Profile

বায়োডাটা নং : 9894

বায়োডাটার ধরণ পাত্রীর বায়োডাটা
বৈবাহিক অবস্থা ডিভোর্সড
জন্ম সন 1997
উচ্চতা ৪′ ১০″
গাত্রবর্ন শ্যামলা
ওজন ৪৩ কেজি কেজি
রক্তের গ্রুপ জানা নেই
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা তালতলি, বরগুনা, বরিশাল
এলাকা/গ্রামের নাম: পশ্চিম গাবতলী
বর্তমান ঠিকানা তালতলি, বরগুনা, বরিশাল
এলাকা/গ্রামের নাম: পশ্চিম গাবতলী
কোথায় বড় হয়েছেন? গ্রামে
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম আলিয়া
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা এইচএসসি
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন মহিলা মাদ্রাসা থেকে ২০১৩ সালে দাখিল পাস করি আলহামদুলিল্লাহ।
বিভাগ মানবিক বিভাগ
ফলাফল এ
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০১৫ সালে কলেজ থেকে এইচ এস সি পাশ করি আলহামদুলিল্লাহ।
বিভাগ মানবিক বিভাগ
ফলাফল এ
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ বাবা ঢাকা সি এন জি চালান।
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ গৃহিনী
আপনার কতজন ভাই আছে? ২ জন
ভাইদের তথ্য ১.বড় ভাইয়ের পড়াশোনা ক্লাশ সিক্স পর্পর্যন্ত।বিবাহিত। একটা বাচ্চা আছে আলহামদুলিল্লাহ। নিজের অটো চালান পাশাপাশি ছোট আকারের ব্রয়লারের ফার্ম আছে সেটা দেখাশুনা করেন। ২.ছোট ভাইয়ের পড়াশুনা এইচ এস সি পাশ। বিবাহিত। গার্মেন্টস ফ্যাক্টরিতে জব করেন আলহামদুলিল্লাহ। (বি:দ্র: আমাদের সবার বড় এক ভাই ছিল যিনি ২০২০ সালে মোটর সাইকেল এক্সিডেন্ট করে মারা যান।আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য হয়তো এটা বিশেষ এক পরীক্ষা ছিল। আলহামদুলিল্লাহ আ'লা কুল্লি হাল।)
আপনার কতজন বোন আছে? ২ জন
বোনদের তথ্য ১. বোনদের মধ্যে আমি বড় আলহামদুলিল্লাহ। আমি সহ ৩ বোন। ২. দ্বিতীয় বোন এসএসসি পাশ।বিবাহিত।গৃহিণী। একটা বাচ্চা আছে আলহামদুলিল্লাহ। ২. ছোট বোন এসএসসি পাশ।বিবাহিত। গৃহিণী। একটা বাচ্চা আছে আলহামদুলিল্লাহ।
চাচা মামাদের পেশা আমার দাদা বাড়ি এবং নানা বাড়ি এক ই গ্রামে পাশাপাশি বাড়ি আলহামদুলিল্লাহ। চাচা মামারা সবাই দিনমজুর। যে যার কর্ম করে জীবন যাপন করেন আলহামদুলিল্লাহ।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা নিম্নবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ গ্রামে নিজেদের বাড়ি থাকি আলহামদুলিল্লাহ। বরিশালের ঘর বাড়ি যেরকম হয়,২ তলা টিনের ঘর আলহামদুলিল্লাহ। পারিবারিক আর্থিক অবস্থা দূর্বল হওয়ায়,২০ সালে ভাই মারা যাওয়া, করনা কালীন সময়,বাকি ভাই বোনদের বিয়ে শাদী এবং প্রাপ্ত বয়স্ক সন্তান হারানোর শোক সইতে না পেরে বাবা মায়ের শারীরিক অবনতি সব মিলিয়ে আর্থিক অবস্থার অবনতি হয়।৩ বিঘা কৃষি জমি আছে আলহামদুলিল্লাহ কিন্তু ফ্যামিলি কিছুটা ঋণগ্রস্ত আছেন।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? গ্রামের সাধারণ মানুষ যেভাবে চলে। দ্বীন বলতে ৫ ওয়াক্ত নামাজ পড়া এবং বাইরে বের হলে বোরকা পড়া এতটুকুই। তবে আলহামদুলিল্লাহ আমি পরিপূর্ণ দ্বীন মেনে চলার চেষ্টা করি এবং সম্পূর্ণ দ্বীনের ভিতরে থাকতে চাই।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? আগে থেকে নামাজ পড়লেও কা'যা হলে সেটা আদায় করা হতো না।২০ সাল থেকে আলহামদুলিল্লাহ ৫ ওয়াক্ত নামাজ পড়া হয় এবং কোনো ভাবে কা'যা হলে সেটা আদায় করে নেই।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? ৪-৫ ওয়াক্ত
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? জ্বী আলহামদুলিল্লাহ।
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? জীবনে অনেক ঝড় তুফান গেছে। সেই দিক থেকে শারীরিক মানোসিকও অনেক খারাপ সময় গেছে।এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তবে আমার কিছু ব্যাক পেইন আছে।বলে রাখা ভালো আমার সিস্টের সমস্যা হয়েছিলো।সেখান থেকেই ব্যাক পেইন হয়।এটা হোমিও চিকিৎসায় ভালো হই আলহামদুলিল্লাহ। যেহেতু এটা মেয়েলি সমস্যা তাই ডক্টরের পরামর্শ নেই ভবিষ্যতে বিয়ে পরবর্তী বাচ্চা কনসিভ নিয়ে কোনো সমস্যা হবে এরকম বড়ো ধরনের কোনো সমস্যা আছে কিনা? ডক্টর জানায় সেরকম কোনো সমস্যা নাই আলহামদুলিল্লাহ। তবুও মনের ভয় থেকে যায় তাই সব সময় আল্লাহর কাছে দোয়ায় রাখি যেনো ভবিষ্যতে এই ধরনের কোনো সমস্যায় পরতে না হয়।তাওক্কালতু আ'লাল্লাহ।বাকিটা আল্লাহর উপর তাওয়াক্কুল করে আছি।আমি আল্লাহর উপর আত্মবিশ্বাসী আল্লাহ আমার অনেক দোয়া কবুল করেছেন এটাও করবেন এতটুকু বিশ্বাস আমি রাখছি ইন শা আল্লাহ। তাই যে ব্যাক্তি আমার এই সমস্যা শুনে আল্লাহর উপর তাওয়াক্কুল রাখতে পারবেন সেই আমার জন্য আগাবেন ইন শা আল্লাহ।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? শির্ক
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন ১.বেলা ফুরাবার আগে। ২. নফসের বিরুদ্ধে লড়াই। ৩.জীবন যেখানে যেমন।
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন ১.শায়েখ আহমাদুল্লাহ। ২.মিজানুর রহমান আজহারী।৩.মামুনুল হক
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন আমি হাসি-খুশি একজন মানুষ। খুব বেশি চঞ্চল না।শান্ত শিষ্ট, নম্র- ভদ্র আলহামদুলিল্লাহ। কোনো রকমের উচ্চ চাহিদা নেই। সাভাবিক জীবন যাপন করতে যতটুকু প্রয়োজন ততোটুকুতেই সন্তুষ্ট আলহামদুলিল্লাহ। অতিরিক্ত চাহিদা, ওভার স্মার্ট, লোক দেখানো কোনো কিছু আমার অপছন্দ। আমি ঘরে থাকতে পছন্দ করি।প্রয়োজন ছাড়া বাইরে যেতে পছন্দ করি না। তবে প্রয়োজনে বাইরে বের হলেও ব্যাক্তিগত মাহরামের অভাব ফীল করি। সব সময় সব কিছুতে আমি বিশ্বস্ত ২ টা হাত খুঁজি। যে আমাকে সব সময় সব খানে সাপোর্ট করবে। স্বপ্ন : একসাথে আল্লাহর ঘর জিয়ারত করা।আমি নিজের একটা বিজনেস দাঁড় করাতে চাই। সেখানে তাকে সম্পূর্ণ সাপোর্টিভ হতে হবে।বাইরের পরিবেশে তার সাপোর্ট এবং ঘরের পরিবেশে আমার সাপোর্ট থাকবে ইন শা আল্লাহ। আমার অনলাইন এবং অফলাইন রিলেটেট বিজনেস চলোমান আলহামদুলিল্লাহ।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? কালো বোরকা ও হাত পা মোজা সহ নিকাব পরি।
কবে থেকে নিকাব সহ পর্দা করছেন? ক্লাস সেভেন থেকে বোরকা পরতে শুরু করি তখন থেকেই।
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? জ্বী। মাহরাম মেনে চলা নিয়ে আমার দিক থেকে কোনো সমস্যা নেই।
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? না।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? না
পেশাগত তথ্য
পেশা অন্যান্য
পেশার বিস্তারিত বিবরণ আমি ঘরে থেকে টেইলারিং কাজ করি এবং পাশাপাশি কিছু থ্রী পিছ, গজ কাপড় সেল করি।অনলাইনেও বিজনেস রানিং করার চেষ্টা চলছে আলহামদুলিল্লাহ। আমার প্রয়োজন এবং পরিস্থিতি আমাকে এই উদ্যোগ নিতে বাধ্য করেছে।তাই সামনের দিকে বিজনেস নিয়ে বড়ো রকমের স্বপ্ন দেখি।
মাসিক আয় ফিক্সড না,নিজের হাত খরচ নিজেই বহন করি।
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জ্বী
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? বিয়ে দ্বীনের অর্ধেক।দ্বীনকে পরিপূর্ণ করতে বিয়ে টা খুব প্রয়োজন। এমন একজন জীবন সঙ্গী চাই যার সাথে জান্নাতের সঙ্গী হতে চাই।নেক সন্তানের মা হতে চাই।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 30-35
উচ্চতা 5'3-5'6
গাত্রবর্ন শ্যামলা, উজ্জল শ্যামলা
পেশা সর্বনিম্ন আলিম/এসএসসি পাস।হাফেজ,আলেম হলে আলহামদুলিল্লাহ।
জেলা বরগুনা, পটুয়াখালী। তবে ঢাকায় থাকে এরকম হলে ভালো হয়।
বৈবাহিক অবস্থা ডিভোর্সড, বিপত্নীক
পেশা চাকরি/ব্যাবসা
অর্থনৈতিক অবস্থা নিম্নবিত্ত /মধ্যবিত্ত।
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
দ্বীনদার তাকওয়াপরায়ন,দায়িত্বশীল, কর্মঠ,ধৈর্য শীল,শান্ত স্বভাব, উত্তম চরিত্র,সামাজিক এবং পরোপকারী একজন মানুষ আশা করি।অবশ্যই ব্যক্তিত্ববান মানুষ হতে হবে। তার ভিতরে যতো বেশি ব্যক্তিত্ব এবং উত্তম চরিত্র থাকবে আমার কাছে ততো বেশি পছন্দের হবে এবং মুখ ভর্তি দাঁড়িতে দেখতে একটু সুন্দর লাগলেই হবে। তাকে অবশ্যই সহীহ শুদ্ধ কোরআন তেলাওয়াত জানতে হবে।কোরআন তেলাওয়াত আমার খুব পছন্দের। অবশ্যই তার থেকে কোরআন তেলাওয়াত শুনবো এবং শোনাবো।নবীর সুন্নত আদায়ের স্বপ্ন দেখি ইন শা আল্লাহ। বিয়ের পরে শিখিয়ে নেওয়ার কথা কেউ বলবেন না,এটা সম্ভব না। শর্ত : আমাকে অবশ্যই মাহরাম মেনে পর্দার পরিবেশ দিতে হবে। যথেষ্ট সাপোর্টিভ হতে হবে,আমার অবস্থান বুঝতে হবে। আমি অত্যন্ত শান্ত-ভদ্র এবং অল্পে তুষ্ট আলহামদুলিল্লাহ। কিন্তু জুলুম, অন্যায় মানতে পারি না। যেহেতু এটা দ্বিতীয় বার বিয়ের জন্য পাত্র খুঁজছি তাই দিন শেষে শুধু মানোষিক শান্তি আশা করি। যাদের মাঝে একাধিক বিয়ে নিয়ে ফান্টাসি আছে দয়া করে তারা যোগাযোগ করবেন না।হাসি ঠাট্টার ছলেও এই জিনিস টা নেওয়ার মতো মানোসিকতা আর নেই। দিন শেষে শুধু মানোসিক শান্তি আর আমাকে বোঝার মতো একজন বিশ্বস্ত মানুষ চাই। পাত্রের ১ টা বাচ্চা থাকলে সমস্যা নাই। তবে একের অধিক বাচ্চা থাকলে গ্রহনযোগ্য হবে না।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

তালতলি এলাকার আরও পাত্রীর বায়োডাটা

Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #5773

বয়স
29 বছর
উচ্চতা
৫′ ২″
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
তালতলি, বরগুনা, বরিশাল
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #8335

বয়স
24 বছর
উচ্চতা
৫′
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
তালতলি, বরগুনা, বরিশাল
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #839

বয়স
27 বছর
উচ্চতা
৫′ ২″
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
তালতলি, বরগুনা, বরিশাল
বরগুনা জেলার সব পাত্রীর বায়োডাটা দেখুন