Profile

বায়োডাটা নং : 11983

বায়োডাটার ধরণ পাত্রের বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 2004
উচ্চতা ৫′ ৬″
গাত্রবর্ন উজ্জ্বল শ্যামলা
ওজন ৬১ কেজি কেজি
রক্তের গ্রুপ ও পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা শরিয়তপুর সদর, শরীয়তপুর, ঢাকা
এলাকা/গ্রামের নাম: মধ্যপাড়া
বর্তমান ঠিকানা , ময়মনসিংহ, ময়মনসিংহ
এলাকা/গ্রামের নাম: রহমতপুর বাইপাস,খাগডহর
কোথায় বড় হয়েছেন? আব্বু ইমাম,খতীব ছিলেন শৈশব ঢাকা-নারায়নগঞ্জ-গাজীপুর মিলে কেটেছে। হাইস্কুল থেকে ল পর্যন্ত শরীয়তপুর সদরে,কলেজ লাইফে ঢাকায় চলে আসি এবং বিশ্ববিদ্যালয় পড়ার সুবাদে ময়মনসিংহ আছি।
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতক চলমান
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০২১
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ+
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০২৩
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং
শিক্ষা প্রতিষ্ঠানের নাম ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ।
এখন কোন বর্ষে পড়ছেন? ২য়
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ ব্যবসায়ী। নিজেদের মসজিদ ও মাদরাসা আছে।ব্যবসার পাশাপাশি সেই মাদরাসা ও মসজিদ পরিচালনা করেন।
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ স্কুল শিক্ষিকা।
আপনার কতজন ভাই আছে? ১ জন
ভাইদের তথ্য ভাই ছোট। অবিবাহিত।
আপনার কতজন বোন আছে? ১ জন
বোনদের তথ্য বোন বড়। বোন বিবাহিত। অনার্স গ্রাজুয়েট(অনলি গার্লস ক্যাম্পাস থেকে)। স্বামীঃ বুয়েট ইইই গ্রাজুয়েট।বর্তমানে একটা প্রাইভেট সেমিকন্ডাক্টর কোম্পানির ইঞ্জিনিয়ার।
চাচা মামাদের পেশা আমার নানা মুফতি, দীর্ঘ সময় শায়খুল হাদিস ছিলেন। আম্মুরা ৮ বোন ২ ভাই। ১ম খালা: শিক্ষা অফিসার। স্বামী: এক্স ব্যবসায়ী।এখনন অসুস্থ। ২য় খালা: প্রাইমারি প্রধান শিক্ষিকা। স্বামী: মাদরাসা শিক্ষক(রিটায়ার্ড)। ৩য়: আম্মু।প্রাইমারি শিক্ষিকা ৪র্থ খালা: রব্বাতুল বাইত। স্বামী: জোনাল ম্যানেজার,আল আরাফাহ ইসলামি ব্যাংক। ৫ম খালা:সিনিয়র অফিসার,ইসলামি ব্যাংক। স্বামী: এসিস্ট্যান্ট ম্যানেজিং ডাইরেক্টর,এক্সিম ব্যাংক। ৬ষ্ঠ খালা: রব্বাতুল বাইত।নানা নানুর সেবা করেন। স্বামী: সেপারেটেড। ৭ম মামা:মাওলানা।ব্যবসা করেন। স্ত্রী: রব্বাতুল বাইত। ৮ম খালা: প্রাইমারি শিক্ষিকা। স্বামী: প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের আইটি অফিসার। ৯ম মামা:হাফেজ,অনার্স,মাস্টার্স।প্রাইমারি শিক্ষক। স্ত্রী: রব্বাতুল বাইত। ১০ম খালা: প্রাইমারি শিক্ষিকা। স্বামী: এক্সপোর্ট,ইম্পোর্ট বিজনেস। .. দাদার পরিবার। দাদাজান রহিমাহুল্লাহ ক্বারী সাহেব ছিলেন।কর্ম জীবনে আদমজী জুটমিলে চাকরি করতেন।দাদু জেলার প্রসিদ্ধ আলিমের মেয়ে। আব্বুরা ৩ ভাই ১ বোন। ১ম বোন:রব্বাতুল বাইত। আব্বুরা ৩ ভাই ১ বোন। ১ম বোন:রব্বাতুল বাইত। স্বামী:ব্যবসায়ী। ২য় আব্বু। মেঝো চাচা:মাওলানা,মুফতি(দারুল উলুম দেওবন্দ ফারেগ)।ইসলামিক রাজনৈতিক দলের নেতা।ব্যবসা ও মাদরাসা পরিচালনা করেন। স্ত্রী: আলেমা।রব্বাতুল বাইত। ছোট চাচা: হাফেজ,মাওলানা।মদীনায় একটা মসজিদের ইমাম ছিলেন।এখন দেশে ইমাম ও খতীব। স্ত্রী: আলেমা।রব্বাতুল বাইত
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ দাদাবাড়ি,নানাবাড়ি দুটোই শরীয়তপুর সদর পৌরসভার মধ্যে। পৈত্রিক সূত্রে প্রাপ্ত ১০ শতাংশ জমি আছে।বাড়ি করার জন্য ১২ শতাংশ(৬+৬) জমি কেনা হয়েছে পৌরসভার মধ্যেই। ৬ শতাংশ জমির উপরে তিনতলা ফাউন্ডেশন বাড়ির কাজ চলমান।১ম তলার ছাদ হয়েছে,বাকি কাজ চলছে।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? আব্বু,দাদার পরিবারের সবাই মাদরাসা ব্যাকগ্রাউন্ড।আম্মু মাদরাসায় কাফিয়া পর্যন্ত পড়েছেন।আল্লাহ তায়ালা পরীক্ষায় ফেলেছিলেন আম্মুকে।।পরে অনার্স,মাস্টার্স করে প্রাইমারি শিক্ষিকা হয়েছেন।আম্মু বোরকা,হাতমোজা,পামোজা পরে স্কুলে যান।আম্মুর স্কুলে সবাই মহিলা শিক্ষিকা,পর্দায় অসুবিধা হয় না আলহামদুলিল্লাহ।বড় বোন পরিপূর্ণ পর্দায় চলে।পরিবারের সবাই স্ট্রিক্টলি দ্বীন প্রাকটিস করে। আমি দাওয়াত ও তাবলীগের(আলমী শূরা) সাথে সম্পৃক্ত আলহামদুলিল্লাহ।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? জ্বি।বালেগ হওয়ার পর থেকে। ১২ বছর বয়স থেকে নিয়মিত পড়ি আলহামদুলিল্লাহ্
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? সাধারণত হয় না।হলে ঘুম ও অন্যান্য কারণে স্রেফ ফজরের নামাজ কাযা হয়।সপ্তাহে সর্বোচ্চ ১-২ বার।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? জ্বি
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? জ্বি না।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? বর্তমানে প্রচলিত মাজারগুলো শিরকের প্রতীক।কবর জিয়ারত করা যায় সুন্নতি পদ্ধতিতে।কিন্তু মাজার পাকা করা বা কবর কেন্দ্রীক বিদাআতী গুলো পরিত্যাজ্য।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন আমি একজন আপাদমস্তক বিবলিওফাইল।বই-ই আমার একান্ত অবসর।।একজন নিয়মিত পাঠকের কাছে এত এত বই থেকে ৩টি বই সিলেক্ট করা কঠিন।তবু ৩ টি এমন বইয়ের কথা বলি,যেগুলো আমার চিন্তারে নাড়িয়ে দিয়েছে।১)ফাযায়েলে আমাল ২)আল্লাহর সন্তুষ্টির সন্ধ্যানে ৩)চিন্তাপরাধ ৪)কিতাবুয যুহদ ৫)কুররাতু আইয়ুন ৬)মুহসিনীন।
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন আহলে হক উলামায়ে কেরাম সকলেই আমার শ্রদ্ধেয়।যাদের কথা না বললেই নয়(ক্রমানুসারে নয়)- মুফতি আব্দুল মালেক ,মুফতি জাফর আহমেদ দা.বা(ঢালকানগর হযরত),মুফতি হারুন ইজহার,শায়খ আহমাদুল্লাহ,মাওলানা যুবায়ের সাব দা.বা.,মাওলানা আহমেদ লাট সাব দা.বা.,মুফতি জসীমউদ্দিন রাহমানী,শায়খ আহমদ মুসা জিবরিল হাফিজাহুল্লাহ উল্লেখ্যোগ্য।
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন অধমের নিজের সম্পর্কে বলার মতো তো কিছু নেই। সবদিক দিয়ে রাসুলুল্লাহ(ﷺ) সুরত ও সীরাতের উপরে ওঠার চেষ্টায় আছি। সাহাবাওয়ালা জিন্দেগী বানানোর চেষ্টায় আছি। আমি তিনটা জিনিসের সমষ্টি। ১)ত্বলিবুল ইলম।দারস,মজলিস,দাওয়াত ও প্রচুর বই পড়া আমার হৃদয়ের খোরাক। ২)মুআমালাত,মুআশারাত ও আখালাকের ব্যাপারে পূর্ন সচেতন। ৩)যুহদ(দুনিয়াবিমুখতা) চর্চার মানসিকতা। এই তিনটা গুন দ্বারা নিজেকে গড়ে তোলার ব্যাপারে আমি অধম চেষ্টা করে যাচ্ছি।আমি আমার আহলিয়া,ভবিষ্যৎ পরিবারের মধ্যেও এ বিষয়গুলো দেখতে চাই,বাস্তবায়ন করবো ইন শা আল্লাহ্। শখ: বই পড়া। পছন্দ- হাসিমুখে সব পরিস্থিতি সামলে নেয়া।দ্বীনের মুজাকারা,মানুুষের সাথে পরিচিত হওয়া। অপছন্দ: গীবত,ঈর্ষা,উচ্চবাচ্য। রুচিবোধ: ভোজনরসিক,ভ্রমনপ্রিয়। স্বপ্ন: দুনিয়ায় জান্নাতি জীবন গঠন।দুনিয়ার পরিবারকে নিয়ে জান্নাতে একত্রে যাওয়া।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? সবসময় সুন্নতী লেবাস পরিধানের চেষ্টা করি।বাহিরে পাঞ্জাবি,পায়জামা টুপি পরিধান করি।এসব পরিধান করেই ক্লাস করি।রুমে টিশার্ট,লুঙ্গি,ট্রাুউজার।আল্লাহ তায়ালা পরিপূর্ণ পোশাকি সুন্নত এর উপরে রেখেছেন আলহামদুলিল্লাহ।
সুন্নতি দাড়ি আছে কি না? কবে থেকে রেখেছেন? জ্বি।শুরু থেকেই(কখনো ক্ষুর লাগাইনি। ১৭ বছর থেকে
টাখনুর উপরে কাপড় পরেন? জ্বি
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? জ্বি
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? জ্বি না। আসক্ত নই।আরবি নাশীদ,পডকাস্ট,উলামায়ে কেরারের বয়ান ও কুরআন তিলাওয়াত শুনি।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? একজন মুমিনের পুরোটা জীবন দ্বীনের মেহনতে কাটানো উচিৎ। 'আদ্ব দ্বীন আন নাসিহা'।সেক্ষেত্রে উলামায়ে কেরামের সাথে দাওয়াত ও তাবলীগের মেহনতের(আলমী শূরা) সাথে যুক্ত আছি।পাশাপাশি বিভিন্ন দাওয়াতী সংগঠনের সাথে যুক্ত আছি, আধুনিক জাহিলিয়াতের বিরুদ্ধে টুকটাক লেখালেখি,উলামা হযরতদের মজলিস,হালাকাহ-এ আল্লাহ তায়ালা জুড়িয়ে রেখেছেন আলহামদুলিল্লাহ! দুবার এক চিল্লা লাগানের সুযোগ আল্লাহ তায়ালা দিয়েছেন।সুযোগ পেলেই তিন চিল্লায় বের হওয়ার নিয়ত আছে ইন শা আল্লাহ।
পেশাগত তথ্য
পেশা শিক্ষার্থী
পেশার বিস্তারিত বিবরণ ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট।টিউশনি করিয়ে নিজের খরচ চালাচ্ছি।পাশাপাশি একটা ক্লদিং ব্রান্ড দাড় করানোর চেষ্টা করছি। প্রয়োজনে বাসা থেকেও কনট্রিবিউট করছে। রিজিক আল্লাহ তায়ালা প্রদত্ত নিয়ামত।নির্দিষ্ট পেশা,নির্ধারিত স্যালারির উপরে রিজিক এর ফায়সালা না।স্ত্রীকে নিয়ে হর হালতে যুহদ চর্চা করে যেতে চাই।অল্প হলেও হালালেই প্রশান্তি,হারাম উপার্জনে জড়িয়ে নিজের ও পরিবারের আখিরাতকে ধ্বংস করতে চাই না।এখন স্টুডেন্ট আছি।পড়াশোনা শেষে সামাজিকভাবে সম্মানিত সর্বোচ্চ পেশায় আল্লাহ তায়ালা নিবেন ইন শা আল্লাহ্। তবে সম্পদের লোভ,অতি আভিজাত্যপূর্ণ জীবন অপছন্দ করি।এসব হারাম পথে আয়ের শয়তানি রাস্তায় নিয়ে যায়।আল্লাহ তায়ালা সম্পদের মালিক করলেও,পরিবার নিয়ে সাধারণ সাহাবাওয়ালা জিন্দেগী গঠনের স্বপ্ন আমার। আল্লাহ তায়ালা তাওফিক দিন.
মাসিক আয় টিউশনি করাই।আয় ১০,০০০/- +- থাকে আলহামদুলিল্লাহ
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জ্বি।
বিয়ের পর স্ত্রীকে পর্দায় রাখতে পারবেন? জ্বি ইন শা আল্লাহ্
বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? ক্ষেত্রবিশেষে।রব্বাতুল বাইত,ঘরের রাণী।ঘরে বসে দ্বীনি ইলম,দুনিয়াবি স্কিল যেকোনো কিছু শিখতে পারে।তবে তা স্বামী,পরিবারকে প্রায়োরিটি দিয়েই! স্ত্রীকে দিয়ে যেহেতু চাকরি করাবো না,সেহেতু তার একাডেমিক ডিগ্রি আমি থোরাই কেয়ার করি।দ্বীনি ইলম অর্জনে আমৃত্যু পাশে থাকার চেষ্টা করবো ইন শা আল্লাহ
বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? না।তবে,ঘরে বসে স্বামী-সংসারের হক্ব আদায় করে শখের বসে হালাল উপায়ে যদি ঘরোয়া কিছু করতে চান তাহলে আমার সমর্থন ও সহযোগিতা দুটোই থাকবে ইন শা আল্লাহ।
বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? পড়াশোনা চাকরির সুবাদে আমি যেখানে থাকি সে আমার সাথে থাকবে।ওকেশনে বাড়িতে যাবো।এখন ময়মনসিংহ আছি,বিয়ের পর এখানেই বাসা নিয়ে থাকবো ইন শা আল্লাহ্।বর্তমানে যৌথ পরিবারে বসবাস হওয়ায় স্ত্রীর পর্দা রক্ষায় সে বাসায় নেয়ার ইচ্ছা নেই।শহরে বাড়ির কাজ চলছে,কম্পলিট হয়ে গেলেই পার্মানেন্টলি নিবো ইন শা আল্লাহ্।আগামী ৩-৪ বছরের মধ্যে হয়ে যাবে ইবন শা আল্লাহ
আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে কোনো উপহার আশা করবেন কি না? না।নবদম্পতিকে মেয়ের পরিবার কর্তৃক উপহারের নামে দেয়া আধুনিক যৌতুক নিতে আমি রাজি নই।শুরুতে ঘরে কোনো ফার্ণিচার না-ই বা উঠলো,কমদামি খাটেই নাহয় কাটালাম কিছুদিন-সমস্যা কোথায়? উপরন্তু,আল্লাহ তায়ালা অঢেল সম্পদের মালিক বানালেও যুহদ(অল্পে তুষ্টি) চর্চার ইচ্ছে আমার আছে।এমনিতে বস্তুগত চাকচিক্য,প্রদর্শনী পছন্দ করি না।
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? আল্লাহ তায়ালা রুহটাকে বানিয়েছেন,দুনিয়াতে পাঠিয়েছেন। দুর্বল করে,দূর্বল শরীরে,দূর্বল মন দিয়ে। এত দূর্বল অস্তিত্ব-টা অর্ধেক হয়ে আছে,আর সামলে নেয়া যাচ্ছে না। দ্বীন এবং দুনিয়া উভয়কে পরিপূর্ণ করতে এখন বাকি অর্ধেক জরুরি হয়ে পড়েছে। আল্লাহ তায়ালা দ্বীন নিয়ে যেই দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন,তা একা পালন করা সম্ভব না। তাই যত দ্রুত পারা যায় নিজেকে পরিপূর্ণ করে দুজন মিলে পরিবার,সমাজ,দেশ সব জায়গায় দ্বীনকে জিন্দা করার কাজ শুরু করে দিতে হবে। ইয়া রব্ব!তুমি যথাসময়ে ক্ববুল করো।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 18-21
উচ্চতা ৫'-৫'৬''
গাত্রবর্ন উজ্জল শ্যামলা, ফর্সা, উজ্জল ফর্সা
পেশা ন্যূনতম ও-লেভেল/ এসএসসি।মাদরাসা লাইনে হলে হাফেজা/ আলেমা অথবা কিতাব বিভাগে মিজান(তদূর্ধ্ব)পড়ুয়া হলে ভালো।
জেলা ঢাকা বিভাগের সকল জেলা, ময়মনসিংহ, খুলনা বিভাগের সকল জেলা, চট্টগ্রাম। ভবিষ্যতে চাকরির সুবাদে হয় ঢাকায় নয়তো পোস্টিং এর জায়গায় থাকা হবে।সে হিসেবে ঢাকা/শরীয়তপুর এর কাছাকাছি এমন দূরত্ব হলে ভালো।ঢাকা,খুলনা,ময়মনসিংহ,চিটাগং,সিলেট বিভাগের মধ্যে হলে ভালো হয়।
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা শিক্ষার্থী,রব্বাতুল বাইত
অর্থনৈতিক অবস্থা নিম্ম মধ্যবিত্ত,মধ্যবিত্ত,উচ্চ মধ্যবিত্ত ,বিত্তশালী
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
চক্ষুশীতলকারীনি,মায়াবী চোখের স্নিগ্ধ চাহনি হবে যার মুগ্ধতার প্রতীক।যার আচরণ হবে তুলোর মতো নরম,কণ্ঠ হবে সুমিষ্ট ও কোমল,পদচালনা হবে হায়া(লজ্জা)য় আবৃত। কুরআন তিলাওয়াত ও যিকির হবে যার দিলের খোরাক।দাওয়াত হবে যার জীবনের উদ্দেশ্য।বই হবে যার অবসরের চির সঙ্গী।স্বামীকে ভালোবাসা ও কেয়ার হবে যার জীবনের গতিপথ।অত্যধিক নেক সন্তানের জননী হওয়া হবে যার চির প্রশান্তির লক্ষ্য . একজন পুরুষের সবচেয়ে বড় সম্পদ যদি হয় গাইরত,একজন নারীর সবচেয়ে বড় সম্পদ হলো হায়া(লজ্জা)। আজকে এ দুটোর অভাব আমাদের মধ্যে আছে বলেই বিবাহিত/অবিবাহিত জীবনে এত বিবাদ,বিচ্ছেদ। . আমি এমন একজনের অপেক্ষা করছি,যাকে আল্লাহ তায়ালা আমার জন্য ঢেলে বানিয়েছেন,দুনিয়ার বুকে পাঠিয়েছেন,মদদ আর সাহায্য দিয়ে তৈরি করেছেন নিপুণভাবে। দ্বীন যার কাছে থাকবে ফার্স্ট প্রায়োরিটি,দুনিয়া থাকবে একেবারেই গৌণ।যুহদ চর্চায় যিনি আমাকে ছাড়িয়ে যাবেন।যার জীবন হবে আম্মিজান রাদ্বিআল্লাহু আনহুমাদের ঢালে সাজানো। যিনি হবেন খাদিজা (রা:) মতো দায়িত্বশীল,আয়েশা(রা:) মতো প্রেমময়ী,জুহাইরিয়া(রা:) মতো সুদর্শনা। যিনি কুরআনের আয়াতকে,রাসুলুল্লাহ(সা:) এর হাদিসকে সেভাবেই মানবেন,যেভাবে উম্মাহর প্রথম ৩ প্রজন্মের প্রেয়সীরা মানতেন। কুরআনের প্রদানকৃত তার উপরে স্বামীর কর্তৃত্বে বিন্দুমাত্র প্রশ্ন তার থাকবে না।স্বামীর কাছ থেকে তার খুনসুটিমাখা হক্ব আদায়ের ব্যাপারেও তিনি থাকবেন তটস্থ। যিনি হবেন জ্ঞানে পরিপূর্ণ,গুণে যথাযথ,আমলে শতভাগ। আমি প্রচুর বই পড়তে ভালোবাসি।এটা আমার নেশা।তবে যেনতেন বই না,উপকারী জ্ঞান-ইলমুন নাফিয়া যেসব বই, কেবলই সেসব বই।।আমি চাই আমার আহলিয়াও বইপোকাদের মধ্যে কেউ হোক।ইলমুন নাফিয়া চর্চায় যিনি বুদ হয়ে থাকবের অবসরের অধিকাংশ সময়। আমি স্বপ্নে দেখি, আমার ঘরভর্তি থাকবে বই।আমি,আমার আহলিয়া,আমার সন্তানরা সবাই বই নিয়েই বেড়ে উঠবে।বইয়ের সংগ্রহ শুরু করেছি সে নিয়তে,ছোট্টো একটা লাইব্রেরি বলা চলে সেটায়।যেখানে যাচ্ছি,বইগুলোকে নিয়েই বেড়াচ্ছি! . স্বপ্নগুলো ডানা মেলছে, ইচ্ছেগুলো সব প্রকাশ পেতে নেই।তাহাজ্জুদে চেয়ে নেবো।কেবল এতটুকু বলেই শেষ করছি- অর্ধেক 'আমি'কে পরিপূর্ণ করতে আমার এমন এক অর্ধাঙ্গিনী প্রয়োজন,যিনি আমাকে পরিপূর্ণতা দান করে জান্নাত পর্যন্ত নিয়ে যাবেন।ঈমান,আমল,ইলম চর্চায় পরিপূর্ণ মনোনিবেশ করে তাকে নিয়ে দাওয়াতি কাজে সারা দুনিয়া সফর করার ইচ্ছে আছে আমার। ইন শা আল্লাহ! আল্লাহ তায়ালা কুরআনে যে দুআ শিখিয়ে গেছেন,সেই দুআর মতো একজনকে পাওয়া ছাড়া আর কোনো উপরি ইচ্ছে আমার নেই। رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا আমিন,ইয়া রব্বাল আলামিন।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

শরিয়তপুর সদর এলাকার আরও পাত্রের বায়োডাটা

Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #6090

বয়স
26 বছর
উচ্চতা
৫′ ৫″
পেশা
মাদ্রাসা শিক্ষক
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
শরিয়তপুর সদর, শরীয়তপুর, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #7765

বয়স
26 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
ইমাম
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
শরিয়তপুর সদর, শরীয়তপুর, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #11951

বয়স
34 বছর
উচ্চতা
৫′ ৪″
পেশা
ডাক্তার
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
শরিয়তপুর সদর, শরীয়তপুর, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #7161

বয়স
27 বছর
উচ্চতা
৫′ ৫″
পেশা
শিক্ষার্থী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
শরিয়তপুর সদর, শরীয়তপুর, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #486

বয়স
27 বছর
উচ্চতা
৫′ ৪″
পেশা
মাদ্রাসা শিক্ষক
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
শরিয়তপুর সদর, শরীয়তপুর, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #157

বয়স
24 বছর
উচ্চতা
৫′ ৫″
পেশা
অন্যান্য
বৈবাহিক অবস্থা
ডিভোর্সড
স্থায়ী ঠিকানা
শরিয়তপুর সদর, শরীয়তপুর, ঢাকা
শরীয়তপুর জেলার সব পাত্রের বায়োডাটা দেখুন