Profile

বায়োডাটা নং : 4847

বায়োডাটার ধরণ পাত্রের বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 1999
উচ্চতা ৫′ ৭″
গাত্রবর্ন ফর্সা
ওজন ৬৮ কেজি কেজি
রক্তের গ্রুপ বি পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা কালুখালী, রাজবাড়ী, ঢাকা
এলাকা/গ্রামের নাম: ঘাটোরা।
বর্তমান ঠিকানা কালুখালী, রাজবাড়ী, ঢাকা
এলাকা/গ্রামের নাম: ঘাটোরা।
কোথায় বড় হয়েছেন? রাজবাড়ীতে।
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম কওমী
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা তাকমীল
তাকমীল কোন মাদ্রাসা থেকে পড়েছেন? জামিয়াতুল উলূমিল ইসলামিয়া ঢাকা ।
পাসের সন
ফলাফল lang.
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ আমার পিতা দীর্ঘ ১৮ বছর মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি প্রায় ২০ বছর একটি ফার্মেসি পরিচালনার মাধ্যমে ব্যবসায়িক কর্মকাণ্ডে সম্পৃক্ত ছিলেন। বর্তমানে তিনি অবসর গ্রহণ করেছেন এবং সংসার পরিচালনা ও পারিবারিক দেখাশোনায় নিয়োজিত রয়েছেন
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ গৃহিনী
আপনার কতজন ভাই আছে? ১ জন
ভাইদের তথ্য সম্পর্ক: বড় ভাই বৈবাহিক অবস্থা: বিবাহিত শিক্ষাগত যোগ্যতা: মাওলানা। জামিয়াতুল উলূমিল ইসলামিয়া, ঢাকা থেকে সফলতার সাথে দাওরা সম্পন্ন করেছেন। বর্তমান কর্মসংস্থান: • অ্যাসিস্ট্যান্ট টিচার, আরবি বিভাগ — নাফেঈন ইন্টারন্যাশনাল একাডেমি, মিরপুর, ঢাকা। • প্রিন্সিপাল — Ilm Academy (অনলাইন ইংলিশ মিডিয়াম মাদ্রাসা)।
আপনার কতজন বোন আছে? ১ জন
বোনদের তথ্য তিনি আমাদের ভাইবোনদের মধ্যে সর্বকনিষ্ঠ। তিনি ঢাকাস্থ একটি স্বনামধন্য মহিলা মাদ্রাসা ফাতেমাতুজ জোহরা থেকে দাওরায়ে হাদীস (মাস্টার্স সমমান) সম্পন্ন করেছেন। শিক্ষাজীবন শেষে তিনি প্রায় পাঁচ বছর একটি মাদ্রাসায় মুহাদ্দিসা হিসেবে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি একটি অনলাইন মাদ্রাসার সঙ্গে যুক্ত, যেখানে প্রবাসী আমেরিকান শিশুদেরকে ইংরেজি মাধ্যমে কুরআন ও ইসলামিক স্টাডিজ শিক্ষা দিচ্ছেন। তিনি বিবাহিত। তাঁর স্বামী একজন হাফেজ, মাওলানা ও মুফতি, বর্তমানে একটি মসজিদের ইমাম ও খতিব এবং একটি মাদ্রাসার দায়িত্বে রয়েছেন।
চাচা মামাদের পেশা চাচারা: ১। আমার পিতা – অবসরপ্রাপ্ত ইমাম ও ব্যবসায়ী ২। মেজো চাচা – ব্যবসায়ী ৩। সেজো চাচা – ডেন্টিস্ট ৪। চতুর্থ চাচা – ব্যবসায়ী ৫। ছোট চাচা– ব্যবসায়ী মামারা: ১. বড় মামা – প্রধান শিক্ষক, প্রাথমিক বিদ্যালয় ২. ছোট মামা – সহকারী শিক্ষক, মাধ্যমিক বিদ্যালয়
পারিবারিক অর্থনৈতিক অবস্থা উচ্চ মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ আমাদের পারিবারিক অর্থনৈতিক অবস্থা আলহামদুলিল্লাহ স্বচ্ছল। নিজস্ব ১২০ শতাংশের অধিক জমির উপর একটি পাকা বসতবাড়ি রয়েছে। এছাড়াও প্রায় ৩০ বিঘা জমি রয়েছে, যা ভাড়া ও চাষাবাদের মাধ্যমে ব্যবহার করা হচ্ছে। এসব আয়ের উৎসের মাধ্যমে পরিবারটি আর্থিকভাবে স্থিতিশীলভাবে পরিচালিত হচ্ছে।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? আমাদের পরিবার দ্বীন ও ধর্মীয় মূল্যবোধের ভিত্তিতে পরিচালিত হয়। আমরা স্বতন্ত্রভাবে বসবাস করি; চাচাগণ আলাদাভাবে বসবাস করেন। পরিবারের প্রত্যেকে দ্বীনের নির্দেশনা অনুযায়ী জীবনযাপনের চেষ্টা করেন।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? হ্যাঁ,সাত বছর বয়স থেকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছি।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? আলহামদুলিল্লাহ সপ্তাহে এক ওয়াক্ত নামাজও কাজা হয় না সাধারণ
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? হ্যাঁ
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? না
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? নেক ব্যক্তিদের কবরকে শ্রদ্ধার চোখে দেখা উচিত, তবে সাহায্য বা দোয়া শুধুমাত্র আল্লাহর কাছে নিবেদিত হওয়া উচিত।মাজারে সেজদা, সাহায্য চাওয়া, মানত করা ও কবরের সামনে আবদার করা ইসলাম অনুসারে হারাম ও শিরক।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন ১. 📘 জীবন উপভোগ করুন (ড. মুহাম্মদ ইবনে আবদুর রহমান আরিফী )২. 📘 ইসলামের চোখে নারী [ড. ইউসুফ আল কারজাভি (রহ.)] ৩. 📘 ইসলামে মধ্যপন্থা ও পরিমিতিবোধ – মাওলানা আবুল বাশার মুহাম্মাদ সাইফুল ইসলাম
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন ১. শাইখুল ইসলাম মুফতী তাকি উসমানী (দা.বা.) ২. মাওলানা আবুল বাশার মুহাম্মাদ সাইফুল ইসলাম (দা.বা.) ৩. মাওলানা আব্দুল গাফফার সাহেব (দা.বা.)
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন আমি সবসময় গোছানো, পরিপাটি, মার্জিত এবং নান্দনিক বিষয়ের প্রতি আকৃষ্ট। পরিচ্ছন্নতা ও শৃঙ্খলার প্রতি আমার বিশেষ আগ্রহ রয়েছে। আমার শখের মধ্যে রয়েছে ব্যাডমিন্টন ও ক্রিকেট খেলা, বই পড়া এবং ভ্রমণ। বিশেষ করে শিক্ষামূলক ও অনুপ্রেরণামূলক কনটেন্ট দেখতে আমি খুবই পছন্দ করি। আমি সবসময় চেষ্টা করি বিভিন্ন ক্ষেত্রের সেরা ও অভিজ্ঞ ব্যক্তিদের থেকে শিখতে এবং তাদের অভিজ্ঞতা থেকে উপকৃত হতে। আমার স্বপ্ন হলো—আল্লাহর দ্বীনের গভীর জ্ঞান অর্জন করে একজন দায়ী ও স্কলার হওয়া,মানসম্মত ইংলিশ মিডিয়াম ইসলামিক স্কুল প্রতিষ্ঠা করা এবং একটি কল্যাণমুখী ফাউন্ডেশন গড়ে তোলা, যা সমাজে ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখবে ইনশাআল্লাহ।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? আমি সাধারণত ঘরের বাইরে পাঞ্জাবি ও পায়জামার সঙ্গে টুপি অথবা জুব্বা পরিধান করে থাকি। আমার পরিধানে ইসলামী পরিমিতিবোধ ও শালীনতা বজায় রাখার চেষ্টা থাকে।
সুন্নতি দাড়ি আছে কি না? কবে থেকে রেখেছেন? আমি দাড়ি রাখা শুরু করি যেদিন থেকে দাড়ি উঠতে শুরু করে। শুরু থেকেই সুন্নতি আদর্শ অনুসরণে দাড়ি রাখা অব্যাহত রেখেছি।
টাখনুর উপরে কাপড় পরেন? হ্যাঁ
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? হ্যাঁ
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? না
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? সুযোগ হলে মাঝে মাঝে তাবলীগের মেহনতে সময় দিয়ে থাকি
পেশাগত তথ্য
পেশা ইমাম
পেশার বিস্তারিত বিবরণ পেশা ও কর্মক্ষেত্র: বর্তমানে আমি একটি মসজিদে ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করছি। পাশাপাশি একটি মাদ্রাসায় শিক্ষক হিসেবে কর্মরত আছি। এছাড়াও পারিবারিক চাষাবাদ ও কৃষি কার্যক্রমের দেখাশোনা ও তত্ত্বাবধান করছি।
মাসিক আয় 30000
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? হ্যাঁ
বিয়ের পর স্ত্রীকে পর্দায় রাখতে পারবেন? হ্যাঁ
বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? আলোচনা সাপেক্ষে
বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? আলোচনা সাপেক্ষে
বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? গ্রামে
আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে কোনো উপহার আশা করবেন কি না? না
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? আল্লাহ তাআলা মানুষকে যুগল আকারে সৃষ্টি করেছেন এবং বিবাহকে শারীরিক, মানসিক ও আত্মিক প্রশান্তি, তাকওয়া এবং পারস্পরিক দয়া ও ভালোবাসার মাধ্যম হিসেবে নির্ধারণ করেছেন। ইসলাম বিবাহকে একটি পূর্ণাঙ্গ দ্বীনি ইবাদত হিসেবে মর্যাদা দিয়েছে। 📖 কুরআনুল কারিমে আল্লাহ বলেন: [وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَ لَكُم مِّنْ أَنفُسِكُمْ أَزْوَاجًا لِّتَسْكُنُوا إِلَيْهَا وَجَعَلَ بَيْنَكُم مَّوَدَّةً وَرَحْمَةً] “তাঁর নিদর্শনসমূহের মধ্যে একটি হলো, তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকেই স্ত্রী সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের মাধ্যমে প্রশান্তি লাভ করো, এবং তিনি তোমাদের মাঝে ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন।” 📘 সূরা আর-রূম – ৩০:২১ 🕌 রাসূলুল্লাহ ﷺ বলেছেন: «النِّكَاحُ مِنْ سُنَّتِي، فَمَنْ رَغِبَ عَنْ سُنَّتِي فَلَيْسَ مِنِّي» “বিবাহ আমার সুন্নাহ। আর যে ব্যক্তি আমার এই সুন্নাহ থেকে মুখ ফিরিয়ে নেয়, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়।” 📘 (সুনান ইবন মাজাহ: ১৮৪৬, সহীহ) 🟩 সারসংক্ষেপ: আমি বিবাহ করতে চাই কারণ এটি রাসূলুল্লাহ ﷺ-এর সুন্নাহ, যা চরিত্র সংরক্ষণ, তাকওয়া বৃদ্ধি এবং পারিবারিক জীবনে আত্মিক প্রশান্তি আনে। পাশাপাশি এটি ভবিষ্যৎ প্রজন্মকে দ্বীনি পরিবেশে গড়ে তোলার একটি দায়িত্বশীল মাধ্যম, যা আল্লাহর সন্তুষ্টি অর্জনে সহায়ক।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 18-25
উচ্চতা 5'3" – 5'6"
গাত্রবর্ন ফর্সা, উজ্জল ফর্সা
পেশা মাওলানা সম্পন্ন করেছেন অথবা অধ্যয়নরত, মেধাবী ও বিচক্ষণ। বিকল্পভাবে, সাধারণ শিক্ষা ধারায় স্বনামধন্য বিশ্ববিদ্যালয় হতে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন / অধ্যয়নরত, দ্বীনের পর্যাপ্ত জ্ঞান ও ধর্মীয় অনুশীলনে আগ্রহী।
জেলা রাজবাড়ী, ফরিদপুর, কুষ্টিয়া
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা ছাত্রী বা শিক্ষিকা
অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত বা উচ্চ মধ্যবিত্ত।
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
আমি এমন একজন জীবনসঙ্গিনী কামনা করি, যিনি দ্বীনদার, মেধাবী, বিচক্ষণ ও সহানুভূতিশীল। যিনি নিজে দ্বীনের ওপর চলতে আগ্রহী এবং পরিবারকেও সেই পথে পরিচালনায় আন্তরিক ভূমিকা রাখতে চান। তিনি যেন জ্ঞান অর্জনে আগ্রহী হন—বিশেষত ইসলামিক জ্ঞান ও সমাজ সচেতনতামূলক বিষয়ে। পড়তে, জানতে ও শিখতে আগ্রহ থাকা যেন তার স্বভাবের অংশ হয়। এছাড়া, তিনি যেন মানবিক দৃষ্টিভঙ্গির অধিকারী হন, পারিবারিক ও সামাজিক দায়িত্বে সচেতন হন, এবং দ্বীন ও শিক্ষা প্রচারে উৎসাহী ও অংশগ্রহণমূলক ভূমিকা রাখতে সক্ষম হন। ভবিষ্যতে ইসলামিক চিন্তাধারায় পরিচালিত ইংলিশ মিডিয়াম স্কুল স্থাপনের ইচ্ছা আছে—এ ধরনের উদ্যোগে তিনি আগ্রহ ও সহযোগিতা প্রদর্শন করবেন, এমন একজন সহচারি কাম্য।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

কালুখালী এলাকার আরও পাত্রের বায়োডাটা

Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #10221

বয়স
27 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
ইমাম
বৈবাহিক অবস্থা
বিবাহিত
স্থায়ী ঠিকানা
কালুখালী, রাজবাড়ী, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #6159

বয়স
26 বছর
উচ্চতা
৫′ ১০″
পেশা
শিক্ষার্থী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
কালুখালী, রাজবাড়ী, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #10536

বয়স
24 বছর
উচ্চতা
৫′ ৪″
পেশা
MBBS/BDS শিক্ষার্থী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
কালুখালী, রাজবাড়ী, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #984

বয়স
30 বছর
উচ্চতা
৫′ ৩″
পেশা
শিক্ষার্থী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
কালুখালী, রাজবাড়ী, ঢাকা
রাজবাড়ী জেলার সব পাত্রের বায়োডাটা দেখুন