Profile

বায়োডাটা নং : 4727

বায়োডাটার ধরণ পাত্রের বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 2001
উচ্চতা ৫′ ৪″
গাত্রবর্ন উজ্জ্বল শ্যামলা
ওজন ৫৭ কেজি কেজি
রক্তের গ্রুপ ও পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা কাপাসিয়া, গাজীপুর, ঢাকা
এলাকা/গ্রামের নাম: বারিষাব(যোগাযোগের পর বিস্তারিত জানানো হবে ইনশাআল্লাহ)
বর্তমান ঠিকানা বরিশাল সদর, বরিশাল, বরিশাল
এলাকা/গ্রামের নাম: রুপাতলী,বরিশাল(বিঃদ্রঃ পড়াশোনার সুবাদে বরিশাল থাকা হচ্ছে)
কোথায় বড় হয়েছেন? নিজ গ্রামে,নিজ পরিবারের সাথে।
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতক চলমান
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০১৮
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০২১ (কলেজ পরিবর্তন সংক্রান্ত কারনে HSC-তে ১ বছর ইয়ার গ্যাপ হয় এবং ঐ পরিবর্তিত কলেজে বিজ্ঞান বিভাগে আসন ফাঁকা না থাকা সাপেক্ষে বিভাগ পরিবর্তন করা হয়।
বিভাগ মানবিক বিভাগ
ফলাফল এ+
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? লোকপ্রশাসন(Public Administration)
শিক্ষা প্রতিষ্ঠানের নাম বরিশাল বিশ্ববিদ্যালয় (একটি পাবলিক বিশ্ববিদ্যালয়)
এখন কোন বর্ষে পড়ছেন? ২য় (বর্তমানে আমার ফাইনাল ইয়ারে থাকার কথা ছিল কিন্তু প্রকৃত দ্বীনের বুঝ আসার পর ভার্সিটির কালচার,সহশিক্ষা এবং ভার্সিটির খোলামেলা পরিবেশ একেবারেই মেনে নিতে পারছিলাম না এবং দুনিয়াবি পড়াশোনার প্রতিও আগ্রহ চলে যায়।তাই এক পর্যায়ে ভার্সিটির পড়াশোনা বন্ধ করে দেই।অবশেষে পরিবার এবং কয়েকজন আলেমের পরামর্শে প্রায় তিন সেমিস্টার গ্যাপ দিয়ে আবার রি-এডমিশন নেই।
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ কৃষিজীবি(নিজস্ব জমিতে দুটি পানের বর/বাগান আবাদ করছেন আর পারিবারিক পুষ্টির বিবেচনায় বাড়ির আঙ্গিনায় বিভিন্ন শাক-সবজি আবাদ করে থাকেন)
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ একজন সাদামাটা গৃহিণী
আপনার কতজন ভাই আছে? ১ জন
ভাইদের তথ্য একমাত্র বড় ভাই যিনি বাংলাদেশ মেরিন একাডেমি(চিটাগং)থেকে ইন্জিনিয়ারিং পড়া শেষ করে বর্তমানে ইন্টারন্যাশনাল শীপে চাকুরীরত আছেন।বর্তমানে তিনি বিবাহিত।আর পেশায় তিনি একজন মেরিন ইন্জিনিয়ার।
আপনার কতজন বোন আছে? ৩ জন
বোনদের তথ্য বোনদের মধ্যে আমার চেয়ে বড় দুই বোন এবং আমার থেকে ছোট এক বোন।আলহামদুলিল্লাহ সকলেই বিবাহিত। ১) বড়বোন গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন।বর্তমানে তিনি বিবাহিত এবং আলহামদুলিল্লাহ স্বামীর যথেষ্ট আর্থিক সচ্ছলতা থাকায় বর্তমানে স্বামীর সংসার নিয়ে ব্যস্ত আছেন।পেশায় তিনি একজন আদর্শ গৃহিণী। ২) মেজো বোন এসএসসি সম্পন্ন করার পরই একজন সচেতন বাবা হিসেবে তার বিয়ে সম্পন্ন করেন এবং বিয়ের পর স্বামীর ইচ্ছায় আর পড়াশোনা করা হয়নি।পেশায় বর্তমানে তিনি একজন আদর্শ গৃহিণী। ৩) ছোট বোন এসএসসি সম্পন্ন করার আগেই তার বিয়ে সম্পন্ন করা হয় এবং বর্তমানে পেশায় তিনি একজন আদর্শ গৃহিণী।
চাচা মামাদের পেশা 🌿 আমার সর্বমোট মামা দুই জন।তার মাঝে বড় মামা ইতোমধ্যে আল্লাহর জিম্মায় চলে গিয়েছেন আর ছোট মামা আল্লাহর রহমতে এখনো দুনিয়ার হায়াতে আছেন। ছোট মামার পেশাঃ তিনি একজন সরকারি কর্মকর্তা।বর্তমানে কাস্টম বিভাগে ইংকাম ট্যাক্সে কর্মরত আছেন। 🌿 আমার বাবারা সর্বমোট ৬ ভাই। সেই হিসেবে আমার চাচা এবং জেঠার সংখ্যা মোট ৫ জন।তার মধ্যে সবচেয়ে বড় জেঠা ইতোমধ্যে আল্লাহর জিম্মায় চলে গিয়েছেন। বাকি চাচা/জেঠাদের পেশা হলোঃ চাচা-০১: পেশায় তিনি স্থানীয় সরকারের একজন নিবন্ধন সহকারী। চাচা-০২: পেশায় তিনি একজন উদ্যোক্তা।বর্তমানে একটি বেসরকারি সংস্থায় কর্মরত আছেন। চাচা-০৩: পেশায় তিনি একজন শিক্ষক এবং ক্ষুদ্র ব্যবসায়ী। জেঠা-০৪: পেশায় তিনি একজন কৃষিজীবী এবং নিজস্ব জমিতে কৃষিকাজ করেন। জেঠা-০৫: মৃত (রহিমাহুল্লাহ)
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ আমরা মূলত মোড়ল বংশ।আমার দাদার নাম ছিল হাজী আব্দুল লতিফ মোড়ল কিন্তু আমার দাদার উপাধি ছিল এলাহি মোড়ল।যিনি ছিলেন কয়েক গ্রামের মধ্যে একজন নামি-দামি প্রসিদ্ধ লোক এবং একজন ভূস্বামী হিসেবেও পরিচিত ছিলেন।তাই আমার পিতা পৈতৃকসূত্রে অঢেল সম্পদ পেয়েছিলেন যা খরচ করে এযাবতকাল পর্যন্ত তিনি তার নিজের সংসার এবং ৫ সন্তানের যাবতীয় খরচ মিটিয়েছেন।(বিঃদ্রঃ তিনি যদিও একজন শিক্ষিত মানুষ কিন্তু কখনো কোনো চাকরি করেননি) আলহামদুলিল্লাহ এখনো আমাদের বসত বাড়ির জায়গা অনেক প্রসস্থ এবং গ্রামে থাকার জন্য একটি বহুতল ভবন বিশিষ্ট প্রসস্থ নিজস্ব বাড়ি এবং প্রায় ৮০ শতাংশ জমি রয়েছে।সমাজের মধ্যে আলহামদুলিল্লাহ একটি সম্মানিত পরিবার বলা যায়। বিঃদ্রঃ এই তথ্য গুলো মূলত কুফু মেলানোর জন্যই বলা।তাই আরেকটি বিষয় পরিষ্কার করতে চাই।আমাদের পরিবারের জন্য বর্তমান বাড়িটি করেছেন মূলত আমার বড় ভাই।যদিও বর্তমানে আমরা মা-বাবা ভাই-ভাবি একই বাসায় বসবাস করছি কিন্তু অদূর ভবিষ্যতে আমার এই বাসায় বসবাসের আগ্রহ নেই।আসলে আমার মনের অনুভূতি গুলো একটু ভিন্ন রকম! বড় অট্টালিকা বা বহুতল বিল্ডিংয়ের ভেতর আমি মানসিক প্রশান্তি পাইনা যতোক্ষণ পর্যন্ত না তা আমার মনের অভিরুচি অনুযায়ী হয়।আমার কাছে খুব সাধারণ এবং সাদামাটা জীবনযাপনই ভালো লাগে।প্রকৃতপক্ষে আমি এমন এক জীবন চাই যেখানে বাহ্যিক চাকচিক্য কম থাকবে কিন্তু অন্তরে প্রশান্তি পাবো।কখনো কখনো মনে হয় যদি জীবনে কখনো আল্লাহ তাআ'লা আমাকে সামর্থ্য দেন তাহলে আমি নিজের মতো করে একটা ঘর করবো।হয়তো খুব ছোট বা খুব সাধারণ,এমনকি কুঁড়েঘর হলেও।তবে সেখানে আমি এমন একটা পরিবেশ চাই,যেখানে দুনিয়ার ব্যস্ততা আর ফিতনা থেকে কিছুটা দূরে থেকে আমি আমার রবের ইবাদতে মন দিতে পারবো,নিজেকে গুছাতে পারবো।একটি পবিত্র এবং শতভাগ হালাল ইসলামি জীবন ব্যবস্হার উপর ভিত্তি করে নিজ এবং নিজের পরিবার নিয়ে পুরোপুরি পরকালের জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারবো।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? আলহামদুলিল্লাহ আমার পিতামাতাকে আমি জন্মের পর থেকেই নামাজ,রোজা,হালাল-হারাম বেছে চলতে এবং শরয়ী বিধানগুলো অনেকটা মেনে চলতে দেখেছি।তারা সব সময়ই দ্বীন মেনে চলতে চেষ্টা করেন তবে গ্রামের সাদামাটা মানুষ হিসেবে পিতামাতার জন্য মাহরাম,নন-মাহরাম বিষয়টা মেনে চলা যদিও অনেক সময় হেরফের হয়ে যায় কিন্তু তারা দ্বীন পালনে সর্বদাই সোচ্চার।আর আমি সব সময়ই পরিবারে দ্বীনি পরিবেশ বজায় রাখতে চেষ্টা করি এবং মাহরাম এবং নন মাহরাম মেইনটেইন করে চলার শতভাগ চেষ্টা করি।আশা করি একজন আল্লাহ ভীরু,খাস পর্দানশীন নববধূর জন্য দ্বীন পালনে এই পরিবার এক আশার আলো হয়ে কাজ করবে। বিঃদ্রঃ আমি আমার একমাত্র ভাইয়ের স্ত্রী অর্থাৎ আমার একমাত্র ভাবিকে আমি এখনো সরাসরি দেখিনি।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? জ্বী...আলহামদুলিল্লাহ।নামাজ সাধারণত ছোটবেলা থেকেই পড়তাম কিন্তু মাঝে মাঝে প্রায়ই ছুটে যেতো।তবে ২০২২ সালের পর থেকে আল্লাহর রহমতে নিয়মিত পড়ছি।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? আলহামদুলিল্লাহ কাজা হয় না।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? জ্বী..আলহামদুলিল্লাহ।আরও শুদ্ধ করার চেষ্টা চালিয়ে যেতে চাই ইনশাআল্লাহ।
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? আলহামদুলিল্লাহ! আল্লাহ সুস্থ রেখেছেন তবে পায়ে এক ধরনের একজিমা আছে শীতকালে দেখা দেয় এবং গরমকালে ভালো হয়ে যায়।আবার ঔষধ খেলে চলে যায় কিন্তু হঠাত আবার দেখা দেয়।হয়তো আল্লাহ তা'আলা সঠিক চিকিৎসার মাধ্যমে আরোগ্য দান করবেন ইনশাআল্লাহ।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? মাজার মূলত ফারসি শব্দ যার অর্থ সমাধি বা কবর।বাংলায় এই শব্দটি সাধারণত ব্যবহৃত হয় ধর্মীয় বা আধ্যাত্মিকভাবে সম্মানিত কোনো ব্যক্তির কবর বোঝাতে।ইসলামে সম্মানিত ব্যক্তির কবর জিয়ারত করা সুন্নাহ।রাসূল ﷺ কবর জিয়ারতের জন্য উৎসাহ দিয়েছেন তবে মাজারকে পূজা করার মতো মানসিকতা,সেখানে সিজদাহ করা,কারো কাছে সরাসরি সাহায্য চাওয়া (আল্লাহ ছাড়া) এসব শিরক বা বিদআত হিসেবে গণ্য হয়।তাই মাজারে যাওয়া বৈধ,যদি শুধু কবর জিয়ারত ও মৃতের জন্য দোয়া করা হয়।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন ইসলামিক বই পড়া আমার অন্যতম একটি শখ এবং একটি ব্যক্তিগত পাঠাগার স্থাপনের স্বপ্ন দেখি যেখানে আমার রুচিসম্মত বইয়ের সংগ্রহ থাকবে।আসলে অনেক বই পড়ার ইচ্ছে আছে এবং অনেক গুলোই পড়া হয়েছে।তার মধ্যে কয়েকটি হলোঃ ১)নবীজির ২৪ ঘন্টার আমল২)রাহে বেলায়েত ৩)বেলা ফুরাবার আগে৪)পরকাল৫)বি স্মার্ট উইথ মুহাম্মদ(স.) ৬)মুমিনের ক্যারিয়ার ভাবনা ৭)ম্যাসেজ ৮)বিবাহ পাঠ ৯)জেহাদে ইসলাম ১০)আল ফিকহ ১১)সময় শ্রেষ্ঠ নেয়ামত ১২)বড়দের ছোটবেলা ১৩)দা'য়ী ইলাল্লাহ ১৪)তাসাউফ কি ও কেন ১৫)সুন্নতে নববী ১৬)কুরআনের বৈজ্ঞানিক মু'জিজা.......
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন আহালে সুন্নত ওয়াল জামা'ত এর সকল আলেমগণকেই মহব্বত করি।তাদের মধ্যে কয়েকজন যেমনঃ ১)মুফতি আব্দুল মালেক দা.বা.২) ডা.আব্দুল্লাহ জাহাঙ্গীর,৩)মুফতি ফয়জুল করিম,৪)আবু জাফর দা.বা.৫)নোমান আলী খান,৬)মাওলানা আব্দুল হামিদ,৭)ডা.মোশতাক আহমেদ,৮)আবু ত্বহা আদনান,৯)শায়খ আহমাদুল্লাহ,১০)শাহ আব্দুল মতিন বিন হোসাইন ১০)আবু তাহের মিসবাহ,১১)জসীম উদ্দীন রহমানি,১২)আরিফ বিন হাবিব,১৩)আতাউর রহমান বিক্রমপুরী,১৪)আব্দুর রাজ্জাক বিন ইউসুফ,১৫)মিজানুর রহমান আজহারি,১৬)ড.আবু বকর জাকারিয়া....
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন আসলে নিজের ব্যাপারে বলা তেমন পছন্দ করিনা তবে প্রয়োজনে বলতে হচ্ছেঃ 🌿একটা সময় ছিল যখন দুনিয়া কেন্দ্রিক অনেক শখ,চাওয়া-পাওয়া এবং অনেক রঙিন স্বপ্ন ছিল কিন্তু হঠাৎ আল্লাহর পক্ষ থেকে নেমে আসা এক নূর সবকিছু জ্বালিয়ে-পুড়িয়ে দিয়ে আমাকে এক নব জীবনের ইন্ধন জুগিয়েছে।আমাকে এক মহাসত্য এবং চির সঠিক পথের সন্ধান দিয়েছে।আর তা হলো আমার রবের পক্ষ থেকে আমার প্রতি উনার হেদায়েত!আর সেই হেদায়েতের পথে অবিচল থাকতে আমাকে যে বিষয়টি সবচেয়ে অনুপ্রেরণা এবং শক্তি জোগায় তা হলো আল-কুরআন।এখন আমার কাছে মনে হয় আমার ব্যক্তিগত শখ,রুচিবোধ কিংবা স্বপ্ন বলতে কিছু নেই।আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টির পথে আমৃত্যু সংগ্রাম চালিয়ে যাওয়াই এখন আমার বড় শখ।আল্লাহ এবং তার রাসূলের বিধিবিধান এবং ইসলামের বাইরে আমার কোনো রুচিবোধ নেই।আল্লাহর পথে নিজের জীবন উৎসর্গ করার চেয়ে আমার আর বড় কোনো স্বপ্ন নেই।তারপরেও যদি বলতে হয়ঃ 🌸প্রথমত আল্লাহর সন্তুষ্টির জন্য যতো দূর সম্ভব দ্বীনের জ্ঞান অর্জন করতে চাই। 🌸কুরআন ও সুন্নাহর আলোকে পরিপূর্ণ জীবন গঠন করতে চাই। 🌸আল্লাহর রঙে নিজে ও নিজ পরিবারকে রাঙাতে চাই। 🌸যারা আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টির পথে সংগ্রাম করে আমি তাদের দেখলে শান্তি পাই,তাদের জন্য মন থেকে দোয়া আসে এবং তাদেরকে আমার পরম বন্ধু মনে হয়। 🌸যারা আল্লাহ এবং তার রাসূলের সাথে শত্রুতা পোষণ করে আমি তাদের আমার শত্রু হিসেবে দেখি।তাদের দেখলে আমার মানসিক অশান্তি হয় এবং কখনো তাদের আমার বন্ধু হিসেবে ভাবতে পারিনা। 🌸জীবনের সকল কাজে আল্লাহর বিধান এবং রাসূলের সুন্নতকে পরিপূর্ণ বাস্তবায়ন করতে চাই। 🌸চাকচিক্যময় জীবন,অতিভোজন,ভোগ-বিলাসিতা,দাম্ভিকতা আমার চির অপছন্দ তবে এমনটা নয় যে আমি হালাল পথে উপার্জিত সম্পদ বা উন্নত জীবনযাপনের বিপক্ষে। 🌸আমি কোনো খেলাধূলা বা বিশেষ কোনো খেলোয়াড় কিংবা কোনো সেলিব্রেটির ভক্ত নই। 🌸আত্মকেন্দ্রিক ভোগ-বিলাসিতা,অধিক আরাম-আয়েশে আমার অশান্তি লাগে কিন্তু আল্লাহর রাস্তায় ত্যাগ,জান-মাল খরচ করতে ভীষণ শান্তি পাই। 🌸আমি কোনো বিশেষ দলের সাথে জড়িত নই তবে যারা কুরআন ও সুন্নাহর পরিপূর্ণ অনুসরণ করে,আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য সংগ্রাম করে আমি তাদের সমর্থন করি। 🌸হক্কানী আলেম-ওলামা আমার হৃৎস্পন্দন।তাদের সংস্পর্শ ছাড়া আমার হৃদয় অশান্ত হয়ে যায়।আমি তাদের সান্নিধ্যে থাকার চেষ্টা করি।তাদেরকে আমার জীবনের চেয়ে বেশি মহব্বত করি। 🌸আমি আল্লাহর দ্বীনের ব্যাপারে বিন্দু পরিমাণ কম্প্রোমাইজ করতে রাজি নই এবং যারা আল্লাহর দ্বীনের ব্যাপারে কম্প্রোমাইজ করে আমি তাদের পছন্দ করিনা। 🌸আমি হালালে সাচ্ছন্দ্যবোধ করি।পবিত্র খাবার,পবিত্র পোষাক আর নিজেকে পবিত্র রাখতে আমি সচেতন থাকি। 🌸আমি একজন আদর্শ,সচেতন বাবা হবার আকাঙ্ক্ষা পোষণ করি।তাই আমার ভবিষ্যৎ প্রজন্মকে উপযুক্ত দ্বীনি শিক্ষায় শিক্ষিত করবে এমন একজন আদর্শ মায়ের আশা রাখি। 🌸আমি মানুষের কল্যাণে কাজ করার স্বপ্ন দেখি।দরিদ্র,অসহায়,এতিম,বিধবা সহ সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর স্বপ্ন দেখি। 🌸আল্লাহর দ্বীন এবং কুরআন ও সুন্নাহর প্রসার ঘটাতে আমি বিভিন্ন প্রতিষ্ঠান গড়ার স্বপ্ন লালন করি। 🌸আমি আমার পরিবারকে পরিপূর্ণ নববী আদর্শে প্রতিষ্ঠিত করার স্বপ্ন দেখি। 🌸আমি ইসলামের পক্ষে জিহাদকে অনেক বেশি পছন্দ করি।তাই আমি এমন পরিবার গঠন করে যেতে চাই যারা হবে দুনিয়া বিমুখ ও পরিপূর্ণ মুসলমান এবং আমার মৃত্যুর পর হাত তুলে বলবে: "রব্বির হামহুমা কামা রব্বাইয়ানি সগিরা" উপরোক্ত বিষয় গুলোর বাহিরে বাকি ৮-১০ টা সাধারণ মানুষের যেসকল শখ থাকে আমি সেগুলোর বাহিরে নই। বিঃদ্রঃ নারীদের ক্ষেত্রে একজন আদর্শ দ্বীনদার নারী বলতে আমি তাকেই বুঝি যিনি খাস পর্দা,ফরজ,ওয়াজিব এবং সুন্নতে মুয়াক্কাদা ঠিকঠাক পালনের পর স্বামীর আনুগত্য,সন্তান লালন-পালন এবং সাংসারিক ব্যস্ততার মধ্যে (যেমনঃরান্নাবান্না,ঘরোয়া কাজ)যিনি নিজেকে নিয়োজিত রাখবে।এগুলো বাদ দিয়ে রাতভর তাহাজ্জুদ পড়া আর সারাদিন নামাজ-কালাম কিংবা কুরআন তিলাওয়াতে ব্যস্ত থাকাটাই শুধু কখনো একজন দ্বীনদার নারীর বৈশিষ্ট্য হতে পারেনা।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? বাসায় সাধারণত লুঙ্গি,ট্রাউজার,টি-শার্ট পড়া হয় আর বাহিরে ট্রাউজার,পায়জামা,পাঞ্জাবি,জুব্বা,টুপি(এক কথায় লিবাসুত তাক্বওয়া যাকে বলে)
সুন্নতি দাড়ি আছে কি না? কবে থেকে রেখেছেন? হ্যাঁ..আলহামদুলিল্লাহ।ঘন চাপ দাড়ি যাকে বলে এবং ২০২২ সালের পর থেকে সুন্নত তরিকায় রেখেছি।
টাখনুর উপরে কাপড় পরেন? জ্বী
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? জ্বী.. আলহামদুলিল্লাহ
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? একদম না
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? মাঝে মাঝে দাওয়াতে তাবলীগে সময় দেবার চেষ্টা করি।
পেশাগত তথ্য
পেশা শিক্ষার্থী
পেশার বিস্তারিত বিবরণ আমি বর্তমানে বরিশাল বিশ্ববিদ্যালয়ে লোকপ্রশাসন বিভাগে অধ্যয়নরত আছি।যেহেতু আমি একজন শিক্ষার্থী তাই পড়াশোনার পাশাপাশি উল্লেখযোগ্য অন্য কোনো পেশা নেই বললেই চলে তবে পড়াশোনার পাশাপাশি হাত খরচের জন্য টুকটাক টিউশন করছি তবে এটা কোনো পার্মানেন্ট আয়ের উৎস নয়।আর হালাল উপার্জনের জন্য আমি যেকোনো পেশাকেই শ্রদ্ধার দৃষ্টিতে দেখি।
মাসিক আয় আমার আপাততো উল্লেখযোগ্য তেমন কোনো মাসিক আয় নেই তবে প্রতি মাসে ৮-১০ হাজার টাকা আমার(বাসা ভাড়া,খাবার খরচ,বুয়া বিল,বিদ্যুৎ,গ্যাস এবং অন্যান্য আনুষঙ্গিক বিল)মাসিক গড় ব্যয় আছে যা বর্তমানে আমার পরিবার আমার পেছনে ব্যয় করছেন।যদি এমতাবস্থায় আল্লাহ তাআ'লা আমাকে একজন স্ত্রীর দায়িত্ব গ্রহণ করার তৌফিক দান করেন তাহলে এই ব্যয় টা আমার সংসারে খরচ করবো এবং এর পাশাপাশি হালাল আয়ের বিকল্প প্রচেষ্টা চলমান থাকবে ইনশাআল্লাহ।
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জ্বী.. রাজি।
বিয়ের পর স্ত্রীকে পর্দায় রাখতে পারবেন? জ্বী..অবশ্যই ইবশাআল্লাহ।নিজে দুই বেলা অনাহারে থাকতে পারবো কিন্তু স্ত্রীকে বেপর্দায় রাখা অসম্ভব।কেননা বেপর্দা স্ত্রীর চেয়ে মৃত্যুকে আমি উত্তম মনে করি।
বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? দুনিয়া কেন্দ্রিক পড়াশোনা করানোর কোনো আগ্রহ নেই তবে তা যদি হয় দ্বীন কেন্দ্রিক,আল্লাহ ও তার রসূলের মহব্বতে,মুসলিম উম্মাহর স্বার্থে তাহলে বিবেচনা করা যেতে পারে।
বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? এমনটা কখনো চাইনা তবে পরিপূর্ণ পর্দা এবং শরীয়তের বিধান মেনে তা যদি হয় দ্বীনের কোনো খেদমত তাহলে বিবেচনা করা যেতে পারে।
বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? আমি যেই কর্মস্থলেই থাকিনা কেন যাথা সম্ভব চেষ্টা করবো সেখানেই রাখার।আমার দেহের,আমার দ্বীনের অর্ধাঙ্গিনী বলে কথা!
আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে কোনো উপহার আশা করবেন কি না? হ্যাঁ...পাত্রীপক্ষ যেনো আমাকে এমন একজন অর্ধাঙ্গিনী উপহার দেয় যার থাকবে এক জোড়া পবিত্র চোখ আর একটি পবিত্র মন!যে চোখ জোড়া আল্লাহর হালালে স্বস্তি বোধ করবে এবং যেই পবিত্র মন সর্বদা আল্লাহর ভয়ে বিগলিত থাকবে! আর কিছু চাই না।
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? 🌸প্রথমতঃ এটা আল্লাহ তাআ'লা একটি হুকুম এবং তার রাসূলের একটি গুরুত্বপূর্ণ সুন্নত।যদি বিয়ে না করাই আল্লাহ এবং তার রাসূলের সবচেয়ে বেশি সন্তুষ্টির কারণ হতো,তাক্বওয়ার মাপকাঠি হতো তাহলে নিঃসন্দেহে আমি কখনো বিয়েই করতাম না।তাই বিয়ে করার একমাত্র কারণ হলো আল্লাহ তাআ'লা এবং তার রাসূলের হুকুম পালন ও তাদের সন্তুষ্টি অর্জন। 🌸দ্বিতীয়তঃ রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘তোমাদের মধ্যে যে বিবাহের সামর্থ্য রাখে, সে যেন বিবাহ করে। কারণ এটি তোমাদের দৃষ্টিকে সংযত রাখে এবং লজ্জাস্থানের পবিত্রতা রক্ষা করে।’ (বুখারি, হাদিস : ১৯০৫) 🌸তৃতীয়তঃ আদম সন্তানের জন্য একজন সঙ্গী তার ফিতরাতের সাথেই জড়িত।যেমনটা বাবা আদম(আ.) থেকে জানতে পারি।তাই জীবনের উত্থান-পতনে এমন একজন সঙ্গীনীর প্রয়োজন যে হবে আমানতদার,বিশ্বস্ততার প্রতীক,আশা-ভরসার আশ্রয়স্থল এবং সবচেয়ে নিকটতম পরম বন্ধু! 🌸চতুর্থতঃ বিয়ের আরেকটি মুখ্য উদ্দেশ্য হলো পরিবার গঠন অর্থাৎ সন্তান উৎপাদন।তাই আমি পৃথিবীতে এমন সন্তান-সন্ততি রেখে যেতে চাই যারা হবে নেককার,পরহেজগার,মুত্তাকী।যারা আল্লাহর পথে সংগ্রাম করবে।ইসলামের পক্ষে,বাতিলের বিপক্ষে লড়াই করবে। প্রশ্নঃ ছাত্র অবস্থায় আমি কেন বিয়ে করতে চাচ্ছি? উত্তরঃ জীবনসঙ্গী এমন একটি রিযিক যা পূর্ব নির্ধারিত আর বান্দার কাজ হলো সেই রিযিক তালাশ করা।অতএব এই বায়োডাটা সেই রিজিক তালাশের একটি মাধ্যম।আমি চাই আমার জীবনসঙ্গী শুধু আমার প্রতিষ্ঠিত জীবনের সঙ্গী না হয়ে বরং আমার অপ্রতিষ্ঠিত জীবনেরও সঙ্গী হোক! যিনি আমার অপ্রতিষ্ঠিত জীবনে ছায়া হয়ে পাশে থাকবেন।আমাকে অনুপ্রেরণা,সাহস জোগাবেন।যেই পর্যন্ত না আল্লাহর অনুগ্রহে প্রতিষ্ঠিত হতে পারবো সেই পর্যন্ত যিনি হবেন আমার সুখ-দুঃখ,আনন্দ-বেদনা,উত্থান-পতন এবং আমার সংগ্রামী জীবনের এক সংগ্রামী সহযোদ্ধা এবং একজন দূরদর্শী সহযাত্রী! কেননা আমি বিশ্বাস করি প্রতিষ্ঠিত কোনো ব্যক্তির সঙ্গী হওয়া আর সঙ্গী হয়ে কাউকে প্রতিষ্ঠিত করা দুই ব্যক্তি কখনো সমান নয়।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 18-23
উচ্চতা ৫'-০" থেকে ৫'-৩" (পাত্রীর দ্বীনদারিতা এবং তাক্বওয়ার গভীরতার উপর ভিত্তি করে উচ্চতা এবং বয়স কিছু কম-বেশি হলেও সমস্যা নেই ইনশাআল্লাহ )আমার উচ্চতা প্রায় ৫'-৫"।শুধু সামান্য কিছু কম থাকায় সেখানে লিখতে পারিনি।
গাত্রবর্ন শ্যামলা, উজ্জল শ্যামলা, ফর্সা, দ্বীনদারিতা+সৌন্দর্য+আর্থিক সচ্ছলতা+ভালো বংশ=আলহামদুলিল্লাহ, বেদ্বীন বা দ্বীনদারিতার ঘাটতি কিন্তু রুপবতী+সম্পদাশালী+উচ্চবংশীয়=গ্রহণযোগ্য নয়, খুব দ্বীনদার কিন্তু শ্যামলা+নিম্নবিত্ত+নিম্নবংশীয়=গ্রহণযোগ্য
পেশা কওমি মাদ্রাসার শিক্ষার্থী,হাফেজা,আলেমা প্রাধান্য তবে জেনারেল,আলিয়া বা কওমি যাইহোক না কেন পাত্রীর দ্বীনদারিতা,আমল-আখলাক,দ্বীনের জ্ঞান এবং তাক্বওয়ার উপর সমস্ত যোগ্যতা নির্ভর করবে।
জেলা গাজীপুর,নরসিংদী,নারায়নগঞ্জ এবং ঢাকা বিভাগের মধ্যে হলে ভালো হয় যদি আল্লাহ চান তবে দ্বীনদারিতা ও তাক্বওয়ার বিবেচনায় অন্যান্য জেলা হলেও সমস্যা নেই।এমনকি যদি বঙ্গোপসাগরের এক কিনারায়ও হয়।
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা আমি একজন আল্লাহভীরু,খাস পর্দানশীন মুসলিম নারীর পেশা বলতে বুঝি প্রথমত একজন আদর্শ মুসলিম নারী,একজন আদর্শ স্ত্রী,একজন আদর্শ মা এবং একজন আদর্শ গৃহিণী হওয়া।যিনি হবেন সাংসারিক সকল কাজে দক্ষ,পরিপাটি,নিপুন কৌশলী।যিনি সন্তান লালন-পালন,স্বামী-সংসার এবং গায়রে মাহরাম তথা পরপুরুষের আশঙ্কামুক্ত এমন পরিবেশের মধ্যে নিজেকে আবদ্ধ রাখবেন।যিনি পর্দার আড়ালে থাকা,ঘরে থাকা,ঘরোয়া কাজ(হাস্তশিল্প,টেইলারিং)কিংবা পরিপূর্ণ শরয়ী পর্দা ঠিক রেখে দ্বীনি খেদমতে প্রশান্তি লাভ করবেন।যিনি পরপুরুষের সামনে চাকরি কিংবা অবস্থান করাকে মৃত্যুর মতো ভয় করবেন।এক কথায় যিনি ঘরে থাকা,ঘরের কাজ এবং পর্দার আড়ালের কাজ গুলোকেই প্রাধান্য দিবেন এবং এতেই মানসিক প্রশান্তি লাভ করবেন।
অর্থনৈতিক অবস্থা নিম্ন মধ্যবিত্ত,মধ্যবিত্ত(অবশ্যই পরিবারের আয়,পেশা,রুজিরোজগার হালাল হতে হবে।)
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
🌿 যদি এক কথায় বলতে চাই তাহলে আমি আমার জীবনসঙ্গী হিসেবে এমন একজন মানুষের আশা করি যার কাছে দুনিয়ায় সমস্ত জিনিসের থেকে প্রিয় হবে আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টি! যে সকল কাজে আগে আল্লাহর দ্বীনকে প্রধান্য দিবে।যে আল্লাহ এবং তার রাসূলের যেকোনো বিধানকে কোনো যুক্তি-তর্ক ছাড়াই মেনে নিবে।যে আল্লাহ এবং তার রাসূলের বিধানের সামনে নিজের সমস্ত আরাম-আয়েশ,সুখ-শান্তি,চাওয়া-পাওয়া,অর্থ-স্বার্থ সব জলাঞ্জলি দিতে সদা প্রস্তুত থাকবে।তারপরেও যদি আরও বলতে হয় তাহলেঃ 🌸যিনি আল্লাহর দ্বীনের ব্যাপারে তীব্র আগ্রহ পোষন করবে এবং দ্বীনের সঠিক জ্ঞান অর্জনে সর্বদা সচেতন থাকবে। 🌸যিনি আল্লাহর ফরজ,ওয়াজিব এবং সুন্নতে মুয়াক্কাদা গুলো পরিপূর্ণ আদায় করবে এবং যাথাসম্ভব নিজে নফলের এহতেমাম করবে এবং আমাকেও উৎসাহিত করবে। 🌸যিনি হবেন বিশাল হৃদয়ের অধিকারিণী,ধৈর্য্যশীলা,বিনয়ী,সরলা,পরোপকারী,দানশীলা,প্রেমময়ী,বিদূষী,লজ্জাবতী,মায়াবতী,বুদ্ধিমতী,অধিক সন্তান প্রসবকারিণী,সংসারি মনা,এবং দূরদৃষ্টি সম্পনা! 🌸যিনি হবেন পবিত্রা,পরিশুদ্ধা,তাওয়াক্কুলকারিনী,সালাত প্রতিষ্ঠাকরিণী ও ইবাদতে যত্নশীলা। 🌸যিনি আল্লাহর হালালে সন্তুষ্ট থাকবেন,পবিত্র খাবার,পবিত্র পোষাক এবং দৈহিক পবিত্রা নিয়ে সর্বোচ্চ সচেতন থাকবেন। 🌸যিনি হবেন খাস পর্দানশীন।মাহরাম ও গায়রে মাহরামের শরয়ী সীমারেখা কঠোরভাবে অনুসরণকারিণী! 🌸 যিনি হবেন স্বামীকে সবচেয়ে ঘনিষ্ঠতম বন্ধু এবং আত্মার আত্মীয় হিসেবে গ্রহণকারিণী,স্বামীভক্ত,স্বামী পাগলী! 🌸যিনি হবেন কষ্ট সহিষ্ণু,অহিংস,নির্লোভ,অল্পে তুষ্টা এবং ত্যাগিনী। 🌸যিনি হবেন একজন দায়িত্বশীলা স্ত্রী ও মাতা হিসেবে সংসারকে দ্বীন ও দুনিয়ার ভারসাম্য পরিচালিত করতে আগ্রহী। 🌸যিনি হবেন শ্বশুর-শ্বাশুরীর খেদমতকে ইবাদত মনে করে গ্রহণকারিণী। 🌸যিনি হবেন একজন স্নেহশীলা,মমতাময়ী,অধিক সন্তান প্রসবকারিণী এবং একজন আদর্শ মা হবার ইচ্ছে পোষণকারিণী!যার উদর থেকে জন্ম নেবে হজরত উমর,হজরত আলীর মতো যুগের শ্রেষ্ঠ মহামানব ও শ্রেষ্ঠ বীরেরা। 🌸যিনি হবেন স্বামীর চক্ষু শীতলকারিণী,একজন আদর্শ মা,উত্তম রাধুনি এবং সংসারকে পরিপাটি করে রাখতে নিপুন কৌশলী। 🌸যিনি সংসারের কঠিন সময়গুলোতে,দুঃখ-কষ্টে সবর করতে জানবেন,স্বামীর পাশে ছায়া হয়ে দাঁড়াবেন,স্বামীকে সাহস জোগাবেন,উৎসাহ দিবেন এবং যিনি হবেন সাংসারিক জীবনের একজন দূরদর্শী নেত্রী! 🌸যিনি হবেন সহনশীলা,মিশুক,উদার!যার অন্তর জুড়ে থাকবে মানুষের জন্য মমতা ও ভালোবাসা। যে নিজেকে মানুষের কল্যাণে বিলিয়ে দিতে জানবে,যার মনে প্রাণে অপরের কল্যাণে কাজ করার তীব্র মানসিকতা ও ইচ্ছে থাকবে। 🌿 সর্বোপরি আমি এমন একজন জীবনসঙ্গীনী প্রত্যাশা করি যিনি সত্যকিকার অর্থেই দ্বীনদার ও লেবাসধারী নন এবং যার অন্তরে থাকবে তাক্বওয়া!যে নিজে পরকালের জন্য প্রস্তুতি গ্রহণ করবে এবং আমাকে পরকালের জন্য প্রস্তুত করে তুলবে। 🚫বিঃদ্রঃ যারা দয়া করে নক দিবেন নাঃ ⛔ফরজ,ওয়াজিব,সুন্নতে মুয়াক্কাদা পালনে গড়িমসি আছে,আমল-আখলাকে ত্রুটি এবং ইচ্ছাকৃত সুন্নতের খেলাপি আছে। ⛔মোবাইলে আসক্তি,টিকটক,ফেসবুক বা অনলাইন ভিত্তিক কোনো প্রতিষ্ঠানে জড়িত আছেন এমন ব্যক্তি। ⛔যে আল্লাহ এবং তার রাসূলের সকল বিধিবিধান বিনা যুক্তি-তর্কে মেনে নিতে এবং তার স্বামীকে সাংসারিক জীবনের প্রধান অবিভাবক হিসেবে মেনে নিতে অনাগ্রহী। ⛔যে পরিবারে পুরুষের উপর নারীর কর্তৃত্ব চলে এবং যে পরিবারে পুরুষ থাকা সত্বেও মহিলারা হাট-বাজার করে বেড়ায়। ⛔যে পরিবার পাত্রের সামর্থ্য অনুযায়ী মোহরানা নির্ধারণ এবং একটি সাদামাটা বিয়ে অর্থাৎ পরিপূর্ণ সুন্নাহ মোতাবেক বিয়ে করাতে অনাগ্রহী।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

কাপাসিয়া এলাকার আরও পাত্রের বায়োডাটা

Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #12108

বয়স
30 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
ইঞ্জিনিয়ার
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
কাপাসিয়া, গাজীপুর, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #1901

বয়স
26 বছর
উচ্চতা
৫′ ৪″
পেশা
বেসরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
কাপাসিয়া, গাজীপুর, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #7699

বয়স
24 বছর
উচ্চতা
৫′ ৪″
পেশা
শিক্ষার্থী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
কাপাসিয়া, গাজীপুর, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #8574

বয়স
31 বছর
উচ্চতা
৫′ ৩″
পেশা
শিক্ষক
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
কাপাসিয়া, গাজীপুর, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #8310

বয়স
29 বছর
উচ্চতা
৫′ ২″
পেশা
শিক্ষার্থী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
কাপাসিয়া, গাজীপুর, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #8171

বয়স
29 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
বেসরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
কাপাসিয়া, গাজীপুর, ঢাকা
গাজীপুর জেলার সব পাত্রের বায়োডাটা দেখুন