| নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন |
নিজের সম্পর্কে বলার মতে তেমন কিছু নাই, সাধারণ ঘরের সাধারণ পরিবারে বেড়ে ওঠা, নম্র ও ভদ্র. ভ্রমণ প্রিয়, সবর্দা দ্বীন পালন এবং জ্ঞান আহরণের চেষ্ঠায়। মধ্যম পন্থায় জীবন-যাপন করতে পছন্দ করি 🙂 আলহামদুল্লিাহ, আমি এখন ও ছাত্র, তেমন বেশি ইনকাম নাই, আপাতত খুব সাধারণ ভাবে আহালিয়ার ভরণ-পোষণ নিতে পারবো। এই বছর 2024 সালে ঢাকায় বিএসসি তে ভর্তি হয়েছি, আশা করি 2028 এ গ্রাজুয়েশন সম্পূর্ণ হবে, বর্তমানে সমাজের পরিস্তিতিতে যা বুঝতে পারলাম, বড় ক্যরিয়ার ছাড়া বিয়ে করা অনেক কঠিন, ছাত্র অবস্থায় ছোট কোন কর্মসংস্থান থাকলে ও বিয়ে করা অনেক কঠিন, কিন্তু অবৈধ ভাবে প্রেম করে দুইজন মিলে বেকার থেকে ও বিয়ে করা সহজ, ফ্যমিলি মানুক আর না মানুক সেটা ভিন্ন বিষয়, কিন্তু ছাত্র অবস্থায় সমাজের অনেকেই তার সন্তানদের বিয়ে দিয়ে চায় না, আলহামদুলিল্লাহ, আমার ফ্যামিলি আমাকে আরো অনেক আগে থেকেই বিয়ের অনুমতি দিয়েছে, কিন্তু আমি/পরিবার এখন পযর্ন্ত অফলাইনে কোন পাত্র খুজি নি, কারণ শহরে ভালো চাকুরী এবং নিজস্ব বাড়ী ছাড়া অনেকে মেয়ে দিতে চায় না, কুফু মিল হওয়ার পর ও, অপরদিকে ক্যরিয়ার গড়তে গড়তে জীবনের সোনালী মুহূর্ত গুলো হায়িয়ে যায়, তাই এই বাস্তবতার শহরে আপসোস করা ছাড়া কিছু করার নাই। অর্ধেকদ্বীন.কম কে আমি একদম শুরু থেকেই চিনি, তখন ই খুব ইচ্ছে ছিলো যে, অনলাইন থেকে হয়তো জীবনসঙ্গী খুঁজে পাবো, সেই অনুযায়ী বায়োডাটা জমা দেওয়া, এখন সমাজের যে অবস্থা, ছাত্র অবস্থায় বিয়ে করার সুযোগ একদম ই কম, আমার পরিবার থেকে বিয়ের সমর্থন আছে, তো এই অবস্থায় যদি আহালিয়ার পরিবার বিয়ে দিতে রাজি হয় তাহলে স্বাগতম তাকে :) সবাই তো আর, সারা জীবন বেকার থাকে না। ঠিক এইটা যদি সবার ফ্যামিলি বুঝতে চাইতো, তাহলে সমাজে এতো হারাম প্রেমের চার্চা হইতো না। 🥺 আলহামদুলিল্লাহ, ভার্সিটিতে পড়ালেখা উপলক্ষে আমার ডিপার্টমেন্টে ফ্রি-মিক্সিং একবারেই কম, পড়ালেখার জীবনে কোন মেয়ের সাথে কোন সাক্ষাৎ ও হয় নি, তাই আমার জীবনে ও এমন সঙ্গী কামনা করি। যেহেতু, আমি শহরে বড় হয়েছি, এবং কলেজ ও ভার্সিটিতে পড়ালেখা করেছি, তাই এই ফ্রি-মিক্সিং এর পরিবেশ সম্পর্কে আমার জানা আছে, তাই এমন একজন আমার জীবনে আসুক, যে এই ফিৎনা থেকে মুক্তভাবে জীবন-যাপন করেছে। দ্বীনের ইখতিলাফের বিষয়ে আমার কোন জগড়া বা বিদ্বেষ নেই, আমি কট্রর আহালে হাদীস ও নই এবং কষ্টর হানাফি ও নই, উপরের অপশন এ আমি হলে হাদিস সিলেক্ট করেছি, এর মানে এই না যে, আমি কট্রর আহালে হাদীস, আমি একদম মধ্যমপন্থী, শিরক বিদআত থেকে সম্পূর্ণ বেঁচে থাকার চেষ্টা করি এবং সব-সময় দ্বীন সম্পর্কে জানতে আগ্রহী, উপরে আমার পছন্দের কিছু আলেমদের নাম বলেছি, আরো অনেকেই আছেন, তো এমন একজন সঙ্গীর অপেক্ষায়, যার পছন্দের আলেম এবং আমার পছন্দের আলেম অনেক টা মিল থাকবে, এটা দেখে হয়তো আপনি আমার মন-মানসিকতা বুঝতে পারবেন, বিয়ের ক্ষেত্রে এই মন-মাইন্ড মিল হওয়া খুব জরুরী, অন্য বিষয় থেকে, এই মন-মানসিকতা মিল হলে অনেক ভালো হবে, বর্তমান সমাজের যা অবস্থা, দিন দিন মানুষ খুব হিংস্র হয়ে যাচ্ছে , মানুষের বিশ্বাস, বিবেক, লজ্জা বিলুপ্ত হওয়ার পথে, তাই আমি এই যুগে এমন একজোড়া বিশ্বস্থ হাত চাই, যার চাহনি এবং লোভ-লালসা কম থাকবে , যে তার এবং আমার আমানত রক্ষা করতে পারবে। “সম্পর্ক হোক জান্নাতের উদ্দেশ্যে, শুধুমাত্র দুনিয়ার জন্য নয়” ╞04-04-24╡ কুফু বলতে, আলহামদুলিল্লাহ, আমাদের বর্তমান অর্থনৈতিক অবস্থা মোটামুটি এই বাজারে চলার মতো, ব্যবসা করার সুবাদে, পরিবার খুব ভালোভাবেই চলে, এবং সমাজে ভালোই সম্মানিত, আর সম্পদ বলতে, গ্রামে কিছু জমি আছে, আর ব্যাংক-ব্যলেন্স কিছু নেই 😄 আলহামদুলিল্লাহ, যেহেতু আমার আগে ও পরে কারো বিয়ের সিরিয়াল নাই, 😁 তাই ফ্যামিলি ও আমার বিয়ের জন্য বলতেসে, আমি ও মোটামুটি প্রস্তুত এবং আল্লাহর কাছে প্রার্থনা করি, তিনি যেন আমাকে আমার মনের মতো কেউ কে খুব দ্রুত মিলিয়ে দেন 🙃
|