Profile

বায়োডাটা নং : 967

বায়োডাটার ধরণ পাত্রীর বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 2003
উচ্চতা ৫′ ৩″
গাত্রবর্ন শ্যামলা
ওজন ৬৪ কেজি কেজি
রক্তের গ্রুপ ও পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা নলছিটি, ঝালকাঠি, বরিশাল
এলাকা/গ্রামের নাম: মধ্যম কামদেবপুর
বর্তমান ঠিকানা বরিশাল সদর, বরিশাল, বরিশাল
এলাকা/গ্রামের নাম: কর্ণকাঠী
কোথায় বড় হয়েছেন? ছোটো থেকে বড় হওয়া চট্টগ্রাম। ফ্যামিলি চট্টগ্রাম থাকে। পড়ালেখার জন্যে বরিশালে থাকি ।
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতক চলমান
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০১৯
বিভাগ ব্যবসা
ফলাফল এ
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০২১
বিভাগ ব্যবসা
ফলাফল এ
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? অর্থনীতি
শিক্ষা প্রতিষ্ঠানের নাম বরিশাল বিশ্ববিদ্যালয়
এখন কোন বর্ষে পড়ছেন? চতুর্থ বর্ষ
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ ব্যবসায়ী
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ গৃহিণী
আপনার কতজন ভাই আছে? ১ জন
ভাইদের তথ্য বড় ভাই HSC কমপ্লিট । ইপিজেড এ চাকরিজীবী। পাশাপাশি ইলেকট্রনিক জিনিসের ব্যবসা করেন। বিবাহিত এবং একটি কন্যা সন্তান আছে।
আপনার কতজন বোন আছে? নেই
চাচা মামাদের পেশা বড় চাচা কৃষক মেঝো চাচার হোটেল ব্যবসা করেন সেজো চাচা মৃত মামা একজন কৃষক
পারিবারিক অর্থনৈতিক অবস্থা নিম্ন মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ ভাড়া বাসায় থাকি। সামান্য কিছু জমি আছে যা এখনো ভাগ করা হয়নি।গ্রামে বাড়ি আছে তবে কেউ থাকেন না। আল্লাহর রহমতে ভাইয়া আর আব্বুর ইনকামে স্বাচ্ছন্দ্যে সংসার চলছে আলহামদুলিল্লাহ ।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? বাসায় আলহামদুলিল্লাহ দ্বীনী পরিবেশ মোটামুটি ভালোই। বাবা- মা, ভাইয়া ভাবি সবাই পাঁচ ওয়াক্ত সালাত আদায় করেন। বাহিরে গেলে পর্দা করেন। খাস পর্দা ছাড়া আর সব দিক দিয়েই ফ্যামিলি সবকিছু মেনে চলার চেষ্টা করেন আলহামদুলিল্লাহ। তারা পর্দার ব্যাপারে সচেতন না হলেও আমাকে সাপোর্ট করেন। ভাবি চেষ্টা করছেন মাহরাম মেইনটেইন করার ।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ।নামাজ ছোটো থেকে কম বেশি পড়া হতো তবে রেগুলার ২০২১ সাল থেকে।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? সপ্তাহে হয় না মাসে এক বা দুই ওয়াক্ত কাযা হয়, যদিও প্রতিমাসে না।সফরে থাকাকালীন সময়ের নামাজ কাযা হয়।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? আলহামদুলিল্লাহ হ্যাঁ। আরো ভালো করার জন্যে শিখছি।
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? না
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? মাজারে সিজদাহ দেয়া মাজার থেকে কিছু চাওয়া স্পষ্ট শিরক যা শিরকে আকবর। তবে কবর জিয়ারত করা জায়েয।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন নবীয়ে রহমত, সীরাতে আয়েশা,তাসাউফ ও আত্মশুদ্ধি , রাসূলে আরাবি, নবী জীবনের গল্প, সাহাবায়ে কেরামের ঈমানদীপ্ত জীবন,পর্দা গাইডলাইন, মুহস্বনাত , রেইন ড্রোপস এর সিরাহ্ ১ম এবং ২য় খন্ড এছাড়া আরো বেশ কিছু বই পড়া হয়েছে আলহামদুলিল্লাহ।
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন শায়েখ জসীমউদ্দীন রহমানী, ড.খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহ, শায়েখ হারুনা ইজহার, এছাড়া আরো আলেমদের লেকচার শোনা হয়।
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন সহজ সরল জীবনযাপন করতে পছন্দ করি।কুরআন ও হাদীস অনুযায়ী চলার চেষ্টা করি। যদিও শয়তানের প্ররোচনায় ও নফসের ধোঁকায় পরে গাফেল হয়ে যাই, দুনিয়ার মোহে পরে গুনাহ করে ফেলি। ঈমান আমলের উত্থান পতন চলতে থাকে (আল্লাহুমাগফিরলি) তবুও দ্বীনকে আঁকড়ে ধরে রাখার চেষ্টা করি। ইসলামিক বই পড়া, নিজের একটা ব্যক্তিগত পাঠাগার তৈরি করার ইচ্ছা আছে। ইসলামিক লেকচার , কুরআন তিলাওয়াত শুনতে পছন্দ করি। সাথে নিজেও ধীরে তারতিলের সাথে তিলাওয়াত করতে পছন্দ করি। কুরআনের আয়াত নিয়ে ভাবা উচিত সবার। তবে এটা পছন্দের আমার।রান্না করা , ঘর গোছানো, ঘর পরিষ্কার রাখা এগুলো মৌলিক কাজ হলেও এগুলো সুন্দর করে করতে পছন্দ করি। অবসর সময়ে দ্বীনী মজলিসে বসতে পছন্দ করি। সব সময় পর্দায় থাকতে পছন্দ করি বিশেষ করে ঘরে থাকতেই পছন্দ করি। সাধারণত নিজেকে নিয়েই বেশি ভাবা উচিত তবুও দ্বীনের ব্যাপারে নিজের উদাসীনতা ও অন্যদের উদাসীনতা আমাকে প্রচন্ড রকম কষ্ট দেয়। আমি নিজে ভালো কিছু করতে পারলে বা জানলে আমি চাই এটা আমার কাছের মানুষরাও জানুক বা করুক। আমি চাই না, আমার দ্বারা কারো সামান্য কিছু ক্ষতি হোক। এটাকে খুবি ভয় পাই। মানুষের সাথে কথা বললেই যেনো পাপ বেশি হয় তাই একটু কথা কম বলার চেষ্টা করি। মিশুক নই এমন না আবার। আল্লাহ তায়ালা যখন আমাকে অন্য কারো খুশির উসিলা বানান, তখন আমার সবচেয়ে বেশি খুশি লাগে। মানে অন্য রকম শান্তি লাগে। অতিরিক্ত খরচ খুবই অপছন্দের তবে কাউকে সাহায্য করতে পারলে ভালো লাগে। হারামকাজ গুলো অপছন্দ সুদ, ঘুষ, জুলুম, হারাম ইনকাম একদমই পছন্দ না। আমি যেহেতু দ্বীনী পরিবেশ পাইনি তাই দ্বীনী পরিবেশ গড়ার স্বপ্ন দেখি। একজন নেককার জীবনসঙ্গী পৃথিবীতে এক টুকরো জান্নাতের মতো। নিজেকে সূরা আহযাবের ৩৩ নাম্বার আয়াতের মতো গড়ে তোলার চেষ্টা করছি এবং জীবনসঙ্গী হিসাবেএমন কাউকেই আশা করছি। যার উদ্দেশ্যই হবে জান্নাত, দুনিয়া নয়। ইসলামিক পরিবার গঠনের স্বপ্ন দেখি। ইং শা আল্লাহ প্রিয় নবী (সা:) দেশে যাওয়া আর আল্লাহর ঘর তাওয়াফ করার স্বপ্ন দেখি আল্লাহ যদি চান তাহলে যাবো ইং শা আল্লাহ। সুন্নত সম্মত বিয়ে করার ইচ্ছা আছে।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? কালো বোরকা ও হাত-পা মোজা সহ চোখ ঢেকে নিকাব পরি।
কবে থেকে নিকাব সহ পর্দা করছেন? ২০১৯ সাল থেকে বোরকা নিকাব পড়লেও মাহরাম মেইনটেইন করি ২০২২ সাল থেকে।
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? হ্যাঁ আলহামদুলিল্লাহ
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? না।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? না
পেশাগত তথ্য
পেশা শিক্ষার্থী
পেশার বিস্তারিত বিবরণ শিক্ষার্থী
মাসিক আয়
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? হ্যাঁ
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? বিয়ে সম্পর্কে ধারণা বলতে অন্যান্য রিযিকের মতো বিয়েও একটি রিযিক যা আল্লাহ তায়ালা উপযুক্ত সময়ই দিবেন ইং শা আল্লাহ। বিয়ের মাধ্যমে অর্ধেক দ্বীন পূরণ করতে চাই। নিজেকে ফেতনা থেকে বাঁচাতে চাই সাথে চাই আমার মাধ্যমে কয়েকজন মুজাহিদ তৈরি হয়ে উঠুক এই উম্মাহর জন্য, এবং গড়ে উঠুক মুজাহিদ গড়িয়ে তোলার কারিগর, আল্লাহ তায়ালা যেন আমাকে আফিয়াতের সাথে কবুল করেন।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 24-30
উচ্চতা ৫'৭" বা এর বেশি
গাত্রবর্ন শ্যামলা, উজ্জল শ্যামলা, ফর্সা, উজ্জল ফর্সা
পেশা স্নাতক/স্নাকোত্তর ,হাফেজ ,মাওলানা, মুফতি
জেলা চট্টগ্রাম বা এর আশে পাশে, বরিশাল , ঢাকা, খুলনা বা অন্য যেকোনো জেলা হলেও সমস্যা নেই।
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা সম্মানজনক যেকোনো হালাল ইনকামের ব্যবসা/চাকরি।
অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত , উচ্চ মধ্যবিত্ত
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
একজন মানুষ চাই যিনি সত্যিকার অর্থেই একজন দ্বীনদার মানুষ হবেন কোন লেবাসধারী নন। যার ফরজ পরিমাণ ইলম আছে। সাথে ইলম অর্জনে আগ্রহী ঈমান আমলের দিক থেকে আমার চেয়ে অগ্রগামী.অবশ্যই জামাতের সাথে সালাত আদায় করবেন এবং সহি ভাবে কোরআন তিলাওয়াত করতে পারেন বা চেষ্টা করছেন।যিনি ইসলামের ফরজ ওয়াজিব সুন্নত গুলো সঠিকভাবে পালন করেন এবং হালাল হারাম, তাগুত,কুফর,শিরক, বিদায়াত সম্পর্কে সঠিক জ্ঞান রাখেন।এবং নফলের প্রতি যত্নবান। যে কঠোর ভাবে দ্বীন পালন করেন।আমার পর্দার ব্যাপারে কঠোর হবেন।নন মাহরাম থেকে আমাকে হেফাজত করবেন।সাথে নিজেও দৃষ্টির হেফাজত করবেন। যৌথ ফ্যামিলি হলে পর্দার পরিবেশ গড়ে দিতে হবে এবং দ্বীন পালনে সর্বোচ্চ সার্পোট করতে হবে। এতে যদি ফ্যামিলির বিরুদ্ধে যেতে হয় তাহলে তাই করতে হবে, এর মানে এই না যে সম্পর্কছেদ করবেন! বাবা মা, স্ত্রী, আত্মীয় সবার হক সম্পর্কে জ্ঞান রাখবেন অবশ্যই দুনিয়া থেকে আখিরাতকে বেশি প্রাধান্য দিবেন। স্ত্রী যদি কখনো দ্বীন পালনে দুর্বল হয়ে পরে তাহলে তাকে আখিরাত ও দুনিয়ার পার্থক্য বুঝাতে হবে। শরীয়ার বাহিরে কিছু করলে তাকে বোঝাতে হবে এবং না বুঝলে তার জন্যে কঠোর ও হতে হবে। দ্বীনের বিষয় নিয়ে নরম হওয়া চলবে না। ইলম অর্জনে সহযোগিতা করতে হবে এবং নিজেকেও ইলম অর্জনে আগ্রহী হতে হবে। পরিস্থিতিতে আল্লাহর প্রতি ভরসা করবেন।দুঃখ কষ্টে বিপদে আপদে সবর করবেন।জীবনে যা কিছু হয়ে যাক না কেন কখনো হারামের পথে যাওয়া যাবে না,যাওয়া যাবে না মানে যাওয়া যাবে না।অল্পে সন্তুষ্ট থাকবেন।যে কাজই করবেন আল্লাহর সন্তুষ্টির জন্য করবেন।হট্টকারী ও বদমেজাজি মানুষের কাছ থেকে আল্লাহর কাছে পানাহ্ চাই চিন্তাশীল ও স্থির মেজাজের মানুষ পছন্দ করি। আল্লাহর কাছে একজন উত্তম চরিত্রের, তাকওয়াবান, ইলম ও আমলওয়ালা,কর্মঠ ও পরিশ্রমী,গাইরতওয়ালা জীবন জীবনসঙ্গী চাই। ব্যক্তিত্ববান এবং আমার পরিবারের প্রতি সম্মান ও শ্রদ্ধাশীল হবেন। আমি বই পড়তে অনেক বেশি পছন্দ করি সাথে সংগ্রহ করতেও। তাই বই পড়েন বা পড়তে পছন্দ করেন এমন কাউকে আশা করছি। **আরো একটা গুরুত্বপুর্ন বিষয় যে সোশ্যাল মিডিয়া অ্যাডিক্টেড হওয়া যাবে না। অহেতুক স্ক্রলিং করা যাবে না। সময়ের গুরুত্ব বুঝতে হবে। আর অবশ্যই পার্সোনাল লাইফ সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা যাবে না। এমনকি অহেতুক ছবি তোলা ও আপলোড করাও অপছন্দের।সব সময় অফলাইনে আলেম ওলামাদের সহবতে থাকবেন। দ্বীনের ফিকির করবেন।** আর সকল মাযহাব কে সম্মান করেন এবং মাযহাব নিয়ে বাড়াবাড়ি করবেন না।একজন সাহসী মুসলিম হবেন।যিনি ইসলামের জন্য ত্যাগ করার মানসিকতা রাখেন।বর্তমান বিশ্বে মুসলিম উম্মাহর যে অবস্থা,জালিমের বিরুদ্ধে সর্বোচ্চ প্রতিবাদ করার মানসিকতা থাকতে হবে। *** রাজনৈতিক মতাদর্শন খিলাফাহ হতে হবে।যদি গণতন্ত্রে বিশ্বাসী হোন, বা গণতন্ত্রে থেকে খিলাফাহ কায়েম করার চিন্তা করেন বা সুন্নত মোতাবেক খিলাফাহ না চান তাহলে এই বায়ো আপনার জন্যে না।সব শেষ যদি বায়ো পছন্দ হয় তবে ইস্তেখাড়া করবেন ইং শা আল্লাহ।*** অনেক সময় আমাদের অপছন্দ করা জিনিসেও খায়ের থাকে আবার পছন্দ করা বা আমাদের সাথে সম্পূর্ণ মিলে এমন কিছুতে অকল্যাণ থাকে। তাই আগে ইস্তেখাড়া করা আবশ্যক। ***বাহ্যিক সৌন্দর্য আর উচ্চবিত্ত পরিবারের যাদের প্রত্যাশা দয়া করে যোগাযোগ করা থেকে বিরত থাকবেন আফওয়ান*** ***সম্পূর্ণ বায়ো ভালোভাবে কয়েকবার পড়ে তারপর কানেকশন কিনবেন। আমি আমার আক্বীদা, ধারণা সম্পর্কে যথেষ্ট স্পষ্ট থাকার চেষ্টা করেছি তাই আক্বীদার ব্যাপার খেয়াল রেখেই বায়ো কিনবেন ইং শা আল্লাহ। *** আল্লাহ তায়ালা আফিয়াতের সাথে সহজ করুন আমীন।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

নলছিটি এলাকার আরও পাত্রীর বায়োডাটা

Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #7380

বয়স
25 বছর
উচ্চতা
৫′ ২″
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
নলছিটি, ঝালকাঠি, বরিশাল
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #7798

বয়স
35 বছর
উচ্চতা
৪′ ১০″
গাত্রবর্ন
শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
নলছিটি, ঝালকাঠি, বরিশাল
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #7733

বয়স
28 বছর
উচ্চতা
৫′ ৩″
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
নলছিটি, ঝালকাঠি, বরিশাল
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #1841

বয়স
31 বছর
উচ্চতা
৫′
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
নলছিটি, ঝালকাঠি, বরিশাল
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #11437

বয়স
33 বছর
উচ্চতা
৪′ ৯″
গাত্রবর্ন
শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
নলছিটি, ঝালকাঠি, বরিশাল
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #11182

বয়স
22 বছর
উচ্চতা
৫′ ৩″
গাত্রবর্ন
শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
নলছিটি, ঝালকাঠি, বরিশাল
ঝালকাঠি জেলার সব পাত্রীর বায়োডাটা দেখুন