Profile

বায়োডাটা নং : 9705

বায়োডাটার ধরণ পাত্রীর বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 1999
উচ্চতা ৫′
গাত্রবর্ন কালো
ওজন ৪৫ কেজি কেজি
রক্তের গ্রুপ বি পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা উল্লাপাড়া, সিরাজগঞ্জ, রাজশাহী
এলাকা/গ্রামের নাম: আগ্রহীকে পরে জানানো হবে।
বর্তমান ঠিকানা উল্লাপাড়া, সিরাজগঞ্জ, রাজশাহী
এলাকা/গ্রামের নাম: আগ্রহীকে পরে জানানো হবে।
কোথায় বড় হয়েছেন? গ্রামে
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা এইচএসসি
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০১৮
বিভাগ মানবিক বিভাগ
ফলাফল বি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০২০ (এক্সাম দেওয়া হয়নি,করোনা ইস্যুর কারণে অটোপাশ।
বিভাগ মানবিক বিভাগ
ফলাফল এ-
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ ব্যবসায়ী (রাইস মিল, স'মিল (Saw mill)
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ গৃহিণী
আপনার কতজন ভাই আছে? ২ জন
ভাইদের তথ্য ১. সবার বড় ভাই অসুস্থ (প্রতিবন্ধী) অবিবাহিত। ২. সবার ছোট ভাই পড়াশোনায় অধ্যায়নরত, বিএসসি সিভিল ইঞ্জিনিয়ারিং (IUBAT) অবিবাহিত।
আপনার কতজন বোন আছে? ৩ জন
বোনদের তথ্য ১. বড় বোন স্নাতক শেষ করেছে, বিবাহিত। ফ্যামিলি সহ লন্ডনে স্যাটেল। বোন এবং তার হাসবেন্ড জব করে, ( নিজ কর্মস্থলে)। ২. মেজো বোন মাস্টার্স কমপ্লিট করেছে, বিবাহিত, গৃহিণী। বোনের হাসবেন্ড, হাই স্কুলের শিক্ষকতা করেন। ৩. সেজো বোন অনার্স কমপ্লিট করেনি, বিবাহিত, পেশায় গৃহিণী। বোনের হাসবেন্ড, উপজেলা একাউন্ট অফিসার।
চাচা মামাদের পেশা দুই চাচা, বড়জন ব্যবসায়ী এবং ছোটজন চাকুরীজীবি। তিন মামা, বড় মামা আর্মি অফিসার (অবসরপ্রাপ্ত), মেজো মামা ব্যবসায়ী। ছোট মামা চাকুরীজীবি।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ আলহামদুলিল্লাহ সচ্ছল, সামাজিক ভাবে সম্মানিত। গ্রামে নিজ বসত বাড়ি, জমি অল্প কিছু খাবার জন্য চাষাবাদ করা হয়।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? পারিবারিক দ্বীনি পরিবেশ মোটামুটি, সাধারণ মুসলিম। পরিবারের সদস্যগণেরা কম/বেশি সবাই দ্বীন পালন করার চেষ্টা করে। কিন্তু নন মাহরাম মেইনটেইন করে না। আমি যথাযথ চেষ্টারত এই বিষয়ে। আল্লাহ সহজ করুন।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? জ্বী আলহামদুলিল্লাহ। ২০২১ সাল থেকে নিয়মিত, ৫ বছর।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? সাধারণত কাযা হয়না। সফরে বা হঠাৎ বেশি অসুস্থ জনিত ওযর ছাড়া।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? জ্বি শুদ্ধভাবে কুরআন শিখেছি, তবে চালু না কিছু জড়তা অনুভব করি! আরও উন্নত করার প্রচেষ্টা চলমান।
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? মেজর কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ। তবে সাময়িক পরিক্ষা-সমস্যা বিহীন দ্বীনদার ব্যাক্তি পাওয়া সম্ভব নয়। বরং অসুস্থতাও আল্লাহর নিয়ামত।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? শির্ক
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন ফরযে আইন, আহকামুন নিসা, মুহস্বানাত, রুকইয়াহ, বিয়ের আগে ফ্যান্টাসি নয় হোক বাস্তবতা প্রমুখ।
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন শায়েখ আহমাদুল্লাহ হাফিযাহুল্লাহ, শায়েখ হারুন ইযহার হাফিযাহুল্লাহ এবং ড. খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ।
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন নিজের ব্যাপারে বলতে দুইটি বিষয়ে ভয়ের আশংকা করি, বদ নজর এবং রিয়া হয়ে যাওয়ার। জীবনের অনেকটা সময় আল্লাহর অবাধ্যতায় কাটিয়ে দেওয়া একজন নগন্য আমি। আল্লাহ ক্ষমা করুন। মহান আল্লাহর খাস রহমত এবং দয়ায় হেদায়েতের পথে বা প্যাক্টিসিং মুসলিমাহ। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। দ্বীনের বুঝ আসার পর থেকে চেষ্টা করেছি এবং করে যাচ্ছি, আল্লাহর বিধি- বিধান মেনে চলার। শির্ক, হারাম, বিদআত, কুসংস্কার বর্জন করার। আল্লাহ তাওফিক দান করুন। দুনিয়া এবং আখিরাত উভয় দিক থেকে এখনো অনেক পিছিয়ে। এখনো অনেক অজানা, তবে জানার এবং মানার পিপাসা আছে। ইচ্ছায়,অনিচ্ছায় এখনো অনেক ভুল হয়ে যায়! দোষ, ভুল ত্রুটির বাহিরে কেউই নেই, আমিও তার ব্যাতিক্রম নয়। তবে মনে অনুশোচনা বোধ করি, নিজেকে পরিবর্তনের আশা রাখি। আমি লাজুক, ভীতু এবং ধীরস্থির প্রকৃতির। তবে নিজের পরিবার এবং আত্মীয়দের সাথে অনেক ফ্রি। ঘরে থাকতে বেশি পছন্দ করি। একাই বেশির ভাগ সময় থাকা হয়। তথাকথিত সুন্দরী নয়, আলহামদুলিল্লাহ নিজের কোনো ত্রুটি নিয়ে আপসেট নই। আমি নিজেকে নিয়ে সন্তষ্ট। সৌন্দর্যকে ঘিরে মানুষের সিম্পপ্যাথি অপছন্দ এবং অন্যোর সাথে নিজেকে তুলনা করা পছন্দ করিনা। উল্লেখযোগ্য তেমন কোনো গুণ নেই। পড়াশোনা প্রসঙ্গে বলতে গেলে, আমি অনার্স ফাস্ট ইয়ার পর্যন্ত পড়াশোনা করে আর কন্টিনিউ করিনি। পারিপার্শ্বিক ইস্যু এবং সহশিক্ষা, ফ্রি মিক্সিং এড়িয়ে চলার চেষ্টা থেকে। শখ: পরিপূর্ণ ইসলামের বিধিনিষেধ মেনে চলা, সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনা করা। অনেক ইসলামিক বই কেনা, পড়া এবং জানা। অন্যদেরকে বই গিফট করা। আল্লাহ তাওফিক দান করুন। অপছন্দ : গীবত করা, মিথ্যা বলা, আন্দাজে কথা বলা, অহংকার করা, কৃপণতা করা এবং এমন কিছু মানুষদের যারা, খোঁটা দেয়, যারা মানুষের আকৃতি নিয়ে ক্রিটিসাইজ করে, পরনিন্দা করে এবং বর্ণবাদী। স্বপ্ন: প্রতিটি মানুষের কল্পনায় নিজের আলাদা স্বপ্নের জগৎ থাকে, সেখানে সে প্রতিনিয়ত স্বপ্ন বুনতে থাকে।আমিও হালাল স্বপ্ন দেখি, আশা করি। আদর্শ স্ত্রী ও আদর্শবান মা হবার। নিজের ঈমান আমল বৃদ্ধি করার ও আমল শূন্য খাতায় আমল ইত্যাদি বৃদ্ধি করার। ওয়া-মা তাওফিকী ইল্লাবিল্লাহ।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? বোরকা,হিজাব,নিকাব,হাত মোজা,পা মোজা।
কবে থেকে নিকাব সহ পর্দা করছেন? ২০২১ সালের লাস্টের দিক থেকে, আনুমানিক ৫ বছর।
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? জ্বি আলহামদুলিল্লাহ।পরিস্থিতির শিকারে বা একান্ত প্রয়োজন ব্যাতিত কথা বলা হয়না।
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? না। ইসলামিক লেকচার, পডকাস্ট, নাশিদ ইত্যাদি দেখা এবং শোনা হয়।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? আপাতত নেই, ইচ্ছে আছে ইং শা আল্লাহ।
পেশাগত তথ্য
পেশা পেশা নেই
পেশার বিস্তারিত বিবরণ প্রযোজ্য নয়।
মাসিক আয়
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? হ্যাঁ
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? বিয়ে একটি ইবাদাত এবং সুন্নাহ। বিয়েকে দ্বীনের অর্ধেক বলা হয়েছে, দুনিয়ার ফিতনা, ফাসাদ ও নিজ চরিত্র রক্ষার্থে বিয়ে-ই সঠিক সমাধান। আমি কোনো দ্বীনদার ফ্যামিলিতে জন্ম নেইনি! তাই চাই, বিয়ের ওসিলায় একটা আদর্শ দ্বীনি পরিবারের জন্ম হোক। বিশেষ দ্রষ্টব্য: বিয়ের আগে অবশ্যই ফ্যান্টাসি, আবেগ বাদ দিয়ে বাস্তবমুখী হওয়া এবং তালাক সংক্রান্ত মাসয়ালার ব্যাপারে বেসিক ধারণা বা জ্ঞান রাখা আবশ্যক।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 27-34
উচ্চতা ৫'৪-৫'৮ আল্লাহ উত্তম পরিকল্পনাকারী।
গাত্রবর্ন কালো, শ্যামলা, উজ্জল শ্যামলা
পেশা স্নাতক / মাস্টার্স।
জেলা রাজশাহী বিভাগীয়, জেলাসমূহের মধ্যে। অন্যান্য জেলা আলোচনা সাপেক্ষ।
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা হালাল চাকরি /ব্যবসা।
অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত উচ্চমধ্যবিত্ত, কুফু মিলিয়ে।
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
প্রকৃতঅর্থেই একজন দ্বীনি পরহেজগার, গায়রতপূর্ণ জীবনসঙ্গী। তথাকথিত লেবাসধারী নয়। ফরযে আইন পর্যাপ্ত ইলম থাকা। ব্যাক্তিত্ববান মেজাজের,কৃপণতা, রুক্ষভাষী স্বভাবের না হওয়া। আমি নিজে নিখুঁত নই।তাই কোনো নিখুঁত সুদর্শনকে আশাও করিনা। এই ফিতনা অসুস্থ সমাজে চাই, একজন পজিটিভ মাইন্ডসেটের মানুষ। মুখে মধু অন্তরে বিষ, এমন কাউকে আশা করিনা। যিনি জীবনসঙ্গী হবেন, তিনি (সুন্দরী পূজারী) না হোক। আর হ্যাঁ,যার কাছে বাহ্যিক সৌন্দর্য অনেক ইম্পরট্যান্ট তাদের জন্য এই লেখা নয়। আমি হারাম রিলেশনশিপে কখনো জড়িত ছিলাম না,তাই চাইবো এমন কেউ ই জীবনসঙ্গী হোক। পবিত্র ছেলেরা পবিত্র মেয়েদের জন্য,আর পবিত্র মেয়েরা পবিত্র ছেলেদের জন্য। যে আমার যোগ্য হবে, দ্বীনের পথে সঙ্গী হবে, দ্বীন পালনে সহায়তা করবে এমন কেউ জীবনসঙ্গী হিসেবে আসুক। যার সাথে থাকলে মানসিক শান্তি মিলবে। শুধু জীবনসঙ্গী নয়, অনাগত প্রজন্মের বাবাকেও বাছাই করছি।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

উল্লাপাড়া এলাকার আরও পাত্রীর বায়োডাটা

Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #2885

বয়স
23 বছর
উচ্চতা
৫′ ৩″
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
উল্লাপাড়া, সিরাজগঞ্জ, রাজশাহী
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #2655

বয়স
24 বছর
উচ্চতা
৫′ ২″
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
উল্লাপাড়া, সিরাজগঞ্জ, রাজশাহী
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #5694

বয়স
21 বছর
উচ্চতা
৪′ ৯″
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
উল্লাপাড়া, সিরাজগঞ্জ, রাজশাহী
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #7098

বয়স
22 বছর
উচ্চতা
৫′ ২″
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
উল্লাপাড়া, সিরাজগঞ্জ, রাজশাহী
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #12003

বয়স
25 বছর
উচ্চতা
৫′ ৫″
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
উল্লাপাড়া, সিরাজগঞ্জ, রাজশাহী
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #3761

বয়স
19 বছর
উচ্চতা
৫′ ৩″
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
উল্লাপাড়া, সিরাজগঞ্জ, রাজশাহী
সিরাজগঞ্জ জেলার সব পাত্রীর বায়োডাটা দেখুন