Profile

বায়োডাটা নং : 5926

বায়োডাটার ধরণ পাত্রের বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 1996
উচ্চতা ৫′ ৫″
গাত্রবর্ন শ্যামলা
ওজন ৬৪ কেজি কেজি
রক্তের গ্রুপ বি পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা কালিহাতী, টাঙ্গাইল, ঢাকা
এলাকা/গ্রামের নাম: কালিহাতি
বর্তমান ঠিকানা কালিয়াকৈর, গাজীপুর, ঢাকা
এলাকা/গ্রামের নাম: কালিয়াকৈর, গাজীপুর।
কোথায় বড় হয়েছেন? নিজ এলাকায়
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০১৩
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০২৪
বিভাগ lang.
ফলাফল lang.
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং
শিক্ষা প্রতিষ্ঠানের নাম টাংগাইল টেক্সটাইল ইন্সটিটিউট।
পাসের সন ২০১৭
স্নাতকোত্তর /কামিল পড়াশোনার বিষয়
শিক্ষা প্রতিষ্ঠানের নাম বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ।
পাসের সন
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ ব্যবসায়ী (বেডিং স্টোর)
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ গৃহিণী
আপনার কতজন ভাই আছে? ১ জন
ভাইদের তথ্য আলহামদুলিল্লাহ, ছোট ভাই হাফেজ। এখন ঢাকার একটি মাদ্রাসায় কিতাব বিভাগে (শরহে বেকায়া) অধ্যয়নরত আছে।
আপনার কতজন বোন আছে? ১ জন
বোনদের তথ্য শিক্ষাগত যোগ্যতা : এইচএসসি পাশ বৈবাহিক অবস্থা : বিবাহিত ( স্বামী কাতার প্রবাসী) পেশা : গৃহিণী বোন মেজো।
চাচা মামাদের পেশা আমার বাবা বড়। চাচা চার জন। ১। সৌদিআরব প্রবাসী ২। মালোশিয়া প্রবাসী ৩। কৃষি কাজ। ৪। মানসিক ভারসাম্যহীন। আমার মামা দুই জন। ১। ব্যবসায়ী (বেডিং স্টোর) ২। মৃত
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ আলহামদুলিল্লাহ পরিবারের আর্থিক অবস্থা সচ্ছল। পরিবারসহ গ্রামেই নিজস্ব বাড়িতে বসবাস করি, নিজেদের বেশকিছু আবাদি জমি আছে, তা চাষাবাদ করা হয় ও কিছু গবাদিপশু পালন করা হয়। আমার বাবা একজন ব্যবসায়ী, নিজস্ব বেডিং স্টোরের দোকান আছে। পরিবারের ব্যয়ভার আমার বাবা নিজেই বহন করেন, এখন আমিও কিছুটা সাপোর্ট দিচ্ছি আলহামদুলিল্লাহ।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? আলহামদুলিল্লাহ পরিবারের আমরা সবাই নামাজ ও আল্লাহ প্রদত্ত্ব সকল বিধিবিধান মেনে চলার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ পারিবারিক ভাবে শতভাগ দ্বীনি পরিবেশ আছে। আমদের দুই ভাইয়ের জন্য আলাদা ওয়াশরুম সহকারে দুটি সেমি পাকা টিন শেড ঘর আছে। বাড়ির চারপাশ টিন দিয়ে বেড়া দেওয়া। পরিবারের সবাই দ্বীন পালনে খুবই আন্তরিক, মাহরাম, নন- মাহরাম মেনে চলার ক্ষেত্রে সবাই সতর্ক থাকার চেষ্টা করি। এখন বাড়িতে শুধু বাবা মা থাকেন, এককভাবে আলাদা বাড়ি হওয়ায় পর্দার ব্যাপারে সর্বোচ্চ ব্যবস্থা আছে, আলহামদুলিল্লাহ।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, দৈনিক জামাতের সাথে আদায় করা হয়, ৭ থেকে ৮ বছর বয়স থেকে নিয়মিত আলহামদুলিল্লাহ।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? আলহামদুলিল্লাহ, কাযা হয় না। নামাজ মৌলিক ইবাদতের একটি, তাই নামায কাযা হওয়ার কোনো সুযোগ নেই।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? জ্বি, আলহামদুলিল্লাহ
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? আলহামদুলিল্লাহ, নেই।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? কবর যিয়ারত জায়েজ, তবে বর্তমানে মাজারে যা হয়, তা স্পষ্ট শিরক।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন চরিত্র গঠনের মৌলিক উপাদান, রাসুলুল্লাহর বিপ্লবী জীবন, আসহাবে রাসূলের জীবনকথা, ঈমানের হাকীকত।
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী, ড. জাকির নায়েক, ড. খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর, শায়খ আহমাদুল্লাহ, মুফতি মেনক, ড. মোহাম্মদ সালাহ।
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা একমাত্র মহান আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লার জন্য, যিনি আমাকে দ্বীনের সহিহ বুঝ দান করেছেন ও সঠিক ভাবে তা পালন করার তাওফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। নিজের সম্পর্কে কিছু লিখার চেষ্টা করছি, ভুল ত্রুটির জন্য মহান আল্লাহর নিকট ক্ষমাপ্রার্থনা করছি, আল্লাহুম্মাগফিরলি। আমি গ্রামীণ পরিবেশে খুব সাধারণ ভাবে বড় হয়েছি, সহজ-সরল জীবন-যাপন করতেই আমি অভ্যস্ত। আমার ছোটবেলার বেশিরভাগ সময়ই নানার বাড়িতে কেটেছে, আর সেখানেই গ্রামের মক্তবে লেখাপড়ার হাতেখড়ি হয়েছিল, আলহামদুলিল্লাহ। তারপর প্রাইমারি, দাখিল, কলেজ ও সর্বশেষ ভার্সিটি লাইফ শেষ করি ২০২৪ সালের মাঝামাঝিতে, এর মধ্যেই করোনাভাইরাসের মহামারি ও সেশনজটে বেশকিছু সময় দীর্ঘায়িত হয়েছে। এখন বর্তমানে একটি গ্রুপ অফ কোম্পানিতে জুনিয়র মার্চেন্ডাইজার হিসেবে কর্মরত আছি, আলহামদুলিল্লাহ। আমি খুব ছোট থেকেই নামাজের ব্যাপারে খুবই যত্নশীল, প্রাইমারি পড়াকালীন সময়েও মসজিদে ইমামতির দায়িত্ব পালন করেছি, সব কিছুর উপরে আল্লাহর দ্বীন কে প্রাধান্য দিয়েছি, আমার লেখাপড়া ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের হওয়ার প্রায় সহশিক্ষা মুক্ত পড়ালেখার পরিবেশ পেয়েছি, জাহেলিয়াতের সমস্ত চ্যালেঞ্জ খুব দৃঢ়তার সাথে মোকাবিলা করেছি, স্রোতের বিপরীতে চলার চেষ্টা করেছি, সর্বদা অন্তরে আল্লাহর ভয় ও তাকওয়াপূর্ণ জীবন-যাপনের চেষ্টা করেছি। ইসলামি ভাবধারায় পরিচালিত একটি জাতীয় শিশু-কিশোর সংগঠনে দায়িত্বশীল হিসেবে কাজ করেছি, ইসলামি সাংস্কৃতিক সংগঠনে কাজ করেছি। দেশি-বিদেশি বিভিন্ন ইসলামি স্কলারদের দারসে বসার সৌভাগ্য হয়েছে, আলহামদুলিল্লাহ। আমার দাখিল পরবর্তী শিক্ষাজীবন, আমার প্রানপ্রিয় সংগঠন BICS (বর্তমান সময়ে খুবই পরিচিত, ছাত্র ও সচেতন যুবসমাজের নিকট গ্রহনযোগ্য একটি ইসলামি ছাত্রসংগঠন) সাথে কেটেছে আলহামদুলিল্লাহ। যা আমার জীবনে মহান আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহমত হিসেবে ছিলো। যার মাধ্যমে ইসলামের সু-মহান আদর্শ নিজে শিখার ও মানার চেষ্টা করেছি, পাশাপাশি দায়িত্বশীল হিসেবে অপর ভাইয়ের নিকট পৌছানোর চেষ্টা করেছি, আলহামদুলিল্লাহ। এ-ই সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে, আল্লাহ প্রদত্ত ও রাসূল (সাঃ) প্রদর্শিত বিধান অনুযায়ী মানুষের সার্বিক জীবনের পূনর্বিন্যাস সাধন করে আল্লাহর সন্তুষ্টি অর্জন। তাই জীবনের প্রতিটি পরিকল্পনা ও পদক্ষেপ ছিল একমাত্র মহান রবের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে। আর মুমিনের একমাত্র স্বপ্ন জান্নাত ব্যতিত কিছু হতে পারে না। পৃথিবীতে যাদেরকে নিঃস্বার্থ ভাবে ভালোবাসি তারা হলেন, আমার পরিবার, বাবা-মা, যারা আমাকে পৃথিবীর আলো দেখিয়েছেন, যার ভালোবাসা নিঃশর্ত, যাদের ঋণ কখনো শোধ হয় না। কাজেই নিজের শিকড়ের প্রতি আমার সম্মান ও ভালোবাসা অবিরাম। আপনার নিকটেও আমার এটাই প্রত্যাশা থাকবে। আর অন্যজন, আপনি (নেককার স্ত্রী) - যার সাথে জীবনের পূর্নতা পায়, যার মাঝে নিজের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়, তাকে ভালোবাসা মানেই তো নিজের আত্মাকে ভালোবাসা। নিজের শখ, পছন্দ-অপছন্দ বলতে, কুরআন-হাদীসের দারসে বসে দ্বীনি ইলম অর্জন, জিকির করা, পরিবারের সাথে সময় কাটানো, ঘুম ও বিশ্রাম নিতে ভালোবাসি। আর হারাম, নাজায়েজ এমন সব কিছুই অপছন্দ করি। রুচিবোধ: পরিষ্কার-পরিচ্ছন্নতা, শালীনতা ও লজ্জাশীলতা, দায়িত্বশীল মনোভাব ও সচেতনতা। পরিমিত খরচ, কম চাহিদা, কম কথা, বিলাসিতা মুক্ত জীবন, দ্বীনি ইলম অর্জন, সর্বোত্তম তাকওয়া অর্জনের প্রচেষ্টা চালানো ও সকল কাজের উদ্দেশ্য হলো একমাত্র মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন। আলহামদুলিল্লাহ, নিজের ব্যাপারে শতভাগ সত্য লিখার চেষ্টা করেছি, আল্লাহ দ্বীনের উপর চলাকে সহজ করুন। আমিন।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? সাধারণত শার্ট-প্যান্ট / পায়জামা-পাঞ্জাবি পড়া হয়, তবে পাঞ্জাবি টুপি পড়তেই বেশি অভ্যস্ত।
সুন্নতি দাড়ি আছে কি না? কবে থেকে রেখেছেন? জ্বি আলহামদুলিল্লাহ। যখন থেকে দাড়ি উঠেছে তখন থেকেই রেখেছি, তবে চাপ দাড়ি না হয়ে প্রাকৃতিক ভাবেই দাড়ি কিছুটা কম উঠে, তবে এক মুষ্টি পরিমান আছে, আলহামদুলিল্লাহ।
টাখনুর উপরে কাপড় পরেন? জ্বি, আলহামদুলিল্লাহ
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? আলহামদুলিল্লাহ, কঠোর ভাবে মেনে চলার চেষ্টা করি।
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? না
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? জ্বি, আলহামদুলিল্লাহ, BICS
পেশাগত তথ্য
পেশা ইঞ্জিনিয়ার
পেশার বিস্তারিত বিবরণ বর্তমানে গাজিপুর জেলার কালিয়াকৈর উপজেলায় একটি স্বনামধন্য গ্রুপ অফ কোম্পানিতে জুনিয়র মার্চেন্ডাইজার হিসেবে কর্মরত আছি, আমার চাকরির অভিজ্ঞতা প্রায় দেড় বছর। হালাল ভাবে ইনকাম করছি, আলহামদুলিল্লাহ
মাসিক আয় ৩০০০০ টাকা
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? হ্যাঁ, রাজি আছে, আলহামদুলিল্লাহ।
বিয়ের পর স্ত্রীকে পর্দায় রাখতে পারবেন? জ্বি , ইনশাআল্লাহ
বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? না, তবে বিশেষ প্রয়োজনে পরামর্শের আলোকে সিদ্ধান্ত নেওয়া যেতে পারে।
বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? না, তবে পরামর্শের আলোকে সিদ্ধান্ত নেওয়া যেতে পারে।
বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? আমার পরিবারের সাথে।
আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে কোনো উপহার আশা করবেন কি না? না
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? বিয়ে আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লার একটি গুরুত্বপূর্ণ বিধান ও রাসূল (সাঃ) এর সুন্নাহ। এটি ঈমানের পূর্নতা আনয়ন করে, চরিত্র কে হেফাজত করে ও তাকওয়াপূর্ণ জীবন-যাপনে সহযোগিতা করে, হারাম থেকে বাচাঁয়, মানসিক প্রশান্তি লাভ, বিয়ে একটি পবিত্র বন্ধন যা একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য করা হয়, বিয়ে একটি দায়িত্বশীল সম্পর্ক যেখানে দুইজন মানুষ পারস্পরিক ভালোবাসা, সম্মান, ধৈর্য ও দুঃসময়ে পাশে থেকে একে অপরের সহযোগিতার মাধ্যমে দ্বীন, দুনিয়া ও আখিরাতে একসাথে জান্নাত পর্যন্ত অগ্রসর হওয়ার অঙ্গীকার করা। রাসূল (সাঃ) বলেছেন, হে যুবসমাজ, তোমাদের মধ্যে যে বিয়ে করার সামর্থ্য রাখে, সে যেনো বিয়ে করে, কারন এটি দৃষ্টি অবনত রাখে এবং চরিত্র কে হেফাজত করে। (বুখারী ও মুসলিম) আরও বলেছেন, যে ব্যক্তি বিয়ে করলো, সে তার দ্বীনের অর্ধেক পূর্ণ করলো। তাই বিবাহ শুধু ভালোবাসার গল্প নয়, এটা ঈমান বাঁচানোর ঢাল। আরেক হাদিসে এসেছে - বিবাহ আমার সুন্নত। যে আমার সুন্নত থেকে মুখ ফিরিয়ে নেয়, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। তাই হেদায়েতের পথে আরোও দৃঢ় থাকার জন্য, জীবনে একটি হালাল ভালোবাসা আনার জন্য, নিজের চরিত্র ও ব্যক্তিত্ব কে পরিপূর্ণ করার জন্য বিয়ে একটি অন্যতম মাধ্যম। সর্বোপরি, মুমিনের প্রতিটি কাজই ইবাদাত, তাই বিয়ের একমাত্র উদ্দেশ্য, মহান আল্লাহর নৈকট্য লাভ ও তার সন্তুষ্টি অর্জন।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 18-21
উচ্চতা ৫'.০০" - ৫'. ৫"
গাত্রবর্ন ফর্সা, উজ্জল ফর্সা
পেশা হাফেজা, আলেমা, অথবা জেনারেল বা আলিয়া মাদ্রাসার শিক্ষার্থী।
জেলা ঢাকা,ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, খুলনা ও রংপুর বিভাগের যে কোনো জেলা। তবে টাংগাইল বা এর আশেপাশে হলে ভালো হয়।
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা শিক্ষার্থী।
অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
১। নেককার, দ্বীনদার, মিষ্টভাষী ও কোমলতা। ২। নামাজ, পর্দা ও নিয়মিত কোরআন অধ্যয়নে অভ্যস্ত প্রকৃত প্রাক্টিসিং মুসলিম। ৩। উত্তম চরিত্র ও ব্যবহার। ৪। আনুগত্য ও সম্মানবোধ। ৫। আমানতদারিতা ও বিশ্বস্ততা। ৬। বাহ্যিক ও অভ্যন্তরীণ সৌন্দর্য। ৭। জ্ঞানী, প্রজ্ঞাবতী ও শৃঙ্খলাবদ্ধ জীবন যাপনে অভ্যস্ত। ৮। ধৈর্য, সহনশীলতা, মায়া-মমতা ও সেবা করার মানসিকতা। ৯। অধিক সন্তান গ্রহনে আগ্রহী হওয়া। ১০। সৎচরিত্রবান, তাকওয়াপূর্ণ, দায়িত্বশীল, কর্মঠ ও সব ধরনের ফিতনা থেকে মুক্ত কুররাতু আইয়ুন। মহান আল্লাহ তায়া’লা, পবিত্র কোরআনে বলেছেন, " আর তার নিদর্শনাবলীর মধ্যে রয়েছে, তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে সৃষ্টি করেছেন স্ত্রীগনকে, যাতে তোমরা তাদের কাছে প্রশান্তি লাভ করো এবং তিনি তোমাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন। নিশ্চয়ই এতে চিন্তাশীল লোকদের জন্য নিদর্শনাবলী রয়েছে। (সূরা আর-রুম, আয়াত- ২১) রাসূল (সাঃ) বলেছেন, যে নারী পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, রমজানের রোজা রাখে, নিজ সতীত্ব হেফাজত করে ও স্বামীর আনুগত্য করে, তাকে বলা হবে, যে দরজা দিয়ে ইচ্ছে জান্নাতে প্রবেশ করো। (মুসনাদে আহমদ- ১৬৬১) আরোও বলেন, কোন মুমিনের জন্য তাকওয়া অর্জনের পর, নেককার স্ত্রীর চেয়ে কল্যাণকর আর কিছু নেই। আরোও বলেন, পুরো দুনিয়াটাই সম্পদে পরিপূর্ণ, তার মধ্যে সবচেয়ে উত্তম সম্পদ সতী-সাধ্বী, নেককার স্ত্রী। আপনি আমার জন্য উত্তম সম্পদ, নেককার স্ত্রী হয়ে আসুন, আল্লাহ আমাকে আপনার উত্তম হেফাজতকারী হিসেবে কবুল করুন। আমিন যারা যোগাযোগ করা থেকে বিরত থাকবেন- ১। যাদের অন্তরে কোন না কোন ভাবে হারাম সম্পর্কের ছিটেফোঁটা লেগেছে (অনলাইন / অফলাইন) ২। তথাকথিত নারীবাদীতে বিশ্বাসী। ৩। যারা বাস্তব জীবনে ইসলামের পূর্ণ অনুশীলন করেন না। ৪। স্বামীর পূর্ণ আনুগত্য স্বীকার করতে অনাগ্রহী। ৬। নামাজ, পর্দাসহ অন্যান্য ফরয ও ওয়াজিব হুকুমের ব্যাপারে নূন্যতম অনাগ্রহী। ৭। শশুর-শাশুরীকে যথাযথ সম্মান প্রদর্শনে অনাগ্রহী। ৮। যাদের সোশ্যাল মিডিয়ায় অতিরিক্ত আসক্তি আছে। সর্বোপরি, এগুলো অতিরিক্ত বা অতিরঞ্জিত মনে হলে আমাকে এড়িয়ে যেতে পারেন, তবে বাস্তব জীবনে আমি নিজেও উপরের পজেটিভ বিষয় গুলো আমল করার চেষ্টা করি ও নেগেটিভ গুলো থেকে কঠোর ভাবে বিরত থাকার চেষ্টা করি, আলহামদুলিল্লাহ। ফি আমানিল্লাহ।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

কালিহাতী এলাকার আরও পাত্রের বায়োডাটা

Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #4647

বয়স
25 বছর
উচ্চতা
৫′ ১১″
পেশা
বেসরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
কালিহাতী, টাঙ্গাইল, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #4591

বয়স
29 বছর
উচ্চতা
৫′ ৭″
পেশা
ইঞ্জিনিয়ার
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
কালিহাতী, টাঙ্গাইল, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #7444

বয়স
27 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
সরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
কালিহাতী, টাঙ্গাইল, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #2294

বয়স
32 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
ইঞ্জিনিয়ার
বৈবাহিক অবস্থা
বিবাহিত
স্থায়ী ঠিকানা
কালিহাতী, টাঙ্গাইল, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #3562

বয়স
32 বছর
উচ্চতা
৫′ ১″
পেশা
বেসরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
কালিহাতী, টাঙ্গাইল, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #7327

বয়স
29 বছর
উচ্চতা
৫′ ৮″
পেশা
বেসরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
কালিহাতী, টাঙ্গাইল, ঢাকা
টাঙ্গাইল জেলার সব পাত্রের বায়োডাটা দেখুন