Profile

বায়োডাটা নং : 9615

বায়োডাটার ধরণ পাত্রীর বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 2000
উচ্চতা ৫′
গাত্রবর্ন উজ্জ্বল শ্যামলা
ওজন ৪৯ কেজি কেজি
রক্তের গ্রুপ এ+
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা তারাকান্দা, ময়মনসিংহ, ময়মনসিংহ
এলাকা/গ্রামের নাম: তারাকান্দা উপজেলা সদর, ময়মনসিংহ।
বর্তমান ঠিকানা তারাকান্দা, ময়মনসিংহ, ময়মনসিংহ
এলাকা/গ্রামের নাম: তারাকান্দা উপজেলা সদর, ময়মনসিংহ।
কোথায় বড় হয়েছেন? তারাকান্দায়
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতক চলমান
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০১৭
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০১৯
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? B.A. Honours
শিক্ষা প্রতিষ্ঠানের নাম মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজ
এখন কোন বর্ষে পড়ছেন? ৪র্থ বর্ষ
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? না, মৃত
পিতার পেশার বিবরণ ভেন্ডার ও দলিল লিখক (সাব রেজিস্ট্রার অফিসের সাবেক সাধারণ সম্পাদক) ছিলেন।আমার বাবা একজন সম্মানিত ও পরিচিত মানুষ ছিলেন আলহামদুলিল্লাহ।
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ গৃহিণী
আপনার কতজন ভাই আছে? ১ জন
ভাইদের তথ্য বড় ভাই B.S.C. Honours (Complete) Newly married Runs a personal business at Tarakanda bus stand.
আপনার কতজন বোন আছে? ১ জন
বোনদের তথ্য বড় বোন বিবাহিত গ্র্যাজুয়েশন কমপ্লিট বোনের স্বামীঃ ব্যাংকার (অফিসার) ২টি ছেলে আছে। উপজেলা সদরেই তাদের নিজস্ব বাসা রয়েছে।
চাচা মামাদের পেশা চাচা ৩ জন ও মামা ৩ জন সকলেই সমাজে সম্মানিত এবং স্ব স্ব জায়গায় প্রতিষ্ঠিত।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা উচ্চ মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ আলহামদুলিল্লাহ। রবের দয়ায় স্বচ্ছল। উপজেলা সদরে নিজেদের বাসা ও উপজেলা সদরের কয়েক জায়গায় জমি আছে। গ্রামেও ফিসারি,বাগান ও উল্লেখযোগ্য পরিমাণ ফসলি জমি আছে আলহামদুলিল্লাহ্। গ্রামে ও উপজেলা সদরে উভয় জায়গায় সম্মানিত ও পরিচিত। আমাদের বাবা আমাদের জন্য জীবনে অনেক কিছু করেছেন। তিনি জীবিত থাকাকালীন যেমন আমাদের কখনো কোনো কষ্ট পেতে দেন নি আলহামদুলিল্লাহ, মৃত্যুর পরও যেন আমাদের কোনো কষ্ট পেতে না হয় সেই ব্যবস্থাই করে গেছেন। আমার বাবা সকলের কাছে সম্মানিত ও ভালো মানুষ হিসেবে পরিচিত ছিলেন আলহামদুলিল্লাহ।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? আলহামদুলিল্লাহ,রক্ষণশীল(শালীন)পরিবার। আমার পরিবারে আমি,আমার মা ও আমার ভাবী প্র্যাকটিসিং আলহামদুলিল্লাহ্।আমার মায়ের জন্যই ছোট থেকেই আমার ধর্মের প্রতি দূর্বলতা তৈরি হয়েছে। আমার মা প্রতিটি কাজ রবের সন্তুষ্টির কথা চিন্তা করে করেন আলহামদুলিল্লাহ। আমার বাবা নামায,রোজা,কালিমা,যাকাত ও ইসলামের বিষয়গুলো সম্পর্কে খুব সচেতন ছিলেন। আমার ভাই-বোনকেও আল্লাহ ধীরে ধীরে হেদায়েত দান করছেন আলহামদুলিল্লাহ।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? জি,আলহামদুলিল্লাহ। ছোটবেলা থেকেই নামাজ পড়া হতো তবে স্কুল, প্রাইভেটের জন্য কয়েক ওয়াক্ত মিস যেতো। কিন্তু এসএসসির সময় থেকে আলহামদুলিল্লাহ নিয়মিত পড়া হয়।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? সাধারণত হয় না। সর্বোচ্চ চেষ্টা করি নামাজ কাযা না করার।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? জি আল্লাহর রহমতে তাজবিদসহ কুরআন তেলাওয়াত করতে পারি।কিন্তু আরও ভালভাবে পড়ার চেষ্টা করছি।
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? আমার জানামতে আলহামদুলিল্লাহ নেই।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? শিরক। মাজার হচ্ছে কারো কবর। কবর কেবল জিয়ারত করা যায়।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন ১। জীবন যদি হতো নারী সাহাবীর মতো ২। বায়তুল্লাহর ছায়ায় ৩। বেলা ফুরাবার আগে।
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন ১। মাওলানা তারিক জামিল ২। খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর ৩। শায়খ আহমদুল্লাহ্
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ্। আমার মনে হয় এই পৃথিবীতে কঠিন কাজ গুলোর মধ্যে একটি হচ্ছে নিজের সম্পর্কে অন্যকে বিশ্লেষণ করে বলা। কিন্তু নিজের সম্পর্কে যেহেতু এই কলামে লিখতেই হবে তাই লিখলাম। ***আমি নিজেকে কখনো এক্সট্রিম লেভেলের দ্বীনদার মনে করি না অবশ্য আমি তা নই ও। আমার মাঝে অনেক ঘাটতি আছে বলেই আমি মনে করি। যদি বলতে হয় তাহলে আমি বলব আমি দ্বীনের পথে একজন মুজাহিদা। যে হেদায়েত ধরে রাখার জন্য ও মৃত্যুর আগ পর্যন্ত হামাগুড়ি দিয়ে হলেও দ্বীনের পথে অটল থাকার জন্য প্রতিনিয়ত নফসের সাথে ও পারিপার্শ্বিক অবস্থার সাথে যুদ্ধ করে যাচ্ছে। ***আমি ambivert ধরণের। আমি হুটহাট নিজে থেকে কারো সাথে মিশতে পারি না কিন্তু কেউ নিজে থেকে কথা বলতে চাইলে সহজেই মিশে যাই। বাইরের মানুষের সাথে চুপচাপ থাকলেও নিজের কাছের মানুষদের সাথে মন খুলে কথা বলি। ***আমি সাধারণত আবেগের বশে হুটহাট কোনো সিদ্ধান্ত নেই না। কোনো সিদ্ধান্ত নেয়ার আগে বাস্তবতা চিন্তা করে পরে নেই। আবেগের থেকে থিংকিং বিষয়টা আমার মধ্যে বেশি। ***আমি খুব সাধারণ একটা মেয়ে। সাদামাটা জীবন যাপনে অভ্যস্ত। আমার মা আমাদের সাধারণ জীবন যাপনেই অভ্যস্ত করেছেন আলহামদুলিল্লাহ যাতে জীবনের যেকোনো পরিস্থিতিতে মানিয়ে নিতে পারি, হতাশ না হয়ে যাই। ***আমি আত্মসম্মানবোধ সম্পন্ন একজন মেয়ে। আমার আশেপাশের মানুষ বলবে আমি অনেক বুঝমান ও ম্যাচুউরড, যেখানে স্ট্রং হওয়ার কথা সেখানে স্ট্রং আর যেখানে কোমল হওয়ার কথা সেখানে কোমল। কিন্তু আমার কাছের মানুষদের কাছে আমি অবুঝ, অভিমানী। তাদের সামান্য বকাতেও কেঁদে ফেলি, অভিমান করি। আবার একটু আদুরে কথাতেই সব ভুলে যাই। ***আমার মনে হয়, আমি দায়িত্বশীল। নিজের সবটা দিয়ে নিজের দায়িত্ব পালন করার চেষ্টা করি। সবার দায়িত্ব নিতে পারলেও, খেয়াল রাখতে পারলেও নিজের খেয়াল একদমই রাখতে পারি না।নিজের ব্যাপারে বড্ড উদাসীন। আমার খেয়াল আমার মা রাখে। আমার মায়ের পরে আমার জাওযকেই এই দায়িত্বটা নিতে হবে। আমি উনি সহ পরিবারের সকলের খেয়ালের দায়িত্ব নিলেও আমার খেয়ালের দায়িত্ব উনাকে নিতে হবে। আমি নিজেকে প্রকাশ করতে পারি না, তাই আমাকে বুঝতে হবে। ***ফেমিনিজম বিষয়টা বড্ড অপছন্দ। মিথ্যা বলতে ও শুনতে অপছন্দ করি। আমানতদ্বার, কেউ কিছু আমানত রাখলে রক্ষা করার সর্বোচ্চ চেষ্টা করি। কথা দিয়ে কথা রাখার চেষ্টা করি। অনুমতি ব্যতীত অন্যের জিনিস নেয়া অপছন্দ করি। ইগোইস্টিক মানুষ পছন্দ করি না। ***আমি খুব গোছানো ও পরিস্কার-পরিচ্ছন্ন। তাই আশা রাখি বিপরীত পাশের মানুষটাও পরিস্কার পরিচ্ছন্ন হবে। নোংরা খুব অপছন্দ করি। ***শখ: ঘর সাজানো ও পরিপাটি করে রাখা। বাগানকরা। ফুলের পাশাপাশি সবজি বাগান করা। হাতের কাজ শিখার ইচ্ছে অনেক। তাই শেখার চেষ্টাও করছি। আমি বই পড়তে ভালবাসি।বিশেষ করে আত্মশুদ্ধিমূলক ইসলামিক বই পড়তে পছন্দ করি। তাই আমার অনেক ইচ্ছে আমার ঘরের এক কোণে ছোট একটি ইসলামিক লাইব্রেরি হবে। নামাজের জন্য ছোট খোলামেলা সুন্দর একটি আলাদা রুম হবে ইন শা আল্লাহ। ***স্বপ্ন : বায়তুল্লাহর মুসাফির হওয়া, একসাথে হাতে হাত রেখে জান্নতের পথে হাঁটা। ***ভ্রমণ: কৃত্রিম পরিবেশের প্রতি আমার কোনো আকর্ষণ নেই। কিন্তু প্রকৃতি আমাকে খুব টানে। রবের সৃষ্টি খুব কাছ থেকে অনুভব করতে চাই। কিন্তু নিয়ে যাওয়ার মত মাহরামের অভাবে ও নামাজ পড়ার সমস্যার জন্য সাধারণত যাওয়া হয় না। ***দেনমোহর : আমার অনেক ইচ্ছে দেনমোহর হবে মোহরে ফাতেমী বা উমরাহ করানো ইন শা আল্লাহ।এটা শুধুমাত্র আমার ইচ্ছা। বাকিটা উনার সামর্থ্যের উপর নির্ভর করে। আল্লাহ আমাকে রিয়া থেকে রক্ষা করুন। নিজের সম্পর্কে বুঝাতেই এতটুকু লিখা।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? আলহামদুলিল্লাহ্ কালো বোরকা, হিজাব, নিকাব ও হাত-পা মোজা পড়ি।
কবে থেকে নিকাব সহ পর্দা করছেন? এইচএসসির পর থেকে নিকাব সহ পর্দা করছি। এর আগে শুধু বোরকা-হিজাব পড়তাম।
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? জি,আলহামদুলিল্লাহ। কিন্তু যেহেতু আমি জেনারেল ফ্যামেলির মেয়ে তাই মাঝে মাঝে না চাইতেও নন- মাহরাম আত্মীয়ের সাথে দেখা হয়ে যায়। তবে আমার দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করি মেনে চলার। ইন শা আল্লাহ একসময় রব আমার জন্য পুরোপুরিভাবে সহজ করবেন।
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? না,আলহামদুলিল্লাহ। তবে ওয়াজ,নাশিদ আর প্রয়োজন পড়লে তথ্যবহুল কিছু ভিডিও দেখা হয়।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? না,তবে অনেক ইচ্ছে আছে দ্বীনের কোনো মেহনতে যুক্ত হওয়ার।
পেশাগত তথ্য
পেশা শিক্ষার্থী
পেশার বিস্তারিত বিবরণ অনার্স ৪র্থ বর্ষে পড়ছি ও ইন্টারনেট মাদ্রাসায়(IM) মিযান জামাতে ভর্তি হয়েছিলাম আলহামদুলিল্লাহ। আমি এইচএসসি পর্যন্ত আলহামদুলিল্লাহ সাইন্স ব্যাকগ্রাউন্ড। রেজাল্ট অনুযায়ী অনার্স লেভেলেও সাইন্সের যেকোনো বিষয়ে বিএসসি করতে পারতাম, দ্বীনি পড়াশোনা করার জন্যই সাইন্সের কোনো বিষয়ে অনার্স করিনি। আইওএম আমার কাছে একটি ভালোলাগার প্রতিষ্ঠান।যখন দ্বীনের বুঝ পেলাম তখন দ্বীনি পড়াশোনার জন্য হন্যে হয়ে কোনো মাধ্যম খুঁজছিলাম তখন IOM আমার সঙ্গ দিয়েছে। অনেক কিছু শিখেছি। অনেক ভালোবাসার একটি প্রতিষ্ঠান। পূর্ণাঙ্গ কওমি মাদ্রাসা বলে আইওএম ছেড়ে ইন্টারনেট মাদ্রাসায় ভর্তি হয়েছিলাম। কিন্তু আপতত কিছুদিন যাবৎ মাদ্রাসায় কন্টিনিউ করতে পারছি না।ইন শা আল্লাহ শীঘ্রই আবার পারব। অনলাইনে একটি বিসিএস কোচিং এ ভর্তি হয়েছি জ্ঞান অর্জনের উদ্দেশ্যে আর চর্চার জন্য। শিক্ষকতা পেশা ছাড়া আর কোনো পেশা আমার ভালো লাগে না। কারণ কেবল শিক্ষকতা পেশাতেই পর্দা মেইনটেইন করা যায় ও নন মাহরাম থেকে দূরত্ব বজায় রাখা সম্ভব হয়। এই পেশায়ও যাব কিনা সেটাও জাওযের সাথে আলোচনা সাপেক্ষ। উনি চাইলে তবেই... আমি বর্তমানে কয়েক বছর যাবৎ কেবল চর্চার উদ্দেশ্যে বাসায় ৯ম ও ১০ম শ্রেণির কয়েকজন শিক্ষার্থীদের (শুধুমাত্র মেয়েদের) গণিত ও বিজ্ঞানের বিষয়গুলোর ৩টি ব্যাচ পড়াই আলহামদুলিল্লাহ। আমার খুব ইচ্ছে কুরআন শিক্ষা দেওয়ার ইন শা আল্লাহ । কারণ প্রিয় নবি (সা:) বলেছেন, "তোমাদের মধ্যে সেই উত্তম, যে নিজে কুরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয়।"
মাসিক আয়
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জি,আলহামদুলিল্লাহ্ রাজি।
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? বিয়ে নবীজির সুন্নাত। রাসূল (সাঃ) ইরশাদ করেন,'বিয়ে হলো আমার সুন্নাত, যে ব্যক্তি আমার সুন্নাত তরিকা ছেড়ে চলবে সে আমার দলভুক্ত নয়।'-(বুখারি-৫০৬৩) "যে ব্যক্তি বিয়ে করলো সে তার অর্ধেকদ্বীন পূরণ করে ফেললো। বাকি অর্ধেকের জন্য সে আল্লাহকে ভয় করুক।"-(বায়হাকী,শু'আবুল ঈমান-৫৪৮৬) স্বামী-স্ত্রী একে অপরের পোশাক স্বরূপ। "তারা(স্ত্রীগণ) তোমাদের পোশাক এবং তোমরা (স্বামীগণ) তাদের পোশাকস্বরূপ।"(সূরা বাকারা:আয়াত ১৮৭) বিয়ে হলো আমার কাছে আগলে রাখা আবেগের সুন্দর সমাধান। বিয়ে মানে বিশ্বাস, ভরসা, ভালোবাসা ও দায়িত্ববোধের এক সুন্দর মেলবন্ধন। এই ফিতনা ভরা যুগে একাকী ঈমান আগলে বাঁচা অনেক কঠিন হয়ে গিয়েছে। তাই আমি এমন একটি হাতের অভাববোধ করছি, যিনি ফিতনা থেকে আমাকে আগলে রাখবে। নিজেও ফিতনা থেকে বেঁচে থাকবে। যিনি আমাকে দ্বীনের পথে আগলে রাখবে। যিনি দুনিয়ামুখী না আখিরাতমুখী হবেন ইন শা আল্লাহ। আমি এমন একটি হালাল হাত চাই যার সাথে থাকলে আমার রবের কথা স্মরণ হবে ইন শা আল্লাহ। আমার কাছে বিয়ে মানে একটি 'সুখীগৃহ' নাম। যদি গৃহের ভিত আল্লাহর আনুগত্যের উপর স্থাপিত হয় তবেই সেটা সুখীগৃহ হয়। আর গৃহের খুঁটি হল সহনশীল পরস্পরকে বোঝাপড়াময় দুটি হৃদয়। একটি সুখী দাম্পত্য জীবনের জন্য প্রয়োজন পরস্পরের প্রতি নিঃশর্ত সম্মান, বিশ্বাস, ভরসা আর ভালোবাসা। আর বিয়ের পর স্বামী হচ্ছে মেয়েদের অভিভাবক,উনাকে সর্বাবস্থায় শ্রদ্ধা করা। আমার কাছে মনে হয় জীবনে সুখে থাকার জন্য মানসিক শান্তি টাই আসল। জীবনসঙ্গীর কাছে মানসিক শান্তি না পেলে জীবনে কখনো সুখী হওয়া যায় না।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 26-32
উচ্চতা ৫'৪"- ৫'৭"+ (মানানসই)
গাত্রবর্ন শ্যামলা, উজ্জল শ্যামলা, ফর্সা
পেশা ন্যূনতম গ্র্যাজুয়েশন কমপ্লিট। পাশাপাশি দ্বীনি জ্ঞান আছে ও ইলম অর্জনে আগ্রহী।
জেলা ময়মনসিংহ বিভাগের জেলাসমূহ ও আশেপাশের জেলা।
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা সম্মানজনক সরকারি অথবা বেসরকারি চাকুরী / শিক্ষার্থী( যিনি সিরিয়াসভাবে চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছেন- আমি পাশে থাকার মানসিকতা রাখি) ইন শা আল্লাহ। তবে ১০০% হালাল ইনকাম হতে হবে। কোনো সুদ বা ঘুষের লেনদেন হয় এমন চাকরি না, যেমনঃ ব্যাংকার,পুলিশ, উকিল ব্যতিত।
অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত / উচ্চ মধ্যবিত্ত
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
***আমার কোনো বেস্টফ্রেন্ড নেই।আমি চাই আমার যাওজ আমার বেস্টফ্রেন্ড হবেন। স্বামী হওয়ার আগে তিনি আমার বন্ধু হবেন। অবশ্যই আজীবন সম্মানের সম্পর্ক ইন শা আল্লাহ। ***আমি বিয়ের পর আরেকজন মা-বাবা চাই।আমি চাই উনার পরিবারের সাথে আমার আত্মার একটা সম্পর্ক তৈরি হবে।আমি উনার মা-বাবাকে নিজের মা-বাবা এর মতো ভালবাসতে চাই।কিন্তু আমাকেও নিজের মেয়ের মতো ভালোবেসে আগলে নিতে হবে।পাশাপাশি উনাকেও আমার মা-বাবাকে নিজের মা-বাবা এর মতো ভালবাসতে হবে। ***আলহামদুলিল্লাহ আমার রব আমাকে সর্বদা এসব হারাম রিলেশন থেকে আগলে রেখেছেন। উনারও পূর্বে কোনো অতীত(হারাম রিলেশনশিপ)ছিল না এমন। হালালের জন্য অপেক্ষা করেছেন। **ফ্রি মিক্সিং এ অভ্যস্থ নয়। অনলাইন, অফলাইন উভয় জায়গায়ই নজরের হেফাজত করেন। **স্বাস্থ্য সচেতন,পরিষ্কার-পরিচ্ছন্ন ও গোছালো। সর্বদা সত্য কথা বলেন। **কোনো নেশা জাতীয় দ্রব্যে আসক্ত নয়। এমনকি পান-সিগারেটও খায় না এমন। **রাজনীতি করেন বা কোনো দলে যুক্ত এমন কেউ না। ** মুভি, সিরিজ,হলিউড,বলিউড, গান বাজনায় একেবারেই আসক্তি থাকা যাবে না। **ইন্টারনেটের খুব লিমিটেড ইউজার। অনলাইনের থেকে পরিবারকে সময় দিতে বেশি পছন্দ করেন। **যারা ঘরে আহলিয়া রেখে বাইরে কিংবা ইনবক্সে সংসার পাতেন বা এরকম মনোভাব রাখেন আল্লাহর ওয়াস্তে তারা কেউ নক দিবেন না। ***দুনিয়াবী জীবন না আখিরাতমুখী জীবনে আগ্রহী।যার পাশে থাকলে সর্বদা রবের কথাই স্মরণ হবে। ***রিফ্রেশিং ও আল্লাহর নেয়ামত গুলো উপলব্ধি করার জন্য সময় পেলে সামর্থ্য অনুযায়ী পরিবার নিয়ে ভ্রমণ করার মানসিকতা রাখেন ও ভ্রমণ করতে পছন্দ করেন। *** যাকে ভয় পেয়ে নয়; বিশ্বাস,ভালোবাসা, ভরসা ও শ্রদ্ধায় উনার বাধ্যগত আহলিয়া হবো। ***বদমেজাজি হওয়া যাবে না। বদমেজাজি মানুষ কথার আঘাতে অন্তর ক্ষত বিক্ষত করে ফেলে। হযরত আলী রাঃ বলেছেন,স্বামী-স্ত্রী মেজাজের ক্ষেত্রে হবে আগুন ও পানির মতো। একজন রাগ হলে অপরজন চুপ থাকবে,আগুনের উপর পানির মতো কাজ করবে, তর্ক বা রাগ করবে না। **উম্মাহদরদী,পরোপকারী,নিরহংকারী,নির্লোভ,ধৈর্য্যশীল,হিংসা ও ক্রোধ বর্জনকারী,আমানতদ্বার,ওয়াদা রক্ষাকারী,কোমল হৃদয়ের অধিকারী হবেন। **মানুষ মাত্রই ভুল হয়। কখনো না বুঝে বা অনিচ্ছাকৃত কোনো ভুল করলে কারো সামনে অপমানমূলক কথা না বলে পরবর্তীতে আলাদাভাবে ভুল শুধরে দেয়ার মানসিকতা থাকতে হবে। **উচ্চস্বরে কথা বলেন না। কাউকে ছোট করে দেখেন না ও ছোট করে কথা বলেন না এমন। ***আমি উনার মানসিক শান্তির কারণ হতে চাই। উনিও যাতে আমার মানসিক শান্তির কারণ হয়। উনি যেন আমার কমফোর্ট জোন হয়। ***অবসর সময় পরিবারের মানুষদের সাথে কাটাতে পছন্দ করেন। আহলিয়া কে সময় দেয়ার,খোশগল্প করার মানসিকতা রাখেন। ** যেকোনো সিদ্ধান্ত নেয়ার আগে পরিবারের মানুষদের সাথে পরামর্শ করার মানসিকতা রাখেন এবং তাদের মতামতকে গুরুত্ব দেন। ***মনোমালিন্য হলে পারস্পরিক আলোচনা করে সমাধান করার মানসিকতা থাকা। নিজেদের মধ্যকার কথাগুলো কখনো অন্যকে না জানানো। ***সাপোর্টিভ,কেয়ারিং এন্ড লাভিং। একজন যত্নশীল পুরুষ,একজন সুদর্শন পুরুষ থেকে উত্তম। বাহ্যিক রূপ রবের দেয়া উপহার যা সময়ের সাথে নষ্ট হয়ে যায়।কিন্তু অভ্যন্তরীণ রূপ অর্থাৎ যার আচার ব্যবহার সুন্দর তিনিই প্রকৃত সুন্দর। যার সৌন্দর্য সারাজীবন থাকে। ***নম্র, ভদ্র,দায়িত্বশীল,কর্মঠ,তাকওয়াবান,গায়রতওয়ালা ও কৃপণ নয় দানশীল হবেন ইন শা আল্লাহ। ****সুন্নতি দাড়ি এবং টাকনুর উপর কাপড় পড়েন, কুরআন ও সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করা। *** জীবনে ভালো থাকার জন্য রবের ছায়াতলে থাকা ভালোবাসাপূর্ণ একটি পরিবারই যথেষ্ট।( মেধা, ব্যক্তিত্ব ও দ্বীনদারিতার গুরুত্ব অনেক বেশি আমার কাছে)। ***প্রকৃত দ্বীনদার ও উত্তম জীবনসঙ্গী হতে হলে ওপরের গুণগুলো থাকা আবশ্যক। আমি চেষ্টারত, তাই আশা করি বিপরীত পাশের মানুষটিও ইন শা আল্লাহ চেষ্টারত হবেন। (দয়া করে আল্লাহর ওয়াস্তে কোনো লেবাসধারী নক করবেন না,আল্লাহকে ভয় করুন)। *** প্রকৃত দ্বীনদার হলে কিছুক্ষেত্রে ছাড় দেয়ার মানসিকতা রাখি। আল্লাহ কবুল করুন। আমিন। ***লেখাটি বড় হয়ে যাওয়ার জন্য আফওয়ান।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

তারাকান্দা এলাকার আরও পাত্রীর বায়োডাটা

Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #6890

বয়স
20 বছর
উচ্চতা
৫′
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
তারাকান্দা, ময়মনসিংহ, ময়মনসিংহ
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #2006

বয়স
27 বছর
উচ্চতা
৫′ ২″
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
তারাকান্দা, ময়মনসিংহ, ময়মনসিংহ
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #2979

বয়স
28 বছর
উচ্চতা
৫′ ৬″
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
তারাকান্দা, ময়মনসিংহ, ময়মনসিংহ
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #4517

বয়স
18 বছর
উচ্চতা
৪′ ৯″
গাত্রবর্ন
উজ্জ্বল ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
তারাকান্দা, ময়মনসিংহ, ময়মনসিংহ
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #9316

বয়স
27 বছর
উচ্চতা
৪′ ৯″
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
তারাকান্দা, ময়মনসিংহ, ময়মনসিংহ
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #9141

বয়স
28 বছর
উচ্চতা
৫′ ২″
গাত্রবর্ন
শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
তারাকান্দা, ময়মনসিংহ, ময়মনসিংহ
ময়মনসিংহ জেলার সব পাত্রীর বায়োডাটা দেখুন