Profile

বায়োডাটা নং : 9621

বায়োডাটার ধরণ পাত্রের বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 2001
উচ্চতা ৫′ ১″
গাত্রবর্ন শ্যামলা
ওজন ৪৮ কেজি কেজি
রক্তের গ্রুপ এ+
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা কাপাসিয়া, গাজীপুর, ঢাকা
এলাকা/গ্রামের নাম: পলাশপুর
বর্তমান ঠিকানা কালীগঞ্জ, গাজীপুর, ঢাকা
এলাকা/গ্রামের নাম: মোক্তারপুর
কোথায় বড় হয়েছেন? জামালপুর (জেলা নয়, কালীগঞ্জের একটি ইউনিয়ন) + মোক্তারপুর
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন 2018
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? বিএসসি ইন ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (EEE)
শিক্ষা প্রতিষ্ঠানের নাম কিশোরগঞ্জ পলিটেকনিক ইন্সটিটিউট
পাসের সন ২০২২
স্নাতকোত্তর /কামিল পড়াশোনার বিষয়
শিক্ষা প্রতিষ্ঠানের নাম ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (DUET)
পাসের সন
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ কলেজের শিক্ষক + হোমিওপ্যাথ ডাক্তার
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ হাই স্কুলের শিক্ষিকা
আপনার কতজন ভাই আছে? ১ জন
ভাইদের তথ্য ভাইয়া আমার ৩ বছরের বড়। সে সরকারি হোমিওপ্যাথি মেডিকেল (মিরপুর) থেকে পড়াশোনা শেষ করেছে। আমাদের পার্শবর্তী ইউনিয়ন জামালপুরে আমাদের বাসা আছে, ওখানে চেম্বার করেছে। সে বিবাহিত। বর্তমানে জামালপুরেই আমাদের বাসা ছিলো, ওখানে থাকে।
আপনার কতজন বোন আছে? নেই
চাচা মামাদের পেশা মামা নেই। ৪ জন চাচার মধ্যে একজন মৃত। আব্বুর বড় ২ জন কৃষক। সবার ছোট চাচা টাঙ্গাইলের একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিষ্টার।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ দাদার বাড়িতে আমাদের অনেক জায়গা- জমি ও ঘর আছে। আমরা ওখানে না থাকায় বড় চাচারাই সেগুলো দেখাশোনা করে। আর বর্তমানে যেখানে আছি, মানে আমার নানির বাড়িতে এখানেও অনেক জায়গা-জমি, ফসলি ক্ষেত, পুকুর, বাগান অনেক কিছু আছে। আমাদের থাকার বসতি বাড়িও অনেক জায়গা নিয়ে অবস্থিত। এই বাড়ি, জায়গা আর নানির দেখাশোনার জন্যই মূলত আমাদের নানির বাড়িতে থাকতে হচ্ছে। আর পার্শবর্তী ইউনিয়ন জামালপুরেও কিছুটা জায়গা কিনে বাড়ি করেছিলেন আব্বু। ৩ তলা ফাউন্ডেশনের ১ তালার ২ টা রুম ও ২ টা দোকান টাইপ করা হয়েছিলো। আরো জায়গা খালি আছে, ওখানেও ভবিষ্যতে বিল্ডিং করা যাবে।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? আব্বু: ৫ ওয়াক্ত নামাযী, জামায়াতে ইসলামীর সমর্থক, দাড়ি আছে। যদিও আমি ব্যক্তিগতভাবে জামাতে ইসলামীর আকিদা পছন্দ করি না। আম্মু: প্রায়ই ২-১ ওয়াক্ত নামাযে অবহেলা করে, বিশেষ করে কাজ থাকলে প্রায়ই যোহরের নামায কাযা করে ফেলে। আম্মু পুরোপুরি শরীয়া পর্দা করে না। আমাদের সমাজে সর্বোচ্চ পর্যায়ের শালীন বলতে যেরকম বোঝায় ওরকম। উনি হাই স্কুলে চাকরি করেন। বোরকা পরেই যান। ভাইয়া: তাবলীগের সাথী, যদিও এখন ওরকম সময় দিতে পারে না, কিন্তু সুন্নতি দাড়ি, লেবাস সবই আছে। ৫ ওয়াক্ত নামাজ পড়ে। ভাবী: উনিও আম্মুর মতোই শালীন (পুরোপুরি শরিয়া মোতাবেক না) পর্দা করেন। অবশ্য আমি ভালো করে বুঝিয়ে দিয়েছি আমার সামনে যেনো কখনো না আসে। উনি সেটা যথাসম্ভব মেনে চলার চেষ্টা করেন, আমিও উনার সামনে যাই না। বর্তমানে ভাইয়ার সাথে জামালপুরে থাকেন। নানু: উনার বয়স ৭০+, ইদানীং কিছুই মনে থাকে না। মনে চাইলে নামায পড়েন, মনে না থাকলে পড়েন ও না, কেউ কিছু বলে না তেমন।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? হ্যা। ২০১২ সাল থেকে । যদিও মাঝে মাঝে ফজরের নামায কাজা হয় ঘুম থেকে না উঠতে পারার কারনে, কিন্তু ঘুম থেকে উঠেই পড়ে নেই। আস্তে আস্তে এই প্রবনতাও অনেক কমে আসছে আলহামদুলিল্লাহ।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? ৩
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? জ্বি
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? না
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? বেশিরভাগগুলোই বর্তমানে শিরকের কারখানা। না যাওয়াই ভালো।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন প্যারাডক্সিক্যাল সাজিদ, ইসলামি বর কনে, লাভ ক্যান্ডি (ইসলামিক বই এর বাইরে অন্য বই অনেক পড়া হয়েছে)
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন আব্দুল মালেক (হাফিঃ), শায়েখ আহমাদুল্লাহ (হাফিঃ), মাওলানা ত্বাকী ওসমানী (হাফিঃ)
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন আমি ইন্ট্রোভার্ট প্রকৃতির মানুষ। বন্ধুবান্ধব কম। নিজের পড়াশোনা, তাবলীগের মেহনত, ইবাদত, ছোটখাটো বিভিন্ন শখ এগুলো নিয়েই থাকার চেষ্টা করি। আমার অনেক শখ রয়েছে, যেমনঃ গল্প উপন্যাসের বই পড়া, ইলেকট্রনিক্স এর বিভিন্ন প্রজেক্ট তৈরি করা, গ্রাফিক ডিজাইন করা, কোডিং করা, টেকনোলজি রিলেটেড বিভিন্ন কিছু ঘাটাঘাটি করা, এরকম আরো অসংখ্য। [এগুলার কোনটাতেই এখন তেমন সময় দিতে পারি না, পড়াশোনার ব্যস্ততার কারনে]। সবাই আমাকে খুবই নরম স্বভাবের বলেই জানে। মানুষের সাথে রাগ করে থাকা, উগ্র আচরন করা একদমই আমার স্বভাবে নেই। কুকুর- বিড়াল থেকে শুরু করে যেকোনো ধরনের পশু পাখি, প্রকৃতি খুবই ভালো লাগে আমার। বেশি মানুষের সঙ্গে মিশার চেয়ে একাকী বা একান্ত পরিচিত বন্ধু-বান্ধবের সঙ্গে সময় কাটাতেই ভালো লাগে। এক কথায় আমি খুবই নরম স্বভাবের শান্ত প্রকৃতির ইন্ট্রোভার্ট একজন মানুষ। ভবিষ্যত পরিকল্পনা হচ্ছে পড়াশোনা শেষ করে সরকারি কোন চাকরিতে (বিশেষ করে পাওয়ার সেক্টরের কোন জব) জয়েন করা এবং দ্বীনদার ইঞ্জিনিয়ার হওয়া (যদি আল্লাহ তৌফিক দেন)। আরো অনেক নেক ইচ্ছা আছে আমার। নিজের সম্পর্কে আমার আরো অনেক কিছুই বলার আছে, সব এখানে বলা সম্ভব নয়।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? পাঞ্জাবী, পায়জামা, টুপি
সুন্নতি দাড়ি আছে কি না? কবে থেকে রেখেছেন? আছে, মোটামোটি ৭ বছরের মত হবে।
টাখনুর উপরে কাপড় পরেন? জ্বি
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? জ্বি
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? একদমই না
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? তাবলীগের মেহনতের (শূরায়ী নেজাম) সাথে যুক্ত আছি। ৩ চিল্লা সময়ও দেওয়া হয়েছে। ক্লাসের বন্ধ পেলেই কিছু সময় দেওয়ার চেষ্টা করি। আর এমনিতে প্রতিদিনই তাবলীগের বিভিন্ন কাজের সাথে কম বেশি সময় দেওয়া হয়।
পেশাগত তথ্য
পেশা শিক্ষার্থী
পেশার বিস্তারিত বিবরণ ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (DUET) এর ইইই বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী।
মাসিক আয় বর্তমানে নেই। তবে মাঝে মাঝে টিউশনি করাই।
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জ্বি
বিয়ের পর স্ত্রীকে পর্দায় রাখতে পারবেন? জ্বি
বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? রানিং শিক্ষার্থী হলে পড়াশোনা চালিয়ে যেতে পারবে।
বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? না
বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? বিয়ে করার পর শুরুর দিকে আমার স্ত্রী আমার নানীর বাড়িতে আব্বু আম্মুর সঙ্গেই থাকবে। আমার পড়াশোনা শেষ করে যখন চাকরি করবো তখন আমার যেখানে থাকার তৌফিক হয় সেখানে আমার সাথে থাকবে। আর যদি রানিং শিক্ষার্থী হয় এবং পড়াশোনা চালিয়ে যেতে হয় তাহলে আমার স্ত্রী তার বাড়িতে থেকেই পড়াশোনা করবে।
আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে কোনো উপহার আশা করবেন কি না? একদমই না।
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? নিজের চরিত্র রক্ষার জন্য ও দ্বীন মেনে চলা যেন আরো সহজ হয় এই জন্যই আল্লাহর উপর ভরসা করে ছাত্র অবস্থাতেই বিয়ে করতে চাই। তাছাড়া সুন্দর একটি দ্বীনি পরিবার গঠন করাও একটি অন্যতম উদ্দেশ্য।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 18-24
উচ্চতা ৪'১১''-৫'৩''
গাত্রবর্ন শ্যামলা, উজ্জল শ্যামলা, ফর্সা, উজ্জল ফর্সা
পেশা জেনারেল শিক্ষিতা। নূন্যতম এইচ এস সি পাস।
জেলা গাজীপুর, নরসিংদী
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা শিক্ষার্থী বা ঘরকন্যা
অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
যে বৈশিষ্ট্যগুলো অবশ্যই থাকতে হবে: ১। পরিপূর্ন দ্বীন মেনে চলার ইচ্ছুক হতে হবে। ২। পরিপূর্ন শরয়ী পর্দাশীলা, ৫ ওয়াক্ত নামাযী হতে হবে। যদিও আমার পরিবারে পরিপূর্ন পর্দা এখনো কায়েম হয় নি, কিন্তু আমার স্ত্রীর পর্দার ব্যাপারে আমি সর্বোচ্চ সাহায্য করবো। ৩। অবশ্যই বিয়ের পর চাকরি না করার মানসিকতা থাকতে হবে। তবে রানিং স্টুডেন্ট হলে পড়াশোনা চালিয়ে যেতে পারবে। ৪। তাবলীগের কাজে সাপোর্ট থাকতে হবে এবং সুযোগ হলে নিজেও এই কাজে সময় দিতে হবে। ৫। আগে বা বর্তমানে কোন প্রকার হারাম রিলেশনে লিপ্ত থাকা যাবে না। ৬। আমার পোশাকের ব্যাপারে মানসিকতা পরিষ্কার থাকতে হবে। আমি শার্ট,প্যান্ট পড়ি না কখনো। বাইরে গেলেও পাঞ্জাবি, পায়জামা, টুপি পড়ি। ৭। আমি যতদিন চাকরি না পাচ্ছি ততদিন সবরের সাথে থাকতে হবে। ৮। আমার আব্বু, আম্মু ও পরিবারের সবার সাথে সুসম্পর্ক বজায় রেখে চলতে হবে। অন্য যে বৈশিষ্ট্যগুলো থাকলে ভালো হয়: ১। অল্পে তুষ্ট, স্বল্পভাষী, নম্র স্বভাব হতে হবে। ২। স্বাভাবিক নারীসুলভ লজ্জা ও কোমলতা থাকতে হবে। ৩। আমার মতো কিছুটা ইন্ট্রোভার্ট ও সহজ সরল প্রকৃতির হলে ভলো হয়। ৪। একাডেমিক এর বাইরেও বিভিন্ন বই পড়ার অভ্যাস থাকলে খুবই ভালো হয়। ৫। সাধ্যমতো দান করার মানসিকতা থাকতে হবে। ৬। বর্তমানের সাধারন টেকনোলজি ইউজে অভ্যস্ত হতে হবে।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

কাপাসিয়া এলাকার আরও পাত্রের বায়োডাটা

Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #12108

বয়স
30 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
ইঞ্জিনিয়ার
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
কাপাসিয়া, গাজীপুর, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #1901

বয়স
26 বছর
উচ্চতা
৫′ ৪″
পেশা
বেসরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
কাপাসিয়া, গাজীপুর, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #7699

বয়স
24 বছর
উচ্চতা
৫′ ৪″
পেশা
শিক্ষার্থী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
কাপাসিয়া, গাজীপুর, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #8574

বয়স
31 বছর
উচ্চতা
৫′ ৩″
পেশা
শিক্ষক
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
কাপাসিয়া, গাজীপুর, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #8310

বয়স
29 বছর
উচ্চতা
৫′ ২″
পেশা
শিক্ষার্থী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
কাপাসিয়া, গাজীপুর, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #4727

বয়স
25 বছর
উচ্চতা
৫′ ৪″
পেশা
শিক্ষার্থী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
কাপাসিয়া, গাজীপুর, ঢাকা
গাজীপুর জেলার সব পাত্রের বায়োডাটা দেখুন