Profile

বায়োডাটা নং : 4630

বায়োডাটার ধরণ পাত্রের বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 1996
উচ্চতা ৫′ ৫″
গাত্রবর্ন উজ্জ্বল শ্যামলা
ওজন ৬৮ কেজি কেজি
রক্তের গ্রুপ ও পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা ডুমুরিয়া, খুলনা, খুলনা
এলাকা/গ্রামের নাম: মাগুরাঘোনা
বর্তমান ঠিকানা ডুমুরিয়া, খুলনা, খুলনা
এলাকা/গ্রামের নাম: মাগুরাঘোনা
কোথায় বড় হয়েছেন? ২০১৫ সাল পর্যন্ত গ্রামে। তারপর ২০২২ পর্যন্ত খুলনাতে এবং পরবর্তীতে ২০২৩ থেকে বর্তমান পর্যন্ত নিজ পরিবারের সাথেই গ্রামে অবস্থান করছি।
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতক/স্নাতক (সম্মান)/ফাজিল
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০১৩
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০১৫
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? BSC (Mathematics)
শিক্ষা প্রতিষ্ঠানের নাম Govt. B.L. College, Khulna
পাসের সন ফলাফল পেয়েছি ২০২২ (করোনা পরবর্তী)
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? না, মৃত
পিতার পেশার বিবরণ ব্যবসা করতেন।
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ গৃহিণী
আপনার কতজন ভাই আছে? নেই
আপনার কতজন বোন আছে? ১ জন
বোনদের তথ্য ✳️দাখিল-২০২৩ ✳️আলিম-২০২৫ ✳️বিবাহিত (২৪.০৯.২০২৫)
চাচা মামাদের পেশা 🔺চাচা ১ জন। ✅ কলেজের প্রভাষক (অর্থনীতি) 🔺মামা ২ জন। ✅বড় মামা প্রাইভেট ক্লিনিকে চাকুরী করেন। ✅ছোট মামা নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ ✳️ প্রকৃত অবস্থা: ২০০৭ সালে আব্বুর মৃত্যুর পর থেকে আজ পর্যন্ত আমাকে ইচ্ছাকৃত ভাবে ছাড়া ১টি বেলা অভুক্ত থাকতে হয় নি আলহামদুলিল্লাহ। তবে বিলাসিতা করতে অভ্যস্ত নই। 🔺পরিবারের অর্থনৈতিক বিষয় সম্পর্কে নিজ থেকে কম জানাতে আগ্রহী কারণ সম্পদ ক্ষণস্থায়ী, এসবের ভিত্তিতে আমাকে কেউ যোগ্য/অযোগ্য বিবেচনা করুক সেটা আশা করি না। তবে কতৃপক্ষের পরামর্শে কুফু মেলানোর কথা বিবেচনা করে কিছু বর্ণনা দিচ্ছি। ✅পারিবারিক সম্পত্তির পরিমাণ নির্দিষ্ট জানি না। চাষযোগ্য জমি বেশির ভাগই লিজ হিসেবে দেওয়া তা থেকে বছরে প্রায় ১ লাখ টাকার মতো পাওয়া যায়। ✅নিজস্ব ও অংশীদারি মৎস পুকুর রয়েছে। ✅বাড়ির পাশেই পরিবারের প্রয়োজন পূরণীয় পরিমাণ ফল বাগান ও ফসলের ক্ষেত রয়েছে ✅সমৃদ্ধ পারিবারিক পাঠাগার (২১০০+ বই সম্বলিত) যা প্রায় ১ লক্ষ ৭৫ হাজার টাকা মতো বিনিয়োগের ফসল। শুধুমাত্র পরিবার ও সমাজের মানুষের মাঝে জ্ঞানের পরিধি বৃদ্ধির মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি ও পরকালীন জীবনে পুণ্য অর্জনের লক্ষ্যে তিলে তিলে গড়ে তোলা। প্রতিষ্ঠা-২০২০ সাল। ✳️"শিশির স্মৃতি পাঠাগার" এলাকায় পাবলিক লাইব্রেরী হিসেবে ব্যবহার হয়ে থাকে। পাঠাগারের নামেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আইডি রয়েছে যা থেকে লাইব্রেরী কার্যক্রম সম্পর্কে দেখতে পারেন। ✅এছাড়া সময় উপযোগী ব্যবসা ও পরিবারের প্রয়োজনের অতিরিক্ত জিনিস থেকে আয়ের সুযোগ রয়েছে।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? ✅আমার পরিবারে সবাই নামাজ, রোজা পালন করে।এগুলো আমি বুঝতে শেখার পর থেকে দেখে আসছি।পারিবারিক ভাবে যে যেমন ধর্মের জ্ঞান অর্জন করেছে সেভাবেই। 🔺আমি ক্লাস ফাইভে পড়ার সময় আব্বু মারা যান।তারপর আম্মু সংসার সামলানো আর আমাদেরকে বড় করতেই সময় পার করে ফেলেছেন। ✳️একটা সময়ে পরিবারে পর্দা মেনে চলার পরিবেশই ছিল না।বাড়ির পর্দার পরিবেশ তৈরির জন্য বাউন্ডারি পাঁচালী দিয়ে ঘেরা কাজ শেষ হইছে। বাড়ির অল্প কিছু কাজ বাকি আছে যেমন: মেইন গেট, ঘরের সিলিং, চাচা ও আমাদের বাড়ির ওঠানের মাঝে ঘেরাও দেওয়া (পাত্রী নির্বাচন সম্পন্ন না হওয়া পর্যন্ত এই কাজটা করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না) ✳️পরিবারে মাহরাম নন-মাহরাম বিষয় এখন মেনে চলার মতো পরিবেশ তৈরি হয়েছে বলে আমি মনে করি। আশা করি এগুলো কঠোর ভাবে মেনে চলার মতো সিদ্ধান্ত দ্রুতই নিতে পারবো।পারিবারিক পরিবেশ অনুকূল না থাকায় এতদিন সম্ভব হয় নি। ✳️আমার সামর্থ্য ও পরিকল্পনায় যতটা সম্ভব পরিবারকে গোছাতে সর্বোচ্চ চেষ্টা করছি। ঠিক যেমন আমার মাঝে ভালো ও মন্দ উভয়ই বিদ্যমান তেমনি আমার পরিবার ও পরিবেশের মাঝেও ভালো লাগা মন্দ লাগা বিষয় থাকতে পারে। ✳️বিত্তবানের কাছে এমন পরিবার ও পরিবেশ খুবই তুচ্ছ তবে অনেকের কাছে স্বপ্নের মতো।আপনার কাছে কেমন মনে হবে সেইটা আপনিই ভালো অনুভব করতে পারবেন।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? আলহামদুলিল্লাহ চেষ্টা করি। ক্লাস নাইন থেকে নিয়মিত নামাজ পড়া শুরু করেছিলাম।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? ১-২ ওয়াক্ত
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? জি পড়তে পারি আলহামদুলিল্লাহ। তবে পড়া ধীর গতির।
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? জানা মতে বড় কোনো রোগ নেই আলহামদুলিল্লাহ।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? মাজার হচ্ছে মৃত ব্যক্তির কবর। যার নিজস্ব কোনো ক্ষমতা নেই। এখানে অজ্ঞতার কারণে মানুষ শিরকি কাজে লিপ্ত হয়।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন মরণজয়ী মুজাহিদ, ফেরা (১,২), সাইমুম সিরিজ (১-৬২), কেউ কেউ কথা রাখে। খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর স্যারের আস সুন্নাহ পাবলিকেশনের প্রকাশিত লেখা, ফররুখ আহমদ, আল মাহমুদ, আবুল আসাদ, জিয়াউল হক, আরিফ আজাদ, মোহাম্মদ নাজিম উদ্দিনের লেখা আমার খুব প্রিয়।
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন ড. খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রাহিঃ), শায়খ আহমাদুল্লাহ, শায়খ মিজানুর রহমান আজহারী, ওস্তাদ নোমান আলী খান, ড. মঞ্জুর এলাহী
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন ✅শখ: ❇️বই সংগ্রহ করা, বই পড়া ও অন্যকে পড়তে দেওয়া [ইসলামিক জ্ঞানে সমৃদ্ধ বই, বাস্তব অভিজ্ঞতা লব্ধ গল্প,উপন্যাস, থ্রিলার বই পড়তে স্বাচ্ছন্দ বোধ করি] ❇️স্বেচ্ছাসেবা ✳️ছন্দের অন্তমিল ও ছোট ছোট কবিতা লেখা। ✅পছন্দ: ❇️পরিবারের প্রতি দায়িত্বের জায়গাতে দৃঢ় ভাবে অটল থাকতে ❇️মনের মত কাউকে পেলে মন খুলে কথা বলতে [মন থেকে মিশতে না পারলে পরিতৃপ্তি পাই না] ❇️অন্যের উপকারে আসতে [মনের মাঝে প্রশান্তি খুঁজে পাই] ❇️অনেকদিন পর বন্ধুদের সাথে দেখা হলে নির্দ্বিধায় এক বিকেল গল্প করে কাটিয়ে দিতে ❇️এক পশরা বৃষ্টির পর নীরব প্রকৃতির মেঘহীন আকাশ ❇️পড়ন্ত বিকেলে সবুজের মাঝে বসে একাকী সময় কাটাতে ও অস্তমিত সূর্যকে দেখতে।যদিও এখন আর সময় পাই না। 🔺মসজিদের আলোকোজ্জ্বল জায়গার পাশের অন্ধকার জায়গাটা খুব প্রিয়।যেখান থেকে আল্লাহর ঘরের আলোকিত রূপ দেখা যায়।হোক সেটা একটা স্তম্ভের আড়াল। ✅অপছন্দ: ✳️নিজ স্বার্থে অন্যকে ব্যবহার করা । ✳️দায়িত্বে অবহেলা করা। ✳️মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া। ✳️অন্যকে খুশি করতে মিথ্যা বলা। ✳️অনেক বেশি সাজুগুজু করা। ✳️অতি মাত্রায় লিপিস্টিক ব্যবহার করা। ✅প্রিয় রং: কালো, কমলা, ধূসর ✅প্রিয় ফল: আম, পেয়ারা, বেল ✅প্রিয় ফুল: মাধবীলতা, বেলি ✅প্রিয় খাবার: আলু ভর্তা, ডিম ভাজি, গরম খিচুড়ি সাথে শুকনা মরিচ, আম্মু আর ছোট কাকার হাতের রান্না করা সাদামাঠা বিরিয়ানি। [অখাদ্য নয় এমন যে কোনো কিছুই অল্প স্বল্প খেতে পারি] 🔺নিজের মাঝে যে ত্রুটি গুলো দেখতে পাই: ✳️অল্পতেই অন্যের সাথে মিশতে চেষ্টা করা ✳️রাগ নিয়ন্ত্রণ করতে হিমশিম খাওয়া ✳️দায়িত্বশীলতার জায়গা থেকে নিজের মতামত কে প্রাধান্য দেওয়ার মানুষিকতা ✳️অগোছালো কাজ সহ্য করতে না পারা 🔺কমবেশি রান্না করতে পারা ও অবিবাহিত জীবনে প্রশান্তির খোঁজ করা (এই পয়েন্টের ভুলভাল বিশ্লেষণ নিজ দায়িত্বে না করার অনুরোধ) ✅রুচিবোধ: ✳️খুব সাধারণ জীবনযাপন ✳️বিলাসিতা ত্যাগ করা ✳️অন্যকে সঠিক ভাবে মূল্যায়ন ✳️সুশিক্ষার যথার্থ সম্মান ✳️যে কোনো পরিস্থিতিতে বাস্তবতা বুঝতে চেষ্টা করা ✳️নিজের জ্ঞানের পরিধি বৃদ্ধি ও অর্জিত জ্ঞানের পূর্ণ ব্যবহার। ✅ লক্ষ্য ও স্বপ্ন: যদিও এগুলো বেঁচে থাকা সাপেক্ষে আপেক্ষিক ব্যাপার তারপরও লিখছি। ১. নিজে সহীহ ভাবে কুরআন তিলাওয়াত করতে শেখা। ২.মৃত্যুর আগে দুনিয়াতে নিজের প্রাপ্তির জন্য কিছু রেখে যাওয়ার মত কাজ করা। ৩. সন্তানের আদর্শ পিতা হওয়া। ৪. সন্তানের জন্য আদর্শ মায়ের সন্ধান পাওয়া ও নির্বাচন করা। ৫. পরবর্তী প্রজন্মকে কুরআনের আলোকে জীবন যাপন করার পথ কে সহজ করা ও নিজ জীবদ্দশায় কুরআনের হাফেজ হতে দেখা। ৬. পরবর্তী প্রজন্মের কাছে তার আমানত হস্তান্তর করা। ৭. আহলিয়াকে নিয়ে দ্রুততম সময়ে ওমরা/সম্ভব হলে হজ্জ পালন সম্পন্ন করা। ৮. মৃত্যুর পূর্ব পর্যন্ত স্বেচ্ছাসেবী কাজে সময় দেওয়া।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? টি-শার্ট আর ট্রাউজার বেশি পরা হয়। জিন্স প্যান্ট আর পাঞ্জাবিও পরা হয় মাঝে মধ্যে। স্বাস্থ্যবান হওয়ার কারণে সাধারণ ছিট কাপড়ের প্যান্ট কম পরি।
সুন্নতি দাড়ি আছে কি না? কবে থেকে রেখেছেন? জি আলহামদুলিল্লাহ। দাড়ি ওঠার পর থেকে কখনো ক্লিন সেভ করি নি। প্রথম থেকে রাখা তবে লম্বা করে রেখেছি ২০২০ পরবর্তী।
টাখনুর উপরে কাপড় পরেন? জি সর্বদায়।
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? চেষ্টা করি
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? আগে দেখতাম এখন দেখি না। গান শোনা বাদ দিয়েছি আরও অনেক আগে। ঠিক কত আগে সেইটাও ভুলে গেছি।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? পারিবারিক ব্যস্ততায় সাংগঠনিক কাজে এখন সম্পৃক্ত থাকা হয় কম। ছাত্র সংগঠন (শিবির) এর সাথে যুক্ত ছিলাম ছাত্র অবস্থা (২০১১) থেকেই। এরপর যুব জামায়াত হয়ে বর্তমানে মূল জামায়াতে যুক্ত হয়েছি সম্প্রতি। এছাড়া মহল্লার যুব সংঘের সেক্রেটারি হিসেবে রয়েছি। যুবকদেরকে নিয়ে সামাজিক কাজ করে থাকি আমরা।
পেশাগত তথ্য
পেশা অন্যান্য
পেশার বিস্তারিত বিবরণ 🗣️উপরে পেশার বিষয়ে সিলেক্ট অপশন না রেখে কর্তৃপক্ষ যদি প্রার্থীর নিজের লেখার সুযোগ রাখতেন তাহলে ভালো হতো বলে মনে করি। ✳️প্রথমতঃ শিক্ষার্থী(পাশাপাশি চাকরি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছি)স্থায়ী ভাবে শিক্ষকতা পেশায় যুক্ত হওয়ার ইচ্ছা রাখি।যদি আল্লাহ তাআলা এই পেশাকে আমার জন্য উপযুক্ত মনে করেন। ✳️দ্বিতীয়তঃ পরিবারের দায়িত্ব পালন ও পারিবারিক সম্পদ থেকে আয়ের উৎস তৈরির পাশাপাশি নিজেকে কর্মজীবী রাখার চেষ্টা। মাধ্যম নিম্নরূপঃ ✅নিজস্ব আবাদযোগ্য জমি (বর্গা দেওয়া) ✅একাধিক মৎস্য খামার (লীজ দেওয়া) ✅নিজস্ব ও অংশীদারি মৎস্য পুকুর ✅একক ডেইরি ফার্ম [পরিবারের পর্দার বিষয় চিন্তা করে এবারে গাভী থেকে ষাড় গরুর দিকে মুভ করা হচ্ছে] ✅নিজ তত্ত্বাবধানে ভেটেরিনারি মেডিসিন ফার্মেসি ও প্রাণী চিকিৎসা সেবা কেন্দ্র ✅শিশির স্মৃতি পাঠাগার (পারিবারিক পাঠাগার) বর্তমানে সকলের জন্য উন্মুক্ত ✳️তৃতীয়তঃ স্বেচ্ছাসেবক (পরিবারের খেয়ে বনের মহিষ তাড়ায়) মনের প্রশান্তির জন্য কাজ করি। ✅বাপ্পি ফাউন্ডেশন ✅চুকনগর ব্লাড ব্যাংক ✅ইনসাফ ফাউন্ডেশন ✅ঐক্য যুব সংঘ [অসহায়ের সহায়তা প্রদান,জরুরী রক্তের সেবা, সামর্থ্যহীন মৃত ব্যক্তির দাফনের ব্যবস্থা ও খরচ বহন] 🔺আব্বুর মৃত্যুর পর থেকে আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে এপর্যন্ত আসতে।আমাকে অন্যের সাথে তুলনা করে মূল্যায়ন করবেন না। আলহামদুলিল্লাহ,আমি আমার পরিবার ও পরিবেশ নিয়ে সন্তুষ্ট।
মাসিক আয় সুনির্দিষ্ট নয়। আনুমানিক প্রতি মাসে ২০,০০০ থেকে ৪৫,০০০ পর্যন্ত আলহামদুলিল্লাহ।
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জ্বি
বিয়ের পর স্ত্রীকে পর্দায় রাখতে পারবেন? সর্বোচ্চ চেষ্টা তো করবো ইনশাআল্লাহ্।
বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? আপনি বই পড়ুয়া ও বই প্রেমী মানুষ হোন এমনটা আমার অন্তরের চাওয়া। দ্বীনী ইলম অর্জন করার সুযোগ অবশ্যই থাকবে। তবে চাকুরী বা দুনিয়াবি প্রয়োজনে নয়।
বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? না।
বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? গ্রামে থাকার ইচ্ছা এখনো পর্যন্ত প্রকট। ইট পাথরের শহরে আর যাওয়ার ইচ্ছা নেই। তবে সর্বোপরি আমি যেখানে থাকবো সেখানেই রাখবো।
আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে কোনো উপহার আশা করবেন কি না? কিছুই আশা করি না। সম্পর্ক আগানোর মতো পর্যায়ে পৌঁছানো গেলে পাত্রী চাইলে এক কাপড়ে চলে আসতে পারবে।।
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? 🔺বিয়ে এখনো পর্যন্ত করি নি এইটাই সব থেকে বড় কারণ। ❇️মায়ের কাছ থেকে সংসার জীবনে দায়িত্ব পালনের অভিজ্ঞতা হয়েছে (২০০৮-২০২৬ চলমান....)এবার দায়িত্ব নিয়েই দেখতে চাই নিজে কতটা দায়িত্ব পালন করতে শিখেছি । ❇️বিয়ে জিনিস টা আমার কাছে না খেয়ে দেখা লাড্ডু। স্বাদ কেমন সেটা তো এখনও জানি না। ❇️আমার কাছে "বিলাসিতা ব্যতীত মন বিলাসী বাগিচায় কারো জন্য অনেকখানি ত্যাগ স্বীকার করার মানসিকতা নিয়ে যুগলজীবন শুরুর অপর নাম বিয়ে।" ❇️আবার আমার দৃষ্টিতে বিয়ে সামাজিক শৃঙ্খলার সব থেকে বড় ফাঁদ। কারণ একে অপরের উপযুক্ত মানুষ যদি হই তাহলে তো আলহামদুলিল্লাহ, নহে তো কবুলিয়াতের পর থেকেই জীবনের ইন্নালিল্লাহ.....শুরু। 🔺আল্লাহ্ তায়ালা একে অপরের যোগ্য উত্তম জীবনসঙ্গী মিলিয়ে দিন।এমন কাউকে খুঁজে পাওয়ার সৌভাগ্য আমাকে দিন,"যে আমার উপযুক্ত হওয়ার চেয়ে আমি তার জন্য হবো উপযুক্ত মানুষ ও উত্তম জীবন সঙ্গী।" আল্লাহ মনের সকল কথা অবগত।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 18-25
উচ্চতা ৫'১" বা তার বেশি হলে ভালো হয়।
গাত্রবর্ন কালো, শ্যামলা, উজ্জল শ্যামলা, আপনার সুন্দর চেহারা তো বয়স আপেক্ষিক, আমার দুচোখে যদি আপনাকে সুন্দর মনে হয় তাহলে এর বেশি আমি আশা করি না
পেশা নূন্যতম আলিম/HSC পাশ (এটা বয়সের দিক বিবেচনায় রেখে বললাম)। যেহেতু আমি জেনারেল কারিকুলামে পড়ালেখা করেছি, পাত্রী ও পাত্রীর পরিবার জেনারেল বা দাখিল কারিকুলামের পছন্দনীয়। কওমি ঘরণার ব্যতীত।।
জেলা সাতক্ষীরা জেলা এবং খুলনা জেলার মধ্যে নিকটবর্তী এলাকা (যাতায়াত ও যোগাযোগ সুবিধার্থে)।
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা চাকুরীজীবি ব্যতীত।
অর্থনৈতিক অবস্থা উচ্চবিত্ত পরিবার ব্যতীত।
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
✳️✳️✳️প্রত্যাশা: ✅সন্তানের জন্য আদর্শ মা হওয়ার মানুষিকতা লালন করেন এমন। ✅অবশ্যই বইপ্রেমী ও বই পড়ুয়া। ✅ স্বচ্ছ সুন্দর মন, মনন ও মানবিক গুণের অধিকারী 🔺আপনার মনের সৌন্দর্যের বিষয়টা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ।তবে এটার তো কোনো পরিমাপক যন্ত্র নেই, না আছে বোঝার উপায়। ব্যবহার ব্যতীত একে অপরের সম্পর্কে জানাও অনেকটা দূর্বোধ্য। ✅কর্ম বিবেচনায় "মুসলিম" ✅নামাজে ধীর স্থির ও ইসলামের অনুশাসনে অনুগত। ✅বুদ্ধিমতি,বিচক্ষণ। ✅পিতার পরিবারের অর্থনৈতিক অবস্থার দ্বারা প্রভাবিত হবেন না ও বিলাসী জীবন প্রত্যাশী নন এমন। ✅পরিস্থিতি ও বাস্তবতা বুঝেন এবং জীবনের উত্থান পতনে সর্বদা সঙ্গী হবার মানসিকতা সম্পন্ন। ✳️✳️✳️ প্রত্যাশিত মানুষটির উদ্দেশ্যে আমার কিছু অভিব্যক্তি: 🗣️আপনি কি আমার জীবনে আপনার অভাব পূরণের পূর্ণ মানুষিকতা নিজের মাঝে অনুভব করেন?(আপনার উত্তর যদি "না সূচক" হয়,যদি হারাম সম্পর্কে থেকে থাকেন তাহলে সেই মানুষটিকে নিয়ে হালাল সম্পর্ক শুরু করুন) 🗣️আমি বড্ড অভাবী একজন মানুষ।অনেক কিছুর অভাব নিয়েই জীবনের এতটা পথ পেরিয়ে এসেছি। এই যেমন আপনার অভাব এতটা তীব্র হওয়ার পরও দূরত্বে দীর্ঘ সময় পেরিয়ে যাচ্ছে।এমন অভাবী মানুষ কি আপনার কাছে যোগ্য হিসেবে বিবেচিত হবে? 🗣️ইনশাআল্লাহ আমি আমার জীবন সঙ্গিনীকে সঙ্গে নিয়ে হজ্জ পালনের ইচ্ছা রাখি।আপনি একই স্বপ্ন লালন করেন কি? 🗣️নগদ পরিশোধ যোগ্য পরিমাণ মোহরানায় আমার সামর্থের দিক বিবেচনায় রাখবেন কি? 🗣️মসজিদে বিয়ে ও বিয়ের অনুষ্ঠান নিকটবর্তী এতিমখানা বা বৃদ্ধাশ্রমে আয়োজনের বিষয়ে আপনার অভিমত কেমন? 🗣️যদি আমার বর্তমানকে সাফল্য হিসেবে বিবেচনা করা হয় তাহলে নিশ্চয় আমার পরবর্তী জীবন উদ্ধমুখী বা নিম্নগামী যে কোনো একটি হবে। সেক্ষেত্রে আপনি হালাল ভাবে অল্পে তুষ্ট থাকার মতো ধৈর্যের পরিচয় দিয়ে পাশে থাকতে প্রস্তুত রয়েছেন কি?? 🗣️মধ্যবিত্তের আত্মসম্মান তার সম্ভ্রমের মতোই মুল্যবান। আমার বিষয়ে বিস্তারিত জানার পরে আমার সাথে দুনিয়ার সফর পারস্পরিক সম্মানের সহিত চলার মতো মনে করেন কি? 🔺জবাব গুলো যদি হ্যাঁ সূচক হয় তবুও ইস্তেখারা করুন ততোধিক বার যতক্ষন না আপনি সঠিক সিদ্ধান্তে উপনীত হতে পারেন। আমরা যদি একে অপরের জন্য কল্যাণকর হই তাহলে আল্লাহ তাআলা আমাদের নতুন সম্পর্কের পথকে সহজ করুন। 🗣️ব্যক্তি আমি শতভাগ পারফেক্ট হয়তো নই। 🔺আমি আমার পরবর্তী প্রজন্মের বিষয়ে চিন্তিত। বর্তমান পরিবেশ, পরিস্থিতি ও সংস্কৃতি নিয়ে আমি দুশ্চিন্তায় পড়ি। 🔺আমি হানাফী মাযহাব অনুসারে "তালাক" সম্পর্কে ধারণ রাখি এবং সম্পর্কের জন্য তালাক শব্দকে "অ্যাটম বোম" মনে করি। 🔺আমি "সংসার সুখী হয় রমনীর গুণে" জানার পরও বিশ্বাস করি "উপযুক্ত স্বামী যদি মিলে তার সনে" 🔺আপনি আমার জন্য উপযুক্ত হওয়ার চেয়ে আমি, আমার পরিবার ও আমার পরিবেশ আপনার জন্য উপযুক্ত হওয়া আমার কাছে বেশি গুরুত্ব বহন করে। হে মহান প্রভু, হৃদয়ের শুন্যতা ও প্রিয়জনের অভাব যদি উপযুক্ত মানুষের দ্বারা পূরণ না করও তাহলে আমাকে আমৃত্যু অভাবী করেই রেখো। তবুও ভুল মানুষকে জীবনে এনে দিও না। 🚫 নোট ১ : সকল বিষয় আপনার মাঝে সন্নিবেশিত থাকতেই হবে এমনটা নয়। যত বেশি বিষয় আপনার মাঝে থাকবে ততই আমার পক্ষে সম্মতিসূচক সিদ্ধান্ত নেওয়া সহজ হবে এমনটা মনে করি। 🚫 নোট ২ : নওমুসলিম পাত্রী অগ্রাধিকার দেয়া হবে।যদি তিনি আমার পরিবেশকে তার উপযোগী মনে করেন ।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

ডুমুরিয়া এলাকার আরও পাত্রের বায়োডাটা

Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #4819

বয়স
24 বছর
উচ্চতা
৫′ ৭″
পেশা
অন্যান্য
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ডুমুরিয়া, খুলনা, খুলনা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #8728

বয়স
26 বছর
উচ্চতা
৫′ ৪″
পেশা
মাদ্রাসা শিক্ষক
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ডুমুরিয়া, খুলনা, খুলনা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #9211

বয়স
28 বছর
উচ্চতা
৫′ ৭″
পেশা
অন্যান্য
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ডুমুরিয়া, খুলনা, খুলনা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #11022

বয়স
27 বছর
উচ্চতা
৫′ ১০″
পেশা
শিক্ষার্থী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ডুমুরিয়া, খুলনা, খুলনা
খুলনা জেলার সব পাত্রের বায়োডাটা দেখুন