Profile

বায়োডাটা নং : 9118

বায়োডাটার ধরণ পাত্রীর বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 2003
উচ্চতা ৫′ ১″
গাত্রবর্ন ফর্সা
ওজন ৫৭ কেজি কেজি
রক্তের গ্রুপ এ+
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা ফুলগাজী, ফেনী, চট্টগ্রাম
এলাকা/গ্রামের নাম: উত্তর ধর্মপুর, আমজাদহাট
বর্তমান ঠিকানা , চট্টগ্রাম, চট্টগ্রাম
এলাকা/গ্রামের নাম: মনছুরাবাদ, ডবলমুরিং
কোথায় বড় হয়েছেন? চট্টগ্রাম
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতক চলমান
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০১৯
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ+
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০২১
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ+
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? Soil Science
শিক্ষা প্রতিষ্ঠানের নাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
এখন কোন বর্ষে পড়ছেন? ৪র্থ বর্ষ
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ চট্টগ্রামে ব্যবসা করছেন। ব্যবসায়ী ( টেইলর্স এন্ড ফেব্রিক্স )
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ গৃহিণী
আপনার কতজন ভাই আছে? ১ জন
ভাইদের তথ্য শ্রেণী - ২য় বায়তুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসা, চট্টগ্রাম
আপনার কতজন বোন আছে? ১ জন
বোনদের তথ্য অনার্স ১ম বর্ষ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
চাচা মামাদের পেশা চাচাদের পেশা -- বড় জেঠা - মৃত মেজ জেঠা - শিক্ষক ছোট জেঠা- ইতালি প্রবাসী আব্বু বড় চাচা - কুয়েত প্রবাসী মেজ চাচা - কুয়েত প্রবাসী সেজ চাচা - কুয়েত প্রবাসী ছোট চাচা - কুয়েত প্রবাসী মামাদের পেশা -- বড় মামা- সরকারি চাকুরীজীবি ছোট মামা - ব্যবসায়ী
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ আলহামদুলিল্লাহ্, আমরা আর্থিকভাবে সচ্ছল। বাবার ব্যবসা ও আমাদের পড়াশোনার সুবাদে চট্টগ্রামে ভাড়া বাসায় থাকি। আমাদের গ্রামের বাড়িতে নিজস্ব একতলা বিল্ডিং বাড়ি রয়েছে। এছাড়াও গ্রামে আব্বুর নিজস্ব ফসলি জমি আছে,বড় চাচার সঙ্গে শেয়ারে সড়কের পাশে জমি আছে এবং উত্তরাধিকারসূত্রে দাদার জমিও রয়েছে, আলহামদুলিল্লাহ্। বড় চাচার সঙ্গে শেয়ারে আমাদের দুটি দোকান রয়েছে, যেগুলো সড়কের পাশে নিজস্ব জমির ওপর অবস্থিত এবং বর্তমানে ভাড়া দেওয়া আছে। এছাড়াও চট্টগ্রাম শহরে আব্বুর দুটি দোকান রয়েছে। এর মধ্যে একটি দোকান আব্বুর নিজস্ব কেনা এবং সেটিও বর্তমানে ভাড়া দেওয়া আছে। আমাদের পরিবার সামাজিকভাবে সম্মানিত আলহামদুলিল্লাহ্। [ আমার মাস্টার্স সম্পন্ন হলে আমার পরিবার ফেনীতে শিফট হবেন ইন শা আল্লাহ্ ]
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? পারিবারিক দ্বীনি পরিবেশ আলহামদুলিল্লাহ্ ভালো। আব্বু, আম্মু ৫ ওয়াক্ত সালাত আদায় করেন । আব্বু ওমরাহ সম্পন্ন করেছেন। ঐরকমভাবে মাহরাম নন মাহরাম মেনে চলেন না কিন্তু কেউ যদি মেনে চলতে চায় সেক্ষেত্রে পরিপূর্ণ সহযোগিতা করেন। আমি দ্বীনি বিষয়ে, মাহরাম নন মাহরাম মেনে চলার বিষয়ে আমার পরিবার থেকে পরিপূর্ণ সহযোগিতা পেয়েছি আলহামদুলিল্লাহ্।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? হ্যা আলহামদুলিল্লাহ্।২০২০ সাল থেকে নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? কাযা না করার সর্বোচ্চ চেষ্টা করি। কিন্তু ফজর কাযা হয়ে যায় সপ্তাহে ১/২ ওয়াক্ত।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? জি আলহামদুলিল্লাহ্।
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? না। তবে মাইগ্রেন পেইন আছে।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? সিজদা করা বা কিছু চাওয়া শিরক
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন জীবন যদি হতো নারী সাহাবীর মতো, বেলা ফুরাবার আগে, শিকড়ের সন্ধানে
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন শায়খ হারুন ইজহার হাফিজাহুল্লাহ, শায়খ আহমাদুল্লাহ, মিজানুর রহমান আজহারী, ডঃ খোন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহ
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন আমি আল্লাহ তায়ালার খুব নগন্য এবং গুনাহগার বান্দা। নিজেকে খুব দ্বীনদার মনে করি না,প্রতিটা ক্ষণে ক্ষণে নফসের সাথে যুদ্ধ করে যাচ্ছি। খুব সাদামাটা জীবন যাপন করি এবং শান্ত মনের মানুষ। যতটুকু পারি আল্লাহর রাস্তায় সময় দেয়ার চেষ্টা করি।যে কাজটা আমার আল্লাহ পছন্দ করেন সে কাজটাই করার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ আল্লাহ তায়া’লা অনেক নেয়ামত আমাকে দিয়েছেন,নেককারদের সোহবত আল্লাহ ওয়ালাদের সোহবত দিয়েছেন যেটা সত্যিই আমার জন্য এক বিশেষ নিয়ামত আল্লাহর পক্ষ থেকে আলহামদুলিল্লাহ্। পর্দার বিষয়ে অনেক বেশি সচেতন আলহামদুলিল্লাহ্। আমি সফর করতে অনেক বেশি পছন্দ করি, যদিও তেমন কোথাও ভ্রমণ করা হয় না বললেই চলে; আমার ইচ্ছে জীবনসঙ্গীকে সাথে নিয়ে বিভিন্ন স্থানে ভ্রমণ করে আল্লাহর সৃষ্টি এবং সৌন্দর্যকে উপভোগ করবো ইন শা আল্লাহ্। উনিও ভ্রমণপিপাসু হলে ভালো হয়।পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি থাকতে ভালো লাগে, নিজের কাজ নিজে করতে পছন্দ করি। আম্মুকে সকল কাজে সাহায্য করার চেষ্টা করি।আম্মু আব্বুর যাতে কষ্ট না হয় সেদিকে অনেক বেশি খেয়াল রাখি। এছাড়াও টুকটাক এরাবিক ক্যালিগ্রাফি করতে পছন্দ করি।বই কালেকশনের প্রতি একটা ঝোঁক রয়েছে। মিথ্যা, ধোঁকাবাজি সত্যকে গোপন করা,গীবত, অন্যকে ছোট করা ,শো অফ করা, উম্মাহর ঐক্যতা নষ্ট হয় এমন কার্যকলাপ আমার অনেক অপছন্দ।গায়রতহীন, লেবাসধারী মানুষগুলোকেও অনেক বেশি অপছন্দ এবং ঘৃণা করি। পরিবারের সাথে বেশি সময় কাটানোর চেষ্টা করি।সবসময় হারাম থেকে বেচে থাকার চেষ্টা করি।জীবনে অন্তত একবার হলেও বায়তুল্লাহর মুসাফির হতে চাই ইন শা আল্লাহ্। ইসলামিক অনলাইন মাদ্রাসায় আমি বর্তমানে আলিম কোর্স ( ব্যাচেলর অফ আর্টস ইন দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ) ৫ম সেমিস্টারে পড়ছি। ইচ্ছে আছে আলিম কোর্স শেষ হলে দাওরায়ে হাদিস পড়ার ইন শা আল্লাহ্। কুরআন হিফজের ইচ্ছে আছে ইন শা আল্লাহ্। আমলী সূরাগুলো হিফজ করার চেষ্টা করছি বর্তমানে। দ্বীনি শিক্ষায় মানুষকে শিক্ষিত করার জন্য নিজেকে নিয়োজিত করতে চাই যাতে আমার মৃত্যুর পর ও সেটা সাদাকায়ে জারিয়া হিসেবে থাকে ইন শা আল্লাহ্।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? কালো বোরকা ও হাত- পা মোজাসহ নিকাব পরি
কবে থেকে নিকাব সহ পর্দা করছেন? নিকাবসহ পর্দা করছি ২০২৪ সালের ডিসেম্বর থেকে। বোরকা পরা শুরু করেছি ২০২০ থেকে,তখন বোরকা হিজাব মাস্ক পরা হতো।নিকাব পরা শুরু করেছি ২০২৪ এর ডিসেম্বর থেকে।
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? জি আলহামদুলিল্লাহ্
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? না।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? IOM এর একটি প্রজেক্টে খেদমতে নিযুক্ত আছি।
পেশাগত তথ্য
পেশা শিক্ষার্থী
পেশার বিস্তারিত বিবরণ শিক্ষার্থী
মাসিক আয়
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জি আলহামদুলিল্লাহ্
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? অর্ধেক দ্বীন পূর্ণ করার জন্য, এই ফিতনাময় পরিবেশ থেকে নিজেকে হেফাজতের জন্য। সর্বোপরি জীবনকে সুন্দর ও সাবলীলভাবে গঠনের জন্য।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 25-30
উচ্চতা ৫'৪"- ৫'১০"
গাত্রবর্ন শ্যামলা, উজ্জল শ্যামলা, ফর্সা, উজ্জল ফর্সা
পেশা নূন্যতম অনার্স পাশ বা মাস্টার্স পাশ বা সমমান
জেলা ফেনী বা আশেপাশের জেলা ( ফেনী হলে বেশি ভালো হয়, তবে সবকিছু মিলে গেলে কাছাকাছি জেলা হলেও সমস্যা নেই )
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, চাকুরীজীবি, যেকোনো হালাল পেশা
অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
এমন একজন জীবনসঙ্গী কে চাই যার জীবন পরিচালিত হয় আল্লাহর নির্দেশনা ও রাসূল ﷺ এর সুন্নাহ অনুসারে। যিনি সবকিছুর আগে আল্লাহকে ভালোবাসেন এবং তাঁর ভয়ে গুনাহ থেকে নিজেকে দূরে রাখেন। তার চরিত্রে থাকবে নম্রতা, সত্যবাদিতা, সহনশীলতা এবং মানুষের প্রতি সদাচরণ। যিনি নিয়মিত জামাতের সহিত সালাত আদায় করেন,শুদ্ধভাবে কুরআন তিলাওয়াত করেন এবং ইসলামী ইবাদতগুলো পালন করেন অত্যন্ত নিষ্ঠার সাথে।যথেষ্ট পরিমাণ দ্বীনি ইলম তার থাকবে। অবশ্যই অত্যন্ত গায়রতবান,নজরের হেফাজতকারী হবেন।পর্দার বিষয়ে মাহরাম নন মাহরামের বিষয়ে অত্যন্ত কঠোর থাকবেন। অহংকার বা দম্ভ থেকে অনেক অনেক দূরে থাকবেন। ইসলামের মৌলিক বিধানগুলোতে কোনো ছাড় দিবে না। পশ্চিমা অপসংস্কৃতির প্রতি ঘৃণা থাকবে তার অন্তরে। সর্বদা হালাল ও হারাম বিষয়গুলো মেনে চলবে। সর্বদা আল্লাহর বিধান পালনের ফিকির এবং উম্মতের ফিকির থাকবে। আমার আম্মু আব্বুকে নিজের আম্মু আব্বু মনে করে সম্মান করতে হবে। অবশ্যই আমিও সম্মান করবো কারন তারাও আমার আব্বু আম্মু হবেন। আমি সবসময় চাইবো দুই পরিবার এর মধ্যে যেন আন্তরিকতা থাকে। পরিবারের সদস্যদের দ্বীনি ফিকির থাকার কারণে জেনারেল হওয়া সত্ত্বেও দ্বীনের পথে এক এক করে যখন কঠোর হতে থাকি তখন খুব একটা কষ্ট পেতে হয়নি, পেয়েছি অফুরন্ত সাপোর্ট, ভালোবাসা এবং সম্মান।আমার জন্য আল্লাহর কাছ থেকে পাওয়া দুনিয়ার সেরা হাদিয়া ছিলো এটি।আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তাই আল্লাহর কাছে অনেক দোআ করি আমি যেনো বিয়ের পরেও একইরকম সাপোর্ট আমার জীবনসঙ্গী এবং জীবনসঙ্গীর পরিবার থেকে পাই আমিন ইয়া রব্বুল আলামিন। এমন একটা পরিবারের সদস্য হতে চাই যেখানে বউ না তাদের মেয়ে হয়ে স্নেহ,ভালোবাসা,সম্মান পাবো ইন শা আল্লাহ। সর্বোপরি একজন দ্বীনদার তাকওয়াবান, অন্যায়ের সঙ্গে আপোষহীন জীবনসঙ্গী কাম্য যার প্রত্যেকটা কাজেই আল্লাহর সন্তুষ্টিই প্রাধান্য যিনি গায়রতবান,কেয়ারিং। ইন শা আল্লাহ, কুরআন হিফজ করার দৃঢ় নিয়ত রয়েছে। এ পথে আমাকে উৎসাহ, সহযোগিতা ও দিকনির্দেশনা দিতে পারবেন—এমন একজন জীবনসঙ্গী কামনা করি। আমি চাই বিয়ের সব আয়োজন যেন পুরোপুরি হারাম বহির্ভূত ও সুন্নাহ মোতাবেক হয় ইন শা আল্লাহ্ । এ ব্যাপারে পাত্রের অবস্থান দৃঢ় হওয়া খুব জরুরি। কোনোভাবেই কোনো ধরনের ছবি না চাওয়ার অনুরোধ রইলো ইন শা আল্লাহ। প্রাথমিকভাবে দুই পরিবার সবদিক দিয়ে সম্মত হলে তখন একেবারে সামনাসামনি দেখাসাক্ষাৎ এর আয়োজন করা হবে ইন শা আল্লাহ। বায়োডাটা পছন্দ হলে অবশ্যই প্রথমে ইস্তিখারা করে নিবেন তারপর যোগাযোগ করবেন ইন শা আল্লাহ্।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

ফুলগাজী এলাকার আরও পাত্রীর বায়োডাটা

Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #4790

বয়স
29 বছর
উচ্চতা
৫′
গাত্রবর্ন
শ্যামলা
বৈবাহিক অবস্থা
ডিভোর্সড
স্থায়ী ঠিকানা
ফুলগাজী, ফেনী, চট্টগ্রাম
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #6619

বয়স
28 বছর
উচ্চতা
৫′
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ফুলগাজী, ফেনী, চট্টগ্রাম
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #9421

বয়স
30 বছর
উচ্চতা
৫′ ৩″
গাত্রবর্ন
শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ফুলগাজী, ফেনী, চট্টগ্রাম
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #337

বয়স
27 বছর
উচ্চতা
৫′ ১″
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ফুলগাজী, ফেনী, চট্টগ্রাম
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #8850

বয়স
22 বছর
উচ্চতা
৫′ ১″
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ফুলগাজী, ফেনী, চট্টগ্রাম
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #10085

বয়স
22 বছর
উচ্চতা
৫′
গাত্রবর্ন
কালো
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ফুলগাজী, ফেনী, চট্টগ্রাম
ফেনী জেলার সব পাত্রীর বায়োডাটা দেখুন