| নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন |
✅শখ,পছন্দ -অপছন্দ, রুচিবোধ ও স্বপ্ন সর্ম্পকে লিখার পূর্বে কিছু কথাঃ- ▪️অর্ধেকদ্বীন ডট কম নামক এই পেইজটি সম্পর্কে ২০২২ সাল থেকে অবগত আমি।এ পর্যন্ত ছেলেদের পাশাপাশি মেয়েদের ও অনেক বায়োডাটা পড়েছি।তাদের যোগ্যতা,ধার্মিকতা ও গুণাবলিসম্পন্ন বায়োডাটার ভিতরে নিজেকে খুব অযোগ্য মনে হয়। তাই তীব্র ইচ্ছে থাকা স্বত্বেও কখনো বায়োডাটা জমা দেওয়ার সাহস করতে পারিনি।ছেলেদের অনেক বায়োডাটাপ পছন্দ হয়েছে কিন্তু সামনে আগানোর সাহস হয়ে ওঠেনি। ▪️একজন আল্লাহভীরু জীবনসঙ্গী পাওয়ার জন্য আপাতদৃষ্টিতে কোন পথ না দেখে মা'য়ের সাপোর্টে অবশেষে সাহস করে বায়োডাটা জমা দিয়েই দিলাম।জানিনা কোন সত্যিকার আল্লাহভীরু, দ্বীনদার ও গায়রতবান ব্যক্তির দেখা পায় কিনা।আল্লাহ ভালো জানেন তিনি কোথায় ও কেমন মিলাবেন।আমরা চেষ্টা ও আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারি মাত্র। আল্লাহ ভরসা। ▪️আমি একান্নবর্তী পরিবারে বেড়ে ওঠা মেয়ে।বাবা জেটাদের জায়গা,জমি যদিও ভাগ বন্টন হয়েছে অনেক আগেই কিন্তু তাদের বন্ডিং এখনো খুব ভালো। যা বর্তমান সময়ে বিরল। যেকোন ডিসিশন এখনো সকলের সম্মিলিত পরামর্শে হয়। ▪️যদিও আমি জেনারেল লাইনে পড়াশোনা করেছি কিন্তু লাইফে কখনো ট্যুর, কোন ফাংশনে অংশগ্রহণ, বাড়ির বাহিরে থেকে পড়াশোনা, অনার্সে পূর্বে ফোন হাতে নেওয়া কিছু হয়নি আমার লাইফে।তেমন কোন আত্মীয়র বাড়িতে ও যাওয়া হয়নি।সবদিক থেকে নিরাপদ রাখতে চেষ্টা করে আমার পরিবার। একটি শিশু যখন এক পা দু পা করে হাঁটা শিখতে চেষ্টা করে তখন তাকে পেছন থেকে ধরে রাখা হয় যাতে করে পড়ে গিয়ে ব্যাথা না পায়।ঠিক ছোট্ট শিশুর মত এখনো মুহুর্তেের জন্য হাতটা ছাড়েনা আমার পরিবার।বলে রাখি আমার পরিবার বলতে শুধু আমার মা,বাবা নয়।তাদের সাথে জড়িত আমার জেটা,মামা,কাজিনরাও। ▪️রক্ষণশীল পরিবার হওয়া স্বত্তেও তারা মাহরাম,নন-মাহরাম বিষয়ে গাফেল।কাজিন,ফুফা,খালু অর্থাৎ নিকটাত্মীয়দের সামনে তারা খাস পর্দা জরুরি মনে করে না। তাদের কথা সামাজিকতা রক্ষার্থে শরীর মাথা ডেকে সামনে গিয়ে ভালো মন্দ জিজ্ঞেস করলেই হলো।তারপর যাওয়া জরুরী না। ▪️পাবলিক প্লেসগুলো এড়িয়ে চললেও বাড়িতে আমার এখনো প্রোফার্লি পর্দা মেনটেইন হয় না।আর এটাই আমার সবচেয়ে বড় অযোগ্যতা। ☑️শখ,পছন্দ, অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন :- ▪️দুদিনের এই দুনিয়ায় মানুষের চাওয়া পাওয়ার শেষ নেই।একটা ইচ্ছে পূরণ হতে না হতেই আরেকটা ইচ্ছের জন্ম।মানুষ হিসেবে আমিও তার ব্যতিক্রম নয়।দুনিয়া নিয়ে আমার আহামরি কোন প্ল্যানিং নেই।যতটুকু হলে জীবন সুন্দর অন্যের কাছে হাত পাততে হবে না বরং প্রয়োজনে অন্যকে সাহায্য করা যায়, ঠিক ততটুকু চাই।দুনিয়া নিয়ে খুব বেশি উচ্চাকাঙ্খা রাখি না। প্রাচুর্যে আসক্তি নেই হালাল রিজিক চাই।রিজিকের বন্টন আল্লাহ তা'আলা কর্তৃক নির্ধারিত। তাই রিজিক নিয়ে টেনশন করি না।ভবিষ্যৎ নিয়ে উদ্বীগ্ন হই না।কেননা ভবিষ্যৎ ও আল্লাহ তা'আলার জিম্মায়। ☑️"" দুনিয়ার জীবন নিয়ে এতটুকু মেহনত করা উচিৎ, যতটুকু সময় আমায় এখনে থাকতে হবে। আখিরাতের জীবন নিয়ে ততটুকু মেহনত করা উচিৎ যতটুকু পরিমান সময় আমায় সেখানে থাকতে হবে।""☑️ ▪️আল্লাহ আমায় বুঝার ও আখিরাতমুখী নেক আমল করার তাওফিক দান করুন।আমিন▪️ ▪️আদর্শ স্ত্রী,আদর্শ মা,ও আদর্শ পুত্রবধু হতে চাই।মেয়ের মত আদর, শাসন ও ভালোবাসা চাই। আমিও শাশুড়ি না ভেবে নিজের মা মনে করে সর্বোচ্চ করতে চেষ্টা করবো ইনশাআল্লাহ। ▪️স্বপ্ন: বায়তুল্লাহর মুসাফির হওয়া ও একসাথে হাতে হাত রেখে জান্নাতের পথে হাঁটা। একজন উত্তম জীবনসঙ্গী ও আদর্শ ইসলামিক পরিবার গঠনের স্বপ্ন দেখি।রাসুলের দেশে যাওয়া ও হজ করার স্বপ্ন দেখি।আল্লাহ চাইলে পূরণ হবে ইনশাআল্লাহ। ▪️রুচিবোধ বলতে আমি পরিষ্কার পরিচ্ছন্ন ও পরিপাটি পছন্দ করি।হউক না কমদামি,সাদামাটা ও নরমাল। ▪️আমি সহজ,সরল,সাধারণ ও অভিমানি মেয়ে।সাধারণ জীবন যাপন করি।মাত্রাতিরিক্ত বিলাসিতা পছন্দ করি না।অল্পতে যেমন খুশি হয়ে যাই।ঠিক তেমনি অল্প আঘাতে কষ্ট পাই।আবার মুহুর্তেই কষ্ট ভুলে যাই। রাগ কন্ট্রোল করতে পারি কিন্তু চোখের পানি কন্ট্রোল করতে কষ্ট হয়।কারো দেওয়া আঘাত মনে রাখতে পারিনা।প্রতিশোধ নিতে পারি না।বরং ক্ষমা করে দেই।সততার সহিত জীবনযাপন করা ও সবার সাথে মানিয়ে সুন্দর সম্পর্ক বজায় রেখে চলতে চেষ্টা করি আলহামদুলিল্লাহ। আমি ক্লিয়ার কাট কথা বলতে পছন্দ করি।ঘুরিয়ে পিরিয়ে কথা বলা আমার পছন্দ না। ▪️সহজেই যে কারো সাথে মিশে যাই।মিশুক তবে অভিমানি।সব সময় হাসিখুশি থাকতে পছন্দ করি।মিতব্যায়ী ও সৌখিনতা পছন্দ করি।বই পড়তে পছন্দ করি।ঘরের কোনে ছোট্ট একটি ইসলামিক লাইব্রেরি করার স্বপ্ন দেখি। ▪️যদিও রান্না তেমন করি না তবে নতুন নতুন রেসিপি তৈরি করতে ভালোলাগে। ▪️ভ্রমণ করার প্রচুর ইচ্ছে। কৃত্রিম পরিবেশে প্রতি আমার তেমন আকর্ষণ নেই তবে প্রকৃতি আমায় খুব টানে।পাহাড় সমুদ্র ভালোলাগে। নিয়ে যওয়ার মত মাহরামের অভাবে কখনো এগুলো স্বচক্ষে দেখার সুযোগ হয়ে ওঠেনি।আল্লাহ চাইলে হবে ইনশাআল্লাহ। ▪️যদিও আমি সালাফি মানহাজের আকিদা পোষণ করি তবে ৪ মাজহাবের প্রতি সমান শ্রদ্ধা ও সম্মান পোষন করি।দলিলভিত্তিক কোরআন সুন্নাহর উপর আমল করতে চেষ্টা করি। ☑️অপছন্দ ▪কারো সাথে কম্পেয়ার আমার পছন্দ না।জগরা, রাগ,হিংসা,গিবত,অহংকার, পরনিন্দা অপছন্দ করি।মাযহাব নিয়ে বিদ্বেষ পোষণ করা,গুড়ামি,বাড়াবাড়ি অপছন্দ করি। ▪️জেনারেল থেকে ফিরে আসা একজনের জন্য নিজের পর্দার পরিবেশ তৈরি করা সহজ নয়।সমাজের সাথে, প্রতিবেশির সাথে, আত্বীয় স্বজন,পরিবার এবং সর্বোপরি নিজের নফসের সাথে একপ্রকার যুদ্ধ করতে হয়।স্রোতের বিপরীতে হাঁটা খুব একটা সহজ কাজ নয়। পর্দা একটি ফরজ বিধান।পর্দার বিষয়ে আমি কোন রকম কম্প্রোমাইজ করতে রাজি না।তাই যারা বায়োডাটা পছন্দ করবেন এ বিষয়টি খেয়াল করার অনুরোধ রইলো। সবকিছু হউক রবের সন্তুষ্টির জন্য। আমি চাই আমার স্বামী পর্দার ব্যাপারে ইস্পাতসম কঠোর হউক।একজন মেয়ের জন্য স্বামীর বাসাই বেশি সিকিউরিটি ও সমীচীন বলে আমি মনে করি।তাই আশা ও দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা আমার জন্য এমন কাউকে মিলিয়ে দিক।পর্দার ব্যপারে বিন্দু পরিমাণ ছাড় দেওয়া মানে সিন্ধু পরিমান নেয়ামত হারিয়ে যাওয়া। আল্লাহ আমায় ক্ষমা,হেফাজত ও হেদায়েত দান করুন। আমিন। ▪দেনমোহর:ইসলামি শরিয়ত স্ত্রীর মোহর পরিশোধ করা স্বামীর উপর ফরজ করে দিয়েছে। আল্লাহ পাক ইরশাদ করেছেন,""তোমরা তোমাদের স্ত্রীদের থেকে যে স্বাদ গ্রহণ করো তার বিনিময়ে অপরিহার্য ফরজ হিসেবে তাদের মোহর পরিশোধ করো।""(সূরা নিসা) ▪️সুন্নাহ অনুযায়ী বিবাহ করতে চাই। ▪️উনার সামর্থ্য ও আর্থিক অবস্থার উপর বিবেচনা করে মোহর ধার্য হবে।ইনশাআল্লাহ। ▪️▪নিজের সম্পর্কে লিখা সহজ কাজ নয়।ভূল ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইলো। """"""""নিজের সম্পর্কে বুঝাতেই এতটুকু লিখা। আল্লাহ আমায় রিয়া থেকে হেফাজত করুন।আমিন""""""""
|