Profile

বায়োডাটা নং : 4033

বায়োডাটার ধরণ পাত্রের বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 1998
উচ্চতা ৫′ ৩″
গাত্রবর্ন উজ্জ্বল শ্যামলা
ওজন ৫৫ কেজি কেজি
রক্তের গ্রুপ এবি পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা রাজবাড়ী সদর, রাজবাড়ী, ঢাকা
এলাকা/গ্রামের নাম: পরে জানানো হবে।
বর্তমান ঠিকানা রাজবাড়ী সদর, রাজবাড়ী, ঢাকা
এলাকা/গ্রামের নাম: পরে জানানো হবে।
কোথায় বড় হয়েছেন? গ্রাম এবং শহরে দুই জায়গাতেই থাকা হয়েছে। তবে শৈশবের বেশিরভাগ সময় গ্রামে কেটেছে। গ্রামে থাকতে স্বাচ্ছন্দ্যবোধ করি।
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম আলিয়া
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০১৫
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০১৭
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? ফাজিল।
শিক্ষা প্রতিষ্ঠানের নাম ছারছিনা দারুস সুন্নাত আলিয়া মাদ্রাসা।
পাসের সন ২০২২
স্নাতকোত্তর /কামিল পড়াশোনার বিষয় আল কোরআন ও তাফসীর।
শিক্ষা প্রতিষ্ঠানের নাম বেথুলিয়া, বারলাহুরিয়া সিদ্দিকীয়া কামিল মাদ্রাসা।
পাসের সন ২০২৪
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ নিজেদের জমিতে কৃষি কাজ করেন।
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ গৃহিণী।
আপনার কতজন ভাই আছে? ১ জন
ভাইদের তথ্য মাস্টার্স পাশ।বিবাহিত।১ বছরের একটা ছেলে আছে। আগে জব করতো, এখন ব্যবসা করেন।
আপনার কতজন বোন আছে? ১ জন
বোনদের তথ্য আমার আপু বিবাহিত।পেশা: গৃহিণী।
চাচা মামাদের পেশা আমার তিনজন চাচা এবং দুজন মামা। বড় চাচা: হাই স্কুলের শিক্ষকতা করেন। মেঝো চাচা: মুদি দোকান ব্যবসা করেন। একদম ছোট চাচা: একজন ফার্মাসিস্ট রোগী দেখেন এবং পাশাপাশি মেডিসিনের বিজনেস। বড় মামা: শারীরিক অসুস্থতার কারণে তেমন কোন কাজ করতে পারেন না বাড়িতে গবাদি পশু পালন করেন। ছোটমামা: আগে প্রবাসী ছিলেন এখন ব্যবসা করেন।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ বাড়ির ঘরের জমি বাদেও আমাদের বাড়ির সামনে উঠান, এবং একটা পুকুর আছে। এছাড়াও মাঠে চাষযোগ্য জমি আছে। রাজবাড়ী শহরে নিজস্ব ফার্মেসী ব্যবসা আছে, এবং শেয়ারে লেয়ার মুরগির খামার রয়েছে। নরমালি আমাদের খাবারের জন্য যতটুকু চাউল, তেল, পেঁয়াজ, রসুন, ছোটখাটো শাকসবজি, ডিম, মাছ প্রয়োজন হয় তার মধ্যে অধিকাংশ আমরা নিজেরা উৎপাদন করি।এতে করে আমাদের সাংসারিক খরচ অনেক কমে যায় এবং নিশ্চিন্তে নিরাপদ খাদ্য খেতে পারি ।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? আলহামদুলিল্লাহ ভালো। পরিবারের সবাই ধর্মীয় রীতি-নীতি মেনে চলে। ধর্মীয় দিক থেকে এলাকায় আমাদের বংশ মুটামুটি প্রসিদ্ধ। বছর দশ আগে আমার বড় বাবা আমাদের এলাকার একমাত্র হাফেজ ছিলেন।তিনি মারা যাওয়ার পর তার নামে হাফেজী মাদ্রাসা এবং ইসলামিক কিন্ডার গার্টেন করা হয়।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ। ১০ বছর।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? কাজা হয় না। হঠাৎ ঘুম থেকে উঠতে না পারলে ফজর কাজা হয়। কাজা করলেও পরে আদায় করে নেই।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? জি।
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? না আলহামদুলিল্লাহ।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? মাজারকে ইবাদতের স্থান নয়, বরং ইবরত ও স্মরণীয় স্থান হিসেবে দেখা উচিত। মানে, সেখানে দোয়া চাইতে বা পূজা করতে নয়, বরং মৃত্যুর কথা মনে করে আল্লাহর দিকে মন ফেরাতে হবে।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন ছোট থেকেই আমার বিভিন্ন জনরার বই পড়ার অভ্যাস ।একসময় প্রচুর বই পড়তাম বিভিন্ন ব্যস্ততা, অলসতা গাফিলতির কারণে আগের মত হয়ে ওঠেনা, আবার শুরু করছি ইনশাল্লাহ। তিনটি ইসলামিক বইয়ের কথা বলতে গেলে ১.শেষের অশ্রু, ২.আফ্রিকী দুলহান, ৩.নবী জীবনের গল্প।
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন ১. আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী।২. শায়েখ আহমাদুল্লাহ। ৩. ড. আব্দুল্লাহ জাহাঙ্গীর।
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন শখ, আহ্লাদ আর স্বপ্ন এই শব্দগুলোকে নির্দিষ্ট কিছু শব্দে আটকে রাখা কঠিন, Because, Life is broad.. জীবন বৈচিত্র্যময় এবং সময়ের সাথে সাথে আমাদের ভালো লাগাগুলোও পরিবর্তন হয়। কখনো হয়তো কোলাহল ভালো লাগে, আবার কখনো নিস্তব্ধতায় একান্ত নিজের সঙ্গে সময় কাটাতে পছন্দ করি। কারণ, মানুষের অনুভূতি সব সময় প্রেক্ষিতের ওপর নির্ভর করে। তবে যদি সুনির্দিষ্টভাবে বলা হয় যে অবসরে বা শখের বশে কী করতে পছন্দ করি... তাহলে বলব, বই পড়া, গাছপালার যত্ন নেওয়া এবং পশু, পাখির যত্ন নেওয়া আমার সবচেয়ে বড় শখ। । এ ছাড়া ঘুরে বেড়ানো, বিড়াল পালা এবং ল্যান্ডস্কেপ ফটোগ্রাফি ভিডিওগ্রাফি ভালো লাগে।ভালো লাগে কবিতা, বৃষ্টি, আকাশ...ভালো লাগে নদী, চাঁদ, পাহাড়, সমুদ্র। এসব তো ভালো লাগার কথা বললাম, খারাপ লাগার মধ্যে, অপচয় সহ্য করতে পারি না, বিশেষ করে পানি এবং খাবারের ক্ষেত্রে। পড়াশোনার সুবাদে বাইরে ছিলাম অনেক বছর সেখানে অল্পস্বল্প রান্না শিখেছিলাম। আমি মূলত শান্তিপ্রিয় একজন মানুষ , অহেতুক ঝামেলা এড়িয়ে সাধারণ ও হালাল উপায়ে জীবনকে উপভোগ করা এবং জান্নাতি একটা জীবন গড়ে তোলা আমার মূল লক্ষ্য।🤍
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? বাহিরে আমি সাধারণত পাঞ্জাবি, ট্রাউজার, পায়জামা, পরে বের হই। একদম আশেপাশে মাঝেমধ্যে টি-শার্ট গায়ে বের হই।।
সুন্নতি দাড়ি আছে কি না? কবে থেকে রেখেছেন? আমি কখনো দাড়ি সেভ করিনি।ওঠার পর থেকে দাড়ি রেখে দিয়েছি আলহামদুলিল্লাহ। আনুমানিক সাত বছর হবে।
টাখনুর উপরে কাপড় পরেন? জি অবশ্যই।
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? জি
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? মাঝে মধ্যে হয়ে যায়।বাদ দেওয়ার চেষ্টা করছি।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? স্থানীয়, জেলা ভিত্তিক এবং জাতীয় সামাজিক এবং ধর্মীয় কিছু সংস্থার সাথে জড়িত আছি।
পেশাগত তথ্য
পেশা ব্যবসায়ী
পেশার বিস্তারিত বিবরণ আমাদের নিজস্ব একটা ইসলামিক কিন্ডারগার্টেন রয়েছে। সেটার প্রধান দায়িত্বে আমি রয়েছি। আর মূল পেশা হচ্ছে শহরে নিজস্ব ফার্মেসি রয়েছে। মুরগির খামার রয়েছে আলহামদুলিল্লাহ। এছাড়াও আমার কিছু বড় বিজনেস প্ল্যান রয়েছে ভবিষ্যতে আল্লাহ যদি সামর্থ দেন সেগুলো করবার ইচ্ছা আছে, যাতে করে অনেক মানুষের কর্মসংস্থান আল্লাহ আমার মাধ্যমে ব্যবস্থা করেন। চাকুরীর কথা যদি বলি, তবে, শিক্ষকতা আমার স্বপ্নের একটি পেশা।আমি ১৯তম শিক্ষক নিবন্ধনের জন্য প্রস্তুতি নিচ্ছি।
মাসিক আয়
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জি
বিয়ের পর স্ত্রীকে পর্দায় রাখতে পারবেন? জি অবশ্যই।
বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? তার ইচ্ছার উপর ডিপেন্ড করবে।
বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? তার ইচ্ছার উপর ডিপেন্ড করবে(আমার ইচ্ছার কথা যদি বলি তাহলে বলবো সে শুধু আমার ঘরের রানী হয়ে থাকবে)। তবে অবশ্যইপরিপূর্ণ পর্দা মেইনটেইন করে ।
বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? পরিস্থিতির উপর নির্ভর করবে তবে গ্রামে নিজ বাড়িতে থাকার ইচ্ছা।
আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে কোনো উপহার আশা করবেন কি না? পাত্রী পক্ষের থেকে সবচেয়ে বড় উপহার তো তাদের মেয়ে।
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন— বিয়ে আমার সুন্নাহ। যে আমার সুন্নাহ থেকে বিমুখ হলো, সে আমার অন্তর্ভুক্ত নয়।(বুখারি, মুসলিম) অর্থাৎ, বিয়ের উদ্দেশ্য হলো দীন রক্ষা করা, পবিত্রতা বজায় রাখা, পরিবার গঠন করা, ভালোবাসা ও দয়ার মাধ্যমে শান্তি পাওয়া। একজন পুরুষ হিসেবে আমারও আকাঙ্ক্ষা আছে— আমার জিইয়ে রাখা ভালোবাসা, মায়া পাওয়ার মতো যোগ্য কেউ আসুক। দিনশেষে ঘরে ফেরার পর কেউ অপেক্ষা করুক আমার জন্য। অসুস্থতার দিনে সে-ই হোক আমার সবচেয়ে বড় “ঔষধ”। জীবনের প্রতিটি সংগ্রামে, প্রতিটি মন খারাপের মুহূর্তে পাশে থেকে হাসি দিয়ে বলুক “আমি আছি তোমার সাথে। দুনিয়ার সব কোলাহল শেষে যেন স্ত্রীর সান্নিধ্যেই পাই আমার প্রশান্তি ।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 20-26
উচ্চতা ৪.১০" - ৫.৩"
গাত্রবর্ন উজ্জল শ্যামলা, ফর্সা, উজ্জল ফর্সা
পেশা কমপক্ষে স্নাতক পাশ।
জেলা যেকোনো।রাজবাড়ী জেলার অথবা আশেপাশে হলে ভালো হয়।
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা পেশার বাধ্যবাধকতা নেই।
অর্থনৈতিক অবস্থা নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত। কুফু অনুযায়ী মিললে ভালো হয়।
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
প্রথমত মন মানসিকতা এক হওয়াটা অতি জরুরী। এছাড়া যেসব গুণাবলী থাকা জরুরী: আনুগত্যশীল, ঘরোয়া, সংসারী, মায়াময়, লাজুক, সৃজনশীলতা, বই পড়তে পছন্দ করে, বই নিয়ে আলোচনা করতে পছন্দ করেন, ভ্রমণ পছন্দ, গাছ প্রেমী, পশু পাখি প্রেমী,সংস্কৃতিমনা, নিরহংকারী। যার মধ্যে অংকের মতো জটিলতা নেই, সহজেই পড়ে ফেলা যায়। যে কোন পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নেওয়া মন মানসিকতা থাকতে হবে। শেষ কথা, সকল কাজে সর্ব প্রথম আল্লাহর সন্তুষ্টির কথা চিন্তা করবে একসাথে জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখবে।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

রাজবাড়ী সদর এলাকার আরও পাত্রের বায়োডাটা

Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #3501

বয়স
26 বছর
উচ্চতা
৫′ ১১″
পেশা
ব্যবসায়ী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
রাজবাড়ী সদর, রাজবাড়ী, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #6148

বয়স
24 বছর
উচ্চতা
৫′ ৮″
পেশা
ব্যবসায়ী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
রাজবাড়ী সদর, রাজবাড়ী, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #2907

বয়স
23 বছর
উচ্চতা
৫′ ৮″
পেশা
মাদ্রাসা শিক্ষক
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
রাজবাড়ী সদর, রাজবাড়ী, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #6964

বয়স
34 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
মাদ্রাসা শিক্ষক
বৈবাহিক অবস্থা
ডিভোর্সড
স্থায়ী ঠিকানা
রাজবাড়ী সদর, রাজবাড়ী, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #8644

বয়স
32 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
বেসরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
রাজবাড়ী সদর, রাজবাড়ী, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #12008

বয়স
28 বছর
উচ্চতা
৫′ ৭″
পেশা
বেসরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
রাজবাড়ী সদর, রাজবাড়ী, ঢাকা
রাজবাড়ী জেলার সব পাত্রের বায়োডাটা দেখুন