| প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন?
|
জি পড়ি। গত ৭/৮ বছর ধরে নিয়মিত নামাজ পড়ি আলহামদুলিল্লাহ। |
| সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়?
|
মাঝে মাঝে ফজর কাযা হয়। |
| শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন?
|
জি, পারি আলহামদুলিল্লাহ। আমি হিফজ করছি মসজিদে নববীর অনলাইন সেকশনে।
|
| আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে?
|
না, আলহামদুলিল্লাহ। তবে ডাস্ট এলার্জি আছে। ব্রণের কিছু দাগ আছে ফেইসে। ট্রিটমেন্ট চলছে, সারতে সময় লাগবে।
|
| মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি?
|
মাজার বিষয়টাই আমার কাছে আজাইরা মনে হয়। শিরকের আড্ডাখানা। আমি একদমই সাপোর্ট করি না। যারা সাপোর্ট করে তাদের বিষয়টা বোঝানোর চেষ্টা করি, না বুঝতে চাইলে এরপর থেকে এড়িয়ে যাই।
|
| আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন
|
সাধারণত আমি কোর্স করে শেখাটা প্রেফার করি।বিগিনার হিসেবে নিজে পড়ে ভুল ব্যাখা দাঁড় করিয়ে ফেলি যদি এমন ভয় ছিল আমার প্রথমদিকে। তবে এখন বই পড়ি টুকটাক। কয়েকটা পড়েছিও -ফেরা, হিজাব আমার পরিচয়, নেক সুরতে শয়তানের ধোঁকা, পর্দা-পরিবেশ -পরিস্থিতি, বিয়ের আগে ফ্যান্টাসি নয় ইত্যাদি।
|
| আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন
|
শায়খ ইবন বায, শায়খ উসাইমিন, শায়খ সালেহ আল ফাওজান, Ustad Muhammad Tim Humble, Ustad Abdul Rahman ,খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহ, শায়খ আহমাদুল্লাহ প্রমুখ।
|
| নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন |
আমি স্বাধীনচেতা মানুষ।ছোট থেকে অনেক স্ট্রাগল করে এই অবধি এসেছি। জীবনের সব সিদ্ধান্ত নিজেকেই নিতে হয়েছে। এখনও চেষ্টা করি নিজের বিবেক,বুদ্ধি খাটিয়ে,যোগ্যদের পরামর্শ নিয়ে, ইস্তিখারা করে যে কোনো পদক্ষেপ নিতে। আমি ঝক্কি-ঝামেলা পছন্দ করি না একদম। কোনো কিছু নিয়ে আমাকে নিষেধ করার তেমন প্রয়োজন পড়ে না। যা করা উচিত না তা আমি করিই না সচরারচর আলহামদুলিল্লাহ। । অহেতুক কথা বা কাজ যতটা সম্ভব এড়িয়ে চলার চেষ্টা করি। বিশেষ করে গীবত এবং পর্দার ব্যাপারে আমি খুবই স্ট্রিক্ট । গীবত হয়ে যেতে পারে এই আশঙ্কায় থার্ড পার্সন নিয়ে কেউ আমার সাথে কথা বলবে আমি সে প্রশ্রয়ই দিই না । আমার শখ হলো কবিতা লিখা৷ আবৃত্তিও ভীষণ ভালোবাসি। যেকোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিজ,ভলান্টারি কিংবা সাংগাঠনিক অ্যাক্টিভিটিসকে আমি অনেক পছন্দ করি। ভার্সিটি লাইফের প্রথম দিকে ডিবেট, বিজনেস আইডিয়া কম্পিটিশন, event organizing এসবের সাথে একটিভলি যুক্ত ছিলাম। নন-মাহরাম এর সাথে কন্টাক্ট করতে হয় বলে দীনে ফেরার পর সব ছেড়ে দিয়েছি আলহামদুলিল্লাহ। তবে যে কোনো কিছু শেখার প্রতি আমার আগ্রহ অনেক বেশি আলহামদুলিল্লাহ। ইচ্ছে করে পৃথিবীর সব উপকারি জ্ঞান,স্কিল হাসিল করে নিতে! আল্লাহ তৌফিক দিলে অবশ্যই পারব, ইন শা আল্লাহ। আমি নিজেকে একজন স্বাস্থ্যসচেতন মানুষ হিসেবেই দাবি করব। শারীরিক এবং মানসিক স্বাস্থ্য ভালো রাখতে নিজের সাধ্যমতো দুয়া এবং চেষ্টা করে যাচ্ছি। গত ১ বছর ধরে Life spring এর Get Fit প্রোগ্রাম থেকে নিউট্রিশন এবং এক্সারসাইজ নিয়ে বিস্তারিত জানার এবং মানার চেষ্টা করছি। ইদানীং দীন নিয়ে অনেক স্বপ্ন দেখি। আমি একেবারে প্রান্তিক পর্যায়ের মানুষের কাছে দীনী ইলম পৌঁছে দিতে চাই ইন শা আল্লাহ। খুব বেশি না পারলেও আমার আশেপাশে যারা থাকবে তাদের কাছে হলেও দীনটাকে দীনের মতো করে,দীন ঠিক যতটা সহজবোধ্য, ঠিক তেমন করে প্রেজেন্ট করতে চাই। আল্লাহ তৌফিক দিন। স্বপ্ন বলতে এখন একটাই - কুরআনের হাফিজা হওয়া, কুরআনের শিক্ষিকা হওয়া। এই স্বপ্ন আমার অবসেশন হয়ে গেছে।আল্লাহ কবুল করুন। আমার খুব ইচ্ছে কখনো সুযোগ পেলেই মদীনা ছুটে যাব। আর আমার উস্তাজার পাশে বসে মসজিদে নববীতে পড়ব, কখনো সুযোগ হলে পড়াবও ইন শা আল্লাহ। আমার আব্বুর এখন financially benifitted হবার জন্য তেমন কিছু করার সুযোগ নেই। আমার ভাইটাও ছোট। আপাতত ফ্যামিলির হাল ধরার জন্য আমিই আছি। আপাতত পরিবারের ম্যাক্সিমাম খরচাটা আমিই বহন করি আলহামদুলিল্লাহ। জীবনের সবদিক হিসেব করে শিক্ষকতাকে পেশা হিসেবে নেয়ার ইচ্ছে আছে। বিসিএস শিক্ষা ক্যাডার এর জন্য প্রিপারেশন নিচ্ছিলাম এতদিন ধরে। তবে বর্তমানে শিক্ষক নিবন্ধনের জন্য মেইনলি ফোকাস করার চেষ্টা করছি। শিক্ষক নিবন্ধনে কুয়ালিফাই করলে বিসিএস হয়তো আর দিবোও না। এই ব্যাপারে সিদ্ধান্ত এখনো পেন্ডিং। তবে আজীবন চাকরী হয়তো করব না আমি। কুরআন টিচার হিসেবে প্রফেশন সুইচ করার প্ল্যান আছে আমার। তবে হিফজ কমপ্লিট করে ইজাজাহ নিয়ে অতটা পাকাপোক্ত কুরআনের টিচার হতে আসলে অনেকটা সময় লাগবে বি ইযনিল্লাহি তাআ'লা। আল্লাহ তৌফিক দিক। আমীন
|