Profile

বায়োডাটা নং : 12017

বায়োডাটার ধরণ পাত্রীর বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 2003
উচ্চতা ৫′ ৬″
গাত্রবর্ন শ্যামলা
ওজন ৫৭ কেজি কেজি
রক্তের গ্রুপ এ+
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা রংপুর সদর, রংপুর, রংপুর
এলাকা/গ্রামের নাম: কেল্লাবন্দ
বর্তমান ঠিকানা রংপুর সদর, রংপুর, রংপুর
এলাকা/গ্রামের নাম: কেল্লাবন্দ
কোথায় বড় হয়েছেন? নিজ এলাকায়, পরিবারের সঙ্গে।
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতক চলমান
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০২১
বিভাগ মানবিক বিভাগ
ফলাফল এ
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০২৩
বিভাগ মানবিক বিভাগ
ফলাফল এ-
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? আলহামদুলিল্লাহ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি
শিক্ষা প্রতিষ্ঠানের নাম কারমাইকেল কলেজ রংপুর
এখন কোন বর্ষে পড়ছেন? ২য়
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ বাবা পেশায় একজন শ্রমিক। হালাল রিজিকের মাধ্যমে জীবিকা নির্বাহ করেন।
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ গৃহিণী
আপনার কতজন ভাই আছে? নেই
আপনার কতজন বোন আছে? ৪ জন
বোনদের তথ্য আলহামদুলিল্লাহ, আমরা ৫বোন। বড় বোন বিবাহিত। তিনি ২০১৬ তে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। এর পর পারিবারিক দেখাশোনার মাধ্যমে বিবাহ হয়। তার শ্বশুর বাড়ি বগুড়া। তবে স্বামীর চাকরিসূত্রে ঢাকায় থাকেন। মেজোবোন বিবাহিত। তিনি পেশায় একজন নার্স। বর্তমানে রংপুর এর একটি হসপিটালে ইনচার্জ হিসাবে চাকরিরত আছেন। আমি ৩ নং সিরিয়ালে আছি। ছোটো দুই বোনের একজনের বয়স ১৫ বছর , সে নবম শ্রেণিতে পড়ে । সবচেয়ে ছোট বোনকে ৫ম শ্রেনি পর্যন্ত পড়ানোর পর তাকে মহিলা মাদ্রাসায় হিফজের জন্য দেওয়া হয়েছে।
চাচা মামাদের পেশা বাবারা ২ ভাই। বাবার মতো চাচাও একজন শ্রমিক। মামারা ৩ ভাই ১ বোন। মামাদের জীবিকার উৎস হচ্ছে কৃষিবৃত্তি। আলহামদুলিল্লাহ মামারা আর্থিকভাবে যথেষ্ট সচ্ছল।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা নিম্ন মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ আলহামদুলিল্লাহ। নিজস্ব বাড়িতেই থাকি। অল্প একটু জায়গার মধ্যেই বাবা -চাচা দুজনেই থাকেন। বাবা যা আয় করেন তাতেই যথেষ্ট। হালাল আয়ের মধ্যে থাকার চেষ্টা করি আলহামদুলিল্লাহ। একজন বান্দার দোয়া কবুল হওয়ার জন্য যে শর্তগুলো আছে তার মধ্যে একটি হলো "হালাল রিজিক "। তাই চেষ্টা করি হালালভাবে চলার।পারিবারিক কোনো ব্যবসা নেই আর না আছে কোনো জমি। তবে যতটুকু থাকার মতো আছে আলহামদুলিল্লাহ। একজন ছেলের যদি খুব বেশি আকাঙ্খা থাকে তাহলে বলবো বায়োডাটা টি এড়িয়ে যাবেন। অর্থনৈতিকভাবে অবস্থা নাই থাকতে পারে তবে আতিথিয়েতা আলহামদুলিল্লাহ কখনো কমতি হয় না।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? পারিবারিকভাবে যদিও দ্বীন পালনের কোনো অবস্থা নেই তবুও নিজে মেনে চলার চেষ্টা করি। প্রাকটিসিং মুসলিম হয়ে চলার চেষ্টা করি। বাংলাদেশের তথাকথিত ইসলাম মেনে চলা পরিবারের মতোই। আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লার হয়ত বিশেষ রহমত ছিল তাই দ্বীনের দাওয়াত পেয়েছি এবং পরিপূর্ণ দ্বীন মানার চেষ্টা করি। পরিবারের মানুষজনের যেহেতু দ্বীনের গভীর জ্ঞান নেই তাই তারা নন-মাহরাম বিষয়টা তাদের কাছে একটু বেশি বেশি মনে করেন। তবে আমি আলহামদুলিল্লাহ যথাসাধ্য চেষ্টা করি। নন-মাহরাম মেনে চলার চেষ্টা করি। আমার দ্বীন পালনে পরিবার কখনো বাঁধা দেয়নি আলহামদুলিল্লাহ। ২০১৭ তে যখন দ্বীনের দাওয়াত পেয়েছি আলহামদুলিল্লাহ তখন থেকেই নিজেকে পরিবর্তন করতে শুরু করি। আলহামদুলিল্লাহ ২০১৯ এ পর্দা করতে শুরু করি। আলহামদুলিল্লাহ এখনও করছি। ইনশাআল্লাহ আমৃত্যু করে যাবো। তবে পরিপূর্ণ খাস পর্দা করা হয় না তবে সেটাওর চেষ্টা করছি। কিন্তু পারিবারিক, পারিপার্শ্বিক অবস্থার এই জাহিলিয়াত আমাকে যতবারই আঘাত করছে আমি ততবাড়ি ছিটকে পরে আবার নতুন করে শুরু করছি। আলহামদুলিল্লাহ চেষ্টায় আছি। দ্বীন পাওয়ার পর থেকেই খুব ইচ্ছে ঘরোয়া একটি দ্বীনি সংগঠন তৈরি করা যার প্রধান উদ্দেশ্য হবে আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা র রাজি খুশি সন্তুষ্টির জন্য দ্বীন সম্পর্কে অজ্ঞ মানুষদের মাঝে আল্লাহর কালামের মুল বানী পৌছে দেয়া। এবং আমার জীবনসঙ্গী যেন আমাকে এ বিষয়ে সহযোগিতা করেন। নিজের বাসায় এরম কোনো পরিস্থিতি নেই তাই করতে পারছি না। তবে ইংশাআল্লাহ করবো আজ নয়তো কাল।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? আলহামদুলিল্লাহ জি ৫ ওয়াক্ত পড়া হয়। ২০১৭ থেকে রেগুলার পরা হয়
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? আলহামদুলিল্লাহ খুব একটা কাযা হয় না। তবে সফরে বা ওজর ছাড়া খুব একটা কাযা হয় না।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? আলহামদুলিল্লাহ
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? আলহামদুলিল্লাহ। না।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? মাজার একটি শির্কের ও বিদআত এর আড্ডাখানা।আল্লাহ ব্যাতিত দ্বিতীয় কাউকে ইলাহ মানা তাদের কাছে ভালো-মন্দের কোনো কিছু আশা-আকাঙ্ক্ষা করা সম্পূর্ণ বিদআদ ও কুফরের মধ্যে নিজেকে।সামিল করা। তবে আল্লাহর বিশেষ কিছু বান্দাহর প্রতি সম্মান ও ভালোবাসা প্রদর্শন করা প্রতিটি মুসলমানের ইমানি দায়িত্ব।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন প্যারাডক্সিক্যাল সাজিদ, আর রাহিকুল মাখতুম,সাইন্টিফিক আল-কুরআন এছাড়াও আরো অনেক বই পড়া হয়েছে।
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন শায়েখ আহমাদুল্লাহ, মিজানুর রহমান আজহারি,আবু ত্বহা আদনান
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন কৃষি: আলহামদুলিল্লাহ কৃষিবৃত্তিক প্রতিটি কাজই আমার খুব শখের। যদিও মানুষ তা পেশা হিসেবে গ্রহণ করেছ। তবে শাক-সবজি ও ফুলের গাছ লাগানো আমার খুব শখের কাজ।পশু পালনও পছন্দের মধ্যে রয়েছে। গাছ লাগাতে ভালোবাসি। রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিস তার উপর আমল করার চেষ্টা করি "যদি কেয়ামতের সময়ও উপস্থিত হয় এবং তোমার কাছে যদি একটি গাছ লাগানোর সুযোগ থাকে তো গাছটা লাগিয়ে দিও"। বই পড়া: পছন্দের তালিকায় প্রথমেই রয়েছে বই পড়া, বই পড়তে ভালো লাগে। বিভিন্ন রকমের বই পড়তে পছন্দ করি। তবে ইসলামিক বই বেশি প্রাদান্য পায়।তাই বই কেনার এক অন্য রকম নেশা কাজ করে। হাতে টাকা জমা থাকা মানেই আগে বই কিনতে হবে এরম একটা চিন্তা কাজ করে। এযাবৎ প্রায় ২০ টির মধ্যে বই সংগ্রহে রয়েছে সবগুলোই ইসলামিক। যদিও সব পড়ে শেষ করা হয়নি তবে পড়ার চেষ্টা করি আলহামদুলিল্লাহ। এছাড়াও আত্ম উন্নয়নমুলক বই পড়া হয়। আলোচনা: গল্প করতে ভালোবাসি তবে বাস্তবভিত্তিক গল্প ভালো লাগে।ইসলামিক নসিহা করতে বেশি পছন্দ করি। কুরআন ও হাদিসের গল্প -নসিহা করতে ভালোবাসি। কারো সঙ্গে আলোচনা মানেই সেখানে দুনিয়াবি কথার মধ্যেও আখিরাতের দু একটা নসিহা করতেই হবে। কোনো সিদ্ধান্ত গ্রহণের আগে অবশ্যই পরিবারের সঙ্গে আলোচনা করি এবং চিন্তা -ভাবনা করেই গ্রহণ করি। যে কাজ,চিন্তাার বাস্তবভিত্তিক ও ভবিষ্যৎ কোনো সম্ভাবনা নেই এধরনের কাজ থেকে দুরে থাকি। সঙ্গ: বান্ধবী নির্বাচনে যথেষ্ট সতর্কতা অবলম্বন করি। দুনিয়া কেন্দ্রিক মানুষ গুলাকে এড়িয়ে চলার চেষ্টা করি । যদিও নসিহা করতে ভালোবাসি। তবে নসিহা আর তাদের জন্য দোয়ায় কাজ না হলে দুরত্ব অবলম্বন করাই বিবেকবানের কাজ মনে করে সরে থাকি। ন্যাকামো টাইপ মানুষগুলোকে খুব একটা পছন্দ করি না আর না এদের সঙ্গে চলার মতো মানসিকতা রাখি। আমি একটু হালকা রাগি।তবে যেখানে রাগ করা প্রয়োজন মনে করি সেখানেই রাগ করি। শিক্ষা : পড়াশোনার সঙ্গে যেহেতু চলমান আছি তাই পড়াশোনা চালিয়ে যাওয়ার ইচ্ছে আছে। একজন নারীর অবশ্যই দ্বীনি শিক্ষার পাশাপাশি উচ্চ শিক্ষার প্রয়োজন আছে বলে আমি মনে করি তবে তা ধর্মীয় গন্ডীর ভেতরে থেকে ধর্মকে উপেক্ষা করে নয়। নারী যদি উত্তম শিক্ষায় শিক্ষিত না হয় তো সে কিভাবে একটা উত্তম সন্তান দিতে সক্ষম হবে ? এই ধারনা থেকেই মুলত নিজের দুনিয়া ও আখেরাত উভয়মুখি শিক্ষাকে প্রাধান্য দেয়াকে প্রয়োজন মনে করি। ছেলেদের সম্পর্কে ধারনা: একজন ছেলের কর্মীষ্ট হওয়াকে অতীব প্রয়োজনীয় মনে করি। কাজটা যেনো হালাল এবং উত্তম হয়। ছেলেদের ধুমপান করা বিষয়টাকে একদমই কাম্য মনে করি না।একজন মিত্যব্যয়ি মুসলিম হিসাবে কেউ তার টাকা অযথা নষ্ট করে না। বিশেষ করে যেখানে তার নিজের শারীরিক মানসিক ও অর্থনৈতিক ক্ষতি থাকতে পারে এমন বিষয়ে তো নয়-ই। রিজিক: বর্তমান জামানায়"রিজিক" এই বিষয়টা এখন মুমিন বান্দাদের কাছে পরীক্ষা স্বরূপ। তাই বর্তমান উপস্থিতিতে যতটুকু থাকে যেভাবে থাকে আলহামদুলিল্লাহ বলেই অতিবাহিত হই। যদিও ভালো কিছু গ্রহণ করার বিকল্প থাকে,তবুও সব-সময় ভাবি একটু কম হলেও সমস্যা নাই, অল্পতেই নাহয় থাকি তুষ্ট। পোশাক: ঢিলা-ঢালা মার্জিত পোশাক পরতে সাচ্ছন্দ্যবোধ করি। হালকা কালার একটু বেশি পছন্দ করি। সাজগোজের খুব একটা শখ নেই। ন্যাচারাল থাকতে ভালোবাসি। তাই অপ্রয়োজনীয় জিনিস খুব কেনা হয় না। কালো সিম্পল বোরখা ব্যবহার করা হয়। খাদ্যাভাস: সকল ধরনের স্বাস্থ্যকর খাবার খেতে পছন্দ করি। কোনো ধরনের কোমল পানীয় খাওয়া হয় না। সবজি,মাছ-মাংস খেতে পছন্দ করি যদিও শহরের কোলাহল পরিবেশে থাকা হয় তবে গ্রামের শান্ত -মনোরম পরিবেশে তাকতে ভালোলাগে।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? কালো বোরকা ও হাত-পা মোজা সহ নিকাব পরি।
কবে থেকে নিকাব সহ পর্দা করছেন? ৭ বছর যাবত
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? আলহামদুলিল্লাহ চলি।
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? আলহামদুলিল্লাহ নাহ
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? আলহামদুলিল্লাহ জি আছি।
পেশাগত তথ্য
পেশা শিক্ষার্থী
পেশার বিস্তারিত বিবরণ আলহামদুলিল্লাহ, আমি বর্তমানে রংপুর কারমাইকেল কলেজ এ অনার্স ১ম বর্ষে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে অধ্যয়নরত আছি।পাশাপাশি নার্সিং এর প্রস্তুতি নিচ্ছি। ইসলামের ইতিহাস কে নিজের পছন্দের সাবজেক্ট হিসাবেই নিয়েছি।একজন মুসলিম হিসেবে নিজ জাতির শেকড়কে জানা খুবই গুরুত্বপূর্ণ মনে করি। যাদের সাহসিকতা, ইমানী চেতনা আর জজবায় সারা বিশ্বে ইসলামের বানী ছড়িয়েছে তাদের সম্পর্কে জানা খুবই প্রয়োজন। মাঝে মধ্যে টিউশনি করতাম। আলহামদুলিল্লাহ হালাল টাকা উপার্জন করার চেষ্টা করি। তবে এখন বাসায় থাকি। বাহির কেন্দ্রিক জীবনের থেকে ঘরে থাকতে বেশি পছন্দ করি।
মাসিক আয় বর্তমান নেই
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? আলহামদুলিল্লাহ জি
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? চরিত্রকে হেফাজত করার জন্য বিয়ে ছাড়া দ্বিতীয় কোনো বিকল্প নেই। বর্তমানের জাহেলিয়াত হতে নিজেকে হেফাজত করার ক্ষেত্র হিসাবে বিয়েই একমাত্র অবলম্বন। নিজের দ্বীনকে পূর্নাঙ্গ করার জন্য, নিজেকে মানসিক ভাবে সুস্থ রাখার জন্য একজন সঙ্গী অবশ্যই দরকার আর তিনি যদি অন্তরের অন্তস্তল এর একজন মানুষ হন তো পৃথিবীর আর কোনো মানুষকে দরকার হয় না। যার জন্য নিজের সৌন্দর্য লুকিয়ে রাখা,যার পরশে দুনিয়ার জীবনকে পারি দিয়ে শ্রেষ্ঠ সাফল্য "আখিরাত" এর দিকে ধাবিত হওয়া। বিয়ে শুধু দুটো মানুষের সাথে নয় বরং দুটো পরিবারকে একত্র করে। তাই পরিবারের মানুষজনকেও অত্যন্ত দ্বীনদার, পরহেজগার, বিবেকবান,বিচক্ষণ হতে হয়। বিয়ে করার সবচেয়ে বড় কারন হলো আল্লাহ সুবহানাল্লাহ ওয়া তায়ালার বিধান ও তার রাসুল (সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ) এর সুন্নত কে বাস্তবায়ন করা। বিয়ের মাধ্যমে নিজের আত্মাকে পরিশুদ্ধ করতে চাই। যে কলবকে দুনিয়ার মানুষগুলোর থেকে হেফাজত করে চলছি। বর্তমানে বিয়ে করার প্রধান কারন হচ্ছে একটা উত্তম দ্বীনি পরিবেশ। আমার বাসায় দ্বীন পালনের জন্য উপর্যুক্ত পরিবেশ নেই বললেই চলে। আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লার কাছে সব সময়ই বলি এমন একজন মানুষ দরকার যার মাধ্যমে দ্বীনের প্রতিটি হুকুম আহকাম পরিপূর্ণভাবে পালন করতে সহযোগী হন।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 25-31
উচ্চতা ৫'৬এর উপরে বা মধ্যে থাকলে ভালো হয়।
গাত্রবর্ন শ্যামলা, উজ্জল শ্যামলা, ফর্সা, উজ্জল ফর্সা
পেশা মাস্টার্স পাশ হলে ভালো হয় তবে এইচএসসির নিচে যেন না হয়। জেনারেল পাশাপাশি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের হলে ভালো হয়।
জেলা রংপুর,দিনাজপুর, নিলফামারী,লালমনিরহাট, পঞ্চগড়, রংপুরের কাছাকাছি রাজশাহীর আশেপাশের জেলা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা কৃষিজীবি, হালাল ব্যবসায়িক, চাকুরীজীবি হলেও হবে পাশাপাশি ইসলামিক দাওয়াহ এর কোনো পেশা
অর্থনৈতিক অবস্থা আর্থিকভাবে সচ্ছল হতে হবে।গ্রামকেন্দ্রিক কোনো জমি থাকলে ভালো হয়।নিজের স্ত্রী ও সন্তানদের পূর্নাঙ্গভাবে যেন পর্দায় রাখতে পারে ও হালাল রিজিকের বন্দোবস্ত থাকলে আলহামদুলিল্লাহ।
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
জীবনসঙ্গীকে অবশ্যই পাঁচ ওয়াক্ত নামাজিসহ ইসলামের ফরজ বিধানগুলো পালন করতে হবে।এছাড়াও নফল ইবাদত করতে হবে।কুরআন তিলাওয়াত জানতে হবে না জানলেও জানার ও কুরআনের আনুবাদ পড়ে মানার মতো মানসিকতা থাকতে হবে। তাকে অবশ্যই জ্ঞান পিপাসু হতে হবে।ইসলামের প্রতি অগাধ ভালোবাসা রাখতে হবে। হালাল -হারামের বিধান মেনে চলতে হবে। সুন্নতি দাড়ি ও লেবাস থাকতে হবে। বাবরি চুল থাকলে ভালো হয়।টাখনুর উপর কাপড় পড়তে হবে।নিজের পিতামাতার প্রতি সদ্যববহার ও যত্নশীল হতে হবে। ভাই বোন থাকলে তাদের হকের প্রতি সতর্ক থাকতে হবে। সমাজসেবামুলক কাজের সাথে জড়িত থাকলে আলহামদুলিল্লাহ। দ্বীনের দাওয়াতে জড়িত থাকলে আলহামদুলিল্লাহ। সুন্নতসম্মত জীবনযাপন করতে হবে। চোখের হেফাজত করতে হবে।তাকে অবশ্যই বিবেকবান,বিচক্ষণ হতে হবে।দুনিয়া ও আখিরাত উভয়মুখি জ্ঞান থাকতে হবে।আমানতদার,সত্যবাদি হতে হবে।উত্তম আখলাকওয়া হতে হবে। পরিবারকে উত্তম পরিবেশ আদর্শ দেওয়ারমতো মানসিকতা ও পরিস্থিতি গড়ে তুলার চেষ্টা থাকতে হবে। অবশ্যই পরিস্কার পরিচ্ছন্ন হতে হবে।পবিত্রতা ইমানের অঙ্গ এই বিষয়ের প্রতি মনোযোগী হতে হবে। বর্তমানের এই ফেতনাময় দুনিয়ায় নিজেকে যাবতীয় অশ্লীললতা তেকে দুরে রাখা কতটা কঠিন তা প্রায় প্রতিটি স্বচ্ছ ও নেক হৃদয়ের মানুষই জানে। ইসলাম যে শুধু একটা ধর্ম নয়,বরং এর প্রতিটি বিদান যে মানব কল্যানের জন্য এই বিষয়টিকে মাথায় রেখে ইসলাম কে পালন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা তার বান্দাদের যে অভিরাম ও স্বচ্ছ একটা হৃদয় দিয়েছেন তা দিয়ে যেন স্বচ্ছ ও সুন্দর মননশীল কাজের সাথে যুক্ত থাকেন এমন কর্মই যেন হয় জীবন অংশ। জীবনটা যেন দুনিয়া কেন্দ্রিক না হয়,বরং আখেরাতের ভাবনায়, দুনিয়াকে গড়া হয়। একজন বান্দা তখনই কোনো হারাম কাজের সঙ্গে জড়িত হন যখন তার মনে তাকওয়া থাকে না,আখেরাতের চিন্তা থাকে না।যখন সে মনে করে এই জমিন আসমান আল্লাহর মনে করে না। তাই গুনাহ থেকে দুরে থাকার জন্য তাকওয়াপূর্ণ হতে হবে।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

রংপুর সদর এলাকার আরও পাত্রীর বায়োডাটা

Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #2973

বয়স
28 বছর
উচ্চতা
৫′ ২″
গাত্রবর্ন
উজ্জ্বল ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
রংপুর সদর, রংপুর, রংপুর
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #5945

বয়স
23 বছর
উচ্চতা
৫′
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
রংপুর সদর, রংপুর, রংপুর
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #5683

বয়স
21 বছর
উচ্চতা
৪′ ১০″
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
রংপুর সদর, রংপুর, রংপুর
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #8144

বয়স
23 বছর
উচ্চতা
৫′ ৩″
গাত্রবর্ন
শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
রংপুর সদর, রংপুর, রংপুর
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #8101

বয়স
33 বছর
উচ্চতা
৫′
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
রংপুর সদর, রংপুর, রংপুর
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #8111

বয়স
22 বছর
উচ্চতা
৫′ ২″
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
রংপুর সদর, রংপুর, রংপুর
রংপুর জেলার সব পাত্রীর বায়োডাটা দেখুন