Profile

বায়োডাটা নং : 9493

বায়োডাটার ধরণ পাত্রের বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 2002
উচ্চতা ৫′ ৬″
গাত্রবর্ন ফর্সা
ওজন ৫৯ কেজি কেজি
রক্তের গ্রুপ জানা নেই
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা রাজবাড়ী সদর, রাজবাড়ী, ঢাকা
এলাকা/গ্রামের নাম: বসন্তপুর
বর্তমান ঠিকানা রাজবাড়ী সদর, রাজবাড়ী, ঢাকা
এলাকা/গ্রামের নাম: বসন্তপুর
কোথায় বড় হয়েছেন? একই ঠিকানায়
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা এইচএসসি
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০১৯
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ-
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০২২
বিভাগ মানবিক বিভাগ
ফলাফল এ
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ টুকটাক কাজবাজ করে। বসন্তপুর বাজারে একটা মুদিখানার দোকান দেয়া হয়েছে যেন আব্বা আর ছোটভাই মিলে সামলাতে পারে।
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ গৃহিণী
আপনার কতজন ভাই আছে? ১ জন
ভাইদের তথ্য ভাই ছোট। ২০২৬ এ নিউ টেনে উঠেছে।
আপনার কতজন বোন আছে? নেই
চাচা মামাদের পেশা আপন কোনো চাচা নেই। দুই মামা৷একজন সিঙ্গাপুর থাকেন আরেকজন ডুবাই Uber চালান।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ রাস্তার সাথে বাড়িতে ১৩ শতাংশ জায়গা আছে এছাড়া বাগান এবং বাশ ঝাড় মিলিয়ে আরো কিছু যায়গা আছে যেগুলো ফুফুদের অংশ।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? সত্যি বলতে আমাদের পরিবারে দ্বীনের শুরুই হয়েছে আলহামদুলিল্লাহ আমার মাধ্যমে। আমি জেনারেল পড়ুয়া হওয়ায় অন্যান্য সবার মতোই দ্বীনহীন ছিলাম। ইন্টার প্রথম বর্ষের শেষ দিকে আলহামদুলিল্লাহ আল্লাহ তায়ালা আমাকে হেদায়েত দিয়েছেন। তারপর থেকে সর্বোচ্চ চেষ্টা করি একজন প্র্যাকটিসিং মুসলিম হয়ে চলার এবং নিজের পরিবারকে সর্বোচ্চ গাইডলাইনে রাখার। যদিও আব্বা-মা বা ছোটভাই পরিপূর্ণভাবে সেরকম চলেনা কিন্তু আমার দ্বীন পালনে কেউ কোনো বাধা দেয়না। উপরন্তু সবাই হেল্প করে এবং মানার চেষ্টা করে। পরিবারে মাত্র ৪ জন সদস্য হওয়ায় আর আমি বড় ছেলে হাওয়ায় আমার সিন্ধান্তকেই সবাই গুরুত্ব দেয়। এমনকি ছোটভাই পর্যন্ত যথেষ্ঠ শৃঙ্খলভাবে চলাফেরা করে যদিও সে এখনো পরিপূর্ণ দ্বীনের পথে আসেনি। আমি গান শুনিনা, গান শোনা পছন্দ করিনা বলে সেও গান শোনেনা (আমার সামনে কখনো দেখিনি শুনতে)। আব্বা-মার টিভি দেখার নেশা ছিলো আর অনেক আগে আমাদের বাড়িতে টিভিও ছিলো। আমি পছন্দ করিনা বলে আর টিভি কেনা হয়নি। মোটকথা তারা যেমনই হোক আমার ব্যাপারে তারা শতভাগ সাপোর্টিভ আলহামদুলিল্লাহ।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? হ্যা, প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজ আদায় করা হয় ২০১৯ সাল থেকে।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? মাঝে মধ্যে ফজরের নামাযে উঠা দেড়ি হয়ে যায় তবে যতো দ্রুত সম্ভব আদায় করে নিই। মাঝেমধ্যে সপ্তাহে ২-৪ দিন এমন হয় আবার পরাপর কয়েক সপ্তাহ আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয়না।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? বেশকিছু সূরা এবং মাসনুন দোয়াসমূহ যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো পরিচিত হুজুরদের এবং তাবলীগ জামাত থেকে শুদ্ধভাবে শিখেছিলাম এবং পারি আলহামদুলিল্লাহ। আর কুরআন পড়তে পারি, তবে নিয়মিত চর্চা না থাকায় মাঝেমধ্যে বানান করে থেমে থেমে পড়তে হয়।
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? আলহামদুলিল্লাহ, উল্লেখযোগ্য কোনো রোগ নেই।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? কথিত মাজারগুলো একেকটা শিরক এবং কুফরের আখরা।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন সীরাহ, জীবন যেখানে যেমন, প্যারাডক্সিকাল সাজিদ, খুশুখুজু, ফেরা।
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন শায়েখ আহমাদ উল্লাহ, মুফতি হারুন ইজহার, মামুনূল হক, ড. জাকির নায়েক, মুফতি আব্দুল মালেক (হাফি:), ড. আব্দুল্লাহ জাহাঙ্গীর (রাহি:), দেলোয়ার হোসেন সাঈদি (রাহি:)
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন ছোটবেলা থেকেই আমি একজন ইন্ট্রোভার্ট এবং শান্তশিষ্ট স্বভাবের মানুষ। অনর্থক কথাবার্তা, কাজকর্ম, খেলাধুলা আমি অপছন্দ করি এমনকি এলাকার মানুষদের সাথেও প্রয়োজন ব্যাতিত খুব একটা কথা বলিনা। ছোট থেকেই নিরিবিলি আর শান্ত পরিবেশ আমার ভালো লাগে। শুধুমাত্র আমার এই শান্ত স্বভাবের কারণে আমার নিকনেম রাখা হয়েছিলো 'শান্ত'। তবে পরিচিত মানুষদের সাথে আমি আবার বেশ মিশুক/এক্সট্রোভার্ট। পরিষ্কার পরিপাটি, সাজানো গোছানো থাকতে পছন্দ করি। অগোছালো পরিবেশ অপছন্দ। ঘুরতে পছন্দ করি। মাঝে মধ্যে ট্যুরে যাওয়া হয়। সারাদিন ঘরের মধ্যেই কাজ করা হয় তাই বিকেলে বাইক নিয়ে এদিক সেদিক ঘুরে বেড়াই। প্রকৃতি ভালোবাসি। প্রকৃতির নিরবতা আমাকে বড্ড আকৃষ্ট করে। শহরের কোলাহলপূর্ণ পরিবেশ ভাল্লাগেনা। বাগান করতে ভালোবাসি। দুনিয়াতে বড় কিছু হওয়ার ইচ্ছে আমার নেই। আমি বিশ্বাস করি ছোট্ট এই জীবনটা কোনোভাবে স্বচ্ছলতার সাথে, সুস্থ-সবল ভাবে পেরেশানিহীন দ্বীনের ওপর অবিচল থেকে কাটিয়ে দিতে পারলেই আলহামদুলিল্লাহ। প্রয়োজনের অতিরিক্ত সম্পদ করার কোনো ইচ্ছেই আমার নেই। চূড়ান্ত ইচ্ছে শাহাদাত। আমি মর্ডান ইসলাম ফলো করিনা এবং যারা ফলো করে তাদেরকেও পছন্দ করিনা। সময় এবং পরিবেশের সাথে তবে ইসলামের সীমানার মধ্যে যতোটা সম্ভব তাল মিলিয়ে চলার চেষ্টা করি। আমি বড় কোনো আল্লাহওয়ালা না; তবে আলহামদুলিল্লাহ আল্লাহকে যতটা সম্ভব বিশ্বাস করি, ভয় করি এবং ভরসা করতে জানি। আমি আল্লাহর কাছে জীবনসঙ্গী হিসেবে এমন কাউকেই চাই যিনি আল্লাহকে ভরসা করে, ভয় করে এবং বিশ্বাস করে। কেননা যার মধ্যে আল্লাহর ভয় আছে সে নিজের থেকেই সুশৃঙ্খলভাবে চলবে। আল্লাহর ভয়েই সে অন্যায় করা থেকে বিরত থাকবে। ★কিছু নেগেটিভ দিক: আমি একটু বেশিই আত্মসম্মান ওয়ালা। অপমান সহ্য করতে পারিনা আর সহজে ভুলতে পারিনা। ছোট থেকেই রাগ এবং জিদ কিছুটা বেশি তবে সহজে রাগ করিনা আর করলে তখন চুপ থাকি কথা বলিনা জিদে। ★কিছু পজেটিভ দিক: ঝগড়া বিবাদ একদম অপছন্দ। নিজের প্রশংসা শুনতে পারিনা। প্রচলিত অনুষ্ঠান বাড়ি বা আত্মীয়-স্বজনে লোকারণ্য পরিবেশ খুবই খুবই আনইজি ফিল করি। খুবই বাধ্য না হলে সেসব যায়গায় যাইনা আর বেশিক্ষণ থাকতেও পারিনা। এর অন্যতম কারণ দ্বীনহীন বেপর্দা নন-মাহরমে পরিপূর্ণ আর ফেতনাময় পরিবেশ যা আমার সাথে যায় না। একারণে খুব বাধ্য না হলে আত্মীয় বাড়িতেও যাইনা। ★কিছু কথা: আমার হাইট ৫'৫.৫" (হাইটের সেকশনে ৫.৫ উল্লেখ করার অপশন নেই তাই ৫'৬" দেয়া)। ★বিশেষ ইচ্ছে: ইনশাআল্লাহ, বিয়েটা হবে পরিপূর্ণ সুন্নত অনুযায়ী। অল্প কয়েকজন মানুষের উপস্তিতিতে খুবই সাদামাটাভাবে মসজিদে বিয়ে করতে চাই। তারপর আমাদের বাড়িতে ছোটখাটো ওয়ালিমা করার ইচ্ছে আছে। বিয়ের মোহর থাকবে আমার সামর্থ্যের মধ্যে যেন আমি সহজেই তা আদায় করতে পারি তাই এই ব্যাপারে মেয়ের নিজের হস্তক্ষেপ প্রত্যাশা করি যেন তিনি আমার পরিস্থিতি বিবেচনা করেন।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? আমি সাধারণত সাদামাটা ঢিলাঢালা সলিড/ডীপ কালারের কমফোর্টেবল রুচিসম্মত শার্ট-প্যান্ট, টিশার্ট ও পাঞ্জাবি পরি। নানা রংচঙয়ের স্টাইলিশ পোশাক আমি অপছন্দ করি।
সুন্নতি দাড়ি আছে কি না? কবে থেকে রেখেছেন? জ্বি, আলহামদুলিল্লাহ চাপ দাড়ি। ২৪ সালে দাড়ি উঠার পর কখনো সেভ করিনি।
টাখনুর উপরে কাপড় পরেন? হ্যাঁ, সবসময়।
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? হ্যাঁ, এবং কঠোরভাবে।
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? আলহামদুলিল্লাহ ২০১৯ সালের পর থেকে এগুলো বাদ দিয়েছি। উর্দু নাশীদ, নাত শোনা হয়। তবে মাঝেমধ্যে কার্টুন দেখা হয় যদি সামনে আসে।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? উল্লেখযোগ্য না, তবে কাছেই ঘনিষ্ঠ এক মুফতি ভাইয়ের মাদ্রাসা থাকায় প্রায়ই সেখানে যাতায়াত করি। জোর এবং মাদ্রাসায় যেকোনো ধরনের দ্বীনি আলোচনা, প্রোগ্রাম, কর্মসূচিতে উনি দাওয়াত দেন সেখানে যাওয়া হয়।
পেশাগত তথ্য
পেশা ফ্রিল্যান্সার
পেশার বিস্তারিত বিবরণ শৈশবকাল থেকেই চাকরি করার কোনো স্বপ্ন বা ইচ্ছে আমার হয়নি। আর ইন্ট্রোভার্ট হওয়ায় চাকরি বরাবরই অপছন্দ করি। এমনকিছু করার ইচ্ছে ছিলো যেন হালাল হারাম মেইনটেইন করে নিজের ইচ্ছেমতো চলতে পারি। আল্লাহর কাছে অনেক চেয়েছি আর আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে সেই পথ দেখিয়েছেন। এজন্য অবশ্য ধৈর্যের এক চরম পরিক্ষা দিতে হয়েছে এবং এখনো দিয়ে হচ্ছে প্রতিনিয়ত। আমি Graphic Design (Packaging) নিয়ে কাজ করি পাশাপাশি Google Ads শেখা শেষ করেছি ব্যস্ততার জন্য এটা শুরু করতে পারছিনা৷মূলত Graphic Design এর কম্পিটিশন অনেক বেশি থাকায় Google Ads এ শিফট হবো ইনশাআল্লাহ। ২০২২ সালে HSC এক্সামের পর শেখা শুরু করি তখন থেকেই জার্নিটা শুরু। ফ্রিল্যান্সিং বলতে প্রায় সবাই বোঝে লাখ লাখ টাকা। এটা সত্য অনেকে লক্ষ টাকা আর্ন করে কিন্তু এজন্য প্রচুর ধৈর্য্য এবং রিয্বকে থাকতে হয়। মোটকথা সবার রিয্বক একরকম না। এই সেক্টরে আসার পর অনেক কঠিন পরিক্ষার সম্মুখীন হতে হয়েছে। এই সেক্টরে কোনো বেতন নির্ধারিত থাকেনা তাই কোনো মাসে কম, কোনো মাসে কিছুটা বেশি এমন আর্ন হয়। তবে সবমিলিয়ে আলহামদুলিল্লাহ নিজের ইচ্ছেমতো চলতে পারি, নিজের এবং পরিবারের চাহিদা এবং ছোটখাটো শখগুলো পূরণ করতে পারি। আর আলহামদুলিল্লাহ বিয়ে করার মতো সামর্থ্য আল্লাহ দিয়েছেন।
মাসিক আয় যেহেতু এই সেক্টরে কোনো স্যালারি নির্ধারিত থাকেনা, কোনো মাসে আলহামদুলিল্লাহ বেশ ভালো আর্ন হয় আবার কোনো মাসে কিছুটা কম হয়। গড় হিসেবে ধরলে মান্থলি এভারেজ ২৫-৩০ হাজারের মতো হয়।
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? হ্যা, সবাই রাজী এবং পারিবারিক ভাবেও মেয়ে খোজা হচ্ছে।
বিয়ের পর স্ত্রীকে পর্দায় রাখতে পারবেন? ইনশাআল্লাহ সর্বোচ্চ পর্দায় রাখবো এবং এই ব্যাপারে আমি কঠোর। তাই এমন কাউকে চাই যিনি নিজেও পর্দার ব্যাপারে যত্নশীল।
বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? জেনারেল লাইনে অবশ্যই 'না'। কেননা আমি ছেলে হওয়া সত্ত্বেও ফ্রি মিক্সিংয়ের জন্য অনার্সে ভর্তি হয়েও আর কন্টিনিউ করিনি। তবে দ্বীনি শিক্ষার ব্যাপারে সর্বাত্মক সহযোগিতা করবো ইনশাআল্লাহ।
বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? 'কখনোই না'
বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? ইনশাআল্লাহ গ্রামে নিজেদের বাড়িতেই।
আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে কোনো উপহার আশা করবেন কি না? 'না'। এমনকি অনেকে খুশি হয়ে এটা সেটা দেয় সেটাও প্রত্যাশা করিনা।
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? প্রথমত নিজের চরিত্র হেফাজতের জন্য। একাকিত্ব থেকে মুক্তির জন্য। একজন উত্তম জীবনসঙ্গী পাওয়া মানে দুনিয়াতেই একটুকরো জান্নাত পাওয়া। বিয়ে করতে চাই যেন একে অপরের পরিপূরক হতে পারি, অর্ধেকদ্বীন পূরণ করতে পারি। পরিশেষে একসাথে জান্নাতের পথে হাটতে পারি।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 18-21
উচ্চতা ৫' থেকে ৫'৩"
গাত্রবর্ন ফর্সা, উজ্জল ফর্সা
পেশা ন্যূনতম SSC পাস অথবা বর্তমানে উচ্চ মাধ্যমিকে অধ্যয়নরত, HSC ক্যান্ডিডেট অথবা কওমি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড।
জেলা ফরিদপুর অথবা রাজবাড়ী জেলার মধ্যে বা তার আশেপাশের হলে ভালো হয়। তবে আল্লাহ যেখানে নির্ধারণ করে রেখেছেন।
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা সংসারের স্টান্ডার্ড বা নূন্যতম কাজগুলো এবং ফরজ, ওয়াজিব, সুন্নত ইবাদতগুলো নিজের থেকে যত্নের সাথে করতে পারলেই আলহামদুলিল্লাহ।
অর্থনৈতিক অবস্থা নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত তবে সভ্য এবং শালীন ফ্যামিলি।
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
১. আমার কাছে বিয়ে বলতে শুধু দুনিয়াতে কিছু বছর সংসারজীবন নয়, বিয়ে মানে আখিরাতের অনন্তকালের জীবনের জন্য দুজন মানুষ একে অপরের সহযোগী হওয়া। আমি বিশ্বাস করি একজন মানুষ যে কিনা ২৬ সালে এসেও আল্লাহর ভয়ে নিজেকে সকল হারাম থেকে দূরে রেখেছে সে তার মতো পবিত্র কাউকেই ডিজার্ভ করে। জীবনসঙ্গী হিসেবে হুবহু আমার মতো কাউকে পেলেই আলহামদুলিল্লাহ। যে কিনা শত সুযোগ থাকা সত্ত্বেও হারাম রিলেশন করেনা। দৃষ্টিকে হেফাজত করে। ফ্রি মিক্সিংকে এড়িয়ে চলে। নিজের সতিত্বকে হালাল জীবনসঙ্গীর জন্য পবিত্র রেখেছে। আল্লাহভীরু, কঠোরভাবে নন-মাহরম মেইনটেইন করে চলে এমনকি নিজের দুলাভাই, কাজিন তথা চাচাতো/মামাতো/ফুফাতো ভাইদের সামনেও পরিপূর্ণ পর্দা করে। নিচু ভাষী এবং লজ্জাশীল তবে মিশুক। আমার মতো এতোটা ইন্ট্রোভার্ট না হলেও চলবে। ২. "একদা আবদুল্লাহ ইবনে রাওয়াহা (রা.) তাঁর স্ত্রীর কোলে মাথা রেখে হঠাৎ কাঁদতে লাগলেন। তাঁকে কাঁদতে দেখে তাঁর স্ত্রীও অঝোরে কাঁদতে লাগলেন। তখন তিনি তাঁর স্ত্রীকে জিজ্ঞেস করলেন, 'তুমি কেন কাঁদছ?' তাঁর স্ত্রী উত্তর দিলেন, 'আপনাকে কাঁদতে দেখে আমি কাঁদছি।' আল্লাহর কাছে আমিও এমন কাউকে চাই আমার কান্নায় যার চোখও অশ্রুসিক্ত হবে আর আমার আনন্দে যিনি সবচাইতে আনন্দিত হবেন। কাজের সুবাদে আমাকে সবসময় বাড়িতে (রুমেই) থাকতে হয় এটাকে মেনে নিতে হবে। যেহেতু আমার ফিক্সড কোনো স্যালারি নেই একমাসে কিছুটা কম একমাসে কিছুটা বেশি আর্ন হয় তাই এটাকে শুকরিয়ার সাথে মেনে নিতে হবে। স্বল্পে তুষ্ট তথা আমার সামর্থ্যের ওপর সন্তুষ্ট থাকতে হবে। আল্লাহর ওপর পূর্ণ তাওয়াক্কুলকারী তথা খারাপ সময়গুলোতে ভেঙে না পরে আল্লাহর কাছে দোয়া করতে হবে, সবর করতে হবে, ভরসা রাখতে হবে। এমন একজন কোমল হৃদয়ের অর্ধাঙ্গিনীকে প্রত্যাশা করি যিনি আমাকে বুঝবে, আমার খারাপ সময়েও আমার পাশে থাকবে, সাপোর্ট করবে, পরামর্শ দিবে, উৎসাহ দিবে ইনশাআল্লাহ আমিও আমার সবটা দিয়ে তাকে আগলে রাখবো। মোটকথা, সে হবে আমার চক্ষু এবং অন্তরশীতলকারী। একজন তাকওয়াবান আল্লাহভীরু স্ত্রী, ইনশাআল্লাহ, আমার সন্তানের জন্য একজন নেককার মা যার আদর্শ হবে খাদিজা, ফাতিমা এবং আয়িশা (রাঃ) এর জীবনী। পরিশেষে, এতগুলো বছর যার অপেক্ষার প্রহর গুণছি সে অপেক্ষার অবসান হোক। "رَبِّ إِنِّي لِمَا أَنزَلْتَ إِلَيَّ مِنْ خَيْرٍ فَقِيرٌ" "হে আমার প্রতিপালক! আপনি আমার প্রতি যে কল্যাণ অবতীর্ণ করবেন, নিশ্চয় আমি তার মুখাপেক্ষী।" [সূরা আল-কাসাসঃ ২৪]
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

রাজবাড়ী সদর এলাকার আরও পাত্রের বায়োডাটা

Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #3501

বয়স
26 বছর
উচ্চতা
৫′ ১১″
পেশা
ব্যবসায়ী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
রাজবাড়ী সদর, রাজবাড়ী, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #6148

বয়স
24 বছর
উচ্চতা
৫′ ৮″
পেশা
ব্যবসায়ী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
রাজবাড়ী সদর, রাজবাড়ী, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #2907

বয়স
23 বছর
উচ্চতা
৫′ ৮″
পেশা
মাদ্রাসা শিক্ষক
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
রাজবাড়ী সদর, রাজবাড়ী, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #6964

বয়স
34 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
মাদ্রাসা শিক্ষক
বৈবাহিক অবস্থা
ডিভোর্সড
স্থায়ী ঠিকানা
রাজবাড়ী সদর, রাজবাড়ী, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #8644

বয়স
32 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
বেসরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
রাজবাড়ী সদর, রাজবাড়ী, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #4033

বয়স
28 বছর
উচ্চতা
৫′ ৩″
পেশা
ব্যবসায়ী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
রাজবাড়ী সদর, রাজবাড়ী, ঢাকা
রাজবাড়ী জেলার সব পাত্রের বায়োডাটা দেখুন