Profile

বায়োডাটা নং : 11597

বায়োডাটার ধরণ পাত্রের বায়োডাটা
বৈবাহিক অবস্থা ডিভোর্সড
জন্ম সন 1985
উচ্চতা ৫′ ৬″
গাত্রবর্ন ফর্সা
ওজন ৭০ কেজি কেজি
রক্তের গ্রুপ বি পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা মৌলভীবাজার সদর, মৌলভীবাজার, সিলেট
এলাকা/গ্রামের নাম: আকবরপুর, গিয়াসনগর
বর্তমান ঠিকানা মৌলভীবাজার সদর, মৌলভীবাজার, সিলেট
এলাকা/গ্রামের নাম: জগন্নাথপুর, মৌলভীবাজার
কোথায় বড় হয়েছেন? ঢাকায়
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতক/স্নাতক (সম্মান)/ফাজিল
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০০১
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০০৪
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? বিএসসি ইন টেকনোলজি এন্ড ই-কমার্স
শিক্ষা প্রতিষ্ঠানের নাম ইউনিভার্সিটি অফ ইস্ট লন্ডন, UK
পাসের সন ২০১২
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ DGM, বাংলাদেশ ব্যাংক (অবসরপ্রাপ্ত)
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ গৃহিণী
আপনার কতজন ভাই আছে? ১ জন
ভাইদের তথ্য অনার্স শেষ করতে পারেননি, বিবাহিত, চাকুরীজীবি, জার্মান প্রবাসী
আপনার কতজন বোন আছে? ১ জন
বোনদের তথ্য মাস্টার্স (ঢাকা বিশ্ববিদ্যালয়), বিবাহিত, গৃহিণী
চাচা মামাদের পেশা চাচা ৩ জন: ১. বয়স হয়ে যাওয়ায় তেমন কিছু করেন না। ২. অবসরপ্রাপ্ত সরকারি চাকুরীজীবি। ৩. চা বাগানে চাকরি করতেন। মামা ৪ জন: ১. ব্যাবসা করতেন, বয়স হয়ে যাওয়ায় এখন তেমন কিছু করেন না। ২. ব্যাবসায়ী। ৩. মৃত। ৪. সৌদি আরব প্রবাসী।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ গ্রামে আমাদের নিজস্ব কিছু জায়গা-জমি আছে যেগুলো আমার বাবা দেখাশোনা করছেন। এছাড়া আকবরপুর, গিয়াসনগরে আমাদের একটি দোতলা বিল্ডিং আছে যেখানে আমার ভাই-ভাবী থাকেন। আল্লাহ যদি তৌফিক দেন তাহলে ভবিষ্যতে নিজেদের একটা বাসা বানানোর ইচ্ছা আছে ইনশাআল্লাহ।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? আলহামদুলিল্লাহ ভালো। আমাদের বাসায় আমি আর আমার মা ছাড়া আর কেউ থাকেন না। আমরা সাধ্যমতো দ্বীন মেনে চলার সর্বোচ্চ চেষ্টা করি। আমার মা-বাবা পর্দা করেন এবং পাঁচ ওয়াক্ত সালাত নিয়মিত আদায় করেন আলহামদুলিল্লাহ। কিন্তু আমার ভাই-বোন এবং উনাদের পরিবারের সদস্যরা নিয়মিত সালাত আদায় এবং পর্দা করেন না। আমার পরিবারের অন্যান্য সদস্যরা তেমন একটা মাহরাম নন-মাহরাম মেনে চলেন না, কিন্তু আমি আর আমার মা সাধ্যমতো চেষ্টা করি।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? জ্বি, ৫ ওয়াক্ত সালাত নিয়মিত নির্দিষ্ট সময়ে আদায় করি আলহামদুলিল্লাহ। ১০-১১ বছর যাবৎ পাঁচ ওয়াক্ত সালাত নিয়মিত আদায় করছি আলহামদুলিল্লাহ।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? তেমন একটা কাযা হয়না আলহামদুলিল্লাহ।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? জ্বি, পারি আলহামদুলিল্লাহ
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? জ্বি না, শারীরিক এবং মানসিক ভাবে সুস্থ আছি আলহামদুলিল্লাহ।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? শিরক
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন কুরআন পড়ি, সহিহ হাদিসের বইগুলো পড়ার চেষ্টা করি, এর বাইরে আর তেমন কোন বই পড়ার সুযোগ পাই না।
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন শায়েখ সালেহ আল উসাইমিন, শায়েখ আব্দুল আজিজ ইবনে বাজ, শায়েখ ড. সুলায়মান আল-রুহাইলী, শায়েখ নাসিরুদ্দীন আল-আলবানী, শায়েখ বিলাল আসাদ এবং আরও অনেকে।
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন আমি কুরআন এবং রাসুলের সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনা করতে সর্বোচ্চ চেষ্টা করি আলহামদুলিল্লাহ। আমি কোন নির্দিষ্ট মাজহাবের অন্ধ ভক্ত না। কুরআন ও সুন্নাহ সমর্থিত নয় এমন কোন কাজ থেকে নিজেকে বিরত রাখতে চেষ্টা করি। আমি "আহলে সুন্নাহ ওয়াল জামা'হ" -এর অনুসারী এবং সালাফে স্বলেহীনদের আদর্শকে মনেপ্রাণে ধারন করি আলহামদুলিল্লাহ। সমাজে প্রচলিত শিরক, বিদ'আত, পীরের মুরিদ, মাজার পূজা, তাবিজ-কবচ, কবিরাজি এগুলো আমি মন থেকে ঘৃণা করি। কিছু না কিছু দ্বীনি ইলম অর্জনের জন্য প্রতিদিন চেষ্টা করি। নাটক-সিনেমা, গান-বাজনা, ফ্রী-মিক্সিং থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করি। নজর এবং চরিত্র হেফাজতে সর্বোচ্চ চেষ্টা করি। সাধ্যমতো দান-সদাকা করি। নিজের নফসের বিরুদ্ধে প্রতিনিয়ত লড়াই চালিয়ে যাচ্ছি। নিশ্চয়ই আমার আল্লাহ আমাকে দুনিয়া এবং আখিরাতে উত্তম প্রতিদান দিবেন ইনশাআল্লাহ।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? পাঞ্জাবি, পায়জামা, টুপি
সুন্নতি দাড়ি আছে কি না? কবে থেকে রেখেছেন? জ্বি, সুন্নতি দাড়ি আছে। খুব সম্ভবত ২০১৫-১৬ থেকে দাড়ি রাখা শুরু করেছি।
টাখনুর উপরে কাপড় পরেন? জ্বি, টাখনুর উপরে পড়ি
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? বাসায় এবং বাইরে নন-মাহরাম মেনে চলতে সর্বোচ্চ চেষ্টা করি। একান্ত প্রয়োজন ছাড়া নন-মাহরামের সামনে যাই না বা কথা বলি না। অনলাইনে নন-মাহরামের সাথে কথা বলি না।
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? জ্বি না, এগুলো আমি পছন্দ করি না।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? আহলে হাদীস / সালাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? জ্বি, ছোট ছোট কিছু কাজ করা শুরু করেছি আলহামদুলিল্লাহ।
পেশাগত তথ্য
পেশা ব্যবসায়ী
পেশার বিস্তারিত বিবরণ বেশ কিছু জায়গা ইজারা নিয়ে মাছের খামার/ফার্ম করা হয়েছে। ব্যাক্তি মালিকানাধীন হওয়ায় প্রতিষ্ঠানের নাম উল্লেখ করতে পারছি না। এখানে আমাদের বেশ কিছু টাকা ইনভেস্ট করা আছে। এটা আমার এক মামা দেখাশোনা করছেন। এছাড়া আরো কয়েক জায়গায় কিছু কিছু ইনভেস্ট করা আছে। সব মিলিয়ে আমাদের এক রকম চলে যাচ্ছে আলহামদুলিল্লাহ।
মাসিক আয় এখানে উল্লেখ করতে চাচ্ছি না
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জ্বি, রাজি আছেন আলহামদুলিল্লাহ
বিয়ের পর স্ত্রীকে পর্দায় রাখতে পারবেন? যেহেতু আমাদের বাসায় আমি আর আমার মা ছাড়া আর কেউ থাকে না তাই ঘরের ভিতর পরিপূর্ণ ভাবে পর্দা করতে কোন সমস্যা হবে না ইনশাআল্লাহ। আর যদি বাসায় কোন মেহমান আসেন বা বাইরে কোথাও ঘুরতে যাই তাহলে উনার পরিপূর্ণ পর্দা নিশ্চিত করতে আমি আমার সাধ্যমতো চেষ্টা করবো ইনশাআল্লাহ।
বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? উনি চাইলে আমি আমার সাধ্যমতো সহযোগিতা করবো ইনশাআল্লাহ।
বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? জ্বি না, চাই না।
বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? আমি বর্তমানে যেখানে আছি সে বাসাতেই ইনশাআল্লাহ।
আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে কোনো উপহার আশা করবেন কি না? জ্বি না, এরকম কিছু আশা করছি না। আমাদের সিলেটে বিয়ের পর গাড়ি ভর্তি করে মেয়ের শ্বশুর বাড়িতে ফার্নিচার পাঠানো, প্রতি বছর রমজান মাসে হাজার হাজার টাকা খরচ করে ইফতার পাঠানোর নামে মেয়ের পরিবারকে হয়রানি করা - এ ধরনের যে কুসংস্কার গুলো প্রচলিত আছে এগুলো আমাদের একেবারেই পছন্দ না।
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? "বিয়ে হলো আমার সুন্নাত, যে ব্যক্তি আমার সুন্নাত তরিকা ছেড়ে চলবে সে আমার দলভুক্ত নয়।" (সহীহ বুখারি-৫০৬৩) এই নব্য জাহিলিয়াতের যুগে নিজের দ্বীন এবং আখলাক হেফাজত করতে চাই, অর্ধেক দ্বীন পূর্ণ করতে চাই যাতে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি ইনশাআল্লাহ।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 18-40
উচ্চতা ৪'৫"- ৫'৫"
গাত্রবর্ন কালো, শ্যামলা, উজ্জল শ্যামলা, ফর্সা, উজ্জল ফর্সা
পেশা নূন্যতম এসএসসি/সমমান পাশ। তবে দ্বীনি ইলম এবং শুদ্ধ ভাবে কুরআন তেলাওয়াত করতে পারা আবশ্যক।
জেলা সিলেট, মৌলভীবাজারের মধ্যে হলে সবচেয়ে ভালো হয়।
বৈবাহিক অবস্থা অবিবাহিত, ডিভোর্সড, বিধবা
পেশা কোন পেশা আশা করছি না।
অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
(যারা পূর্বে কোন রকম হারাম রিলেশনে ছিলেন তাদেরকে আমার বায়ো-ডাটা এড়িয়ে যাওয়ার অনুরোধ রইলো।) নেককার এবং তাকওয়াবান, চক্ষু শীতলকারী, রাব্বাতুল বাইত...আমার জান্নাতের সাথী। উনি দেখতে অত সুন্দরী না হোক, উচ্চ শিক্ষিত না হোক, উনার পরিবার অত ধনী না হোক...উনি যাতে একজন পরিপূর্ণ দ্বীনদার মানুষ হন। সমাজে প্রচলিত শিরক, বিদ'আত ও কুসংস্কারের বাইরে বেরিয়ে শুধুমাত্র কুরআন এবং রাসুলের সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনা করতে আগ্রহী থাকেন। দ্বীনি ইলম চর্চা এবং আল্লাহর সন্তুষ্টি ও নৈকট্য লাভে উনি যাতে আমাকে সহযোগিতা করেন। পায়ে হাত দিয়ে সালাম করা, গায়ে হলুদ, বরের জন্য গেট ধরা, সপ্তাহব্যাপী সাউন্ড বক্সে উচ্চ শব্দে গান বাজানো, পুরুষ-মহিলার অবাধ ফ্রি-মিক্সিং, বিয়ের দিন কনেকে সাজিয়ে সবার দেখার জন্য স্টেজে বসিয়ে রাখা, "কনে দেখা"র নামে হাজারো গায়ের মাহরাম কনের ছবি/ভিডিও করা...এই ধরনের সব রকম অপসংস্কৃতি/কুসংস্কার থেকে উনি যাতে বিরত থাকেন। কেউ উনাকে দেখা তো দূরের কথা, আমি চাইনা উনার ছায়াও যাতে কোন গায়ের মাহরাম দেখুক। পরিস্কার-পরিচ্ছন্ন, সংসারী একজন মানুষ যিনি বদমেজাজী কিংবা ইম্যাচিউর নন। উনার হাত ধরে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে সুখে-দু:খে বাকি জীবনটা পাড়ি দিতে চাই ইনশাআল্লাহ। "আর তাঁর নিদর্শনাবলীর মধ্যে রয়েছে যে, তিনি তোমাদের জন্য তোমাদের থেকেই স্ত্রীদের সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে প্রশান্তি পাও। আর তিনি তোমাদের মধ্যে ভালবাসা ও দয়া সৃষ্টি করেছেন।" (সূরা আর-রুম ৩০:২১)
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

মৌলভীবাজার সদর এলাকার আরও পাত্রের বায়োডাটা

Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #11295

বয়স
27 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
মাদ্রাসা শিক্ষক
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
মৌলভীবাজার সদর, মৌলভীবাজার, সিলেট
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #11025

বয়স
29 বছর
উচ্চতা
৫′ ২″
পেশা
ইমাম
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
মৌলভীবাজার সদর, মৌলভীবাজার, সিলেট
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #10551

বয়স
23 বছর
উচ্চতা
৫′ ৫″
পেশা
ইমাম
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
মৌলভীবাজার সদর, মৌলভীবাজার, সিলেট
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #11711

বয়স
24 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
শিক্ষার্থী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
মৌলভীবাজার সদর, মৌলভীবাজার, সিলেট
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #11396

বয়স
24 বছর
উচ্চতা
৫′ ৫″
পেশা
বেসরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
মৌলভীবাজার সদর, মৌলভীবাজার, সিলেট
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #9881

বয়স
25 বছর
উচ্চতা
৫′ ৪″
পেশা
শিক্ষার্থী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
মৌলভীবাজার সদর, মৌলভীবাজার, সিলেট
মৌলভীবাজার জেলার সব পাত্রের বায়োডাটা দেখুন