Profile

বায়োডাটা নং : 9405

বায়োডাটার ধরণ পাত্রীর বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 2000
উচ্চতা ৫′ ১″
গাত্রবর্ন উজ্জ্বল শ্যামলা
ওজন ৫৬ কেজি কেজি
রক্তের গ্রুপ ও পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা রংপুর সদর, রংপুর, রংপুর
এলাকা/গ্রামের নাম: কেরানীপাড়া জামতলা মসজিদ, রংপুর সিটি কর্পোরেশন, রংপুর
বর্তমান ঠিকানা রংপুর সদর, রংপুর, রংপুর
এলাকা/গ্রামের নাম: কেরানীপাড়া জামতলা মসজিদ, রংপুর সিটি কর্পোরেশন, রংপুর
কোথায় বড় হয়েছেন? রংপুর
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতক/স্নাতক (সম্মান)/ফাজিল
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০১৫
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ+
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০১৭
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? বিএসসি ইন এগ্রিকালচার
শিক্ষা প্রতিষ্ঠানের নাম শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা
পাসের সন ২০২৪
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ ব্যাবসা। (রংপুর গুদরি বাজারের একটি প্রতিষ্ঠানে ইনভেস্ট করা আছে)
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ গৃহিণী ও আরবি শিক্ষিকা
আপনার কতজন ভাই আছে? ১ জন
ভাইদের তথ্য শিক্ষাগত যোগ্যতা : বিএসসি ইন সিভিল এন্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। (চলমান) বৈবাহিক অবস্থা : অবিবাহিত পেশা : শিক্ষার্থী
আপনার কতজন বোন আছে? ২ জন
বোনদের তথ্য ➤বড় বোন - ০১: শিক্ষাগত যোগ্যতা : বিএ & এমএ ইন বাংলা (ন্যাশনাল ইউনিভার্সিটি ) বৈবাহিক অবস্থা : বিবাহিত পেশা: গৃহিণী ➤দুলা ভাই- ০১: শিক্ষাগত যোগ্যতা : কুরআনের হাফেজ & ডিপ্লোমা ইন সিভিল ইন্জিনিয়ারিং পেশা : ব্যবসা ➤ ছোট বোন: শিক্ষাগত যোগ্যতা : আলেমা(তাকমিল /দাওরা) + এসএসসি (২৬ ব্যাচ) বৈবাহিক অবস্থা : অবিবাহিত পেশা: শিক্ষার্থী
চাচা মামাদের পেশা চাচা - ০১: চাকুরীজীবি, ইফাদ কোম্পানি চাচা - ০২: ব্যবসা চাচা - ০৩ : ব্যবসা চাচা - ০৪ : চাকুরিজীবী, আরএফএল কোম্পানি মামা - ০১: রিটায়ার্ড কর্মকর্তা, বাংলাদেশ রেলওয়ে মামা - ০২: ব্যবসা মামা - ০৩ : ব্যবসা মামা - ০৪ : ভেটেরিনারি চিকিৎসক
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ রংপুর সিটি কর্পোরেশনের ভেতরে (কেরানীপাড়া) নিজস্ব বাসা(৩ তলা ফাউন্ডেশন এবং নিচতলা কম্পিলিট) ও উত্তম হাজিরহাট এলাকায় জমি (৬৮ শতাংশ)
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? আলহামদুলিল্লাহ পরিবারের সকলেই দ্বীন মেনে চলতে সচেষ্ট। সবাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন। মা ও বোনেরা পূর্ণ পর্দা করেন। মাহরাম ও নন-মাহরাম মেইনটেইন করে চলা হয়।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? হ্যাঁ, ১৫ বছর
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? আলহামদুলিল্লাহ হয় না, রেয়ারলি ১ ওয়াক্ত
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? জ্বি
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? না
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? মাজার একটি কবর মাত্র। মাজারের কোনো কিছু করার ক্ষমতা নেই। মাজারে সিজদাহ্ করা ও কিছু চাওয়া শিরক।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন প্যারাডক্সিকাল সাজিদ, সুখময় জীবন,আর-রাহীকুল মাখতুম
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন শায়েখ আহমাদুল্লাহ, ডা. আব্দুল্লাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ), ডা. মিজানুর রহমান আজহারী.
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন আমি আমার নিজের সম্পর্কে বলতে পছন্দ করি না। তবে যেটুকু এখানে না বললেই নয়- ‎আসসালামু আলাইকুম,, ‎আমি আল্লাহর এক গুনাহগার অযোগ্য বান্দি। জীবনের প্রতিটি পরীক্ষায় আল্লাহর নেয়ামত খুঁজিফিরি। আমি একজন প্রকৃত দ্বীনদার মেয়ে হওয়ার আমার দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করছি। আত্ম প্রশংসা, গিবত, পরনিন্দা, ও লোকদেখানো আমল থেকে আল্লাহর কাছে সবসময় পানাহ চাই। আত্মশুদ্ধি করা, অন্তরকে পাক পবিত্র রাখা এবং হিংসা বিদ্বেষ থেকে বিরত থাকার চেষ্টা করি। আমার ইচ্ছা, একটি পবিত্র আত্মা নিয়ে রবের নিকট প্রত্যাবর্তন করা। সবাইকে আল্লাহর জন্য ভালোবাসি এবং সকলের সাথে সুসম্পর্ক বজায় রাখতে সর্বোচ্চ চেষ্টা করি। আমি কখনোই কারো কষ্টের কারণ হতে চাই না, তাই ক্ষমা চাইতে এবং ক্ষমা করতে ভালোবাসি। ‎ ‎🖇️পছন্দ: ‎প্রাকৃতিক পরিবেশ অনেক পছন্দ করি। ঘুরতে পছন্দ করি তবে সেরকম অবস্থা না থাকায় এটা অসম্পূর্ণ রয়ে গেছে। আল্লাহ চান তো অর্ধেক দ্বীনের মাধ্যমে পূর্ণ হবে, ইনশাআল্লাহ। কুরআন তিলাওয়াত করতে, গাছ লাগাতে এবং বাগান করতে খুব-ই পছন্দ করি,রান্না করে বাসায় সবাইকে মজার মজার খাবার বানিয়ে খাওয়াতে খুব-ই পছন্দ করি। ক্যালিগ্রাফি করতে পছন্দ করি (আরবি টা বেশি করা হয়, তবে ইংরেজি, বাংলা ও করি), অল্পতেই তুষ্ট থাকতেই পছন্দ করি। জীবনে চলার পথে যেটুকু প্রয়োজন সেটুকু হলেই আমি সন্তুষ্ট। ‎ ‎🖇️অপছন্দ: ‎ফ্রি মিক্সিং আমি তীব্র ভাবে ঘৃণা করি। আমার কখনো কোন হারাম সম্পর্ক বা রিলেশন ছিলো না। মানুষের সমালোচনা করা, বদমেজাজি মনোভাব,অতিরিক্ত রাগী মানুষ, মানুষের হক নষ্ট করা ইত্যাদি অপছন্দনীয় কাজ। ‎ ‎🖇️রুচিবোধ: ‎সাধারণ জীবনযাপন করতে, কম কথা বলতে পছন্দ করি তবে খুব কাছের মানুষদের সাথে একটু বেশি কথা বলি।আমি খুব বেশি চুপচাপ নই আবার চঞ্চল ও নই। ‎ ‎🖇️স্বপ্ন: ‎একটি হালাল বন্ধনের মাধ্যমে উত্তম জীবনসঙ্গীর সাথে সারা জীবন ইসলামের ছায়াতলে থেকে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে চুড়ান্ত জান্নাতের স্থায়ী মেহমান হতে চাই।আমার দুনিয়াবি সব চেয়ে বড় স্বপ্ন হচ্ছে বিয়ের পর উমরাহ করা এবং সুন্দর একটা সংসার হালাল ভাবে গড়ে তোলা যেন দুনিয়া টা ই একটা ছোট খাটো জান্নাতের মত হয়ে যায়।ভবিষ্যৎ প্রজন্মকে দ্বীনি শিক্ষার মাধ্যমে দ্বীনের একজন বড় দাঈ হিসেবে গড়ে তোলা। ‎আমার ছোট বেলা থেকেই স্বপ্ন দেখি সম্পূর্ণ সুন্নাহ মোতাবেক বিয়ে করবো। মসজিদে খেজুর ছিটিয়ে একদম কম খরচে। কারণ যে বিয়েতে খরচ যত কম সেই বিয়েতেই বরকত বেশি থাকে। আর নগদ মোহরানা নিয়ে বিয়ে করার স্বপ্নদেখি আর মোহরানা টাও শরিয়াহ মোতাবেক নির্ধারণ করা হবে ইনশা আল্লাহ এইটা আমার পরিবার কে বলে রেখেছি।। বর্তমানে অনেক টাকার মোহরানা নির্ধারণ করে যা পরিশোধ করার নামগন্ধ থাকেনা। এইটা আমার মুটেও পছন্দ না। । ‎ ‎* সবশেষে বলতে চাই আমি পরিপূর্ণ না, গুনাহের ভারে নুয়ে আছি। অনেক কিছু জানার বোঝার আছে নিজেকে একদম ছোট ও নগন্য বান্দি মনে করি। বিস্তারিত লিখতে বলায় এতোকিছু লেখা, নয়তো সংক্ষিপ্ত আকারের লেখাকে প্রাধান্য দিতাম। ➤[বি:দ্র: কখনো হারাম রিলেশন এ জড়াই নি এবং জীবনসঙ্গীর ক্ষেত্রেও তেমন আশা রাখছি। নতুবা এই বায়োডাটা কাইন্ডলি এড়িয়ে যাবেন। যদি বায়োডাটা পছন্দ হয় তখন ইস্তেখারা করে যোগাযোগ করবেন।]
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? বোরকা, হিজাব ও নিকাব
কবে থেকে নিকাব সহ পর্দা করছেন? ১৫ বছর
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? জ্বি
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? পাকিস্তানি সিরিজ মাঝেমধ্যে এবং নাসিদ শোনা হয়।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? না
পেশাগত তথ্য
পেশা শিক্ষার্থী
পেশার বিস্তারিত বিবরণ এমএসসি ইন বায়োটেকনোলজি, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়।
মাসিক আয় নেই
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জ্বি
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? রাসুলুল্লাহ (সাঃ) এর সুন্নাত আদায় এবং চারিদিকের এই হারামের পরিবেশ থেকে নিজের চরিত্র এবং ইমান আমল কে হেফাজতের জন্য।। বিয়ে একটি সামাজিক, ধর্মীয় ও আইনগত বন্ধন, যা দুটি মানুষের মধ্যে পারস্পরিক ভালোবাসা, দায়িত্ব এবং বন্ধন কে স্বীকৃতি দেয়। প্রতিটি ধর্মেই বিয়ে কে একটি পবিত্র বন্ধন হিসাবে দেখা হয়। প্রতিটি মানুষের জীবনেই একজন নির্ভরযোগ্য জীবনসঙ্গী দরকার, যাঁর সঙ্গে সুখ-দুঃখ ভাগ করে নেওয়া যায়। যাঁর মাধ্যমে মুমিন-মুমিনা পূর্ণ করতে পারে তাঁর অর্ধেক দ্বীন। আমি মনে করি, বিয়ে শুধু সামাজিক ও ধর্মীয় চুক্তি নয়; এটি পারস্পরিক বোঝাপড়া, সম্মান ও ভালোবাসার সম্পর্ক। একজন ভালো জীবনসঙ্গী শুধু জীবনের অংশীদার নয় বরং একজন প্রকৃত বন্ধু। বিয়ে সফল করতে পারস্পরিক বিশ্বাস, সহানুভূতি এবং আত্মত্যাগের মানসিকতা থাকা দরকার।।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 28-40
উচ্চতা ৫'৫" -৫'১০"
গাত্রবর্ন উজ্জল শ্যামলা, ফর্সা
পেশা যেকোনো পাবলিক/প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন
জেলা রংপুর,দিনাজপুর,নিলফামারী,কুড়িগ্রাম,গাইবান্ধা,বগুড়া,রাজশাহী, ঢাকা,ময়মনসিংহ, গাজীপুর, সিলেট
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা ডাক্তার,ইঞ্জিনিয়ার, বিসিএস ক্যাডার, ভার্সিটির লেকচারার, ৯ম গ্রেডের যেকোনো সরকারি চাকরি (অবশ্যই হালাল উপার্জন হতে হবে)
অর্থনৈতিক অবস্থা উচ্চ মধ্যবিত্ত বা মধ্যবিত্ত
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
‎‎আলহামদুলিল্লাহ.. আল্লাহর কাছে সবসময় একজন প্রকৃত দ্বীনদার তাকওয়াবান, চরিত্রবান ,কল্যাণকর, পরহেজগার,গায়রতওয়ালা আল্লাহভিরু জীবনসঙ্গী প্রার্থনা করি। যে আল্লাহর ফরজ বিধান এবং নবী কারিম (সা.) এর সুন্নত পরিপূর্ণভাবে মেনে চলেন। নিজেও কঠোরভাবে মাহরাম গায়রে মাহরাম মেনে চলেন। আমাকে দ্বীনি জ্ঞান অর্জনের সহযোগীতা করবেন। হারাম হালাল এর প্রতি সচেতন হবেন। একে অপরের দ্বীন পালনের সহযোগী হবেন। ‎ ◽স্ত্রী কে অনেক ভালোবাসতে হবে এবং সময় দিতে হবে। সম্পর্কে একে অপরকে priority,respect ,believe ,importance দেয়া যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য উত্তম আদর্শ রেখে গেছেন। এবং স্ত্রী সকল কাজে সাহায্য করতে হবে যেমন নবী করিম (সা:) তার স্ত্রী দের করতেন।স্ত্রী কোনো ভুল করলে তা নরম কোমল ও ভালোবাসা দিয়ে শুধরিয়ে নিবেন।। ‎ ‎◽সত্যবাদী, নিরঅহংকার, ধর্মের বিধান সম্পর্কে সচেতন, যিনি ইসলামকে সব বিষয়ে প্রাধান্য দেন। যিনি দুনিয়া দিয়ে আখিরাত কিনতে ব্যস্ত। এমন কাউকে আশা করি। যিনি পরিপূর্ণ সুন্নাহ অনুসারি এবং সহসঙ্গীর সঙ্গে আন্তরিক/কোমলপ্রান। জীবনসঙ্গী সৎ নামাজী (জামাতের) হতে হবে।(সুদ/ঘুষ) বর্জনকারী, তিনি এমন হবেন যে অন্যায়কে অন্যায় বলার দৃঢ় মানসিকতা রাখেন। রুচিশীল, সাপোর্টিভ এবং স্মার্ট। ◽অবশ্যই জ্ঞানী, দায়িত্ববান সরল , উদার মানসিকতা, সাপোর্টিভ এবং পজেটিভ ব্যক্তিত্বের অধিকারী হবেন। ‎আমি নিজেই তো দ্বীনের প্রতি উদাসীন,, তিনিও যদি উদাসীন হন,, তাহলে আমি হোটচ খেলে আমার হাত শক্ত করে ধরবে কে..? ‎ ‎◽ নিজ পরিবার এবং আহলিয়ার মাঝে ব্যালেন্স/ভারসাম্য রাখবেন। এবং তার নিজের পরিবার আব্বু-আম্মু সাথে আহলিয়ার পরিবারের সকলের সাথে ভারসাম্য রাখবেন।।আহলিয়া যেমন তার পরিবার কে আপন করে নিবে তেমনি তাকেও আহলিয়ার পরিবার কে আপন করে নিতে হবে।। ✅ আমার কেউই ভুলের উর্ধ্বে নই। নিজের ভুল গুলো সংশোধন করার মানসিকতা রাখা কিংবা প্রয়োজনে একে অপরের অপছন্দনীয় বিষয় গুলো পরিত্যাগের মানসিকতা রাখবেন। সম্পর্কে কখনোই কোনভাবেই অবিশ্বাস, সন্দেহ এবং তৃতীয় কাউকে প্রাধান্য দিতে পারবে না। পরবর্তী প্রজন্ম ও উম্মাহ্ নিয়ে উন্নত ভাবনা ও পরিকল্পনা রাখেন। ‎ 🚫পূর্বে কোন প্রেম/রিলেশন ছিল বা নিজের অবস্থান থেকে অন্যকে সম্মান করতে পারেনা এমন কেউ যোগাযোগ করবেন না। লোক দেখানো দ্বীনদারীতা আজ অনেক্কেই ঘায়েল করে বসেছে, উপরে দ্বীনদারীতা দেখালেও দিলে/অন্তরে আগলে নিতে পারেনি অনেকে,এমন কাউকে চাইনা , একদম-ই না! দীন পালন করা সহজ মনে হলেও বাস্তবে প্রতিটা মুহূর্ত নফসের সাথে যুদ্ধ করে রবের দিকে এগিয়ে যাওয়া বেশ কঠিন। তাই এমন কাউকে জীবনসঙ্গী হিসেবে চাই যে এই জাহিলিয়াতের বিরুদ্ধে আমার সহায়ক যোদ্ধা হবে। চারপাশের পরিবেশ থেকে আগলে রাখবেন তার পৌরসত্বে বাহুডোরে। যিনি নেক আমলে উৎসাহিত করে দ্বীনের পথে সাথী করে চলবেন। আমাকে নিয়ে জান্নাত পানে ছুটবেন। আমাদের লক্ষ্য হবে আল্লাহর প্রিয় হয়ে, জান্নাতুল ফেরদৌস, ইন শা আল্লাহ। ‎আমি কেমন ব্যক্তিত্বের অধিকারী তা আমি জানিনা এখানে বললেও হয়তোবা প্রকাশ করতে পারবো না। তিনি না হয় আমাকে বিয়ের পরেই চিনলেন। তবে এতোটুকু বলতে পারি আমি তার আফসোসের কারণ হব না,ইন শা আল্লাহ। কারণ কল্যাণকর বলেই আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা আমাকে উনার জীবন সঙ্গী হিসেবে পাঠাবেন(এটাই তো মুমিনদের বিশ্বাস)
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

রংপুর সদর এলাকার আরও পাত্রীর বায়োডাটা

Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #2973

বয়স
28 বছর
উচ্চতা
৫′ ২″
গাত্রবর্ন
উজ্জ্বল ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
রংপুর সদর, রংপুর, রংপুর
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #5945

বয়স
23 বছর
উচ্চতা
৫′
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
রংপুর সদর, রংপুর, রংপুর
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #5683

বয়স
21 বছর
উচ্চতা
৪′ ১০″
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
রংপুর সদর, রংপুর, রংপুর
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #8144

বয়স
23 বছর
উচ্চতা
৫′ ৩″
গাত্রবর্ন
শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
রংপুর সদর, রংপুর, রংপুর
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #8101

বয়স
33 বছর
উচ্চতা
৫′
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
রংপুর সদর, রংপুর, রংপুর
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #12017

বয়স
23 বছর
উচ্চতা
৫′ ৬″
গাত্রবর্ন
শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
রংপুর সদর, রংপুর, রংপুর
রংপুর জেলার সব পাত্রীর বায়োডাটা দেখুন