| প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন?
|
জি পড়ি, ছোট বেলা থেকে পড়া হয়, নানার কাছে ছিলাম তো তাই নামাজ ছাড়া খাবার বন্ধ ছিল ক্লাস ২ থাকা কালীন সময় থেকে |
| সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়?
|
সাধারণত কাজা হয় না কিন্তু যখন ট্রাভেল করা হয় বা কোথাও যাওয়া হয় তখন কাজা হয়, মাসে ২/১ দিন ফজর এ উঠতে পারি না |
| শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন?
|
জি আলহামদুলিল্লাহ
|
| আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে?
|
এসিডিটি সমস্যা ছিল বাহিরের খাবার খাওয়া বন্ধ করে দেওয়া এবং নিয়ম করে চলার পরে আলহামদুলিল্লাহ এখন ভালো আছি
|
| মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি?
|
শিরক
|
| আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন
|
কুরআন সুন্নাহর আলোকে ইসলামী আকীদা, আল ফিকহুল আকবর (বঙ্গানুবাদ ও ব্যাখ্যা), কুরআন-সুন্নাহর আলোকে পোশাক, পর্দা ও দেহ-সজ্জা, দৈনন্দিন মাসনূন দুআ ও যিকর
|
| আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন
|
খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর, শায়খ আহমাল্লাহ, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ , আব্দুল্লাহ বিন আব্দুরাজ্জাক, জাকির নায়ক , মুফতি হুবলি, মুফতি মেনক
|
| নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন |
সারাদিন যেহেতু অফিস এর কাজে ব্যাস্ত থাকি মাঝে মধ্যে একটু প্রশান্তির জন্য ঘুরতে পছন্দ করি, নতুন কিছু শিখতে পছন্দ করি, নতুন নতুন আইডিয়া নিয়ে ব্যাবসা করার চেষ্টা করি, ফ্যামেলি মেম্বার দের বিপদে আপদে, আর্থিক বা মানুষিক ভাবে সার্ধের মধ্যে পশে দাঁড়ানোর চেষ্ষ্টা করি, সব সময় চেষ্টা করি নিজের একটু কষ্ট হলে ও অন্য কারো উপকার করতে, পরিবারের সদস্যদের খোঁজ খবর নিতে ভালো লাগে। আল্লাহর কাছে দোয়া করি এমন জীবনসঙ্গী যেন পাই যে আমার পছন্দ-অপছন্দ গুরুত্ব দেয় এবং দুনিয়া ও জান্নাতের সাথী হয়। একসাথে বাইতুল্লাহ জিয়ারত করার ইচ্ছা আছে। ***চারিত্রিক বৈশিষ্ট্য*** সাধারণ জীবন যাপন করতে পছন্দ করি। অপচয়, অনর্থক কথাবার্তা এবং কাজের প্রতি অমনোযোগী। পরকালে জবাবদিহিতার ভয় করি। কথায় কাজে সৎ, স্বচ্ছ, শৃঙ্খল থাকার চেষ্টা করি, নিজের কাজে একটু অগোছালো, কেউ মিথ্যা অপবাদ দিলে মনে কষ্ট পাই। ***পছন্দঃ*** নৈতিক গুণাবলীতে সমৃদ্ধ এমন সব মানুষদের সংস্পর্শে থাকা ভীষণ পছন্দ। নিজেকে জানতে, শিখতে, বুঝতে, ধারণ করতে স্বাচ্ছন্দ্যবোধ করি। ত্রুটিগুলো খুঁজে খুঁজে সংস্কার করতে পছন্দ করি। ভুল হলে ভুল স্বীকার করা, ভুল স্বীকারোক্তি শোনা দুটোই ভালো লাগার অন্তর্ভুক্ত। সৎসঙ্গ পছন্দ করি। ***অপছন্দঃ*** মোনাফিক টাইপের মানুষ যারা কথা বললে মিথ্যা বলে, আমানতের খেয়ানত করে, কথা দিলে তা ভঙ্গ করে।কাউকে আঘাত করে, ছোট করে কথা বলাটা মারাত্মক অপছন্দ। নিজের দোষে চোখ পড়ে না, অকৃতজ্ঞ, বাচাল, হিংসুক, ঋণ করায় অভ্যস্ত এমন ব্যক্তিকে আমার অপছন্দ। প্রয়োজনের অতিরিক্ত কোন কিছুই পছন্দ করি না। হোক বস্তুগত, অবস্তুগত, ভালো লাগা, ভালোবাসার। আর্থিক লেনদেনে অস্বচ্ছতা,
|