| প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন?
|
হ্যা, ২০১৮ থেকে কিন্তু গ্যাপ হয়ে যেতো, তবে রেগুলার ২০২০ থেকে |
| সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়?
|
ফজরের নামাজ ঘুমের জন্যে ১-২ ওয়াক্ত কাজা হয়, ঠিক করার চেষ্টায় আছি |
| শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন?
|
হ্যা, ছোট বেলায় মক্তবে শিখেছি, খতম দিয়েছি
|
| আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে?
|
আলহামদুলিল্লাহ কোনো মানসিক সমস্যা নেই, চোখে চশমা পরি, তাছাড়া আর শারীরিক সমস্যা নেই
|
| মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি?
|
মৃত ব্যক্তির কবর, কিন্তু জীবিত ব্যক্তিরা তার কবরকে শিরকের কর্মে লিপ্ত করে। ঢালাওভাবে সব মাজার সম্পর্কে বলতে পারব না, তবে বেশিরভাগই এরকম। আল্লাহ ভালো জানেন।
|
| আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন
|
আহকামে জিন্দেগি, আররাহিকুল মাখতুম, এসব হাদীস নয় - ১,২(চলমান); সামী স্ত্রীর অধিকার, এহইয়াউ উলুমুদ্দিন (ইমাম গাজ্জালী র: রচিত, সকলখন্ড একসাথে, পড়া চলছে)
|
| আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন
|
ড. খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর, হামজা ইউসুফ(President of Zaytuna College), মুহাম্মদ আলী(দা'ই, The Muslim Lantern ইউটিউব চ্যানেলের মাধ্যমে non-muslim দের প্রশ্নোত্তর পরিচালনা করেন), ওমর সুলায়মান (Yaqin Institute)
|
| নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন |
১. কম কথা বলি, তবে ব্যক্তি ও আলোচনার বস্তুর উপর নির্ভর করে কথা বলতে পছন্দ করি। বলার চেয়ে শুনি বেশি। ২. ঝগড়া বিবাদ ভালো লাগে না, যেন না লাগে সেভাবে এড়িয়ে চলি, প্রয়োজনে দুটো কথা শুনে হলেও। তবে অসম্মান করে কথা বলা একদম পছন্দ করি না, যারা বলে তাদের এড়িয়ে চলি ৩. অহংকার করি না এবং যারা করে তাদের এড়িয়ে চলি। সাদামাটা জীবনযাপন করতে পছন্দ করি। ৪. বই পড়তে পছন্দ করি, আগে অনেক বই পড়া হত, এখন মনোযোগ বেশিক্ষণ দিতে পারি না। ৫. নতুন নতুন বিষয়ে জানতে ভালো লাগে, শিক্ষামূলক বিভিন্ন ডকুমেন্টারি দেখতে ভালো লাগে ৬. অবসরে শখের বশে খুঁটিনাটি রান্না করতে ভালো লাগে ৭. ইচ্ছা আছে উমরাহ হজ্ব ও মূল হজ্ব করার। ৮. একটি দ্বীনি পরিবার গঠন করার যেখানে ভবিষ্যত প্রজন্ম দ্বীনের পথে আরও মানুষকে সংযুক্ত করবে ইনশাআল্লাহ। ৯. গরিব ও পশ্চাদপদ মানুষের প্রতি সহানুভূতিশীল এরকম মানুষের প্রতি সম্মান কাজ করে। ১০. লোক দেখানো একদমই পছন্দ না। আলহামদুলিল্লাহ আমি শিখছি, পালন করছি, গতকালকের চেয়ে আজকের দিনে যেন কিছুটা উন্নতি করি সেই প্রচেষ্টায় আছি। আমি এমন একজনকে চাইবো যে দ্বীনের জ্ঞান রাখে, পালন করে ও পরিবারের সবাইকে পালনে উদ্ধুদ্ধ ও সহযোগিতা করে। নোট: আমার জন্ম তারিখ জানা নেই, এসএসসি পরীক্ষার রেজিষ্ট্রেশনের সময় অনুমানভিত্তিক ১৯৯২ দেয়া, তবে ভাই বোনের বয়সের সাথে তুলনা করে এখানে এক বছর পিছিয়ে দেয়া আছে, ১৯৯১ তে। দিন মাস ও অনুমানভিত্তিক। আল্লাহ ভালো জানেন। আলহামদুলিল্লাহ, আমাকে দেখে অবশ্য ২৭-২৮ বছর বয়সের মনে হবে।
|