Profile

বায়োডাটা নং : 9263

বায়োডাটার ধরণ পাত্রের বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 2003
উচ্চতা ৫′ ৮″
গাত্রবর্ন শ্যামলা
ওজন ৭২ কেজি কেজি
রক্তের গ্রুপ বি পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা মেঘনা, কুমিল্লা, চট্টগ্রাম
এলাকা/গ্রামের নাম: শিবনগর, চন্দনপুর
বর্তমান ঠিকানা নারায়নগঞ্জ সদর, নারায়ণগঞ্জ, ঢাকা
এলাকা/গ্রামের নাম: আদর্শনগর, কুতুবপুর, ফতুল্লা
কোথায় বড় হয়েছেন? ঢাকায়
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা এইচএসসি
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০১৯
বিভাগ ব্যবসা
ফলাফল বি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০২১
বিভাগ ব্যবসা
ফলাফল এ-
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ প্রাইভেট ও মিনি পিকাপ গাড়ির ইঞ্জিন মেকানিক
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ গৃহিণী
আপনার কতজন ভাই আছে? নেই
আপনার কতজন বোন আছে? ২ জন
বোনদের তথ্য দুইজনই আমার ছোট। প্রথম বোন (কওমী মাদরাসা থেকে) দাওরায়ে হাদীস কমপ্লিট করে ২ বছর পূর্বে একজন হাফেজ সাহেবের সাথে বিয়ে হয়েছে এবং তাদের একজন মাশাআল্লাহ কিউট মেয়ে বাবু আছে। দ্বিতীয় বোন (কওমী মাদরাসায়) খামেস জামাতে পড়াশোনা করছে।
চাচা মামাদের পেশা ১ম চাচার ফ্যামিলি উত্তরাতে নিজস্ব বাড়িতে থাকে এবং চাচা সৌদি আরব প্রবাসী। ২য় আমার বাবা। ৩য় চাচার ফ্যামিলি গ্রামের বাড়িতে থাকে এবং চাচা সৌদি আরব প্রবাসী। ৪র্থ চাচার ফ্যামিলি রায়েরবাগে নিজস্ব বাড়িতে থাকে এবং চাচা সৌদি আরব প্রবাসী। ১ম মামার ফ্যামিলি সানারপাড়ে নিজস্ব বাড়িতে থাকে এবং মামা সৌদি আরব প্রবাসী। ২য় মামার ফ্যামিলি গ্রামের বাড়িতে থাকে এবং মামা সৌদি আরব প্রবাসী। ৩য় মামার ফ্যামিলি গ্রামের বাড়িতে থাকে এবং মামা ওমান প্রবাসী। ৪র্থ মামার ফ্যামিলি গ্রামের বাড়িতে থাকে এবং মামা সৌদি আরব প্রবাসী।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ আলহামদুলিল্লাহ, সচ্ছল। মাতুয়াইলের আদর্শনগরে, ১ কাঠার জমির উপর একতলা বসতবাড়ি রয়েছে। একই এলাকার মার্কেটে একটি দোকানও রয়েছে। 📍 গ্রামে: মেঘনা উপজেলা পরিষদ ভবনের কাছাকাছি ২ টি জমি আছে। এছাড়াও, গ্রামের নিজস্ব বাড়িতে বসত-ভিটা সহ একাধিক ফসলি জমি আমাদের রয়েছে।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? আলহামদুলিল্লাহ সকলেই নামাজ, রোজা সহ ইসলামের মৌলিক বিষয়গুলোর প্রতি যত্নশীল।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? জ্বী, আলহামদুলিল্লাহ, ২০১৭ সাল থেকে নিয়মিতভাবে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে আসছি।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? আলহামদুলিল্লাহ, সচারচর কাযা হয় না, তবে অনাকাঙ্ক্ষিত কোনো কারণে হলে, সপ্তাহে ১-২ ওয়াক্ত কাযা হয়ে যায়।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? বিশুদ্ধ তিলাওয়াত শেখার লক্ষ্যে আবু ত্বহা মুহাম্মদ আদনান সাহেবের তত্ত্বাবধানে পরিচালিত একটি অনলাইন কোর্স করছি।
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? আলহামদুলিল্লাহ সুস্থ
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? যিয়ারত করা জায়েজ কিন্তু মাজার কেন্দ্রিক সব ধরনের বাড়াবাড়ি, গায়রে শরয়ী অনুষ্ঠান, আশ্রয় প্রার্থনা ও তাওয়াফ — এগুলো সবই গোনাহ, বিদআত, এমনকি কখনো কখনো শিরক।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন তোমাকে ভালবাসি হে নবী, গল্পে আঁকা মহীয়সী খাদিজা রাযিঃ, রশিদ আহমদ গঙ্গুহী রহঃ এর জীবনী, ক্বারী ইব্রাহিম রহঃ এর জীবনী, মাওলানা সৈয়দ এসহাক রহঃ এর জীবনী, সৈয়দ ফজলুল করীম রহঃ এর জীবনী, বেলা ফুরাবার আগে, দাস্তানে মুজাহিদ, আফগান নারী, কাশ্মীরের কান্না, শেষ চিঠি, হুজুর মিয়ার বউ, প্রাসাদ পুত্র, আঁধার মানবী, পুণ্যময়ী, ইত্যাদি...
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন মাওলানা সৈয়দ ফজলুল করীম (রহঃ), মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম, মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম, আল্লামা জুনায়েদ বাবুনগরী (রহঃ), মাওলানা হাফিজুর রহমান ছিদ্দিক (কুয়াকাটা), মুফতি আরিফ বিন হাবিব
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন আলহামদুলিল্লাহ! আমি দ্বীনের উপর পূর্ণভাবে চলার চেষ্টা করি এবং দ্বীনের খেদমতে নিজের জীবন উৎসর্গ করতে ভালোবাসি। হালাল উপার্জন, হালাল আহার ও হালাল ব্যয়ের ক্ষেত্রে আমি অত্যন্ত যত্নবান ও কঠোর। যেকোনো ধরনের হারাম কার্যকলাপ, বিশেষ করে হারাম সংগীত ও রীতিনীতিতে সম্পৃক্ত বিবাহ অনুষ্ঠানসহ অন্যান্য হারাম আয়োজন থেকে নিজেকে সবসময় দূরে রাখার চেষ্টা করি। আমি অন্যায়ের বিরুদ্ধে সবসময় স্পষ্ট ও সুদৃঢ় অবস্থান গ্রহণ করে থাকি। ঝগড়া-বিবাদ, উচ্চস্বরে কথা বলা কিংবা অহংকারপূর্ণ আচরণ আমার স্বভাববিরুদ্ধ। বিলাসপ্রিয়তা, উচ্চাভিলাষ ও অকৃতজ্ঞতা—এই গুণগুলোর প্রতি আমার ঘৃণা রয়েছে। আমি সত্যনিষ্ঠ ও ন্যায়ের পথে চলার চেষ্টা করি। ইসলামিক বই পড়া, কুরআনের তিলাওয়াত, গজল গাওয়া এবং আহলে হক আলেমদের বয়ান মনোযোগ দিয়ে শোনা আমার নিত্যদিনের অভ্যাস। সাধাসিধে, পরিমিত ও সাদাসিধে জীবনযাপন আমার ভালো লাগে। অপচয় ও অতিরিক্ত ভোগ-বিলাস থেকে নিজেকে দূরে রাখি। নন-মাহরাম নারীদের থেকে দূরে থাকা এবং পর্দা মেনে চলার ক্ষেত্রে সর্বোচ্চ সচেষ্ট থাকার চেষ্টা করি। পরিবারের সাথে সময় কাটাতে ভালো লাগে। আমার কিছু বিশেষ শখের মধ্যে রয়েছে—বাগান করা, মাছ চাষ এবং বাসার ছাদে গাছপালার পরিচর্যা করা। ভ্রমণ আমার অন্যতম প্রিয় শখ। অবসর সময়ে ভ্রমণে বের হতে ভালো লাগে। আলহামদুলিল্লাহ, দাওয়াতি, ব্যবসায়িক ও বন্ধুসুলভ সফরের মাধ্যমে বাংলাদেশের প্রায় ৩০টি জেলার মানুষের সঙ্গে পরিচিত হওয়ার সৌভাগ্য হয়েছে। আমার নিয়ত রয়েছে—হজ্জ বা ওমরাহ আদায় করা এবং ইমারতে ইসলামিয়া-সহ বিশ্বব্যাপী দাওয়াতি, ব্যবসায়িক ও পারিবারিক সফর করার, ইনশাআল্লাহ। নতুন কিছু জানতে ও শিখতে সবসময় আগ্রহী থাকি। আমার জীবনের অন্যতম লক্ষ্য হলো—একজন সহধর্মিণীর সঙ্গে দুনিয়ার জীবনটাকে এমনভাবে কাটানো, যেন তা আখিরাতের কামাইয়ের একটি সুন্দর মাধ্যম হয়ে ওঠে। আল্লাহ তায়ালার রহমতে আমি যেমন নিজের দ্বীনি, নৈতিক ও পারিবারিক দায়িত্বগুলো পালনের চেষ্টা করি, তেমনি নিজের চরিত্র ও জীবনধারাকেও এমনভাবে গড়ে তুলতে চাই, যাতে তা দুনিয়া ও আখিরাত—উভয় জগতের সফলতার বাহক হয়।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? টুপি, পাঞ্জাবি, সাদা পায়জামা এবং খুব কম সময় পাগড়ী, জুব্বা, লুঙ্গি পড়া হয়।
সুন্নতি দাড়ি আছে কি না? কবে থেকে রেখেছেন? জ্বী সুন্নতি (গাল জুড়ে) দাড়ি আছে। ১৬ বছর থেকেই রাখছি। কখনোই সেভ করি নি।
টাখনুর উপরে কাপড় পরেন? জ্বী, আলহামদুলিল্লাহ, সুন্নতের অনুসরণে সবসময় টাখনুর ওপরে কাপড় পরিধান করি।
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? জ্বী, আলহামদুলিল্লাহ, মাহরাম ও নন-মাহরামের সীমারেখা মেনে চলার সর্বোচ্চ চেষ্টা করি।
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? জ্বী না, আলহামদুলিল্লাহ, এসব অনৈসলামিক ও অপ্রয়োজনীয় বিনোদন থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করি। সময় ও মনকে যতটা সম্ভব হালাল ও উপকারী কাজে ব্যয় করার চেষ্টা করি।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? ২০১৬ সালে পীর সাহেব চরমোনাইর প্রতিষ্ঠিত “ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ”-এর সদস্য হওয়ার মধ্য দিয়ে আমার ইসলামী রাজনীতির পথচলা এবং দ্বীনের সাথে গাঢ় সম্পর্কের সূচনা হয়। বর্তমানে আমি “ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ”-এর সাথে যুক্ত আছি এবং এর মাধ্যমে দ্বীনের খেদমতে অংশগ্রহণ করছি। ২০১৭ সালে প্রথমবারের মতো চরমোনাই মাহফিলে অংশগ্রহণ করার সৌভাগ্য হয়। সেই মাহফিল থেকেই আমি দ্বীনের সত্যিকার ছোঁয়া অনুভব করি। এরপর থেকেই “বাংলাদেশ মুজাহিদ কমিটি”-র সাথে সম্পর্ক গড়ে ওঠে। আলহামদুলিল্লাহ, সেই থেকে প্রতি বছরই নিয়মিতভাবে চরমোনাই মাহফিলে উপস্থিত হওয়ার তাওফিক পাচ্ছি। এছাড়াও একবার টঙ্গীর বিশ্ব ইজতেমায় অংশগ্রহণ করার সুযোগ হয়েছিল, যা ছিল আমার জীবনের অসাধারণ অভিজ্ঞতা। আমাদের মসজিদের আলেমদের নেতৃত্বে পরিচালিত তাবলিগ জামাতের কার্যক্রমের সাথেও আমি নিয়মিতভাবে সম্পৃক্ত আছি। দাওয়াত ও তাবলিগের এই ধারার মাধ্যমে ইসলামের বুনিয়াদি শিক্ষাগুলোকে জীবনে বাস্তবায়নের চেষ্টা করে যাচ্ছি।
পেশাগত তথ্য
পেশা ব্যবসায়ী
পেশার বিস্তারিত বিবরণ আমি "ফার্স্ট প্রিমিয়ার হেলথ কেয়ার"–এর একজন 'ডিস্ট্রিবিউটর'। প্রতিষ্ঠানটি তুলনামূলকভাবে নতুন এবং ছোট হলেও এটি বাংলাদেশে একমাত্র প্রতিষ্ঠান যারা আন্তর্জাতিক মানসম্পন্ন, ব্যয়বহুল এবং এক্সপোর্ট কোয়ালিটির 'সার্জিক্যাল বেল্ট' প্রস্তুত করে। ইনশাআল্লাহ, এই প্রতিষ্ঠানের ভবিষ্যৎ ভালো।
মাসিক আয় 18000
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জ্বী, আলহামদুলিল্লাহ, আমার অভিভাবক আমার বিয়েতে পূর্ণ সমর্থন ও সম্মতি প্রদান করেছেন।
বিয়ের পর স্ত্রীকে পর্দায় রাখতে পারবেন? জ্বী, ইনশাআল্লাহ, বিয়ের পর স্ত্রীকে শরীয়তের নির্দেশনা অনুযায়ী পর্দায় রাখতে সক্ষম ও সচেষ্ট থাকব। এবং চমৎকার পরিবেশ আছে। এটা আমার নৈতিক ও দ্বীনি দায়িত্ব হিসেবে মনে করি।
বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? দ্বীনি শিক্ষা গ্রহণ করতে পারবে। তবে সাধারণ (জেনারেল) শিক্ষা গ্রহণের প্রয়োজন হলে, তা অবশ্যই ফিতনা ও অপসংস্কৃতিমুক্ত পরিবেশে হওয়া শর্ত।
বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? না, আমি বিয়ের পর স্ত্রীকে চাকরি করতে দিতে আগ্রহী নই। আমি চাই তিনি পরিবার ও সংসারকে প্রাধান্য দিন এবং পূর্ণ নিরাপত্তা ও সম্মানের সঙ্গে দ্বীনি পরিবেশে জীবনযাপন করুন।
বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? আমার সাথেই, নারায়ণগঞ্জে আমাদের নিজস্ব বাড়িতে।
আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে কোনো উপহার আশা করবেন কি না? না, আলহামদুলিল্লাহ, আমি বা আমার পরিবার পাত্রীপক্ষের কাছ থেকে কোনো উপহার বা উপঢৌকন প্রত্যাশা করি না। আমার বিয়েকে সম্পূর্ণভাবে একটি সহজ, সুন্নতি ও নির্লোভ বন্ধনে পরিণত করতে চাই।
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? এই ফিতনাময় সমাজে নিজের ঈমান ও আমল রক্ষা করার জন্য বিয়ের বিকল্প নেই। নিজের আমল ও চরিত্র সংশোধনে সহায়ক হয়। এছাড়াও, দ্বীন পালনের পথে একজন সহধর্মিণীর সাপোর্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। চরিত্র রক্ষার জন্য এবং দ্বীনি জীবন গঠনের জন্য বিয়ে অপরিহার্য।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 18-18
উচ্চতা ৪' - ৫'৭"
গাত্রবর্ন উজ্জল শ্যামলা, ফর্সা
পেশা কওমী মাদরাসায় পড়ুয়া হলে নূন্যতম শরহে বেকায়া/ জেনারেল হলে নূন্যতম ৮ম শ্রেণি পাশ এবং কমপক্ষে ৩-৪ বছরের প্রাকটিসিং মুসলিম
জেলা ঢাকা, নারায়ণগঞ্জ, কুমিল্লা, মুন্সিগঞ্জ
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা শিক্ষার্থী
অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত, নিম্নমধ্যবিত্ত
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন। পরিপূর্ণ পর্দা পালনে অঙ্গীকারবদ্ধ। আল্লাহর প্রতি আত্মসমর্পণকারী। ধৈর্যশীলা, শুকরিয়া আদায়কারী ও অল্পতেই সন্তুষ্ট। হারাম উপার্জনে লিপ্ত পরিবারের স্ত্রীদের মতো হওয়ার মনোভাব তার মধ্যে থাকবে না। স্বামীর ন্যায়সঙ্গত কথা বিনয়ের সাথে মান্য করেন। বিশ্বাস ও আস্থার ভিত্তিতে সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী। ❌ যাদের থেকে দূরে থাকতে চাই যারা মিথ্যাবাদী এবং স্বামীর কথা মানেন না বা আনুগত্য করেন না। যারা অতীতে প্রেম বা অবৈধ সম্পর্কে জড়িত ছিলেন। 📌 আমি নিজেও প্রেম বা অবৈধ সম্পর্কে জড়াইনি। তাই আমি এমন একজন জীবনসঙ্গিনী প্রত্যাশা করি, যিনি একইভাবে প্রেম বা অবৈধ সম্পর্কহীন ছিলেন।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

মেঘনা এলাকার আরও পাত্রের বায়োডাটা

Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #6370

বয়স
26 বছর
উচ্চতা
৫′ ৫″
পেশা
প্রবাসী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
মেঘনা, কুমিল্লা, চট্টগ্রাম
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #3095

বয়স
36 বছর
উচ্চতা
৫′ ৫″
পেশা
মাদ্রাসা শিক্ষক
বৈবাহিক অবস্থা
ডিভোর্সড
স্থায়ী ঠিকানা
মেঘনা, কুমিল্লা, চট্টগ্রাম
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #12002

বয়স
25 বছর
উচ্চতা
৫′ ৫″
পেশা
বেসরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
মেঘনা, কুমিল্লা, চট্টগ্রাম
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #9167

বয়স
26 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
ব্যবসায়ী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
মেঘনা, কুমিল্লা, চট্টগ্রাম
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #10777

বয়স
27 বছর
উচ্চতা
৫′ ৫″
পেশা
শিক্ষার্থী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
মেঘনা, কুমিল্লা, চট্টগ্রাম
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #10533

বয়স
26 বছর
উচ্চতা
৫′ ৯″
পেশা
শিক্ষার্থী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
মেঘনা, কুমিল্লা, চট্টগ্রাম
কুমিল্লা জেলার সব পাত্রের বায়োডাটা দেখুন