Profile

বায়োডাটা নং : 949

বায়োডাটার ধরণ পাত্রীর বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 1995
উচ্চতা ৫′ ৪″
গাত্রবর্ন উজ্জ্বল ফর্সা
ওজন ৫৬ কেজি কেজি
রক্তের গ্রুপ বি পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা রংপুর সদর, রংপুর, রংপুর
এলাকা/গ্রামের নাম: মহেশপুর-বালাপাড়া,রংপুর সদর, রংপুর।
বর্তমান ঠিকানা রংপুর সদর, রংপুর, রংপুর
এলাকা/গ্রামের নাম: মহেশপুর-বালাপাড়া,রংপুর সদর, রংপুর।
কোথায় বড় হয়েছেন? নিজ গ্রামে- মহেশপুর- বালাপাড়া।
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০০৯
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ-
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০১১
বিভাগ ব্যবসা
ফলাফল এ-
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? BBA-( Management)
শিক্ষা প্রতিষ্ঠানের নাম নিলফামারী সরকারি কলেজ।
পাসের সন ২০১৬
স্নাতকোত্তর /কামিল পড়াশোনার বিষয় MBA - Management
শিক্ষা প্রতিষ্ঠানের নাম রংপুর কারমাইকেল কলেজ, রংপুর।
পাসের সন ২০১৭
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ দাখিল মাদ্রাসা (অবসরপ্রাপ্ত শিক্ষক)-বর্তমানে একটি মসজিদের ইমাম হিসাবে নিযুক্ত আছে।
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ গৃহিণী
আপনার কতজন ভাই আছে? ২ জন
ভাইদের তথ্য ১। ছোট ভাই-১:(অবিবাহিত)শিক্ষাগত যোগ্যতা: বিএসসি ইঞ্জিনিয়ারিং পেশা : সহকারী ইঞ্জিনিয়ার (বায়ো মেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগ) ইউনিভারসাল অফ মেডিকেল কলেজ এবং হাসপাতাল। ২। ছোট ভাই-২:( অবিবাহিত) শিক্ষাগত যোগ্যতা: এইচ এসসি শেষ হয়েছে ( বীর উত্তম সৈয়দ সামাদ স্কুল এবং কলেজ, রংপুর) বর্তমানে বিশ্ববিদ্যালয় ভর্তি কুচিং করতেছে।
আপনার কতজন বোন আছে? ২ জন
বোনদের তথ্য ১।বড় বোন:( বিবাহিত) শিক্ষাগত যোগ্যতা: স্নাতক ডিগ্রী পেশা: হোমিওপ্যাথিক ডা.- স্বামী : Msc Engineers - (Square Hospital- Dhaka) ৩। আমি নিজে - ( পরিবারের ২য়) ২। ছোট বোন:(অবিবাহিত)শিক্ষাগত যোগ্যতা : প্রাথমিক বিদ্যালয়( দ্বিতীয় শ্রেণী) নোট: আমরা মোট ৫ ভাই বোন।
চাচা মামাদের পেশা বড় চাচার পেশা: দাখিল মাদ্রাসার অধ্যাক্ষ, মেজ চাচা: অবসরপ্রাপ্ত সৈনিক, মামা নেই।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ ৮ বিঘা জমি আছে,প্রচুর গাছপালা আছে, পুকুর আছে মাছ চাষ করা য়ায়।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? আলহামদুলিল্লাহ, আমাদের পরিবার ধর্মীয় মূল্যবোধে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত। আমার বাবা একজন অবসরপ্রাপ্ত মাদ্রাসার শিক্ষক এবং বর্তমানে মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করছেন। ছোটবেলা থেকেই তিনি আমাদেরকে দ্বীনের পথে পরিচালিত করেছেন—বিশেষ করে ফজরের নামাজের জন্য নিয়মিত ডেকে দিতেন, যার ফলে এখনো আমি ফজরের নামাজ আদায় করে দিনের কার্যক্রম শুরু করি এবং এরপর আর ঘুমাই না। আমাদের পরিবারে সকলেই (বাবা, মা, ভাই-বোন) নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা মাহরাম ও নন-মাহরাম বিধান যথাযথভাবে মেনে চলার চেষ্টা করি। আমি ফরজ ইবাদতের পাশাপাশি নফল রোজাও রাখার চেষ্টা করি। পর্দার বিষয়ে আমি সচেতন—বাইরে গেলে সবসময় বোরখা, নিকাবসহ মুখ ঢেকে চলি; তবে বাসায় স্বাভাবিকভাবে থাকি এবং ঢিলেঢালা পোশাক পরিধান করি। আমার মা ও বোনরাও পর্দা মেনে চলেন এবং বোরখা ও নিকাব ব্যবহার করেন, আলহামদুলিল্লাহ। আমরা একটি একক পরিবারে বসবাস করি, যেখানে দ্বীন পালন করার একটি সুন্দর ও সহায়ক পরিবেশ বিদ্যমান।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? হ্যা প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি। প্রায় ২০ বছর থেকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? উল্লেখ যোগ্য কারন ছাড়া নামাজ কাযা হয় না - আলহামদুলিল্লাহ।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? আলহামদুলিল্লাহ - শুদ্ধভাবে কোরআন তিলওয়াত করতে পারি।
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? না কোন রোগ নাই, আলহামদুলিল্লাহ সম্পুর্ন সুস্থ।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? সম্পুর্ন হারাম ও শিরক।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন ১। বেলা ফুরাবার আগে, ২। আর রাহীকুল মাখতুম,৩।কুরআন-সুন্নাহর আলোকে পোশাক, পর্দা ও দেহ-সজ্জা
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন ১। ড. জাকির নায়েক,২। ড.আব্দুল্লা জাহাঙ্গীর, ৩। আল্লামা দেলোয়ার হোসেন সাইদী
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন 🌿 নিজের স্বপ্ন ও লক্ষ্য আলহামদুলিল্লাহ, আমার জীবনের প্রধান লক্ষ্য হলো আত্মশুদ্ধি অর্জনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি লাভ করা। দ্বীনের জ্ঞান অর্জন করা এবং সে অনুযায়ী আমল করে দ্বীনের খেদমতে নিজেকে নিয়োজিত রাখা আমার আন্তরিক ইচ্ছা। একটি দ্বীনভিত্তিক পরিবার গঠন করা এবং নেক সন্তানের জননী হওয়া আমার অন্যতম প্রত্যাশা। জীবনসঙ্গীর সাথে পবিত্র কাবা শরীফ জিয়ারত, মক্কা ও মদীনার পবিত্র পরিবেশে সময় অতিবাহিত করা এবং তুর পাহাড় দর্শনের গভীর ইচ্ছা রয়েছে। আল্লাহ তাওফিক দিলে ইনশাআল্লাহ এসব স্বপ্ন বাস্তবায়ন করতে চাই। 🌿 নিজের সম্পর্কে পরিবার আমার কাছে অত্যন্ত মূল্যবান। বিশেষ করে, আমি আমার ভবিষ্যৎ শ্বশুর-শাশুড়িকে নিজের বাবা-মায়ের মতো সম্মান ও ভালোবাসা দিতে চাই। তাদের মন মতো করে চলা এবং সর্বোচ্চ যত্ন নেওয়ার আন্তরিক ইচ্ছা রাখি। আমি শুধু একজন পুত্রবধূ হিসেবে নয়, বরং তাদের নিজের মেয়ের মতো হয়ে থাকতে চাই—ইনশাআল্লাহ। আমি স্বভাবে শান্ত, নম্র ও সংযত। প্রয়োজন ছাড়া অপ্রয়োজনীয় মেলামেশা পরিহার করি এবং পারিবারিক পরিবেশে থাকতে স্বাচ্ছন্দ্যবোধ করি। পরিচিত ও স্বাচ্ছন্দ্যময় পরিবেশে আমি প্রাণবন্ত ও হাসিখুশি থাকি। সহজে রাগ করি না; বরং কেউ কড়া কথা বললে মন খারাপ হয়। সবসময় ভদ্রতা ও শালীনতা বজায় রেখে চলার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ, সমাজে সম্মানজনক অবস্থান বজায় রাখতে সক্ষম হয়েছি। আমি দায়িত্বশীল ও পরিশ্রমী। দুনিয়াবী অর্জনগুলোকে ক্ষণস্থায়ী মনে করে বর্তমানে আল্লাহর সন্তুষ্টি অর্জনকেই জীবনের মূল উদ্দেশ্য হিসেবে গ্রহণ করেছি। 🍲 রুচি ও আগ্রহ রান্না করতে আমার বিশেষ আগ্রহ রয়েছে। চেষ্টা করি সপ্তাহে অন্তত একদিন পরিবারের জন্য বিশেষ কিছু রান্না করতে। স্বাস্থ্যকর জীবনযাপন, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং পরিবারের যত্ন নেওয়া আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। 🎓 শিক্ষা ও পারিবারিক প্রেক্ষাপট আমি জেনারেল শিক্ষায় শিক্ষিত। পড়াশোনা শেষে মাদরাসায় শিক্ষকতা করার লক্ষ্য নিয়ে কয়েক বছর প্রস্তুতি গ্রহণ করেছি এবং একাধিক পরীক্ষায় প্রিলিমিনারি ও লিখিত ধাপে উত্তীর্ণ হয়েছি। তবে পারিবারিক ও পরিবেশগত সীমাবদ্ধতার কারণে (বিশেষত দূরবর্তী স্থানে পরীক্ষায় অংশগ্রহণের অনুপযোগী পরিস্থিতির জন্য) সকল পরীক্ষায় অংশগ্রহণ করা সম্ভব হয়নি। আমার পরিবার দ্বীনদার ও সুশৃঙ্খল। পিতা পূর্বে মাদরাসার শিক্ষক ছিলেন এবং বর্তমানে মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করছেন। পরিবারে একটি সুন্দর দ্বীনি পরিবেশ বিদ্যমান। 🎂 বয়স বর্তমান বয়স ২৯ বছর ৯ মাস (সার্টিফিকেট অনুযায়ী ১ বছর বেশি)। তবে শারীরিকভাবে বয়স তুলনায় অনেক কম মনে হয়। উল্লেখ্য, আমি সর্বদা ইসলামী বিধান মেনে চলার চেষ্টা করেছি এবং কোনো প্রকার হারাম সম্পর্কে জড়িত ছিলাম না। 🌼 জীবনযাপন ও বিশেষ অনুরোধ আমি খুবই সাদাসিধে জীবনযাপন পছন্দ করি এবং অপচয় পরিহার করার চেষ্টা করি। অপ্রয়োজনীয় আড়ম্বর বা আনুষ্ঠানিকতা আমার কাছে স্বাচ্ছন্দ্যকর নয়। পাত্রপক্ষের সাথে পরিচয়ের ক্ষেত্রে, প্রচলিতভাবে ঘটকের মাধ্যমে এসে দেখা করার বিষয়টি আমার কাছে অনুকূল মনে হয় না। প্রয়োজনবোধে পাত্রপক্ষের পরিবারের কোনো মহিলা সদস্য সরাসরি এসে দেখার বিষয়টি গ্রহণযোগ্য। বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে—বিয়ের সুস্পষ্ট নিয়ত ছাড়া অনুগ্রহ করে অপ্রয়োজনীয় যোগাযোগ থেকে বিরত থাকবেন। 🌼 প্রত্যাশা একজন দ্বীনদার, দায়িত্বশীল, চরিত্রবান ও পরহেজগার জীবনসঙ্গী প্রত্যাশা করি, যিনি দ্বীনের প্রতি আন্তরিক এবং পারিবারিক জীবনে দায়িত্বশীল। পারস্পরিক সম্মান, বোঝাপড়া ও ইসলামী মূল্যবোধের ভিত্তিতে জীবন পরিচালনায় আগ্রহী—এমন একজন সঙ্গী কাম্য।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? সম্পুর্ণ পর্দাকরে বের হই,ঢিলেঢালা কালো বোরকা, হাত মোজা,পা মোজা, নিকাব পরি।
কবে থেকে নিকাব সহ পর্দা করছেন? নিকাব সহ পর্দা প্রায় ১৮ বছর থেকে করি।
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? জ্বি,মাহারাম ও নন মাহারাম মেনে চলি।
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? না, ছোট্ট থেকে এগুলা থেকে বিরত - আমার বাবা পূর্বে মাদ্রাসার শিক্ষক ছিলেন বর্তমানে অবসরপ্রাপ্ত এবং মসজিদের ইমাম তাই এসব গান বাজনা আমাদের পরিবারে সম্পুর্ন নিষিদ্ধ।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? জ্বি,যুক্ত আছি।
পেশাগত তথ্য
পেশা শিক্ষার্থী
পেশার বিস্তারিত বিবরণ আমি, অনার্স মাস্টার্স শেষ করেছি বর্তমানে বাসায় সরকারি চাকরির জন্য পড়াশোনা করতেছি। আমি ইতিপূর্বে BCS, NTRCA ও প্রাইমারি নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করেছি। এর মধ্যে NTRCA পরীক্ষায় ভাইভা পর্যন্ত উত্তীর্ণ হলেও চূড়ান্তভাবে নির্বাচিত হতে পারিনি। এছাড়া, বিভিন্ন নিয়োগ পরীক্ষায় আবেদন করা সত্ত্বেও পরীক্ষার কেন্দ্র ঢাকা হওয়ায় সবগুলোতে অংশগ্রহণ করা সম্ভব হয়নি। বর্তমানে আমি ১৯তম NTRCA এবং প্রাইমারি প্রধান শিক্ষক পদের জন্য নিয়মিতভাবে প্রস্তুতি নিচ্ছি।
মাসিক আয়
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? হ্যা, রাজি।
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? বিয়ে একটি জান্নাতি সম্পর্ক, নিজের চরিত্র রক্ষা করে,বৃদ্ধ বয়সে একজন সঙ্গীর প্রয়োজন হয়। আল্লাহর দ্বিন কায়েম করার জন্য বিয়ে করতে চাই। এই ফেতনার যুগে নিজের হেদায়াত ধরে রাখতে একজন দ্বীনদার জীবনসজ্গীর কোনো বিকল্প নেই।দ্বীনের পথে একা চলা অনেক কষ্টের। আল্লাহর দ্বীনকে আকড়ে ধরতে চাই।প্রতিনিয়ত আল্লাহর কাছে একজন উওম আখলাকের সত্যিকারের দ্বীনদার জীবন সজ্গী চেয়ে যাচ্ছি। অর্ধেক দ্বীনকে পূরন করার জন্য বিয়ে আবশ্যক। একজন মেয়ের জন্য স্বামীর থেকে নিরাপদ আশ্রয় আর হতে পারে না।বিয়ে করতে চাই কারন আমার একজন মানুষ দরকার।যে আমাকে বুঝবে।দ্বীনের পথে চলার সঙ্গী হবে।পর্দা করতে সাহায্য করবে।পর পুরুষের চোখ থেকে আড়ালে রাখবে। আমি কখনো কোনো হারাম সম্পর্কে জড়াই নি।আলহামদুলিল্লাহ! সবসময়ই পরপুরুষ থেকে নিজেকে দূরে রেখেছি। আমার মতে বিয়ে হলো একটা কমিটমেন্ট। সারা জীবনের জন্য দুইজন দুই জনের হয়ে যাওয়া যেখানে ভালো খারাপ উভয় পরিস্থিতিই আসে যেটা মিউচুয়াল আন্ডারস্টেন্ডিং দিয়ে সলভ করতে হয়। খারাপ সময় একজন অপরজনের ঢাল হয়ে দাঁড়ায়।দুখের সময় সুখের কারন হয়।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 26-37
উচ্চতা ৫'৪"-৫'৮"
গাত্রবর্ন কালো, শ্যামলা, উজ্জল শ্যামলা, ফর্সা
পেশা HSC/Honors/ Masters /Engineer /Textile Department
জেলা রংপুর,দিনাজপুর নীলফামারি, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, পঞ্চগড়, বগুড়া, অন্য জেলা হলেও সমস্যা নেই।
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা পরিবার পরিচালনা করার মতো সামর্থ্য, প্রাইভেট চাকরি, ডাক্তার, ইঞ্জিনিয়ার/ টেক্সটাইল ডিপার্টমেন্টে জব/HR Profession/Merchandiser
অর্থনৈতিক অবস্থা সচ্ছল হতে হবে।
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
পাত্রের প্রতি প্রত্যাশা আমি এমন একজন জীবনসঙ্গী প্রত্যাশা করি, যার সাথে জীবনযাপন করলে দ্বীনের পথে অটল থাকা সহজ হবে এবং যিনি আমাকে পরিপূর্ণ দ্বীনদার জীবন গঠনে সহায়তা করবেন। গুনাহ থেকে বেঁচে থাকতে পরস্পরকে সহযোগিতা করার মানসিকতা থাকা কাম্য। পাত্রকে অবশ্যই পাঁচ ওয়াক্ত নামাজ আদায়কারী, সুন্নাহ অনুসরণকারী এবং দৃষ্টি সংযতকারী হতে হবে। স্ত্রীকে পর্দার উপযুক্ত পরিবেশ প্রদান করা এবং পরিবারে দ্বীনের শিক্ষা ও চর্চা বজায় রাখার মানসিকতা থাকা আবশ্যক। স্বভাবের দিক থেকে নরম মনের, হাসিখুশি, ধৈর্যশীল ও সংযত মেজাজের হওয়া প্রত্যাশিত। রাগ নিয়ন্ত্রণে সক্ষম, ভদ্র, মার্জিত, পরিচ্ছন্ন ও রুচিশীল ব্যক্তিত্বের অধিকারী হওয়া প্রয়োজন। পাত্রকে অবশ্যই চরিত্রবান, দায়িত্বশীল, বোঝাপড়াসম্পন্ন এবং পরিবারের প্রতি যত্নবান হতে হবে। স্ত্রী ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার সক্ষমতা থাকা জরুরি। চাকরির প্রয়োজনে অন্যত্র অবস্থান করতে হলে স্ত্রীকে সাথে রাখার মানসিকতা থাকা কাম্য। মাহরাম ব্যতীত অন্য নারীদের সাথে অপ্রয়োজনীয় মেলামেশা পরিহার করা এবং শালীনতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজনীতির সাথে সম্পৃক্ততা না থাকলে ভালো হয়। বদমেজাজি বা রাগ নিয়ন্ত্রণে অক্ষম হলে যোগাযোগ না করার জন্য অনুরোধ করা হলো। বিয়ের আগে বা পরে উপহার/অনুদানের নামে কোনো ধরনের যৌতুক গ্রহণে আগ্রহী হলে অনুগ্রহ করে যোগাযোগ থেকে বিরত থাকবেন।তবে আমার প্রাপ্ত সম্পদ আমার বাবা আমাকে যথাযথ ভাবে প্রদান করবেন - ইন্সআল্লাহ। ব্যক্তিগত মূল্যবোধ ও অঙ্গীকার। আমি নিজেকে সবসময় ভবিষ্যৎ স্বামীর আমানত হিসেবে সংরক্ষণ করেছি এবং আলহামদুলিল্লাহ, কখনো কোনো হারাম সম্পর্কে জড়াইনি। এই বিষয়টির যথাযথ মূল্যায়ন ও সম্মান প্রত্যাশা করি। আমি আন্তরিকভাবে চেষ্টা করবো ইনশাআল্লাহ স্বামীর হক যথাযথভাবে আদায় করতে এবং পারিবারিক জীবনে শান্তি ও সৌহার্দ্য বজায় রাখতে। 📌 বিশেষ শর্ত ও অনুরোধ বিয়ের বিষয়ে অগ্রসর হলে পাত্র দেখার সময় শুধুমাত্র পাত্র এবং পরিবারের মহিলা সদস্যদের উপস্থিতি কাম্য। বিয়ের পরও নন-মাহরাম পুরুষদের সামনে পর্দা বজায় রাখতে সহায়ক পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন। নোট: সিগারেট / ধুমপান / জর্দা - খাওয়া ছেলেকে পছন্দ করি না। শেষকথা। অনুরোধ করা যাচ্ছে, আমার বায়োডাটা পর্যালোচনার ক্ষেত্রে আমার দ্বীনদারি ও ব্যক্তিত্বকে প্রাধান্য দিয়ে বিবেচনা করবেন।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

রংপুর সদর এলাকার আরও পাত্রীর বায়োডাটা

Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #2973

বয়স
28 বছর
উচ্চতা
৫′ ২″
গাত্রবর্ন
উজ্জ্বল ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
রংপুর সদর, রংপুর, রংপুর
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #5945

বয়স
23 বছর
উচ্চতা
৫′
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
রংপুর সদর, রংপুর, রংপুর
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #5683

বয়স
21 বছর
উচ্চতা
৪′ ১০″
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
রংপুর সদর, রংপুর, রংপুর
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #8144

বয়স
23 বছর
উচ্চতা
৫′ ৩″
গাত্রবর্ন
শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
রংপুর সদর, রংপুর, রংপুর
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #8101

বয়স
33 বছর
উচ্চতা
৫′
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
রংপুর সদর, রংপুর, রংপুর
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #12017

বয়স
23 বছর
উচ্চতা
৫′ ৬″
গাত্রবর্ন
শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
রংপুর সদর, রংপুর, রংপুর
রংপুর জেলার সব পাত্রীর বায়োডাটা দেখুন