| প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন?
|
হ্যাঁ, পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথেই পড়া হয়। প্রথম তাকবীর ধরে পড়ারও চেষ্টা করা হয়। আমি ছোট থেকেই নামাজ পড়তাম তবে নিয়মিত না, ২-৩ ওয়াক্ত। দ্বীনের বুঝ পাই ২০২১ সালে, আলহামদুলিল্লাহ তারপর থেকেই গুরুত্বের সহিতই নামাজ পড়া হয়। |
| সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়?
|
কাযা না হওয়ার প্রতিই মনোযোগ রাখা হয়, তবে কখনো কখনো ফজরটা কাযা হয়। এটা সপ্তাহে না, বলতে পারি মাসে ২-৩ বার। |
| শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন?
|
জ্বী, আলহামদুলিল্লাহ।
|
| আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে?
|
আলহামদুলিল্লাহ, আল্লাহ সুস্থ রেখেছেন সব দিকে।
|
| মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি?
|
এটি একটি সাধারণ কবর। আল্লাহ ব্যতিত কারো নিকট চাওয়া এবং মাথা নত করাই শিরক। যদি কেউ তা করে তবে তা শিরকের অন্তর্ভুক্ত।
|
| আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন
|
ইলা মাগফিরাহ, হেদায়েতুল উম্মাহ, এখন যৌবন যার।
|
| আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন
|
তামিম আল আদনানি, আবু ইমরান, সাইয়েদ কুতুব আর ওসামা বিন লাদেন
|
| নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন |
আমার শখ হচ্ছে, বই পড়া। বইয়ের বিশাল এক লাইব্রেরি গড়া। বাসার একটা রুম থাকবে লাইব্রেরি রুম। যেখানে বিভিন্ন ক্যাটাগরির বই ও ইনডোর প্ল্যান্টের সমাহার থাকবে। আমি এবং তিনি পড়বো, ডিসকাশন করবো। আওলাদগণ বড় হবে পড়ে পড়ে। সমৃদ্ধ এক কালেকশন থাকবে বই এবং গাছের। বাসায় একটা বিড়াল থাকবে যে একাকিত্বে সঙ্গ দিবে আহলিয়াকে। পবিত্র এবং নির্মল এক পরিবেশ থাকবে। রুম জুড়ে থাকবে বাখুরের ঘ্রাণ, তেলওয়াতের সুর, বিড়াল এবং বাচ্চাদের নিষ্পাপ আওয়াজ। এশা বাদে গল্প হবে, শুক্রবারে দরুদের প্রতিযোগিতা হবে, কাহাফের রাতে (বৃহস্পতিবার) তেলওয়াত জমবে, ফজর বাদে পবিত্র বাতাসে হাঁটা হবে। এভাবেই প্রতি ওয়াক্তে ওয়াক্তে ভালোবাসা, সম্মান, আগ্রহ, অপেক্ষা জমা হবে। আমি বিনয়ী এবং হাস্যোজ্জ্বল একজন যুবক। যে তার দুঃখ কাউকে প্রকাশ করে না আল্লাহ ব্যাতিত। আমি মনে করি সেই তো সুখী, যে বাচ্চাদের মতো আল্লাহর কাছে কাঁদার তৌফিক পায়, এটা সেটা চাওয়ার সুযোগ পায়। আমি কারো প্রতি অভিমান করলে তাকে এড়িয়ে চলি। কারো সাথে মিশলে নিজেও হাসি তাকেও হাসাই। আমি নিজেকে ছোট থেকেই লজ্জাশীল এবং ইন্টোভার্ট হিসেবে আবিস্কার করি। এটা নেয়ামত, যার ফলে আমি কখনোই মেয়েদের সাথে ফ্রী-মিক্স হই নি। আমি আমার প্রেম জমিয়ে রাখছি তার জন্য, নিজেকে রক্ষা করতে আবেগ ভালোবাসা প্রকাশ করতে তাকে চিঠি লিখি, দেখা হলে সব দিবো। আমার একমাত্র স্বপ্ন তাকে দেখা, তাকে আমার গল্প বলা, জান্নাত পর্যন্ত এই ভালোবাসাকে নিয়ে যাওয়া। তার এবং আমার ঈমানকে একটি লোহার আংটির বিনিময়ে হলেও পরিপূর্ণ করা।
|