Profile

বায়োডাটা নং : 984

বায়োডাটার ধরণ পাত্রের বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 1996
উচ্চতা ৫′ ৩″
গাত্রবর্ন ফর্সা
ওজন ৬০ কেজি কেজি
রক্তের গ্রুপ বি পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা কালুখালী, রাজবাড়ী, ঢাকা
এলাকা/গ্রামের নাম: পরে জানানো হবে।
বর্তমান ঠিকানা , রাজশাহী, রাজশাহী
এলাকা/গ্রামের নাম: কাজলা, মতিহার, রাজশাহী
কোথায় বড় হয়েছেন? নিজ গ্রামে
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতক/স্নাতক (সম্মান)/ফাজিল
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০১৫
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০১৭
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়।
শিক্ষা প্রতিষ্ঠানের নাম রাজশাহী বিশ্ববিদ্যালয়
পাসের সন চতুর্থ বর্ষের পরীক্ষা শেষ। মাষ্টার্স বাকি আছে।
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ একসময় ব্যাবসা করতেন।এখন নিজস্ব জমি দেখাশোনা করেন।তবে অচিরেই ইনশাআল্লাহ পুনরায় ব্যবসা শুরু করবেন।
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ গৃহিণী
আপনার কতজন ভাই আছে? ২ জন
ভাইদের তথ্য ছোট ভাই আশরাফুল উলুম, কুষ্টিয়া, মাদ্রাসায় হিফজ বিভাগে অধ্যয়নরত।২৭ পারা হয়েছে। মেজো ভাইয়ের হিফজ শেষ করে একটি মসজিদের খেদমতে আছে
আপনার কতজন বোন আছে? ২ জন
বোনদের তথ্য বড় বোন বাংলায় স্নাতক সম্পন্ন করেছে রাজবাড়ী মহিলা কলেজ থেকে। একই বিষয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেছে পাংশা সরকারি কলেজ থেকে। বিবাহিত, স্বামী একজন কুরআনের হাফেজ। ছোটবোন দশম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছে। বর্তমানে মাদ্রাসাতুল হাফসা মহিলা মাদ্রাসায় (রাজবাড়ী) পড়ালেখা করছে পাশাপাশি সেখানে জেনারেল শিক্ষিকা হিসেবে আছে।
চাচা মামাদের পেশা কৃষি ও ব্যাবসা
পারিবারিক অর্থনৈতিক অবস্থা নিম্ন মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ নির্ধারিত কোন আয় নেই।এটাকে স্বচ্ছলতা না অস্বচ্ছলতা বলে জানি না। তবে আলহামদুলিল্লাহ প্রয়োজনীয় সবকিছুর ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা করে দেন। পৈতৃক সূত্রে আমার বাবা বাড়ি বাগান ও মাঠের জমিসহ ৪ একর সম্পত্তি পেয়েছিলেন।এখন আনুমানিক ২ একর মত আছে বাড়িসহ। নিজের বাড়িতেই আছি। কৃষিকাজ আমাদের প্রধান আয়ের উৎস।এটা সবসময়ই থাকবে ইনশাআল্লাহ। আমি নিজেও কৃষি কাজ ও পশু পালন আর ব্যবসা করব ইনশাআল্লাহ। সরকারি-বেসরকারি কোন চাকরিই করব না ইনশাআল্লাহ। তবে সাময়িক সময়ের জন্য করা লাগলে করব। ব্যবসা আমার স্বপ্ন।আমি একদিন না একদিন ব্যবসা করবই করব ইনশাআল্লাহ বিইজনিল্লাহ।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? আলহামদুলিল্লাহ।তবে এখনও কাঙ্ক্ষিত পর্যায়ে উন্নীত করতে পারি নি। আলহামদুলিল্লাহ,ইসলামের যেকোন বিষয়ে সবাই সাহায্যকারী এবং সবাই মেনে চলার চেষ্টা করে।বাবা মা দুজনেই পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন। ভাইয়েরা আলহামদুলিল্লাহ। বড়বোন একটু পিছিয়ে। আলহামদুলিল্লাহ সেও দ্বীনের ব্যাপারে সহায়ক।বাবা মা কে ইসলামের নামে যেকোন কিছু করানো সম্ভব যদি তা সঠিক হয় আলহামদুলিল্লাহ। কিন্তু তারাও এখনও পরিপূর্ণ দ্বীন বোঝেন না। اللهم اغفرهم আল্লাহ সুবহানাহুওয়া তা'য়ালা অচিরেই পরিপূর্ণ শরয়ঈ পরিবেশ সৃষ্টি করে দিবেন ইনশাআল্লাহ.... সেই চেষ্টাই এখন সবাই করছি। মানসিকভাবে সবাই দৃঢ় ইচ্ছা পোষণ করছি এবং সামর্থ্য অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করছি। ইনশাআল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা সহজ করেই দিবেন।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? হ্যা, আলহামদুলিল্লাহ।২০২০ এ হিদায়াত পাওয়ার পর থেকে ।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? আগে হত কখনো কখনো। আলহামদুলিল্লাহ এখন হচ্ছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা কবুল করুন।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? হ্যা , আলহামদুলিল্লাহ
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? না, আলহামদুলিল্লাহ।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? কোন নেক বান্দার কবর জিয়ারত করা যায়। কিন্তু সেখানে মাজার তৈরি করা অত্যন্ত গর্হিত কাজ। বর্তমান মাজারগুলো ইসলামের নামে মানুষকে বেঈমান বানাচ্ছে।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন সুখময় জীবনের সন্ধানে,সিরাত ইবনে হিশাম,আর রাহিকুল মাখতুম ,ইসলামি আক্বিদাহ ও ভ্রান্ত মতবাদ,অন্তরের ব্যধি ও তার প্রতিকারসমুহ,ইমান কুফর ও তাকফির,ইসলামী আক্বিদাহ ,বেহেশতী জেওর ইত্যাদি
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন শায়েখ আব্দুল্লাহ আজ্জাম র:,মাওলানা মানযুর নোমানী র: , মুফতি হাসান জামিল সাহেব হা:, মাওলানা তারিক জামিল হা: ,শায়েখ খালিদ আর রাশিদ ফাক্কাল্লাহু আছর........
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার এক গোনাহগার বান্দা।আমার একমাত্র উদ্দেশ্য আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার সন্তুষ্টি অর্জন আর মৃত্যুর পর এক মুহূর্তের জন্যও জাহান্নামের আযাব ভোগ করতে চাই না ও জান্নাতের নিয়ামত থেকে মাহরুম হতে চাই না। পৃথিবীর অনেক স্বপ্নই মনে ভাসে। পরক্ষনেই মনে পড়ে আমার জন্য কি কালকের সূর্য উদিত হবে!তাই অনেক বড় স্বপ্নও দেখি না আবার উদ্দশ্যহীন ও নই। সর্বস্তরের মানুষের জন্য দ্বীনি মারকায গড়তে চাই যেখানে কর্মব্যস্ত ভাইদের ইলম অর্জনের পরিবেশ থাকবে।নারীদের জন্য দাওয়াহ সেন্টার করতে চাই। পৃথিবীর স্বাদ গন্ধ তো নিতেই হয় ।তাই একটু ঘোরাঘুরি ও এ্যাডভেঞ্চার প্রিয় এবং ভোজন রসিক ও বটে। ঘোড়ার প্রতি এক তীব্র দূর্বলতা রয়েছে।তাই ঘোড়া পালা এক পাগলাটে শখ আছে। খুব সহজেই মানুষের সাথে মিশতে পারি আর অল্পেই মানুষকে অনেক বিশ্বাস করে ফেলি ও ভালোবেসে ফেলি। বাইতুল্লাহ এর মুসাফির হতে চাই ইনশাআল্লাহ আহলিয়া ও বাবা-মাকে সাথে নিয়ে । একটি উত্তম বাড়ি ও উত্তম যানবাহন এর স্বপ্ন আছে।সাথে উত্তম আহলিয়া ও উত্তম প্রতিবেশী। আর চিরায়ত স্বপ্ন তো এটা..... ان الله اشترى من المؤمنين اموالهم وانفسهم بان لهم الجنه
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? জুব্বা,পায়জামা , পাগড়ি ও জুতা । ইদানিং টুপি ও পাঞ্জাবি ও পরছি।
সুন্নতি দাড়ি আছে কি না? কবে থেকে রেখেছেন? হ্যা, আলহামদুলিল্লাহ।২০২০ এ জাহেলিয়াত থেকে হিদায়াত পাওয়ার পর থেকে।
টাখনুর উপরে কাপড় পরেন? হ্যা আলহামদুলিল্লাহ
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? হ্যা , আলহামদুলিল্লাহ ।
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? না , আলহামদুলিল্লাহ।আগে দিরিলিস আর্তগ্রুল দেখতাম।এখন দেখি না আলহামদুলিল্লাহ।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? তাবলীগ
পেশাগত তথ্য
পেশা শিক্ষার্থী
পেশার বিস্তারিত বিবরণ পড়ালেখা শেষ হয় নি। অনার্স শেষ হয়েছে। মাস্টার্স বাকি আছে। আমার দৃঢ় ইচ্ছা ও সংকল্প হলো ব্যবসা করা।আমি ভবিষ্যতে ব্যবসাই করব ইনশাআল্লাহ। ব্যবসা ও পশু পালন করব। উদ্যোক্তা হতে চাই ইনশাআল্লাহ । এজন্য সাময়িক কিছু সময়ের জন্য কিছুদিন জব করব ইনশাআল্লাহ।তবে যদি সেটা রাজশাহীর মধ্যে হয় তবে। ঈদের পর ক্যাম্পাসে শেয়ারে কফি শপ দেওয়ার কথা হচ্ছে। ইনশাআল্লাহ এটি করব। পাশাপাশি মসজিদ খুঁজছি খেদমতের জন্য। অস্থায়ীভাবে রাজশাহীতে সেটেল্ড হতে চাই কিছু সময়ের জন্য।তারপর ঢাকায় যাব ব্যবসা এর জন্য। ওখানে দুইজন ডাক্তারের সাথে ব্যবসা করার কথা আছে।ওনারা ব্যস্ত যেকারনে সময় দিতে পারেন না।আর আমার সমস্যা হলো মুলধন নেই।কারন ফ্যামিলি ব্যবসা করতে দিতে রাজি নয়।তারা চায় চাকরি করি। এজন্য সাময়িকভাবে কিছু করে প্রথমে কিছু মুলধন তৈরি করব।তারপর প্লান অনুযায়ী ব্যবসা শুরু করব ওনাদের সাথে ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। বিষয়গুলো সবই অনিশ্চিত।তাই এটা অবশ্যই মাথায় রেখে সিদ্ধান্ত নিতে হবে ,যে হয় তো ভবিষ্যতে অনেক কষ্টও করা লাগতে পারে।
মাসিক আয় ০০০০
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? রাজি , আলহামদুলিল্লাহ
বিয়ের পর স্ত্রীকে পর্দায় রাখতে পারবেন? হ্যা,ইনশাআল্লাহ।
বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? অফলাইনে কোন প্রতিষ্ঠানে পড়ার সুযোগ থাকবে না।তবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত হলে বিবেচনা করে অনুমতি দেয়া হবে শর্তসাপেক্ষে । যেহেতু রাজশাহীতেই থাকব সেহেতু আমিও চাইবো বেকার বসে থাকার চেয়ে পড়ালেখা শেষ করাতে।যদি দ্বীনদারিতায় কোন সমস্যা না হয় তবেই শুধু এই অনুমতি থাকবে।যদি ভাইভাতে মুখ খুলতে হয় বা গাইরে মাহরামের সাথে কথা বলতে হয় তবে পড়ালেখা করাবো না যেখানেই হোক না কেন।যারা ক্যারিয়ার গড়ার জন্য পড়তে ইচ্ছুক তারা যোগাযোগ করবেন না। শুধুমাত্র এখানে থাকতে হবে এজন্যই পড়তে দেওয়া হবে।যদি কখনো পড়ালেখা শেষ হওয়ার আগেই চলে যেতে হয় তবে হাসিমুখে চলে যাওয়ার মানসিকতা থাকতে হবে।কোন প্রকার চিন্তা-ভাবনা, দ্বিধাদ্বন্দ্ব ও মনোকষ্ট ব্যতিত যারা যেকোনো সময় চলে যাওয়ার নিয়তে পড়তে চান তারাই যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। এমনকি যারা গাইরে মাহরামদের সাথে কথা বলতে দ্বিধাবোধ করে না ,কথা বলতে যাদের অন্তর কাঁপে না ও কাঁদে না এবং যারা গাইরে মাহরামদের সাথে স্বাভাবিকভাবে কথা বলে এবং এটাকে কিছুই মনে করে না বা যাদের এই পাপবোধ নেই তারা ভুলেও যোগাযোগ করবেন না। অনলাইনে পড়ালেখার সুযোগ থাকবে সারাজীবন।আমি নিজেই এ বিষয়ে সাহায্য করব ইনশাআল্লাহ।পড়ালেখার পরিবেশ ও সুযোগ তৈরি করে দিব ইনশাআল্লাহ। দ্বীনি ইলম অর্জন যেমন আলিমা কোর্স, শারীয়াহ কোর্স,তাফসীর কোর্স,রুকিয়া কোর্স, কুরআন হিফজ কোর্স,ক্যালিগ্রাফি কোর্স এবং দুনিয়াবি ইলম যেমন রান্না কোর্স , টেইলার্সের কোর্স ইত্যাদি অনলাইন ভিত্তিক প্লাটফর্ম থেকে করার জন্য আমি আমার সামর্থ্য অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা করব এগুলো করাতে ও করতে সাহায্য করতে ইনশাআল্লাহ।কারন আমি আমার সন্তানদের জন্য বাড়িতেই একটি স্কুল ও একটি মাদ্রাসা আনতে চাই।আর সেটা নিঃসন্দেহে আপনিই হবেন হে অদেখা প্রিয় অর্ধাঙ্গিনী।
বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? কোনমতেই চাকরির চিন্তা মাথায় রাখা যাবে না। শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হলে পড়ালেখার অনুমতি থাকবে শর্তসাপেক্ষে।তবে তা অবশ্যই চাকরি বা ক্যারিয়ার গড়ার উদ্দেশ্যে নয়।এটা এজন্য যে আমার সন্তানদের একটি স্কুল ও একটি মাদ্রাসা দিতে চাই।যারা ক্যারিয়ার গড়ে নিজে স্বাবলম্বী হতে চান তারা কোনমতেই যোগাযোগ করবেন না।
বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? আমার কাছেই রাখব ইনশাআল্লাহ।আমি কাজলা ধরমপুরে একটি ২ রুম,১ কিচেন ও ১ বাথরুম বিশিষ্ট বাসায় আছি। আল্লাহ সুবাহানাহুওয়া তাআলা এর কাছে চাওয়া তিনি যেন যেখানেই রাখেন একসাথে রাখেন।তবে দ্বীনের জন্য আলাদা থাকতে হলে আলহামদুলিল্লাহ।আমাদের উদ্দেশ্য ও কর্ম সেটা নির্ধারণ করবে আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার ইচ্ছায়।
আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে কোনো উপহার আশা করবেন কি না? না, আলহামদুলিল্লাহ।তবে এটা আশা করবেন যে তাকওয়াবান ,দ্বীনদার একজন মেয়ে তারা উপহার দিবেন ইনশাআল্লাহ।
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? আল্লাহ সুবাহানাহুওয়া ওয়া তায়ালা এর সন্তুষ্টি অর্জনের অন্তরায় যা কিছু আছে তার পথ রোধ করা।দ্বীন ও ঈমানের পূর্ণতা অর্জনের জন্য ও উত্তম আখলাক গড়ার জন্য উম্মাহর শক্তি বৃদ্ধির উদ্দেশ্যে। বিয়ে দ্বীনকে পূর্ণতা দান করে, চক্ষু নিম্নগামী করে , চরিত্রের হেফাজত করে মুত্তাকী হতে সাহায্য করে। সর্বোপরি উম্মাহ এর শক্তি বৃদ্ধি করে।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 18-24
উচ্চতা ৫'০০-৫'৩" । আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালাই উত্তম ফায়সালাকারী
গাত্রবর্ন ফর্সা, উজ্জল ফর্সা
পেশা আমার লক্ষ্য ও উদ্দেশ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে।জেনারেল+কওমী মাদ্রাসা পড়ুয়া হলে ভালো হয়। আমাদের ইউনিয়নসহ তিনটি ইউনিয়নে দাওয়াতি কাজ করার ইচ্ছা আছে।এটা আমার স্বপ্ন ।এ বিষয়ে আমি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ । এজন্য আমি চাই তারও এরকম লক্ষ্য ও উদ্দেশ্য থাকতে হবে।এই তিন ইউনিয়নের মহিলাদের পিছনে মেহনত করতে হবে।তাই কুরআন শিক্ষা, মহিলাদের ফিক্ব ও কুরআনের দারস নিতে হবে। এজন্য যোগ্যতা থাকতে হবে। তাওহীদ ও জাহিলিয়্যাত সম্পর্কে স্পষ্ট ধারনা ও বিশেষ জ্ঞান থাকতে হবে ও দাওয়াত দেওয়ার মানসিকতার সাথে দাওয়াত দেওয়ার মত যোগ্যতা থাকতে হবে। নেতৃত্বের গুণাবলী থাকতে হবে।ফরজ পরিমাণ ইলম থাকতে হবে।আমার গ্রামের মহিলারা দ্বীনি বিষয়ে আমার মায়ের দ্বারস্থ হয়।কোন মহিলা মারা গেলে গোসল ও কাফনের দায়িত্ব তাকেই পালন করতে হয়।আমার মায়ের পর এ দায়িত্ব তাকে পালন করতে হবে।। জেনারেল শিক্ষায় শিক্ষিত হতে হবে। মিনিমাম এসএসসি পাস হতে হবে বিজ্ঞান বিভাগ থেকে এবং ভালো রেজাল্ট থাকতে হবে। এইচএসসি পাস হলে আরও ভালো।ইংরেজি ও গণিতে দক্ষ হতে হবে।পাশাপাশি ইসলমী যোগ্যতা আছে বা অনলাইন মাদ্রাসায় পড়ালেখা করছে। এগুলো ও দাওয়াহ এর জন্য জরুরি।আমার নির্দিষ্ট কিছু উদ্দেশ্য আছে এজন্য এই বিষয়গুলো উল্লেখ করা।আরবি ভাষা জানে,বলতে ও লিখতে পারে অথবা শিখছে অথবা শেখার দৃঢ় ইচ্ছা আছে।এটা এজন্য যে আমার দাওয়াতি কাজে সে সাহায্য করতে পারবে।আইওএম অথবা শরীয়াহ গ্রাজুয়েশান এ পড়ালেখা করেছে অথবা করছে। টেইলার্সের কাজ জানা, ১০০-১৫০ মানুষের রান্না করতে জানা,এ্যাক্টিজম ও ম্যানেজমেন্ট এর জ্ঞান থাকা ও কম্পিউটার টাইপিং জানা থাকাও ভালো।না জানলে ইচ্ছা থাকতে হবে।সময়মত ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ।
জেলা রাজবাড়ী, ফরিদপুর, কুষ্টিয়া,পাবনা, রাজশাহী, যশোর
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা শিক্ষার্থী বা পড়ালেখা শেষ ।
অর্থনৈতিক অবস্থা আমার অর্থনৈতিক অবস্থা ভালো নয়।আমি চাই সম্ভ্রান্ত বংশ মর্যাদা সম্পন্ন গরীব, নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত পরিবার যারা আত্মমর্যাদাবোধ সম্পন্ন। নীতিনৈতিকতা যাদের কাছে অর্থবিত্তের চেয়েও মূল্যবান।যারা জীবন দিয়ে দেয় কিন্তু নিজেদের নীতিনৈতিকতা জলাঞ্জলি দেয় না। এমন সম্ভ্রান্ত পরিবার যাদের বংশ পরম্পরায় আভিজাত্য আছে। কিন্তু কালের পরিক্রমায় তারা আমাদের মত নিম্ন মধ্যবিত্ত,গরীব বা মধ্যবিত্তে পরিনত হয়েছে।যাই হোক না কেন আমার লক্ষ্য ও উদ্দেশ্য মাথায় থাকতে হবে।যদি কোন আরব দুলালীর মত সম্ভ্রান্ত কেউ শুধু দাওয়াত ও আল্লাহ এর সন্তুষ্টি অর্জনের জন্য আমার লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নের জন্য আমার পাশে থেকে সাহায্য করতে চান তাহলে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা এর অপার অনুগ্রহ।
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
জাহিলিয়াতের জ্ঞান আছে,জাহিলিয়াত কি তা জেনে বুঝে পরিহার করেছে এবং এখন তা সবচেয়ে বেশি ঘৃণা করে। তাকওয়াবান, তাহাজ্জুদ আদায়কারী,সবর ও শোকরকারী।আমলদার,কুরআনে বুদ হয়ে থাকে। একদিন কুরআন তিলাওয়াত না করতে পারলে কান্না করে।সকাল-সন্ধ্যার আজকারগুলো নিয়মিত আদায় করে।প্রত্যেক ফরজ নামাজের পর নামাজের পরের তাসবিহগুলো প্রতিদিন আদায় করে। কুরআন নিয়ে তাদাব্বুর করে। কুরআন হিফজ করার বাসনা আছে। এখনো করছে বা করে।অল্পে তুষ্ট, লাজুক কিন্তু রোমান্টিক।সর্ব অবস্থায় আলহামদুলিল্লাহ বলতে পারে এমন একজন যার আশা ও আকাঙ্ক্ষা সীমিত। স্বামীর আয় যা ই হোক তাতে খুশি থাকবে। নারী সাহাবীদের মত হতে চেষ্টা করে, তাদের মত দয়া ও বদান্যতা ও উদার হতে চায়। ভিক্ষুক ও সাহায্য প্রত্যাশীদের ফিরিয়ে দেয় না। দ্বীনের জন্য সমস্ত মাল খরচ করতে দ্বিধাবোধ করে না।শখের গহনা ,টাকা আল্লাহ এর সন্তুষ্টির জন্য ব্যয় করতে মনোদ্বন্ধে ভোগে না। সাইয়িদ ইবনে আমের আল জুহামি রা: এর স্ত্রীর মত নিজের কষ্টেও কারও অনুগ্রহ ফিরিয়ে দেওয়ার মত হিম্মত এবং প্রতিবেশীদের জন্য তা গ্রহণ করার মত হিকমাহ ও গরীব ও প্রতিবেশীদের মধ্যে বিলিয়ে দেওয়ার মত মহৎ হৃদয়ের অধিকারী হতে হবে। হিংসা, বিদ্বেষ,পরশ্রীকাতরতা মুক্ত এবং এই ধরনের অন্তরের ব্যাধি থেকে পবিত্র থাকার সর্বোচ্চ চেষ্টা করে। না খেয়ে থাকার মত ধৈর্যশীল হতে হবে। ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الاموال والانفس والثمرات وبشر الصابرين আল্লাহ এর দ্বীনের জন্য ফিদা হতে হবে। দ্বীনের দাওয়াতের জন্য নিজেকে বিলিয়ে দিয়ে এই দায়িত্ব পালনে ব্রতী হবে। ফরজ পরিমাণ ইলম আছে বা অর্জনের চেষ্টায় আছে। আইওএম অথবা শরীয়াহ গ্রাজুয়েশন এ পড়ছে।আরবি ভাষা জানা,লিখতে ও বলতে পারা, বিষয়ভিত্তিক আলোচনা করতে পারা এসবই জরুরি দাওয়াত এর জন্য।সহজে কনভিন্স করতে পারা, নেতৃত্বদানের গুণাবলী সম্পন্ন,ভাষা মাধুর্য থাকা খুবই ভালো গুণ। যৌক্তিক কথা বলতে পারা ও যৌক্তিকভাবে চিন্তা করতে পারা । প্রচন্ড রাগের সময়ও নিজেকে শান্ত রেখে পরিবেশ নিজের নিয়ন্ত্রণে আনতে পারাটাও মহৎ গুণ।এসবের চেয়েও ইখলাস থাকা বেশি জরুরি। আর হ্যা, অবশ্যই এমন নারী হতে হবে যে নারী নিজের সম্ভ্রম অন্য পুরুষ থেকে হেফাজত করেছে ও কোন পুরুষের সাথে শারীরিক সম্পর্ক তথা সঙ্গমেলিপ্ত হয় নি। এই বিষয়ে কোনো ছাড় দিতে পারব না। অবশ্যই এসব থেকে মুক্ত হবেন ইনশাআল্লাহ।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

কালুখালী এলাকার আরও পাত্রের বায়োডাটা

Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #4847

বয়স
27 বছর
উচ্চতা
৫′ ৭″
পেশা
ইমাম
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
কালুখালী, রাজবাড়ী, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #10221

বয়স
27 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
ইমাম
বৈবাহিক অবস্থা
বিবাহিত
স্থায়ী ঠিকানা
কালুখালী, রাজবাড়ী, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #6159

বয়স
26 বছর
উচ্চতা
৫′ ১০″
পেশা
শিক্ষার্থী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
কালুখালী, রাজবাড়ী, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #10536

বয়স
24 বছর
উচ্চতা
৫′ ৪″
পেশা
MBBS/BDS শিক্ষার্থী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
কালুখালী, রাজবাড়ী, ঢাকা
রাজবাড়ী জেলার সব পাত্রের বায়োডাটা দেখুন