জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
বয়স, উচ্চতা, লুক্স সব সামঞ্জস্যপূর্ণ। পরিষ্কার-পরিচ্ছন্ন, ঘুরতে ভালোবাসে, খুবই লয়াল, পজিটিভ মাইন্ডের, অন্যকে বুঝার চেষ্টা করে, সাপোর্টিভ, মানবিক, কেয়ারিং, পরিবার কেন্দ্রিক, ক্যারিয়ার সচেতন, স্ট্রং পার্সোনালিটি বিশিষ্ট একজন মানুষ। অবশ্যই পাত্র দ্বীনদার, শিক্ষিত, ধৈর্যশীল ও দায়িত্বশীল হোন — যিনি সংসার ও জীবন সম্পর্কে বাস্তবসম্মতভাবে চলতে পারেন। তাঁর মধ্যে চিন্তাশীলতা ও বিচক্ষণতা থাকবে, যাতে তিনি পরিস্থিতি বুঝে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। শিক্ষার সাথে নৈতিকতা, কথাবার্তা, আচার-আচরণ, বিনয় এবং পরিমিতিবোধের সমন্বয় অর্থাৎ সুশিক্ষিত। সৎ, স্পষ্টবাদী, ধার্মিক(৫ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করা, টাকনুর উপরে প্যান্ট পড়া, সুন্নতি দাড়ি রাখা, বিয়ের পর স্ত্রীকে পর্দার পরিবেশ তৈরি করে দিতে পারা। হারাম-হালাল, বিদআত, কুসংস্কার সম্পর্কে সম্পূর্ণ সচেতন। দ্বীন মেনে চলে এবং মনমানসিকতা যথেষ্ট ভালো। নন মাহরাম মেইনটেইন করা(খালাতো, মামাতো, চাচাতো, ফুফাতো বোনদের সাথে অকারণে কথাবার্তা না বলা)। নজরের হেফাজত করা। ফুটবল, ক্রিকেট, হারাম গান বাজনা, মুভি এসব না দেখা বা না শুনা, কুরআন এবং সুন্নাহর অনুসারী, দ্বীনদার, হালাল ইনকাম করেন এমন, স্ত্রীর হকের ব্যাপারে সচেতন, গায়রত সম্পন্ন ব্যক্তি, স্ত্রীর পর্দা (দেবর, ভাসুর, বোনেদের জামাই, পাত্রের বন্ধু ইত্যাদি এদের থেকে পর্দায় রাখতে পারবে)সম্পর্কে সচেতন, দ্বীনি ইলম অর্জনের ক্ষেত্রে সহযোগী, সুন্নতী বিয়ে করতে আগ্রহী) ইত্যাদি। সঙ্গীর মধ্যে কখনোই কাম্য নয়- লেবাসধারী, বদমেজাজি, প্রতারণা, অসম্মান, মিথ্যা বলা বা শুনা, বাজে পাস্ট রেকর্ড, হারাম রিলেশন, ধূমপান ও মধ্যপান, ফ্রী মিক্সিং পছন্দ/সাপোর্ট করা, মেয়ে বন্ধু থাকা, কিছু স্পেসিফিক সম্পর্কে ইগো দেখানো। এমন একজন সঙ্গী চাই যে হবে দুনিয়া এবং আখিরাতের সঙ্গী। যে সর্বদা পাশে থেকে গাইড করবে। স্বৈরাচারী শাসকদের মতো আচরণ না করে বন্ধু সুলভ আচরণ করবে। একটা সম্পর্ক কীভাবে টিকিয়ে রাখতে হয়? কীভাবে সম্পর্কের যত্ন নিতে হয়? সেসব জানবে। অন্যদিকে আমিও তার অনুগত থাকবো সব সময়, প্রচুর কেয়ার এবং সাপোর্ট করবো। এক স্ত্রী নিয়ে সন্তুষ্ট এমন হতে হবে। আমার শুধু একটা মানুষের মতো মানুষ চাই যে দিন শেষে আমাতেই সন্তুষ্ট থাকবে।
|