Profile

বায়োডাটা নং : 7765

বায়োডাটার ধরণ পাত্রের বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 2000
উচ্চতা ৫′ ৬″
গাত্রবর্ন শ্যামলা
ওজন ৭০ কেজি কেজি
রক্তের গ্রুপ বি পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা শরিয়তপুর সদর, শরীয়তপুর, ঢাকা
এলাকা/গ্রামের নাম: পশ্চিমপরাসর্দ্দি,(খায়ের চর) আংগারিয়া, শরীয়তপুর
বর্তমান ঠিকানা শরিয়তপুর সদর, শরীয়তপুর, ঢাকা
এলাকা/গ্রামের নাম: পশ্চিমপরাসর্দ্দি,(খায়ের চর) আংগারিয়া, শরীয়তপুর
কোথায় বড় হয়েছেন? শরীয়তপুরে নিজ এলাকায়। তবে ছোট বেলা থেকেই মাদরাসায় সময় কেটেছে শরীয়তপুর ও ঢাকায় আলহামদুলিল্লাহ।
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম কওমী
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা তাখাসসুস
তাকমীল কোন মাদ্রাসা থেকে পড়েছেন? জামিয়া রাহমানিয়া মাদরাসার অধিন জামিয়া ইসলামিয়া বাইতুল ফালাহ,মোহাম্মদপুর, ঢাকা -১২০৭,
পাসের সন
ফলাফল lang.
তাখাসসুস কোন মাদ্রাসা থেকে পড়েছেন? নূরে হারামাইন জামিয়া মাহতাব উদ্দিন, মোহাম্মাদিয়া হাউসিং, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
পাসের সন
ফলাফল lang.
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? না, মৃত
পিতার পেশার বিবরণ মুদির দোকানের ব্যবসা করতেন,
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ গৃহিণী
আপনার কতজন ভাই আছে? ১ জন
ভাইদের তথ্য ছোট ভাই :(বয়স:১৮) দাখিল ৭ম শ্রেণি পর্যন্ত পড়েছে। দেশেই টুকিটাকি কাজ করে। অল্প সময়ের মধ্যেই বিদেশে চলে যাবে ইনশাল্লাহ। বিশেষ করে মালয়েশিয়ার জন্য চেষ্টা চলতেছে। কারণ মালয়েশিয়ায় আমাদের অনেক আত্মীয় আছে। সে অবিবাহিত। আমরা চার ভাই বোন, আমি ভাইদের মধ্যে বড়।
আপনার কতজন বোন আছে? ২ জন
বোনদের তথ্য আমার দুই বোন। উভয় জনেই মাদ্রাসায় পড়েছে, আলিয়া মাদ্রাসায়। ➡️বড় বোন:(বয়স:২৮) দাখিল ১০ম শেষ করে বিবাহ হয়েছে, তার দুটি কন্যা সন্তান রয়েছে, তার জামাই মালোশিয়া প্রবাসী। আলহামদুলিল্লাহ তাদের অবস্থা ভালো। ➡️ ছোট বোন: দাখিল ১০ শ্রেণী শেষ করেছে , সেও বিবাহিতা তার একটি কন্যা সন্তান রয়েছে। তার জামাই সরকারি স্কুলে চাকরি করেএবং অন্যান্য কাজে নিয়োজিত আছে। তাদের অবস্থাও বেশ ভালো আলহামদুলিল্লাহ।
চাচা মামাদের পেশা আমার বাবা চাচারা তিনজন ছিল, ➡️বড় চাচা মারা গেছেন, তিনি কৃষি কাজে নিয়োজিত ছিলেন। ➡️এরপরে আমার আব্বু, তিনি মরহুম, মোদির দোকানের ব্যবসা করতেন। ➡️এরপরে ছোট চাচা,তিনি জীবিত আছেন, বাসের ড্রাইভার এবং অন্যান্য ব্যবসায়ের সাথে জড়িত আছেন। চার মামা,সবাই নিজস্ব কাজে প্রতিষ্ঠিত: ➡️ বড় মামা : গরু ব্যবসায়ী ও বড় গরুর খামার আছে। এবং অন্যান্য ব্যবসা। ➡️মেজো মামা : তিনি সিজনওয়ারি ব্যবসা করেন, এবং নিজস্ব জমি চাষাবাদ করেন। তার ছেলে মালয়েশিয়া প্রবাসী। এখন তাদের অবস্থা বেশ ভালো। ➡️সেজো মামা : তিনি দুবাই প্রবাসী। ➡️ছোটমামা : মালয়েশিয়া প্রবাসী। আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ আলহামদুলিল্লাহ জমিজমা কিছু আছে, সম্পদ যা আছে আলহামদুলিল্লাহ। ৩৫-৪০ কাঠার মতো জমি রয়েছে, নিজেদের ভিটাবাড়ি রয়েছে, সেখানেই হাফ বিল্ডিং টিন সেড বাড়ি।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? আমরা ভাই বোনেরা সবাই কমবেশি মাদ্রাসায় পড়েছি, আর আমি তো কওমি মাদ্রাসার শুরু থেকে শেষ পর্যন্ত পড়ার সৌভাগ্য অর্জন করেছি, সে হিসাবে মোটামুটি দ্বীনি পরিবেশ রয়েছে। সবাই মাহরাম নন মাহরাম মেনে চলার চেষ্টা করে। শরীয়তে নির্ধারিত হালাল হারামের সর্বোচ্চ খেয়াল রাখার চেষ্টা করা হয়। যেহেতু আমি সবার বড় তাই সকলেই আমার কথা মেনে চলার চেষ্টা করে। যিনি আমার জীবনসঙ্গিনী হবেন তাকে নিয়ে আরও সুন্দর পরিবেশ তৈরি করার অধীর ইচ্ছা রয়েছে। আল্লাহ চাহেন তো তা বাস্তবায়ন করার তৌফিক দান করবেন ইনশাআল্লাহ।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? হ্যাঁ,আলহামদুলিল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ প্রতিদিন আদায় করা হয়,ছোটবেলা থেকেই এবং প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে নিয়মতান্ত্রিক পাঁচ ওয়াক্ত নামাজ যথা নিয়মে আদায় করা হচ্ছে। ।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? সাধারণত কাজা হয় না,যদি কখনো অনিচ্ছাকৃতভাবে কাজা হয়ে যায় তাহলে খুব তাড়াতাড়ি আদায় করে ফেলি।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? আমি যেহেতু একজন কোরআনের হাফেজ, সেই হিসেবে আমার কোরআন তেলাওয়াত শুদ্ধ আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমার কন্ঠেও মাশাল্লাহ অনেক সুন্দর সুর দিয়েছেন। কোরআনে কারিম সুন্দর তেলাওয়াত করতে পছন্দ করি। সুমধুর তেলাওয়াত করতে অভ্যস্ত আলহামদুলিল্লাহ।
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? না
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? বর্তমানে মাজারে যেই অনৈতিক কাজ ও কুসংস্কার রয়েছে তার বিরোধিতা করি, মাজারে গিয়ে সেজদা দেওয়া যাবে না নারী পুরুষ একসাথে চলতে পারবে না ঢোল তবলা ও গান-বাজনা করা যাবে না এমনকি নাচানাচি ও করা যাবে না। বর্তমানে তথাকথিত মাজার গুলোতে যেই ভন্ডামি ও কুসংস্কার রয়েছে তা ইসলামের সাথে সাংঘর্ষিক। মাজারকে মাজারের মতো রেখে দিতে হবে, সেখানে কোন গণজমায়েত করা যাবে না। সবাই আলাদা আলাদা এসে বুজুর্গদের মাজার বা কবর জিয়ারত করে যাবে এটাই হচ্ছে ইসলামের শিক্ষা
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন শায়খ আলী তানতাবী রাহিমাহুল্লাহ এর লেখা "বিয়ে নিয়ে কিছু কথা" পড়া হয়েছে। এবং সাইয়েদ আবুল হাসান আলী নাদবী রহিমাহুল্লাহ এর লেখা "মুসলিম উম্মাহর পতনে বিশ্বের কি ক্ষতি হলো? " এটা পড়া হয়েছে। এবং রাসুলের জীবনী পড়া হয়েছে।
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন শায়খ আনতাবি রাহিমাহুল্লাহ, সৈয়দ আবুল হাসান আলী নাদবি রাহিমাহুল্লাহ, শাইখুল হিন্দু মাহমুদুল হাসান দেওবন্দী রহমাতুল্লাহ,হোসাইন আহমেদ মাদানী রহিমাহুল্লাহ, জীবিতদের মধ্য থেকে শায়খ আহমাদুল্লাহ,আল্লামা মামুনুল হক, ফক্বিহ আব্দুল মালেক সাহেব, শাইখুল ইসলাম আল্লামা তাক্বী ওসমানী হাফিজাহুল্লাহ, শায়খ মিশারি আল আফাসি, মুফতি মেন্ক ইত্যাদি ব্যক্তিবর্গদের পছন্দ করি।
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন আমার ইচ্ছা হল প্রথমেই মক্কা-মদিনায় গমন করা, আল্লাহর কালাম তেলাওয়াত করতে বেশ পছন্দ বোধ করি বিশেষ করে নামাজের তেলাওয়াতে। আলহামদুলিল্লাহ আমি সুস্থ রুচিবোধ সম্পন্ন মানুষ, স্বপ্ন হলো দেশের জন্য অনেক কিছু করার, দেশ জাতি ও ইসলামের কল্যাণে নিজেকে সঁপে দিতে চাই। মানসম্পন্ন মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠান গড়তে চাই, সময়োপযোগী ও যুগ উপযোগী প্রতিষ্ঠান গড়ে তোলার স্বপ্ন রয়েছে। আধুনিক প্রতিষ্ঠান গড়ে তোলা আমার দীর্ঘদিনের স্বপ্ন। যেই প্রতিষ্ঠানে দুনিয়া আখেরাতের সমন্বিত একটি মারকাজ থাকবে। সেজন্য তিনি আমার সব বিষয়ের সঙ্গী হবেন। আমাকে সাহস যোগাবেন, উৎসাহ উদ্দীপনা দিয়ে সর্বসময় আমার পাশে থাকবেন। আমি এখন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রিক্সা যোগে ১৫/২০ টাকা ভাড়া ঢাকা, কাওলা, মধ্যপাড়া, দক্ষিনখান কেন্দ্রীয় জামে মসজিদে আছি। আমার স্বপ্ন হলো আমি ঢাকার বড় কোন মসজিদে ইমাম হিসেবে ইমামতি করব। ঢাকার বড় মসজিদে ইমামতি করা আমার অনেক আগে থেকেই ইচ্ছা। আলহামদুলিল্লাহ আমার কোরআন তেলাওয়াত যিনিই শুনেন তিনিই পছন্দ করেন। তাই ঢাকার যেকোনো বড় মসজিদে ঢোকার ইচ্ছা রয়েছে এবং যখনই সুযোগ আসবে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমি ঢুকে পড়বো। এবং সেটার জন্য আমি চেষ্টা করে যাচ্ছি। বড় মসজিদে অনেক মুসল্লি নিয়ে পবিত্র কুরআনুল কারীম তেলাওয়াত করা আমার ছোটবেলা থেকেই স্বপ্ন। কোরআনুল কারিমকে খুব আবেগ নিয়ে পাঠ করতে ভালোবাসি। ইনশাআল্লাহ আল্লাহ আমাকে সেই সুযোগ করে দিবেন।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? সুন্নতি ইসলামি পোশাক জুব্বা-পান্জাবী ইত্যাদি শালীন পোশাক।
সুন্নতি দাড়ি আছে কি না? কবে থেকে রেখেছেন? জী আছে, ছোটবেলা থেকেই দাড়ি রেখে দিয়েছি।
টাখনুর উপরে কাপড় পরেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? জী, আলহামদুলিল্লাহ। মাহরাম/নন-মাহরাম মেনে চলি। এবং অন্যদেরকেও মাহরাম/ নন- মাহরাম মেনে চলার জন্য সর্বোচ্চ তাগিদ দেই।
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? না
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? মাদ্রাসা মসজিদ
পেশাগত তথ্য
পেশা ইমাম
পেশার বিস্তারিত বিবরণ ইমাম ও খতিব + মাদরাসার শিক্ষক। # ইমাম ও খতিব- বাইতুল মা'মুর জামে মসজিদ, ভাওয়াল বড় মনোহরিয়া, আটি কেরানিগঞ্জ মডেল, ঢাকা # মাদরাসার শিক্ষক - জামিয়া মুহাম্মাদিয়া দারুল আবরার। মাদ্রাসা মসজিদ একসাথেই ভবিষ্যতে অনেক বড় পরিকল্পনা নিয়ে মাদ্রাসা প্রতিষ্ঠা করারও চিন্তা আছে। সম্পূর্ণ হালাল উপার্জন।
মাসিক আয় ২০-২৫
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? হ্যাঁ রাজি
বিয়ের পর স্ত্রীকে পর্দায় রাখতে পারবেন? জী ইনশাআল্লাহ, পর্দা তো আল্লাহ তাআলার ফরজ বিধান। সম্পূর্ণ পর্দার সহিত থাকবে, কোনভাবেই পর্দার লঙ্ঘন করতে পারবেনা। কেননা এটা আল্লাহ তাআলার ফরজ বিধান।
বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? যদি সে রাজি থাকে তাহলে পড়াশোনা চালিয়ে যেতে পারবে। অনুমতি আছে
বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? সে ইচ্ছা করলে চাকরি করতে পারবে, অনুমতি আছে।
বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? নিজ এলাকায়, আর যদি আল্লাহ তায়ালা ঢাকায় থাকার সুন্দর ব্যবস্থা করে দেন তাহলে ঢাকাতেই থাকবে।
আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে কোনো উপহার আশা করবেন কি না? না,যৌতুক হিসেবে কোন কিছু আশা করেন না।
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? বিবাহ রাসুল সাঃ এর একটি গুরুত্বপূর্ণ সুন্নাহ, এই সুন্নাহ পালনের মাধ্যমে দ্বীন ঈমান হেফাজত হয়। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: বিবাহ হল ঈমান পরিপূর্ণের অর্ধেক। বাকি অর্ধেকের জন্য আল্লাহ তাআলাকে ভয় করবে। এবং এটি সমস্ত নবীদের সুন্নত, শুধুমাত্র হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম ব্যতীত। বিবাহকে দ্বীনের গুরুত্বপূর্ণ অংশ মনে করি। বর্তমান ফিৎনা-ফাসাদের জামানা, এই সময়ে নিজেকে গুনাহ থেকে বিরত রাখা খুবই কঠিন, তাই বিবাহ করে সম্পূর্ণ গুনাহ মুক্ত থাকতে চাই। চোখের গুনা, হাতের গুনাহ, অঙ্গ- পতঙ্গের গুনাহ থেকে হেফাজত থাকতে চাই। এবং বিবাহ করে একটি সুন্দর সুখী-সমৃদ্ধ পরিবার গড়তে চাই। যিনি আমার জীবনসঙ্গিনী হবেন তাকে নিয়ে একটি আদর্শ মুসলিম পরিবার ও সংসার সাজাতে চাই। একাধিক সন্তান নেওয়ার বিষয়ে হাদীসে এসেছে, তাই সেই দিকে লক্ষ্য রাখতে চাই। প্রত্যেকটা সন্তানকে দ্বীনের একজন ধারক বাহক হিসেবে গড়ে তুলতে চাই। সন্তানদেরকে অনেক উচু মাপের ব্যক্তি হিসাবে গড়ে তুলতে চাই। যারা দেশ-বিদেশে দ্বীনের বড় দাঈ হবে। ঈমান ও ইসলামের প্রশ্নে অটল -অবিচল থাকবে,আল্লাহ কবুল করুন, আমিন। সমস্ত নেক কাজের তৌফিক দান করুন।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 18-22
উচ্চতা ৫'২"-৫'৫"
গাত্রবর্ন ফর্সা, উজ্জল ফর্সা
পেশা হাফেজা/ হাফেজা আলেমা/ আলেয়া,হাফেজা হওয়ার ইচ্ছা পোষণ করে।
জেলা শরীয়তপুর, ঢাকা ও ঢাকা জেলার আশপাশের জেলা সমুহ। ঢাকা ও শরীয়তপুর জেলা হলে বেশি ভালো হয়।
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা হাফেজা আলেমা /হাফেজা এবং অধ্যয়নরত/ পড়ালেখা শেষ
অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত/ নিন্মমধ্যবিত্ত
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
চরিত্রবান, নম্র-ভদ্র, শান্ত, আল্লাহভীরু,নবী প্রেমিক, ইবাদতগুজার, উত্তম আখলাক সম্পন্ন, চঞ্চল ও পরিশ্রমী, রান্নাবান্নায় পারদর্শী হলে ভালো হয়। মানার মাদ্দাসম্পন্ন,স্বামী ভক্ত শান্ত মেজাজ,রুচিশীল পরিষ্কার পরিচ্ছন্ন মেয়ে। আর শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে হাফেজা হওয়া লাগবে, # অল্পতুষ্ট,স্বাভাবিক জীবন যাপন যার অভ্যাস, তবে স্মার্ট ও সব সময় পরিপাটি ও সাজগোজ হয়ে থাকবেন। অপরিচ্ছন্ন অপরিষ্কার থাকবেন না। #মিথ্যা কথা বলবেন না, সত্যবাদী হবেন। #মিশুক হবেন, সবার সাথে হাসি খুশি ভাবে চলবেন। #অসহায় মানুষদের পাশে দাঁড়াবেন। #মানুষের সাহায্য সহযোগিতা এগিয়ে আসবেন। তিনি আমাকে বুঝবেন আমি তাকে বুঝবো। বিপদে-আপদে সর্বসময়একে অপরের পাশে থাকবো। কখনো রাগ অভিমান হয়ে গেলে একজন আরেকজনকে বুঝার চেষ্টা করব। আমি তার পোশাক হব এবং সে আমার পোশাক হয়ে থাকবে। #আমার দ্বীন ও দুনিয়ার সর্ব বিষয়ে সঙ্গী হয়ে থাকবে। পরম সুখময় জান্নাত লাভের জন্য একে অপরের সহযোগী হবেন। #দুনিয়া ও আখেরাতের সফলতা একসাথে উপভোগ করবেন ও করব ইনশাআল্লাহ। #আর আমার মা বেঁচে আছেন, মায়ের প্রতি সম্মান ও মর্যাদা রেখে চলতে হবে, যথাসাধ্য মায়ের খেদমতে আগ্রহী হতে হবে। আমার মা আমার মাথার মুকুট, আর আমার জীবন সঙ্গিনী হবেন আমার গলার মালা। ভাই বোন যারা আছেন সকলকে সম্মান করতে হবে। সকলকে নিয়ে চলার মন মানসিকতা থাকতে হবে। রক্তের বন্ধন, আত্মীয়তার বন্ধন কখনো ছিন্ন করা যাবে না। আমার ভাই বোনদেরকে নিজের ভাই বোন হিসাবে দেখতে হবে। ভাই বোন হল রক্তের বাঁধন, তাদেরকে সেভাবেই দেখতে হবে। আমি সকলের সাথেই সুসম্পর্ক বজায় রাখতে চাই। সকল আত্মীয়-স্বজনকে সম্মান দিয়ে, শ্রদ্ধা করে জীবনযাপন করতে চাই।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

শরিয়তপুর সদর এলাকার আরও পাত্রের বায়োডাটা

Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #6090

বয়স
26 বছর
উচ্চতা
৫′ ৫″
পেশা
মাদ্রাসা শিক্ষক
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
শরিয়তপুর সদর, শরীয়তপুর, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #11983

বয়স
22 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
শিক্ষার্থী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
শরিয়তপুর সদর, শরীয়তপুর, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #11951

বয়স
34 বছর
উচ্চতা
৫′ ৪″
পেশা
ডাক্তার
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
শরিয়তপুর সদর, শরীয়তপুর, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #7161

বয়স
27 বছর
উচ্চতা
৫′ ৫″
পেশা
শিক্ষার্থী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
শরিয়তপুর সদর, শরীয়তপুর, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #486

বয়স
27 বছর
উচ্চতা
৫′ ৪″
পেশা
মাদ্রাসা শিক্ষক
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
শরিয়তপুর সদর, শরীয়তপুর, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #157

বয়স
24 বছর
উচ্চতা
৫′ ৫″
পেশা
অন্যান্য
বৈবাহিক অবস্থা
ডিভোর্সড
স্থায়ী ঠিকানা
শরিয়তপুর সদর, শরীয়তপুর, ঢাকা
শরীয়তপুর জেলার সব পাত্রের বায়োডাটা দেখুন