসারের বড় ধরনের আর্থিক সিদ্ধান্তগুলো সম্ভব হলে পরস্পরের পরামর্শের মাধ্যমে নেওয়া হবে। গোপনে বড় ধরনের ঋণ বা আর্থিক দায় সৃষ্টি করা থেকে বিরত থাকতে হবে। ❌ ২০. মাহরাম-নন-মাহরামের বিধান খালাতো, মামাতো, চাচাতো, ফুফাতো ভাইসহ যারা নন-মাহরাম, তাদের ক্ষেত্রেও শরয়ী পর্দার বিধান মানতে হবে। একইভাবে আমি আমার নন-মাহরাম নারীদের ব্যাপারে শরীয়তের সীমা রক্ষা করব। 🤝 ২১. বন্ধুত্ব ও সম্পর্কের সীমারেখা বিবাহের পর নন-মাহরাম নারী-পুরুষের সঙ্গে এমন কোনো ব্যক্তিগত যোগাযোগ রাখা যাবে না, যা দাম্পত্য জীবনে সন্দেহ, ফিতনা বা সমস্যার সৃষ্টি করতে পারে। 📚 ২২. দ্বীনি শিক্ষা স্বামী-স্ত্রী উভয়েই নিজেদের সামর্থ্য অনুযায়ী দ্বীনি ইলম অর্জন করব এবং ভবিষ্যৎ সন্তানদের দ্বীনি শিক্ষার ব্যবস্থা করব। 👶 ২৩. সন্তানদের ইসলামী তরবিয়ত সন্তান হলে তাদের নামাজ, কুরআন, আদব-আখলাক, হালাল-হারাম ও ইসলামী মূল্যবোধ শেখানোর ব্যাপারে উভয়ে দায়িত্বশীল থাকব। 📵 ২৪. অশ্লীলতা ও অবৈধ সম্পর্ক বিবাহের পর কোনো অবৈধ নারী-পুরুষ সম্পর্ক, প্রেম, গোপন চ্যাট বা এমন কোনো যোগাযোগ রাখা যাবে না, যা শরীয়ত ও দাম্পত্য বিশ্বস্ততার পরিপন্থী। ☠️ ২৫. ক্ষতিকর অভ্যাস কোন ধরনের হারাম/ক্ষতিকর কাজে জড়ানো যাবে না।সব ধরনের ক্ষতিকর অভ্যাস থেকেও বিরত থাকার চেষ্টা করতে হবে। 🌙 ২৬. নফল ইবাদতে সহযোগিতা সম্ভব হলে তাহাজ্জুদ, কুরআন তিলাওয়াত, যিকির, দোয়া, সাদাকা ইত্যাদি নেক কাজে একে অপরকে উৎসাহিত করব। 🕋 ২৭. দ্বীনি পরিবেশ আমাদের ঘরকে এমন একটি পরিবেশে পরিণত করার চেষ্টা থাকবে যেখানে নামাজ, কুরআন, দ্বীনি আলোচনা, ভালো চরিত্র ও সুন্নাহর চর্চা থাকবে। 🧳 ২৮. দাওয়াতি সফর ও পারিবারিক দায়িত্ব আমি যদি দ্বীনি দাওয়াত/তাবলীগের প্রয়োজনে সফর করি, তাহলে স্ত্রীর প্রয়োজনীয় অধিকার, নিরাপত্তা ও ভরণপোষণের ব্যবস্থা করে এবং পারিবারিক দায়িত্ব বিবেচনায় রেখেই করব। একইভাবে স্ত্রীও শরীয়তসম্মত দ্বীনি কাজে আমাকে সহযোগিতা করবেন। 💖 ২৯. বিবাহের পর জীবনযাত্রা বিবাহের পর সংসার পরিচালনায় অতিরিক্ত বিলাসিতা, লোকদেখানো জীবন ও অযথা ঋণগ্রহণ থেকে বিরত থাকার চেষ্টা থাকবে। ⚖️ ৩০. অধিকার ও দায়িত্ব আমি যেমন স্ত্রীর কাছে তার দায়িত্ব পালনের প্রত্যাশা করব, তেমনি স্ত্রীর শরয়ী অধিকার পালনের ব্যাপারে আমিও দায়িত্বশীল থাকব। শুধু স্ত্রীর কাছেই আনুগত্য আশা করে নিজের দায়িত্ব এড়িয়ে যাব না। 🌹 ৩১. ভালোবাসা ও কোমল আচরণ দাম্পত্য জীবন শুধু দায়িত্বের নয়; ভালোবাসা, দয়া, ক্ষমা ও বন্ধুত্বেরও। তাই উভয়ে একে অপরের প্রতি স্নেহ, সম্মান ও কোমলতা বজায় রাখার চেষ্টা করব। 🤲 ৩২. একে অপরকে দ্বীনের পথে সাহায্য স্বামী বা স্ত্রী কারও কোনো ভালো আমল বা দ্বীনি কাজে দুর্বলতা দেখা দিলে তাকে অপমান না করে ভালোবাসা ও হিকমতের সঙ্গে সংশোধনের চেষ্টা করতে হবে। 🚫 ৩৩. অযথা পারিবারিক হস্তক্ষেপ নয় উভয় পরিবারের প্রতি সম্মান থাকবে; কিন্তু স্বামী-স্ত্রীর ছোটখাটো বিষয়ে অযথা তৃতীয় পক্ষের হস্তক্ষেপ করা হবে না। 🧾 ৩৪. গুরুত্বপূর্ণ বিষয়ে পূর্বসম্মতি বিবাহের পর বসবাসের ব্যবস্থা, বড় আর্থিক সিদ্ধান্ত, সন্তানদের শিক্ষা, দীর্ঘমেয়াদি পরিকল্পনা ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়ে পারস্পরিক পরামর্শ ও বোঝাপড়া থাকবে। ⚠️ ৩৫. শর্তের ব্যাপারে একটি মৌলিক নীতি উপরের কোনো শর্তই কুরআন-সুন্নাহতে নির্ধারিত স্বামী বা স্ত্রীর অধিকার বাতিল বা সীমিত করার উদ্দেশ্যে নয়। যে কোনো বিষয়ে শরীয়তের বিধানই চূড়ান্ত বলে গণ্য হবে।--- 🌿 এগুলো বলার মূল উদ্দেশ্য _ “আমি এমন একজন স্ত্রী চাই না, যিনি শুধু আমার কথা মেনে চলবেন; বরং এমন একজন জীবনসঙ্গী চাই, যিনি আল্লাহকে ভয় করবেন, আমাকে দ্বীনের পথে সহযোগিতা করবেন এবং আমিও যাঁর দ্বীন, সম্মান, নিরাপত্তা ও অধিকার রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করব। আমাদের সংসার যেন শুধু দুনিয়ার সুখের জায়গা না হয়ে জান্নাতের পথে একে অপরের সহযোগী হওয়ার মাধ্যম হয়—এটাই আমার মূল প্রত্যাশা।” 🛑অবশেষে বলছি,আমার মধ্যে দ্বীনের সবকিছুই যে পরিপূর্ণ থাকবে তা নয়। মানুষ মাত্রই ভূল। তাই আগে ভালোভাবে সবকিছু যাচাই করে বিবেচনা করবেন।আর সিদ্ধান্ত নেওয়ার আগে ইস্তেখাড়া করে নিলে আল্লাহ উত্তম কল্যাণ দেবেন।ইনশাআল্লাহ। আমার ওজন সঠিক জানা নেই।তাই আনুমানিক লিখেছি,একটু কম বেশি হতে পারে।আর কিছু কিছু ক্ষেত্রে লেখার ধরন কম-বেশি হতে পারে এবং সব তথ্য নির্ভুল ভাবে লিখতে পারিনি। 📍তাই অনুগ্রহপূর্বক আমার বায়োডাটা তথ্যের ভুল-ক্রুটি ক্ষমা সুলভ দৃষ্টিতে দেখবেন।জাযাকাল্লাহ খাইরান।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

মৌলভীবাজার সদর এলাকার আরও পাত্রের বায়োডাটা

Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #11295

বয়স
27 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
মাদ্রাসা শিক্ষক
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
মৌলভীবাজার সদর, মৌলভীবাজার, সিলেট
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #11025

বয়স
29 বছর
উচ্চতা
৫′ ২″
পেশা
ইমাম
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
মৌলভীবাজার সদর, মৌলভীবাজার, সিলেট
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #10551

বয়স
23 বছর
উচ্চতা
৫′ ৫″
পেশা
ইমাম
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
মৌলভীবাজার সদর, মৌলভীবাজার, সিলেট
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #11396

বয়স
24 বছর
উচ্চতা
৫′ ৫″
পেশা
বেসরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
মৌলভীবাজার সদর, মৌলভীবাজার, সিলেট
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #9881

বয়স
25 বছর
উচ্চতা
৫′ ৪″
পেশা
শিক্ষার্থী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
মৌলভীবাজার সদর, মৌলভীবাজার, সিলেট
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #11597

বয়স
41 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
ব্যবসায়ী
বৈবাহিক অবস্থা
ডিভোর্সড
স্থায়ী ঠিকানা
মৌলভীবাজার সদর, মৌলভীবাজার, সিলেট
মৌলভীবাজার জেলার সব পাত্রের বায়োডাটা দেখুন