Profile

বায়োডাটা নং : 12002

বায়োডাটার ধরণ পাত্রের বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 2001
উচ্চতা ৫′ ৫″
গাত্রবর্ন উজ্জ্বল শ্যামলা
ওজন ৬৭ কেজি কেজি
রক্তের গ্রুপ এবি পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা মেঘনা, কুমিল্লা, চট্টগ্রাম
এলাকা/গ্রামের নাম: চালিভাঙ্গা
বর্তমান ঠিকানা , ঢাকা, ঢাকা
এলাকা/গ্রামের নাম: দক্ষিণ যাত্রাবাড়ী
কোথায় বড় হয়েছেন? ঢাকায়
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতক চলমান
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০১৭
বিভাগ ব্যবসা
ফলাফল এ
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০১৯
বিভাগ ব্যবসা
ফলাফল এ
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? বিএ (অনার্স) ইন ইসলামিক স্টাডিজ
শিক্ষা প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়
এখন কোন বর্ষে পড়ছেন? ১ম
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? না, মৃত
পিতার পেশার বিবরণ প্রবাসী ছিলেন।
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ গৃহিনী
আপনার কতজন ভাই আছে? নেই
আপনার কতজন বোন আছে? ১ জন
বোনদের তথ্য HSC পরীক্ষা দিয়েছে। শিক্ষার্থী।
চাচা মামাদের পেশা
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ গ্রামে পৈতৃক ভিটা এবং আবাদযোগ্য জমি রয়েছে। আলহামদুলিল্লাহ।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? আমাদের পরিবারটা অন্য সাধারণ বাঙালি মুসলিম পরিবার মতো। পরিবারের সদস্যদের মধ্যে দ্বীনের প্রতি ভালোবাসা ও বোঝাপড়া রয়েছে। নামাজ ও রোজাসহ ইসলামের মৌলিক ইবাদতগুলো পালনের চেষ্টা করা হয়। তবে মাহরাম ও নন-মাহরামের বিষয়গুলো পুরোপুরি মেনে চলা হয় না বিশেষ করে বাসায় মেহমান আসলে। এমনিতে বাইরে বের হলে পরিবারের নারী সদস্যরা শালীনতা বজায় রেখে বোরখা, হিজাব ও নিকাব পরিধান করেন। আলহামদুল্লিলাহ, আল্লাহ তা'আলা তার এই বান্দাকে দ্বীনের জ্ঞান দান করেছেন। তার বান্দা সেই অনুযায়ী আমল করার চেষ্ঠা করতেছে। মাহরাম নন-মাহরাম মেনে চলার চেষ্ঠা করে। দ্বীনের পথে নিজেকে আরও উন্নত করার প্রচেষ্টায় অব্যাহত রয়েছে। ইনশাআল্লাহ, ভবিষ্যৎ জীবনসঙ্গীর পর্দা ও দ্বীনি অনুশীলনের ক্ষেত্রে সহযোগিতা পরিবেশ বজায় থাকবে। দ্বীনের পথে একে অপরের সহযাত্রী হয়ে, পারস্পরিক সহযোগিতা ও উৎসাহের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করাই আমার প্রত্যাশা।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? হ্যাঁ। ২০১৯
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? কাযা না হওয়ার চেষ্টা করি । হয়তো মাসে ২-৩ বার ফজরের সালাত কাজা হয়। (বাকিটা আল্লাহ্ সাক্ষী রয়েছেন)
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? হ্যাঁ
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? চশমা ব্যবহার করি। (মাইনাস পাওয়ার)
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? শিরক।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন ১.সীরাত (রেইনড্রপস) ২.তাওহিদের মূলনীতি ৩. রাসূলের চোখে দুনিয়া ৪.কখনও ঝরে যেও না ৫.ইশকুল অব লাভ ৬.চিন্তাপরাধ ৭.ফেরা ৮.মুমিনের জীবনে আল্লাহর ওয়াদা ৯.নবীজির পদাঙ্ক অনুসরণ ১০.যে জীবন ফড়িঙের যে জীবন জোনাকির
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন শাইখ বিন বায রহিমাহুল্লাহ, আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহ, মুহাম্মদ আবদুল মালেক, শায়খ আহমাদুল্লাহ, আহমাদ মুসা জিবরিল
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন স্বভাবগতভাবে আমি শান্ত, আত্মমর্যাদাবোধসম্পন্ন ও কিছুটা অন্তর্মুখী প্রকৃতির। আমি বাস্তববাদী, অতি আবেগপ্রবণতার পরিবর্তে যুক্তিবোধ ও ভারসাম্যপূর্ণ আচরণকে গুরুত্ব দেওয়ার চেষ্ঠা করি। পরিচিতজনদের কাছে আমি একজন শান্ত, ধৈর্যশীল ও দায়িত্বশীল মানুষ হিসেবে পরিচিত। আমার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের পড়াশোনা একই বিদ্যালয় থেকে সম্পন্ন হয়েছে (১ম থেকে ১০ম শ্রেণি পর্যন্ত)। পরর্বতীতের কলেজের ২য় বর্ষ থেকে একটু একটু করে ইসলাম বুঝা শুরু করি। এইচএসসির ফলাফল এবং কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে না পারা আমার জীবনের একটি গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট ছিল, যা আমাকে নতুনভাবে নিজেকে গড়ে তুলতে ও সামনে এগিয়ে যেতে অনুপ্রাণিত করেছে। নিজের ভেতরের সম্ভাবনা ও সৃজনশীলতাকে নতুনভাবে আবিষ্কার করতে পারি। ছোটবেলা থেকেই আল্লাহ তাআলা তাঁর এই বান্দার প্রতি বিশেষ রহমত ও অনুগ্রহ করেছেন। আলহামদুলিল্লাহ, সমসাময়িক নানা ফিতনা থেকে হেফাজত করেছেন এবং সঠিক পথের দিকে অগ্রসর হওয়ার তাওফিক দান করেছেন। আমি ছোটবেলায় উপলব্ধি করেছি যে, ব্যক্তির আখলাক, চিন্তা-চেতনা ও জীবনধারায় সঙ্গের প্রভাব থাকে প্রবল। তাই উত্তম পরিবেশ ও কল্যাণকর সঙ্গকে গুরুত্ব দেওয়ার কারণে আমার বন্ধু-বান্ধবের পরিসর সবসময় সীমিত ছিল। তবে যারা কাছের মানুষ, তাদের সঙ্গে আন্তরিকতা ও ভালো সম্পর্ক বজায় রাখার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ, দ্বীনের বুঝ অর্জনের পর আল্লাহ তাআলা বিভিন্ন উপায়ে কিছু নেককার ও দ্বীনপ্রিয় মুসলিম ভাইয়ের সঙ্গে আন্তরিক সম্পর্ক স্থাপনের সুযোগ করে দিয়েছেন। এসব সম্পর্ক আমার জন্য কল্যাণকর সঙ্গ, পারস্পরিক নসিহত ও দ্বীনের পথে অগ্রসর হওয়ার একটি মাধ্যম হিসেবে কাজ করছে। বন্ধুত্বের যে অভাব কখনো অনুভূত হয়েছে, বইয়ের সঙ্গ তা অনেকাংশে পূরণ করেছে। বই আমার জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়ায়। বই ছাড়া আমার দিনগুলো অপূর্ণ মনে হয়। বই আমাকে নতুন জ্ঞান, চিন্তার গভীরতা এবং নিজেকে সমৃদ্ধ করার সুযোগ দেয়। অবসর সময়ে ছবি আঁকা, এবং ব্যক্তিগত বাইকে ভ্রমণের মাধ্যমে নতুন কিছু জানা ও নতুন কিছু অভিজ্ঞতা উপভোগ করতে ভালোবাসি। ভাষা শিক্ষার প্রতি আমার বিশেষ আগ্রহ রয়েছে। ইংরেজি ভাষা বুঝতে ও লিখতে পারি। আরবি ও উর্দু ভাষা শিক্ষার সফর চলমান। দ্বীন ইসলামকে জীবনের পূর্ণাঙ্গ পথনির্দেশনা হিসেবে মানি। তবে দ্বীনের বিষয়ে বাড়াবাড়ি পছন্দ করি না; বরং কুরআন ও সুন্নাহর আলোকে ভারসাম্যপূর্ণ, সুন্দর ও মধ্যমপন্থী জীবনধারাকে গুরুত্ব দিই। মুমিন হিসেবে যেসব জিনিসকে অপছন্দ করার সেগুলো অপছন্দ করি। ইহকালে একজন মুমিন হিসেবে আমার অন্যতম স্বপ্ন হলো পরিবারসহ আল্লাহর ঘর পবিত্র কাবা শরিফ যিয়ারত করা। আল্লাহ তাআলা যেন এই আশা পূরণের তাওফিক দান করেন। আর পরকালীন স্বপ্ন: "তিনি তাকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যার পাদদেশে নহরসমূহ প্রবাহিত; সেখানে তারা স্থায়ী হবে; আল্লাহ তো তাকে অতি উত্তম রিয্ক দেবেন।"
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? পাঞ্জাবি
সুন্নতি দাড়ি আছে কি না? কবে থেকে রেখেছেন? হ্যাঁ। ২০১৯ থেকে। (কখনো শেভ করা হয়নি)
টাখনুর উপরে কাপড় পরেন? হ্যাঁ
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? হ্যাঁ
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? না
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? দ্বীনি ইলম অর্জন
পেশাগত তথ্য
পেশা বেসরকারী চাকুরী
পেশার বিস্তারিত বিবরণ একটি পাবলিশিং হাউজে লিড ডিজাইনার হিসেবে কর্মরত আছি।২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছি। আলহামদুলিল্লাহ উপার্জন হালাল।
মাসিক আয় ৩৫০০০
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? হ্যাঁ
বিয়ের পর স্ত্রীকে পর্দায় রাখতে পারবেন? হ্যাঁ
বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? প্রাতিষ্ঠানিক শিক্ষার ক্ষেত্রে আলোচনা সাপেক্ষে। (পড়াশোনা সম্পর্কে আমার ব্যক্তিগত দর্শন হলো: এটি আত্মগঠন, আত্মবিকাশ ও আল্লাহর সন্তুষ্টি অর্জনের এক অবিরাম যাত্রা।)
বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? না
বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? ঢাকা।
আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে কোনো উপহার আশা করবেন কি না? না।
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? আল্লাহ তাআলা মানুষকে এমন ফিতরাতের ওপর সৃষ্টি করেছেন যে, সে একা পরিপূর্ণভাবে জীবনযাপন করতে পারে না। তার একজন নেক জীবনসঙ্গীর প্রয়োজন, যার সঙ্গে ভালোবাসা, প্রশান্তি, দয়া ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে জীবন অতিবাহিত করা যায়। বিয়ে সেই ফিতরাতেরই স্বাভাবিক ও হালাল পরিপূর্ণতা। এটি শুধু ব্যক্তিগত চাহিদা পূরণের মাধ্যম নয়; বরং দ্বীনকে সংরক্ষণ, চরিত্রকে পবিত্র রাখা এবং আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে একটি কল্যাণকর পরিবার গড়ে তোলার অন্যতম মাধ্যম। আর এটি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সুন্নাহ। এই উপলব্ধি থেকেই আমি বিয়ে করতে আগ্রহী।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 18-20
উচ্চতা ৫'১* অথবা ৫'১+
গাত্রবর্ন উজ্জল শ্যামলা, ফর্সা, উজ্জল ফর্সা
পেশা SSC/HSC/ কওমি মাদ্রাসা ব্যকগ্রাঊন্ড
জেলা ঢাকা ও কুমিল্লা হলে ভালো (আচার-সংস্কৃতির দিক থেকে) হয়। অন্যন্যা বিভাগের ক্ষেতেও সমস্যা নেই তেমন।
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা শিক্ষার্থী
অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত, নিম্ন-মধ্যবিত্ত
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
• আমার প্রত্যাশা, জীবনসঙ্গী হিসেবে এমন একজন দ্বীনদার ও আল্লাহভীরু মানুষকে পাওয়া, যিনি কুরআনে বর্ণিত মু'মীনাহ এর গুণাবলি অর্জনের চেষ্টা করেন। যিনি দ্বীনের পথে চলতে আগ্রহী, উত্তম চরিত্রের অধিকারী এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একটি শান্তিপূর্ণ ও কল্যাণময় পরিবার গড়ে তুলতে আগ্রহী। • যিনি জ্ঞানার্জনকে ভালোবাসেন এবং নিজেকে উত্তম মানুষ হিসেবে গড়ে তোলার চেষ্টা করেন। একজন জ্ঞানপিপাসু ও পড়ুয়া মানুষ পরিবারে সুন্দর চিন্তা, প্রজ্ঞা ও কল্যাণের পরিবেশ তৈরি করতে সহায়ক হন। আত্মউন্নয়নের পথে মানুষ কখনো এক জায়গায় স্থির থাকে না। হয় সে ধীরে ধীরে উন্নতির পথে এগিয়ে যায়, অথবা অবচেতনভাবে পিছিয়ে পড়তে থাকে। এই উন্নতির পথে জ্ঞান অর্জনই মানুষের অন্যতম প্রধান সহায়ক। তাই আজীবন শেখা ও নিজেকে সংশোধন করার অর্জনের প্রচেষ্টাকে আমি অত্যন্ত গুরুত্ব দিই। যেমনটা শাইখ আতিক উল্লাহ বলে থাকেন "পড়ুয়া মেয়েকে বধুয়া করুন!" • জীবনসঙ্গী সাংসারিক কাজকর্ম সম্পর্কে সচেতন ও দায়িত্বশীল হবেন। বিয়ের পর সুন্দরভাবে সংসার গুছিয়ে পরিচালনা করার মানসিকতা রাখবেন। যদি বর্তমানে সব ধরনের সাংসারিক কাজে অভিজ্ঞতা না থাকে, তবে শেখার আগ্রহ ও মানসিকতা থাকা গুরুত্বপূর্ণ বলে মনে করি, যাতে ভবিষ্যতে পারিবারিক দায়িত্ব সুন্দরভাবে পালন করতে পারেন। • জীবন সবসময় একই গতিতে চলে না; নদীর মতোই এর পথে ভাঙা-গড়া, সুখ-দুঃখ ও নানা বাস্তবতার সম্মুখীন হতে হয়। তাই জীবনসঙ্গীর মধ্যে বাস্তবতা বোঝার মতো পরিপক্বতা, ধৈর্য ও গভীর চিন্তাশীলতা থাকা প্রত্যাশা করি। • মানুষের স্বাভাবিক প্রবৃত্তির মধ্যে কিছু দুর্বলতা যেমন অহংকার, হিংসা ও অতিরিক্ত আকাঙ্ক্ষা থাকতে পারে। তবে একজন মানুষের সৌন্দর্য হলো নিজের এসব প্রবণতাকে সচেতনতা, আত্মসংযম ও উত্তম চরিত্রের মাধ্যমে নিয়ন্ত্রণ করতে পারা। জীবনসঙ্গীর মধ্যে বিনয়, সহমর্মিতা ও আত্মশুদ্ধির মানসিকতা থাকা প্রত্যাশা করি। • প্রয়োজন অনুযায়ী ব্যয় করার অভ্যাস থাকবে, তবে অপ্রয়োজনীয় ভোগ-বিলাসিতা বা অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষী জীবনযাপনের প্রতি যেন আকর্ষণ না থাকে। মিতব্যয়িতা, দায়িত্বশীলতা ও ভারসাম্যপূর্ণ জীবনধারাকে আমি গুরুত্ব দিই। • জীবনসঙ্গীর ক্ষেত্রে পারস্পরিক সম্মান, বিশ্বাস, ও মূল্যবোধকে আমি অত্যন্ত গুরুত্ব দিই। অতীতের বিষয়গুলোতে সততা ও স্বচ্ছতা থাকা প্রত্যাশা করি। সম্পর্কের ক্ষেত্রে নারী-পুরুষ উভয়ের পারস্পরিক দায়িত্ব, সহযোগিতা ও ভারসাম্যপূর্ণ চিন্তাধারাকে আমি মূল্যবান মনে করি। • অপ্রয়োজনীয় স্ক্রিন আসক্তি, অতিরিক্ত সামাজিক যোগাযোগমাধ্যম নির্ভরতা এবং ইসলামী মূল্যবোধের পরিপন্থী বিষয় থেকে দূরে থাকার মানসিকতা থাকা কাম্য। আল্লাহ আমাদের সবাইকে উত্তম চরিত্র ও সঠিক পথে থাকার তাওফিক দান করুন। • জীবনসঙ্গীর জন্য আন্তরিক ভালোবাসা, সম্মান ও বিশ্বাসের এক সুন্দর বন্ধন গড়ে তোলার প্রত্যাশা রাখি। আমার হৃদয়ের সকল আন্তরিকতা ও ভালোবাসা সেই 'বিশেষ মানুষ' এর জন্য সযত্নে তুলে রেখেছি, যার সঙ্গে জীবনের পথ একসঙ্গে চলার সুযোগ হবে। একইভাবে, তার কাছ থেকেও আমি এগুলো প্রত্যাশা রাখি। • পরিশেষে, মহান আল্লাহর কাছে দুআ করি—যিনি আমার জন্য কল্যাণকর ও উপযুক্ত এবং যার জন্য আমিও উপযুক্ত এবং কল্যাণের কারণ হতে পারব, আল্লাহ যেন আমাদের একত্রিত করার উত্তম ব্যবস্থা করেন। নিশ্চয়ই আল্লাহ সর্বোত্তম পরিকল্পনাকারী এবং তাঁর সিদ্ধান্তেই প্রকৃত কল্যাণ নিহিত রয়েছে।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

মেঘনা এলাকার আরও পাত্রের বায়োডাটা

Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #6370

বয়স
26 বছর
উচ্চতা
৫′ ৫″
পেশা
প্রবাসী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
মেঘনা, কুমিল্লা, চট্টগ্রাম
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #3095

বয়স
36 বছর
উচ্চতা
৫′ ৫″
পেশা
মাদ্রাসা শিক্ষক
বৈবাহিক অবস্থা
ডিভোর্সড
স্থায়ী ঠিকানা
মেঘনা, কুমিল্লা, চট্টগ্রাম
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #9167

বয়স
26 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
ব্যবসায়ী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
মেঘনা, কুমিল্লা, চট্টগ্রাম
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #9263

বয়স
23 বছর
উচ্চতা
৫′ ৮″
পেশা
ব্যবসায়ী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
মেঘনা, কুমিল্লা, চট্টগ্রাম
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #10777

বয়স
27 বছর
উচ্চতা
৫′ ৫″
পেশা
শিক্ষার্থী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
মেঘনা, কুমিল্লা, চট্টগ্রাম
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #10533

বয়স
26 বছর
উচ্চতা
৫′ ৯″
পেশা
শিক্ষার্থী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
মেঘনা, কুমিল্লা, চট্টগ্রাম
কুমিল্লা জেলার সব পাত্রের বায়োডাটা দেখুন