Profile

বায়োডাটা নং : 9150

বায়োডাটার ধরণ পাত্রীর বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 1996
উচ্চতা ৫′ ২″
গাত্রবর্ন শ্যামলা
ওজন ৫৮ কেজি কেজি
রক্তের গ্রুপ বি পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা , চট্টগ্রাম, চট্টগ্রাম
এলাকা/গ্রামের নাম: লালখান বাজার, চট্টগ্রাম।
বর্তমান ঠিকানা , চট্টগ্রাম, চট্টগ্রাম
এলাকা/গ্রামের নাম: লালখান বাজার, চট্টগ্রাম।
কোথায় বড় হয়েছেন? চট্টগ্রাম (জন্মস্থান - স্কুল ও কলেজ চট্টগ্রামে), কুমিল্লা (অনার্স-মাস্টার্স করা হয় কুমিল্লাতে)
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০১৩
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ+
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০১৫
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? বি.এস.সি (গণিত) (সিজিপিএ - ৩.৭৪)
শিক্ষা প্রতিষ্ঠানের নাম কুমিল্লা বিশ্ববিদ্যালয়
পাসের সন ২০২১ (সার্টিফিকেটে ২০১৯, করোনার কারণে ২০২১ সালে শেষ হয়েছে)
স্নাতকোত্তর /কামিল পড়াশোনার বিষয় এম.এস.সি (গণিত) (সিজিপিএ - ৩.৯৩)
শিক্ষা প্রতিষ্ঠানের নাম কুমিল্লা বিশ্ববিদ্যালয়
পাসের সন ২০২৩ (সার্টিফিকেটে ২০২০, করোনা এবং থিসিসের কারণে ২০২৩ সালে শেষ হয়েছে)
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ ব্যবসায়ী (মুদি শপ)
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ গৃহিণী
আপনার কতজন ভাই আছে? ২ জন
ভাইদের তথ্য ১ম জন ডিগ্রি কমপ্লিট। অবিবাহিত। ২য় জন ত্রিপলি ৩য় বর্ষ, চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট। অবিবাহিত।
আপনার কতজন বোন আছে? নেই
চাচা মামাদের পেশা আমার বাবারা ৪ ভাই ২ বোন। বড় চাচা : মৃত মেজ চাচা : অসুস্থ। বাসা ভাড়া দিয়ে জীবিকা নির্বাহ করেন। ছোট চাচা : জব করেন। বড় ফুফু : গৃহিণী ছোট ফুফু : গৃহিণী আমার মায়েরা ৩ ভাই ৩ বোন। বড় মামা : প্রবাসী। মেজো মামা : প্রবাসী ছোট মামা : ব্যবসায়ী (ফার্মেসি শপ) মেজো খালা : গৃহিণী ছোট খালা : গৃহিণী
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ চট্টগ্রামে লালখান বাজার সংলগ্ন আমাদের সেমিপাকা বাসা আছে, যা ভাড়া দেওয়া হয়েছে। এখন আমরা ফ্ল্যাট বাসায় ভাড়া থাকি। আমাদের পৈত্রিক বাড়ি লক্ষ্মীপুর জেলায়। সেখানে উত্তরাধিকার সূত্রে, বাবার ভালো পরিমাণ জায়গা জমি আছে, আলহামদুলিল্লাহ।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? আমার পরিবারের সবাই সলাত আদায় করে। আমার আম্মু এবং আমি পর্দা মেন্টেইন করে চলি। আমি আর আম্মু কঠোরভাবে মাহরাম, নন-মাহরাম মেনে চলার চেষ্টা করি। ফ্যামিলির মেম্বারদের মধ্যে দ্বীনি ইলমের ঘাটতি আছে। আল্লাহ তায়া'লার কাছে দোয়া করি, আল্লাহ তাদেরকে পরিপূর্ণ দ্বীনের বুঝ দান করুক - আমীন।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? জী। ১২ বছর থেকে নামাজ পড়ি।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? ১৫ দিন বা মাসে ১ বার ফজরের সলাত মিস হয়।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? আলহামদুলিল্লাহ পারি, আরো শুদ্ধ করার লক্ষ্যে IOM এবং Noor Ul ILM Quran School এ অধ্যয়নরত।
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? না
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? মাজারে যাওয়া শির্ক বলতে আসলে কবরে শায়িত কোন ওলী বা বুযুর্গের জন্য যে কোন ধরনের ইবাদাত সম্পাদন বা ব্যয় করাকে বুঝানো হয়। বর্তমান যুগের মাজারকে শির্কের কুঞ্জ বা আড্ডা বলা যেতে পারে। এমন কোন শির্ক নেই যা কোন না কোন মাজারকে কেন্দ্র করে অনুশীলিত হচ্ছে না। আহবান, ফরিয়াদ, আশ্রয়, আশা, রুকু, সিজদাহ্, বিনম্রভাবে কবরের সামনে দাঁড়ানো, তাওয়াফ, তাওবা, জবাই, মানত, আনুগত্য, ভয়, ভালোবাসা, তাওয়াক্কুল, সুপারিশ ও হিদায়াত কামনা করার মত বড় বড় শির্ক যে কোন কবরের পার্শ্বে নির্বিঘ্নে চর্চা করা হচ্ছে।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন রাসুলুল্লাহ (সাঃ) এর সিরাহ-আর-রাহিকুল মাখতুম, প্যারাডক্সিকাল সাজিদ ১ এবং ২, বেলা ফুরাবার আগে।
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন ডা. জাকির নায়েক, ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রঃ), শায়খ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, ড. মুহাম্মদ মঞ্জুর ইলাহি।
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন আমি খুব সাধারণ পরিবারের মেয়ে। মধ্যবিত্ত পরিবারে বড় হওয়ার ফলে জীবনের বাস্তবতা খুব কাছ থেকে বুঝতে শিখেছি। উচ্চাকাঙ্খা কখনোই ছিল না। সাধারণভাবে জীবনযাপন করতে পছন্দ করি। আমার পরিবার সমাজের গতানুগতিক মুসলিম পরিবারদের মতোই দ্বীন পালন করতো। ছোটবেলা থেকে দ্বীনি পরিবেশে বেড়ে না ওঠার কারণে জীবনের অনেকটা সময় ইসলামের ব্যাপারে গাফেল ছিলাম, সাধারণ মুসলিমের মতোই চলাফেরা করেছি তবে তা বোরকা পরে। ২০২০ সালে রব হিদায়াতের পরশ দেন আমাকে, আলহামদুলিল্লাহ। এখন প্রতিনিয়ত চেষ্টা চলে রবের হুকুম মেনে চলার। আর দোয়া করি রবের দরবারে "হে আমাদের রব, আপনি হিদায়াত দেয়ার পর আমাদের অন্তরসমূহ বক্র করবেন না এবং আপনার পক্ষ থেকে আমাদেরকে রহমত দান করুন। নিশ্চয় আপনি মহাদাতা"। (সূরা আল-ইমরান, আয়াত : ৮) আমার পরিবারও পূর্বের চেয়ে বর্তমানে দ্বীনি বিষয়ে অনেক সচেতন হচ্ছে আলহামদুলিল্লাহ। পারিবারিক কিছু কারণে দ্বীনি ইলম অর্জনে পিছিয়ে আছি, দ্বীনি পড়াশোনা প্রাতিষ্ঠানিকভাবে করা হয়ে ওঠেনি। ফলে দ্বীনি সহবতের অভাবটা অনুভব করি। তবে ইচ্ছে ভবিষ্যতে জীবনসঙ্গীর সংস্পর্শে থেকে দ্বীনি শিক্ষা লাভ করব, কোরআন সহিহ শুদ্ধভাবে হিফজ করব, ইং-শা-আল্লাহ। আমার খুব ইচ্ছে একদিন জীবনসঙ্গীকে নিয়ে নবীজি (সাঃ) এর দেশ ঘুরবো, বায়তুল্লাহ জিয়ারত করব ইং-শা-আল্লাহ। আল্লাহর সৃষ্টি ঘুরে দেখতে ভালো লাগে, ইসলামিক বই পড়তে এবং লেকচার শুনতে পছন্দ করি। আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার চেষ্টা করি (মাহরামদের মধ্যে)। আমি মিশুক প্রকৃতির। নিজের পরিবারের মানুষ গুলোর সাথে সময় কাটাতে ভালোবাসি। সরলতা পছন্দ করি। হক মানার মানসিকতা আছে, কেউ ভুল শুধরে দিলে খুশি হই, প্রতিনিয়ত আত্মিক উন্নয়নের চেষ্টা করি। কোরআন ও সুন্নাহকে মানদণ্ড রেখে জীবন অতিবাহিত করতে চায়। শির্ক বিদআত মুক্ত থাকতে চায়। সকল প্রকার ইসলাম বিরোধী পশ্চিমাদের এজেন্ডাগুলোকে মারাত্মক ভাবে অপছন্দ করি। মিথ্যা, পরনিন্দা, গীবত, অসৎ চরিত্র, বদমেজাজ, লৌকিকতা, অহংকার, বান্দার হক নষ্ট হওয়ার মতো সকল প্রকার কার্যকলাপকে অপছন্দ করি। 🔴বিয়ের ব্যাপারে বলতে গেলে, আমার ইচ্ছে হচ্ছে মসজিদে বিয়ে হবে এবং সম্পূর্ণ রাসুলুল্লাহ (সাঃ) এর সুন্নাহ মোতাবেক করতে চাই।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? বোরকা, নিকাব সহ হিজাব, হাত মোজা এবং পা মোজা ও পরি। শরিয়ত সম্মত পর্দা করি,আলহামদুলিল্লাহ।
কবে থেকে নিকাব সহ পর্দা করছেন? বোরকা পড়ছি ২০১৬ সাল থেকে, আর নিকাব সহ পর্দা করা হয় ২০২৪ সালের অক্টোবর মাস থেকে।
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? জী, কঠোরভাবে মানার চেষ্টা করি।
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? না
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? আহলে হাদীস / সালাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? না
পেশাগত তথ্য
পেশা শিক্ষার্থী
পেশার বিস্তারিত বিবরণ একাডেমিক পড়াশোনা শেষ করেছি। Islamic Online Madrasa(IOM) এবং Noor Ul ILM Quran School এ অধ্যয়নরত, আলহামদুলিল্লাহ।
মাসিক আয় স্টুডেন্ট পড়ানো হয়।
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জী
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? বিয়ে শব্দটা দুই অক্ষরের হলেও এর সাথে যুক্ত হয়ে আছে অনন্ত জীবন। বিয়ে ক্ষনস্থায়ী দুনিয়ায় দীর্ঘস্থায়ী একটি বন্ধন। বিয়েই মূলত মুমিন নারীর ক্যারিয়ার গঠনের মূল প্রতিপাদ্য বিষয়। ফিতনাময় এই সমাজে নিজের চরিত্রের হেফাজতের জন্য, দ্বীন পালনের জন্য, ইসলামিক পরিবার গঠনের জন্য বিয়ে করা আবশ্যক। একজন প্রকৃত মুত্তাকী ব্যক্তির কাছে বিয়ের গুরুত্ব ব্যাপক। মহান আল্লাহ তায়া'লা বলেন: "তিনি তোমাদের জন্য তোমাদের মধ্যে হতে সৃষ্টি করেছেন তোমাদের সঙ্গিনীদের যাতে তোমরা তাদের সাথে শান্তিতে বাস করতে পার এবং তিনি তোমাদের মধ্যে পারস্পরিক ভালবাসা ও দয়া সৃষ্টি করেছেন"। (সূরা: রুম, আয়াত: ২১) বিয়ের মাধ্যমেই গড়ে উঠে দুনিয়ার জীবনে আখিরাত গঠনের সুযোগ। স্বামী, স্ত্রী যদি তাক্বওয়াবান, দ্বীনদার ও ইলম, আমলওয়ালা হয় তাহলে সন্তানরা ও তেমনই হয়। এই সন্তানরা হয় ইসালে সাওয়াবের মাধ্যম। মা, বাবার নাযাতের উসিলা। দুনিয়া মূলত মুমিনের জন্য কারাগার। আর স্বামী, স্ত্রী সন্তান-সন্ততি পার্থিব জীবনের সৌন্দর্য। মানুষ মূলত ফিতরাতগত দিক দিয়ে দুর্বল। মানুষ চাই সাহচার্য। বিয়ে করছি উত্তম জীবনসঙ্গীর জন্য, যিনি আমার দুনিয়া ও আখিরাতের সাথী হবেন। আমার সন্তানদের উত্তম আখলাক সম্পূর্ণ পিতা হবেন। যিনি হবেন আমার ইলম ও আমলের সহযোগী। ইং-শা-আল্লাহ।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 29-36
উচ্চতা ৫'৫ - ৬ ফুট।
গাত্রবর্ন শ্যামলা, উজ্জল শ্যামলা, ফর্সা
পেশা জেনারেল বা কওমি। (স্নাতক বা স্নাতকোত্তর)
জেলা চট্টগ্রাম, লক্ষ্মীপুর,ঢাকা। (চট্টগ্রাম হলে ভালো হয়)
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা হাফেজ, সরকারি চাকুরিজীবি, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বেসরকারি চাকুরিজীবি, হালাল যেকোন ব্যবসা।
অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত।
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
জীবনসঙ্গী হিসেবে এমন একজনকে চাই, যার আকিদা হবে সহীহ। যিনি হবেন আহলুস সুন্নাহ ওয়াল জামায়াত এর আকিদায় বিশ্বাসী। যিনি পৃথিবীর সবকিছুর চেয়ে আল্লাহ ও তাঁর রাসুল (সাঃ) কে বেশি ভালোবাসেন। আর যার দিকে তাকালে রাসুল (সাঃ) এর সুন্নাহ (দাড়িকে ছেড়ে দেওয়া এবং উত্তম লেবাস) দৃশ্যমান হবে। যার ভিতর থাকবে কর্মঠ, ধৈর্যশীল, চক্ষুশীতলকারী, পরোপকারী, তাকওয়াবান, উত্তম আখলাক, আল-ওয়ালা ওয়াল-বারা, হক যুক্তি যুক্ত বিষয় মেনে নেওয়ার মানসিকতা, নিজের রাগ নিয়ন্ত্রণ করার সক্ষমতা। গায়রত সম্পূর্ণ ব্যক্তিত্ব হবে, যিনি আমার পর্দার ব্যাপারে সচেতন থাকবেন, নিজের দৃষ্টির হেফাজত করবেন। পরিবারে দ্বীনি পরিবেশ থাকবে। যিনি চাইবেন তার আহলিয়াকে দুনিয়ার কেউ না দেখুক। যিনি তার আহলিয়ার ব্যাপারে একাই কর্তৃত্ব রাখবেন। যার কাছে সৌন্দর্যের চাইতে দ্বীনদারিতা অধিক প্রাধান্য পাবে। আল্লাহর কাছে এ দুনিয়া একটা মশার ডানার চাইতে ও মূল্যহীন। তুচ্ছ মূল্যহীন এই দুনিয়াকে প্রাধান্য দিতে গিয়ে যাতে আল্লাহর কোন বিধান লঙ্ঘন না হয়, সে বিষয়ে সচেতন থাকবেন। কোরআনে সফলতার সংজ্ঞা হলো জান্নাতে যাওয়া। যা জীবনের একমাত্র লক্ষ্য হওয়া উচিত। আমি এমন একজন মানুষের সহধর্মিনী হতে চায়, যাতে আমাদের লক্ষ্য হবে অভিন্ন। অনন্ত মহাযাত্রা পরকালের পথে আল্লাহ তায়া'লার সাথে আমি এবং আমার জীবনসঙ্গী জান্নাতে দেখা করতে পারি। চিরস্থায়ী জান্নাতের সুখের স্বাদ আস্বাদন করতে পারি। জীবনসঙ্গীর সাথে আল্লাহ তায়া’লা ওহীর জ্ঞান অর্জন করার প্রবল আগ্রহ আছে। যিনি নিজে বই পড়ুয়া হবেন এবং আমাকেও বই পড়তে সাহায্য করবেন। আল্লাহ তায়া’লার কাছে এমন একজন জীবনসঙ্গী প্রত্যাশা করি।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

চট্টগ্রাম এলাকার আরও পাত্রীর বায়োডাটা

Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #1532

বয়স
24 বছর
উচ্চতা
৫′ ৬″
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
হাটহাজারী, চট্টগ্রাম, চট্টগ্রাম
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #4802

বয়স
20 বছর
উচ্চতা
৫′
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
চন্দনাইশ, চট্টগ্রাম, চট্টগ্রাম
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #4861

বয়স
22 বছর
উচ্চতা
৫′ ২″
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
মীরসরাই, চট্টগ্রাম, চট্টগ্রাম
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #1414

বয়স
22 বছর
উচ্চতা
৫′ ১″
গাত্রবর্ন
শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
রাউজান, চট্টগ্রাম, চট্টগ্রাম
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #1277

বয়স
25 বছর
উচ্চতা
৫′
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
সাতকানিয়া, চট্টগ্রাম, চট্টগ্রাম
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #6130

বয়স
26 বছর
উচ্চতা
৫′ ৩″
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
চন্দনাইশ, চট্টগ্রাম, চট্টগ্রাম
চট্টগ্রাম জেলার সব পাত্রীর বায়োডাটা দেখুন